সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

চীনে এপেক সম্মেলনে দ্বিপাক্ষীয় বৈঠকে পুতিনকে দেখিয়ে ট্রাম্পের রসিকতা, বললেন ‘উনি কে?’

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ১৯, ২০২৬ ৯:৫
চীনে এপেক সম্মেলনে দ্বিপাক্ষীয় বৈঠকে পুতিনকে দেখিয়ে ট্রাম্পের রসিকতা, বললেন ‘উনি কে?’
চীনে এপেক সম্মেলনে দ্বিপাক্ষীয় বৈঠকে পুতিনকে দেখিয়ে ট্রাম্পের রসিকতা, বললেন ‘উনি কে?’

চীনের শেনজেন শহরে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন বা এপেক সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠককক্ষে প্রবেশ করে পুতিনকে দেখে রসিকতা করে তাঁকে নিজের বন্ধু বলে পরিচয় দেন ট্রাম্প। এরপর দুই নেতা হাসিমুখে করমর্দন করেন। তাঁদের এই মুহূর্তের ভিডিও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে কাইলিন ভিলায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পুতিনের দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘উনি কে? উনি তো আমার বন্ধু!’ এরপর পুতিনের দিকে এগিয়ে গিয়ে করমর্দন করেন তিনি। এ সময় দুই নেতাকে হাসতে দেখা যায়।

 

 রয়টার্সের প্রকাশিত ভিডিওতে এই দৃশ্য দেখা গেছে। ট্রাম্প ও পুতিনের সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তিন দেশের নেতাদের যৌথ বৈঠকের আগে।

 

পুতিনের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তাঁদের মধ্যে বহু বছরের ভালো সম্পর্ক রয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে একে অন্যকে চেনেন। এই বৈঠক থেকে ইতিবাচক কিছু বেরিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।

 

রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের একান্ত আলোচনা প্রায় ৪০ মিনিট স্থায়ী হয়। বৈঠকটি গণমাধ্যমের জন্য উন্মুক্ত ছিল না। তবে বৈঠকের শুরুতে দুই নেতার শুভেচ্ছা বিনিময়ের দৃশ্য ধারণের সুযোগ পান সাংবাদিকেরা।

 

বৈঠক শেষে ক্রেমলিনের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ জানান, আলোচনার প্রধান বিষয় ছিল ইউক্রেন যুদ্ধ। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পরবর্তী কূটনৈতিক উদ্যোগ নিয়েও কথা হয়েছে।

 

রুশ কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বৈঠক শেষে পুতিন সন্তোষ প্রকাশ করেছেন। তবে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো নতুন চুক্তি বা নির্দিষ্ট সমঝোতার ঘোষণা দেওয়া হয়নি।

 

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে। এই সংঘাত বন্ধে ট্রাম্প প্রশাসন একাধিকবার কূটনৈতিক উদ্যোগ নিয়েছে। তবে এখনো স্থায়ী শান্তিচুক্তি হয়নি।

 

এদিকে এপেক সম্মেলনে ট্রাম্প, পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে বিশেষ গুরুত্ব পেয়েছে। ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় আলোচনার কেন্দ্রে রয়েছে।

 

ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধের অবসান চান তিনি। এ বিষয়ে চীনের প্রেসিডেন্টের সহযোগিতাও প্রত্যাশা করছেন। তবে আলোচনার ফলাফল সম্পর্কে এখনই নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।

 

অন্যদিকে ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা শান্তি আলোচনায় নিজেদের অংশগ্রহণ এবং ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে। জার্মানির বার্লিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ইউরোপীয় নেতাদের পৃথক আলোচনার প্রস্তুতিও চলছে।

 

চীনে ট্রাম্প ও পুতিনের বন্ধুত্বপূর্ণ শুভেচ্ছা বিনিময় আলোচনায় এলেও দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এবং ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ভর করবে পরবর্তী আলোচনার সিদ্ধান্ত ও বাস্তব পদক্ষেপের ওপর।

 

সংবাদসূত্র

রয়টার্স, দ্য ইন্ডিপেনডেন্ট


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
জ্যামাইকা থেকে আসা মায়ের ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার অধিকার ছিল না বলে জানার পর এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত
লন্ডনে জন্ম ও বেড়ে ওঠা, তা স্বত্তেও ২৪ বছর বয়সী তরুণীর ব্রিটিশ পাসপোর্ট বাতিল

লন্ডনে জন্ম ও বেড়ে ওঠা ২৪ বছর বয়সী এক তরুণীর ব্রিটিশ পাসপোর্ট বাতিল করেছে যুক্তরাজ্যের হোম অফিস। জ্যামাইকা থেকে আসা তাঁর মায়ের ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার অধিকার ছিল না বলে জানতে পারার পর এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। দ্য গার্ডিয়ান ২০ নভেম্বর জানিয়েছে, পাসপোর্ট বাতিলের পর ওই তরুণী কাজ ও বাসা ভাড়ার অধিকার হারিয়েছেন। এখন তিনি গৃহহীন হয়ে পড়ার আশঙ্কা করছেন।    হোম অফিস তরুণীকে চিঠিতে জানিয়েছে, তাঁর জন্মের সময় বাবা ও মা কেউই ব্রিটিশ নাগরিক ছিলেন না। এ কারণে ব্রিটিশ নাগরিকত্ব ও তাঁর নামে ইস্যু করা পাসপোর্টের ওপর তাঁর দাবি নেই বলে জানিয়েছে দপ্তরটি। পাসপোর্ট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁর আইনি আপত্তিও খারিজ করেছে হোম অফিস। দপ্তরটির একজন মুখপাত্র বলেন, প্রতারণা বা ভুল তথ্যের ভিত্তিতে নাগরিকত্ব কিংবা পাসপোর্ট পাওয়ার প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।    নাম প্রকাশ করতে চাননি ওই তরুণী। তিনি দ্য গার্ডিয়ানকে বলেন, বরাবরই নিজেকে ব্রিটিশ বলে জেনে এসেছেন। লন্ডনেই তাঁর পড়াশোনা ও কর্মজীবনের শুরু। শৈশবে অল্প সময় জ্যামাইকায় আত্মীয়দের কাছে থাকলেও দেশটি তাঁর প্রায় অপরিচিত। তিনি যুক্তরাজ্যেই থাকতে চান।    তরুণীর আইনজীবী নাগা কান্দিয়ার ভাষ্য, জন্মের পর থেকেই তাঁর মক্কেলের ব্রিটিশ পাসপোর্ট ছিল। সিদ্ধান্তটিকে হৃদয়বিদারক আখ্যা দিয়ে তিনি বলেন, ওই তরুণী নিজে কোনো অন্যায় করেননি, অথচ তাঁকেই এর পরিণতি ভোগ করতে হচ্ছে। তাঁকে জ্যামাইকায় পাঠানোর কোনো পরিকল্পনা আছে কি না, সে বিষয়ে হোম অফিস নির্দিষ্ট করে কিছু জানায়নি।    যুক্তরাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী, ১৯৮৩ সালের ১ জানুয়ারি বা তার পরে দেশটিতে জন্ম নেওয়া কেউ সাধারণত স্বয়ংক্রিয়ভাবে ব্রিটিশ নাগরিক হন, যদি জন্মের সময় মা বা বাবার অন্তত একজন ব্রিটিশ নাগরিক হন অথবা যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের অধিকার রাখেন। যুক্তরাজ্যে জন্ম নিয়ে জীবনের প্রথম ১০ বছর সেখানে কাটিয়েছেন, এমন ব্যক্তিরাও নির্দিষ্ট শর্তে নাগরিকত্বের জন্য নিবন্ধনের আবেদন করতে পারেন।    সূত্র: দ্য গার্ডিয়ান

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১০:৫৭
শেখ হাসিনার দেশে ফেরার পথ খুঁজতে ভারতীয় সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা

শেখ হাসিনার দেশে ফেরার পথ খুঁজতে ভারতীয় সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা

কুয়েতে ড্রোন হামলায় স্ত্রীকে হারিয়ে স্বামীর আক্ষেপ, ‘পরিকল্পনা থাকলে বেঁচে যেতেন’

কুয়েতে ড্রোন হামলায় স্ত্রীকে হারিয়ে স্বামীর আক্ষেপ, ‘পরিকল্পনা থাকলে বেঁচে যেতেন’

জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, চুক্তি ছাড়াই শেষ হলো ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন

জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, চুক্তি ছাড়াই শেষ হলো ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন

চলতি বছরের প্রথম নয় মাসে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণের মজুত প্রায় ৬২ টন কমেছে। ছবি: সংগৃহীত
মজুত স্বর্ণ বিক্রি করে দিচ্ছে রাশিয়া, বিশ্বজুড়ে দাম আরও কমার আভাস

চলতি বছরের প্রথম নয় মাসে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণের মজুত প্রায় ৬২ টন কমেছে। সেপ্টেম্বর শেষে ব্যাংকটির হাতে ছিল প্রায় ২ হাজার ২৬৪ টন স্বর্ণ, যা ২০১৯ সালের শেষ দিকের পর সর্বনিম্ন। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের হিসাবে, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যেই ব্যাংকটি ১৯ টন স্বর্ণ বিক্রি করেছে।    রয়টার্স জানিয়েছে, রাশিয়ার সরকারি আর্থিক সঞ্চয় তহবিল ন্যাশনাল ওয়েলথ ফান্ডের পক্ষে ২০২৫ সালের নভেম্বরে বাজারে স্বর্ণ বিক্রি শুরু করে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। চলতি বছরের শুরুতে ব্যাংকটির স্বর্ণের মজুত ছিল ৭ কোটি ৪৮ লাখ ট্রয় আউন্স। সেপ্টেম্বর শেষে তা নেমে আসে ৭ কোটি ২৮ লাখ ট্রয় আউন্সে।    রাশিয়া মজুত কমালেও বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনা বেড়েছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের ৩ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বছরের প্রথম নয় মাসে কেন্দ্রীয় ব্যাংক ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠান বিক্রি বাদ দিয়ে নিট ৬৭৫ টন স্বর্ণ কিনেছে। গত বছরের একই সময়ের তুলনায় তা ৬ শতাংশ বেশি। তৃতীয় প্রান্তিকে প্রকাশ্যে জানানো কেনাকাটায় এগিয়ে ছিল চীন ও পোল্যান্ড।    এদিকে শুক্রবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিক লেনদেনে স্বর্ণের দাম একপর্যায়ে প্রতি ট্রয় আউন্সে ৩ হাজার ৫০২ দশমিক ৪৯ ডলারে নামে। রয়টার্সের হিসাবে, এটি ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। শুক্রবার বিকেল পর্যন্ত ওই সপ্তাহে স্বর্ণের দাম কমেছে প্রায় ৯ দশমিক ৪ শতাংশ।    সাম্প্রতিক দরপতনের পেছনে যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার প্রত্যাশা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের শেয়ারে বিক্রির চাপের কথা জানিয়েছে রয়টার্স। বাজার বিশ্লেষকদের মতে, শেয়ারে ক্ষতি সামলাতে কিছু বিনিয়োগকারী স্বর্ণও বিক্রি করেছেন। রাশিয়ার বিক্রি সাম্প্রতিক দরপতনে কতটা ভূমিকা রেখেছে, তা প্রকাশিত তথ্য থেকে নির্ধারণ করা যায়নি।    সূত্র: কিটকো নিউজ

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ৮:৩২
পবিত্র আল-আকসা

পবিত্র আল-আকসা মসজিদে জুমার নামাজের সময় গ্রেফতার তুর্কি পর্যটক, বাড়ছে রিমান্ড

পরীক্ষার আগমুহূর্তে নিয়ম বদলেও নকল ঠেকাতে না পেরে পদত্যাগ দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর

পরীক্ষার আগমুহূর্তে নিয়ম বদলেও নকল ঠেকাতে না পেরে পদত্যাগ দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর

মেক্সিকোতে প্রসবের সময় মারা গেলেন ১৯ বছরের সোফিয়া

মেক্সিকোতে প্রসবের সময় মারা গেলেন ১৯ বছরের সোফিয়া, শেষকৃত্যের আগে পরিবার জানল, দেহে কয়েকটি অঙ্গ নেই

সিডনিতে বোমা বানানোর অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশি নওরোজ আমিন
সিডনিতে বোমা বানানোর অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশি নওরোজ আমিন

অস্ট্রেলিয়ার সিডনিতে সন্ত্রাসবাদসংক্রান্ত দুই অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় নাগরিক নওরোজ রায়েদ আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) ভোরে সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইংলবার্নে একটি বাড়ি থেকে ৩৫ বছর বয়সী আমিনকে গ্রেপ্তার করা হয়। ২০২১ সালে পৃথক একটি সন্ত্রাসবাদ মামলায় তাঁর কারাদণ্ড হয়েছিল।    অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের ডেপুটি কমিশনার হিলডা সিরেক জানান, সম্ভাব্য হামলায় ব্যবহারের জন্য গাড়িবোমা তৈরির বিষয়ে তথ্য খুঁজছিলেন বলে আমিনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়ক হতে পারে এমন নথি সংগ্রহ বা তৈরি এবং অনলাইনে পাওয়া সহিংস উগ্রবাদী উপকরণ নিজের কাছে রাখার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। পুলিশের দাবি, এসব উপকরণের কিছু ইসলামিক স্টেট বা আইএসের সঙ্গে সম্পর্কিত।    পুলিশের ধারণা, আমিন একাই এসব কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি হামলার কোনো লক্ষ্য ঠিক করেছিলেন বা হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছিলেন, এমন তথ্য পায়নি পুলিশ। সিডনির বন্ডি বিচে গত বছরের হামলার আসন্ন প্রথম বার্ষিকীর সঙ্গেও এ ঘটনার কোনো যোগসূত্রের তথ্য পাওয়া যায়নি বলে জানান সিরেক।    গ্রেপ্তারের দিনই আমিনকে ক্যাম্পবেলটাউন লোকাল কোর্টে হাজির করা হয়। তিনি অভিযোগের বিষয়ে দোষ স্বীকার বা অস্বীকারের আনুষ্ঠানিক জবাব দেননি এবং জামিনের আবেদনও করেননি। আদালত তাঁকে হেফাজতে রাখার নির্দেশ দেন। আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাঁকে আবার আদালতে হাজির করার কথা। অভিযোগ দুটি প্রমাণিত হলে তাঁর সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস।    অস্ট্রেলিয়ার এবিসি নিউজের তথ্য অনুযায়ী, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে যাওয়ার পথে আমিনকে সিডনি বিমানবন্দরে আটকানো হয়। তাঁর লাগেজে থাকা ইউএসবি ড্রাইভে আইএসের প্রকাশনা ও সন্ত্রাসবাদসংক্রান্ত অন্যান্য উপকরণ পাওয়া যায়। ওই মামলায় সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার প্রস্তুতিসংক্রান্ত একটি অভিযোগ ও শুল্ক আইনের একটি অভিযোগে তিনি দোষ স্বীকার করেন। ২০২১ সালে নিউ সাউথ ওয়েলসের সুপ্রিম কোর্ট তাঁকে পাঁচ বছর চার মাসের কারাদণ্ড দেন।    অস্ট্রেলিয়ার রাজনৈতিক দল ওয়ান নেশন গত সেপ্টেম্বরে নির্দিষ্ট কয়েকটি দেশ থেকে অভিবাসন স্থগিত করার প্রস্তাব দিয়েছিল। সে সময় সংবাদমাধ্যম নাইনের প্রকাশিত ২৬ দেশের তালিকায় বাংলাদেশ ছিল না। আমিনের গ্রেপ্তারের দুই দিন আগে, ১৮ নভেম্বর, দলটি শরণার্থী গ্রহণ ৯০ শতাংশ কমানো এবং অভিবাসীদের মা-বাবার জন্য একটি ভিসা কর্মসূচি বাতিলের প্রস্তাবও দেয়। দুটিই দলীয় প্রস্তাব। আমিনের গ্রেপ্তারের পর বাংলাদেশিদের জন্য অস্ট্রেলিয়ার অভিবাসন নীতিতে কোনো পরিবর্তনের ঘোষণা পাওয়া যায়নি।  source : ndtv

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ৭:৪৫
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ

যুদ্ধের হুমকি ঠেকাতে সামরিক প্রতিরোধই ভরসা, ইরানের পার্লামেন্ট স্পিকারের বার্তা

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হাম লা ঠেকাতে কঠোর পদক্ষেপ চান গাদি আইজেনকোট

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হাম লা ঠেকাতে কঠোর পদক্ষেপ চান গাদি আইজেনকোট

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলা ঠেকাতে কঠোর পদক্ষেপ চান গাদি আইজেনকোট

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলা ঠেকাতে কঠোর পদক্ষেপ চান গাদি আইজেনকোট

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...