- প্রচ্ছদ
- সাহিত্য
সাহিত্য
ভারতের উত্তরপ্রদেশের সন্ত কবির নগর জেলায় এক ব্যতিক্রমী পারিবারিক ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ২১ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে নিজের স্ত্রীর ইচ্ছাকে প্রাধান্য দিয়ে তার প্রেমিকের সঙ্গে বিয়ের ব্যবস্থা করেছেন এক ব্যক্তি। শুধু বিয়ের আয়োজনই নয়, অনুষ্ঠানে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে স্ত্রীকে বিদায়ও জানান তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে পরিবার ও স্থানীয় গ্রামপ্রধানের বরাত দিয়ে জানানো হয়, দেবরি গ্রামের বাসিন্দা ৪৫ বছর বয়সী বুদ্ধিরাম নিষাদ এবং ৩৭ বছর বয়সী ফুলমতি প্রায় ২১ বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন। তাদের সংসারে পাঁচ সন্তান রয়েছে। বড় সন্তানের বয়স ১৮ বছর। প্রতিবেদন অনুযায়ী, কয়েক মাস আগে ২৬ বছর বয়সী অবধেশ নামে এক যুবকের সঙ্গে ফুলমতির পরিচয় হয় এবং পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি পরিবারের সদস্যদের নজরে এলে স্বামী-স্ত্রীর মধ্যে নিয়মিত বিরোধ শুরু হয়। একপর্যায়ে প্রায় দুই মাস আগে ফুলমতি বাড়ি ছেড়ে অবধেশের সঙ্গে চলে যান। পরে পরিবারের সদস্যদের অনুরোধে তিনি আবার বাড়িতে ফিরে এলেও দাম্পত্য সম্পর্কের টানাপোড়েন আর স্বাভাবিক হয়নি। প্রতিদিনের পারিবারিক অশান্তি বাড়তেই থাকে। পরিস্থিতি দীর্ঘায়িত হওয়ায় বুদ্ধিরাম শেষ পর্যন্ত ভিন্নধর্মী একটি সিদ্ধান্ত নেন। তিনি জানান, যেহেতু তার স্ত্রী অবধেশের সঙ্গেই জীবন কাটাতে চান, তাই তিনি জোর করে তাকে আটকে রাখতে চাননি। সেই সিদ্ধান্তের অংশ হিসেবে মঙ্গলবার আশরাফপুর গ্রামের একটি শিবমন্দিরে ফুলমতি ও অবধেশের বিয়ের আয়োজন করা হয়। স্থানীয় কয়েকজন গ্রামবাসীর উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পুরো সময় সেখানে উপস্থিত ছিলেন বুদ্ধিরাম। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষে তিনি নিজেই স্ত্রীকে বিদায় জানান। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বুদ্ধিরাম বলেন, ২১ বছর আগে ভালোবেসে সংসার শুরু করলেও এখন তার স্ত্রী আর তার সঙ্গে থাকতে চান না। প্রতিদিনের অশান্তি ও কলহের মধ্যে জীবন কাটানোর পরিবর্তে তিনি এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন, যাতে সবাই নিজের মতো জীবনযাপন করতে পারেন। এ ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ বুদ্ধিরামের সিদ্ধান্তকে বাস্তববাদী বলে মন্তব্য করেছেন, আবার কেউ বিষয়টিকে ব্যক্তিগত পারিবারিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন। তবে এ ঘটনায় কোনো আইনি জটিলতার তথ্য এখন পর্যন্ত প্রকাশ করেনি স্থানীয় প্রশাসন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের পুরো প্রক্রিয়া স্থানীয়দের উপস্থিতিতেই সম্পন্ন হয়েছে।
বাংলা সাহিত্য উৎসব কেবল লেখক-পাঠকের মিলনমেলা নয়; এটি চিন্তা, সৃজনশীলতা ও মানবিক বোধের এক প্রাণবন্ত উৎসব, যেখানে শব্দের মধ্য দিয়ে মানুষ নিজের সময় ও সমাজকে নতুনভাবে আবিষ্কার করে। সাহিত্য উৎসব হলো ভাষার প্রতি ভালোবাসার এক উজ্জ্বল প্রকাশ। এখানে কবিতা, গল্প, প্রবন্ধ ও ভাবনারা একত্রে গড়ে তোলে সংস্কৃতির এক বহুমাত্রিক ভুবন। বাংলা সাহিত্য উৎসব আমাদের স্মরণ করিয়ে দেয়—ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য, স্বপ্ন ও আত্মপরিচয়ের ধারক। যেখানে বইয়ের সঙ্গে মানুষের, ভাবনার সঙ্গে ভাবনার এবং প্রজন্মের সঙ্গে প্রজন্মের সংলাপ ঘটে, সেখানেই সাহিত্য উৎসব হয়ে ওঠে সংস্কৃতির এক মহৎ উদ্যাপন। বৃহত্তর ওয়াশিংটনের বাংলা সাহিত্য উৎসব যেন শব্দের আলোকযাত্রা; যেখানে সৃষ্টিশীলতা, মনন ও সৌন্দর্যবোধ মিলিত হয়ে নির্মাণ করে এক অনন্য সাংস্কৃতিক পরিসর। প্রবাসে বইমেলা কেবল বই কেনাবেচার আয়োজন নয়; এটি ভাষা, সংস্কৃতি ও শিকড়ের সঙ্গে পুনর্মিলনের এক অনন্য উৎসব। দূরদেশের ব্যস্ত জীবনে বইমেলা হয়ে ওঠে মাতৃভাষার সুবাসমাখা এক টুকরো স্বদেশ, যেখানে বইয়ের পাতায় পাতায় জেগে ওঠে স্মৃতি, ইতিহাস, স্বপ্ন ও আত্মপরিচয়ের আলো I প্রবাসের মাটিতে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে প্রজন্ম থেকে প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার স্বপ্ন নিয়ে ‘কবিতার সাথে’ আয়োজন করছে বাংলা সাহিত্য উৎসব ২০২৬। আগামী ২৯ মে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য থাকবে পরিচয় ও শুভেচ্ছা বিনিময় এবং সান্ধ্যভোজ। আর ৩০ মে, শনিবার অনুষ্ঠিত হবে বাংলা সাহিত্য উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন। ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ার Washington University of Science and Technology Auditorium-এ একত্র হবেন দেশ-বিদেশের লেখক, কবি, শিল্পী, প্রকাশক, গবেষক ও সংস্কৃতিকর্মীরা—বাংলা ভাষা ও সাহিত্যের এক প্রাণবন্ত মিলনমেলায়। এই উৎসবে অংশ নিচ্ছেন জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইন, কবি তারফিয়া ফয়জুল্লাহ, একুশে পদকপ্রাপ্ত শিল্পী রোকেয়া সুলতানা, লেখক ও গবেষক ড. আবদুন নূর, আহমদ মাজহার, আশরাফ কায়সার সহ আরও অনেক গুণী লেখক, কবি ও সংস্কৃতিজন। সেই সঙ্গে থাকছেন নন্দিত রবীন্দ্রসংগীত শিল্পী অদিতি মহসিন মনোমুগ্ধকর পরিবেশনা । থাকছে সাহিত্য আলোচনা, নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও বই নিয়ে আলোচনা, প্রকাশকদের সাথে মুক্ত আলোচনা, লেখক-পাঠক-প্রকাশকদের আড্ডা, কবিতা, আবৃত্তি, নাটক, সংগীত, শিল্প প্রদর্শনী, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী ও সেমিনার। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সাদাত হোসাইন এর সাথে পাঠকের সরাসরি প্রশ্নউত্তর পর্ব। আর বইপ্রেমীদের জন্য থাকছে বাংলাদেশের প্রথম সারির প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশ, বিদ্যাপ্রকাশ, বাতিঘর, ইউপিএল প্রথম আলো ইউএস এ র দল এবং নিউইয়র্ক থেকে আগত মুক্তধারা-র বিপুল সংগ্রহ নিয়ে বইমেলা। বৃহত্তর ওয়াশিংটন এলাকায় বসবাসরত বাংলাভাষাভাষী লেখকদের অনেকেই সানন্দে উপস্থিত ও অংশগ্রহণ করছেন । আলোচনা-সমালোচনা থাকবেই তারপরও প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি তাদের শেকড় অন্বেষী ভাবনায় আগ্রহ তৈরি হোক বাংলা সাহিত্য উৎসবের তাৎপর্যগত মাহাত্ন ।
বিশ্বখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়র লন্ডনের ঠিক কোথায় বসে তার কালজয়ী নাটকগুলো লিখেছিলেন, তা নিয়ে দীর্ঘকাল ধরে চলে আসা রহস্যের অবশেষে সমাধান হয়েছে। নতুন এক গবেষণায় দাবি করা হয়েছে, লন্ডনের কেন্দ্রস্থলে শেক্সপিয়রের তৎকালীন বাসস্থানের সঠিক অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে। গবেষক জফ্রি মার্শ দীর্ঘ এক দশক ধরে লন্ডনের ঐতিহাসিক নথিপত্র এবং কর প্রদানের রেকর্ড বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। গবেষণায় দেখা যায়, ১৫৯০-এর দশকে শেক্সপিয়র লন্ডনের 'সেন্ট হেলেনস' বিশপের গির্জার নিকটবর্তী একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। বর্তমানে এই স্থানটি লিভারপুল স্ট্রিট স্টেশনের খুব কাছে অবস্থিত। ঐতিহাসিকদের মতে, এই বাড়িতে অবস্থানকালেই শেক্সপিয়র তার অমর সৃষ্টি ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ এবং ‘আ মিডসামার নাইটস ড্রিম’-এর মতো নাটকগুলো রচনা করেছিলেন। গবেষক মার্শ জানান, তৎকালীন সময়ে ওই এলাকাটি ছিল অত্যন্ত অভিজাত এবং সেখানে সম্পদশালী ব্যবসায়ী ও গুণী ব্যক্তিদের বসবাস ছিল। এই পরিবেশই হয়তো শেক্সপিয়রকে তার নাটকগুলোতে উচ্চবিত্ত ও রাজকীয় জীবনের প্রতিফলন ঘটাতে অনুপ্রাণিত করেছিল। এর আগে কেবল জানা ছিল যে তিনি সেন্ট হেলেনস প্যারিশে থাকতেন, কিন্তু নির্দিষ্ট বাড়িটি চিহ্নিত ছিল না। এই নতুন আবিষ্কার শেক্সপিয়রের ব্যক্তিগত জীবন এবং তার কর্মজীবনের শুরুর দিনগুলো সম্পর্কে নতুন তথ্য উম্মোচন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।