সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
বিনোদন

প্রথম মা হিসেবে মিস ইউনিভার্স: ইতিহাস গড়লেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬ ৮:৩৪
মিস ইউনিভার্সের ইতিহাসে প্রথম মা হিসেবে বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো। ছবি: সংগৃহীত
মিস ইউনিভার্সের ইতিহাসে প্রথম মা হিসেবে বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হলো। প্রথম মা হিসেবে বিশ্বসুন্দরীর মুকুট মাথায় তুলেছেন পুয়ের্তো রিকোর ২৭ বছর বয়সী জেনিফার ব্যারেটো। এই জয়ের মধ্য দিয়ে পুয়ের্তো রিকো তাদের ষষ্ঠ মিস ইউনিভার্স শিরোপা ঘরে তুলল।

 

স্থানীয় সময় গত মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর সান জুয়ানের হোসে মিগুয়েল অ্যাগ্রেলট কলিসিয়ামে অনুষ্ঠিত চূড়ান্ত আসরে বিদায়ী মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ জেনিফারের মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেন। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন মিস ডমিনিকান রিপাবলিক এবং দ্বিতীয় রানারআপ মিস ভেনেজুয়েলা।

 

মিস ইউনিভার্সের ইতিহাসে জেনিফারের এই অর্জনকে বিশেষভাবে দেখা হচ্ছে। ২০২২ সালে নেওয়া সিদ্ধান্তের আলোকে ২০২৩ সালের আসর থেকে বিবাহিত নারী ও মায়েদের অংশগ্রহণের সুযোগ চালু করা হয়। সেই নিয়ম চালুর পর এবারই প্রথম কোনো মা বিশ্বসেরার মুকুট জিতলেন। পাশাপাশি সর্বশেষ ২০০৬ সালে জুলিইকা রিভেরার পর দীর্ঘ ২০ বছর পর আবারও মিস ইউনিভার্সের শিরোপা ফিরে পেল পুয়ের্তো রিকো।

 

জেনিফার ব্যারেটো বিবাহিত এবং তার পেনেলোপে নামের সাত বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। সৌন্দর্য প্রতিযোগিতায় তার যাত্রা খুব বেশি দিনের নয়। ২০২৫ সালের গ্রীষ্মে জাতীয় প্রতিযোগিতার প্রস্তুতি শুরু করলেও তিনি এক সাক্ষাৎকারে জানান, প্রথমবার র‍্যাম্পে হেঁটেছেন চলতি বছরের ফেব্রুয়ারিতে। এরপর সান সেবাস্তিয়ানের প্রতিনিধিত্ব করে গত ২৫ জুন মিস ইউনিভার্স পুয়ের্তো রিকোর খেতাব জেতেন এবং মাত্র পাঁচ মাসের মাথায় বৈশ্বিক মঞ্চে বাজিমাত করলেন।

 

শুধু সৌন্দর্য নয়, শিক্ষা ও পেশাগত জীবনেও বেশ এগিয়ে জেনিফার। তার ঝুলিতে রয়েছে মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি এবং মনোবিজ্ঞান ও সমাজকর্মে দুটি স্নাতকোত্তর ডিগ্রি। সামরিক পরিবারগুলোর সহায়তা, গার্হস্থ্য সহিংসতা ও শিশু নির্যাতনের শিকার ব্যক্তিদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। সমাজের ঝুঁকিপূর্ণ দিকগুলো চিহ্নিত করে প্রতিরোধমূলক কর্মসূচি তৈরিতে কাজ করেছেন তিনি।

 

এক সাক্ষাৎকারে জেনিফার জানিয়েছেন, কেবল ব্যক্তিগত সাফল্যের জন্য নয়, বরং প্রতিরোধমূলক কাজ ও সামাজিক সচেতনতার বার্তা আরও বৃহত্তর পরিসরে পৌঁছে দেওয়ার মাধ্যম হিসেবেই তিনি এই মঞ্চকে বেছে নিয়েছেন। পরিবার ও স্বামীর সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, স্ত্রী ও মা হওয়ার পাশাপাশি নিজের স্বকীয়তা এবং পেশাগত স্বপ্ন ধরে রাখা জরুরি।

 

সূত্র: ব্রুট মিডিয়া

 

873 ডিএন


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

বিনোদন

View more
মিস ইউনিভার্সের ইতিহাসে প্রথম মা হিসেবে বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো। ছবি: সংগৃহীত
প্রথম মা হিসেবে মিস ইউনিভার্স: ইতিহাস গড়লেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হলো। প্রথম মা হিসেবে বিশ্বসুন্দরীর মুকুট মাথায় তুলেছেন পুয়ের্তো রিকোর ২৭ বছর বয়সী জেনিফার ব্যারেটো। এই জয়ের মধ্য দিয়ে পুয়ের্তো রিকো তাদের ষষ্ঠ মিস ইউনিভার্স শিরোপা ঘরে তুলল।   স্থানীয় সময় গত মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর সান জুয়ানের হোসে মিগুয়েল অ্যাগ্রেলট কলিসিয়ামে অনুষ্ঠিত চূড়ান্ত আসরে বিদায়ী মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ জেনিফারের মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেন। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন মিস ডমিনিকান রিপাবলিক এবং দ্বিতীয় রানারআপ মিস ভেনেজুয়েলা।   মিস ইউনিভার্সের ইতিহাসে জেনিফারের এই অর্জনকে বিশেষভাবে দেখা হচ্ছে। ২০২২ সালে নেওয়া সিদ্ধান্তের আলোকে ২০২৩ সালের আসর থেকে বিবাহিত নারী ও মায়েদের অংশগ্রহণের সুযোগ চালু করা হয়। সেই নিয়ম চালুর পর এবারই প্রথম কোনো মা বিশ্বসেরার মুকুট জিতলেন। পাশাপাশি সর্বশেষ ২০০৬ সালে জুলিইকা রিভেরার পর দীর্ঘ ২০ বছর পর আবারও মিস ইউনিভার্সের শিরোপা ফিরে পেল পুয়ের্তো রিকো।   জেনিফার ব্যারেটো বিবাহিত এবং তার পেনেলোপে নামের সাত বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। সৌন্দর্য প্রতিযোগিতায় তার যাত্রা খুব বেশি দিনের নয়। ২০২৫ সালের গ্রীষ্মে জাতীয় প্রতিযোগিতার প্রস্তুতি শুরু করলেও তিনি এক সাক্ষাৎকারে জানান, প্রথমবার র‍্যাম্পে হেঁটেছেন চলতি বছরের ফেব্রুয়ারিতে। এরপর সান সেবাস্তিয়ানের প্রতিনিধিত্ব করে গত ২৫ জুন মিস ইউনিভার্স পুয়ের্তো রিকোর খেতাব জেতেন এবং মাত্র পাঁচ মাসের মাথায় বৈশ্বিক মঞ্চে বাজিমাত করলেন।   শুধু সৌন্দর্য নয়, শিক্ষা ও পেশাগত জীবনেও বেশ এগিয়ে জেনিফার। তার ঝুলিতে রয়েছে মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি এবং মনোবিজ্ঞান ও সমাজকর্মে দুটি স্নাতকোত্তর ডিগ্রি। সামরিক পরিবারগুলোর সহায়তা, গার্হস্থ্য সহিংসতা ও শিশু নির্যাতনের শিকার ব্যক্তিদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। সমাজের ঝুঁকিপূর্ণ দিকগুলো চিহ্নিত করে প্রতিরোধমূলক কর্মসূচি তৈরিতে কাজ করেছেন তিনি।   এক সাক্ষাৎকারে জেনিফার জানিয়েছেন, কেবল ব্যক্তিগত সাফল্যের জন্য নয়, বরং প্রতিরোধমূলক কাজ ও সামাজিক সচেতনতার বার্তা আরও বৃহত্তর পরিসরে পৌঁছে দেওয়ার মাধ্যম হিসেবেই তিনি এই মঞ্চকে বেছে নিয়েছেন। পরিবার ও স্বামীর সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, স্ত্রী ও মা হওয়ার পাশাপাশি নিজের স্বকীয়তা এবং পেশাগত স্বপ্ন ধরে রাখা জরুরি।   সূত্র: ব্রুট মিডিয়া   873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬ ৮:৩৪
ড্যানিয়েল ক্রেইগের পর জনপ্রিয়  জেমস বন্ড চরিত্রে রবার্ট প্যাটিনসনের নতুন অধ্যায়ের শুরু

ড্যানিয়েল ক্রেইগের পর জনপ্রিয় জেমস বন্ড চরিত্রে রবার্ট প্যাটিনসনের নতুন অধ্যায়ের শুরু

২০২৭ সালের গ্র্যামিতে সর্বোচ্চ ১১ মনোনয়ন ব্রিটিশ সংগীতশিল্পী রায়ের, তালিকায় ম্যাডোনা-অলিভিয়া

২০২৭ সালের গ্র্যামিতে সর্বোচ্চ ১১ মনোনয়ন ব্রিটিশ সংগীতশিল্পী রায়ের, তালিকায় ম্যাডোনা-অলিভিয়া

দীপাবলি উপলক্ষে প্রকাশিত কারিনা কাপুরের পোশাক ও গহনা পরা ছবি ঘিরে বিতর্কের সূত্রপাত হয়। ছবি: সংগৃহীত

কোরআনের আয়াতুল কুরসি লেখা গয়না পরা নিয়ে কাপুরকে আইনি নোটিশ, ক্ষমা চাওয়ার দাবি

৯৬ বছর বয়সী সামাজিক যোগাযোগমাধ্যম তারকা লিলিয়ান দ্রোনিয়াক, যিনি ‘গ্র্যান্ডমা দ্রোনিয়াক’ নামে পরিচিত। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
নাতির সঙ্গে ভিডিও বানিয়ে তারকা, ৯৬ বছর বয়সে মাসে ১২ হাজার ডলার আয়

যুক্তরাষ্ট্রের ৯৬ বছর বয়সী লিলিয়ান দ্রোনিয়াক। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি পরিচিত ‘গ্র্যান্ডমা দ্রোনিয়াক’ নামে। বয়সের কারণে থেমে থাকেননি, বরং নিজের হাস্যরসাত্মক ভিডিও ও প্রাণবন্ত ব্যক্তিত্ব দিয়ে গড়ে তুলেছেন বিশাল অনুসারী। বর্তমানে তাঁর টিকটক অনুসারীর সংখ্যা প্রায় দেড় কোটি। বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বিজ্ঞাপন ও পণ্য প্রচারের চুক্তি থেকে যে আয় হচ্ছে, তা দিয়েই মেটাচ্ছেন মাসে ১২ হাজার ডলারের আবাসিক পরিচর্যা কেন্দ্রের খরচ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির ২৩ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে তাঁর ব্যতিক্রমী সাফল্যের গল্প।   লিলিয়ানের সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তার যাত্রা শুরু হয়েছিল নাতি কেভিন দ্রোনিয়াকের হাত ধরে। ২০১২ সালে কেভিন তাঁর দাদির সঙ্গে গাড়িতে ঘোরার সময় বিভিন্ন কথোপকথনের ভিডিও ধারণ করে ইউটিউবে প্রকাশ করতে শুরু করেন। দাদির স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া, মজার মন্তব্য এবং অকপট কথাবার্তা দর্শকদের আকৃষ্ট করে। অল্প সময়ের মধ্যেই তাঁদের ভিডিও জনপ্রিয়তা পেতে থাকে। পরে টিকটকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে তাঁর পরিচিতি। যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত ও প্রবীণদের নিয়ে কাজ করা সংস্থা এএআরপি-এর সাম্প্রতিক এক প্রোফাইলেও তাঁর জনপ্রিয়তার এই দীর্ঘ যাত্রার কথা তুলে ধরা হয়েছে।   বর্তমানে লিলিয়ানের ভিডিওতে উঠে আসে দৈনন্দিন জীবন, সাজসজ্জা, সম্পর্ক, বন্ধুত্ব এবং নানা মজার অভিজ্ঞতা। তাঁর অনুসারীদের বড় একটি অংশ তরুণ প্রজন্মের। বিভিন্ন বয়সী মানুষের কাছে তাঁর ভিডিও জনপ্রিয় হওয়ার পেছনে রয়েছে স্বাভাবিক উপস্থাপনা ও হাস্যরস। এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক চুক্তিও করছেন তিনি। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, খাবার ও সৌন্দর্যচর্চার পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর বিজ্ঞাপনভিত্তিক অংশীদারত্ব রয়েছে। এসব প্রচারণামূলক ভিডিও তৈরি ও সম্পাদনার কাজে নাতি কেভিনও সহযোগিতা করেন।   এই আয় শুধু তাঁর ব্যক্তিগত খরচেই সীমাবদ্ধ নয়। মাসে ১২ হাজার ডলারের আবাসিক পরিচর্যা কেন্দ্রের বিল পরিশোধের পাশাপাশি আয় থেকে নাতি-নাতনিদের পরবর্তী প্রজন্মের সন্তানদের পড়াশোনার জন্য অর্থও জমা করছেন তিনি। যুক্তরাষ্ট্রে প্রবীণদের আবাসিক পরিচর্যা কেন্দ্রের ব্যয় অনেক পরিবারের জন্য বড় আর্থিক চাপ তৈরি করে। সেই বাস্তবতায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এ ব্যয় বহন করার বিষয়টি বিশেষভাবে আলোচনায় এসেছে। তবে তাঁর মোট আয় বা প্রতিটি বিজ্ঞাপন থেকে পাওয়া অর্থের নির্দিষ্ট পরিমাণ প্রকাশ করা হয়নি।   ২০২৬ সালের জুনে আবাসিক পরিচর্যা কেন্দ্রে বন্ধুদের নিয়ে পার্টি আয়োজনের কারণে কর্তৃপক্ষের সঙ্গে বিরোধেও জড়িয়েছিলেন লিলিয়ান। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে তিনি জানান, পার্টি আয়োজন বন্ধ না করলে তাঁকে কেন্দ্রটি ছেড়ে যেতে হতে পারে বলে সতর্ক করা হয়েছিল। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। পরে তাঁর প্রতিনিধির মাধ্যমে জানানো হয়, কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা হয়েছে। তিনি অতিথিদের নিয়ে সন্ধ্যা পর্যন্ত সময় কাটাতে পারবেন, তবে অন্য বাসিন্দাদের জন্য মদ পরিবেশন করতে পারবেন না। ঘটনাটি তাঁর অনুসারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।   লিলিয়ানের এই সাফল্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবীণদের ক্রমবর্ধমান উপস্থিতিরও একটি উদাহরণ। আগে এসব প্ল্যাটফর্মে তরুণদের প্রাধান্য থাকলেও এখন প্রবীণদের দৈনন্দিন জীবন, অভিজ্ঞতা ও বিনোদনমূলক ভিডিও বিপুল দর্শক পাচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানও তাঁদের জনপ্রিয়তাকে বিজ্ঞাপনের কাজে ব্যবহার করছে। ৯৬ বছর বয়সে লিলিয়ানের এই অবস্থান দেখাচ্ছে, নতুন কিছু শুরু করা কিংবা নিজের প্রতিভাকে কাজে লাগানোর জন্য বয়স সব সময় বাধা হয়ে দাঁড়ায় না। নাতির সঙ্গে ছোট পরিসরে ভিডিও তৈরির যে যাত্রা শুরু হয়েছিল, সেটিই এখন তাঁর পরিচর্যার ব্যয় মেটানোর পাশাপাশি পরিবারের ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয়ের একটি আয়ের উৎস হয়ে উঠেছে।   সংবাদসূত্র: বিবিসি, এএআরপি।

প্রকাশ: নভেম্বর ১০, ২০২৬ ১৯:৫৯
কেটি পেরি ও রাসেল ব্র্যান্ডের সাবেক প্রাসাদের মাসিক ভাড়া প্রায় ৩ কোটি ৩৭ লাখ টাকা

কেটি পেরি ও রাসেল ব্র্যান্ডের সাবেক প্রাসাদের মাসিক ভাড়া প্রায় ৩ কোটি ৩৭ লাখ টাকা

দীপাবলির অনুষ্ঠানে চিংড়ি খেয়ে বিতর্কে প্রিয়াঙ্কা চোপড়া

দীপাবলির অনুষ্ঠানে চিংড়ি খেয়ে বিতর্কে প্রিয়াঙ্কা চোপড়া, সমালোচনায় সরব নেটিজেনরা

ভারতীয় অভিনেত্রী মহালক্ষ্মী সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী রবীন্দ্র চন্দ্রশেখরনের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন। ছবি: সংগৃহীত

চার বছরের সম্পর্কের কথা প্রকাশ্যে জানালেন ভারতীয় অভিনেত্রী মহালক্ষ্মী

মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজ।
ভেপিংয়ের কারণে আমার কণ্ঠস্বর বদলে গেছে, আর কখনও আগের অবস্থায় ফেরাতে পারব না: সেলেনা

নিকোটিনযুক্ত ভেপ ব্যবহারের কারণে নিজের কণ্ঠস্বর বদলে গেছে বলে জানিয়েছেন মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজ। ১৮ অক্টোবর ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া ভিডিওতে তিনি বলেন, আগে অনেক বেশি ভেপ ব্যবহার করতেন। এখন অভ্যাসটি ছেড়ে দিয়েছেন, তবে নিকোটিনের আসক্তি কাটিয়ে ওঠা তাঁর জন্য কঠিন হয়েছে। নিজের অভিজ্ঞতা তুলে ধরে ভক্তদের ভেপ ব্যবহার শুরু না করার আহ্বানও জানান তিনি।    ৩৪ বছর বয়সী সেলেনা ভিডিওতে নিজের কণ্ঠস্বর আগের অবস্থায় ফিরিয়ে নিতে পারবেন না বলে মন্তব্য করেন। তাঁর ভাষ্য, ভেপ ব্যবহারের পর কণ্ঠের পরিবর্তন এসেছে এবং এই অভ্যাস গড়ে তোলার কোনো সার্থকতা নেই। তবে কণ্ঠস্বরের পরিবর্তন স্থায়ী কি না, সে বিষয়ে কোনো চিকিৎসকের মূল্যায়ন ওই বক্তব্যের সঙ্গে প্রকাশ করা হয়নি। ফলে এটি তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা ও উপলব্ধি হিসেবেই উঠে এসেছে।  ভেপ ছেড়ে দিতে পারায় স্বস্তির কথাও জানিয়েছেন সেলেনা। তিনি আশা করছেন, এই সিদ্ধান্ত ধরে রাখতে পারবেন। একই ধরনের আসক্তির সঙ্গে লড়াই করা মানুষদেরও চেষ্টা চালিয়ে যেতে উৎসাহ দেন তিনি। এর আগেও নিজের কণ্ঠস্বর নিয়ে প্রশ্নের উত্তর দিয়েছিলেন এই শিল্পী। গত ডিসেম্বরে এক ইনস্টাগ্রাম লাইভে তিনি জানিয়েছিলেন, কখনো কখনো তাঁর গলার ভেতরে ফুলে যাওয়ার সমস্যা হয়।    ভেপিং ও কণ্ঠস্বরের সম্পর্ক নিয়ে গবেষণায় কিছু ক্ষতিকর প্রভাবের তথ্য পাওয়া গেছে। ২০২৫ সালে দ্য ল্যারিঙ্গোস্কোপ সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় দৈনিক ইলেকট্রনিক সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে কণ্ঠস্বর ও কাশিসংক্রান্ত উপসর্গ বেশি পাওয়া যায়। তাঁদের স্বরতন্ত্রীর নড়াচড়াতেও সূক্ষ্ম পরিবর্তন শনাক্ত করেন গবেষকেরা। তবে গবেষণাটিতে এসব ফলাফলকে প্রাথমিক প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এটি দিয়ে সেলেনার ব্যক্তিগত সমস্যার কারণ বা স্থায়িত্ব নির্ধারণ করা যায় না।    যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি জানিয়েছে, অধিকাংশ ভেপে আসক্তি সৃষ্টিকারী নিকোটিন থাকে। এসব যন্ত্র থেকে তৈরি অ্যারোসলেও ক্ষতিকর বা সম্ভাব্য ক্ষতিকর রাসায়নিক থাকতে পারে। ভেপিংয়ের তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি স্বাস্থ্যপ্রভাব পুরোপুরি বুঝতে আরও গবেষণা প্রয়োজন বলেও জানিয়েছে সংস্থাটি। সেলেনার বক্তব্যে মূলত এই অভ্যাস ছাড়ার ব্যক্তিগত সংগ্রাম এবং অন্যদের তা শুরু করা থেকে বিরত রাখার বার্তাই উঠে এসেছে।   

প্রকাশ: অক্টোবর ২৪, ২০২৬ ১:২৩
সঙ্গিনী আজা ইয়াদাকে বছরে আড়াই লাখ ডলার দেওয়ার দাবি  ইয়াহদান ইয়াদা

ঘরে থেকে সন্তানদের দেখাশোনার জন্য  সঙ্গিনীকে বছরে আড়াই লাখ ডলার দেন ইনফ্লুয়েন্সার  ইয়াহদান

মুম্বাইয়ের জুহু এলাকায় অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। ছবি: সংগৃহীত

মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ করে হঠাৎ গুলি, আহত ড্রাইভার

মায়ের সাথে শৈশবে চাটনি ও টিফিন বিক্রি করতেন অভিনেত্রী সোনালি কুলকার্নি।

সংসার চালাতে চাটনি বিক্রি করতেন মা মেয়ে, এখন ৬০ কোটি টাকার মালিক

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...