সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

অ্যাসাইলাম আবেদন প্রত্যাখ্যাত অভিবাসীদের রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনায় ইউরোপের পাঁচ দেশ

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ১৬, ২০২৬ ৮:২৩
অ্যাসাইলাম আবেদন প্রত্যাখ্যাত অভিবাসীদের রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনায় ইউরোপের পাঁচ দেশ
অ্যাসাইলাম আবেদন প্রত্যাখ্যাত অভিবাসীদের রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনায় ইউরোপের পাঁচ দেশ

ইউরোপীয় ইউনিয়নের পাঁচ দেশ আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত অভিবাসীদের আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠানোর যৌথ পরিকল্পনা নিয়েছে। দেশগুলো হলো জার্মানি, অস্ট্রিয়া, গ্রিস, ডেনমার্ক ও নেদারল্যান্ডস। সোমবার (১৬ নভেম্বর) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এই পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা রয়েছে। এর আওতায় রুয়ান্ডায় একটি বিশেষ প্রত্যাবাসনকেন্দ্র স্থাপন করা হবে, যেখানে ইউরোপে থাকার আইনি অধিকার হারানো অভিবাসীদের পাঠানো হতে পারে। তবে প্রকল্পটি এখনো বাস্তবায়ন শুরু হয়নি। পরিকল্পনাটি সামনে আসার পর অভিবাসীদের মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের সঙ্গে এর সামঞ্জস্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

 

বার্তা সংস্থা রয়টার্সের  প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বরে পাঁচ দেশ ইউরোপীয় ইউনিয়নের বাইরের কোনো রাষ্ট্রে প্রত্যাবাসনকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়। দীর্ঘ আলোচনার পর সম্ভাব্য গন্তব্য হিসেবে রুয়ান্ডাকে বেছে নেওয়া হয়েছে। ভিয়েনায় অনুষ্ঠেয় বৈঠকে পাঁচ দেশের স্বরাষ্ট্র ও অভিবাসনবিষয়ক মন্ত্রীরা অংশ নেওয়ার কথা রয়েছে। রুয়ান্ডার স্বরাষ্ট্রমন্ত্রী ভিনসেন্ট বিরুতারও বৈঠকে যোগ দেওয়ার কথা। অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন যৌথভাবে পরিকল্পনার বিস্তারিত ঘোষণা করতে পারেন।

 

প্রথম পর্যায়ে পরীক্ষামূলক প্রকল্পের মাধ্যমে কয়েক শ অভিবাসীকে রুয়ান্ডায় পাঠানো হতে পারে। ২০২৭ সালের বসন্ত কিংবা গ্রীষ্মে কার্যক্রম শুরু করার সম্ভাবনা রয়েছে। প্রস্তাব অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের রুয়ান্ডায় থাকার অনুমতি দেওয়া হতে পারে এবং সেখানে চলাফেরা ও কাজের সুযোগও থাকতে পারে। তবে প্রকল্পের চূড়ান্ত শর্ত, মোট ব্যয় এবং কতজনকে স্থানান্তর করা হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

 

এই পরিকল্পনার গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইউরোপে অ্যাসাইলাম আবেদন বিচারাধীন থাকা সবাইকে রুয়ান্ডায় পাঠানো হবে না। রয়টার্স জানিয়েছে, যাঁদের আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত হয়েছে এবং ইউরোপে থাকার সব আইনি সুযোগ শেষ হয়ে গেছে, মূলত তাঁদের জন্যই এই ব্যবস্থা বিবেচনা করা হচ্ছে। অর্থাৎ অ্যাসাইলামের আবেদন করা এবং চূড়ান্তভাবে প্রত্যাখ্যাত হওয়া এক বিষয় নয়। ইউরোপীয় ইউনিয়নের নতুন প্রত্যাবাসন বিধিমালা সদস্যদেশগুলোকে নির্দিষ্ট শর্তে ইউনিয়নের বাইরে প্রত্যাবাসনকেন্দ্র স্থাপনের সুযোগ দিয়েছে। তবে এ ধরনের চুক্তিতে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলতে হবে। অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্কদের এই ব্যবস্থার বাইরে রাখার বিধানও রয়েছে।

 

এর আগে যুক্তরাজ্য আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানোর একটি বিতর্কিত পরিকল্পনা নিয়েছিল। কিন্তু ২০২৩ সালে ব্রিটিশ সুপ্রিম কোর্ট সেই পরিকল্পনাকে বেআইনি ঘোষণা করেন। আদালত আশঙ্কা প্রকাশ করেছিলেন, রুয়ান্ডায় পাঠানো ব্যক্তিদের পরবর্তী সময়ে এমন দেশে ফেরত পাঠানো হতে পারে, যেখানে তাঁরা নির্যাতনের ঝুঁকিতে পড়বেন। পরে ব্রিটিশ সরকার প্রকল্পটি বাতিল করে। ইউরোপীয় পাঁচ দেশের নতুন উদ্যোগে যুক্তরাজ্যের সেই পরিত্যক্ত প্রকল্পের জন্য প্রস্তুত করা কিছু স্থাপনা ব্যবহারের সম্ভাবনাও রয়েছে।

 

এদিকে মানবাধিকার সংগঠনগুলো নতুন পরিকল্পনা নিয়ে উদ্বেগ জানিয়েছে। ড্যানিশ রিফিউজি কাউন্সিলের ইউরোপীয় ইউনিয়নবিষয়ক পরিচালক সেলিন মিয়াস প্রশ্ন তুলেছেন, রুয়ান্ডায় পাঠানোর পর কোনো অভিবাসীর অধিকার লঙ্ঘিত হলে তার দায় কে নেবে এবং কীভাবে প্রতিকার পাওয়া যাবে। কাউন্সিল অব ইউরোপও এর আগে এ ধরনের প্রত্যাবাসনকেন্দ্রে গুরুতর মানবাধিকার ঝুঁকির বিষয়ে সতর্ক করেছিল। অন্যদিকে পরিকল্পনার সমর্থকদের দাবি, অবৈধ অভিবাসন ও মানবপাচার নিরুৎসাহিত করতে এই ব্যবস্থা কার্যকর হতে পারে। তবে সমালোচকেরা বলছেন, কঠোর প্রত্যাবাসননীতি দীর্ঘমেয়াদে অভিবাসন কমায়, এমন পর্যাপ্ত প্রমাণ নেই।

 

সংবাদসূত্র: রয়টার্স, ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিল।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

আন্তর্জাতিক

View more
মার্কিন ডিএফসির অর্থায়নের আওতায় বাংলাদেশ, খুলছে বিদেশি বিনিয়োগের নতুন দুয়ার
মার্কিন ডিএফসির অর্থায়নের আওতায় বাংলাদেশ, খুলছে বিদেশি বিনিয়োগের নতুন দুয়ার

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশনের (ডিএফসি) অর্থায়নের যোগ্য দেশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। সোমবার (১৬ নভেম্বর) সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়। এর ফলে বাংলাদেশের ব্যাপক অর্থনৈতিক উন্নয়নের চাহিদা পূরণে বেসরকারি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হলো।   দক্ষিণ এশিয়ায় জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং প্রযুক্তি খাতের বিভিন্ন প্রকল্পে সহায়তার মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা ও সার্বভৌমত্ব সুরক্ষায় ডিএফসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন এই স্বীকৃতির মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের উন্নয়ন অংশীদারত্ব আরও জোরালো হলো।   ডিএফসির অর্থায়ন এবং বিনিয়োগ ঝুঁকি প্রশমনের সুবিধাগুলো বাংলাদেশে সম্প্রসারিত হলে দেশের গুরুত্বপূর্ণ খাতগুলোর দীর্ঘদিনের বিনিয়োগ ঘাটতি পূরণ হবে। অর্থায়ন সংকটের কারণে পিছিয়ে পড়তে পারে বা থমকে যেতে পারে—এমন উন্নয়নমুখী প্রকল্পগুলোর বাস্তবায়ন এখন অনেক সহজ হবে।   মূলত বাণিজ্যিকভাবে লাভজনক অথচ বিনিয়োগসংক্রান্ত ঝুঁকির কারণে বাধাগ্রস্ত হওয়া প্রকল্পগুলো ডিএফসির সহায়তায় আলোর মুখ দেখবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এর মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, অত্যাবশ্যকীয় সেবার আওতা সম্প্রসারণ এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।   ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন ব্ল্যাক এই উদ্যোগকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্য দেশের তালিকায় বাংলাদেশের অন্তর্ভুক্তি আমাদের অর্থনৈতিক অংশীদারত্বকে আরও গভীর করবে। দীর্ঘস্থায়ী প্রবৃদ্ধি নিশ্চিত করতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ, যা বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থকেও এগিয়ে নেবে।   অন্যদিকে, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্র গভীরভাবে বিশ্বাস করে যে উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ বাংলাদেশে প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে। পারস্পরিক বাণিজ্য চুক্তির মাধ্যমে এই প্রক্রিয়ায় বাংলাদেশকে সহযোগিতা করার বিষয়ে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ। এই লক্ষ্য বাস্তবায়নে ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং উভয় দেশেই সমৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি হবে।   বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি এবং দ্রুততম প্রবৃদ্ধি অর্জনকারী কয়েকটি অর্থনীতির অবস্থান ইন্দো-প্যাসিফিক অঞ্চলে হওয়ায় কৌশলগত মার্কিন বিনিয়োগের জন্য এটি অত্যন্ত সম্ভাবনাময় একটি জায়গা। এই অঞ্চলে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ও উপস্থিতি সম্প্রসারণে ডিএফসি প্রতিজ্ঞাবদ্ধ। অবাধ বাজার অর্থনীতির নীতির ভিত্তিতে বেসরকারি পুঁজি বিনিয়োগে উৎসাহিত করা এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক অংশীদারত্ব আরও শক্তিশালী করার লক্ষ্যেই সংস্থাটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রকাশ: নভেম্বর ১৬, ২০২৬ ১২:২৪
ইসরায়েলের বিরুদ্ধে সরব মার্কিন পপ তারকা আরিয়ানা গ্র্যান্ডে

গাজায় অনাহারে মানুষ হ ত্যা ‘রেড লাইন’ লঙ্ঘন, ইসরায়েলের বিরুদ্ধে সরব মার্কিন পপ তারকা আরিয়ানা গ্র্যান্ডে

বাঁয়ে আলিরেজা আসগারি এবং ডানে আবদুল্লাহ সাবেরি। ছবি: সংগৃহীত

ভয়াবহ চক্রান্ত ফাঁস, যেভাবে ইরানি জেনারেলকে অপহরণ ও নির্যাতন করে হত্যা করে মোসাদ

এনভিডিয়ার প্রাক্তন প্রধান জেনসেন হুয়াংয়ের সঙ্গে গোপন সম্পর্কের জেরে আলোচনায় আসা সন্দেহভাজন চীনা গুপ্তচর অ্যালিস

এনভিডিয়া কেলেঙ্কারি: চীনা গুপ্তচর সন্দেহে আলোচিত অ্যালিস হুয়াং আগেই ছেড়েছেন মেগাস্পিড

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের গ্রিন ভ্যালিতে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুঝুঁকিতে পড়া ২০ বছর বয়সী আবদুল্লাহর জীবন বাঁচান প্যারামেডিকরা। ছবি: সংগৃহীত
যাদের প্রচেষ্টায় ফিরে পেয়েছিলেন জীবন, এক বছর পর তাদের সঙ্গে আবেগঘন পুনর্মিলন আবদুল্লাহর

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের গ্রিন ভ্যালিতে নিজ বাড়িতে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (কার্ডিয়াক অ্যারেস্ট) মৃত্যুঝুঁকিতে পড়েছিলেন ২০ বছর বয়সী আবদুল্লাহ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জীবন বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালান নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্স সার্ভিসের প্যারামেডিকরা। তাদের নিরলস প্রচেষ্টায় প্রাণে বেঁচে যান আবদুল্লাহ। সেই ঘটনার এক বছর পর জীবন বাঁচানো প্যারামেডিকদের সঙ্গে আবারও দেখা হয়েছে তার ও পরিবারের সদস্যদের। দীর্ঘ ১২ মাস পর এই পুনর্মিলন পরিণত হয় আবেগঘন এক মুহূর্তে।   এই পুনর্মিলন আবদুল্লাহর পরিবারের জন্য ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। বিশেষ করে তার বোন আয়েশার কাছে ঘটনাটি ছিল আরও আবেগের। ভাই যখন হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, তখন অন্তঃসত্ত্বা ছিলেন আয়েশা। এর মাত্র চার দিন পর জন্ম নেয় তার কন্যাসন্তান। জীবনরক্ষাকারী প্যারামেডিকদের দ্রুত পদক্ষেপে ভাই বেঁচে যাওয়ায় আজ তার মেয়েও মামার স্নেহ-ভালোবাসা পাওয়ার সুযোগ পাচ্ছে।   আবেগাপ্লুত আয়েশা বলেন, “তাদের কারণেই আমার মেয়ে তার মামাকে চিনে বড় হওয়ার সুযোগ পাচ্ছে। তাদের কাজ আমাদের পরিবারকে এমন একটি উপহার দিয়েছে, যার প্রতিদান কখনোই যথাযথভাবে দেওয়া সম্ভব নয়। সেই উপহার হলো, আমাদের প্রিয় একজন মানুষের সঙ্গে আরও কিছুটা সময় কাটানোর সুযোগ।”   নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্স সার্ভিসের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এই ঘটনা জরুরি মুহূর্তে প্যারামেডিকদের দায়িত্ব ও মানবিক ভূমিকার গুরুত্ব তুলে ধরেছে। আবদুল্লাহর পরিবার এবং তার জীবন বাঁচাতে এগিয়ে আসা প্যারামেডিকদের এই পুনর্মিলন কেবল একটি সৌজন্য সাক্ষাৎ নয়, বরং একটি পরিবারের একসঙ্গে থাকার সুযোগ ফিরে পাওয়ার গল্প।

প্রকাশ: নভেম্বর ১৬, ২০২৬ ১১:১
প্রাণ গেল ৬ মার্কিন সেনার, ঘাঁটির নিরাপত্তা নিয়ে আগেই সতর্ক করেছিলেন মেজর

একটি ড্রোনেই প্রাণ গেল ৬ মার্কিন সেনার, ঘাঁটির নিরাপত্তা নিয়ে আগেই সতর্ক করেছিলেন মেজর

পুতিন ও শি জিনপিংয়ের পর এবার কিমের সঙ্গে বৈঠকের সম্ভাবনা ট্রাম্পের

পুতিন ও শি জিনপিংয়ের পর এবার কিমের সঙ্গে বৈঠকের সম্ভাবনা ট্রাম্পের

রাশিয়ার হামলায় ইউক্রেনে পারমাণবিক ঝুঁকির  আশঙ্কা, ৩৮ দেশের সতর্কবার্তা

রাশিয়ার হামলায় ইউক্রেনে পারমাণবিক ঝুঁকির আশঙ্কা, ৩৮ দেশের সতর্কবার্তা

মাত্র ১১ ইউয়ান বা ১ ডলার ৭০ সেন্টেরও কম দামে দুই বেডরুমের একটি ফ্ল্যাট কিনেছেন চীনের এক ব্যক্তি। ছবি: সংগৃহীত
চীনে ব্ল্যাক ফ্রাইডের ছাড়ে মাত্র ১ ডলার ৭০ সেন্টে দুই বেডরুমের ফ্ল্যাট কিনে হয়ে গেলেন বাড়ির মালিক

মাত্র ১১ ইউয়ান, অর্থাৎ ১ ডলার ৭০ সেন্টেরও কম দামে একটি দুই বেডরুমের ফ্ল্যাট কিনেছেন চীনের এক ব্যক্তি। দেশটির বৃহত্তম অনলাইন কেনাকাটার উৎসব ‘ডাবল ইলেভেন’ উপলক্ষে আয়োজিত বিশেষ নিলামে অবিশ্বাস্য এই সুযোগ পান তিনি। ফ্ল্যাটটি কিনতে আগ্রহ দেখিয়েছিলেন ১ হাজার ৬৭৭ জন। তবে শেষ পর্যন্ত নির্ধারিত সর্বোচ্চ দামে প্রথম বিড করে ফ্ল্যাটটির মালিকানা পাওয়ার সুযোগ পান ওই ব্যক্তি।   ঘটনাটি ঘটেছে গত ৫ নভেম্বর চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশের হেগাং শহরে। আলিবাবার অনলাইন নিলাম প্ল্যাটফর্মে বিক্রির জন্য তোলা হয় ৬৮ দশমিক ৩৬ বর্গমিটার আয়তনের একটি ফ্ল্যাট। বাংলাদেশি হিসাবে এর আয়তন প্রায় ৭৩৬ বর্গফুট। আবাসিক ভবনের সপ্তম তলায় অবস্থিত ফ্ল্যাটটিতে রয়েছে দুটি বেডরুম।   সাউথ চায়না মর্নিং পোস্টের ১১ নভেম্বর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ফ্ল্যাটটির নিলাম শুরু হয়েছিল মাত্র ১ ইউয়ান থেকে। প্রতিবার সর্বনিম্ন শূন্য দশমিক ০১ ইউয়ান করে দাম বাড়ানোর সুযোগ ছিল। তবে সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছিল ১১ ইউয়ান। যিনি প্রথম এই নির্ধারিত দামে বিড করতে পারবেন, তিনিই ফ্ল্যাটটি কেনার সুযোগ পাবেন।   নিলাম শুরুর পর মাত্র ২ মিনিট ২০ সেকেন্ডের মধ্যে শেষ হয় পুরো প্রক্রিয়া। এই সময়ের মধ্যে মোট ১ হাজার ১টি বিড জমা পড়ে। শেষ পর্যন্ত পূর্ব চীনের জিয়াংসু ও ঝেজিয়াং অঞ্চলের একজন ব্যক্তি প্রথম ১১ ইউয়ানের বিড করে নিলামে জয়ী হন।   তবে এত কম দামে ফ্ল্যাট বিক্রির পেছনে রয়েছে বিশেষ প্রচারণা। চীনের জনপ্রিয় অনলাইন কেনাকাটার উৎসব ডাবল ইলেভেন উপলক্ষে আলিবাবার নিলাম প্ল্যাটফর্মে এই আয়োজন করা হয়। নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান শেনইয়াং হেংইউ টংডার এক কর্মকর্তা জানিয়েছেন, এটি সাধারণ বাজারদরে বাড়ি বিক্রির ঘটনা নয়। বিশেষ প্রচারণার অংশ হিসেবে ফ্ল্যাটের মূল্যের বড় অংশ ভর্তুকি দেওয়া হয়েছে।   প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ফ্ল্যাটটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার ইউয়ান। অথচ ক্রেতাকে নিলামে দিতে হয়েছে মাত্র ১১ ইউয়ান। অর্থাৎ স্বাভাবিক বাজারমূল্যের তুলনায় অত্যন্ত কম দামে সম্পত্তিটি কেনার সুযোগ পেয়েছেন তিনি।   অবশ্য ফ্ল্যাটটির মালিকানা বুঝে পেতে শুধু ১১ ইউয়ান দিলেই হবে না। মালিকানা হস্তান্তরের জন্য ক্রেতাকে আরও প্রায় ২ হাজার ইউয়ান বা ৩০০ মার্কিন ডলার কর দিতে হবে। নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠানের দাবি, ফ্ল্যাটটির বৈধ মালিকানার কাগজপত্র রয়েছে এবং এটি কোনো আদালতের বাজেয়াপ্ত সম্পত্তি নয়। সম্পত্তিটির ওপর বন্ধক, জব্দাদেশ কিংবা মালিকানা নিয়ে বিরোধও নেই বলে নিলামের নথিতে উল্লেখ করা হয়েছে।   সবচেয়ে মজার বিষয় হলো, এত কম দামে ফ্ল্যাট কিনলেও সেখানে স্থায়ীভাবে বসবাসের কোনো পরিকল্পনা নেই ক্রেতার। নিলাম চলাকালে লাইভ সম্প্রচারে তিনি জানান, শীতকালে উত্তর-পূর্ব চীনের বরফে ঢাকা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে গেলে ফ্ল্যাটটি ছুটির আবাস হিসেবে ব্যবহার করতে চান। ভবিষ্যতে সম্পত্তিটি নিয়ে কী করবেন, সে সিদ্ধান্ত এখনো নেননি।   এদিকে একই ধরনের আরেকটি ফ্ল্যাট ১০ নভেম্বর নিলামে তোলার পরিকল্পনা থাকলেও পরবর্তী সময়ে সেই আয়োজন স্থগিত করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সংশ্লিষ্ট পক্ষের আবেদনের ভিত্তিতে দ্বিতীয় নিলামটি বন্ধ করা হয়েছে।   চীনের হেগাং শহর তুলনামূলক কম দামের আবাসনের জন্য আগেও আলোচনায় এসেছে। তবে ১১ ইউয়ানে ফ্ল্যাট বিক্রির ঘটনাটি শহরের সাধারণ বাড়ির বাজারদরের প্রতিফলন নয়। এটি ছিল নির্দিষ্ট শর্তে পরিচালিত একটি বিশেষ প্রচারণা।   এত কম দামে ফ্ল্যাট কেনার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিলেও সম্পত্তি কেনার ক্ষেত্রে মালিকানার বৈধতা, বকেয়া কর, রক্ষণাবেক্ষণ ব্যয় এবং ভবিষ্যতে বিক্রির সুযোগ যাচাই করার গুরুত্বও সামনে এসেছে।   সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

প্রকাশ: নভেম্বর ১৬, ২০২৬ ১০:৪
বছরে মাত্র ২৭ হাজার পাউন্ড বেতন পেয়েও ২৫ বছর বয়সে বাড়ির আংশিক মালিকানা কিনতে সক্ষম হয়েছেন লায়লা ফিলিপস। ছবি: সংগৃহীত

বছরে ২৭ হাজার পাউন্ড বেতনে সরকারি সুবিধা ও সঞ্চয়ের কৌশলে ২৫ বছরেই বাড়ির মালিক তরুণী

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতি রোধে সব শিক্ষার্থীর চশমা নিবিড়ভাবে পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: সংগৃহীত

এআই দিয়ে পরীক্ষায় ১৬০ প্রশ্নের ১৫৯টির সঠিক উত্তর দিয়ে প্রথম: তোলপাড় দক্ষিণ কোরিয়ায়

পাহাড়সম ঋণ মেটাতে কিডনি ও অণ্ডকোষ বিক্রি করছেন অভাবগ্রস্ত ইরানিরা

পাহাড়সম ঋণ মেটাতে কিডনি ও অণ্ডকোষ বিক্রি করছেন অভাবগ্রস্ত ইরানিরা

0 Comments