ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আজ বুধবার সকালে দক্ষিণ ইসরায়েলে তৃতীয়বারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে। তারা দাবি করেছে, এই অভিযান চালানো হয়েছে ইরান ও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সমন্বয় করে।
হুতিরা এক বিবৃতিতে জানিয়েছে, তারা একঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে “ইসরায়েলি শত্রুদের স্পর্শকাতর লক্ষ্যবস্তু” নিক্ষেপ করেছে। যদিও হামলা চালানো হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এই গোষ্ঠী আরও হুঁশিয়ারি দিয়েছে, লেবানন, ইরান, ইরাক এবং দখলকৃত পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছেন, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র মাঝপথে ধ্বংস করা সম্ভব হয়, তবে তিন ঘণ্টার মধ্যে হুতির বিবৃতি প্রকাশিত হয়েছে। এই ঘটনায় মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি উত্তেজনাপূর্ণ ও অস্থির হয়ে উঠেছে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।
বিশ্ব
View moreএশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী ১৮ ও ১৯ নভেম্বর চীনের শেনজেন শহরে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে ট্রাম্পের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের মতে, এই ঐতিহাসিক বৈঠকে মূলত পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের বিষয়টি প্রাধান্য পাবে। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলা এবং ওয়াশিংটন-বেইজিং বাণিজ্যিক উত্তেজনার মতো বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। যুক্তরাজ্যের ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক সাইমন ম্যাবন সংবাদমাধ্যম আল-জাজিরাকে বলেন, বৈঠকে ট্রাম্পের পক্ষ থেকে চমকপ্রদ সব বক্তব্য এবং আকর্ষণীয় কিছু ফটোসেশন দেখা যেতে পারে। তবে এই তিন নেতা এককভাবে বা যৌথভাবে ইরান কিংবা ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে পারবেন না বলেই মনে করেন তিনি। আলোচনার মূল বিষয়বস্তু: নতুন পারমাণবিক চুক্তি:গত ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হওয়া ‘নিউ স্টার্ট’ (New START) চুক্তিটি ওয়াশিংটন ও মস্কোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১০ সালে স্বাক্ষরিত এই চুক্তিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্রের সীমা নির্ধারিত ছিল। বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে রাশিয়ার কাছে, এরপরই যুক্তরাষ্ট্রের অবস্থান; আর চীন দ্রুত তাদের পারমাণবিক ভান্ডার সমৃদ্ধ করছে। ট্রাম্প চুক্তিটির মেয়াদ বাড়ানোর রুশ প্রস্তাব নাকচ করে চীনকে অন্তর্ভুক্ত করে একটি ‘নতুন ও আধুনিক’ চুক্তির দাবি জানিয়েছেন। তবে চীন এই প্রক্রিয়ায় যুক্ত হতে আগ্রহী নয়। ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদমাধ্যম রয়টার্সকে জানিয়েছেন, বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলেও তাৎক্ষণিক কোনো চুক্তির সম্ভাবনা নেই। ইরান যুদ্ধ ও জ্বালানি সংকট: গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধ নিয়েও তিন নেতা আলোচনা করবেন বলে জানা গেছে। বর্তমানে পূর্ণমাত্রার হামলা বন্ধ থাকলেও সংঘাতটি অচলাবস্থায় রয়েছে। ১০০ দিনেরও বেশি সময় ধরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম অস্থিতিশীল হয়ে পড়েছে। যুদ্ধের আগে চীনের মোট অপরিশোধিত তেলের এক-তৃতীয়াংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হতো। এছাড়া যুদ্ধের কারণে চীনা পণ্যের রপ্তানিও বাধাগ্রস্ত হচ্ছে। অন্যদিকে, জ্বালানির উচ্চমূল্য এবং ওয়াশিংটনের সাম্প্রতিক নিষেধাজ্ঞা শিথিলের সুযোগে রাশিয়া আর্থিকভাবে লাভবান হচ্ছে। যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য লড়াই: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালনাকারী মাইক্রোচিপের নিয়ন্ত্রণ এবং বাণিজ্য শুল্ক নিয়ে বেইজিং ও ওয়াশিংটনের সম্পর্কে টানাপোড়েন চলছে। গত বছর ট্রাম্প চীনা পণ্যে ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করলে পাল্টা পদক্ষেপ হিসেবে চীন মার্কিন পণ্যে ১২৫ শতাংশ শুল্ক বসায়। পাশাপাশি চিপ তৈরিতে ব্যবহৃত বিরল খনিজ পদার্থ রপ্তানিতে চীনের কড়াকড়ি উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। পরবর্তীতে দক্ষিণ কোরিয়া ও ওয়াশিংটনে ট্রাম্প-সি বৈঠকের পর শুল্ক কিছুটা কমানো হলেও চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার (Nvidia) সাম্প্রতিক কেলেঙ্কারি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের ওপর নজরদারি করছিল—যদিও বেইজিং তা অস্বীকার করেছে। ইউক্রেন যুদ্ধ: মার্কিন কর্মকর্তাদের মতে, এই ত্রিপক্ষীয় বৈঠকে ট্রাম্প ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ তুলবেন না বলেই ধারণা করা হচ্ছে। চীনও এই যুদ্ধকে ইউরোপের অভ্যন্তরীণ বিষয় হিসেবে অভিহিত করেছে। ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার বর্তমানে রাশিয়া ও ইউক্রেন সফর করে পৃথক শান্তি আলোচনার চেষ্টা চালাচ্ছেন। যেহেতু চীন ওই প্রক্রিয়ার অংশ নয়, তাই এই বৈঠকে ইউক্রেন প্রসঙ্গ তোলা সমীচীন মনে করছে না যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, ট্রাম্প সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে যুদ্ধ বন্ধে অনাগ্রহী বলে অভিযুক্ত করেছেন এবং রুশ তেল স্থাপনায় ইউক্রেনীয় হামলার কারণে ডিজেলের দাম বাড়ছে বলে দাবি করেছেন। একই সময়ে তিনি মস্কোর ওপর থেকে তেলের নিষেধাজ্ঞা তুলে নিয়ে রুশ ডিজেল বিশ্ববাজারে প্রবেশের সুযোগ করে দিয়েছেন। তিন দেশের প্রত্যাশা ও কৌশল: রাশিয়া: মস্কোভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক আলেকজান্ডার ব্রাটারস্কি আল-জাজিরাকে জানান, ইউক্রেন ইস্যুকে পাশ কাটিয়ে বিশ্বমঞ্চে নিজের শক্তিমত্তা প্রদর্শনের জন্য এটি পুতিনের জন্য বড় সুযোগ। এর মাধ্যমে তিনি দেশের অভ্যন্তরে বার্তা দিতে পারবেন যে, ইউরোপের ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো নির্ধারণে রাশিয়া এখনো অন্যতম প্রধান শক্তি। চীন: নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বেইজিং ইরান যুদ্ধের দ্রুত সমাধান চায়। পাশাপাশি নিজেদের অজান্তে তৈরি কোনো ত্রিপক্ষীয় পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তিতে জড়াতে চায় না চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে চীনকে এই আলোচনায় টেনে আনা ‘ন্যায্য বা বাস্তবসম্মত নয়’। যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস জানিয়েছেন, বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র কমানোর বিষয়ে চীন ও রাশিয়াকে এক টেবিলে আনাই ট্রাম্পের মূল লক্ষ্য। বিশ্লেষকদের মতে, গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর ট্রাম্প অভ্যন্তরীণ রাজনীতিতে কিছুটা চাপে রয়েছেন। তাই সি ও পুতিনের মতো নেতাদের সঙ্গে বসে তিনি নিজেকে একজন প্রভাবশালী বিশ্বনেতা হিসেবে তুলে ধরতে চাইছেন। নতুন কোনো ‘ইয়াল্টা সম্মেলন’-এর সূচনা?রুশ পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান পিয়োতর তলস্তয় এই বৈঠককে ১৯৪৫ সালের ঐতিহাসিক ‘ইয়াল্টা সম্মেলন’-এর সঙ্গে তুলনা করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ওই সম্মেলনে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নেতারা মিলে নতুন বিশ্বব্যবস্থার রূপরেখা তৈরি করেছিলেন। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই ত্রিপক্ষীয় বৈঠককে ‘অত্যন্ত তাৎপর্যপূর্ণ’ বললেও স্পষ্ট জানিয়েছেন যে, এই বৈঠকে গৃহীত কোনো সিদ্ধান্ত অন্য কোনো দেশের ওপর চাপিয়ে দেওয়া হবে না। সূত্র: আল-জাজিরা
ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠকের আগে তাইওয়ান ঘিরে চীনের ১০০ যুদ্ধজাহাজ মোতায়েন
সংবিধানে বড় পরিবর্তন আনল উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়ার সঙ্গে একত্রীকরণের লক্ষ্য বাদ
সংযুক্ত আরব আমিরাতে ১৮টি গাড়ি ও ৫টি ট্রাকের সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০
ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ও অস্ত্র বিক্রি পুরোপুরি বন্ধ করার আহ্বান জানিয়েছেন দেশটির ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে মার্কিন সিনেটে নির্বাচিত আবদুল এল-সায়েদ। মিশিগান অঙ্গরাজ্য থেকে নির্বাচনে জয়ী হওয়ার পর মার্কিন সংবাদমাধ্যম ন্যাশনাল পাবলিক রেডিওকে (এনপিআর) দেওয়া সাক্ষাৎকারে তিনি এই অবস্থান তুলে ধরেন। ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাকে সমর্থন করলেও এল-সায়েদ আরও এক ধাপ এগিয়ে মার্কিন অস্ত্র বিক্রিও বন্ধ করার দাবি জানিয়েছেন। তাঁর মতে, বিদেশি সামরিক বাহিনীকে সহায়তার পরিবর্তে মার্কিন করদাতাদের অর্থ দেশের জনগণের প্রয়োজন মেটাতে ব্যয় করা উচিত। গত ৩ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান থেকে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদ। ৪ নভেম্বর তাঁর বিজয় নিশ্চিত হওয়ার পরই তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হওয়ার স্বীকৃতি পান। ৪২ বছর বয়সী এই রাজনীতিক এর আগে জনস্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। মিসরীয় অভিবাসী পরিবারের সন্তান এল-সায়েদ নির্বাচনী প্রচারে স্বাস্থ্যসেবা, জীবনযাত্রার ব্যয় কমানো এবং রাজনীতিতে করপোরেট অর্থের প্রভাব হ্রাসের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে ইসরায়েলে মার্কিন সামরিক সহায়তার বিরোধিতা তাঁর নির্বাচনী প্রচারের অন্যতম আলোচিত বিষয় ছিল। এনপিআরের মর্নিং এডিশন অনুষ্ঠানে ৪ নভেম্বর দেওয়া সাক্ষাৎকারে এল-সায়েদ বলেন, ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান সঠিক। তবে তিনি মনে করেন, শুধু আর্থিক সহায়তা বন্ধ করলেই যথেষ্ট হবে না। ইসরায়েলে মার্কিন অস্ত্র বিক্রিও বন্ধ হওয়া উচিত। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা করে তিনি গণহত্যা ও বর্ণবৈষম্যের অভিযোগ তোলেন এবং এসব কর্মকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানান। তবে ইসরায়েল সরকার গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। এল-সায়েদের বক্তব্যে মূলত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি, সামরিক সহযোগিতা এবং করদাতাদের অর্থ ব্যবহারের বিষয়ে তাঁর অবস্থান উঠে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইসরায়েলকে দেওয়া প্রায় ৪০০ কোটি ডলারের বার্ষিক সামরিক সহায়তা চলতি বছরের শেষ নাগাদ বন্ধের পরিকল্পনার কথা জানিয়েছেন। ট্রাম্পের দাবি, কয়েক মাস আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এ বিষয়ে তাঁর আলোচনা হয়েছিল। তবে সামরিক সহায়তা বন্ধের প্রক্রিয়া কীভাবে কার্যকর হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত ঘোষণা দেওয়া হয়নি। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে বিদ্যমান একটি চুক্তি অনুযায়ী ২০২৮ অর্থবছর পর্যন্ত প্রতিবছর ৩৮০ কোটি ডলার সামরিক সহায়তার ব্যবস্থা রয়েছে। ফলে নতুন ঘোষণার বাস্তবায়ন এবং বিদ্যমান চুক্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এখানেই ট্রাম্পের সঙ্গে এল-সায়েদের অবস্থানের গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। ট্রাম্প সামরিক সহায়তা বন্ধের কথা বললেও ইসরায়েলকে মার্কিন অস্ত্র কেনার সুযোগ অব্যাহত রাখার পক্ষে। অন্যদিকে এল-সায়েদ অস্ত্র বিক্রিও বন্ধ করতে চান। তাঁর বক্তব্য, যুক্তরাষ্ট্রের জনগণের করের অর্থ বিদেশি সামরিক কার্যক্রমে ব্যয় না করে দেশের স্কুল, হাসপাতাল, অবকাঠামো ও জনসেবায় বিনিয়োগ করা উচিত। তিনি শুধু ইসরায়েল নয়, মিসর, সৌদি আরব, জর্ডান ও পাকিস্তানকে দেওয়া মার্কিন সামরিক সহায়তার বিষয়টিও পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, মার্কিন সরকারকে বিদেশি সামরিক সহায়তার ক্ষেত্রে আরও দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে হবে। নির্বাচনে জয়লাভের পর সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণেও ইসরায়েল নীতি নিয়ে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন এল-সায়েদ। তিনি বলেন, মার্কিন জনগণের অর্থ এমন কর্মকাণ্ডে ব্যয় করা উচিত নয়, যা যুদ্ধ বা মানবাধিকার লঙ্ঘনকে উৎসাহিত করে। এনপিআরের সাক্ষাৎকারে তিনি ফিলিস্তিনি ও ইসরায়েলি ইহুদি উভয় জনগোষ্ঠীর জন্য শান্তি, মর্যাদা, সমান অধিকার এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করার পক্ষে কথা বলেন। একই সঙ্গে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের প্রশ্নে ইসরায়েলকে অন্য দেশগুলোর মতো একই মানদণ্ডে মূল্যায়নের আহ্বান জানান তিনি। মিশিগানের নির্বাচনে ইসরায়েল ও ফিলিস্তিন ইস্যু গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিতর্কের বিষয় ছিল। ডেমোক্র্যাট দলের প্রাথমিক নির্বাচনে এল-সায়েদের প্রতিদ্বন্দ্বী হ্যালি স্টিভেনস পরবর্তী সময়ে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে সমর্থন দেন। ইসরায়েল নীতি নিয়ে মতপার্থক্য এই সিদ্ধান্তে ভূমিকা রেখেছিল। নির্বাচনী প্রচারে এল-সায়েদের ধর্মীয় পরিচয় ও ইসরায়েলবিরোধী অবস্থান নিয়েও সমালোচনা হয়েছিল। তবে এসব রাজনৈতিক বিতর্কের মধ্যেই তিনি নির্বাচনে জয়ী হন। তাঁর বিজয় মার্কিন সিনেটে মুসলিম প্রতিনিধিত্বের ক্ষেত্রে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। তবে ইসরায়েলে সামরিক সহায়তা বা অস্ত্র বিক্রি বন্ধের বিষয়ে এল-সায়েদের বক্তব্য এখন পর্যন্ত একটি রাজনৈতিক অবস্থান। তিনি নির্বাচিত সিনেটর হলেও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের আগেই এসব মন্তব্য করেছেন। তাঁর একার পক্ষে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বা অস্ত্র বিক্রির নীতি পরিবর্তন করা সম্ভব নয়। এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসনিক পদক্ষেপ, বিদ্যমান চুক্তি এবং প্রয়োজন অনুযায়ী কংগ্রেসের ভূমিকা গুরুত্বপূর্ণ। ফলে নতুন সিনেট অধিবেশনে এল-সায়েদ এই অবস্থানকে কীভাবে নীতিগত উদ্যোগে রূপ দেন, সেটি দেখার বিষয়। সংবাদসূত্র: এনপিআর, দ্য জেরুজালেম পোস্ট।
সিরিয়ায় চোখের পাশে হাতির শুঁড়ের মতো গঠন নিয়ে জন্ম নিল নবজাতক
নতুন আইন হলে ইসরায়েলিরা কোনোভাবেই মালদ্বীপে প্রবেশ করতে পারবে না: প্রেসিডেন্ট মুইজ্জু
নেতানিয়াহুর মতো চেহারা হওয়ায় ইরানে বয়কটের মুখে এক দোকানদার
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বাঘপত জেলায় দীপাবলির রাতে আতশবাজি ফোটানো নিয়ে বিরোধের জেরে গুলিবিদ্ধ হয়েছেন দেশটির রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীর এক সদস্য। ২৬ বছর বয়সী ওই সেনাসদস্যের নাম সৌরভ তোমার। গত ৮ নভেম্বর রাতে নিজ গ্রামের বাড়ির সামনে আতশবাজি ফোটানোর সময় প্রতিবেশীদের সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এক ব্যক্তি দেশি পিস্তল দিয়ে গুলি চালান। গুলিটি প্রথমে একটি দেয়ালে আঘাত করে পরে ফিরে এসে সৌরভের কানের পেছনে মাথায় লাগে। অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর মাথা থেকে গুলি বের করা হয়েছে। ১১ নভেম্বর ভারতের এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বাঘপতের গোয়ালপুর খাডানা গ্রামের বাসিন্দা সৌরভ তাঁর দুই ভাই বিনীত ও মিন্টুকে নিয়ে বাড়ির বাইরে আতশবাজি ফোটাচ্ছিলেন। এ সময় প্রতিবেশী ধীরাজ ও তাঁর ভাই মনু ওরফে প্রবীণ সেখানে এসে আপত্তি জানান। বিষয়টি নিয়ে প্রথমে সৌরভের ভাই বিনীতের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ধীরাজ দেশি পিস্তল বের করে গুলি চালান বলে অভিযোগ উঠেছে। গুলিটি দেয়ালে লেগে ফিরে এসে সৌরভের মাথায় আঘাত করে। এতে তিনি মাটিতে পড়ে যান। একই সময় ধীরাজের ভাই মনু লাঠি দিয়ে বিনীতের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সৌরভের আরেক ভাই মিন্টু লাঠি দিয়ে মনু ওরফে প্রবীণকে আঘাত করেন বলে পুলিশের প্রাথমিক তথ্যে উল্লেখ করা হয়েছে। গোলযোগের সময় ঘটনাস্থলে স্থানীয় লোকজন জড়ো হলেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাঁরা সরে যান। পরে অভিযুক্ত দুই ভাই ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুই পরিবারের মধ্যে আগে থেকেই পরিচয় ও চলাফেরা ছিল। প্রায় দুই মাস আগেও তাদের মধ্যে একটি বিরোধের ঘটনা ঘটেছিল বলে জানা গেছে। তবে সংঘর্ষের পেছনে পুরোনো বিরোধের ভূমিকা ছিল কি না, তা পুলিশ তদন্ত করে দেখছে। গুলিবিদ্ধ হওয়ার পর পরিবারের সদস্যরা সৌরভকে প্রথমে বারৌতের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান। সেখান থেকে তাঁকে মিরাট মেডিকেল কলেজে পাঠানো হয়। পরে পরিবারের সিদ্ধান্তে তাঁকে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা অস্ত্রোপচার করে তাঁর মাথা থেকে গুলি বের করেন। তবে অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে ভিন্ন তথ্য প্রকাশিত হয়েছে। হিন্দুস্তান টাইমস বাঘপতের পুলিশ সুপারের বরাতে তাঁকে স্থিতিশীল জানিয়েছে। অন্যদিকে, এনডিটিভির প্রতিবেদনে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন বলা হয়েছে। সৌরভ ২০২১ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। বর্তমানে তিনি নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির বিশেষ নিরাপত্তার দায়িত্বে থাকা প্রেসিডেন্টস বডিগার্ড বাহিনীতে কর্মরত। এটি ভারতীয় সেনাবাহিনীর অন্যতম প্রাচীন ও জ্যেষ্ঠ অশ্বারোহী রেজিমেন্ট। দীপাবলি পরিবারের সঙ্গে উদ্যাপন করতে ছুটি নিয়ে নিজ গ্রামে ফিরেছিলেন তিনি। তাঁর বাবা জনক রাজের অভিযোগের ভিত্তিতে রামালা থানায় ধীরাজ ও মনু ওরফে প্রবীণের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে তাঁদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা নথিভুক্ত করার কথা জানানো হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত গ্রামে পৌঁছে তদন্ত শুরু করে। বাঘপতের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বারৌতের সার্কেল অফিসার অঞ্জু জৈন জানিয়েছেন, অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, তাঁদের ধরতে তিনটি পুলিশ দল গঠন করা হয়েছে। পাশাপাশি গ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না এবং দুই পক্ষের বিরোধের প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখছে পুলিশ। সংবাদসূত্র: এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস ও হিন্দুস্তান টাইমস।
বিবাহবহির্ভূত সন্তান জন্ম দেওয়ায় সৌদি আরবে কেনীয় গৃহকর্মীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ
চেয়ার ফাঁকা থাকলেও মেঝেতে বসে খেলেন ভারতীয়রা, সামাজিক মাধ্যমে সমালোচনা