সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে নিষেধাজ্ঞা বাড়ালে যুক্তরাষ্ট্রকে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ২৫, ২০২৬ ১৪:৩৩
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান

যুক্তরাষ্ট্র যদি ইরানকে কেন্দ্র করে তাদের নতুন নিষেধাজ্ঞার পরিধি বাড়িয়ে চীনা কোম্পানিগুলোকে এর আওতায় আনে, তবে ওয়াশিংটনের বিরুদ্ধে প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। মঙ্গলবার মার্কিন সরকারের প্রস্তাবিত 'সেকেন্ডারি স্যাংশন' বা দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এই সতর্কবার্তা উচ্চারণ করেন।

 

লিন জিয়ান স্পষ্ট জানিয়ে দেন, নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে চীন। আন্তর্জাতিক আইন কিংবা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া একতরফাভাবে আরোপ করা অবৈধ নিষেধাজ্ঞার তীব্র বিরোধিতা করে তিনি বলেন, এ ধরনের চাপ প্রয়োগের নীতি পরিস্থিতিকে কেবল আরও ঘোলাটে করবে। তাই উত্তেজনা না বাড়িয়ে দ্রুত সংলাপ ও আলোচনায় ফেরার ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন এই চীনা কর্মকর্তা।

 

এর আগে সোমবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট 'অপারেশন ইকোনমিক আউটকাস্ট' নামে ইরানের বিরুদ্ধে এক নতুন আর্থিক নিষেধাজ্ঞার কাঠামো তুলে ধরেন। এই উদ্যোগের আওতায় হংকং ও চীনের মূল ভূখণ্ডের বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হলেও, এখনো দেশটির বড় কোনো আর্থিক প্রতিষ্ঠানকে সরাসরি নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়নি।

 

তবে বেসেন্ট সতর্ক করেছেন যে, যেসব দেশ বা প্রতিষ্ঠান ইরানের সাথে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখবে, তাদের বৈশ্বিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করা হতে পারে এবং কেউই মার্কিন নিষেধাজ্ঞার ঊর্ধ্বে নয়।

 

উল্লেখ্য, বিশ্বে ইরানের অপরিশোধিত তেল রপ্তানির সবচেয়ে বড় ক্রেতা হলো চীন, যা দেশটির মোট তেল রপ্তানির প্রায় ৮০ শতাংশ। চীনের বাজারে ইরানি তেলের এই ব্যাপক চাহিদার কারণে বেইজিংয়ের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরও বিস্তৃত হলে দুই পরাশক্তির সম্পর্ক নতুন করে চরম উত্তেজনার মুখে পড়তে পারে।

 

এমন পরিস্থিতি সামনে আসছে ঠিক এমন এক সময়ে, যখন আগামী মাসেই ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

সাধারণত চীনের বড় রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারগুলো মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতে ইরানের অপরিশোধিত তেল কেনা থেকে বিরত থাকে। তবে দেশটির ছোট বেসরকারি রিফাইনারিগুলো নিয়মিতভাবেই ইরান থেকে তেল কিনে তা প্রক্রিয়াজাত করে আসছে।

 

চলতি বছরের শুরুতে এমন কয়েকটি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করলেও, চীন বরাবরই নিজেদের কোম্পানির ওপর বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করে আসছে।

 

এ ধরনের একতরফা পরিস্থিতি মোকাবিলায় চীন ইতোমধ্যে নিজস্ব 'নিষেধাজ্ঞা-বিরোধী' আইনি কাঠামো তৈরি করেছে, যার আওতায় চীনা প্রতিষ্ঠান বা সরবরাহ ব্যবস্থার ওপর বিদেশি নিষেধাজ্ঞা কার্যকর করতে সহায়তাকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার আইনি সুযোগ রয়েছে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

আন্তর্জাতিক

View more
জাপানি বুলেট ট্রেন
জাপানি ট্রেনের অপেক্ষা এড়িয়ে নিজস্ব বুলেট ট্রেন চালাতে চায় ভারত

মুম্বাই ও আহমেদাবাদের মধ্যে ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের একটি অংশ ২০২৭ সালে চালুর লক্ষ্য থাকলেও জাপানের নতুন প্রজন্মের শিনকানসেন ট্রেন তখন পাওয়া যাবে না। এ কারণে শুরুতে ভারতীয় প্রযুক্তিতে তৈরি দ্রুতগতির ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, দুই দেশ এ ব্যবস্থায় সম্মত হয়েছে।    ৫০৮ কিলোমিটার দীর্ঘ এই রেলপথের নির্মাণ, ট্রেন সরবরাহ ও সিগন্যাল ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে দুই দেশের মধ্যে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত জুলাইয়ে জানিয়েছিলেন, জাপান ২০৩০-এর দশকের শুরুর দিকে ই১০ সিরিজের ট্রেন সরবরাহ করবে। ট্রেনটি এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে। তাই রেলপথের প্রথম অংশ প্রস্তুত হলে ভারতীয় ট্রেন দিয়ে যাত্রীসেবা শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।    তবে সরবরাহের সময় নিয়ে আরও দীর্ঘ অপেক্ষার কথা জানিয়েছেন ভারতের রেল মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেন, জাপান ২০৩৪ সালের আগে ই১০ ট্রেন দিতে পারবে না, এমন তথ্য স্পষ্ট হওয়ার পর নিজস্ব ট্রেন ও আন্তর্জাতিক মানের সিগন্যাল ব্যবস্থা ব্যবহারের সিদ্ধান্ত নেয় ভারত। তাঁর বক্তব্য অনুযায়ী, জাপানি পক্ষ তখনো ট্রেন, সিগন্যাল এবং পরিচালনা নিয়ন্ত্রণকেন্দ্রের সরবরাহ প্রস্তাব দিতে পারেনি।    প্রকল্পটির অগ্রগতি নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছেন জাপানের সাবেক বিচারমন্ত্রী হিদেকি মাকিহারা। গত জুলাইয়ে তিনি অভিযোগ করেন, ভারতীয় পক্ষের সিদ্ধান্ত ও প্রতিশ্রুতি রক্ষার সমস্যায় কাজ এগোয়নি। এটি মাকিহারার অভিযোগ; ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, দুই দেশের আলোচনা ভালোভাবেই এগোচ্ছে এবং দ্রুত রেলসেবা চালুর অভিন্ন লক্ষ্য অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।    প্রথম ভারতীয় বুলেট ট্রেন তৈরি করছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিইএমএল। ‘বি২৮’ নামের এই ট্রেনের নকশাগত সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৮০ কিলোমিটার, আর যাত্রীসেবায় পরিচালনার নির্ধারিত সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫০ কিলোমিটার। বাণিজ্যিক চলাচলের অনুমোদনের আগে ট্রেনটিকে পরীক্ষা ও পরীক্ষামূলক চলাচলের ধাপ পার হতে হবে।    ইন্ডিয়ান এক্সপ্রেসের ৬ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, গুজরাটের সুরাট থেকে ভাপি অংশে ২০২৭ সালের শেষ দিকে সেবা শুরুর পরিকল্পনা রয়েছে। পুরো প্রকল্প শেষ করার প্রত্যাশিত সময় ২০২৯ সাল। শুরুতে ভারতীয় ট্রেন ব্যবহারের পাশাপাশি নিরাপত্তা, নির্ভরযোগ্যতা এবং কর্মীদের প্রশিক্ষণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন আন্তর্জাতিক হাইস্পিড রেল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মাসাফুমি শুকুরি।    প্রকল্পটি প্রথমে ২০২২ সালে শেষ করার লক্ষ্য ছিল। তবে জমি অধিগ্রহণের জটিলতা ও করোনাভাইরাস মহামারিতে কাজ ব্যাহত হয়। শুকুরির মতে, ভারতের প্রথম দ্রুতগতির রেলপথ নির্মাণের মতো বড় উদ্যোগ মূল্যায়নের সময় এসব বাধা বিবেচনা করা প্রয়োজন। মাকিহারার সমালোচনার বিপরীতে তিনি বলেছেন, এত দীর্ঘ নতুন রেলপথ অল্প কয়েক বছরে তৈরি করা সহজ নয়।    মুম্বাই–আহমেদাবাদ প্রকল্পে জাপান শুধু প্রযুক্তিগত সহযোগিতা নয়, ঋণও দিচ্ছে। জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি বা জাইকার প্রকাশিত একটি ঋণচুক্তিতে বার্ষিক সুদ শূন্য দশমিক ১ শতাংশ, পরিশোধের মেয়াদ ৫০ বছর এবং প্রথম ১৫ বছর গ্রেস পিরিয়ডের উল্লেখ রয়েছে। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, এই রেলপথের উদ্দেশ্য দুই শহরের যোগাযোগব্যবস্থা উন্নত করা এবং সংশ্লিষ্ট অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তা করা।    সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি।

প্রকাশ: অক্টোবর ১০, ২০২৬ ৫:২৭
পানামায় প্রথমে ৭.৭, পরে ৬.৬ মাত্রার ভূমিকম্প, ক্ষতিগ্রস্ত গির্জা ও হোটেল

পানামায় প্রথমে ৭.৭, পরে ৬.৬ মাত্রার ভূমিকম্প, ক্ষতিগ্রস্ত গির্জা ও হোটেল

উজবেকিস্তানে ডাম্বেল আকৃতির পানির বোতল, পানি শেষ হলেও কাজে লাগবে জিমে

উজবেকিস্তানে ডাম্বেল আকৃতির পানির বোতল, পানি শেষ হলেও কাজে লাগবে জিমে

৯৭ লাখ পাউন্ডের লটারি জিতে কোটিপতি, সব হারিয়ে ফের ময়লা সংগ্রহের কাজে মাইকেল

৯৭ লাখ পাউন্ডের লটারি জিতে কোটিপতি, সব হারিয়ে ফের ময়লা সংগ্রহের কাজে মাইকেল

সৌদি আরবে বিমানবন্দরে হুতি  হা মলায় নি হত ৩, ক্ষতিগ্রস্ত সৌদিয়া এয়ারলাইনসের উড়োজাহাজ
সৌদি আরবে বিমানবন্দরে হুতি হা মলায় নি হত ৩, ক্ষতিগ্রস্ত সৌদিয়া এয়ারলাইনসের উড়োজাহাজ

সৌদি আরবের একটি বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ভয়াবহ হামলায় তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবারের এই হামলায় সৌদিয়া এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বিমানবন্দর এলাকায় প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। উদ্ভূত পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে অনেক ফ্লাইটের শিডিউল বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।   শুক্রবার সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। সৌদিয়া এয়ারলাইনস নিশ্চিত করেছে যে, এই হামলায় নিহতদের মধ্যে তাদের একজন কর্মীও রয়েছেন। তবে প্রাথমিক সাময়িক অচলাবস্থার পর রিয়াদ বিমানবন্দরে ধীরে ধীরে আকাশপথে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।   যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার রেশ ধরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সম্প্রতি সৌদি আরবে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাত্রা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই সৌদি আরবের রাজধানীতে বিশ্বের শীর্ষ তেল-প্রধানদের একটি বড় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।   ঠিক এমন একটি সময়ে সৌদি আকাশসীমা বন্ধ করে দেওয়ার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে হামলার কড়া জবাব দিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। বৃহস্পতিবার রাতভর ইয়েমেনের রাজধানী সানায় হুতিদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা ও তীব্র বিমান হামলা চালানো হয়েছে।   জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা হুতিদের ব্যবহৃত অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করেছে এবং বেসামরিক নাগরিকদের ওপর যেকোনো হামলার আরও কঠোর জবাব দেওয়া হবে।   সাম্প্রতিক সময়ে ইয়েমেনের অভ্যন্তরীণ সংঘাত আরও চরম আকার ধারণ করেছে। হুতি বিদ্রোহীরা ইয়েমেনের তৃতীয় বৃহত্তম শহর তাইজে সরকারি বাহিনীকে ঘিরে ফেলেছে এবং লোহিত সাগর উপকূলে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। গত মাসে তারা লোহিত সাগর উপকূলের বাব আল-মান্দেব প্রণালির আশপাশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল।   তবে সোমবার তীব্র সৌদি বিমান হামলার সহায়তায় ইয়েমেনের সরকারি বাহিনী ওই অঞ্চলটি পুনরুদ্ধারে সক্ষম হয়েছে বলে দাবি করেছে। যদিও উপকূলের কিছুটা ওপরে মোখা অঞ্চলে এখনও হুতিদের শক্ত অবস্থান রয়েছে এবং সরকারি বাহিনী পার্শ্ববর্তী পাহাড়ি এলাকাগুলো থেকে তাদের হটানোর জন্য নিরলস লড়াই চালিয়ে যাচ্ছে।

প্রকাশ: অক্টোবর ৯, ২০২৬ ১৩:৩১
জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে দিল্লিতে বিক্ষোভের ডাক

দিল্লিতে ২৩ হাজার পুলিশ মোতায়েন, ট্রেন বাতিল, মেট্রো চলাচল সীমিত করল মোদি সরকার

প্যারামজিত ও নামিন্দারের যমজ কন্যা আভনুর ও আজুনি

২০ বার সন্তান হারিয়ে আশা ছেড়েছিলেন, শেষ পর্যন্ত চল্লিশের কোঠায় জন্ম দিলেন যমজ কন্যা

ভারতীয় পুলিশ সদস্যের পাকস্থলী থেকে উদ্ধার ৪০টি ছুরি

পেটে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে, পরীক্ষায় পুলিশ সদস্যের পাকস্থলীতে মিলল ৪০টি ছুরি

শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে সিডনিতে সাবেক শিক্ষিকা ডিয়ান্দ্রা কনটু গ্রেপ্তার। ছবি: সংগৃহীত
রাত্রিকালীন শিক্ষাসফরে ১৬ বছরের কম বয়সী শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার

অস্ট্রেলিয়ার সিডনিতে রাত্রিযাপনসহ শিক্ষাসফরে ১৬ বছরের কম বয়সী এক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে সাবেক এক শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ডিয়ান্দ্রা কনটু সিডনির পরিচিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নিউইংটন কলেজে ভূগোল পড়াতেন। ৩২ বছর বয়সী এই নারীর বিরুদ্ধে গুরুতর যৌন নির্যাতন, অনাকাঙ্ক্ষিত যৌন স্পর্শ এবং অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীকে অনৈতিক উদ্দেশ্যে প্রলুব্ধ করাসহ মোট নয়টি অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।   অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, নিউইংটন কলেজে শিক্ষকতা করার সময় ওই শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক আচরণ শুরু করেছিলেন বলে কনটুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তদন্তে উঠে আসা অভিযোগ অনুযায়ী, ঘটনাগুলো প্রায় ছয় মাস ধরে ঘটেছিল। এর মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি রাত্রিযাপনসহ একটি শিক্ষাসফরেও যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে।   অভিযোগ অনুযায়ী, শিক্ষিকা প্রথমে ওই শিক্ষার্থীকে অনুপযুক্ত বিষয়বস্তু দেখান। পরে ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করে তাঁর সঙ্গে যোগাযোগ চালিয়ে যান। শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানের সময় এবং ক্যাম্পাসের আশপাশেও একাধিকবার অনাকাঙ্ক্ষিত যৌন আচরণের অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে।   বিশেষ করে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ এলাকার ফিটজরয় দ্বীপে আয়োজিত একটি শিক্ষাসফরের ঘটনা মামলায় গুরুত্ব পেয়েছে। অভিযোগ রয়েছে, সেখানে দিনের বেলায় শিক্ষার্থীকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করা হয়। পরে রাতে গুরুতর যৌন নির্যাতনের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।   পুলিশের তদন্তের পর সিডনির দক্ষিণাঞ্চলের সাদারল্যান্ড এলাকায় নিজ বাড়ি থেকে কনটুকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে আনা নয়টি অভিযোগের মধ্যে রয়েছে গুরুতর যৌন নির্যাতন, চারটি যৌন নিপীড়ন, তিনটি গুরুতর যৌন স্পর্শ এবং ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করে অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীকে প্রলুব্ধ করার অভিযোগ।   অভিযোগগুলোর মধ্যে সবচেয়ে গুরুতরটি হলো নিজের কর্তৃত্বাধীন অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির ওপর গুরুতর যৌন নির্যাতন। নিউ সাউথ ওয়েলসের আইনে এই অপরাধের শাস্তির বিধান ধর্ষণের অপরাধের সমতুল্য। তবে অভিযোগ গঠন করা এবং আদালতে অপরাধ প্রমাণিত হওয়া এক বিষয় নয়। মামলার বিচারিক কার্যক্রম এখনো চলমান রয়েছে।   গ্রেপ্তারের পর কনটুকে সাদারল্যান্ড স্থানীয় আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে শর্তসাপেক্ষে বন্ডে মুক্তি দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, তাঁকে পাসপোর্ট জমা দিতে হয়েছে। একই সঙ্গে প্রতিদিন সাদারল্যান্ড পুলিশ স্টেশনে হাজিরা দেওয়ার শর্ত আরোপ করা হয়েছে।   বন্ডের শর্ত অনুযায়ী, কনটু শিশুদের পড়াতে পারবেন না। অভিযোগকারী শিক্ষার্থী কিংবা মামলার সাক্ষীদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে। বিচারিক কার্যক্রম চলাকালে এসব শর্ত মেনে চলতে হবে তাঁকে।   নিউইংটন কলেজে কর্মরত থাকার সময় কনটু তাঁর আগের পারিবারিক নাম হারালাম্বিদিস ব্যবহার করতেন। তিনি প্রতিষ্ঠানটিতে প্রায় দুই বছর ভূগোল পড়িয়েছেন। পাশাপাশি সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পরিচালিত একটি পরামর্শ ও দিকনির্দেশনামূলক কর্মসূচির নেতৃত্বেও ছিলেন।   ২০১৯ সালের নভেম্বরে তাঁর বিরুদ্ধে অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছে পৌঁছায়। এরপর তিনি নিউইংটন কলেজ ছেড়ে দেন। তবে অভিযোগের সময়কার বিস্তারিত পরিস্থিতি কিংবা সংশ্লিষ্ট শিক্ষার্থীর পরিচয় প্রকাশ করা হয়নি।   নিউইংটন কলেজের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রতিষ্ঠানটি এমন কোনো শিক্ষকের আচরণ সমর্থন করে না, যা পেশাগত মানদণ্ড কিংবা প্রচলিত আইন লঙ্ঘন করে। তবে মামলাটি আদালতে বিচারাধীন থাকায় এই পর্যায়ে বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।   নিউইংটন কলেজ ছাড়ার পর কনটু অন্য শিক্ষাপ্রতিষ্ঠানেও শিক্ষকতা করেন। গ্রেপ্তারের আগে তিনি সিডনির দক্ষিণাঞ্চলের ওটলিতে অবস্থিত জর্জেস রিভার কলেজের সিনিয়র ক্যাম্পাসে কর্মরত ছিলেন। এটি একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা পড়াশোনা করেন।   ২০২৪ সাল থেকে নিউ সাউথ ওয়েলস শিক্ষা বিভাগের অধীনে স্থায়ী কর্মী হিসেবে কাজ করছিলেন কনটু। সেখানে সমাজ ও সংস্কৃতি, ইতিহাস এবং ভূগোল বিষয় পড়াতেন। তবে বর্তমানে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো নিউইংটন কলেজে কর্মরত থাকার সময়কার ঘটনার সঙ্গে সম্পর্কিত।   গ্রেপ্তারের প্রস্তুতির সময় পুলিশ কনটুকে শিক্ষার্থীদের পাঠদান থেকে সরিয়ে দেয়। নিউ সাউথ ওয়েলস এডুকেশন স্ট্যান্ডার্ডস অথরিটি তাঁর শিক্ষকতার স্বীকৃতিও বাতিল করেছে। অঙ্গরাজ্যটির শিক্ষকদের পেশাগত স্বীকৃতি ও মানদণ্ড তদারকির দায়িত্ব পালন করে এই স্বাধীন সংস্থা।   তবে শিক্ষকতার স্বীকৃতি বাতিল হলেও কনটু এখনো নিউ সাউথ ওয়েলস সরকারের কর্মী হিসেবে রয়েছেন। বর্তমানে তাঁকে বিকল্প দায়িত্বে রাখা হয়েছে। আদালতের বন্ডের শর্ত অনুযায়ী, শিশুদের পড়ানোর অনুমতি নেই তাঁর।   এদিকে চলতি বছর নিউইংটন কলেজের সঙ্গে সংশ্লিষ্ট আরেক শিক্ষকের বিরুদ্ধেও যৌন অপরাধের অভিযোগ আনা হয়েছিল। খণ্ডকালীন সংগীত শিক্ষক বেঞ্জামিন ডেভিড কলিঞ্জের বিরুদ্ধে অনলাইনে ১৪ বছর বয়সী এক কিশোরীকে অনৈতিক উদ্দেশ্যে প্রলুব্ধ করার অভিযোগ ওঠে।   তবে ওই ঘটনার সময় নিউইংটন কলেজ কর্তৃপক্ষ জানিয়েছিল, অভিযোগটির সঙ্গে প্রতিষ্ঠানটির কোনো শিক্ষার্থী জড়িত ছিল না। দুটি মামলা পৃথক এবং একটি ঘটনার সঙ্গে অন্যটির কোনো সম্পর্ক রয়েছে বলে প্রকাশিত তথ্যে উল্লেখ করা হয়নি।   ডিয়ান্দ্রা কনটুর মামলার পরবর্তী শুনানি আগামী ২৬ নভেম্বর বারউড স্থানীয় আদালতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।   তবে কনটুর বিরুদ্ধে নয়টি অভিযোগ আনা হলেও এখন পর্যন্ত কোনো অভিযোগ আদালতে চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি। বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাঁকে দোষী হিসেবে বিবেচনা করা যাবে না। মামলার পরবর্তী শুনানি ও আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে অভিযোগগুলোর নিষ্পত্তি।

প্রকাশ: অক্টোবর ৯, ২০২৬ ৬:১০
পশ্চিমবঙ্গে খ্রিস্টান পরিবারে হা ম লার অভিযোগ

প্রার্থনার মাঝেই খ্রিস্টান পরিবারে হা মলা, বাড়িতে তুলসী গাছ রেখে ধর্মীয় স্লোগান দিতে বাধ্য করার অভিযোগ

ভারতে স্টারলিংক চালুর অনুমোদন নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: সংগৃহীত

ভারতের আসল ক্ষমতা কি আম্বানির হাতে, মোদিকে প্রশ্ন করলেন ইলন মাস্ক

ভারতীয় বংশোদ্ভূত সফল প্রযুক্তি উদ্যোক্তা রাহুল ভোহরা। ছবি: সংগৃহীত

স্টার্টআপের চাপে পড়েছিলেন রাস্তায়, পরে ৮২৫ মিলিয়ন ডলারের কোম্পানি গড়লেন ভারতীয় তরুণ

0 Comments