শহীদ মিনার

ছবি: সংগৃহীত
শহীদ মিনারে নিহত কন্টেন্ট ক্রিয়েটর রাকিব আর ‘চান্দা ভাই’ রাকিব এক ব্যক্তি নন

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত মো. রাকিব (২৭) জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’র অভিনেতা ও পরিচালক রাকিব হাসান নন বলে জানিয়েছে তার পরিবার।   রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মো. রাকিব নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে প্রকাশ্যে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।   ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে, নিহত ব্যক্তি ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’র প্রধান অভিনেতা ও পরিচালক রাকিব হাসান, যিনি ‘চান্দা ভাই’ নামে পরিচিত।   তবে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন রাকিব হাসানের ভাই খায়রুল ইসলাম। তিনি বলেন, ফেইক নিউজে কেউ বিভ্রান্ত হবেন না। রাকিব ভাই আলহামদুলিল্লাহ সুস্থ আছেন।   এ ঘটনার পর রাকিব হাসান নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে বিষয়টি পরিষ্কার করেন। তিনি বলেন, এটি একটি ভুল খবর। কীভাবে এমন গুজব ছড়িয়েছে আমরা নিজেরাও জানি না।   তিনি আরও বলেন, অনেকেই তাকে ফোন করে খোঁজ নিয়েছেন, তবে পরিস্থিতি বুঝতে সময় লাগায় সবাইকে সঙ্গে সঙ্গে সাড়া দিতে পারেননি। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন এবং জানিয়েছেন যে তিনি সুস্থ আছেন।   এদিকে যাচাই–বাছাই ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে এমন তথ্য ছড়িয়ে পড়ায় অনেকেই বিভ্রান্ত হয়েছেন। এ ধরনের গুজব ছড়ানোর আগে তথ্য নিশ্চিত করার আহ্বান জানিয়েছে রাকিব হাসানের পরিবার।

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৬, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
শহীদ মিনারে গুলিবিদ্ধ ভিডিও কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃত্যু, আটক ১

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে দুর্বৃত্তের গুলিতে আহত হওয়া রাকিব (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ভিডিও কনটেন্ট ক্রিয়েটর ও শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।   রোববার (১৫ মার্চ) রাত সোয়া ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় রাকিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাকে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।   পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে সিহাব হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে। তাকে শাহবাগ থানায় নেওয়া হয়েছে। তার বাড়ি খুলনায় বলে জানা গেছে।   হাসপাতালে রাকিবকে নিয়ে আসা জিএম ইশান বলেন, রাতে কয়েকজন বন্ধু মিলে শহীদ মিনারের পাশে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। পরে এগিয়ে গিয়ে তারা রাকিবকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান।   রাকিবের বন্ধু মো. রনি জানান, রাতে রাকিব কয়েকজন বন্ধুর সঙ্গে শহীদ মিনারের পাশে একটি চায়ের দোকানে ছিলেন। এ সময় এক যুবক তাকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর গুলির শব্দ শুনে সেখানে গিয়ে তারা রাকিবকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তার মাথায় গুলির আঘাত ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল বলে জানান তিনি।   পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত লোকজন একজনকে ধরে ফেলে এবং পুলিশে সোপর্দ করে।   পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রাকিব পুরান ঢাকার নিমতলী এলাকার বাসিন্দা। তিনি শেখ বোরহান উদ্দিন কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও কনটেন্ট তৈরি করতেন। তার বাবার নাম তরিকুল ইসলাম খোকন।   শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মিঠু ফকির বলেন, শহীদ মিনার এলাকায় রাকিব নামে এক যুবককে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে।

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৫, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
দিনাজপুরে প্রটোকল লঙ্ঘন করে ডিসির শ্রদ্ধাঞ্জলি, ক্ষোভ প্রকাশ এমপির

মহান ভাষা দিবসে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের প্রটোকল নিয়ে দিনাজপুরে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসক (ডিসি) কর্তৃক প্রটোকল লঙ্ঘন করে সংসদ সদস্যের আগে শ্রদ্ধা নিবেদনের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন দিনাজপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। বিষয়টিকে 'গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন' হিসেবে আখ্যায়িত করে এর কড়া জবাব নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শনিবার দুপুরে দিনাজপুর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের ক্ষোভ উগরে দেন এই জনপ্রতিনিধি। জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, প্রটোকল অনুযায়ী সংসদ সদস্যের পর জেলা প্রশাসকের শ্রদ্ধা জানানোর নিয়ম থাকলেও, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তার তোয়াক্কা করা হয়নি। এমনকি মাইকিং করার সময়ও সংসদ সদস্যের নামের আগে জেলা প্রশাসকের নাম ঘোষণা করা হয়েছে, যা শিষ্টাচার বহির্ভূত। সংসদ সদস্য আরও বলেন, "একজন পার্লামেন্ট মেম্বার নিশ্চয়ই ডিসির নিচে নন। তারা দাবি করছেন এই নিয়ম নাকি তাদের জানাই নেই। প্রশাসনের এমন আচরণ অত্যন্ত দুঃখজনক। আগামীকাল আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে আমি এ বিষয়ে সুনির্দিষ্ট জবাব চাইব।" প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতাকর্মীরা জানান, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে দিনাজপুর গোড়-এ শহিদ ময়দানের কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা জানাতে যান সংসদ সদস্য ও জেলা প্রশাসক। সেখানে ডিসি রফিকুল ইসলাম আগে পুষ্পস্তবক অর্পণ করেন। উপস্থিত নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে মাইকে ঘোষণাকারী জেলা প্রশাসনের কর্মকর্তাদের বিষয়টি অবহিত করলেও তারা কোনো সদুত্তর দিতে পারেননি। এ বিষয়ে জেলা প্রশাসক রফিকুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। সরকারি মোবাইল নাম্বারে একাধিকবার ফোন এবং ক্ষুদে বার্তা পাঠানো হলেও তিনি কোনো মন্তব্য করেননি। একটি স্পর্শকাতর রাষ্ট্রীয় দিবসে প্রশাসনের এমন 'প্রটোকল বিভ্রাট' নিয়ে এখন জেলাজুড়ে বইছে আলোচনার ঝড়।

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২১, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
বিএনপি নেতাকর্মীদের বাধায় শ্রদ্ধা জানাতে পারলেন না ব্যারিস্টার রুমিন

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই নজিরবিহীন ঘটনা ঘটে। উত্তেজিত নেতাকর্মীরা রুমিন ফারহানার আনা পুষ্পস্তবকটি বেদীর সামনেই টেনে-হিঁচড়ে ছিঁড়ে ফেলেন।   প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত পৌনে ১২টার দিকে কর্মী-সমর্থকদের নিয়ে শহীদ মিনারে পৌঁছান রুমিন ফারহানা। তিনি যখন পুষ্পস্তবক নিয়ে বেদীর সামনে দাঁড়িয়ে ছিলেন, তখন সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল নেতাকর্মী সেখানে উপস্থিত হন। তাঁরা রুমিন ফারহানাকে লক্ষ্য করে 'ভুয়া ভুয়া' স্লোগান দিতে শুরু করলে উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিএনপি নেতাকর্মীরা তাঁর হাতের পুষ্পস্তবকটি কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলেন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হলে রুমিন ফারহানা কর্মী-সমর্থকদের কড়া পাহারায় এলাকা ত্যাগ করেন।   এই ঘটনার প্রতিবাদে রুমিন ফারহানার সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর প্রথম গেট এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে প্রায় এক ঘণ্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয় এবং বিক্ষোভকারীরা এই ন্যাক্কারজনক হামলার বিচার দাবি করেন।   ঘটনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ব্যারিস্টার রুমিন ফারহানা সংবাদমাধ্যমকে বলেন, “আমি নিয়ম মেনেই প্রথমে ফুল দিতে গিয়েছিলাম, কিন্তু বিএনপির কিছু নেতাকর্মী পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। দীর্ঘ ১৭ বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। এখন যদি তারা তৃণমূলের কর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারে, তবে এর পরিণতি ভয়াবহ হবে। দলের পদ ব্যবহার করে যারা এমন হিংস্রতা করছে, তাদের বিরুদ্ধে হাই-কমান্ডের ব্যবস্থা নেওয়া উচিত, অন্যথায় সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হবে।”   ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ জানিয়েছেন, শহীদ মিনারে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের শনাক্ত করার কাজ চলছে। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।   অমর একুশের পবিত্র রাতে এমন রাজনৈতিক সংঘাত ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় বিঘ্ন ঘটানোর ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

আমেরিকা বাংলা ডেস্ক রিপোর্ট ফেব্রুয়ারি ২১, ২০২৬ 0
মাতৃভাষা দিবসে শহীদ মিনারে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা নিবেদন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ডা. শফিকুর রহমান। এটি তার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম শ্রদ্ধা নিবেদন।   শুক্রবার রাত ১২টা ২২ মিনিটে তিনি শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়।   শ্রদ্ধা নিবেদনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এছাড়া ১১ দলীয় জামায়াত জোটের শীর্ষ নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।   দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ডা. শফিকুর রহমান আজিমপুর কবরস্থানে ভাষাশহীদদের মাজার জিয়ারত করবেন এবং তাদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করবেন।   মহান একুশের প্রথম প্রহরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২১, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
শহিদ দিবসে নিরাপত্তা হুমকি নেই: র‍্যাব ডিজি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে কোনো ধরনের সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকি নেই বলে নিশ্চিত করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বিষয়ক এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।   র‍্যাব ডিজি বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় র‍্যাব সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারকে কেন্দ্র করে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পুরো এলাকাকে ইনার ও আউটার পেরিমিটারসহ কয়েকটি সুনির্দিষ্ট সেক্টরে ভাগ করে ফোর্স মোতায়েন করা হয়েছে।   তিনি জানান, প্রতিটি সেক্টরে র‍্যাবের ফুট পেট্রোল, গাড়ির পেট্রোল এবং স্ট্রাইকিং রিজার্ভ বাহিনী নিয়োজিত থাকবে। নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইতোমধ্যে বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডের মাধ্যমে পুরো এলাকায় সুইপিং সম্পন্ন করা হয়েছে এবং বোম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক স্ট্যান্ডবাই থাকবে।   নজরদারি জোরদার করতে শহীদ মিনার ও আশপাশের এলাকা ৬৪টি সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি ভিভিআইপি, ভিআইপি এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের নিরাপদ ও নির্বিঘ্ন শ্রদ্ধা নিবেদন নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। র‍্যাবের স্পেশাল ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন, গৃহীত এসব ব্যবস্থার মাধ্যমে এবারের ২১শে ফেব্রুয়ারির সব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।  

ডেস্ক রিপোর্ট ফেব্রুয়ারি ২০, ২০২৬ 0
শহীদ মিনারে যাতায়াতে ডিএমপির বিশেষ নির্দেশনা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার সকালে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এক সংবাদ সম্মেলনে যাতায়াতের রুট ম্যাপ ও কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তুলে ধরেন।   তিনি জানান, সুশৃঙ্খলভাবে শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে আগতদের পলাশীর মোড়, জগন্নাথ হল ক্রসিং এবং শহীদ মিনার রোড ব্যবহার করতে হবে। শ্রদ্ধা নিবেদন শেষে বের হওয়ার জন্য দোয়েল চত্বর অথবা চাঁনখারপুল পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।   নিরাপত্তার স্বার্থে শহীদ মিনার এলাকায় কোনো ধরনের ধারালো বস্তু বা দাহ্য পদার্থ বহন নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তা নিয়ে সুনির্দিষ্ট কোনো শঙ্কা না থাকলেও নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির ১৫ হাজার সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা সার্বক্ষণিক নজরদারিতে থাকবে।   এছাড়া সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রস্তুত রাখা হয়েছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদন শেষে রাত ১২টা ৪০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার সর্বস্তরের জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।  

ডেস্ক রিপোর্ট ফেব্রুয়ারি ২০, ২০২৬ 0
জনপ্রিয় সংবাদ
ইরানের আকাশে ১৬টি চীনা সামরিক বিমানের রহস্য নিয়ে তোলপাড়

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই একটি চাঞ্চল্যকর দাবি ভূ-রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।   গত ৪৮ থেকে ৫৬ ঘণ্টার মধ্যে ১৬টি চীনা 'ওয়াই-২০' (Y-20) সামরিক কার্গো বিমান তাদের ট্রান্সপন্ডার বা সিগন্যাল বন্ধ রেখে ইরানের আকাশে প্রবেশ করেছে বলে খবর ছড়িয়েছে। কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ছাড়াই এই তথ্যটি প্রতিরক্ষা বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে, এই বিমানগুলো বেসামরিক রাডার থেকে আড়াল থাকতে বিশেষ কৌশল অবলম্বন করেছিল। নেটিজেন ও সামরিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, চীন হয়তো ইরানকে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা জ্যামিং প্রযুক্তি সরবরাহ করছে। যদি এটি সত্যি হয়, তবে মার্কিন এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান বা নৌ-অভিযানের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অনেকে একে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের সরাসরি ‘সতর্কবার্তা’ হিসেবেও দেখছেন। তবে এই উত্তেজনার মুদ্রার উল্টো পিঠও রয়েছে। ফ্লাইটরাডার২৪-এর মতো আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মে এ ধরনের কোনো অস্বাভাবিক ফ্লাইটের রেকর্ড পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ১৬টি ভারী সামরিক কার্গো বিমানের মতো বিশাল বহরকে রাডার বা স্যাটেলাইট নজরদারি থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখা প্রায় অসম্ভব।  বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীন-ইরান সম্পর্ক গভীর হলেও, সুনির্দিষ্ট প্রমাণের অভাবে বিশ্লেষকরা একে আপাতত ‘সুপরিকল্পিত গুজব’ বা মিসইনফরমেশন হিসেবেই দেখছেন। তেহরান বা বেইজিং—কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

“এপস্টেইন ফাইলের দাবি: বাইডেনকে হত্যা করে ক্লোন বানানো হয়েছে?”

এপস্টেইন ফাইল: দাবি, বাইডেনকে ২০১৯ সালে হত্যা করে ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে   জেফরি এপস্টেইনের ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্টের সাথে যুক্ত সম্প্রতি প্রকাশিত একটি নথি ত্রাঞ্চে অভিযোগ করা হয়েছে যে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ২০১৯ সালে হত্যা করা হয়েছে এবং তাকে একটি ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে।   এই নথিগুলি, যা আনক্লাসিফায়েড ডিপার্টমেন্ট অব জাস্টিস (DOJ) রেকর্ডের একটি বিশাল ডেটা রিলিজের অংশ, “চার্লস” নামে একজনের ক্ষুব্ধ ইমেইল অন্তর্ভুক্ত করেছে এবং অন্তর্বর্তী ফাইলিং কোড EFTA00173266 থেকে EFTA00173273 পর্যন্ত চিহ্নিত। এই ইমেইলগুলো তৃতীয় পক্ষের যোগাযোগের মধ্যে পাওয়া গেছে, যা জেফরি এপস্টেইনের নেটওয়ার্ক সংক্রান্ত বিস্তৃত ফেডারেল তদন্তের সময় সংগ্রহ করা হয়েছিল।   এপস্টেইন সম্পর্কিত অন্যান্য প্রকাশনার মতো এখানে রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের তথ্য নয়, বরং চরম ও ষড়যন্ত্রমূলক দাবিগুলো রয়েছে। ক্লোন তত্ত্বের উল্লেখ “চার্লস” ইমেইলগুলো এপ্রিল ২০২১-এ একজন এফবিআই এজেন্টকে ফরোয়ার্ড করা হয়েছিল, যাকে লাল করা প্রেরক হিসেবে দেখানো হয়েছে। প্রেরক দাবি করেছিলেন যে এটি একটি প্রযুক্তি সংস্থার এক ক্ষুব্ধ প্রাক্তন কর্মচারী বা সহযোগীর মেসেজ। ইমেইলগুলিতে গালাগালি ভাষা ব্যবহৃত হয়েছে এবং এখানে “কোয়ান্টাম” প্রযুক্তি, গোপন সামরিক ট্রাইব্যুনাল, এবং “বাইডেন আপনার বর্তমান প্রেসিডেন্ট নন” এমন দাবির উল্লেখ রয়েছে।   একটি অনুচ্ছেদে বলা হয়েছে যে “বাস্তব” জো বাইডেনকে ২০১৯ সালে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং তাকে একজন অভিনেতা বা ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে, যেখানে প্রমাণ হিসেবে “মাস্কের ত্রুটি” দেখানো হয়েছে। তবে এই দাবিগুলোর সঙ্গে কোনো শারীরিক প্রমাণ, চিকিৎসা নথি বা সঙ্গত সাক্ষ্য নেই।   “বাইডেন ক্লোন” দাবি অনলাইনে ষড়যন্ত্র তত্ত্বের একটি পরিচিত অংশ। তত্ত্বটি সাধারণত ধরে যে “বাস্তব” জো বাইডেনকে গোপনে জনমঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, প্রায়শই ২০১৯ বা ২০২০ সালে, এবং তাকে চেহারা মিলানো লোক বা ক্লোন দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।   অনুগামীরা প্রায়শই নিম্নমানের ভিডিও এবং ফটোগ্রাফ বিশ্লেষণ করে, চেহারার পরিবর্তন যেমন আলোর পরিবর্তন, বয়সের প্রভাব বা ক্যামেরার ত্রুটিকে কৃত্রিমভাবে আড়াল করার প্রমাণ হিসেবে দেখান।   এ পর্যন্ত কোনো যাচাইযোগ্য প্রমাণ নেই যে প্রেসিডেন্ট জো বাইডেন কখনো ক্ষতিগ্রস্ত হয়েছেন বা প্রতিস্থাপিত হয়েছেন। এই দাবিগুলি সম্পূর্ণভাবে একটি ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে রয়ে গেছে।   সূত্র: Royanews  

৩০ মার্চ থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম: যা জানা প্রয়োজন

যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের জন্য কঠোর হচ্ছে নিয়মাবলী। আগামী ৩০ মার্চ থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন ভিসা রুলস, যেখানে আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বা স্ক্রিনিং করা হবে। মার্কিন প্রশাসনের এই নতুন পদক্ষেপে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ভিসা প্রত্যাশীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। নতুন এই নিয়ম মূলত অ-অভিবাসী (Non-immigrant) এবং অভিবাসী (Immigrant) উভয় ধরণের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। বিশেষ করে যারা ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা এবং কাজের সন্ধানে এইচ-১বি (H-1B) ভিসার জন্য আবেদন করবেন, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য প্রদান বাধ্যতামূলক করা হচ্ছে। আবেদনকারীদের গত পাঁচ বছরের ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ইউজার আইডি বা হ্যান্ডেল নাম ফর্মে উল্লেখ করতে হবে। ফেসবুক, টুইটার (বর্তমানে এক্স), ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো এই স্ক্রিনিংয়ের আওতায় থাকবে। তবে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না। মূলত আবেদনকারীর নিরাপত্তা ঝুঁকি এবং পূর্ববর্তী কোনো উসকানিমূলক বা সন্দেহজনক কর্মকাণ্ড আছে কি না, তা যাচাই করতেই এই পদক্ষেপ। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং জননিরাপত্তার স্বার্থেই এই স্ক্রিনিং প্রক্রিয়া জোরদার করা হয়েছে। কোনো ব্যক্তি যদি অতীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদ বা আইনবিরোধী কোনো কাজে লিপ্ত থেকে থাকেন, তবে তার ভিসা আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হবে। ভিসা বিশেষজ্ঞরা বলছেন, ৩০ মার্চের পর যারা আবেদন করবেন, তাদের অবশ্যই গত ৫ বছরের ডিজিটাল ফুটপ্রিন্ট সম্পর্কে সতর্ক থাকতে হবে। কোনো ভুল তথ্য দিলে বা তথ্য গোপন করলে তা স্থায়ীভাবে ভিসা প্রত্যাখ্যাত হওয়ার কারণ হতে পারে। এছাড়া ইমেইল অ্যাড্রেস এবং ফোন নম্বর প্রদানের ক্ষেত্রেও অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এই নতুন নিয়ম চালুর ফলে ভিসা প্রক্রিয়াকরণে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই প্রয়োজনীয় কাগজপত্র এবং অনলাইন প্রোফাইল গুছিয়ে আবেদন করার পরামর্শ দিচ্ছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।

১২ ঘণ্টারও কম সময়ে দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন

দাম বাড়ানোর ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।   শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন দাম রোববার (৮ ফেব্রুয়ারি) থেকেই কার্যকর হবে।   এর আগে একই দিন সকালে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। ওই সময় ভরিপ্রতি এক লাফে ৭ হাজার ৬৪০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা।   নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।   এ নিয়ে চলতি বছর দেশের বাজারে মোট ২৭ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। এরমধ্যে ১৭ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ১০ বার। অন্যদিকে গতবছর দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছিল। এছাড়া ২০২৫ সালে ২৯ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

Top week

ফাইল ফটো।
আমেরিকা

৩০ মার্চ থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম: যা জানা প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক মার্চ ২৮, ২০২৬ 0