আমেরিকা

ট্রাম্পের শান্তি পর্ষদ কাশ্মীরে হস্তক্ষেপ করতে পারে, শঙ্কায় ভারত

আমেরিকা বাংলা ডেস্ক জানুয়ারী ২৭, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের ডাভোসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি পর্ষদ নিয়ে এখন তুঙ্গে আন্তর্জাতিক জল্পনা। বিশ্বের বহু দেশ এই পর্ষদে যুক্ত হওয়ার আমন্ত্রণ পেলেও ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এমনকি এই পর্ষদ গঠনের ঐতিহাসিক সনদ স্বাক্ষর অনুষ্ঠানেও অনুপস্থিত ছিল দিল্লি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই নীরবতার পেছনে রয়েছে দীর্ঘদিনের ‘কাশ্মীর ইস্যু’। ভারত আশঙ্কা করছে, এই আন্তর্জাতিক পর্ষদ যদি কাশ্মীরের অমীমাংসিত বিরোধ নিয়ে হস্তক্ষেপ করে, তবে তা দিল্লির অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

 

সবথেকে চাঞ্চল্যকর বিষয় হলো, ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন যে এই পর্ষদ শুধু গাজার যুদ্ধবিরতিতেই সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্বের প্রতিটি সংঘাতপূর্ণ অঞ্চলে এর কার্যক্রম প্রসারিত করা হবে। ট্রাম্পের এই পদক্ষেপ এমন এক সময়ে এলো যখন তিনি এক এক করে জাতিসংঘের বিভিন্ন সংস্থা থেকে আমেরিকাকে সরিয়ে নিচ্ছেন। এর ফলে ধারণা করা হচ্ছে, ট্রাম্প কৌশলে জাতিসংঘকে অপ্রাসঙ্গিক করে নিজের নিয়ন্ত্রিত একটি বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে চাইছেন।

 

ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ইতিমধ্যেই এই শান্তি পর্ষদে যোগ দিয়ে বড় ধরণের কূটনৈতিক চাল চেলেছে। ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’র সম্পাদকীয়তে বলা হয়েছে, এটি ভারতের জন্য একটি ‘রেড সিগন্যাল’। যদি ট্রাম্প কাশ্মীর বিরোধকে তাঁর শান্তি পরিকল্পনায় যুক্ত করেন, তবে ভারতের জন্য আন্তর্জাতিক শান্তিরক্ষী মোতায়েনের বিরোধিতা করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। জাতিসংঘে ভারতের সাবেক দূত সৈয়দ আকবর উদ্দিন এবং প্রখ্যাত কূটনীতিক রণজিৎ রায়ও মনে করছেন, ট্রাম্পের এই ‘পাওয়ার গেম’-এর বিরোধিতা করা ভারতের জন্য এখন সময়ের সবথেকে বড় পরীক্ষা। দক্ষিণ এশিয়ার মানচিত্র আর কূটনীতি কি তবে বড় কোনো পরিবর্তনের দিকে যাচ্ছে?

জনপ্রিয় সংবাদ
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

ইরানের আকাশে ১৬টি চীনা সামরিক বিমানের রহস্য নিয়ে তোলপাড়

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই একটি চাঞ্চল্যকর দাবি ভূ-রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।   গত ৪৮ থেকে ৫৬ ঘণ্টার মধ্যে ১৬টি চীনা 'ওয়াই-২০' (Y-20) সামরিক কার্গো বিমান তাদের ট্রান্সপন্ডার বা সিগন্যাল বন্ধ রেখে ইরানের আকাশে প্রবেশ করেছে বলে খবর ছড়িয়েছে। কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ছাড়াই এই তথ্যটি প্রতিরক্ষা বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে, এই বিমানগুলো বেসামরিক রাডার থেকে আড়াল থাকতে বিশেষ কৌশল অবলম্বন করেছিল। নেটিজেন ও সামরিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, চীন হয়তো ইরানকে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা জ্যামিং প্রযুক্তি সরবরাহ করছে। যদি এটি সত্যি হয়, তবে মার্কিন এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান বা নৌ-অভিযানের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অনেকে একে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের সরাসরি ‘সতর্কবার্তা’ হিসেবেও দেখছেন। তবে এই উত্তেজনার মুদ্রার উল্টো পিঠও রয়েছে। ফ্লাইটরাডার২৪-এর মতো আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মে এ ধরনের কোনো অস্বাভাবিক ফ্লাইটের রেকর্ড পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ১৬টি ভারী সামরিক কার্গো বিমানের মতো বিশাল বহরকে রাডার বা স্যাটেলাইট নজরদারি থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখা প্রায় অসম্ভব।  বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীন-ইরান সম্পর্ক গভীর হলেও, সুনির্দিষ্ট প্রমাণের অভাবে বিশ্লেষকরা একে আপাতত ‘সুপরিকল্পিত গুজব’ বা মিসইনফরমেশন হিসেবেই দেখছেন। তেহরান বা বেইজিং—কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

৩০ মার্চ থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম: যা জানা প্রয়োজন

যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের জন্য কঠোর হচ্ছে নিয়মাবলী। আগামী ৩০ মার্চ থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন ভিসা রুলস, যেখানে আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বা স্ক্রিনিং করা হবে। মার্কিন প্রশাসনের এই নতুন পদক্ষেপে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ভিসা প্রত্যাশীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। নতুন এই নিয়ম মূলত অ-অভিবাসী (Non-immigrant) এবং অভিবাসী (Immigrant) উভয় ধরণের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। বিশেষ করে যারা ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা এবং কাজের সন্ধানে এইচ-১বি (H-1B) ভিসার জন্য আবেদন করবেন, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য প্রদান বাধ্যতামূলক করা হচ্ছে। আবেদনকারীদের গত পাঁচ বছরের ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ইউজার আইডি বা হ্যান্ডেল নাম ফর্মে উল্লেখ করতে হবে। ফেসবুক, টুইটার (বর্তমানে এক্স), ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো এই স্ক্রিনিংয়ের আওতায় থাকবে। তবে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না। মূলত আবেদনকারীর নিরাপত্তা ঝুঁকি এবং পূর্ববর্তী কোনো উসকানিমূলক বা সন্দেহজনক কর্মকাণ্ড আছে কি না, তা যাচাই করতেই এই পদক্ষেপ। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং জননিরাপত্তার স্বার্থেই এই স্ক্রিনিং প্রক্রিয়া জোরদার করা হয়েছে। কোনো ব্যক্তি যদি অতীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদ বা আইনবিরোধী কোনো কাজে লিপ্ত থেকে থাকেন, তবে তার ভিসা আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হবে। ভিসা বিশেষজ্ঞরা বলছেন, ৩০ মার্চের পর যারা আবেদন করবেন, তাদের অবশ্যই গত ৫ বছরের ডিজিটাল ফুটপ্রিন্ট সম্পর্কে সতর্ক থাকতে হবে। কোনো ভুল তথ্য দিলে বা তথ্য গোপন করলে তা স্থায়ীভাবে ভিসা প্রত্যাখ্যাত হওয়ার কারণ হতে পারে। এছাড়া ইমেইল অ্যাড্রেস এবং ফোন নম্বর প্রদানের ক্ষেত্রেও অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এই নতুন নিয়ম চালুর ফলে ভিসা প্রক্রিয়াকরণে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই প্রয়োজনীয় কাগজপত্র এবং অনলাইন প্রোফাইল গুছিয়ে আবেদন করার পরামর্শ দিচ্ছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।

“এপস্টেইন ফাইলের দাবি: বাইডেনকে হত্যা করে ক্লোন বানানো হয়েছে?”

এপস্টেইন ফাইল: দাবি, বাইডেনকে ২০১৯ সালে হত্যা করে ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে   জেফরি এপস্টেইনের ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্টের সাথে যুক্ত সম্প্রতি প্রকাশিত একটি নথি ত্রাঞ্চে অভিযোগ করা হয়েছে যে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ২০১৯ সালে হত্যা করা হয়েছে এবং তাকে একটি ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে।   এই নথিগুলি, যা আনক্লাসিফায়েড ডিপার্টমেন্ট অব জাস্টিস (DOJ) রেকর্ডের একটি বিশাল ডেটা রিলিজের অংশ, “চার্লস” নামে একজনের ক্ষুব্ধ ইমেইল অন্তর্ভুক্ত করেছে এবং অন্তর্বর্তী ফাইলিং কোড EFTA00173266 থেকে EFTA00173273 পর্যন্ত চিহ্নিত। এই ইমেইলগুলো তৃতীয় পক্ষের যোগাযোগের মধ্যে পাওয়া গেছে, যা জেফরি এপস্টেইনের নেটওয়ার্ক সংক্রান্ত বিস্তৃত ফেডারেল তদন্তের সময় সংগ্রহ করা হয়েছিল।   এপস্টেইন সম্পর্কিত অন্যান্য প্রকাশনার মতো এখানে রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের তথ্য নয়, বরং চরম ও ষড়যন্ত্রমূলক দাবিগুলো রয়েছে। ক্লোন তত্ত্বের উল্লেখ “চার্লস” ইমেইলগুলো এপ্রিল ২০২১-এ একজন এফবিআই এজেন্টকে ফরোয়ার্ড করা হয়েছিল, যাকে লাল করা প্রেরক হিসেবে দেখানো হয়েছে। প্রেরক দাবি করেছিলেন যে এটি একটি প্রযুক্তি সংস্থার এক ক্ষুব্ধ প্রাক্তন কর্মচারী বা সহযোগীর মেসেজ। ইমেইলগুলিতে গালাগালি ভাষা ব্যবহৃত হয়েছে এবং এখানে “কোয়ান্টাম” প্রযুক্তি, গোপন সামরিক ট্রাইব্যুনাল, এবং “বাইডেন আপনার বর্তমান প্রেসিডেন্ট নন” এমন দাবির উল্লেখ রয়েছে।   একটি অনুচ্ছেদে বলা হয়েছে যে “বাস্তব” জো বাইডেনকে ২০১৯ সালে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং তাকে একজন অভিনেতা বা ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে, যেখানে প্রমাণ হিসেবে “মাস্কের ত্রুটি” দেখানো হয়েছে। তবে এই দাবিগুলোর সঙ্গে কোনো শারীরিক প্রমাণ, চিকিৎসা নথি বা সঙ্গত সাক্ষ্য নেই।   “বাইডেন ক্লোন” দাবি অনলাইনে ষড়যন্ত্র তত্ত্বের একটি পরিচিত অংশ। তত্ত্বটি সাধারণত ধরে যে “বাস্তব” জো বাইডেনকে গোপনে জনমঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, প্রায়শই ২০১৯ বা ২০২০ সালে, এবং তাকে চেহারা মিলানো লোক বা ক্লোন দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।   অনুগামীরা প্রায়শই নিম্নমানের ভিডিও এবং ফটোগ্রাফ বিশ্লেষণ করে, চেহারার পরিবর্তন যেমন আলোর পরিবর্তন, বয়সের প্রভাব বা ক্যামেরার ত্রুটিকে কৃত্রিমভাবে আড়াল করার প্রমাণ হিসেবে দেখান।   এ পর্যন্ত কোনো যাচাইযোগ্য প্রমাণ নেই যে প্রেসিডেন্ট জো বাইডেন কখনো ক্ষতিগ্রস্ত হয়েছেন বা প্রতিস্থাপিত হয়েছেন। এই দাবিগুলি সম্পূর্ণভাবে একটি ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে রয়ে গেছে।   সূত্র: Royanews  

Advertisement

আমেরিকা

View more
ছবি: সংগৃহীত
নিউইয়র্কে দখলদারদের কবলে ৫৪৮ সরকারি আবাসন, গ্রেপ্তার ৮১

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে সরকারি আবাসন দখলের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। গত তিন বছরে নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটির মালিকানাধীন অন্তত ৫৪৮টি খালি বাসা অবৈধভাবে দখল করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।   স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব ইনভেস্টিগেশনের এক সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, নিয়মিত পরিদর্শনের ঘাটতির কারণে খালি পড়ে থাকা আবাসনগুলো সহজেই দখল করে নিচ্ছে অসাধু চক্র।   ডিওআই জানায়, অনেক ক্ষেত্রে এসব আবাসন দীর্ঘদিন খালি থাকলেও তা পর্যবেক্ষণে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে দখলদাররা সুযোগ পেয়ে সেখানে বসবাস শুরু করে। হাউজিং কর্মকর্তাদের মতে, দখলের বেশিরভাগ ঘটনাই ঘটেছে সম্প্রতি খালি হওয়া বা সংস্কারের আওতায় থাকা অ্যাপার্টমেন্টগুলোতে। বিশেষ করে যেখানে সীসাযুক্ত রং বা অ্যাসবেস্টস অপসারণের কাজ চলছিল, সেসব জায়গাই বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ' কিছু ক্ষেত্রে এসব দখলকৃত বাসায় অপরাধ চক্রের সম্পৃক্ততারও প্রমাণ মিলেছে। ব্রঙ্কসের মিচেল হাউসেসে একটি খালি অ্যাপার্টমেন্টে একজন নারীকে বসবাস করতে দেখা যায়। ব্রুকলিনের সার্ফসাইড গার্ডেনসে অভিযানে দুই সন্দেহভাজনের সঙ্গে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। আর কাসল হিল হাউসেসে একটি খালি ফ্ল্যাট থেকে এক গ্যাং সদস্যের মরদেহও উদ্ধার করা হয়।   এ পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার সুপারিশ করেছে ডিওআই। নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট এবং আইন বিভাগের সঙ্গে সমন্বয় করে সন্দেহভাজন ঘটনাগুলোর তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।   এ বিষয়ে সিটি কাউন্সিলর অ্যালেক্সা অ্যাভিলেস বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং এটি আবাসন সংকটে থাকা পরিবারগুলোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। উল্লেখ্য, নিউইয়র্ক সিটিতে সরকারি আবাসনের জন্য অপেক্ষমাণ তালিকায় বর্তমানে ১ লাখ ৫০ হাজারের বেশি মানুষ রয়েছেন। এদের মধ্যে অনেক পরিবার এক দশকের বেশি সময় ধরে অপেক্ষা করছেন।

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১১, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

আমেরিকায় থাকতে হলে আইন জানা জরুরি — এটর্নী মঈন চৌধুরী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স

হরমুজ ইস্যুতে সুর বদল ট্রাম্পের: টোল আরোপে ইরানকে কড়া হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত

ইসরায়েল-লেবানন শান্তি আলোচনা: ওয়াশিংটনে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ত্রিপক্ষীয় বৈঠক

মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স | ছবি: সংগৃহীত
ইরান ‘চালাকি’ করলে কোনো ছাড় নয়; ইসলামাবাদ যাত্রার আগে কড়া হুঁশিয়ারি জেডি ভ্যান্সের

ইরানের সঙ্গে প্রস্তাবিত শান্তি আলোচনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আলোচনায় বসতে গিয়ে ইরানিরা যদি কোনো ধরনের ‘চালাকি’ বা কৌশল করার চেষ্টা করে, তবে ওয়াশিংটন তাতে কোনো ইতিবাচক সাড়া দেবে না। শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরানি প্রতিনিধিদের সঙ্গে নির্ধারিত বৈঠকে যোগ দিতে রওয়ানা হওয়ার পথে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।   জেডি ভ্যান্স বলেন, "ইরানিরা যদি আন্তরিকভাবে এবং খোলা মনে আলোচনা করতে চায়, তবে আমরা অবশ্যই প্রস্তুত। কিন্তু তারা যদি কোনো রাজনৈতিক চাল বা কৌশল অবলম্বন করার চেষ্টা করে, তবে আমরা সেই পথে হাঁটব না।" তিনি আরও যোগ করেন যে, এই আলোচনার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত ‘স্পষ্ট নির্দেশনা’ দিয়েছেন এবং ট্রাম্প প্রশাসন এই আলোচনার ফলাফলের অপেক্ষায় উন্মুখ হয়ে আছে।   ভ্যান্সের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ শর্ত দিয়েছেন যে—লেবাননে যুদ্ধবিরতি এবং ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত না করা পর্যন্ত কোনো আলোচনা হবে না। একদিকে ইরানের কঠোর শর্ত এবং অন্যদিকে যুক্তরাষ্ট্রের এই হুঁশিয়ারি—সব মিলিয়ে ইসলামাবাদের বৈঠকটি ঘিরে চরম অনিশ্চয়তা ও বিশ্ব রাজনীতির নজর এখন পাকিস্তানের দিকে।

ডেস্ক রিপোর্ট এপ্রিল ১০, ২০২৬ 0
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার | ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীতে নৌ-চলাচল স্বাভাবিক করতে একমত ট্রাম্প ও স্টারমার

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স | ছবি: সংগৃহীত

ইরান ‘সৎভাবে’ এগোলে সহযোগিতার হাত বাড়াবে যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স

ছবি: সংগৃহীত

আবারও গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের হুঁশিয়ারি, ন্যাটো নিয়ে ক্ষোভ প্রকাশ

ছবি: সংগৃহীত
ইরান ইস্যুতে ট্রাম্পকে অপসারণের দাবি জোরালো, কিন্তু কংগ্রেসে সমর্থন অনিশ্চিত

ইরানকে ঘিরে বিতর্কিত বক্তব্যের জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–কে অপসারণের দাবি জোরালো করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলীয় নেতারা। তবে কংগ্রেসে প্রয়োজনীয় সমর্থন না থাকায় এই উদ্যোগ বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে।   মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ৭০ জনের বেশি ডেমোক্র্যাট আইনপ্রণেতা ট্রাম্পকে পদ থেকে সরানোর পক্ষে অবস্থান নিয়েছেন। কেউ ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু করার কথা বলছেন, আবার কেউ সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগের দাবি তুলেছেন।   ডেলাওয়্যারের প্রতিনিধি সারা ম্যাকব্রাইড বলেন, একজন প্রেসিডেন্ট কখনোই সামরিক শক্তি ব্যবহার করে গণহত্যার হুমকি দিতে পারেন না। একইভাবে নিউজার্সির সিনেটর অ্যান্ডি কিম মন্তব্য করেন, ট্রাম্প ‘কমান্ডার ইন চিফ’ হিসেবে দায়িত্ব পালনের যোগ্য নন।   এদিকে মিশিগানের প্রতিনিধি শ্রী থানেদার ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সদস্যদের কাছে চিঠি দিয়ে ২৫তম সংশোধনী প্রয়োগের আহ্বান জানিয়েছেন। কানেক্টিকাটের প্রতিনিধি জন লার্সন ইতিমধ্যে ইমপিচমেন্ট প্রস্তাবও দাখিল করেছেন।   তবে বাস্তবতা হলো, কংগ্রেসে এই উদ্যোগ সফল হওয়ার মতো সমর্থন ডেমোক্র্যাটদের হাতে নেই। হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস বলেছেন, এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সিনেট মাইনরিটি লিডার চাক শুমারও সরাসরি সমর্থন দেননি।   বর্তমানে হাউস ও সিনেট—দুই কক্ষেই রিপাবলিকানদের নিয়ন্ত্রণ থাকায় ইমপিচমেন্ট প্রক্রিয়া এগিয়ে নেওয়া কঠিন বলে মনে করছেন বিশ্লেষকেরা। এ অবস্থায় ডেমোক্র্যাটরা বিকল্প হিসেবে ‘ওয়ার পাওয়ার রেজোলিউশন’ পাসের মাধ্যমে ইরান ইস্যুতে প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিত করার চেষ্টা করছেন।   বিশ্লেষকদের মতে, আসন্ন মধ্যবর্তী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারলে ডেমোক্র্যাটরা ট্রাম্পের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিতে পারেন। এর মধ্যে ইরানকে কেন্দ্র করে আন্তর্জাতিক উত্তেজনা ও অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ দুই দিক থেকেই চ্যালেঞ্জের মুখে রয়েছেন ট্রাম্প।

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১০, ২০২৬ 0
ছবি: আমেরিকা বাংলা

হরমুজে টোল নিলে ‘ছেড়ে দেব না’: ইরানকে ট্রাম্পের কড়া সতর্কবার্তা

ছবি: সংগৃহীত।

ইরানে হামলা নিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক বিপর্যয়ের মুখে ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে মিথ্যা তথ্য প্রদানে এক নারীর কা’রাদণ্ড

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে মিথ্যা তথ্য প্রদানে এক নারীর কারাদণ্ড

0 Comments