সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

পেট্রোল পাম্প

ছবি: সংগৃহীত
সিলেটে পেট্রোল ও সিএনজি বিক্রি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

সিলেটে প্রশাসনের দাবিদাওয়া উপেক্ষা এবং অযথা হয়রানির প্রতিবাদে বিভাগীয় সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের জন্য তেল ও সিএনজি বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন পাম্প মালিকরা। এই সিদ্ধান্তে পুরো সিলেট জুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।   বুধবার (২ এপ্রিল) রাত ১২টার দিকে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটির নেতারা এ ঘোষণা দেন। পাম্প মালিকদের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে চলমান নানা সমস্যা ও দাবি-দাওয়া উপেক্ষিত থাকায় এই কর্মসূচি নেওয়া হয়েছে।   দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্রি বন্ধের সিদ্ধান্ত কার্যকর থাকবে। অকস্মিক এই পদক্ষেপের ফলে সিলেটে পরিবহন খাতে অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে। সাধারণ ভোক্তাদের মধ্যেও উদ্বেগ বিরাজ করছে।   সিলেট বিভাগীয় কমিটির সেক্রেটারি হুমায়ূন আহমেদ বলেন, পাম্প মালিকরা প্রশাসনের পক্ষ থেকে জরিমানার আড়ালে চাঁদাবাজির শিকার হচ্ছেন। দীর্ঘদিন ধরে দাবি উপেক্ষিত থাকায় এবং চাঁদাবাজির অভিযোগে বাধ্য হয়ে বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অবস্থা চলবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Unknown এপ্রিল ১, ২০২৬ ১৪:০ 0
ছবি: সংগৃহীত
ভারতে পেট্রোল পাম্পে মদ বিক্রির কার্যক্রম শুরু

ভারতের চণ্ডীগড়ে নতুন আবগারি নীতির আওতায় পেট্রোল পাম্প এবং ডিপার্টমেন্টাল স্টোরে মদ বিক্রির সুযোগ চালু করা হয়েছে। এর ফলে শহরের বাসিন্দাদের জন্য অ্যালকোহল কেনা আরও সহজ হবে। পূর্বে যেখানে শুধুমাত্র নির্দিষ্ট মদের দোকানের ওপর নির্ভর করতে হতো, এখন সেই সীমাবদ্ধতা কমানো হয়েছে।   চণ্ডীগড়ের ডেপুটি কমিশনার নিশান্ত কুমার যাদব জানিয়েছেন, কিছু নির্বাচিত পেট্রোল পাম্প এবং বড় ডিপার্টমেন্টাল স্টোর এই সুবিধা পাবেন। তবে লাইসেন্স পেতে হলে নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। বার্ষিক জিএসটি টার্নওভার ৩ কোটি রুপির বেশি প্রতিষ্ঠানই সেকশন ১০বি-এর অধীনে লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে।   প্রশাসন মনে করছে, এই উদ্যোগ শহরের মদ বিক্রির ব্যবস্থাকে আধুনিক করার একটি অংশ। আন্তর্জাতিক মানের খুচরা বিপণনের ধাঁচ অনুসরণ করে নেওয়া এ সিদ্ধান্ত বিশেষ করে নারী ও প্রবীণ ক্রেতাদের জন্য সুবিধাজনক হবে, যারা প্রথাগত মদের দোকানে যাওয়া নিয়ে অস্বস্তি বোধ করেন।   বর্তমানে চণ্ডীগড়ে পেট্রোল পাম্পের ভিতরে বড় ডিপার্টমেন্টাল স্টোর না থাকলেও ভবিষ্যতে এমন প্রতিষ্ঠান চালু হলে এবং নির্ধারিত শর্ত পূরণ করলে তারা লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে। একই নিয়ম স্বতন্ত্র পেট্রোল পাম্পের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

নীলুফা নিশাত মার্চ ২৬, ২০২৬ ১৪:০ 0

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু
আমেরিকা

জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

নভেম্বর ৭, ২০২৬ ১৩:০

Top week

আবেদন ফি ও আইইএলটিএস ছাড়াই, যুক্তরাষ্ট্রের ১৩ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ফান্ডিংয়ের সুযোগ

আবেদন ফি ও আইইএলটিএস ছাড়াই, যুক্তরাষ্ট্রের ১৩ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ফান্ডিংয়ের সুযোগ

নভেম্বর ১৭, ২০২৬ ১৩:০