সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

৮০ বছর বয়সে চিরবিদায় নিলেন কান্ট্রি মিউজিকের কিংবদন্তি গায়িকা ডলি পার্টন

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ২৫, ২০২৬ ১৬:৫২
৮০ বছর বয়সে চিরবিদায় নিলেন কান্ট্রি মিউজিকের কিংবদন্তি গায়িকা ডলি পার্টন I কোলাজ: আমেরিকা বাংলা
৮০ বছর বয়সে চিরবিদায় নিলেন কান্ট্রি মিউজিকের কিংবদন্তি গায়িকা ডলি পার্টন I কোলাজ: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রের কান্ট্রি মিউজিক ইতিহাসের অন্যতম সফল ও যুগান্তকারী সংগীতশিল্পী ডলি পার্টন ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার তাঁর পরিবারের পক্ষ থেকে এই শোকাবহ সংবাদ নিশ্চিত করা হয়। ডলি পার্টনের ভাতিজা এবং তাঁর প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রায়ান সিভার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি পূর্বরেকর্ড করা ভিডিওতে মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা দেন।

 

আবেগঘন ওই ভিডিও বার্তায় তিনি বলেন, এই বিদায় চরম বিষাদ ও পরম গর্বের মিশ্রণ। ডলি সারা জীবন আলো ছড়িয়েছেন এবং এখন তিনি যিশুর আশ্রয়ে শান্তিতে আছেন।

 

সিভারের ভিডিওতে পার্টনের মৃত্যুর সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে গত বছরের অক্টোবরে তাঁর বোন ফ্রেইডা পার্টন সামাজিক মাধ্যমে ডলির জন্য প্রার্থনা চাইলে তাঁর স্বাস্থ্য নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক উদ্বেগ তৈরি হয়।

 

পরবর্তীতে গত মে মাসে ডলি নিজেই একটি ভিডিও বার্তায় জানিয়েছিলেন যে, গত কয়েক বছর ধরে তিনি কিডনিতে পাথর, রোগ প্রতিরোধ ক্ষমতা ও পরিপাকতন্ত্রের নানা জটিলতায় ভুগছেন এবং চিকিৎসায় ভালো সাড়াও পাচ্ছেন। শারীরিক অসুস্থতার কারণেই সে সময় লাস ভেগাসের বেশ কয়েকটি নির্ধারিত কনসার্ট বাতিল করতে বাধ্য হয়েছিলেন এই প্রবীণ তারকা।

 

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে আসে। হোয়াইট হাউস থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর মৃত্যুকে ‘লাখো মানুষের জন্য এক সত্যিকারের ক্ষতি’ হিসেবে আখ্যায়িত করেছেন।

 

তাঁর প্রতি সম্মান জানিয়ে মঙ্গলবার সন্ধ্যা থেকে সারা দেশে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বর্ষীয়ান গায়িকা লিন্ডা রনস্ট্যাড এবং হলিউড অভিনেত্রী জুলিয়া রবার্টসসহ অসংখ্য তারকা তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

 

হলিউড চেম্বার অব কমার্স তাকে ‘যুগে একবার জন্ম নেওয়া প্রতিভা’ হিসেবে স্মরণ করে হলিউড ওয়াক অব ফেমে তাঁর তারকায় ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর ঘোষণা দিয়েছে।

 

১৯৬৭ সালে ‘হ্যালো, আই অ্যাম ডলি’ অ্যালবামের মাধ্যমে সংগীতাঙ্গনে পা রাখার পর থেকে তাকে আর কখনো পেছনে ফিরে তাকাতে হয়নি। ছয় দশকের দীর্ঘ ক্যারিয়ারে প্রায় ৫০টি স্টুডিও অ্যালবাম প্রকাশ করেছেন এবং বিশ্বজুড়ে তাঁর ১০ কোটির বেশি রেকর্ড বিক্রি হয়েছে।

 

অসাধারণ প্রতিভাধর এই গীতিকার তাঁর ক্যারিয়ারে ১০টি গ্র্যামি পুরস্কার জেতার পাশাপাশি ৫৫ বার মনোনয়ন পেয়েছিলেন। ১৯৭৩ সালে ‘জোলিন’ এবং ১৯৭৪ সালে ‘আই উইল অলওয়েজ লাভ ইউ’-এর মতো কালজয়ী গানগুলো তাকে খ্যাতির চূড়ায় পৌঁছে দেয়, যা পরে হুইটনি হিউস্টনের কণ্ঠেও দারুণ জনপ্রিয়তা পেয়েছিল।

 

সংগীতাঙ্গনের গণ্ডি পেরিয়ে হলিউডে ‘নাইন টু ফাইভ’ এবং ‘স্টিল ম্যাগনোলিয়াস’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেও তিনি অসামান্য সাফল্য ও অস্কার মনোনয়ন পেয়েছিলেন।

 

১৯৪৬ সালের ১৯ জানুয়ারি টেনেসির এক দরিদ্র গ্রামীণ পরিবারে জন্মগ্রহণ করা ডলি পার্টন তাঁর পরোপকারী সত্তার জন্যও বিশ্বজুড়ে সমাদৃত ছিলেন। ১৯৮৮ সালে ডলিউড ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে তিনি নিজ এলাকার শিক্ষায় ব্যাপক অবদান রাখেন।

 

কোভিড-১৯ মহামারির সময় ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে মডার্নার টিকা গবেষণায় তিনি ১ মিলিয়ন ডলার অনুদান দিয়েছিলেন, যা লাখো মানুষের জীবন বাঁচাতে সাহায্য করেছিল। ২০২২ সালে তাঁর এই দাতব্য কাজের স্বীকৃতিস্বরূপ অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস তাকে ১০০ মিলিয়ন ডলারের ‘কারেজ অ্যান্ড সিভিলিটি’ পুরস্কার প্রদান করেন।

 

উল্লেখ্য, প্রায় ৬০ বছরের দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০২৫ সালের মার্চে ডলি পার্টনের স্বামী কার্ল ডিন ৮২ বছর বয়সে মারা যান। নিজেদের পছন্দে নিঃসন্তান থাকা এই দম্পতির ভালোবাসার গল্প ভক্তদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

আমেরিকা

View more
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় ৪৫০ মেগাওয়াট ক্ষমতার বিশাল সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু হয়েছে। ছবি: সংগৃহীত
অ্যারিজোনার মরুভূমিতে বিশাল সৌরবিদ্যুৎ কেন্দ্র, উৎপাদনের ৯০ শতাংশ কিনবে টেসলা

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের মরুভূমিতে ৪৫০ মেগাওয়াট ক্ষমতার বিশাল সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু হয়েছে। স্টার্লিং নামের এই প্রকল্প থেকে বছরে ১ দশমিক ১ টেরাওয়াট-ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদনের প্রত্যাশা রয়েছে। উৎপাদিত বিদ্যুতের প্রায় ৯০ শতাংশ কেনার জন্য দীর্ঘমেয়াদি চুক্তি করেছে টেসলা। প্রকল্পটি ২০২৮ সালে চালু হওয়ার লক্ষ্যে নির্মাণ করা হচ্ছে।   গত ৬ অক্টোবর প্রকল্পটির নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা করে কনটুরগ্লোবাল। যুক্তরাষ্ট্রের মোহাভি কাউন্টিতে লেক হাভাসু সিটির প্রায় ২০ মাইল উত্তরে অবস্থিত এই প্রকল্পের আওতায় মরুভূমির দুই হাজার একরেরও বেশি জমি ব্যবহৃত হবে। সৌরবিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি এখানে বড় আকারের ব্যাটারিতে বিদ্যুৎ সংরক্ষণের ব্যবস্থা থাকবে।   প্রকল্পে সাত লাখ ৬০ হাজারেরও বেশি সৌর প্যানেল স্থাপন করা হবে। প্যানেলগুলোর সম্মিলিত ক্ষমতা ৫০৯ মেগাওয়াট হলেও বিদ্যুৎ রূপান্তরের পর গ্রিডে সরবরাহযোগ্য ক্ষমতা হবে ৪৫০ মেগাওয়াট। এর সঙ্গে যুক্ত করা হবে তিন শতাধিক ব্যাটারি সংরক্ষণ কনটেইনার।   ব্যাটারি ব্যবস্থার সর্বোচ্চ বিদ্যুৎ সরবরাহ ক্ষমতা হবে ৩৬০ মেগাওয়াট। এতে প্রায় ১ দশমিক ৪ গিগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ সংরক্ষণ করা যাবে, যা পূর্ণ ক্ষমতায় প্রায় চার ঘণ্টা সরবরাহ করা সম্ভব। কনটুরগ্লোবালের তথ্য অনুযায়ী, সৌর প্যানেল ও ব্যাটারি একসঙ্গে ব্যবহারের মাধ্যমে দিনে সর্বোচ্চ ১৬ ঘণ্টা পর্যন্ত পরিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহ করা যাবে। ব্যাটারিতে ব্যবহার করা হবে লিথিয়াম আয়রন ফসফেট প্রযুক্তি, তরল শীতলীকরণ এবং সমন্বিত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা।   টেসলার সঙ্গে চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি বছরে প্রায় ১ টেরাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ কিনবে। এর সঙ্গে সংশ্লিষ্ট নবায়নযোগ্য জ্বালানির সনদও চুক্তির অন্তর্ভুক্ত। এই পরিমাণ বিদ্যুৎ প্রকল্পটির প্রত্যাশিত বার্ষিক উৎপাদনের প্রায় ৯০ শতাংশ। চালু হলে স্টার্লিং হবে কনটুরগ্লোবালের বিশ্বব্যাপী বৃহত্তম নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প।   প্রকল্পটি ওয়েস্টার্ন এরিয়া পাওয়ার অ্যাডমিনিস্ট্রেশনের বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের সঙ্গে যুক্ত হবে। পাশাপাশি ক্যালিফোর্নিয়ার বিদ্যুৎ বাজারে বিদ্যুৎ পাঠানোর জন্য সঞ্চালন অধিকারও নিশ্চিত করা হয়েছে। নির্মাণকাজে ২০২৮ সাল পর্যন্ত প্রায় ৪০০ কর্মীর কর্মসংস্থানের প্রত্যাশা রয়েছে। স্থানীয় কর্মীরা ভূমি উন্নয়ন, সড়ক নির্মাণ ও প্রকল্প এলাকার যোগাযোগব্যবস্থার কাজ করবেন। ঐতিহাসিক রুট ৬৬-এর সঙ্গে সংযোগ স্থাপনে ৫ দশমিক ২ মাইল বা প্রায় ৮ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ একটি নতুন প্রবেশসড়ক নির্মাণ করা হবে।   প্রকল্পটি বেসরকারি অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। নির্মাণকালে বিনিয়োগের অর্থায়নে সহায়তার জন্য আন্তর্জাতিক ব্যাংকগুলোর একটি গোষ্ঠীর কাছ থেকে ঋণও নিশ্চিত করেছে কনটুরগ্লোবাল।   সূত্র: ইলেকট্রেক

প্রকাশ: অক্টোবর ১০, ২০২৬ ৯:২৩
যুক্তরাষ্ট্র ছেড়ে ইউরোপে যাওয়ার পরিকল্পনায় লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন হাজারো আমেরিকান

যুক্তরাষ্ট্র ছেড়ে ইউরোপে যাওয়ার পরিকল্পনায় লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন হাজারো আমেরিকান

টেক্সাসে দুই স্টপ সাইন অমান্যের অভিযোগ, হাতকড়া পরা চালকের গলা চেপে ধরলেন পুলিশ প্রধান

টেক্সাসে দুই স্টপ সাইন অমান্যের অভিযোগ, হাতকড়া পরা চালকের গলা চেপে ধরলেন পুলিশ প্রধান

যুক্তরাষ্ট্রে নদী-হ্রদের দূষণ শনাক্তে রোবট তৈরি, প্রায় ২ লাখ ডলার অনুদান পেলেন তৌহিদুল আলম

যুক্তরাষ্ট্রে নদী-হ্রদের দূষণ শনাক্তে রোবট তৈরি, প্রায় ২ লাখ ডলার অনুদান পেলেন তৌহিদুল আলম

ক্যালিফোর্নিয়ায় ১৪ সারোগেট শিশুর ওপর নি র্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ধনকুবের দম্পতি
ক্যালিফোর্নিয়ায় ১৪ সারোগেট শিশুর ওপর নি র্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ধনকুবের দম্পতি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি ১০ মিলিয়ন ডলারের বিলাসবহুল প্রাসাদে সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়া অন্তত ১৪ জন শিশুর ওপর পৈশাচিক নির্যাতনের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। গুওজুন জুয়ান (৬৬) এবং সিলভিয়া ঝাং (৩৯) নামের এই দম্পতির বিরুদ্ধে শিশু নির্যাতন, তথ্য গোপন এবং সাক্ষীদের ভয় দেখানোর মতো গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে।   লস অ্যাঞ্জেলেস কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নাথান হচম্যান এই ঘটনাকে 'নজিরবিহীন ও ঘৃণ্য' বলে আখ্যায়িত করে জানিয়েছেন, যাদের ওপর শিশুদের সুরক্ষার দায়িত্ব ছিল, তাদের হাতেই অবুঝ শিশুরা এমন ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছে। যদিও আদালতে অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবি করেছেন।   ২০২৫ সালের মে মাসে সিলভিয়া ঝাং তার দুই মাস বয়সী এক শিশুকে মাথায় গুরুতর আঘাত এবং মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে ভর্তি করলে এই ভয়াবহ ঘটনার তদন্ত শুরু হয়। চিকিৎসকরা জানান, শিশুটিকে প্রচণ্ড জোরে ঝাঁকানো ও আঘাত করা হয়েছিল।   প্রসিকিউটরদের অভিযোগ, ওই দম্পতি শিশুটিকে হাসপাতালে নিতে দুই দিন দেরি করেছিলেন এবং খাট থেকে পড়ে যাওয়ার মিথ্যা গল্প ফেঁদেছিলেন। পরবর্তীতে পুলিশের উদ্ধার করা সিসিটিভি ফুটেজে দুই মাস থেকে ১৩ বছর বয়সী অন্তত ১৪ জন শিশুর ওপর ধারাবাহিক ও পরিকল্পিত নির্যাতনের ভয়াবহ চিত্র ধরা পড়ে।   এছাড়া অন্য কয়েকটি বাড়ি থেকে তাদের সাথে সম্পৃক্ত আরও ছয়টি শিশু উদ্ধার করা হয়, ফলে ভুক্তভোগী শিশুর মোট সংখ্যা দাঁড়ায় ২১-এ।   বিলাসবহুল ওই প্রাসাদের ভেতরে তিনটি 'লার্নিং সেন্টার' তৈরি করা হয়েছিল, যেখানে শিশুদের ঘণ্টার পর ঘণ্টা ডেস্কে বসে থাকতে বাধ্য করা হতো। অভিযোগ রয়েছে, শরীরে আঘাতের কোনো চিহ্ন না রেখেই শিশুদের মারধর করার জন্য আয়াদের নির্দেশ দিতেন ওই দম্পতি।   এমনকি জুয়ান নিজে এক শিশুকে নির্দয়ভাবে মারধর করতেন এবং শাস্তিস্বরূপ আরেক ছেলেকে ঘণ্টার পর ঘণ্টা স্কোয়াট বা 'হর্স স্ট্যান্স' পজিশনে দাঁড় করিয়ে রাখতেন।   জানা গেছে, এই দম্পতি নিজেদের বাড়ি থেকেই 'ফিউচার স্প্রিং সারোগেসি' নামের একটি প্রতিষ্ঠান চালাতেন এবং মিথ্যা প্রলোভন দেখিয়ে সারোগেট মায়েদের বিপুল অর্থের বিনিময়ে সন্তান জন্মদানে যুক্ত করতেন।   তদন্তে ওই দম্পতির বিপুল সম্পদের সন্ধান মিলেছে। তাদের বাড়ি থেকে আয়াদের বেতন দেওয়ার নগদ অর্থ, মেক্সিকোসহ একাধিক দেশের পাসপোর্ট, ২০০টির বেশি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং প্রায় ৮ থেকে ৯ মিলিয়ন ডলার মূল্যের মদ উদ্ধার করা হয়েছে।   অভিযুক্ত আয়া চুনমেই লি-র বিরুদ্ধে মারাত্মক শিশু নির্যাতনের অভিযোগ আনা হলেও তিনি এরই মধ্যে চীনে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।   বর্তমানে লস অ্যাঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট অব চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি সার্ভিসেস উদ্ধারকৃত ২১টি শিশুর চিকিৎসা, মনস্তাত্ত্বিক মূল্যায়ন ও আইনি অভিভাবকত্বের বিষয়টি তদারকি করছে।   একই সাথে অভিযুক্ত জুয়ানের অতীতের অবৈধ ক্যাসিনো ও মাদক ব্যবসার সম্পৃক্ততার বিষয়গুলোও নতুন করে খতিয়ে দেখছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।

প্রকাশ: অক্টোবর ১০, ২০২৬ ৭:১১
law-concept-with-statue-of-justice-and-attorney

অন্যের সোশ্যাল সিকিউরিটির অর্থ অপব্যবহারের অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা

ট্রাম্পের নেভি ব্লু স্যুট তৈরি নারায়ণগঞ্জের আদমজীতে, নিশ্চিত করলেন কারখানার এমডি

ট্রাম্পের নেভি ব্লু স্যুট তৈরি নারায়ণগঞ্জের আদমজীতে, নিশ্চিত করলেন কারখানার এমডি

১০৮ বছর বয়সেও গাড়ি চালান মার্কিন নারী, ড্রাইভার লাইসেন্স নবায়ন করলেন ২০৩৩ সাল পর্যন্ত

১০৮ বছর বয়সেও গাড়ি চালান মার্কিন নারী, ড্রাইভার লাইসেন্স নবায়ন করলেন ২০৩৩ সাল পর্যন্ত

একসময় চাকরি দেয়নি প্রিন্সটন ও ম্যাকগিল, নোবেলজয়ীকে ঘিরে এখন দুই বিশ্ববিদ্যালয়ের উচ্ছ্বাস
একসময় চাকরি দেয়নি প্রিন্সটন ও ম্যাকগিল, নোবেলজয়ীকে ঘিরে এখন দুই বিশ্ববিদ্যালয়ের উচ্ছ্বাস

একসময় যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটিতে স্থায়ী শিক্ষকতার সুযোগ পাননি কানাডিয়ান কবি ও লেখক অ্যান কারসন। পরে কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটিতেও তাঁর কর্মজীবনে আসে অনিশ্চয়তা। অথচ সেই কারসনই এবার পেয়েছেন ২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার। তাঁর এই অর্জনে অভিনন্দন জানিয়েছে প্রিন্সটন ও ম্যাকগিল, দুই বিশ্ববিদ্যালয়ই। আর তাতেই নতুন করে আলোচনায় এসেছে তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবন এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে অতীতের সম্পর্ক।   গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সুইডিশ একাডেমি ৭৬ বছর বয়সী অ্যান কারসনকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়ার ঘোষণা দেয়। প্রাচীন গ্রিক সাহিত্য ও আধুনিক লেখার ধারাকে মিলিয়ে নতুন ধরনের সাহিত্য সৃষ্টির জন্য তাঁকে এই সম্মাননা দেওয়া হয়েছে। কবিতা, প্রবন্ধ, অনুবাদ ও গদ্যের প্রচলিত সীমারেখা ভেঙে লেখালেখির স্বতন্ত্র ধরন তৈরি করেছেন তিনি।   নোবেল ঘোষণার পর প্রিন্সটন ইউনিভার্সিটির ক্ল্যাসিকস বিভাগ নিজেদের ওয়েবসাইটে কারসনকে অভিনন্দন জানায়। একইভাবে ম্যাকগিল ইউনিভার্সিটিও সাবেক এই অধ্যাপকের অর্জন উদযাপন করে। তবে এই দুই প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর অতীতের সম্পর্ক এক রকম ছিল না।   ১৯৮০ সালে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটিতে শিক্ষকতা শুরু করেন অ্যান কারসন। প্রথমে ইনস্ট্রাক্টর এবং পরে ক্ল্যাসিকস বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৭ সাল পর্যন্ত সেখানে কর্মরত ছিলেন তিনি। কিন্তু বিশ্ববিদ্যালয়টিতে স্থায়ী শিক্ষকতার স্বীকৃতি, অর্থাৎ টেনিউর পাননি। এর পরই প্রিন্সটন ছেড়ে অন্য প্রতিষ্ঠানে শিক্ষকতা শুরু করেন।   যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে টেনিউর একজন শিক্ষকের দীর্ঘমেয়াদি চাকরির নিরাপত্তা ও একাডেমিক স্বাধীনতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সাধারণত নির্দিষ্ট সময়ের শিক্ষকতা, গবেষণা ও অন্যান্য কাজের মূল্যায়নের ভিত্তিতে এই স্বীকৃতি দেওয়া হয়। কারসনের ক্ষেত্রে সেই স্বীকৃতি না পাওয়ার ঘটনা এখন তাঁর নোবেলজয়ের পর নতুন করে সামনে এসেছে।   প্রিন্সটন ছাড়ার পর তিনি আটলান্টার এমোরি ইউনিভার্সিটিতে কিছুদিন শিক্ষকতা করেন। এরপর ১৯৮৮ সালে কানাডার মন্ট্রিয়লের ম্যাকগিল ইউনিভার্সিটির ক্ল্যাসিকস বিভাগে যোগ দেন। সেখানে গ্রিক ও লাতিন ভাষা এবং প্রাচীন সাহিত্য নিয়ে পড়াশোনা ও গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।   ম্যাকগিলে তাঁর কর্মজীবনেও পরিবর্তন আসে। নব্বইয়ের দশকের শেষ দিকে বিশ্ববিদ্যালয়টি প্রাচীন গ্রিক ভাষার স্নাতকোত্তর কোর্স বন্ধ করে এবং ক্ল্যাসিকস বিভাগের কাঠামোয় পরিবর্তন আনে। ফলে কারসনের দীর্ঘদিনের শিক্ষকতা ও গবেষণার পরিবেশেও প্রভাব পড়ে। তবে ম্যাকগিল তাঁকে সরাসরি চাকরিচ্যুত করেছিল, এমন দাবি প্রতিষ্ঠিত নয়।   বরং ম্যাকগিল ইউনিভার্সিটির নিজস্ব তথ্য অনুযায়ী, ২০০০ সালে অ্যান কারসনকে জন ম্যাকনটন প্রফেসর অব ক্ল্যাসিকস পদে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি ২০০২ সাল পর্যন্ত সেখানে শিক্ষকতা করেন। এরপর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানে যোগ দেন। ফলে ম্যাকগিল তাঁকে হারিয়েছিল বলে যে আলোচনা চলছে, সেটিকে সরাসরি চাকরি থেকে বাদ দেওয়ার ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই।   প্রিন্সটনের সঙ্গে কারসনের সম্পর্কও পুরোপুরি বিচ্ছিন্ন হয়নি। ২০২৫ সালে তিনি আবার বিশ্ববিদ্যালয়টিতে ফিরে যান একটি বিশেষ বক্তৃতা দিতে। রবার্ট ফেগলস লেকচারে তাঁর বক্তব্য শুনতে চার শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অতিথি উপস্থিত ছিলেন। সেখানে সাহিত্য, অনুবাদ, শিল্প এবং ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন তিনি। নোবেলজয়ের পর প্রিন্সটন সেই অনুষ্ঠানের কথাও বিশেষভাবে তুলে ধরেছে।   অ্যান কারসনের জন্ম ১৯৫০ সালে কানাডার টরন্টোতে। টরন্টো ইউনিভার্সিটি থেকে ক্ল্যাসিকস বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন তিনি। প্রাচীন গ্রিক সাহিত্য ও ভাষার প্রতি আগ্রহ থেকেই তাঁর সাহিত্যচর্চার শুরু। পরবর্তী সময়ে সেই জ্ঞানকে আধুনিক কবিতা ও গদ্যের সঙ্গে মিলিয়ে নিজস্ব লেখার ধরন গড়ে তোলেন।   তাঁর উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে অটোবায়োগ্রাফি অব রেড, ইরোস দ্য বিটারসুইট, দ্য বিউটি অব দ্য হাজব্যান্ড এবং নক্স। বিশেষ করে অটোবায়োগ্রাফি অব রেড বইয়ে প্রাচীন গ্রিক পুরাণকে আধুনিক কাব্যিক আখ্যানের মাধ্যমে নতুনভাবে উপস্থাপন করেছেন তিনি।   নোবেল পাওয়ার আগেও আন্তর্জাতিক সাহিত্যজগতে প্রতিষ্ঠিত নাম ছিলেন অ্যান কারসন। তিনি ম্যাকআর্থার ফেলোশিপ, গুগেনহাইম ফেলোশিপ, টি এস এলিয়ট পুরস্কারসহ একাধিক গুরুত্বপূর্ণ সাহিত্য সম্মাননা পেয়েছেন। ২০০৫ সালে কানাডার অন্যতম রাষ্ট্রীয় সম্মাননা অর্ডার অব কানাডার সদস্য হন তিনি।   এবারের সাহিত্যে নোবেল পুরস্কারের সঙ্গে তিনি পাচ্ছেন ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা, যা প্রায় ১২ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ। আগামী ডিসেম্বরে সুইডেনের স্টকহোমে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়ার কথা রয়েছে।   কারসনের নোবেলজয়ের পর তাঁর সাবেক দুই বিশ্ববিদ্যালয়ের অভিনন্দনকে ঘিরে শিক্ষা ও গবেষণাজগতে একটি পুরোনো প্রশ্ন সামনে এসেছে। একজন শিক্ষকের সম্ভাবনা কিংবা সৃজনশীল প্রতিভা মূল্যায়নে প্রচলিত একাডেমিক ব্যবস্থা কতটা সফল হতে পারে?   প্রিন্সটনে টেনিউর না পাওয়া কিংবা ম্যাকগিলে বিভাগীয় পরিবর্তনের মুখোমুখি হওয়া কারসনের সাহিত্যচর্চাকে থামিয়ে দিতে পারেনি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পাশাপাশি তিনি নিজের লেখালেখি অব্যাহত রেখেছেন এবং ধীরে ধীরে আন্তর্জাতিক সাহিত্যে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন।   তাঁর নোবেলজয় একদিকে যেমন ব্যক্তিগত সাহিত্যিক অর্জনের স্বীকৃতি, অন্যদিকে একাডেমিক প্রতিষ্ঠানের মূল্যায়ন এবং একজন সৃজনশীল মানুষের দীর্ঘমেয়াদি সম্ভাবনার পার্থক্য নিয়েও আলোচনার সুযোগ তৈরি করেছে।   যে প্রিন্সটনে একসময় স্থায়ী শিক্ষকতার সুযোগ পাননি, সেই প্রতিষ্ঠান আজ তাঁর নোবেলজয় উদযাপন করছে। ম্যাকগিলও সাবেক অধ্যাপক হিসেবে তাঁর অর্জনকে নিজেদের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরেছে। আর অ্যান কারসনের এই দীর্ঘ পথচলা দেখিয়েছে, কোনো একটি প্রতিষ্ঠানের সিদ্ধান্তই একজন লেখকের ভবিষ্যৎ অর্জনের চূড়ান্ত সীমা নির্ধারণ করে না।

প্রকাশ: অক্টোবর ১০, ২০২৬ ৩:১২
নিউইয়র্কে বাংলাদেশিদের গড়া মসজিদের লাউডস্পিকারে আজান, সুরে মনের প্রশান্তি

নিউইয়র্কে বাংলাদেশিদের গড়া মসজিদের লাউডস্পিকারে আজান, সুরে মনের প্রশান্তি

মিশিগানের মোটরসাইকেল দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ মাহবুব রহমান নিহত

মিশিগানের মোটরসাইকেল দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ মাহবুব রহমান নিহত

টেক্সাসের মহাসড়ক থেকে উদ্ধার হওয়ার পর পুলিশের গাড়ির সামনের সিটে বসে থাকা সেই আহত পেঁচা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

টহল দিতে গিয়ে আহত পেঁচার দেখা, উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করলেন পুলিশ কর্মকর্তা

0 Comments