আমেরিকা

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের বিমান টিকিট কম দামে পাওয়ার কিছু কার্যকর ট্রিক

বিশেষ প্রতিবেদন প্রকাশ: জুন ১৪, ২০২৬ ২১:৫৫
যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের বিমান টিকিট কম দামে পাওয়ার কিছু কার্যকর ট্রিক
যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের বিমান টিকিট কম দামে পাওয়ার কিছু কার্যকর ট্রিক

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের জন্য দেশে যাওয়ার সবচেয়ে বড় ব্যয়ের একটি হলো বিমান ভাড়া। বিশেষ করে ঈদ, সামার ভ্যাকেশন, শীতকালীন ছুটি কিংবা বছরের শেষভাগে বাংলাদেশমুখী যাত্রীদের চাপ বেড়ে যাওয়ায় টিকিটের দামও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। তবে ভ্রমণ খাতের অভিজ্ঞরা বলছেন, কিছু কার্যকর কৌশল জানা থাকলে একই যাত্রায় কয়েকশ ডলার পর্যন্ত সাশ্রয় করা সম্ভব।

 

বর্তমানে অধিকাংশ যাত্রী সরাসরি একটি শহর থেকে ঢাকা পর্যন্ত টিকিট খোঁজেন। কিন্তু অভিজ্ঞ ভ্রমণকারীরা বলছেন, অনুসন্ধানের ধরন পরিবর্তন করলেই অনেক সময় বড় ধরনের মূল্য পার্থক্য দেখা যায়। এর মধ্যে অন্যতম হলো একাধিক শহরভিত্তিক বা মাল্টি-সিটি অনুসন্ধান। অনেক ক্ষেত্রে নিউইয়র্ক থেকে ঢাকা এবং ফেরার সময় ভিন্ন কোনো মার্কিন শহরে অবতরণের বিকল্প বেছে নিলে প্রচলিত যাতায়াত টিকিটের তুলনায় কম ভাড়া পাওয়া যায়।

 

ভ্রমণ সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য বিশ্লেষণে দেখা গেছে, যেসব ফ্লাইটে অপেক্ষার সময় বা ট্রানজিট দীর্ঘ হয়, সেগুলোর ভাড়া সাধারণত তুলনামূলক কম থাকে। অধিকাংশ যাত্রী দ্রুত গন্তব্যে পৌঁছাতে চান বলে স্বল্প ট্রানজিটের ফ্লাইটের চাহিদা বেশি থাকে। ফলে ৮ থেকে ১২ ঘণ্টা কিংবা তারও বেশি ট্রানজিটযুক্ত কিছু ফ্লাইটে উল্লেখযোগ্য মূল্যছাড় দেখা যায়।

 

বিকল্প বিমানবন্দর ব্যবহার করাও অনেকের জন্য লাভজনক হতে পারে। উদাহরণ হিসেবে, আটলান্টা বা অন্য কোনো শহর থেকে সরাসরি বাংলাদেশগামী টিকিটের তুলনায় নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি কিংবা অরল্যান্ডো থেকে একই সময়ে কম ভাড়ার টিকিট পাওয়া যায়। অনেক প্রবাসী প্রথমে স্বল্পমূল্যের অভ্যন্তরীণ ফ্লাইটে অন্য শহরে গিয়ে সেখান থেকে আন্তর্জাতিক যাত্রা শুরু করে খরচ কমিয়ে থাকেন।

 

জর্জিয়ার আটলান্টাভিত্তিক বাংলা ট্রাভেলের স্বত্বাধিকারী আবদুল্লাহ মামুন বলেন, ভ্রমণের তারিখ নির্ধারণের ক্ষেত্রেও নমনীয়তা গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট একটি দিনের পরিবর্তে পুরো সপ্তাহ বা মাসজুড়ে ভাড়ার তুলনা করলে দেখা যায়, মাত্র এক বা দুই দিনের ব্যবধানে টিকিটের দামে কয়েকশ ডলারের পার্থক্য হতে পারে। বর্তমানে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এই সুবিধা সহজেই পাওয়া যায়।

 

অনেক অভিজ্ঞ যাত্রী ‘ওপেন-জ’ পদ্ধতিও ব্যবহার করেন। অর্থাৎ এক শহরে পৌঁছে অন্য শহর থেকে ফেরার টিকিট কাটা। বাংলাদেশের ক্ষেত্রে কেউ ঢাকায় পৌঁছে ফেরার যাত্রা চট্টগ্রাম বা সিলেট থেকে শুরু করলে কিছু ক্ষেত্রে ভাড়া কম পাওয়ার সুযোগ তৈরি হয়।

 

আরেকটি জনপ্রিয় কৌশল হলো যাত্রাকে দুই বা ততোধিক অংশে ভাগ করা। উদাহরণস্বরূপ, আটলান্টা থেকে নিউইয়র্ক পর্যন্ত একটি টিকিট এবং নিউইয়র্ক থেকে ঢাকা পর্যন্ত আলাদা আরেকটি টিকিট কেনা। অনেক সময় এই পদ্ধতিতে মোট ব্যয় কম হয়। তবে ভ্রমণ বিশেষজ্ঞরা এ ক্ষেত্রে পর্যাপ্ত ট্রানজিট সময় রাখার পরামর্শ দেন, যাতে একটি ফ্লাইট বিলম্বিত হলেও পরবর্তী যাত্রা ব্যাহত না হয়।

 

যুক্তরাষ্ট্রের ভোক্তা সুরক্ষা নীতির আওতায় অনেক এয়ারলাইন্স ও বুকিং প্ল্যাটফর্ম টিকিট কেনার পর নির্দিষ্ট সময়ের মধ্যে বিনা খরচে বাতিল বা পরিবর্তনের সুযোগ দেয়। ফলে যাত্রীরা ভালো ভাড়া পেলে দ্রুত বুকিং করে পরে প্রয়োজনে সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ পেতে পারেন।

 

বিশ্লেষকদের মতে, গভীর রাত বা ভোরবেলার ফ্লাইটেও অনেক সময় তুলনামূলক কম ভাড়া দেখা যায়। একই সঙ্গে ভাড়া পর্যবেক্ষণ ব্যবস্থা চালু রাখলে মূল্য কমার সঙ্গে সঙ্গে যাত্রীরা তাৎক্ষণিকভাবে জানতে পারেন এবং দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন।

 

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, অনলাইনে প্রচলিত কিছু তথাকথিত ‘গোপন কৌশল’ সব সময় নিরাপদ বা গ্রহণযোগ্য নয়। বিমান সংস্থার নীতিমালার বাইরে গিয়ে কোনো পদ্ধতি ব্যবহার করলে ভবিষ্যতে যাত্রা সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে। তাই সব সময় বৈধ ও স্বীকৃত উপায়ে টিকিট কেনার পরামর্শ দেওয়া হচ্ছে।

 

ভ্রমণ খাতের সংশ্লিষ্টদের মতে, আগাম পরিকল্পনা, বিভিন্ন শহর ও বিমানবন্দরের ভাড়া তুলনা, নমনীয় তারিখ নির্বাচন, দীর্ঘ ট্রানজিট গ্রহণের মানসিকতা এবং একাধিক রুট যাচাই—এই কয়েকটি বিষয় মাথায় রাখলে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে যাতায়াতের খরচ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। সঠিক পরিকল্পনার মাধ্যমে একটি পরিবারের বিমান ভাড়ায় কয়েকশ থেকে এক হাজার ডলারেরও বেশি সাশ্রয় হওয়া অস্বাভাবিক নয়।

 

নুরুল্লাহ সাঈদ
আটলান্টা, জর্জিয়া. যুক্তরাষ্ট্র

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

আমেরিকা

View more
পকেটে এক ডলারও খরচ না করে নিউইয়র্ক ঘুরে বেড়ানোর নতুন কৌশল। ছবি: সংগৃহীত
পকেটে এক ডলারও খরচ নয়, বিনা খরচে নিউইয়র্ক ঘুরে বেড়ানোর নতুন কৌশল

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের মধ্যে অনেক বাসিন্দা এখন ‘নো-স্পেন্ড ডে’ বা ‘শূন্য খরচের দিন’ ধারণাকে বেছে নিচ্ছেন। লক্ষ্য একটাই—প্রয়োজনীয় যাতায়াত ছাড়া পুরো দিনটি কোনো অর্থ ব্যয় না করে শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা এবং বিনা মূল্যের সুযোগ-সুবিধা কাজে লাগানো।   নিউইয়র্ক পোস্ট–এর প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রবণতায় অংশ নেওয়া অনেকেই বাড়িতে কফি বা ম্যাচা তৈরি করে দিন শুরু করেন। এরপর সেন্ট্রাল পার্কে হাঁটা, বিনা মূল্যের জাদুঘর ও আর্ট গ্যালারি ঘুরে দেখা, নিজস্ব খাবার নিয়ে পিকনিক করা কিংবা শহরের বিভিন্ন উন্মুক্ত স্থানে সময় কাটিয়েই দিন উপভোগ করেন।   নিউইয়র্কের বাসিন্দা অ্যালি গিবসন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জনপ্রিয় হওয়ার আগেই তিনি এমনভাবে দিন কাটানো শুরু করেছিলেন। তার ভাষায়, নিউইয়র্কের আসল সৌন্দর্য পার্ক, স্থাপত্য, রাস্তার প্রাণচাঞ্চল্য ও সাংস্কৃতিক পরিবেশে, যা উপভোগ করতে সব সময় অর্থের প্রয়োজন হয় না। তিনি দাবি করেন, গত ১৩ বছরে এভাবে চলার মাধ্যমে হাজার হাজার ডলার সাশ্রয় করতে পেরেছেন।   গিবসনের পছন্দের তালিকায় রয়েছে নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির রোজ মেইন রিডিং রুম, চেলসির আর্ট গ্যালারি, হাই লাইন, স্ট্যাটেন আইল্যান্ড ফেরি এবং গ্রীষ্মকালে সেন্ট্রাল পার্কে আয়োজিত বিনা মূল্যের ‘শেকসপিয়র ইন দ্য পার্ক’ নাট্য প্রদর্শনী। টিকিট না পেলে তিনি ব্রায়ান্ট পার্কের ফ্রি মুভি নাইট, উন্মুক্ত কনসার্ট কিংবা পার্কে বসে মানুষজনের চলাফেরা দেখেও সময় কাটান।   ‘এনওয়াইসি ফর ফ্রি’ নামের প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা রেবেকা গেটি বলেন, নিউইয়র্কে নিয়মিত বিভিন্ন ফ্যাশন পপ-আপ, বিউটি ইভেন্ট ও প্রচারণামূলক আয়োজন হয়, যেখানে কোনো অর্থ ছাড়াই অংশ নেওয়া যায়। তার মতে, আগে থেকেই তথ্য সংগ্রহ করলে প্রায় প্রতি সপ্তাহান্তেই বিনা খরচে উপভোগ করার মতো নানা সুযোগ পাওয়া সম্ভব।   অন্যদিকে সীমিত আয়ের কারণে ব্রিয়ান এলিয়ট বাড়িতে রান্না করেন, বন্ধুদের সঙ্গে নিজস্ব খাবার নিয়ে পিকনিক করেন, বিনা মূল্যের রানিং ক্লাবে অংশ নেন এবং নির্দিষ্ট দিনে ফ্রি প্রবেশের সুযোগ থাকা জাদুঘরগুলো ঘুরে দেখেন। এমনকি প্রতিবেশীরা ফেলে দেওয়া ব্যবহারযোগ্য আসবাব সংগ্রহ করেও তিনি দৈনন্দিন খরচ কমিয়ে আনেন।   আরেক বাসিন্দা এরিক চ্যানের মতে, নিউইয়র্ক এমন একটি শহর, যেখানে কোথায় কী পাওয়া যায় তা জানা থাকলে কোনো অর্থ ব্যয় না করেও দারুণ সময় কাটানো সম্ভব। তিনি বাড়ির তৈরি কফি নিয়ে বের হওয়া, সেন্ট্রাল পার্কের বিনা মূল্যের সামারস্টেজ কনসার্ট, পিয়ার–২৬–এ ফ্রি কায়াকিং এবং ব্রুকলিন ব্রিজে হাঁটাকে নিজের পছন্দের তালিকায় রেখেছেন।   এ ছাড়া শিশুদের জন্য নিউইয়র্ক সিটি পার্কসের বিনা মূল্যের খেলাধুলা, ব্রায়ান্ট পার্কের স্টোরিটাইম এবং ওয়াশিংটন স্কয়ার পার্কের উন্মুক্ত শিল্পচর্চার মতো আয়োজনও পরিবারের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।   অংশগ্রহণকারীদের মতে, একটু পরিকল্পনা ও তথ্য থাকলেই অতিরিক্ত অর্থ ব্যয় ছাড়াই নিউইয়র্ক শহরের অনেক আকর্ষণীয় স্থান ও কার্যক্রম উপভোগ করা সম্ভব।

নিউ ইয়র্ক প্রতিনিধি প্রকাশ: আগস্ট ১, ২০২৬ ১০:৪৪
নিউইয়র্ক সিটি পুলিশে বাংলাদেশি বংশোদ্ভূত ৯ সদস্যের পদোন্নতি উদযাপন করল বাপা। ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটি পুলিশে বাংলাদেশি বংশোদ্ভূত ৯ সদস্যের পদোন্নতি উদযাপন করল বাপা

বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী করছে যুক্তরাষ্ট্র। ছবি: রয়টার্স

বাংলাদেশিদের জন্য স্থায়ী হচ্ছে মার্কিন ভিসা বন্ড, জমা দিতে হতে পারে ২০ হাজার ডলার

মার্কিন সেনাকে বিয়ে করে দুই মাসেই গ্রিন কার্ড পাওয়ার অভিজ্ঞতা শেয়ার করলেন ভারতীয় নারী। ছবি: সংগৃহীত

'দুই মাসেই পেয়েছি গ্রিন কার্ড', মার্কিন সেনাকে বিয়ে করা ভারতীয় নারীকে ঘিরে বিতর্ক

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের রাজধানী হার্টফোর্ডে অবস্থিত কানেকটিকাট স্টেট ক্যাপিটল। ছবি:সংগৃহীত
যুক্তরাষ্ট্রের স্কুলে ইসলাম ও আরব স্টাডিজ শেখাতে নতুন কারিকুলাম

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে ইসলাম ও আরব স্টাডিজ বিষয়ে নতুন পাঠ্যক্রম (কারিকুলাম) তৈরির একটি আইন কার্যকর হয়েছে। নতুন আইনের আওতায় স্টেট বোর্ড অব এডুকেশন (এসবিই) বিষয়ভিত্তিক কারিকুলাম তৈরি করে স্থানীয় স্কুল বোর্ডগুলোর কাছে সরবরাহ করবে এবং স্কুলগুলোকে এসব বিষয় পড়ানোর জন্য উৎসাহিত করবে।   তবে আইন অনুযায়ী, কোনো স্কুলের জন্য এই কারিকুলাম অনুসরণ করা বাধ্যতামূলক নয়। স্থানীয় শিক্ষা বোর্ড চাইলে নিজেদের পাঠ্যসূচিতে ইসলাম ও আরব স্টাডিজ অন্তর্ভুক্ত করতে পারবে, আবার না চাইলে তা না-ও করতে পারবে।   নতুন বিধানটি সম্প্রতি কার্যকর হওয়া একটি বৃহৎ শিক্ষা-সংক্রান্ত আইনের অংশ হিসেবে যুক্ত হয়েছে। এর উদ্দেশ্য হলো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ইসলামি সভ্যতা, আরবি ভাষা ও সংস্কৃতি সম্পর্কে নির্ভরযোগ্য এবং মানসম্মত শিক্ষাসামগ্রী সরবরাহের সুযোগ তৈরি করা।   এর আগে কানেকটিকাটে আফ্রিকান-আমেরিকান ও কৃষ্ণাঙ্গ ইতিহাস, পুয়ের্তো রিকান ও লাতিনো স্টাডিজ, নেটিভ আমেরিকান স্টাডিজ, এশিয়ান আমেরিকান ও প্যাসিফিক আইল্যান্ডার স্টাডিজ এবং হলোকাস্ট ও গণহত্যা সচেতনতা বিষয়েও একই ধরনের ঐচ্ছিক পাঠ্যক্রম তৈরির বিধান রয়েছে।   নতুন আইনকে স্বাগত জানিয়েছেন রাজ্যের কয়েকজন মুসলিম নেতা ও ডেমোক্র্যাট আইনপ্রণেতা। কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (কেয়ার)-এর কানেকটিকাট শাখার চেয়ারম্যান ফরহান মেমন বলেন, এই আইনের অর্থ আগামী বছর থেকেই সব স্কুলে ইসলাম বা আরব স্টাডিজ পড়ানো হবে—এমন নয়। বরং যেসব স্কুল এসব বিষয় অন্তর্ভুক্ত করতে আগ্রহী, তারা রাজ্য সরকারের তৈরি কারিকুলাম ব্যবহার করতে পারবে।   একই আইনের আরেকটি ধারায় সরকারি স্কুলগুলোতে ইহুদিবিদ্বেষ (অ্যান্টিসেমিটিজম) মোকাবিলায় ১৫ সদস্যের একটি ওয়ার্কিং গ্রুপ গঠনের বিধান রাখা হয়েছে। এই কমিটি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্কুলকর্মীদের জন্য অ্যান্টিসেমিটিজম-সংক্রান্ত সচেতনতামূলক নির্দেশনা, শিক্ষা উপকরণ এবং সুপারিশ তৈরি করবে।   কানেকটিকাটের এই উদ্যোগ রাজ্যের বিভিন্ন সম্প্রদায়ের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে শিক্ষার্থীদের জানার সুযোগ আরও বিস্তৃত করবে। একই সঙ্গে পাঠ্যক্রমে বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা জোরদারে এটি ভূমিকা রাখতে পারে।

বিশেষ প্রতিবেদন প্রকাশ: আগস্ট ১, ২০২৬ ৯:১৮
মার্কিন সেনা সার্জেন্ট অ্যাঞ্জেল সারা র‌্যাম্পারসাডের শেষকৃত্যে উপস্থিত ছিলেন নিউইয়র্কের মেয়র। ছবি: সংগৃহীত

নিহত মার্কিন সেনার শেষকৃত্যে বক্তব্যের অপেক্ষায় থেকেও ডাক পেলেন না মেয়র মামদানি

ওহাইওতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ি ধ্বংস, কারণ খুঁজছে দমকল ও তদন্তকারীরা ছবির ক্যাপশন: ওহাইওর একটি আবাসিক এলাকায় শক্তিশালী বিস্ফোরণে একটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। বিস্ফোরণের অভিঘাতে আশপাশের এলাকাও কেঁপে ওঠে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে দমকল বাহিনী,

ওহাইওতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ি ধ্বংস, কারণ খুঁজছে দমকল ও তদন্তকারীরা

চাকরির প্রতীকী। ছবি:সংগৃহিত

যুক্তরাষ্ট্রে আগস্টজুড়ে ছাঁটাইয়ের ঢেউ, যে শতাধিক প্রতিষ্ঠানে রয়েছে চাকরি হারানোর শঙ্কা

আটককৃত ব্যক্তি। ছবি:সংগৃহীত
গোপন অঙ্গে লুকানো কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় যাত্রী বিমানবন্দরে আটক

ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দরে গোপন অঙ্গে লুকিয়ে স্বর্ণ পাচারের চেষ্টা করার অভিযোগে এক ভারতীয় যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। অভিযানে যাত্রীর দেহ থেকে প্রায় ৯৪০ গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণ উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৭ লাখ রুপি।   ভারতের সরকারি প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) জানায়, দুবাই থেকে চেন্নাইগামী একটি ফ্লাইটে আসা ওই যাত্রীকে সন্দেহজনক আচরণের ভিত্তিতে চিহ্নিত করা হয়। পরে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার সময় তার গোপন অঙ্গে লুকিয়ে রাখা স্বর্ণ উদ্ধার করা হয়।   কাস্টমস কর্মকর্তারা জানান, স্বর্ণ উদ্ধারের পর বিমানবন্দরের বাইরে অভিযান চালিয়ে আরও দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। অভিযোগ, তারা ওই স্বর্ণ গ্রহণের জন্য বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। তিনজনকেই কাস্টমস আইন, ১৯৬২ অনুযায়ী গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়েছে।   তদন্তকারীরা ধারণা করছেন, ঘটনাটি একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। এই চক্রে আর কারা জড়িত এবং অতীতে একই কৌশলে স্বর্ণ পাচার হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ভারতীয় কাস্টমস জানিয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে যাত্রী প্রোফাইলিং ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

বিশেষ প্রতিবেদন প্রকাশ: আগস্ট ১, ২০২৬ ৭:৫০
আমেরিকান ডলার। ছবি:সংগৃহীত

আমেরিকায় ভালো আয়, তবু মাস শেষে টাকা থাকে না? জেনে নিন ৭ বড় ভুল

নাজমুননেসা। ছবি:সংগৃহীত

২০ বছর পর নাজমুননেসার নাগরিকত্ব কেন কেড়ে নিতে চায় যুক্তরাষ্ট্র!

লোহিত সাগরে টহলে হুথি যোদ্ধারা। সৌদি-সংশ্লিষ্ট জাহাজ চলাচলকে কেন্দ্র করে ইরান-সমর্থিত হুথিদের সাম্প্রতিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে এবং আন্তর্জাতিক নৌবাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। (প্রতীকী ছবি)

সৌদির ৮ জাহাজকে আটকে দিলো ইরানের মিত্ররা, লোহিত সাগরে উত্তেজনা চরমে

0 Comments