মেরিন প্রসেসিং জোনের মাধ্যমে ব্লু -ইকোনমির শিল্পায়ন

মো: আবদুর রহমান মিঞা

লেখক, প্রাবন্ধিক ও গবেষক

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
মেরিন প্রসেসিং জোন

মেরিন প্রসেসিং জোন

বাংলাদেশ গত তিন দশকে প্রাতিষ্ঠানিক শিল্পায়নের একটি স্বতন্ত্র পথ রচনা করেছে। রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা-ইপিজেড, অর্থনৈতিক অঞ্চল, হাই-টেক পার্ক, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, জাতীয় দক্ষতা উন্নয়ন কাঠামো এসব উদ্যোগ মিলিয়ে একটি পরিকল্পিত অবকাঠামো গড়ে উঠেছে, যার লক্ষ্য বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি বৃদ্ধি। কিন্তু এক্ষেত্রে একটি বিষয় স্পষ্টভাবে উল্লেখ্য যে, স্থলভিত্তিক শিল্পায়নের জন্য আমরা যেভাবে পৃথক পৃথক কর্তৃপক্ষ ও জোন প্রতিষ্ঠা করেছি, সমুদ্রভিত্তিক অর্থনীতির জন্য তেমন কোনো সুনির্দিষ্ট বা স্বতন্ত্র কাঠামো গড়ে ওঠেনি। অথচ বাংলাদেশ একটি উপকূলীয় রাষ্ট্র; বঙ্গোপসাগর আমাদের কেবল ভৌগোলিক পরিচয়ের অংশ নয়, এটি সুনীল অর্থনীতির সম্ভাবনার এক বিশাল ভান্ডার। সমুদ্রসীমা নির্ধারণের পর আমাদের যে সামুদ্রিক পরিসর নিশ্চিত হয়েছে, তা শুধু কূটনৈতিক সাফল্য নয়, এটি অর্থনৈতিক রূপান্তরেরও একটি ভিত্তি হতে পারত। কিন্তু সেই সম্ভাবনাকে শিল্পায়নের সুসংগঠিত ধারায় রূপ দিতে হলে প্রয়োজন একটি প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম, যা সমুদ্রসম্পদকে কাঁচামাল হিসেবে নয়, মূল্য সংযোজিত পণ্য ও জ্ঞানভিত্তিক অর্থনীতির উপাদান হিসেবে বিবেচনা করবে। এই প্রেক্ষাপটে বাংলাদেশে “মেরিন প্রসেসিং জোন” ধারণাটি সময়োপযোগী এবং কৌশলগতভাবে অপরিহার্য বলে প্রতীয়মান হয়।

 

ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি নিয়ে আমাদের দেশে আলোচনা নতুন নয়। নীতি সংশ্লেষে নথিপত্র, সেমিনার, গবেষণা প্রবন্ধ সব জায়গায় সমুদ্রসম্পদের টেকসই ব্যবহারের কথা বলা হয়েছে। কিন্তু বাস্তবতায় ব্লু ইকোনমি এখনও মূলত মৎস্য আহরণ ও সীমিত চিংড়ি রপ্তানির মধ্যে সীমাবদ্ধ। সমুদ্রের গভীরে রয়েছে নানা ধরনের খনিজ সম্পদ, সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণিজ জৈব উপাদান, সামুদ্রিক বায়োটেকনোলজির সম্ভাবনা, অফশোর জ্বালানি, সামুদ্রিক পর্যটন এবং সমুদ্রভিত্তিক তথ্যপ্রযুক্তি। বিশ্বব্যাপী শৈবাল থেকে বায়োফুয়েল তৈরি হচ্ছে, সামুদ্রিক অণুজীব থেকে ওষুধ উদ্ভাবিত হচ্ছে, সামুদ্রিক কোলাজেন ও খনিজ উপাদান কসমেটিকস শিল্পে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশ এসব ক্ষেত্রে এখনও প্রাথমিক বা সূচনা পর্যায়ে রয়েছে। এর অন্যতম কারণ হলো বিচ্ছিন্নতা যেমন কাঁচামাল সংগ্রহ এক জায়গায়, প্রক্রিয়াকরণ অন্যত্র, গবেষণা তৃতীয় স্থানে, রপ্তানি ব্যবস্থাপনা চতুর্থ কোথাও-এই খন্ড খন্ড কাঠামোতে সুনীল অর্থনীতির ক্ষেত্রে প্রতিযোগিতা সক্ষমতা তৈরি হয় না। একটি মেরিন প্রসেসিং জোন এই বিচ্ছিন্নতাকে একীভূত করতে পারে।

 

চতুর্থ শিল্পবিপ্লব আমাদের শিখিয়েছে যে প্রযুক্তি এখন আর আলাদা কোনো খাত নয়; এটি প্রতিটি খাতের অবিচ্ছেদ্য অংশ। কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অব থিংস, বিগ ডাটা, ব্লকচেইন, রোবোটিক্স-এসব প্রযুক্তি কৃষি থেকে শুরু করে স্বাস্থ্যখাত পর্যন্ত ব্যবহৃত হচ্ছে। সামুদ্রিক শিল্পও এর বাইরে নয়। আজ বিশ্বের উন্নত দেশগুলো স্মার্ট ফিশিং প্রযুক্তি ব্যবহার করছে, যেখানে স্যাটেলাইট ডাটা বিশ্লেষণ করে টেকসই মাছ আহরণের এলাকা নির্ধারণ করা হয়। কোল্ড চেইন ব্যবস্থাপনায় সেন্সর বসিয়ে তাপমাত্রা রিয়েল-টাইম মনিটর করা হয়। সরবরাহ ব‍্যবস্থাপনা ও শৃঙ্খলায় ব্লকচেইন ব্যবহার করে পণ্যের উৎস ও মান যাচাই করা হয়। বাংলাদেশ যদি এই প্রযুক্তিগুলো বিচ্ছিন্নভাবে প্রয়োগ করে, তাহলে কিছু উন্নতি হয়ত হবে; কিন্তু একটি বিশেষায়িত জোনে সমন্বিতভাবে প্রয়োগ করলে তার প্রভাব বহুগুণ বৃদ্ধি  পাবে। একটি মেরিন প্রসেসিং জোন হতে পারে সেই পরীক্ষাগার, যেখানে প্রযুক্তি ও সমুদ্রসম্পদ একসঙ্গে কাজ করবে।

 

পঞ্চম শিল্পবিপ্লব প্রযুক্তিকে আরও মানবকেন্দ্রিক ও পরিবেশসচেতন করেছে। এটি কেবল উৎপাদন বৃদ্ধির কথা বলে না; এটি টেকসই সক্ষমতা, অন্তর্ভুক্তি এবং মানবিক মূল্যবোধের কথা বলে। ব্লু ইকোনমি ধারণাটিও মূলত টেকসই ব্যবহারের উপর দাঁড়িয়ে। সমুদ্রের সম্পদ সীমাহীন নয়; অতিরিক্ত আহরণ, দূষণ এবং অব্যবস্থাপনা দীর্ঘমেয়াদে ক্ষতি ডেকে আনে। তাই একটি মেরিন প্রসেসিং জোন কেবল শিল্পাঞ্চল হবে না; এটি হবে পরিবেশসম্মত শিল্পায়নের মডেল। সেখানে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট, জিরো ওয়েস্ট প্রসেসিং, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে গবেষণা অন্তর্ভুক্ত থাকতে পারে। এই মডেল ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ রক্ষা করবে এবং আন্তর্জাতিক বাজারে “সাস্টেইনেবল প্রোডাক্ট” হিসেবে বাংলাদেশের পণ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করবে।

 

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলো ভৌগোলিকভাবে এই ধরনের জোনের জন্য উপযুক্ত। চট্টগ্রাম ও কক্সবাজারের সমুদ্রবন্দর, পটুয়াখালী ও ভোলার উপকূল, গভীর সমুদ্র বন্দর নির্মাণের উদ্যোগ-এসব অবকাঠামো যদি একটি পরিকল্পিত মেরিন প্রসেসিং জোনের সঙ্গে যুক্ত হয়, তাহলে রপ্তানি ব্যয় কমবে এবং সরবরাহ শৃঙ্খলা শক্তিশালী হবে। বর্তমানে সামুদ্রিক খাদ্য রপ্তানিতে আমরা অনেকাংশে কাঁচামালনির্ভর। মূল্য সংযোজন সীমিত। কিন্তু যদি একই স্থানে প্রক্রিয়াকরণ, প্যাকেজিং, ল্যাব টেস্টিং, সার্টিফিকেশন এবং রপ্তানি সুবিধা থাকে, তাহলে উচ্চমূল্যের পণ্য তৈরি সম্ভব। উদাহরণস্বরূপ, কাঁচা মাছ রপ্তানির পরিবর্তে রেডি-টু-কুক বা রেডি-টু-ইট সামুদ্রিক পণ্য, সামুদ্রিক প্রোটিন পাউডার, কোলাজেন, ওমেগা-৩ সাপ্লিমেন্ট, শৈবালভিত্তিক খাদ্য ও জ্বালানি উৎপাদন করা যেতে পারে। এতে বৈদেশিক মুদ্রা আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে।

 

দক্ষ মানবসম্পদ ছাড়া কোনো শিল্প টেকসই হয় না। আমাদের জাতীয় দক্ষতা উন্নয়ন কাঠামো থাকলেও ব্লু ইকোনমির জন্য বিশেষায়িত স্কিল সেট এখনো প্রাতিষ্ঠানিকভাবে গড়ে ওঠেনি। মেরিন ফুড টেকনোলজিস্ট, সামুদ্রিক বায়োটেক গবেষক, কোল্ড চেইন বিশেষজ্ঞ, সামুদ্রিক পরিবেশ বিশ্লেষক, অফশোর প্রসেসিং টেকনিশিয়ান-এসব পেশা আগামী দিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। একটি মেরিন প্রসেসিং জোনের সঙ্গে প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র যুক্ত থাকলে শিল্প ও একাডেমিয়ার মধ্যে সরাসরি সংযোগ তৈরি হবে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ল্যাব থেকে উদ্ভাবিত প্রযুক্তি সরাসরি শিল্পে প্রয়োগ করা যাবে। শিক্ষার্থীরা ইন্টার্নশিপ ও অ্যাপ্রেন্টিসশিপের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে। এতে কর্মসংস্থান বাড়বে এবং দক্ষতার মান উন্নত হবে।

 

বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রেও একটি স্পষ্ট বার্তা জরুরি। যখন কোনো খাতের জন্য পৃথক জোন ও নীতিগত সুবিধা ঘোষণা করা হয়, তখন দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বুঝতে পারেন যে সরকার সেই খাতকে অগ্রাধিকার দিচ্ছে। বর্তমানে ব্লু ইকোনমি বিনিয়োগের ক্ষেত্রে অনুমোদন, পরিবেশগত ছাড়পত্র, সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা-এসব বিষয়ে নানা সংস্থার সঙ্গে সমন্বয় করতে হয়। একটি মেরিন প্রসেসিং জোনে ওয়ান-স্টপ সার্ভিস থাকলে প্রক্রিয়া সহজ হবে। কর ছাড়, শুল্ক সুবিধা, দ্রুত অনুমোদন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন অবকাঠামো বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে। একই সঙ্গে পরিবেশগত মানদণ্ড স্পষ্ট থাকলে অনিয়ন্ত্রিত শিল্পায়নের ঝুঁকি হ্রাস পাবে।

 

সামাজিক অন্তর্ভুক্তিও গুরুত্বপূর্ণ। উপকূলীয় অঞ্চলের জেলেরা দীর্ঘদিন ধরে সমুদ্রনির্ভর জীবিকা নিয়ে বেঁচে আছেন। আধুনিক শিল্পায়ন যদি তাদের বাইরে রেখে এগোয়, তাহলে সামাজিক বৈষম্য বৃদ্ধি পাবে। কিন্তু যদি প্রশিক্ষণ, ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, সমবায়ভিত্তিক অংশগ্রহণ এবং প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে তাদের অন্তর্ভুক্ত করা যায়, তাহলে তারা এই শিল্পায়নের অংশীদার হবেন। এতে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে এবং দারিদ্র্য হ্রাস পাবে। নারী অংশগ্রহণের ক্ষেত্রেও সম্ভাবনা রয়েছে। সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ, প্যাকেজিং, মান নিয়ন্ত্রণ-এসব ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

 

আঞ্চলিক প্রতিযোগিতার বিষয়টিও বিবেচনায় নিতে হবে। ভিয়েতনাম, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া সামুদ্রিক প্রক্রিয়াজাত শিল্পে অনেক দূর এগিয়েছে। তারা কাঁচামালকে উচ্চমূল্য সংযোজিত পণ্যে রূপান্তর করছে এবং বিশ্ববাজারে শক্ত অবস্থান তৈরি করেছে। বাংলাদেশ যদি শুধু কাঁচা সম্পদ রপ্তানিতে সীমাবদ্ধ থাকে, তাহলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। একটি মেরিন প্রসেসিং জোন আমাদেরকে সেই দৌড়ে এগিয়ে নিয়ে যেতে পারে। এটি প্রযুক্তি স্থানান্তর, যৌথ উদ্যোগ এবং বৈশ্বিক বাজারে প্রবেশের পথ সহজ করবে।

 

অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। অবকাঠামো নির্মাণে বড় বিনিয়োগ প্রয়োজন হবে। পরিবেশগত ঝুঁকি সঠিকভাবে ব্যবস্থাপনা না করলে উপকূলীয় বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে। দক্ষ জনবলের ঘাটতি থাকতে পারে। আন্তঃমন্ত্রণালয় সমন্বয় জটিল হতে পারে। কিন্তু আমরা যখন রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, অর্থনৈতিক অঞ্চল এবং হাই-টেক পার্ক প্রতিষ্ঠা করেছি, তখনও চ্যালেঞ্জ ছিল। পরিকল্পিত নীতি, শক্তিশালী প্রশাসনিক কাঠামো এবং রাজনৈতিক অঙ্গীকার থাকলে এসব বাধা অতিক্রম করা সম্ভব।

 

বাংলাদেশ ইতোমধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার পথে এগিয়েছে এবং উন্নত দেশের কাতারে পৌঁছানোর স্বপ্ন দেখছে। এই যাত্রায় শিল্পায়নের নতুন ক্ষেত্র খুঁজে বের করা জরুরি। স্থলভিত্তিক শিল্পায়নের পাশাপাশি সমুদ্রভিত্তিক শিল্পায়ন একটি স্বাভাবিক পরবর্তী ধাপ। একটি মেরিন প্রসেসিং জোন সেই ধাপকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে। এটি কেবল একটি শিল্পাঞ্চল হবে না; এটি হবে প্রযুক্তি, পরিবেশ এবং মানবসম্পদের সমন্বিত প্রয়োগের কেন্দ্র। চতুর্থ শিল্পবিপ্লবের প্রযুক্তিগত সক্ষমতা এবং পঞ্চম শিল্পবিপ্লবের মানবিক ও টেকসই দর্শন যদি আমরা সমুদ্রসম্পদের সঙ্গে যুক্ত করতে পারি, তাহলে ব্লু ইকোনমি আর কেবল নীতিপত্রের শব্দ থাকবে না; এটি হয়ে উঠবে বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরের এক শক্ত ভিত্তি।

 

এক্ষেত্রে একটি বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি হতে পারে মেরিন প্রসেসিং জোনকে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের আওতায় প্রতিষ্ঠা করা। বেপজা ইতোমধ্যে দীর্ঘ কয়েক দশকের অভিজ্ঞতায় ইপিজেড পরিচালনা, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, রপ্তানিমুখী শিল্প ব্যবস্থাপনা এবং শ্রমসম্পর্ক সুসংহত রাখার ক্ষেত্রে একটি পরীক্ষিত মডেল তৈরি করেছে। বিশেষ করে শ্রম ব্যবস্থাপনা, শিল্পশৃঙ্খলা, সামাজিক সম্মতি এবং উৎপাদনমুখী পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে বেপজার যে প্রশাসনিক দক্ষতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা রয়েছে, তা একটি নতুন খাতের জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি হতে পারে। পাশাপাশি বেপজার রয়েছে প্রশিক্ষিত ও অভিজ্ঞ জনবল, কার্যকর ওয়ান-স্টপ সার্ভিস কাঠামো এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে দীর্ঘস্থায়ী আস্থাভিত্তিক সম্পর্ক। সমুদ্রভিত্তিক রপ্তানিমুখী শিল্প যদি একটি বিশেষায়িত জোনে গড়ে তোলা হয়, তবে বেপজার বিদ্যমান অবকাঠামোগত অভিজ্ঞতা ও ব্যবস্থাপনাগত সক্ষমতা কাজে লাগিয়ে দ্রুত ও কার্যকরভাবে তা বাস্তবায়ন সম্ভব হতে পারে। এতে নতুন করে সম্পূর্ণ আলাদা একটি প্রশাসনিক কাঠামো তৈরির পরিবর্তে বিদ্যমান দক্ষতাকে কাজে লাগানো যাবে, যা সময় ও ব্যয় উভয় দিক থেকেই যৌক্তিক ও ফলপ্রসূ হতে পারে।

 

সমুদ্র আমাদের ভৌগোলিক সীমানার অবিচ্ছেদ্য অংশ হলেও অর্থনৈতিক কাঠামোর ভেতরে তা এখনো পূর্ণাঙ্গভাবে সংযুক্ত হয়নি। তাই সময় এসেছে একটি সুস্পষ্ট ও দূরদর্শী প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়ার, যার মাধ্যমে মেরিন প্রসেসিং জোন প্রতিষ্ঠা করে সমুদ্রসম্পদকে সংগঠিত শিল্পায়নের ধারায় আনা যায়। এই জোনটি যদি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের আওতায় গড়ে তোলা হয়, তবে বেপজার দীর্ঘ অভিজ্ঞতা, রপ্তানিমুখী শিল্প ব্যবস্থাপনার দক্ষতা, শ্রমসম্পর্কে ভারসাম্য রক্ষা এবং কার্যকর প্রশাসনিক কাঠামো এই উদ্যোগকে দ্রুত বাস্তবায়নের ভিত্তি দিতে পারে। বিশ্ব বাস্তবতায় খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষা সমান গুরুত্ব পাচ্ছে; এই প্রেক্ষাপটে সমুদ্রভিত্তিক অর্থনীতি বাংলাদেশের জন্য একটি কৌশলগত সুযোগ। তবে এই সুযোগকে কাজে লাগাতে হলে শক্ত প্রাতিষ্ঠানিক কাঠামো, আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নকে একসঙ্গে এগিয়ে নিতে হবে। বেপজার অভিজ্ঞতা ও সক্ষমতাকে কাজে লাগিয়ে একটি মেরিন প্রসেসিং জোন গড়ে তোলা গেলে ব্লু ইকোনমিকে কেবল সম্ভাবনার আলোচনায় সীমাবদ্ধ না রেখে উৎপাদন, মূল্য সংযোজন ও রপ্তানির বাস্তব শক্তিতে রূপান্তর করা সম্ভব হবে, যা চতুর্থ ও পঞ্চম শিল্পবিপ্লবের যুগে বাংলাদেশকে একটি দৃঢ় ও প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যেতে পারে।


(লেখক, প্রাবন্ধিক ও গবেষক)
ই-মেইল: arahmanmiah@gmail.com

0 Comments

জনপ্রিয় সংবাদ
ইরানের আকাশে ১৬টি চীনা সামরিক বিমানের রহস্য নিয়ে তোলপাড়

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই একটি চাঞ্চল্যকর দাবি ভূ-রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।   গত ৪৮ থেকে ৫৬ ঘণ্টার মধ্যে ১৬টি চীনা 'ওয়াই-২০' (Y-20) সামরিক কার্গো বিমান তাদের ট্রান্সপন্ডার বা সিগন্যাল বন্ধ রেখে ইরানের আকাশে প্রবেশ করেছে বলে খবর ছড়িয়েছে। কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ছাড়াই এই তথ্যটি প্রতিরক্ষা বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে, এই বিমানগুলো বেসামরিক রাডার থেকে আড়াল থাকতে বিশেষ কৌশল অবলম্বন করেছিল। নেটিজেন ও সামরিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, চীন হয়তো ইরানকে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা জ্যামিং প্রযুক্তি সরবরাহ করছে। যদি এটি সত্যি হয়, তবে মার্কিন এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান বা নৌ-অভিযানের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অনেকে একে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের সরাসরি ‘সতর্কবার্তা’ হিসেবেও দেখছেন। তবে এই উত্তেজনার মুদ্রার উল্টো পিঠও রয়েছে। ফ্লাইটরাডার২৪-এর মতো আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মে এ ধরনের কোনো অস্বাভাবিক ফ্লাইটের রেকর্ড পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ১৬টি ভারী সামরিক কার্গো বিমানের মতো বিশাল বহরকে রাডার বা স্যাটেলাইট নজরদারি থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখা প্রায় অসম্ভব।  বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীন-ইরান সম্পর্ক গভীর হলেও, সুনির্দিষ্ট প্রমাণের অভাবে বিশ্লেষকরা একে আপাতত ‘সুপরিকল্পিত গুজব’ বা মিসইনফরমেশন হিসেবেই দেখছেন। তেহরান বা বেইজিং—কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

“এপস্টেইন ফাইলের দাবি: বাইডেনকে হত্যা করে ক্লোন বানানো হয়েছে?”

এপস্টেইন ফাইল: দাবি, বাইডেনকে ২০১৯ সালে হত্যা করে ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে   জেফরি এপস্টেইনের ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্টের সাথে যুক্ত সম্প্রতি প্রকাশিত একটি নথি ত্রাঞ্চে অভিযোগ করা হয়েছে যে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ২০১৯ সালে হত্যা করা হয়েছে এবং তাকে একটি ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে।   এই নথিগুলি, যা আনক্লাসিফায়েড ডিপার্টমেন্ট অব জাস্টিস (DOJ) রেকর্ডের একটি বিশাল ডেটা রিলিজের অংশ, “চার্লস” নামে একজনের ক্ষুব্ধ ইমেইল অন্তর্ভুক্ত করেছে এবং অন্তর্বর্তী ফাইলিং কোড EFTA00173266 থেকে EFTA00173273 পর্যন্ত চিহ্নিত। এই ইমেইলগুলো তৃতীয় পক্ষের যোগাযোগের মধ্যে পাওয়া গেছে, যা জেফরি এপস্টেইনের নেটওয়ার্ক সংক্রান্ত বিস্তৃত ফেডারেল তদন্তের সময় সংগ্রহ করা হয়েছিল।   এপস্টেইন সম্পর্কিত অন্যান্য প্রকাশনার মতো এখানে রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের তথ্য নয়, বরং চরম ও ষড়যন্ত্রমূলক দাবিগুলো রয়েছে। ক্লোন তত্ত্বের উল্লেখ “চার্লস” ইমেইলগুলো এপ্রিল ২০২১-এ একজন এফবিআই এজেন্টকে ফরোয়ার্ড করা হয়েছিল, যাকে লাল করা প্রেরক হিসেবে দেখানো হয়েছে। প্রেরক দাবি করেছিলেন যে এটি একটি প্রযুক্তি সংস্থার এক ক্ষুব্ধ প্রাক্তন কর্মচারী বা সহযোগীর মেসেজ। ইমেইলগুলিতে গালাগালি ভাষা ব্যবহৃত হয়েছে এবং এখানে “কোয়ান্টাম” প্রযুক্তি, গোপন সামরিক ট্রাইব্যুনাল, এবং “বাইডেন আপনার বর্তমান প্রেসিডেন্ট নন” এমন দাবির উল্লেখ রয়েছে।   একটি অনুচ্ছেদে বলা হয়েছে যে “বাস্তব” জো বাইডেনকে ২০১৯ সালে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং তাকে একজন অভিনেতা বা ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে, যেখানে প্রমাণ হিসেবে “মাস্কের ত্রুটি” দেখানো হয়েছে। তবে এই দাবিগুলোর সঙ্গে কোনো শারীরিক প্রমাণ, চিকিৎসা নথি বা সঙ্গত সাক্ষ্য নেই।   “বাইডেন ক্লোন” দাবি অনলাইনে ষড়যন্ত্র তত্ত্বের একটি পরিচিত অংশ। তত্ত্বটি সাধারণত ধরে যে “বাস্তব” জো বাইডেনকে গোপনে জনমঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, প্রায়শই ২০১৯ বা ২০২০ সালে, এবং তাকে চেহারা মিলানো লোক বা ক্লোন দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।   অনুগামীরা প্রায়শই নিম্নমানের ভিডিও এবং ফটোগ্রাফ বিশ্লেষণ করে, চেহারার পরিবর্তন যেমন আলোর পরিবর্তন, বয়সের প্রভাব বা ক্যামেরার ত্রুটিকে কৃত্রিমভাবে আড়াল করার প্রমাণ হিসেবে দেখান।   এ পর্যন্ত কোনো যাচাইযোগ্য প্রমাণ নেই যে প্রেসিডেন্ট জো বাইডেন কখনো ক্ষতিগ্রস্ত হয়েছেন বা প্রতিস্থাপিত হয়েছেন। এই দাবিগুলি সম্পূর্ণভাবে একটি ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে রয়ে গেছে।   সূত্র: Royanews  

৩০ মার্চ থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম: যা জানা প্রয়োজন

যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের জন্য কঠোর হচ্ছে নিয়মাবলী। আগামী ৩০ মার্চ থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন ভিসা রুলস, যেখানে আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বা স্ক্রিনিং করা হবে। মার্কিন প্রশাসনের এই নতুন পদক্ষেপে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ভিসা প্রত্যাশীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। নতুন এই নিয়ম মূলত অ-অভিবাসী (Non-immigrant) এবং অভিবাসী (Immigrant) উভয় ধরণের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। বিশেষ করে যারা ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা এবং কাজের সন্ধানে এইচ-১বি (H-1B) ভিসার জন্য আবেদন করবেন, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য প্রদান বাধ্যতামূলক করা হচ্ছে। আবেদনকারীদের গত পাঁচ বছরের ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ইউজার আইডি বা হ্যান্ডেল নাম ফর্মে উল্লেখ করতে হবে। ফেসবুক, টুইটার (বর্তমানে এক্স), ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো এই স্ক্রিনিংয়ের আওতায় থাকবে। তবে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না। মূলত আবেদনকারীর নিরাপত্তা ঝুঁকি এবং পূর্ববর্তী কোনো উসকানিমূলক বা সন্দেহজনক কর্মকাণ্ড আছে কি না, তা যাচাই করতেই এই পদক্ষেপ। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং জননিরাপত্তার স্বার্থেই এই স্ক্রিনিং প্রক্রিয়া জোরদার করা হয়েছে। কোনো ব্যক্তি যদি অতীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদ বা আইনবিরোধী কোনো কাজে লিপ্ত থেকে থাকেন, তবে তার ভিসা আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হবে। ভিসা বিশেষজ্ঞরা বলছেন, ৩০ মার্চের পর যারা আবেদন করবেন, তাদের অবশ্যই গত ৫ বছরের ডিজিটাল ফুটপ্রিন্ট সম্পর্কে সতর্ক থাকতে হবে। কোনো ভুল তথ্য দিলে বা তথ্য গোপন করলে তা স্থায়ীভাবে ভিসা প্রত্যাখ্যাত হওয়ার কারণ হতে পারে। এছাড়া ইমেইল অ্যাড্রেস এবং ফোন নম্বর প্রদানের ক্ষেত্রেও অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এই নতুন নিয়ম চালুর ফলে ভিসা প্রক্রিয়াকরণে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই প্রয়োজনীয় কাগজপত্র এবং অনলাইন প্রোফাইল গুছিয়ে আবেদন করার পরামর্শ দিচ্ছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।

১২ ঘণ্টারও কম সময়ে দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন

দাম বাড়ানোর ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।   শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন দাম রোববার (৮ ফেব্রুয়ারি) থেকেই কার্যকর হবে।   এর আগে একই দিন সকালে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। ওই সময় ভরিপ্রতি এক লাফে ৭ হাজার ৬৪০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা।   নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।   এ নিয়ে চলতি বছর দেশের বাজারে মোট ২৭ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। এরমধ্যে ১৭ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ১০ বার। অন্যদিকে গতবছর দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছিল। এছাড়া ২০২৫ সালে ২৯ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

Top week

ফাইল ফটো।
আমেরিকা

৩০ মার্চ থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম: যা জানা প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক মার্চ ২৮, ২০২৬ 0