সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি আনিসা খান

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: অক্টোবর ১৮, ২০২৬ ৮:৫০
ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি আনিসা খান
ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি আনিসা খান

ইংল্যান্ডের জাতীয় নারী কাবাডি দলের অধিনায়ক হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ আনিসা খান। ভারতের আহমেদাবাদে আসন্ন কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে দলকে নেতৃত্ব দেবেন তিনি। তাঁর পৈতৃক বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলার আকুয়া গ্রামে।

 

প্রথম আলোর ১৬ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন দায়িত্ব পাওয়ার কথা জানিয়েছেন আনিসা। তাঁর বাবা ইয়াওর খানও সংবাদমাধ্যমটিকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

আনিসার কাবাডি খেলার শুরু ২০১৭ সালে, বিশ্ববিদ্যালয়ের কাবাডি সোসাইটিতে যোগ দেওয়ার মধ্য দিয়ে। তখন খেলাটিতে একেবারেই নতুন ছিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরে জানিয়েছেন, নতুন একটি খেলা শেখার সিদ্ধান্ত তাঁকে একদিন জাতীয় দলের নেতৃত্বে নিয়ে যাবে, তা কখনো ভাবেননি।

 

বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে ধীরে ধীরে ইংল্যান্ডের জাতীয় দলে জায়গা করে নেন আনিসা। ২০২৪ সালের ইউরোপিয়ান বিচ কাবাডি চ্যাম্পিয়নশিপেও ইংল্যান্ডের প্রতিনিধিত্বকারী দলে ছিলেন তিনি।

 

খেলাধুলার পাশাপাশি পড়াশোনা, চাকরি ও ব্যবসায় যুক্ত আনিসা লন্ডন স্কুল অব ইকোনমিকসে উচ্চশিক্ষা নিয়েছেন। আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান অ্যাকসেঞ্চারে কাজ করার পাশাপাশি গড়ে তুলেছেন খাবারের ব্যবসা ‘বোম্বে পিৎজা’। ২০২৫ সালে বিবিসি ওয়ানের ব্যবসাভিত্তিক রিয়েলিটি অনুষ্ঠান ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এ রানারআপ হয়ে পরিচিতি পান তিনি।

 

আনিসা জানিয়েছেন, পড়াশোনা, পেশা ও ব্যবসার ব্যস্ততার মধ্যেও কাবাডি তাঁর জীবনের অংশ হয়ে ছিল। এবার সেই খেলাতেই ইংল্যান্ডের নারী দলকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেলেন তিনি। 


সূত্র: প্রথম আলো


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

আন্তর্জাতিক

View more
উত্তরাখণ্ডে পুলিশের তল্লাশি এড়াতে বাইক ঘুরিয়ে পালান স্বামী, সড়কে পড়ে যান স্ত্রী। ছবি: সংগৃহীত
পুলিশ দেখে জরিমানা ভয়ে রাস্তায় পড়ে যাওয়া স্ত্রীকে রেখেই পালালেন স্বামী, বিদ্রূপে ‘বর্ষসেরা স্বামী’

ভারতের উত্তরাখণ্ডে পুলিশের তল্লাশি এড়াতে হঠাৎ মোটরসাইকেল ঘুরিয়ে গতি বাড়ান এক ব্যক্তি। এতে পেছনে বসা তাঁর স্ত্রী ভারসাম্য হারিয়ে সড়কে পড়ে যান। কিন্তু তাঁকে তুলতে না থেমে মোটরসাইকেল নিয়ে চলে যান স্বামী। রুদ্রপুরের ত্রিশূল চকের ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।   ইন্ডিয়ান এক্সপ্রেসের ১৮ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, ওই এলাকায় নম্বরপ্লেট ছাড়া যানবাহন ও হেলমেট ছাড়া চালকদের বিরুদ্ধে ট্রাফিক পুলিশ অভিযান চালাচ্ছিল। পুলিশ সদস্যরা মোটরসাইকেলচালককে থামার সংকেত দিলে তিনি জরিমানা এড়াতে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। হঠাৎ বাঁক নেওয়ার সময় পেছনের নারী যাত্রী সড়কে পড়ে যান।    ঘটনার পর দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ওই নারীর কাছে গিয়ে তাঁকে উঠে দাঁড়াতে সাহায্য করেন এবং শারীরিক অবস্থার খোঁজ নেন।   ভারতীয় সংবাদমাধ্যম অমর উজালা রুদ্রপুরের পুলিশ কর্মকর্তা বিভব সাইনির বরাতে জানিয়েছে, নারীটি আঘাত পাননি। তাঁর সঙ্গে কথা বলা ও পরামর্শ দেওয়ার পর তাঁকে বাড়ি পাঠানো হয়।

প্রকাশ: অক্টোবর ১৮, ২০২৬ ৯:৫৬
হুতিদের হা মলায় সৌদি সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের দাবি, নি হত ২

হুতিদের হা মলায় সৌদি সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের দাবি, নি হত ২

এক টুকরো পলিথিনে মেসির নাম, আর তাতেই বদলে গেল আফগান শিশু মুরতাজার জীবন

এক টুকরো পলিথিনে মেসির নাম, আর তাতেই বদলে গেল আফগান শিশু মুরতাজার জীবন

মিথ্যা অভিযোগের ঘটনায় কাউন্সিলর মতিন আলীর কাছে ক্ষমা চেয়েছেন জিবি নিউজের উপস্থাপক। ছবি: সংগৃহীত

দাঙ্গার মিথ্যা অভিযোগে মামলা, মতিন আলীকে ক্ষতিপূরণ দেবেন জিবি নিউজের উপস্থাপক

পূর্বপুরুষের ভূমিতেই ইহুদিরা বাস করছে, তারা বিদেশি দখলদার নয়, ওবামাকে নেতানিয়াহুর জবাব
পূর্বপুরুষের ভূমিতেই ইহুদিরা বাস করছে, তারা বিদেশি দখলদার নয়, ওবামাকে নেতানিয়াহুর জবাব

ইসরায়েল প্রতিষ্ঠার সময় ফিলিস্তিনিদের জমি হারানো ও বাস্তুচ্যুতি নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার, ১৬ অক্টোবর এক্সে প্রকাশিত এক ভিডিওতে তিনি দাবি করেন, পূর্বপুরুষের ভূমিতে ইহুদিরা বিদেশি দখলদার নয়।   দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, ইংরেজিতে দেওয়া ভিডিওবার্তায় নেতানিয়াহু বলেন, নিজেদের ঐতিহাসিক মাতৃভূমিতে ইহুদিদের রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার আপসযোগ্য নয়। ইসরায়েলের ইতিহাসকে ঔপনিবেশিক প্রকল্প হিসেবে দেখার বিরোধিতা করে তিনি দাবি করেন, তাঁদের ভূমি চুরি করা নয়।    এর আগে মঙ্গলবার, ১৩ অক্টোবর উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে এক অনুষ্ঠানে ইসরায়েল ও ফিলিস্তিন প্রসঙ্গে কথা বলেন ওবামা। তাঁর বক্তব্যে ইহুদিদের ওপর দীর্ঘদিনের নিপীড়নের ইতিহাস এবং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি, দুটি বিষয়ই উঠে আসে।   বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, ওবামা বলেন, হাজার হাজার বছর ধরে ইহুদিরা নিপীড়ন, বৈষম্য ও হত্যার শিকার হয়েছেন। ফলে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এমন একটি স্থানে তাঁদের আশ্রয় খোঁজা বোধগম্য। একই সঙ্গে তিনি বলেন, সেখানে অন্য মানুষের জমি নেওয়া হয়েছে এবং তাঁদের উচ্ছেদ করা হয়েছে। সেই মানুষদের নিজেদের প্রতি অবিচার হয়েছে বলে মনে করা এবং জমি ফেরত চাওয়াও বোধগম্য।    বেলফাস্টের ওই আলোচনায় ওবামা সামরিক ও প্রযুক্তিগত শক্তির ওপর নির্ভর করে কোনো ছাড় না দেওয়ার নীতিরও সমালোচনা করেন। তাঁর বক্তব্য ছিল, শক্তির জোরে যা প্রয়োজন তা করা এবং যা চাই তা নেওয়ার অবস্থান স্বল্প মেয়াদে কার্যকর হতে পারে। তবে এমন অবস্থান নিলে ইসরায়েল তার নৈতিক ভিত্তি হারায়।   জবাবে নেতানিয়াহু দাবি করেন, শান্তির পথে বাধা ইসরায়েল নয়। তাঁর ভাষ্য, যেকোনো সীমানার মধ্যে ইহুদিদের নিজস্ব রাষ্ট্র থাকার অধিকার মেনে নিতে প্রতিপক্ষের অস্বীকৃতিই মূল বাধা। ইসরায়েলের অস্তিত্বের অধিকার অস্বীকারকারীদের সন্তুষ্ট করতে দেশের টিকে থাকা নিয়ে ঝুঁকি নেবেন না বলেও জানান তিনি।

প্রকাশ: অক্টোবর ১৮, ২০২৬ ৮:৫৯
ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি আনিসা খান

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি আনিসা খান

কানাডার সামরিক ঘাঁটিতে ভ য়াবহ বি স্ফোরণ ও অ গ্নিকাণ্ড,  নি হত অন্তত ৭

কানাডার সামরিক ঘাঁটিতে ভ য়াবহ বি স্ফোরণ ও অ গ্নিকাণ্ড, নি হত অন্তত ৭

লন্ডনে ম্যাকলেমোরের কনসার্ট ঘিরে বিতর্ক, অর্থ পাবে ৭ অক্টোবরের  হা ম লাকে সমর্থনকারী সংগঠন

লন্ডনে ম্যাকলেমোরের কনসার্ট ঘিরে বিতর্ক, অর্থ পাবে ৭ অক্টোবরের হা ম লাকে সমর্থনকারী সংগঠন

আলাস্কায় তুষারধসের ৫০ ঘণ্টা পর জীবিত উদ্ধার কুকুর, পথ দেখাল এয়ারট্যাগ
আলাস্কায় তুষারধসের ৫০ ঘণ্টা পর জীবিত উদ্ধার কুকুর, পথ দেখাল এয়ারট্যাগ

যুক্তরাষ্ট্রের আলাস্কায় ভয়াবহ তুষারধসের কবলে পড়ে হারিয়ে যাওয়ার দীর্ঘ ৫০ ঘণ্টারও বেশি সময় পর অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে একটি কুকুরকে। চার বছর বয়সী হাস্কিডুডল জাতের এই কুকুরটির নাম লুলু। বরফের নিচে কয়েক ফুট গভীরে চাপা পড়ার পরও তার এই বেঁচে ফেরার ঘটনাটি সবাইকে অবাক করেছে।   জানা যায়, লুলু তার মালিক ব্রায়ান এবং তার এক বন্ধুর সাথে অ্যাংরেজ শহরের চুগাচ স্টেট পার্কে হাইকিংয়ে গিয়েছিল। একলুতনা হ্রদের কাছাকাছি পৌঁছালে হঠাৎ সেখানে প্রবল তুষারধস আঘাত হানে। এই প্রাকৃতিক বিপর্যয়ে ব্রায়ান ও তার সঙ্গী আহত হন। পরবর্তীতে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও দুর্ভাগ্যবশত লুলু বরফের রাজ্যে হারিয়ে যায়। ব্রায়ানের পার্টনার লরেন প্যাডাওয়ার সে সময় শহরের বাইরে ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে তিনি দ্রুত ফিরে আসেন এবং লুলুকে খুঁজতে একটি নিবেদিত উদ্ধারকারী দল গঠন করেন।   প্রাথমিক অনুসন্ধান দলগুলো দীর্ঘ সময় চেষ্টা করেও কোনো সুসংবাদ দিতে পারেনি, তবে তারা হাল ছাড়েননি। টানা ৫০ ঘণ্টা পর লুলুর শরীরে থাকা এয়ারট্যাগ (AirTag) থেকে একটি লোকেশন সিগন্যাল পাওয়া যায়। সেই সিগন্যালের সূত্র ধরে অ্যামান্ডা বার্কার এবং ডেভ বেকেট নামের দুই উদ্ধারকর্মী একটি হেলিকপ্টার নিয়ে সরাসরি ওই দুর্গম এলাকায় ছুটে যান।   বরফ আচ্ছাদিত পাহাড়ের মাঝে দূর থেকে সাদা রঙের লুলুকে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখেন তারা। এরপর হেলিকপ্টার থেকে নেমে প্রায় ২০ মিনিট ধরে তুষারের ওপর দিয়ে হামাগুড়ি দিয়ে লুলুর কাছে পৌঁছান এই দুই সাহসী উদ্ধারকর্মী।   উদ্ধারকর্মীদের দেখে লুলু প্রথমে কিছুটা ঘাবড়ে গিয়ে ডাকতে শুরু করলেও, পরম মায়ায় ডাকার পর সে শান্ত হয়। এরপর তারা সতর্কতার সাথে লুলুকে লিজ পরিয়ে পাহাড়ের ঢাল বেয়ে নিরাপদে হেলিকপ্টারে ফিরিয়ে আনেন। প্রিয় পোষা প্রাণীকে অক্ষত অবস্থায় ফিরে পেয়ে লরেন প্যাডাওয়ার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সামরিক বাহিনীর প্যারারেসকিউ কর্মী এবং সাহায্যকারী সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আবেগাপ্লুত লরেন বলেন, এই ঘটনা তাকে নতুন করে বিশ্বাস করতে শিখিয়েছে যে মানুষ কতটা অসাধারণ হতে পারে।

প্রকাশ: অক্টোবর ১৮, ২০২৬ ৭:১৮
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী

তিন বছরের অপেক্ষা শেষে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী

মেহরদাদ আখলাগিকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে অনুমোদন

মেহরদাদ আখলাগিকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে অনুমোদন দিল ইরানের সংসদ

ভারতীয় উড়োজাহাজের জন্য আকাশসীমায় নিষেধাজ্ঞা বাড়াল পাকিস্তান

ভারতীয় উড়োজাহাজের জন্য আকাশসীমায় নিষেধাজ্ঞা ২৪ নভেম্বর পর্যন্ত বাড়াল পাকিস্তান

0 Comments