বাংলাদেশে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, কার্যকর ১ ডিসেম্বর থেকে
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। এর ফলে শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ছে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর ভোটাভুটির মাধ্যমে নতুন মজুরি নির্ধারণ করা হয়। বুধবার ভোরে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এ সিদ্ধান্তের কথা জানান।
সর্বনিম্ন মজুরি নির্ধারণের ক্ষেত্রে শ্রমিকপক্ষ সর্বশেষ ১৮ হাজার টাকা এবং মালিকপক্ষ ১৬ হাজার টাকা প্রস্তাব করে। দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় গোপন ভোটের আয়োজন করা হয়। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। শিরোনাম +2
নতুন মজুরি কাঠামোয় প্রথম গ্রেডের শ্রমিকদের মাসিক মজুরি ২১ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা এবং চতুর্থ গ্রেডে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া যেসব শ্রমিক বর্তমানে সংশ্লিষ্ট গ্রেডের নির্ধারিত ন্যূনতম মজুরির চেয়ে বেশি বেতন পাচ্ছেন, তাঁদের বেতনও অন্তত দুই হাজার টাকা বাড়িয়ে সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষানবিশ শ্রমিকদের মজুরি ও বার্ষিক বেতন বৃদ্ধির বিষয়টি খসড়া সুপারিশ তৈরির সময় নির্ধারণ করা হবে।
বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, ডিসেম্বর মাসের কাজের বিপরীতে আগামী জানুয়ারিতে বর্ধিত মজুরি পাবেন শ্রমিকেরা। তবে এর আগে সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে নতুন মজুরি কাঠামোর আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এর আগে ২০২৩ সালে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন করে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১ নভেম্বর সরকার মজুরি বোর্ড গঠন করে। তিন বছরের ব্যবধানে আবারও বাড়ানো হলো দেশের প্রধান রপ্তানি খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
871-এসএ
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
বাংলাদেশ
View moreবাংলাদেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। এর ফলে শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ছে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর ভোটাভুটির মাধ্যমে নতুন মজুরি নির্ধারণ করা হয়। বুধবার ভোরে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এ সিদ্ধান্তের কথা জানান। সর্বনিম্ন মজুরি নির্ধারণের ক্ষেত্রে শ্রমিকপক্ষ সর্বশেষ ১৮ হাজার টাকা এবং মালিকপক্ষ ১৬ হাজার টাকা প্রস্তাব করে। দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় গোপন ভোটের আয়োজন করা হয়। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। শিরোনাম +2 নতুন মজুরি কাঠামোয় প্রথম গ্রেডের শ্রমিকদের মাসিক মজুরি ২১ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা এবং চতুর্থ গ্রেডে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া যেসব শ্রমিক বর্তমানে সংশ্লিষ্ট গ্রেডের নির্ধারিত ন্যূনতম মজুরির চেয়ে বেশি বেতন পাচ্ছেন, তাঁদের বেতনও অন্তত দুই হাজার টাকা বাড়িয়ে সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষানবিশ শ্রমিকদের মজুরি ও বার্ষিক বেতন বৃদ্ধির বিষয়টি খসড়া সুপারিশ তৈরির সময় নির্ধারণ করা হবে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, ডিসেম্বর মাসের কাজের বিপরীতে আগামী জানুয়ারিতে বর্ধিত মজুরি পাবেন শ্রমিকেরা। তবে এর আগে সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে নতুন মজুরি কাঠামোর আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এর আগে ২০২৩ সালে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন করে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১ নভেম্বর সরকার মজুরি বোর্ড গঠন করে। তিন বছরের ব্যবধানে আবারও বাড়ানো হলো দেশের প্রধান রপ্তানি খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) 871-এসএ
ভুয়া ভিডিও ছড়িয়ে বাংলাদেশে হিন্দু নারীর ওপর হামলার দাবি, আসলে কি ঘটেছিল?
বগুড়ায় শুটিং করতে গিয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান
ভাঙা ভাড়া ঘরে বসবাস, তবু পরের সম্পদে লোভ নেই! ৩ ভরি সোনা ফিরিয়ে সততার দৃষ্টান্ত চানাচুর বিক্রেতার
বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও প্রভাবশালী রাজনীতিক মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নতুন করে আলোচনায় উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া তার একটি পুরোনো বক্তব্য। নিজের বিরুদ্ধে চলা মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারকাজ চলাকালে ট্রাইব্যুনালকে উদ্দেশ করে তিনি বলেছিলেন, ‘জজ সাহেব! এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন চালু থাকে, এখানে একদিন হাসিনারও বিচার হবে।’ গতকাল রোববার (২২ নভেম্বর) তার মৃত্যুদণ্ড কার্যকরের ১১ বছর পূর্ণ হয়েছে। এ দিনটিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার সেই বক্তব্যটি নতুন করে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে গত বছরের ১৭ নভেম্বর একই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর থেকেই বক্তব্যটি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। উল্লেখ্য, ওই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী তার বিচার চলাকালে ট্রাইব্যুনাল সচল রাখার আহ্বান জানিয়ে ওই মন্তব্য করেছিলেন। তার মৃত্যুবার্ষিকীতে নেটিজেনরা সেই ঐতিহাসিক উক্তিটি আবারও সামনে এনে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। রাজনৈতিক জীবন ও কর্মকাণ্ড১৯৪৯ সালের ১৩ মার্চ চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণ করেন সালাউদ্দিন কাদের চৌধুরী। তার বাবা ফজলুল কাদের চৌধুরী ছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় তিনি চট্টগ্রাম-২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের আমলে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেন। বিচারপ্রক্রিয়া ও মৃত্যুদণ্ড কার্যকর১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১০ সালের ১৬ ডিসেম্বর সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেফতার করা হয়। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে হত্যা, গণহত্যা, নির্যাতন, অপহরণ, লুটপাট ও অগ্নিসংযোগসহ মোট ২৩টি অভিযোগ গঠন করে ২০১২ সালের ৪ এপ্রিল বিচার শুরু হয়। ২০১৩ সালের ১ অক্টোবর ট্রাইব্যুনাল তাকে ৯টি অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন। পরবর্তীতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও সেই সাজা বহাল থাকে এবং ২০১৫ সালের ১৮ নভেম্বর রিভিউ আবেদন খারিজ হলে ফাঁসি কার্যকরের পথ প্রশস্ত হয়। ওই বছরেরই ২২ নভেম্বর দিবাগত রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। একই রাতে জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদেরও ফাঁসি কার্যকর করা হয়েছিল। বিচারপ্রক্রিয়া নিয়ে বিতর্ক ও আন্তর্জাতিক প্রতিক্রিয়াতৎকালীন সময়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে দেশি-বিদেশি বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠেছিল। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বিচারকাজে আসামিপক্ষের সাক্ষী উপস্থাপনের সুযোগ সীমিত করার বিষয়ে তীব্র সমালোচনা করেছিল। সংস্থাটির তথ্যমতে, রাষ্ট্রপক্ষকে ৪১ জন সাক্ষী হাজিরের সুযোগ দেওয়া হলেও আসামিপক্ষের জন্য তা মাত্র চারজনে সীমাবদ্ধ রাখা হয়েছিল। পাশাপাশি তার পক্ষে অ্যালিবাই সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ না করার বিষয়টিও সমালোচিত হয়। অন্য আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও সে সময় বিচারপ্রক্রিয়ার আন্তর্জাতিক মানদণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। মৃত্যুবার্ষিকীর কর্মসূচি মৃত্যুর ১১ বছর পূর্তি উপলক্ষে গতকাল রোববার সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের পক্ষ থেকে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। চট্টগ্রামের রাউজানের গহিরায় পৈতৃক বাড়িতে আয়োজিত এ কর্মসূচিতে পরিবারের সদস্যদের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। দোয়া মাহফিল শেষে পরিবারের সদস্যরা তার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
বিদেশে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
বাংলাদেশি অধ্যাপক যুক্তরাজ্য প্রবাসী ফিরোজুল হক চৌধুরীর ব্যাংক থেকে সাড়ে ৭ কোটি টাকা উধাও
রূপপুরের প্রথম পরীক্ষায় সাড়ে ৮ ঘণ্টায় জাতীয় গ্রিডে গেল প্রায় ২ কোটি টাকার বিদ্যুৎ
বাংলাদেশে ১৬ বছর বা তার কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ে নীতিমালা তৈরির জন্য স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ জনস্বার্থে করা একটি রিটের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন। আদালত শিশুদের ফেসবুক বা ইউটিউব ব্যবহার নিষিদ্ধ করেননি; নীতিমালা তৈরির প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন। কমিটিতে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশুরোগ বিশেষজ্ঞ ও আইনজ্ঞ রাখার কথা বলেছেন আদালত। টেলিযোগাযোগ, নারী ও শিশুবিষয়ক, স্বাস্থ্য এবং আইন বিভাগের সংশ্লিষ্ট সচিবদের পাশাপাশি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যানকে কমিটি গঠনে পদক্ষেপ নিতে বলা হয়েছে। একই সঙ্গে আদালত রুল জারি করে জানতে চেয়েছেন, এ বিষয়ে নীতিমালা প্রণয়নে সরকারি কর্তৃপক্ষের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না। শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব মূল্যায়ন ও নীতিমালা তৈরিতে বিশেষজ্ঞ কমিটি গঠনের বিষয়ে বিবাদীদের চার সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে। রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর। রিটে আইসিডিডিআরবির একটি গবেষণার তথ্য তুলে ধরা হয়। ঢাকার ছয়টি স্কুলের ৬ থেকে ১৪ বছর বয়সী ৪২০ শিক্ষার্থীর ওপর করা ওই গবেষণায় ৮৩ দশমিক ৩ শতাংশের দৈনিক স্ক্রিন ব্যবহারের সময় দুই ঘণ্টার বেশি পাওয়া যায়। বেশি সময় স্ক্রিন ব্যবহারকারী শিক্ষার্থীদের গড় ব্যবহার ছিল দিনে ৪ দশমিক ৬ ঘণ্টা। গবেষণাটি স্মার্টফোনের পাশাপাশি টেলিভিশন, কম্পিউটার, ট্যাবলেট ও গেমিং ডিভাইসের ব্যবহারও হিসাব করেছে; তাই এই পরিসংখ্যানকে শুধু ফেসবুক-ইউটিউব ব্যবহারের হার বলা যাবে না। গবেষণায় বেশি স্ক্রিন ব্যবহার ও কম ঘুমসহ কয়েকটি স্বাস্থ্যগত সমস্যার মধ্যে সম্পর্ক পাওয়া গেছে। তবে এটি পর্যবেক্ষণমূলক গবেষণা; স্ক্রিন ব্যবহারই সমস্যাগুলোর একমাত্র কারণ, এমন সিদ্ধান্ত এতে প্রতিষ্ঠিত হয়নি। প্রস্তাবিত কমিটি শিশুদের অনলাইন ব্যবহারের প্রভাব মূল্যায়ন করে কী ধরনের নীতিমালা সুপারিশ করে, সেটিই এখন দেখার বিষয়। সংবাদসূত্র হাইকোর্টের আদেশ নিয়ে দ্য ডেইলি স্টার
বাংলাদেশে স্বর্ণের দর বদলেছে অন্তত ১১৬ বার, ভরিতে খরচ কমেছে ১ লাখ ৫ হাজার টাকা
প্রায় ৫ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স— আগের সব রেকর্ড ছাপিয়ে গেল এবারের দান!

