সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

সাগরে ডুবে ফিলিস্তিনি দম্পতি ও ১৪ বছরের মেয়ের মৃত্যু, জীবন-মৃ ত্যুর সন্ধিক্ষণে ৬ বছরের শিশু

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ১৯, ২০২৬ ১৪:১৭
বাবা হোসাম আল-খাওয়াস, মা জেইনা আলায়ন I কোলাজ: আমেরিকা বাংলা
বাবা হোসাম আল-খাওয়াস, মা জেইনা আলায়ন I কোলাজ: আমেরিকা বাংলা

ব্রিটেনের সাসেক্সের শোরহ্যাম-বাই-সি উপকূলে সপরিবারে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে এক ফিলিস্তিনি দম্পতি ও তাদের ১৪ বছর বয়সী কিশোরী কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। লন্ডনের ফিলিস্তিনি দূতাবাস নিহতদের পরিচয় নিশ্চিত করেছে। নিহতরা হলেন বাবা হোসাম আল-খাওয়াস, মা জেইনা আলায়ন এবং তাদের মেয়ে সারা আল-খাওয়াস।

 

তারা লেবাননের রাশিদিয়েহ শরণার্থী শিবির থেকে আসা ফিলিস্তিনি। মঙ্গলবার ঘটা এই হৃদয়বিদারক ঘটনায় তাদের ছয় বছর বয়সী আরেক কন্যাকে উদ্ধারকর্মীরা জীবিত উদ্ধার করলেও বর্তমানে সে হাসপাতালে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

 

প্রত্যক্ষদর্শীদের বর্ণনামতে, পানিতে নামার পর পরিবারের এক শিশু মাছ ধরার জালে আটকে পড়েছিল। পুলিশ জানিয়েছে, পরিবারটি সম্ভবত ওই এলাকায় ক্যাম্পিং করছিল এবং একপর্যায়ে হার্বারে সবাই মিলে সাঁতার কাটতে নামে। স্থানীয় বাসিন্দাদের মতে, শোরহ্যাম হার্বারের সমুদ্রের তলদেশ হঠাৎ করেই অনেক গভীর হয়ে গেছে, যার ফলে সাঁতারুদের ভারসাম্য বজায় রাখা সেখানে বেশ কঠিন হয়ে পড়ে।

 

মর্মান্তিক এই ঘটনায় ব্রিটেনে ফিলিস্তিনি ফোরাম ও ফিলিস্তিনি দূতাবাস গভীর শোক প্রকাশ করেছে। নিহতদের আত্মার শান্তি কামনা করার পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন ছোট মেয়েটির দ্রুত সুস্থতা কামনা করে দূতাবাসের এক মুখপাত্র জানিয়েছেন, পুরো পরিবারটি বর্তমানে চরম মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। পুলিশ নিহতদের স্বজনদের খবর দিয়েছে এবং তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।

 

এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। তিনি নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এটি একটি চরম পারিবারিক ট্র্যাজেডি। সরকারের পক্ষ থেকে পানি নিরাপত্তা বিষয়ে আরও পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি গ্রীষ্মের দাবদাহে উন্মুক্ত জলাশয়ে সাঁতার কাটার বিপদ সম্পর্কে সবাইকে সতর্ক করেন।

 

আবহাওয়া গরম থাকলেও উন্মুক্ত জলাশয়ের শীতল পানি যে হঠাৎ বিপদ ডেকে আনতে পারে, সে বিষয়ে তিনি জোর দেন। একই সঙ্গে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর জন্য জরুরি সেবাকর্মীদের প্রশংসাও করেন তিনি। ইস্ট ওয়ার্দিং এবং শোরহ্যামের সংসদ সদস্য টম রুটল্যান্ডও এই ঘটনায় স্থানীয়দের শোকাহত হওয়ার কথা জানিয়ে সমুদ্র উপকূলে সাঁতারের বিষয়ে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
রুশ সীমান্তের কাছেই জার্মানির বড় সামরিক মহড়া, মাঠে নামল এআই ও কামিকাজে ড্রোন
রুশ সীমান্তের কাছেই জার্মানির বড় সামরিক মহড়া, মাঠে নামল এআই ও কামিকাজে ড্রোন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতারা নিহত হওয়ার পর শুরু হওয়া যুদ্ধ বন্ধে গত জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল।   তবে সেই আলোচনা বর্তমানে পুরোপুরি স্থবির হয়ে পড়ায় পারস্য উপসাগর ও ওমান উপসাগরে মার্কিন নৌ-অবরোধ এবং কৌশলগত হরমুজ প্রণালীতে ইরানের পাল্টা তৎপরতায় অঞ্চলজুড়ে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে।   ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনায় প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, শনিবার (২১ নভেম্বর) রাতে বাহরাইনের আল-রিফফা এবং সাখির (আওয়ালি) বিমানঘাঁটিতে মোতায়েন করা দুটি মার্কিন প্যাট্রিয়ট সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা লক্ষ্য করে তারা সফল হামলা চালিয়েছে।   তবে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে সিবিএস নিউজ জানিয়েছে, এই হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সামরিক স্থাপনা বা সদস্যের ক্ষয়ক্ষতি হয়নি। অন্যদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, শনিবারের ইরানি হামলায় দেশটির একটি বেসামরিক শিল্প স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং দুজন আহত হয়েছেন।   আহতদের মধ্যে একজন বাহরাইনি নাগরিক স্থিতিশীল থাকলেও এক পাকিস্তানি নাগরিকের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার পর রোববার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কঠোর পদক্ষেপ ও ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে বাহরাইন। পাশাপাশি সৌদি আরব, কুয়েত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে বাহরাইনের সার্বভৌমত্ব লঙ্ঘন ও আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্টকারী এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।   স্থলভাগের পাশাপাশি সমুদ্র ও আকাশপথেও উত্তেজনা চরমে পৌঁছেছে। আজ রোববার আইআরজিসি দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী হরমুজ প্রণালীর পূর্ব দিকে যুক্তরাষ্ট্রের একটি ‘এমকিউ-১ প্রিডেটর’ নজরদারি ড্রোন ভূপাতিত করেছে। যদিও মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি; তবে এর আগে শুক্রবার একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত করার ইরানি দাবি নাকচ করে সেন্টকম জানিয়েছিল যে মধ্যপ্রাচ্যে তাদের সব যুদ্ধবিমান নিরাপদ রয়েছে।   অন্যদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, শনিবার ভোরে হরমুজ প্রণালী ত্যাগ করার সময় অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ছাড়া ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ নৌবাহিনীর বরাতে জানিয়েছে, শনিবার দুপুরের আগে নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে নিষিদ্ধ এলাকায় প্রবেশ করায় হরমুজ প্রণালীর পূর্বে একটি ট্যাংকার নৌ-মাইনের আঘাতে আগুন ধরে যায়।   এদিকে ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী ও সৌদি সমর্থিত বাহিনীর মধ্যে লড়াই তীব্রতর হওয়ায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোও সরাসরি হুমকির মুখে পড়েছে। সৌদি সামরিক মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, আজ রোববার রাজধানী রিয়াদ লক্ষ্য করে হুতিদের ছোড়া একটি ড্রোন আকাশেই ধ্বংস করেছে সৌদি বাহিনী।   এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের হোদেইদাহ বন্দর ও রাজধানী সানায় হামলা চালানোর পর পাল্টা আঘাত হিসেবে রিয়াদের আর্থিক কেন্দ্রে হামলা চালায় হুতিরা, যাতে দেশটির সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর ও রিয়াদের সর্বোচ্চ ভবন ‘পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড টাওয়ার’ ক্ষতিগ্রস্ত হয়। হুতিরা কিং আবদুল্লাহ ইকোনমিক সিটির আর্থিক কেন্দ্রকে ‘সামরিক লক্ষ্যবস্তু’ ঘোষণা করার পাশাপাশি জেদ্দা বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দেওয়ায় লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলে বড় ধরনের ঝুঁকির সতর্কতা জারি করেছে সামুদ্রিক নিরাপত্তা সংস্থা মারিস্কস।   অন্যদিকে মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়ে নিজেদের অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের ১৯৮৮ সালের বিখ্যাত উক্তির অনুকরণে ট্রাম্প বলেন, তিনি জর্জ বুশ নন, তবে তার ঠোঁটের দিকে তাকিয়ে সবাই যেন নিশ্চিত থাকে যে যুক্তরাষ্ট্র কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেবে না।

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১১:৩৭
বিয়ের দিনে উপহার না নিয়ে প্রায় ১০০ এতিম শিশুর সঙ্গে দিনটি উদ্‌যাপনের উদ্যোগ নিয়েছেন তুরস্কের দম্পতি মুহাম্মদ ও ফাতমা চাকমাক। ছবি: সংগৃহীত

বিয়েতে উপহার না নিয়ে বরং ১০০ এতিম শিশুকে উপহার দিলেন তুর্কি দম্পতি

রুশ সীমান্তের কাছেই জার্মানির বড় সামরিক মহড়া, মাঠে নামল এআই ও কামিকাজে ড্রোন

রুশ সীমান্তের কাছেই জার্মানির বড় সামরিক মহড়া, মাঠে নামল এআই ও কামিকাজে ড্রোন

যুক্তরাষ্ট্রের হা মলার পরও শেষ হয়নি ইরানের ক্ষে পণাস্ত্র শক্তি, সামনে এলো ভূগর্ভস্থ ঘাঁটি

যুক্তরাষ্ট্রের হা মলার পরও শেষ হয়নি ইরানের ক্ষে পণাস্ত্র শক্তি, সামনে এলো ভূগর্ভস্থ ঘাঁটি

জ্যামাইকা থেকে আসা মায়ের ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার অধিকার ছিল না বলে জানার পর এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত
লন্ডনে জন্ম ও বেড়ে ওঠা, তা স্বত্তেও ২৪ বছর বয়সী তরুণীর ব্রিটিশ পাসপোর্ট বাতিল

লন্ডনে জন্ম ও বেড়ে ওঠা ২৪ বছর বয়সী এক তরুণীর ব্রিটিশ পাসপোর্ট বাতিল করেছে যুক্তরাজ্যের হোম অফিস। জ্যামাইকা থেকে আসা তাঁর মায়ের ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার অধিকার ছিল না বলে জানতে পারার পর এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। দ্য গার্ডিয়ান ২০ নভেম্বর জানিয়েছে, পাসপোর্ট বাতিলের পর ওই তরুণী কাজ ও বাসা ভাড়ার অধিকার হারিয়েছেন। এখন তিনি গৃহহীন হয়ে পড়ার আশঙ্কা করছেন।    হোম অফিস তরুণীকে চিঠিতে জানিয়েছে, তাঁর জন্মের সময় বাবা ও মা কেউই ব্রিটিশ নাগরিক ছিলেন না। এ কারণে ব্রিটিশ নাগরিকত্ব ও তাঁর নামে ইস্যু করা পাসপোর্টের ওপর তাঁর দাবি নেই বলে জানিয়েছে দপ্তরটি। পাসপোর্ট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁর আইনি আপত্তিও খারিজ করেছে হোম অফিস। দপ্তরটির একজন মুখপাত্র বলেন, প্রতারণা বা ভুল তথ্যের ভিত্তিতে নাগরিকত্ব কিংবা পাসপোর্ট পাওয়ার প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।    নাম প্রকাশ করতে চাননি ওই তরুণী। তিনি দ্য গার্ডিয়ানকে বলেন, বরাবরই নিজেকে ব্রিটিশ বলে জেনে এসেছেন। লন্ডনেই তাঁর পড়াশোনা ও কর্মজীবনের শুরু। শৈশবে অল্প সময় জ্যামাইকায় আত্মীয়দের কাছে থাকলেও দেশটি তাঁর প্রায় অপরিচিত। তিনি যুক্তরাজ্যেই থাকতে চান।    তরুণীর আইনজীবী নাগা কান্দিয়ার ভাষ্য, জন্মের পর থেকেই তাঁর মক্কেলের ব্রিটিশ পাসপোর্ট ছিল। সিদ্ধান্তটিকে হৃদয়বিদারক আখ্যা দিয়ে তিনি বলেন, ওই তরুণী নিজে কোনো অন্যায় করেননি, অথচ তাঁকেই এর পরিণতি ভোগ করতে হচ্ছে। তাঁকে জ্যামাইকায় পাঠানোর কোনো পরিকল্পনা আছে কি না, সে বিষয়ে হোম অফিস নির্দিষ্ট করে কিছু জানায়নি।    যুক্তরাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী, ১৯৮৩ সালের ১ জানুয়ারি বা তার পরে দেশটিতে জন্ম নেওয়া কেউ সাধারণত স্বয়ংক্রিয়ভাবে ব্রিটিশ নাগরিক হন, যদি জন্মের সময় মা বা বাবার অন্তত একজন ব্রিটিশ নাগরিক হন অথবা যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের অধিকার রাখেন। যুক্তরাজ্যে জন্ম নিয়ে জীবনের প্রথম ১০ বছর সেখানে কাটিয়েছেন, এমন ব্যক্তিরাও নির্দিষ্ট শর্তে নাগরিকত্বের জন্য নিবন্ধনের আবেদন করতে পারেন।    সূত্র: দ্য গার্ডিয়ান

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১০:৫৭
শেখ হাসিনার দেশে ফেরার পথ খুঁজতে ভারতীয় সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা

শেখ হাসিনার দেশে ফেরার পথ খুঁজতে ভারতীয় সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা

কুয়েতে ড্রোন হামলায় স্ত্রীকে হারিয়ে স্বামীর আক্ষেপ, ‘পরিকল্পনা থাকলে বেঁচে যেতেন’

কুয়েতে ড্রোন হামলায় স্ত্রীকে হারিয়ে স্বামীর আক্ষেপ, ‘পরিকল্পনা থাকলে বেঁচে যেতেন’

জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, চুক্তি ছাড়াই শেষ হলো ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন

জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, চুক্তি ছাড়াই শেষ হলো ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন

চলতি বছরের প্রথম নয় মাসে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণের মজুত প্রায় ৬২ টন কমেছে। ছবি: সংগৃহীত
মজুত স্বর্ণ বিক্রি করে দিচ্ছে রাশিয়া, বিশ্বজুড়ে দাম আরও কমার আভাস

চলতি বছরের প্রথম নয় মাসে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণের মজুত প্রায় ৬২ টন কমেছে। সেপ্টেম্বর শেষে ব্যাংকটির হাতে ছিল প্রায় ২ হাজার ২৬৪ টন স্বর্ণ, যা ২০১৯ সালের শেষ দিকের পর সর্বনিম্ন। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের হিসাবে, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যেই ব্যাংকটি ১৯ টন স্বর্ণ বিক্রি করেছে।    রয়টার্স জানিয়েছে, রাশিয়ার সরকারি আর্থিক সঞ্চয় তহবিল ন্যাশনাল ওয়েলথ ফান্ডের পক্ষে ২০২৫ সালের নভেম্বরে বাজারে স্বর্ণ বিক্রি শুরু করে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। চলতি বছরের শুরুতে ব্যাংকটির স্বর্ণের মজুত ছিল ৭ কোটি ৪৮ লাখ ট্রয় আউন্স। সেপ্টেম্বর শেষে তা নেমে আসে ৭ কোটি ২৮ লাখ ট্রয় আউন্সে।    রাশিয়া মজুত কমালেও বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনা বেড়েছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের ৩ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বছরের প্রথম নয় মাসে কেন্দ্রীয় ব্যাংক ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠান বিক্রি বাদ দিয়ে নিট ৬৭৫ টন স্বর্ণ কিনেছে। গত বছরের একই সময়ের তুলনায় তা ৬ শতাংশ বেশি। তৃতীয় প্রান্তিকে প্রকাশ্যে জানানো কেনাকাটায় এগিয়ে ছিল চীন ও পোল্যান্ড।    এদিকে শুক্রবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিক লেনদেনে স্বর্ণের দাম একপর্যায়ে প্রতি ট্রয় আউন্সে ৩ হাজার ৫০২ দশমিক ৪৯ ডলারে নামে। রয়টার্সের হিসাবে, এটি ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। শুক্রবার বিকেল পর্যন্ত ওই সপ্তাহে স্বর্ণের দাম কমেছে প্রায় ৯ দশমিক ৪ শতাংশ।    সাম্প্রতিক দরপতনের পেছনে যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার প্রত্যাশা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের শেয়ারে বিক্রির চাপের কথা জানিয়েছে রয়টার্স। বাজার বিশ্লেষকদের মতে, শেয়ারে ক্ষতি সামলাতে কিছু বিনিয়োগকারী স্বর্ণও বিক্রি করেছেন। রাশিয়ার বিক্রি সাম্প্রতিক দরপতনে কতটা ভূমিকা রেখেছে, তা প্রকাশিত তথ্য থেকে নির্ধারণ করা যায়নি।    সূত্র: কিটকো নিউজ

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ৮:৩২
পবিত্র আল-আকসা

পবিত্র আল-আকসা মসজিদে জুমার নামাজের সময় গ্রেফতার তুর্কি পর্যটক, বাড়ছে রিমান্ড

পরীক্ষার আগমুহূর্তে নিয়ম বদলেও নকল ঠেকাতে না পেরে পদত্যাগ দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর

পরীক্ষার আগমুহূর্তে নিয়ম বদলেও নকল ঠেকাতে না পেরে পদত্যাগ দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর

মেক্সিকোতে প্রসবের সময় মারা গেলেন ১৯ বছরের সোফিয়া

মেক্সিকোতে প্রসবের সময় মারা গেলেন ১৯ বছরের সোফিয়া, শেষকৃত্যের আগে পরিবার জানল, দেহে কয়েকটি অঙ্গ নেই

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...