সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ৮, ২০২৬ ১২:৩৪
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।

 

মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।

 

তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”

 

ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।

 

প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।

 

৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।

 

প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।

 

মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।

 

রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
ফ্লোরিডায় গাড়িচাপায় বৃদ্ধার মৃ ত্যু, অভিযুক্ত ভেনেজুয়েলান অভিবাসীর বিরুদ্ধে মা মলা হচ্ছে না
ফ্লোরিডায় গাড়িচাপায় বৃদ্ধার মৃ ত্যু, অভিযুক্ত ভেনেজুয়েলান অভিবাসীর বিরুদ্ধে মা মলা হচ্ছে না

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি সুপারমার্কেটের পার্কিং লটে গাড়িচাপায় ৮২ বছর বয়সী এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় অভিযুক্ত অবৈধ অভিবাসীর বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ না আনার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ। গত ১৬ মে ফ্লোরিডার পানামা সিটি বিচে অবস্থিত ‘পাবলিক্স’ গ্রোসারি স্টোরের বাইরে গাড়ি পেছনে নেওয়ার সময় ডেবোরা মারফি নামের ওই বৃদ্ধাকে চাপা দেওয়ার অভিযোগ ওঠে ২৬ বছর বয়সী ভেনেজুয়েলান নাগরিক কার্লোস সুয়ারেজ-কনট্রেরাসের বিরুদ্ধে। তবে দীর্ঘ তদন্ত শেষে তার বিরুদ্ধে মামলা দায়ের না করার ঘোষণা দেওয়ায় নিহতের পরিবারে তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে।   ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, কেনাকাটা শেষে সংক্ষিপ্ত বিরতির পর হাতে ব্যাগ নিয়ে নিজের গাড়ির দিকে হেঁটে যাচ্ছিলেন ডেবোরা মারফি। ঠিক সে সময় পেছন দিকে চলতে থাকা একটি ‘টয়োটা ফোররানার’ গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে চাপা দেয়। এই মর্মান্তিক দুর্ঘটনার পর থেকে ভেনেজুয়েলা থেকে আসা নথিপত্রহীন অভিবাসী কার্লোস সুয়ারেজ-কনট্রেরাস ফৌজদারি তদন্তের আওতায় ছিলেন।   তবে ফ্লোরিডার ১৪তম জুডিশিয়াল সার্কিটের স্টেট অ্যাটর্নি ল্যারি বাসফোর্ড মার্কিন সংবাদমাধ্যম ‘ফক্স নিউজ ডিজিটাল’-কে জানিয়েছেন, এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠনের মতো আইনি ভিত্তি পাওয়া যায়নি। তিনি স্বীকার করেন যে চালকের আচরণ ছিল অসতর্ক ও অবহেলাপূর্ণ, তবে প্রতিটি ট্র্যাজেডিই আইনের চোখে অপরাধ হিসেবে গণ্য হয় না। তদন্তকারীদের পর্যবেক্ষণ তুলে ধরে ওই প্রসিকিউটর আরও জানান, সুয়ারেজ-কনট্রেরাস গাড়িটি এতটা দ্রুতগতিতে পেছনে নিচ্ছিলেন না যাতে সেটিকে আইনি ভাষায় ‘বেপরোয়া ড্রাইভিং’ হিসেবে প্রমাণ করা যায়।   রাষ্ট্রপক্ষের এমন সিদ্ধান্তে চরম অসন্তোষ প্রকাশ করেছেন নিহত ডেবোরা মারফির মেয়ে অ্যামি এজ। ফক্স নিউজকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, ফ্লোরিডা অঙ্গরাজ্য কর্তৃপক্ষ তাদের মায়ের মৃত্যুর ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এই সিদ্ধান্তে তারা চরমভাবে প্রতারিত বোধ করছেন এবং মনে হচ্ছে যেন মাকে হারানোর শোক আবার নতুন করে ফিরে এসেছে।   দুর্ঘটনার সময় মা সম্পূর্ণ সুস্থ ছিলেন উল্লেখ করে অ্যামি এজ অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি ঘটনার পর সামান্যতম অনুশোচনাও দেখাননি। ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, ওই ব্যক্তিই তার মাকে হত্যা করেছেন; দুর্ঘটনার পর তিনি গাড়ি থেকে নামেননি, সাহায্যের জন্য এগিয়ে আসেননি, এমনকি গাড়ি থামাননি পর্যন্ত—বরং পার্কিং স্পট থেকে স্বাভাবিকভাবে বের হওয়ার বদলে তিনি সরাসরি পেছনের দিকে গাড়ি চালিয়েছিলেন।

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১০:৫
ব্রুকলিনের উডহাল হাসপাতালে স্পেশাল অফিসার নিয়োগে ৯ ডিসেম্বর বিশেষ আয়োজন করছে এনওয়াইসি হেলথ প্লাস হসপিটালস। ছবি: সংগৃহীত

ব্রুকলিনের উডহাল হাসপাতালে স্পেশাল অফিসার নিয়োগ, শুরুতেই বেতন ৪০,৪৮০ ডলার

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে উড্ডয়নের আগে খাঁচা থেকে পালাল বিড়াল, ফ্লোরিডাগামী ফ্লাইটে বিলম্ব

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে উড্ডয়নের আগে খাঁচা থেকে পালাল বিড়াল, ফ্লোরিডাগামী ফ্লাইটে বিলম্ব

অপরাহ উইনফ্রে। ছবি: অ্যাফ্রোডাইটি-ইন-এনওয়াইসি / উইকিমিডিয়া কমন্স / সিসি বাই ২.০। ছবিটি ক্রপ করেছে আমেরিকা বাংলা

উপস্থাপনার গণ্ডি পেরিয়ে মানবসেবায় অপরাহ উইনফ্রে, তাঁর বৃত্তিতে স্নাতক প্রায় ৮০০ শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রের হিউস্টনে চলন্ত গাড়ি থেকে পড়ে যায় শিশু , চালকের বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ
যুক্তরাষ্ট্রের হিউস্টনে চলন্ত গাড়ি থেকে পড়ে যায় শিশু , চালকের বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে একটি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে চলন্ত এসইউভি থেকে এক শিশু পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাড়ির চালকের বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে। তবে শিশুটির বয়স, আঘাতের ধরন এবং বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।   রোববার (২২ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম কেপিআরসি টু বা ক্লিক টু হিউস্টনের প্রকাশিত একটি প্রতিবেদনের  এ তথ্য জানানো হয়।   প্রতিবেদনে বলা হয়েছে, একটি বিশৃঙ্খল পরিস্থিতির সময় চলন্ত এসইউভি থেকে শিশুটি পড়ে যায়। তবে কী ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, গাড়িটি কত গতিতে চলছিল এবং শিশুটি কীভাবে বাইরে পড়ে যায়, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।   ঘটনার পর গাড়ির চালকের বিরুদ্ধে ড্রাইভিং হোয়াইল ইনটক্সিকেটেড বা ডিডব্লিউআই অভিযোগ আনা হয়েছে। টেক্সাসের আইনে অ্যালকোহল বা অন্য নেশাজাতীয় পদার্থের প্রভাবে গাড়ি চালানোর অভিযোগকে ডিডব্লিউআই বলা হয়।   এদিকে শিশুটি গাড়ির সিটবেল্ট বা চাইল্ড সেফটি সিটে নিরাপদে বসেছিল কি না, সে বিষয়েও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।   যুক্তরাষ্ট্রে শিশুদের গাড়িতে পরিবহনের সময় বয়স, উচ্চতা ও ওজন অনুযায়ী উপযুক্ত নিরাপত্তাব্যবস্থা ব্যবহারের নিয়ম রয়েছে। চলন্ত গাড়িতে শিশুর নিরাপত্তা নিশ্চিত করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।   সংবাদসূত্র কেপিআরসি টু নিউজ

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ৮:৫৪
‘আল্লাহর নির্দেশে’ ২৮ বছর বয়সী তরুণীকে হ ত্যা, কারাগারে বসে দায় স্বীকার সাবেক এনওয়াইপিডি কর্মকর্তার

‘আল্লাহর নির্দেশে’ ২৮ বছর বয়সী তরুণীকে হ ত্যা, কারাগারে বসে দায় স্বীকার সাবেক এনওয়াইপিডি কর্মকর্তার

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় হাম শনাক্ত হওয়ার পর পাঁচ বছরের কম বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত

ভার্জিনিয়ায় হামে আক্রান্ত শিশুর মৃত্যু, অঙ্গরাজ্যে এ বছরের প্রথম মৃত্যুর খবর দিল স্বাস্থ্য বিভাগ

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আইসিইর গুলিতে নিহত অভিবাসীর স্মরণে বিশেষ  দিবস পালনের বিল প্রস্তাব

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আইসিইর গুলিতে নিহত অভিবাসীর স্মরণে বিশেষ দিবস পালনের বিল প্রস্তাব

যুক্তরাষ্ট্রের মিশিগানে রোগীদের তথ্য চুরি করে প্রায় ১৭ লাখ ডলার প্রতারণা, নার্সের ৪ বছরের কারাদণ্ড
যুক্তরাষ্ট্রের মিশিগানে রোগীদের তথ্য চুরি করে প্রায় ১৭ লাখ ডলার প্রতারণা, নার্সের ৪ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে রোগীদের গোপন চিকিৎসাসংক্রান্ত তথ্য সংগ্রহ করে সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচি মেডিকেয়ার থেকে প্রায় ১৬ লাখ ৫২ হাজার ডলার প্রতারণার দায়ে এক নার্সকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন ফেডারেল আদালত। তদন্তে প্রমাণিত হয়েছে, তিনি হাসপাতালের আরেক নার্সকে ১ লাখ ৩০ হাজার ডলারের বেশি ঘুষ দিয়ে রোগীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছিলেন। পরে এসব তথ্য ব্যবহার করে চিকিৎসাসেবা না দিয়েও মেডিকেয়ার থেকে অর্থ আদায় করেন।   বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মার্কিন বিচার বিভাগ এক বিবৃতিতে সাজা ঘোষণার তথ্য জানায়। দণ্ডপ্রাপ্ত নার্সের নাম রুবি স্কট (৫৫)। তিনি মিশিগানের ফার্মিংটন হিলস এলাকার বাসিন্দা এবং ডেল্টা হোম হেলথ কেয়ার এলএলসি নামের একটি প্রতিষ্ঠানের মালিক।   বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে ডেট্রয়েটের একটি হাসপাতালের রোগীদের গোপন তথ্য সংগ্রহ করতে সেখানকার একজন ডিসচার্জ নার্সকে নিয়মিত ঘুষ দিতেন স্কট।   ওই নার্স হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া মেডিকেয়ার সুবিধাভোগীদের শনাক্ত করে তাঁদের চিকিৎসার নথি স্কটের প্রতিষ্ঠানে পাঠাতেন। রোগীদের অজান্তেই এসব তথ্য সংগ্রহ ও ব্যবহার করা হতো।   প্রতিটি রোগীর তথ্যের বিনিময়ে ২৭০ থেকে ৩০০ ডলার পর্যন্ত দেওয়া হতো। ক্যাশ অ্যাপ, পেপ্যাল, চেক ও নগদ অর্থের মাধ্যমে সব মিলিয়ে ১ লাখ ৩০ হাজার ডলারের বেশি ঘুষ দেওয়া হয়েছিল।   তদন্তকারীরা জানান, স্কট এসব তথ্য ব্যবহার করে রোগীদের বাড়িতে স্বাস্থ্যসেবা দেওয়ার নামে মেডিকেয়ারের কাছে বিল জমা দিতেন। অথচ অনেক রোগী তাঁর প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো সেবাই পাননি।   এমনকি কিছু রোগী জানতেনও না যে তাঁদের ব্যক্তিগত ও চিকিৎসাসংক্রান্ত তথ্য ব্যবহার করে সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচি থেকে অর্থ আদায় করা হচ্ছে।   আদালতে উপস্থাপিত প্রমাণ অনুযায়ী, ২০১৮ থেকে ২০২৪ সালের মধ্যে স্কট রোগী সংগ্রহের বিনিময়ে অবৈধ অর্থ প্রদান এবং মিথ্যা চিকিৎসাসংক্রান্ত তথ্য ব্যবহার করে মেডিকেয়ার থেকে অর্থ আদায়ের কার্যক্রম চালান।   মেডিকেয়ারের নিয়ম অনুযায়ী, বাড়িতে নির্দিষ্ট স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য রোগীর চিকিৎসাগত প্রয়োজনীয়তা চিকিৎসককে যাচাই ও প্রত্যয়ন করতে হয়।   কিন্তু স্কট বিভিন্ন রোগীর ক্ষেত্রে মিথ্যাভাবে দাবি করেছিলেন, চিকিৎসকেরা তাঁদের পরীক্ষা করে বাড়িতে স্বাস্থ্যসেবা পাওয়ার যোগ্য বলে অনুমোদন দিয়েছেন।   তদন্তে দেখা যায়, যেসব চিকিৎসকের নাম ব্যবহার করা হয়েছিল, তাঁদের অনেকেই সংশ্লিষ্ট রোগীদের কখনো পরীক্ষা করেননি। এমনকি নিজেদের পরিচয় ব্যবহার করে মেডিকেয়ারে বিল জমা দেওয়ার বিষয়টিও তাঁরা জানতেন না।   বিচার বিভাগের তথ্য অনুযায়ী, স্কটের প্রতিষ্ঠান যেসব রোগীর নামে মেডিকেয়ারে বিল জমা দিয়েছিল, তাঁদের এক-তৃতীয়াংশের বেশি রোগীর প্রয়োজনীয় চিকিৎসাসংক্রান্ত নথি প্রতিষ্ঠানটির কাছে ছিল না।   এ ধরনের রোগীদের নামে জমা দেওয়া বিলের বিপরীতে মেডিকেয়ার ১২ লাখ ডলারের বেশি পরিশোধ করেছিল।   সব মিলিয়ে স্কটের প্রতারণামূলক কার্যক্রমের কারণে মেডিকেয়ার কর্মসূচির প্রায় ১৬ লাখ ৫২ হাজার ডলার আর্থিক ক্ষতি হয়েছে বলে আদালতে প্রমাণিত হয়।   চলতি বছরের মে মাসে ফেডারেল জুরি রুবি স্কটকে স্বাস্থ্যসেবা প্রতারণার পাঁচটি অভিযোগ, যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে প্রতারণা ও অবৈধ অর্থ প্রদানের ষড়যন্ত্র এবং অবৈধ অর্থ প্রদানের আরও চারটি অভিযোগে দোষী সাব্যস্ত করে।   এরপর বৃহস্পতিবার আদালত তাঁকে চার বছরের কারাদণ্ড দেন।   একই সঙ্গে মেডিকেয়ার কর্মসূচিকে ১৬ লাখ ৫২ হাজার ১৩০ ডলার ৬৭ সেন্ট ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া সমপরিমাণ অর্থ বাজেয়াপ্ত করার আদেশও দিয়েছেন আদালত।   মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, এফবিআইয়ের ডেট্রয়েট কার্যালয় এবং স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের ইন্সপেক্টর জেনারেলের কার্যালয় যৌথভাবে মামলাটির তদন্ত করেছে।   সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচির অর্থ আত্মসাৎ এবং রোগীদের ব্যক্তিগত তথ্যের অপব্যবহার প্রতিরোধে তদন্ত ও আইনগত ব্যবস্থা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিচার বিভাগ।   মেডিকেয়ার মূলত যুক্তরাষ্ট্রে ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষ এবং নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন কম বয়সী ব্যক্তিদের জন্য পরিচালিত একটি ফেডারেল স্বাস্থ্যবিমা কর্মসূচি।   এই কর্মসূচির মাধ্যমে হাসপাতাল, চিকিৎসক এবং অনুমোদিত হোম হেলথ কেয়ার প্রতিষ্ঠানগুলো নির্ধারিত চিকিৎসাসেবার বিপরীতে অর্থ পেয়ে থাকে।   তবে রুবি স্কটের ঘটনায় দেখা গেছে, রোগীদের ব্যক্তিগত তথ্য এবং চিকিৎসকদের পরিচয় অপব্যবহার করে প্রকৃত সেবা না দিয়েও সরকারি কর্মসূচি থেকে অর্থ আদায় করা হয়েছিল।   মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, স্বাস্থ্যসেবা প্রতারণার বিরুদ্ধে দেশব্যাপী তদন্ত ও মামলা পরিচালনার জন্য বিশেষ কর্মসূচি রয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে সরকারি স্বাস্থ্যবিমার অর্থের অপব্যবহার ঠেকানোর চেষ্টা করছে কর্তৃপক্ষ। সংবাদসূত্র মার্কিন বিচার বিভাগ, ফক্স টু ডেট্রয়েট, এফবিআই

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ৭:৩৩
একটি পেপার ক্লিপ দিয়ে বিনিময় শুরু, শেষে বিএমডব্লিউ পেলেন মার্কিন শিক্ষার্থী

একটি পেপার ক্লিপ দিয়ে বিনিময় শুরু, শেষে বিএমডব্লিউ পেলেন মার্কিন শিক্ষার্থী

‘রিপাবলিকানরা জিততে জানে না’, নির্বাচনে হারের পর দলের কৌশল নিয়ে জাকারিয়ার ক্ষোভ

‘রিপাবলিকানরা জিততে জানে না’, নির্বাচনে হারের পর দলের কৌশল নিয়ে জাকারিয়ার ক্ষোভ

ব্ল্যাক ফ্রাইডের ৩৮ শতাংশ পণ্যে সাশ্রয় নেই, ছাড় দেখে কেনার আগে দাম যাচাইয়ের পরামর্শ

ব্ল্যাক ফ্রাইডের ৩৮ শতাংশ পণ্যে সাশ্রয় নেই, ছাড় দেখে কেনার আগে দাম যাচাইয়ের পরামর্শ

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...