সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
বাংলাদেশ

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়াম, কঠোর নিরাপত্তায় চলছে পরিবহন

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: অক্টোবর ৩, ২০২৬ ৮:৩
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়াম, কঠোর নিরাপত্তায় চলছে পরিবহন
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়াম, কঠোর নিরাপত্তায় চলছে পরিবহন

বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে আজ একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়ামের প্রথম চালান শনিবার দুপুরে প্রকল্প এলাকায় পৌঁছেছে। 


 

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার রাত প্রায় ১১টা ৪৪ মিনিটে বিশেষ কার্গো বিমানে ইউরেনিয়াম চালানটি পৌঁছায়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে শনিবার সকাল প্রায় ৭টা ১৫ মিনিটে তিনটি লরিতে করে কঠোর নিরাপত্তার মধ্যে পাবনার রূপপুরের উদ্দেশে চালানটি রওনা হয়। 

 

পরিবহনের সময় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। রাশিয়া থেকে আসা বিশেষজ্ঞদের একটি দলও চালানের সঙ্গে ছিল। দুপুর প্রায় ১২টা ২৫ মিনিটে তিনটি ইউরেনিয়ামবাহী লরি রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছে।


 

এটি রূপপুর প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ কারণ কেন্দ্রটির দুটি ইউনিটের মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট।

 

প্রকল্পসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য মোট সাতটি ইউরেনিয়াম চালান এবং প্রথম ইউনিটের জ্বালানি পুনঃসংযোজনের জন্য আরও দুটি চালান আনার পরিকল্পনা রয়েছে। এসব চালান ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে পৌঁছানোর কথা। 

 

চালানটি এর আগে ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা থাকলেও পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় এর আগমন পিছিয়ে যায়। পরে নতুন ব্যবস্থায় এটি বাংলাদেশে পৌঁছায়। 

 

রূপপুর প্রকল্পে রাশিয়ার সহায়তায় দুটি পারমাণবিক বিদ্যুৎ ইউনিট নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয় ২০১৩ সালে এবং এর আনুমানিক ব্যয় ১ লাখ ১৩ হাজার কোটি টাকার বেশি। 

 

এদিকে প্রকল্পে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতিও এগিয়ে চলছে। প্রকল্প কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি রিঅ্যাক্টর সুরক্ষা ও নিরাপত্তাব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট উচ্চচাপ ব্যবস্থার ১৬ মেগাওয়াট ক্ষমতার পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

বাংলাদেশ

View more
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়াম, কঠোর নিরাপত্তায় চলছে পরিবহন
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়াম, কঠোর নিরাপত্তায় চলছে পরিবহন

বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে আজ একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়ামের প্রথম চালান শনিবার দুপুরে প্রকল্প এলাকায় পৌঁছেছে।    ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার রাত প্রায় ১১টা ৪৪ মিনিটে বিশেষ কার্গো বিমানে ইউরেনিয়াম চালানটি পৌঁছায়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে শনিবার সকাল প্রায় ৭টা ১৫ মিনিটে তিনটি লরিতে করে কঠোর নিরাপত্তার মধ্যে পাবনার রূপপুরের উদ্দেশে চালানটি রওনা হয়।    পরিবহনের সময় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। রাশিয়া থেকে আসা বিশেষজ্ঞদের একটি দলও চালানের সঙ্গে ছিল। দুপুর প্রায় ১২টা ২৫ মিনিটে তিনটি ইউরেনিয়ামবাহী লরি রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছে।   এটি রূপপুর প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ কারণ কেন্দ্রটির দুটি ইউনিটের মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট।   প্রকল্পসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য মোট সাতটি ইউরেনিয়াম চালান এবং প্রথম ইউনিটের জ্বালানি পুনঃসংযোজনের জন্য আরও দুটি চালান আনার পরিকল্পনা রয়েছে। এসব চালান ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে পৌঁছানোর কথা।    চালানটি এর আগে ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা থাকলেও পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় এর আগমন পিছিয়ে যায়। পরে নতুন ব্যবস্থায় এটি বাংলাদেশে পৌঁছায়।    রূপপুর প্রকল্পে রাশিয়ার সহায়তায় দুটি পারমাণবিক বিদ্যুৎ ইউনিট নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয় ২০১৩ সালে এবং এর আনুমানিক ব্যয় ১ লাখ ১৩ হাজার কোটি টাকার বেশি।    এদিকে প্রকল্পে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতিও এগিয়ে চলছে। প্রকল্প কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি রিঅ্যাক্টর সুরক্ষা ও নিরাপত্তাব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট উচ্চচাপ ব্যবস্থার ১৬ মেগাওয়াট ক্ষমতার পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।

প্রকাশ: অক্টোবর ৩, ২০২৬ ৮:৩
ডেঙ্গুর ভয়াবহ থাবা

ডেঙ্গুর ভয়াবহ থাবা, বাংলাদেশে মৃত্যু ২৫০ ছাড়াল; অক্টোবরে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

এবার অনলাইনে হবে বিয়ে-তালাক নিবন্ধন! বন্ধ হবে গোপন বিয়ে ও বাল্যবিবাহ?

এবার অনলাইনে হবে বিয়ে-তালাক নিবন্ধন! বন্ধ হবে গোপন বিয়ে ও বাল্যবিবাহ?

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত নেতৃত্বে বাংলাদেশি বংশোদ্ভূত কূটনীতিক ত্রিশিতা মওলা

ঢাকায় মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত নেতৃত্বে বাংলাদেশি বংশোদ্ভূত ত্রিশিতা

বন্ধ মিটারে ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার দেখিয়ে বিল ২৯ হাজার! বিপাকে গ্রাহক
বন্ধ মিটারে ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার দেখিয়ে বিল ২৯ হাজার! বিপাকে গ্রাহক

মাগুরা সদর উপজেলার সংকোচখালি গ্রামের চা বিক্রেতা বাবু মোল্যার নামে ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার দেখিয়ে ২৯ হাজার ১৩৮ টাকার বিল দেওয়ার অভিযোগ উঠেছে। পরে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে বিলটি সংশোধন করা হয়। ঢাকা পোস্টের ২ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, সংশোধিত বিলে আগের তিন মাসের বকেয়াসহ মোট বিল নির্ধারণ করা হয়েছে ৭০৫ টাকা। বিলম্ব ফিসহ পরিশোধযোগ্য অর্থ দাঁড়িয়েছে ৭১২ টাকা।    বাবু মোল্যা গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালি গ্রামের বাসিন্দা। তাঁর ভাষ্য, বাড়িতে সাধারণত মাসে ২০০ থেকে ২৫০ টাকার বিদ্যুৎ বিল আসে। এবার প্রায় ৩০ হাজার টাকার বিল দেখে তিনি চিন্তায় পড়েন। গত বুধবার অফিসে বিল পরিশোধ করতে গিয়ে বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানান। তাঁরা যাচাই করে সংশোধিত বিল দেন। নতুন বিলে পরিশোধের শেষ তারিখ উল্লেখ করা হয়েছে ৬ অক্টোবর।    বাড়ির বিলের সঙ্গে দোকানের একটি মিটারের বকেয়া যুক্ত করা নিয়ে গ্রাহক ও কর্তৃপক্ষের বক্তব্যে ভিন্নতা রয়েছে। চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে বাবু দাবি করেন, তাঁর চায়ের দোকানে অন্য এক গ্রাহকের পুরোনো মিটার বসানো হয়েছিল। প্রায় সাত মাস ব্যবহারের পর ওই মিটারে ২৬ হাজার টাকা বকেয়া দেখিয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। দোকানের মিটার প্রায় চার মাস বন্ধ থাকলেও সেই বকেয়া তাঁর বাড়ির মিটারের সঙ্গে যোগ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।    বাবু আরও দাবি করেন, বকেয়া যুক্ত করার আগে তাঁকে কোনো নোটিশ দেওয়া হয়নি। তবে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির চলতি দায়িত্বে থাকা জেনারেল ম্যানেজার এস এম শাহিন আহসান চ্যানেল আইকে বলেন, এই গ্রাহকের অন্য একটি মিটারে বকেয়া ছিল। কয়েকবার নোটিশ দেওয়ার পরও তা পরিশোধ না করায় বর্তমান মিটারের সঙ্গে পুরোনো বিল যুক্ত করা হয়েছে।    কর্তৃপক্ষের এই ব্যাখ্যা অনুযায়ী, ২৯ হাজার ১৩৮ টাকার পুরো অঙ্কটি শুধু ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের মূল্য ছিল না; এর সঙ্গে পুরোনো বকেয়া যুক্ত ছিল। তবে সংশোধিত আবাসিক বিল থেকে ওই অর্থ বাদ দেওয়ার পর দোকানের মিটারের বকেয়া কীভাবে নিষ্পত্তি করা হবে, প্রকাশিত প্রতিবেদনগুলোতে তা স্পষ্ট করা হয়নি।    সূত্র: মাছরাঙা টিভি

প্রকাশ: অক্টোবর ৩, ২০২৬ ২:১৫
মন্ত্রী-এমপিদের ব্যাংক হিসাব তলব আমাকে দিয়ে শুরু হোক

মন্ত্রী-এমপিদের ব্যাংক হিসাব তলব আমাকে দিয়ে শুরু হোক: হাসনাত আব্দুল্লাহ

বাংলাদেশে থেকে পড়তে আসা মাহফুজ আহমেদের এখন বিলিয়ন ডলারের ব্যবসা

বাংলাদেশে থেকে পড়তে আসা মাহফুজ আহমেদের এখন বিলিয়ন ডলারের ব্যবসা

রোমানিয়ার ভিসা আবেদন প্রক্রিয়ায় সহায়তা দিতে ঢাকায় আসছে দেশটির কনস্যুলার প্রতিনিধিদল। ছবি: সংগৃহীত

বাংলাদেশিদের ভিসা আবেদনে সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল

রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়ামবাহী কার্গো বিমান ঢাকায় পৌঁছেছে। ছবি: সংগৃহীত
পাকিস্তানের আকাশসীমা পেরিয়ে ঢাকায় পৌঁছাল রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমান

রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়ামবাহী প্রথম কার্গো বিমান ঢাকায় এসে পৌঁছেছে। পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি নিয়ে জটিলতার কারণে সেপ্টেম্বরের নির্ধারিত চালান পিছিয়ে যাওয়ার পর শুক্রবার, ২ অক্টোবর রাতে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, রাত প্রায় ১১টা ৪৫ মিনিটে বিমানটি ঢাকায় পৌঁছায় এবং এরপর জ্বালানি নামানোর কাজ শুরু হয়।   এর আগে ২৪ সেপ্টেম্বর রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য প্রথম ব্যাচের পারমাণবিক জ্বালানি দেশে আসার কথা ছিল। তবে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের ছাড়পত্র না পাওয়ায় ওই চালান স্থগিত হয়। পরে পাকিস্তানের পক্ষ থেকে বিষয়টিকে কারিগরি ও পদ্ধতিগত বিষয় হিসেবে ব্যাখ্যা করা হয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য ছিল, কূটনৈতিক ফ্লাইট ও ওভারফ্লাইট অনুমোদনের আবেদন নির্ধারিত নিয়ম এবং বেসামরিক বিমান চলাচলবিষয়ক প্রটোকল অনুযায়ী প্রক্রিয়া করা হয়।   পাকিস্তানের পক্ষ থেকে আরও বলা হয়, ফ্লাইটের রুট ও আকাশসীমা ব্যবহারের অনুমোদনের সঙ্গে বিভিন্ন বিমান চলাচল কর্তৃপক্ষের সমন্বয়ের প্রয়োজন হতে পারে। এ কারণে কখনো কখনো নির্ধারিত সূচিতে পরিবর্তন আসতে পারে। দেশটি বিষয়টিকে কারিগরি ও প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখার আহ্বান জানিয়েছিল।   এদিকে জটিলতা কাটার পর নতুন সূচিতে রাশিয়া থেকে পারমাণবিক জ্বালানি পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রসাটম জানিয়েছে, দ্বিতীয় ইউনিটের জন্য জ্বালানি সরবরাহ অক্টোবর থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত চলবে। চুক্তি ও প্রকল্পের সময়সূচি অনুযায়ী কয়েকটি কার্গো ফ্লাইটে এসব জ্বালানি বাংলাদেশে পাঠানো হবে।   ঢাকায় পৌঁছানোর পর আন্তর্জাতিক নিরাপত্তা নির্দেশনা অনুযায়ী ইউরেনিয়ামবাহী চালান গ্রহণ ও নামানোর প্রক্রিয়া শুরু হয়। এরপর বিশেষ নিরাপত্তাব্যবস্থায় চালানটি পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে। দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী এ পরিবহনের নিরাপত্তায় নেতৃত্ব দেবে। মহাসড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকেও প্রস্তুতি নেওয়া হয়েছে।   রূপপুর প্রকল্পের প্রশাসন বিভাগের প্রধান গোলাম মাহবুব জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে মোট নয়টি ফ্লাইটে ২০০টির বেশি জ্বালানি অ্যাসেম্বলি বাংলাদেশে আসবে। এর মধ্যে দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি অ্যাসেম্বলি রয়েছে। একই সঙ্গে প্রথম ইউনিটের অতিরিক্ত প্রয়োজন মেটাতেও জ্বালানি সরবরাহ করা হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মোট উৎপাদন ক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রথম ইউনিটের প্রয়োজনীয় প্রাথমিক পারমাণবিক জ্বালানি ২০২৩ সালেই বাংলাদেশে পৌঁছেছিল। চলতি বছরের এপ্রিলের শেষ দিকে প্রথম ইউনিটে জ্বালানি লোড করার মাধ্যমে কমিশনিং প্রক্রিয়া শুরু হয় এবং মে মাসের মধ্যে রিঅ্যাক্টরে ১৬৩টি জ্বালানি অ্যাসেম্বলি স্থাপন করা হয়।   প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পন্ন করতে হবে। সম্প্রতি ইউনিটটির চাপ নিয়ন্ত্রণ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ উচ্চচাপ পরীক্ষা সফল হয়েছে। প্রকল্প কর্মকর্তারা জানিয়েছেন, বাকি পরীক্ষাগুলো নির্ধারিত সময়ে শেষ করা গেলে চলতি বছরের শেষ নাগাদ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন চালানটি তাই রূপপুর প্রকল্পের পরবর্তী ধাপের জন্য গুরুত্বপূর্ণ। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আকাশসীমা ব্যবহারের অনুমতি নিয়ে তৈরি হওয়া জটিলতার কারণে সরবরাহ সূচিতে যে বিলম্ব হয়েছিল, নতুন চালান আসার মধ্য দিয়ে সেই বাধা কাটিয়ে জ্বালানি সরবরাহ আবার শুরু হলো। ডিসেম্বরের মধ্যে ধারাবাহিক ফ্লাইটে বাকি জ্বালানি দেশে আনার পরিকল্পনা রয়েছে।   সূত্র: দ্য ডেইলি স্টার, রসাটম

প্রকাশ: অক্টোবর ২, ২০২৬ ২১:৫৫
দন্ত চিকিৎসক ও ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাতা ডা. ওরাকাতুল জান্নাত

শাহজালাল বিমানবন্দরের যাত্রীভোগান্তি লাইভে তুলে ধরে ভাইরাল ডা. ওরাকাতুল জান্নাত

জমজমের পানি দিতে দেরি, বিমানের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

জমজমের পানি দিতে দেরি, বিমানের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সাইবার অপরাধ তদন্তে স্বতন্ত্র ইউনিট চালু,

সাইবার অপরাধ তদন্তে স্বতন্ত্র ইউনিট চালু, জনবল কাঠামোয় ৪ হাজার ৫৯২ পদ

0 Comments