খুলনা

ছবি: সংগৃহীত
দলীয় প্রভাব খাটিয়ে তেল বিক্রির অভিযোগ, যশোরে যুবদলের দুই নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে যশোরে যুবদলের দুই নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) সদর উপজেলা যুবদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন—যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শামীম কবির ওয়াসিম এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য জাকির হোসেন জিকো দফাদার।   সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি দলের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।   ঘটনার বিবরণে জানা যায়, গত শনিবার রাতে শামীম কবির ও জাকির হোসেন যশোর-ঝিনাইদহ মহাসড়কের শানতলা এলাকায় অবস্থিত একটি ফিলিং স্টেশনে যান। সেখানে তারা দলীয় প্রভাব খাটিয়ে জোরপূর্বক খোলা তেল সংগ্রহ করেন এবং পরে তা বাজারে বেশি দামে বিক্রি করেন বলে অভিযোগ ওঠে।   ঘটনাটি প্রকাশ্যে এলে রোববার দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ফিলিং স্টেশনটি পরিদর্শন করেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে সোমবার বহিষ্কারাদেশ জারি করা হয়।

নিজস্ব প্রতিবেদক মার্চ ৩১, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
তেল না পেয়ে সাতক্ষীরায় সড়ক অবরোধ, আগুন জ্বালিয়ে বিক্ষোভ

সাতক্ষীরায় তেল সংকটের অভিযোগে বিক্ষুব্ধ জনতা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন। শুক্রবার রাতে সাতক্ষীরা-যশোর মহাসড়কের ছয়ঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে কিছু সময়ের জন্য প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।   স্থানীয় সূত্রে জানা যায়, একটি পেট্রোল পাম্পে তেল মজুত থাকা সত্ত্বেও সাধারণ গ্রাহকদের কাছে তা সরবরাহ করা হচ্ছিল না—এমন অভিযোগে মোটরসাইকেল চালকসহ স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়। একপর্যায়ে তারা সড়কে টায়ার জ্বালিয়ে এবং বাঁশ ফেলে অবরোধ গড়ে তোলেন।   বিক্ষোভকারীরা অভিযোগ করেন, পাম্প কর্তৃপক্ষ তেল মজুত রেখে বেশি দামে বিক্রির চেষ্টা করছে, যার ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।   এর আগে একই ধরনের অভিযোগে শহরের আরেকটি ফিলিং স্টেশন এলাকায়ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে, যা জনদুর্ভোগ আরও বাড়িয়েছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, তেলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিজস্ব প্রতিবেদক মার্চ ২৮, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষ: ফসলের মাঠে অর্ধশতাধিক মানুষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৭

কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নে কোমল পানীয়ের বোতলের ক্যাপ ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত সাতজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (২২ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে বেড় কালোয়া জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন—জাহাঙ্গীর আলম (৪৫), মো. শফিউদ্দিন (৬৫), মো. রাব্বি (২২), মো. ওবাইদুল্লাহ (৩০), জনি শেখ (২০), শারুফ শেখ (২০) ও ওবাদুল্লাহ শেখ (৫৫)।   আহতদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল-এ পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বেড় কালোয়া মোড়ে এক ব্যক্তি কোমল পানীয় পান শেষে বোতলের ক্যাপ ছুড়ে মারলে তা আরেকজনের মাথায় লাগে। এ নিয়ে প্রথমে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে স্থানীয়রা বিষয়টি মিটিয়ে দেন। তবে বিকেলে পূর্বের ঘটনার জেরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে অন্তত সাতজন গুলিবিদ্ধ হন।   ঘটনার কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়, সংঘর্ষ চলাকালে অনেকেই লাঠিসোঁটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে ছুটাছুটি করছেন। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক মার্চ ২২, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
দেশের রাজনৈতিক পরিবর্তনের পেছনে বহু মানুষের ত্যাগ ও রক্ত রয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সংস্কার সভা (রিফর্ম অ্যাসেম্বলি) গঠনের উদ্যোগ না নেওয়া হলে আগামী ১২ মার্চ সংসদ ভবনের সামনে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, সংসদের পাশাপাশি সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য আলাদা অধিবেশন প্রয়োজন।   সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় খুলনা জেলা স্টেডিয়ামে এনসিপির উদ্যোগে আয়োজিত বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।   নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের রাজনৈতিক পরিবর্তনের পেছনে বহু মানুষের ত্যাগ ও রক্ত রয়েছে। সেই বাস্তবতায় সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত সংস্কার সভা গঠনের বিষয়ে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।   তিনি বলেন, সংসদের অধিবেশন শুরু হলেও কেবল সংসদের ভেতরের কার্যক্রম যথেষ্ট নয়। দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে জবাবদিহি নিশ্চিত করতে সংস্কার সভা গঠন জরুরি।   পাটওয়ারী আরও বলেন, ১২ মার্চ যদি সংসদ ভবনের সামনে যেতে বাধা দেওয়া হয়, তবুও আন্দোলনকারীরা পিছু হটবেন না। অতীতে আন্দোলনের সময় দমন-পীড়ন সত্ত্বেও তারা রাজপথে থেকেছেন বলেও উল্লেখ করেন তিনি।   খুলনা অঞ্চলের বিভিন্ন সমস্যা নিয়েও বক্তব্য দেন এনসিপির এই নেতা। তিনি বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্রের কারণে পরিবেশগত ক্ষতির আশঙ্কা রয়েছে এবং উপকূলীয় এলাকায় লবণাক্ততা বাড়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। বিষয়টি পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।   এ ছাড়া খুলনা শহরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজির অভিযোগ তুলে তিনি বলেন, কোনো অবস্থাতেই চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি মেনে নেওয়া হবে না। তরুণদের এ ধরনের অপরাধের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান তিনি।   অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

নিজস্ব প্রতিবেদক মার্চ ৯, ২০২৬ 0
বিএনপি-জামায়াত সংঘর্ষের ঘটনা ঘটেছে । ছবি: সংগৃহীত
কবরস্থান নিয়ে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে আহত ৯ জন

যশোরের অভয়নগর উপজেলা-এর বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া বাজার এলাকায় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার পারিবারিক কবরস্থান নিয়ে বিএনপির সমর্থক আশিক ও জামায়াত সমর্থক সাত্তারের মধ্যে বিরোধের ঘটনায় মারামারি হয়, এতে সাত্তার আহত হন।   পরবর্তীতে বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন জামায়াতের সভাপতি শের আলীর নেতৃত্বে একটি মিছিল বের হলে, আসরের নামাজের পর দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে জামায়াতের মাসুদ কামাল, বুখারী, জাহাঙ্গীর হোসেন ও আহাদ মোল্লাসহ চারজন আহত হন। বিএনপির ইকবাল, খালিদ শেখ, ইউসুফ হোসেন ও ফোরকানসহ পাঁচজন আহত হয়েছেন।   খবর পেয়ে অভয়নগর আর্মি ক্যাম্পের টহল দল ও থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।   অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি; অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৭, ২০২৬ 0
খুলনায় গুলিবর্ষণে যুবক আহত, পুলিশ তদন্তে তৎপর

খুলনায় আবারও দুর্বৃত্তদের গুলিবর্ষণে এক যুবক আহত হয়েছেন। আহতের নাম আইনুল হোসেন ওরফে আয়নাল (৩২)। ঘটনা ঘটে বুধবার রাত আনুমানিক ৮টার দিকে নগরের লবণচরা থানাধীন হঠাৎ বাজার সংলগ্ন রহমানিয়া প্রথম গলিতে।   পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৪-৫ জনের একটি দুর্বৃত্ত দল আইনুলকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলিটি তার ডান পায়ে লাগলে গুরুতর জখম হয় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল (খুমেক) ভর্তি করেন। বর্তমানে তিনি সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।   আইনুল ঘটনার দিনই লবণচরা থানায় দায়ের করা একটি মামলার ১ নম্বর আসামি ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতা বা মামলার জের থেকেই এই হামলা হতে পারে। লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তুহিনুজ্জামান জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে।   পুলিশ ইতিমধ্যে সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তথ্য সংগ্রহে তৎপর। এর আগে মঙ্গলবার গভীর রাতে নগরের টুটপাড়া এলাকায় এক যুবক সোহেল ওরফে চেগা সোহেলও প্রতিপক্ষের গুলিতে আহত হন।

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৯, ২০২৬ 0
দলীয় কার্যালয়ে প্রবেশ করে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিতে ফুলের মালা দেন নেতা-কর্মীরা। আজ রোববার বিকেলে খুলনা নগরের লোয়ার যশোর রোডের শঙ্খ মার্কেট এলাকায়। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ কার্যালয়ে নেতা–কর্মী উপস্থিতি, খুলনা বিএনপির তীব্র ক্ষোভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিনের মাথায় খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে নেতা–কর্মীদের উপস্থিতি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে ফুলের মাল্যদানকে কেন্দ্র করে খুলনা মহানগর বিএনপি তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে।   রোববার রাতে নগর বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিবৃতিতে এই ক্ষোভ প্রকাশ করা হয়।   রোববার বিকেলে খুলনা নগরের লোয়ার যশোর রোডের শঙ্খ মার্কেট এলাকায় অবস্থিত পরিত্যক্ত আওয়ামী লীগ জেলা ও মহানগর কার্যালয়ে প্রথমবারের মতো একদল নেতা–কর্মীর উপস্থিতি দেখা যায়। এই সময় তাঁরা জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিতে ফুলের মালা দেন। উপস্থিতরা ‘জয় বাংলা’ স্লোগান দেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।   ঘটনার পর সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাদের নেতৃত্বে কার্যালয় ভাঙচুর করা হয়। এছাড়াও কাঠের দরজা ও কাগজপত্রে আগুন জ্বালানো হয়।   খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, নির্বাচনের পরবর্তী সময়ে এ ধরনের কর্মকাণ্ড উসকানিমূলক ও সুপরিকল্পিত চক্রান্তের ইঙ্গিত দেয়। এটি আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের শামিল এবং নগরবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তারা জড়িতদের অবিলম্বে শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় গণতান্ত্রিক কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়।   মাল্যদানের সময় কার্যালয়ে উপস্থিত এক সাবেক ছাত্রলীগ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তৃণমূল পর্যায়ের নেতা–কর্মীদের উদ্যোগে সেখানে প্রবেশ করা হয়। প্রায় ২৫–৩০ জন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মী সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু কোনো উল্লেখযোগ্য নেতা ছিলেন না।   উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর খুলনা মহানগর ও জেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। এর এক দিন আগে, ৪ আগস্ট, মহানগর ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিক্ষোভকারীরা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল। এরপর থেকে জেলা ও মহানগর কার্যালয়ে কাউকে যেতে দেখা যায়নি।

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৬, ২০২৬ 0
ছবি সংগৃহীত: বিএনপি চেয়ারপারসন তারেক রহমান
সোমবার খুলনায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা বিভাগ সফরে আসছেন। সফরকালে তিনি খুলনা ও যশোরে পৃথক নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।   বিএনপির স্থানীয় নেতারা জানিয়েছেন, ২০০৪ সালে তারেক রহমান সর্বশেষ খুলনা সফর করেছিলেন। সেই সময়ে তিনি বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করেন। এবারের সফর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব বহন করছে। বিশেষ করে খুলনার শিল্পাঞ্চলে তারেক রহমানের আগমন নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে।   সোমবার সকাল ১০টায় খালিশপুরের প্রভাতি স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।   একসময়ের পাটকল শ্রমিক হাফিজুর রহমান বলেন, বিএনপির চেয়ারম্যান খালিশপুরে আসায় আমরা খুশি। আমরা মিল-কারখানা চালু চাই, কাজ চাই। মিল থাকলে কাজ হবে, কাজ করে বাঁচতে পারব।   মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা জানান, তারেক রহমানের খুলনা আগমন শুধু একটি নির্বাচনী কর্মসূচি নয়, এটি আমাদের জন্য রাজনৈতিক বার্তা, আত্মবিশ্বাস ও মনোবল ফিরে পাওয়ার একটি সুযোগ।

আমেরিকা বাংলা ডেস্ক ফেব্রুয়ারি ১, ২০২৬ 0
মুক্তিপণ দিয়ে সুন্দরবন থেকে ফিরল ১৪ জেলে, এখনো বন্দি ৬

সুন্দরবনে মাছ ধরার সময় অপহৃত ১৪ জন জেলে মঙ্গলবার (২৭ জানুয়ারি) মুক্তিপণ দিয়ে জলদস্যুদের কবল থেকে লোকালয়ে ফিরে এসেছেন। ফিরে আসা জেলেরা জানিয়েছেন, নিজেদের ‘ডন বাহিনী’ পরিচয় দিয়ে আট থেকে দশ সদস্যের একটি সশস্ত্র দস্যু দল তাদের অপহরণ করেছিল।   ফিরে আসা জেলেরা জনপ্রতি ২৫ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত মুক্তিপণ দিয়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী: ইব্রাহিম, দিলীপ, উজ্জ্বল ও ইউসুফ আলী ৪০ হাজার টাকা করে দিয়েছেন। আবু তাহের ও আবুল কালাম ৩৫ হাজার এবং আইয়ুব আলী ২৫ হাজার টাকা দিয়েছেন। অন্যান্য জেলেরা ৩০ থেকে ২৫ হাজার টাকার বিনিময়ে মুক্তি পেয়েছেন।   ফিরে আসা জেলেদের অভিযোগ, মুন্সিগঞ্জের মৌখালী গ্রামের শফিকুল ইসলাম ওরফে ‘ভেটো শফিকুল’ এবং আটিরউপর গ্রামের শাহাজান এই সশস্ত্র দস্যু দলের নেতৃত্ব দিচ্ছেন। অপহরণের পর দস্যুরা একটি বিকাশ নম্বর ব্যবহার করে মুক্তিপণের টাকা দাবি করে এবং লেনদেন সম্পন্ন হওয়ার পর তাদের ছেড়ে দেয়।   মুক্তিপণ কম দেওয়ায় রাজেত আলী নামে এক জেলেকে ছাড়েনি দস্যুরা। এছাড়া মীরগাং গ্রামের মুজিবুর ও হরিনগর গ্রামের নজরুল ইসলামসহ অন্তত ৬ জন জেলে এখনো গভীর জঙ্গলে দস্যুদের জিম্মায় রয়েছেন। তাদের পরিবারের সদস্যরা চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।   সাতক্ষীরা রেঞ্জের ফরেস্ট রেঞ্জার ফজলুল হক জানান, জেলেরা গত ১৪ জানুয়ারি যথাযথ পাস (অনুমতিপত্র) নিয়ে বনে গিয়েছিলেন। ২২ জানুয়ারি চুনকুড়ি ও মালঞ্চ নদী এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। লোকমুখে জেলেদের ফেরার খবর পেলেও বাকিদের উদ্ধারে কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।

Unknown জানুয়ারী ২৮, ২০২৬ 0
বাগেরহাটে মুক্তি পেলেন কারাবন্দী ২৩ ভারতীয় জেলে

বাগেরহাট কারাগারে থাকা ২৩ ভারতীয় জেলে তিন মাস আট দিন পর মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে বাগেরহাট কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়।   এর আগে ২০২৫ সালের ১৮ অক্টোবর বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা আটক করে। পরে আটককৃতদের বাগেরহাটের মংলা থানায় হস্তান্তর করা হয়। এরপর পুলিশ বাগেরহাট আদালতে পাঠালে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।   ভারতীয় জেলেদের কারামুক্তির সময় খুলনাস্থ ভারতীয় হাই কমিশনারের ডেপুটি হাই কমিশনার শ্রী চন্দ্রজিত মুখার্জি, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোঃ হাফিজ আল আসাদ, কোস্টগার্ড পশ্চিমজনের কমান্ডার মোঃ সেলিম, বাগেরহাটের সহকারী পুলিশ সুপার (ফকিরহাট) মোঃ রাশেদুল ইসলাম রানা উপস্থিত ছিলেন।   কারাগারে জেল সুপার মোস্তফা কামাল জানান, কারাগারে বন্দি থাকা ২৩ ভারতীয় জেলেকে মুক্তি দেওয়া হয়েছে। দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে মুক্তি দেওয়া হয়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতীয় ২৩ জেলেকে কোস্টগার্ডের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।   জানাযায়, আগামী ২৯ জানুয়ারি বাংলাদেশ জলসীমা থেকে ভারতীয় কোস্টগার্ডের হাতে এদের হস্তান্তর করা হবে।

ডেস্ক রিপোর্ট জানুয়ারী ২৭, ২০২৬ 0
চুয়াডাঙ্গায় জামায়াতের নারী কর্মীদের হেনস্তা, সংঘর্ষে আহত বেশ কয়েকজন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নির্বাচনি প্রচারণা চালাতে গিয়ে জামায়াতে ইসলামীর নারী কর্মীরা হেনস্তার শিকার হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খাদিমপুর ইউনিয়নের যুগীরহুদা গ্রামে এ ঘটনা ঘটে।   স্থানীয় সূত্রে জানা যায়, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের পক্ষে জামায়াতে ইসলামী ও তাদের অঙ্গসংগঠনের নারী নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছিলেন। এ সময় এলাকার কয়েকজন বিএনপির নারী কর্মী তাদের প্রচারণায় বাধা দেন এবং হেনস্তা করেন বলে অভিযোগ উঠে।   পরবর্তীতে বিএনপির পুরুষ কর্মীরাও ঘটনাস্থলে এসে জামায়াতের নারী কর্মীদের গ্রাম থেকে বের করে দেয়ার চেষ্টা করেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জামায়াতের আরও নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়।   জামায়াতের নেতাকর্মীদের অভিযোগ, দাওয়াতি কার্যক্রমে অংশ নেয়া নারী কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও মারধর করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।   এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ডেস্ক রিপোর্ট জানুয়ারী ২৫, ২০২৬ 0
জনপ্রিয় সংবাদ
ইরানের আকাশে ১৬টি চীনা সামরিক বিমানের রহস্য নিয়ে তোলপাড়

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই একটি চাঞ্চল্যকর দাবি ভূ-রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।   গত ৪৮ থেকে ৫৬ ঘণ্টার মধ্যে ১৬টি চীনা 'ওয়াই-২০' (Y-20) সামরিক কার্গো বিমান তাদের ট্রান্সপন্ডার বা সিগন্যাল বন্ধ রেখে ইরানের আকাশে প্রবেশ করেছে বলে খবর ছড়িয়েছে। কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ছাড়াই এই তথ্যটি প্রতিরক্ষা বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে, এই বিমানগুলো বেসামরিক রাডার থেকে আড়াল থাকতে বিশেষ কৌশল অবলম্বন করেছিল। নেটিজেন ও সামরিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, চীন হয়তো ইরানকে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা জ্যামিং প্রযুক্তি সরবরাহ করছে। যদি এটি সত্যি হয়, তবে মার্কিন এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান বা নৌ-অভিযানের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অনেকে একে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের সরাসরি ‘সতর্কবার্তা’ হিসেবেও দেখছেন। তবে এই উত্তেজনার মুদ্রার উল্টো পিঠও রয়েছে। ফ্লাইটরাডার২৪-এর মতো আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মে এ ধরনের কোনো অস্বাভাবিক ফ্লাইটের রেকর্ড পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ১৬টি ভারী সামরিক কার্গো বিমানের মতো বিশাল বহরকে রাডার বা স্যাটেলাইট নজরদারি থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখা প্রায় অসম্ভব।  বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীন-ইরান সম্পর্ক গভীর হলেও, সুনির্দিষ্ট প্রমাণের অভাবে বিশ্লেষকরা একে আপাতত ‘সুপরিকল্পিত গুজব’ বা মিসইনফরমেশন হিসেবেই দেখছেন। তেহরান বা বেইজিং—কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

“এপস্টেইন ফাইলের দাবি: বাইডেনকে হত্যা করে ক্লোন বানানো হয়েছে?”

এপস্টেইন ফাইল: দাবি, বাইডেনকে ২০১৯ সালে হত্যা করে ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে   জেফরি এপস্টেইনের ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্টের সাথে যুক্ত সম্প্রতি প্রকাশিত একটি নথি ত্রাঞ্চে অভিযোগ করা হয়েছে যে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ২০১৯ সালে হত্যা করা হয়েছে এবং তাকে একটি ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে।   এই নথিগুলি, যা আনক্লাসিফায়েড ডিপার্টমেন্ট অব জাস্টিস (DOJ) রেকর্ডের একটি বিশাল ডেটা রিলিজের অংশ, “চার্লস” নামে একজনের ক্ষুব্ধ ইমেইল অন্তর্ভুক্ত করেছে এবং অন্তর্বর্তী ফাইলিং কোড EFTA00173266 থেকে EFTA00173273 পর্যন্ত চিহ্নিত। এই ইমেইলগুলো তৃতীয় পক্ষের যোগাযোগের মধ্যে পাওয়া গেছে, যা জেফরি এপস্টেইনের নেটওয়ার্ক সংক্রান্ত বিস্তৃত ফেডারেল তদন্তের সময় সংগ্রহ করা হয়েছিল।   এপস্টেইন সম্পর্কিত অন্যান্য প্রকাশনার মতো এখানে রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের তথ্য নয়, বরং চরম ও ষড়যন্ত্রমূলক দাবিগুলো রয়েছে। ক্লোন তত্ত্বের উল্লেখ “চার্লস” ইমেইলগুলো এপ্রিল ২০২১-এ একজন এফবিআই এজেন্টকে ফরোয়ার্ড করা হয়েছিল, যাকে লাল করা প্রেরক হিসেবে দেখানো হয়েছে। প্রেরক দাবি করেছিলেন যে এটি একটি প্রযুক্তি সংস্থার এক ক্ষুব্ধ প্রাক্তন কর্মচারী বা সহযোগীর মেসেজ। ইমেইলগুলিতে গালাগালি ভাষা ব্যবহৃত হয়েছে এবং এখানে “কোয়ান্টাম” প্রযুক্তি, গোপন সামরিক ট্রাইব্যুনাল, এবং “বাইডেন আপনার বর্তমান প্রেসিডেন্ট নন” এমন দাবির উল্লেখ রয়েছে।   একটি অনুচ্ছেদে বলা হয়েছে যে “বাস্তব” জো বাইডেনকে ২০১৯ সালে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং তাকে একজন অভিনেতা বা ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে, যেখানে প্রমাণ হিসেবে “মাস্কের ত্রুটি” দেখানো হয়েছে। তবে এই দাবিগুলোর সঙ্গে কোনো শারীরিক প্রমাণ, চিকিৎসা নথি বা সঙ্গত সাক্ষ্য নেই।   “বাইডেন ক্লোন” দাবি অনলাইনে ষড়যন্ত্র তত্ত্বের একটি পরিচিত অংশ। তত্ত্বটি সাধারণত ধরে যে “বাস্তব” জো বাইডেনকে গোপনে জনমঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, প্রায়শই ২০১৯ বা ২০২০ সালে, এবং তাকে চেহারা মিলানো লোক বা ক্লোন দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।   অনুগামীরা প্রায়শই নিম্নমানের ভিডিও এবং ফটোগ্রাফ বিশ্লেষণ করে, চেহারার পরিবর্তন যেমন আলোর পরিবর্তন, বয়সের প্রভাব বা ক্যামেরার ত্রুটিকে কৃত্রিমভাবে আড়াল করার প্রমাণ হিসেবে দেখান।   এ পর্যন্ত কোনো যাচাইযোগ্য প্রমাণ নেই যে প্রেসিডেন্ট জো বাইডেন কখনো ক্ষতিগ্রস্ত হয়েছেন বা প্রতিস্থাপিত হয়েছেন। এই দাবিগুলি সম্পূর্ণভাবে একটি ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে রয়ে গেছে।   সূত্র: Royanews  

৩০ মার্চ থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম: যা জানা প্রয়োজন

যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের জন্য কঠোর হচ্ছে নিয়মাবলী। আগামী ৩০ মার্চ থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন ভিসা রুলস, যেখানে আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বা স্ক্রিনিং করা হবে। মার্কিন প্রশাসনের এই নতুন পদক্ষেপে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ভিসা প্রত্যাশীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। নতুন এই নিয়ম মূলত অ-অভিবাসী (Non-immigrant) এবং অভিবাসী (Immigrant) উভয় ধরণের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। বিশেষ করে যারা ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা এবং কাজের সন্ধানে এইচ-১বি (H-1B) ভিসার জন্য আবেদন করবেন, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য প্রদান বাধ্যতামূলক করা হচ্ছে। আবেদনকারীদের গত পাঁচ বছরের ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ইউজার আইডি বা হ্যান্ডেল নাম ফর্মে উল্লেখ করতে হবে। ফেসবুক, টুইটার (বর্তমানে এক্স), ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো এই স্ক্রিনিংয়ের আওতায় থাকবে। তবে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না। মূলত আবেদনকারীর নিরাপত্তা ঝুঁকি এবং পূর্ববর্তী কোনো উসকানিমূলক বা সন্দেহজনক কর্মকাণ্ড আছে কি না, তা যাচাই করতেই এই পদক্ষেপ। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং জননিরাপত্তার স্বার্থেই এই স্ক্রিনিং প্রক্রিয়া জোরদার করা হয়েছে। কোনো ব্যক্তি যদি অতীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদ বা আইনবিরোধী কোনো কাজে লিপ্ত থেকে থাকেন, তবে তার ভিসা আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হবে। ভিসা বিশেষজ্ঞরা বলছেন, ৩০ মার্চের পর যারা আবেদন করবেন, তাদের অবশ্যই গত ৫ বছরের ডিজিটাল ফুটপ্রিন্ট সম্পর্কে সতর্ক থাকতে হবে। কোনো ভুল তথ্য দিলে বা তথ্য গোপন করলে তা স্থায়ীভাবে ভিসা প্রত্যাখ্যাত হওয়ার কারণ হতে পারে। এছাড়া ইমেইল অ্যাড্রেস এবং ফোন নম্বর প্রদানের ক্ষেত্রেও অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এই নতুন নিয়ম চালুর ফলে ভিসা প্রক্রিয়াকরণে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই প্রয়োজনীয় কাগজপত্র এবং অনলাইন প্রোফাইল গুছিয়ে আবেদন করার পরামর্শ দিচ্ছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।

১২ ঘণ্টারও কম সময়ে দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন

দাম বাড়ানোর ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।   শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন দাম রোববার (৮ ফেব্রুয়ারি) থেকেই কার্যকর হবে।   এর আগে একই দিন সকালে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। ওই সময় ভরিপ্রতি এক লাফে ৭ হাজার ৬৪০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা।   নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।   এ নিয়ে চলতি বছর দেশের বাজারে মোট ২৭ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। এরমধ্যে ১৭ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ১০ বার। অন্যদিকে গতবছর দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছিল। এছাড়া ২০২৫ সালে ২৯ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

Top week

ফাইল ফটো।
আমেরিকা

৩০ মার্চ থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম: যা জানা প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক মার্চ ২৮, ২০২৬ 0