সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

নিউইয়র্কে সীমান্তরক্ষীকে গুলির ঘটনায় অবৈধ অভিবাসীর ১৫ বছরের কারাদণ্ড

নিউ ইয়র্ক প্রতিনিধি প্রকাশ: অক্টোবর ৫, ২০২৬ ২২:১৬
ম্যানহাটনে অফ-ডিউটি পুলিশ কর্মকর্তাকে গুলি করার ঘটনায় দোষী সাব্যস্ত মিগুয়েল ফ্রান্সিসকো মোরা নুনেজ, ছবি: সংগৃহীত
ম্যানহাটনে অফ-ডিউটি পুলিশ কর্মকর্তাকে গুলি করার ঘটনায় দোষী সাব্যস্ত মিগুয়েল ফ্রান্সিসকো মোরা নুনেজ, ছবি: সংগৃহীত

নিউইয়র্কের ম্যানহাটনে ছুটিতে থাকা যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) কর্মকর্তাকে গুলি করে গুরুতর আহত করার ঘটনায় মিগেল ফ্রান্সিসকো মোরা নুনেজকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন একটি ফেডারেল আদালত। সোমবার নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতে বিচারক লোরেটা এ প্রেসকা সর্বোচ্চ অনুমোদিত সাজাটি দেন। একই ঘটনায় সহযোগী হিসেবে অভিযুক্ত ডমিনিকান প্রজাতন্ত্রের ২৩ বছর বয়সী ক্রিসথিয়ান আইবার-বেরোয়াকেও পৃথকভাবে ১২ বছর ৭ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, দুজনই অবৈধভাবে দেশটিতে প্রবেশ করেছিলেন এবং সাজা শেষে তাদের বহিষ্কার করা হবে।

 

ঘটনাটি ঘটে ২০২৫ সালের ১৯ জুলাই রাত প্রায় ১১টা ৫০ মিনিটে ম্যানহাটনের ফোর্ট ওয়াশিংটন পার্কে। বিচার বিভাগের নথি অনুযায়ী, নুনেজ ও আইবার-বেরোয়া একটি মোটরবাইকে করে ওই এলাকায় ছিলেন। তারা প্রথমে এক নারীর কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এর কয়েক মিনিট পর তারা একই এলাকায় নদীর ধারে বসে থাকা ছুটিতে থাকা সিবিপি কর্মকর্তা ও তার সঙ্গে থাকা এক নারীর কাছে যায়। সেখানে নুনেজ কর্মকর্তাকে লক্ষ্য করে গুলি চালালে একটি গুলি তার মুখ ও ডান হাতে লাগে।

 

গুলিবিদ্ধ হওয়ার পর ওই কর্মকর্তা পাল্টা গুলি চালান এবং নুনেজকে দুবার আঘাত করেন। এরপর আইবার-বেরোয়া চালানো মোটরবাইকে করে নুনেজ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তদন্তকারীরা জানতে পারেন, পালানোর পর আইবার-বেরোয়া তার রক্তমাখা পোশাক পরিবর্তন করেন এবং পোশাকগুলো সরিয়ে ফেলার জন্য নুনেজের এক আত্মীয়ের সহায়তা নেন। মামলার নথিতে তদন্তকারীরা প্রত্যক্ষদর্শীর বক্তব্য, নজরদারি ক্যামেরার ফুটেজ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিবেদন পর্যালোচনার কথা উল্লেখ করেছেন।

 

মিগেল নুনেজ ২০২৩ সালের এপ্রিলে অ্যারিজোনা সীমান্ত দিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন বলে প্রসিকিউটররা জানিয়েছেন। তার বিরুদ্ধে এর আগে নিউইয়র্কে একাধিক গ্রেপ্তারের তথ্যও তদন্তে উঠে আসে। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তার বিরুদ্ধে গর্ভবতী এক নারীকে হামলা এবং আরেক অভিবাসীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগসহ বিভিন্ন মামলা বা গ্রেপ্তারের রেকর্ড ছিল। তবে এসব আগের অভিযোগের সবগুলোতে দোষী সাব্যস্ত হওয়ার তথ্য সরকারি ফেডারেল রায়ে নেই।

 

ফেডারেল মামলায় নুনেজের বিরুদ্ধে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবস্থায় গোলাবারুদ রাখার অভিযোগ আনা হয়। চলতি বছরের মে মাসে তিনি এই অভিযোগে দোষ স্বীকার করেন। এই অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে, এবং সোমবার বিচারক প্রেসকা তাকে সেই সর্বোচ্চ সাজাই দিয়েছেন। বিচার বিভাগের নথি অনুযায়ী, নুনেজকে আরও তিন বছরের তত্ত্বাবধানে মুক্তির সাজা দেওয়া হয়েছে। তার সহযোগী আইবার-বেরোয়াকেও একই ধরনের ফেডারেল অভিযোগে ১৫১ মাসের কারাদণ্ড ও তিন বছরের তত্ত্বাবধানে মুক্তির সাজা দেওয়া হয়েছে।

 

আদালতে নুনেজ আবেগাপ্লুত হয়ে নিজের কাজের জন্য ক্ষমা চান। স্প্যানিশ ভাষায় দেওয়া বক্তব্যে তিনি বলেন, তিনি তার ছোট মেয়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন এবং মেয়ের জন্য আরও ভালো মানুষ ও আদর্শ হতে চান। তিনি আরও বলেন, অতীতে ফিরে গিয়ে যা ঘটেছে তা এড়াতে পারলে ভালো হতো। তবে বিচারক প্রেসকা তার বক্তব্যের পরও তাকে আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল হয়ে উঠেছেন বলে মনে করেননি এবং সেই কারণেই কঠোর সাজা প্রয়োজন বলে মন্তব্য করেন।

 

এদিকে গুলিতে আহত সিবিপি কর্মকর্তা জোশুয়া সিনক্লেয়ার এখনো পুরোপুরি কাজে ফিরতে পারেননি। প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, হামলার প্রায় ১৪ মাস পরও তিনি চিকিৎসা নিচ্ছেন এবং মুখে একাধিক অস্ত্রোপচারের মধ্য দিয়ে যাচ্ছেন। ফেডারেল সাজা হলেও নুনেজ ও আইবার-বেরোয়ার বিরুদ্ধে নিউইয়র্ক অঙ্গরাজ্যের আদালতে পৃথক অভিযোগ রয়েছে। সেখানে তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ হামলা, ডাকাতি ও অস্ত্র রাখার অভিযোগ রয়েছে এবং ওই মামলার কার্যক্রম এখনো শেষ হয়নি।

 

সোমবারের রায়ে বিচারক প্রেসকা বলেন, অপরাধের ক্ষেত্রে কঠোর সাজা দেওয়ার প্রয়োজন রয়েছে, যাতে ভবিষ্যতে অন্যরা একই ধরনের অপরাধে জড়ানোর আগে পরিণতি সম্পর্কে সতর্ক হয়। তবে নুনেজের ১৫ বছরের সাজাটি সরাসরি কর্মকর্তাকে গুলি করার অঙ্গরাজ্য মামলার চূড়ান্ত রায় নয়। ফেডারেল মামলায় গোলাবারুদ রাখার অভিযোগে দোষ স্বীকারের ভিত্তিতেই এই সাজা দেওয়া হয়েছে। অন্যদিকে অঙ্গরাজ্যের মামলাটি পৃথকভাবে চলবে।

 

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, নুনেজ ও আইবার-বেরোয়া উভয়েরই যুক্তরাষ্ট্রে থাকার বৈধ অনুমতি ছিল না এবং তাদের বিরুদ্ধে বহিষ্কারের আদেশ রয়েছে। ফলে কারাদণ্ডের মেয়াদ শেষ হওয়ার পর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া কার্যকর হবে। ২০২৫ সালের এই হামলার পর সীমান্ত ও অভিবাসন আইন প্রয়োগ নিয়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিতর্কও নতুন করে তীব্র হয়েছিল।

 

তথ্যসূত্র: যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ, সিবিএস নিউইয়র্ক।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটে ওঠার সময় আইসিইর অভিযান, নারীকে মাটিতে ফেলে গ্রেফতার
লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটে ওঠার সময় আইসিইর অভিযান, নারীকে মাটিতে ফেলে গ্রেফতার

যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটির ভ্রমণের ব্যস্ততার মধ্যেই সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানে ওঠার সময় যাত্রীদের টেনেহিঁচড়ে গ্রেফতার করেছে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই)। গতকাল শনিবার (২১ নভেম্বর) সকাল ৮টা ১০ মিনিটে লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে যাত্রা করার কথা থাকা ‘আলাস্কা এয়ারলাইন্স ফ্লাইট ১৩০৬’-এর বোর্ডিং চলাকালে জনাকীর্ণ জেট ব্রিজে এই নাটকীয় অভিযান চালানো হয়। আকস্মিক এই অভিযানের জেরে ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি এবং বিমানবন্দরে উপস্থিত সাধারণ যাত্রীদের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।   ঘটনাস্থলে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, মুখোশ পরা এবং কোনো পরিচয়চিহ্নহীন জ্যাকেট ও খাকি প্যান্ট পরিহিত আইসিই কর্মকর্তারা অন্তত একজন নারীকে জেট ব্রিজের মেঝেতে চেপে ধরে আটক করার চেষ্টা করছেন। মাত্র কয়েক ফুট দূরে স্যুটকেস হাতে দাঁড়িয়ে থাকা হতভম্ব যাত্রীদের সামনে ওই নারী চিৎকার করে বলতে থাকেন যে তার বৈধ ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতিপত্র রয়েছে। তবুও কর্মকর্তারা বলপ্রয়োগ করে তাকে নিয়ন্ত্রণে নেন।   অভিযানের বিষয়ে আইসিই কর্তৃপক্ষ জানিয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করার অভিযোগে রিকার্ডো ল্যারোন্ডো মেন্ডোজা নামের এক মেক্সিকান নাগরিককে লক্ষ্য করে ওই অভিযান চালানো হয়েছিল। সংস্থাটির দাবি, অভিযানের সময় সোফিয়া হার্নান্দেজ মেজিয়া নামের অপর এক যাত্রী কর্মকর্তাদের লক্ষ্য করে গরম কফি ছুড়ে মারেন। আইসিই আরও জানায়, হার্নান্দেজ মেজিয়াও ভিসার মেয়াদোত্তীর্ণ হয়ে অবৈধভাবে দেশে অবস্থান করছিলেন এবং ফেডারেল কর্মকর্তার ওপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হতে পারে।   এদিকে এই ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছে আলাস্কা এয়ারলাইন্স এবং বিমানবন্দর পরিচালনাকারী সংস্থা পোর্ট অব সিয়াটল। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক বিবৃতিতে আলাস্কা এয়ারলাইন্স জানায়, এই অভিযানের বিষয়ে আইসিই তাদের আগে থেকে কোনো তথ্য দেয়নি।   ঘটনাটি কর্মী ও যাত্রীদের জন্য অত্যন্ত পীড়াদায়ক ছিল উল্লেখ করে সংস্থাটি জানায়, যথাযথ নিয়ম অনুসরণ করা হয়েছে কি না তা খতিয়ে দেখতে তারা পোর্ট অব সিয়াটলের সঙ্গে কাজ করছে এবং সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উদ্বেগ জানিয়েছে। পোর্ট অব সিয়াটলও আটক পরিবার ও সহযাত্রীদের জন্য ঘটনাটিকে দুঃখজনক বলে অভিহিত করেছে এবং এ বিষয়ে বিস্তারিত জানতে ফেডারেল কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবে বলে জানিয়েছে।   বিমানবন্দরের ভেতরে অভিবাসন সংস্থার এমন আগ্রাসী অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন ওয়াশিংটন অঙ্গরাজ্যের গভর্নর বব ফার্গুসন। কোনো কূটনৈতিক রাখঢাক না রেখেই তিনি ফেডারেল সংস্থাটির এই কৌশলকে ‘চরমভাবে আমেরিকান মূল্যবোধবিরোধী’ (ডিপলি আন-আমেরিকান) বলে আখ্যায়িত করেন এবং আইসিই সংস্থাটি বিলুপ্ত করার আহ্বান জানান।

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১০:২৩
স্নায়ুবিজ্ঞান সম্মেলনে গবেষণা উপস্থাপনের পর প্রিন্সটনের পিএইচডি শিক্ষার্থী ইভা ই শিয়েকে আটক করেছে আইসিই। ছবি: সংগৃহীত

সম্মেলন শেষে বিমানবন্দরে আইসিইর হাতে আটক প্রিন্সটনের পিএইচডি শিক্ষার্থী

ফ্লোরিডায় গাড়িচাপায় বৃদ্ধার মৃ ত্যু, অভিযুক্ত ভেনেজুয়েলান অভিবাসীর বিরুদ্ধে মা মলা হচ্ছে না

ফ্লোরিডায় গাড়িচাপায় বৃদ্ধার মৃ ত্যু, অভিযুক্ত ভেনেজুয়েলান অভিবাসীর বিরুদ্ধে মা মলা হচ্ছে না

ব্রুকলিনের উডহাল হাসপাতালে স্পেশাল অফিসার নিয়োগে ৯ ডিসেম্বর বিশেষ আয়োজন করছে এনওয়াইসি হেলথ প্লাস হসপিটালস। ছবি: সংগৃহীত

ব্রুকলিনের উডহাল হাসপাতালে স্পেশাল অফিসার নিয়োগ, শুরুতেই বেতন ৪০,৪৮০ ডলার

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে উড্ডয়নের আগে খাঁচা থেকে পালাল বিড়াল, ফ্লোরিডাগামী ফ্লাইটে বিলম্ব
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে উড্ডয়নের আগে খাঁচা থেকে পালাল বিড়াল, ফ্লোরিডাগামী ফ্লাইটে বিলম্ব

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন থেকে ফ্লোরিডার টাম্পাগামী একটি যাত্রীবাহী বিমানে উড্ডয়নের আগে অদ্ভুত ঘটনা ঘটেছে। যাত্রীর সঙ্গে থাকা একটি পোষা বিড়াল খাঁচা থেকে বেরিয়ে বিমানের কেবিনে ঘোরাঘুরি শুরু করে। পরিস্থিতি সামাল দিতে রানওয়ের দিকে এগিয়ে যাওয়া বিমানটি থামাতে হয়। এতে প্রায় ১৫ মিনিট বিলম্ব হলেও শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই গন্তব্যে পৌঁছায় ফ্লাইটটি।   শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টার দিকে বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাটি ঘটে।    ডেল্টা এয়ারলাইনসের ফ্লাইট ২৭০৬ বোস্টন থেকে টাম্পার উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। বিমানটি ট্যাক্সিওয়ে দিয়ে রানওয়ের দিকে এগিয়ে যাওয়ার সময় একটি পোষা বিড়াল তার বহনযোগ্য খাঁচা থেকে বেরিয়ে পড়ে।   বিড়ালটি কেবিনে ঘোরাঘুরি শুরু করলে বিমানের কর্মীরা সেটিকে ধরার চেষ্টা করেন। এ সময় পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে বিমানটি কিছুক্ষণের জন্য থামানোর অনুমতি চান।   পাইলট জানান, বিমানের কেবিনে একটি পরিস্থিতি তৈরি হয়েছে। সেটি সামাল দিতে তাঁদের কিছু সময় প্রয়োজন।   এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে বিমানটিকে নিরাপদ স্থানে অপেক্ষা করার নির্দেশ দেওয়া হয়। এরপর কর্মীরা বিড়ালটিকে ধরে আবার খাঁচায় ঢোকান।   পরিস্থিতি স্বাভাবিক হলে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি ব্যাখ্যা করেন, একটি বিড়াল খাঁচা থেকে বেরিয়ে কেবিনে ঘোরাঘুরি করছিল।   ঘটনার কথা শুনে এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মকর্তা হাসতে হাসতে জানান, এমন পরিস্থিতি তাঁর কাছে নতুন। এরপর পাইলটকে শুভযাত্রা জানিয়ে মজা করে বিড়ালের ডাকের অনুকরণে ‘মিয়াও’ বলেন।   পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের এই কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।   ডেল্টা এয়ারলাইনস জানিয়েছে, বিড়ালটিকে নিরাপদে খাঁচায় ফেরানোর পর বিমানটি আবার রানওয়ের দিকে এগিয়ে যায় এবং স্বাভাবিকভাবে উড্ডয়ন করে।   ঘটনার কারণে উড্ডয়নে সাময়িক বিলম্ব হলেও ফ্লাইটটি নির্ধারিত সময়েই ফ্লোরিডার টাম্পা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।   তবে বিড়ালটি কীভাবে খাঁচা থেকে বেরিয়ে পড়েছিল কিংবা সেটিকে ধরতে ঠিক কী ব্যবস্থা নেওয়া হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি বিমান সংস্থা।   ডেল্টা এয়ারলাইনসের নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণ করে যাত্রীরা ছোট আকারের বিড়াল ও কুকুর বিমানের কেবিনে নিতে পারেন। তবে পুরো যাত্রায় পোষা প্রাণীকে অনুমোদিত খাঁচার ভেতরে রাখতে হয়।   বিমানবন্দরে চেকইন, বিমানে ওঠা এবং ফ্লাইট চলাকালেও এই নিয়ম অনুসরণ করতে হয়। পোষা প্রাণীর খাঁচাটি সাধারণত যাত্রীর সামনের আসনের নিচে রাখার উপযোগী হতে হবে।   বিমান সংস্থাটি জানিয়েছে, যাত্রী ও পোষা প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতেই এসব নিয়ম রয়েছে।   বোস্টনের ঘটনাটিতে কোনো যাত্রী বা প্রাণীর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। সাময়িক এই বিপত্তি কাটিয়ে স্বাভাবিকভাবেই যাত্রা শেষ করেছে বিমানটি।   সংবাদসূত্র ডব্লিউসিভিবি, ডেল্টা এয়ারলাইনস

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ৯:১৭
অপরাহ উইনফ্রে। ছবি: অ্যাফ্রোডাইটি-ইন-এনওয়াইসি / উইকিমিডিয়া কমন্স / সিসি বাই ২.০। ছবিটি ক্রপ করেছে আমেরিকা বাংলা

উপস্থাপনার গণ্ডি পেরিয়ে মানবসেবায় অপরাহ উইনফ্রে, তাঁর বৃত্তিতে স্নাতক প্রায় ৮০০ শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রের হিউস্টনে চলন্ত গাড়ি থেকে পড়ে যায় শিশু , চালকের বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ

যুক্তরাষ্ট্রের হিউস্টনে চলন্ত গাড়ি থেকে পড়ে যায় শিশু , চালকের বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ

‘আল্লাহর নির্দেশে’ ২৮ বছর বয়সী তরুণীকে হ ত্যা, কারাগারে বসে দায় স্বীকার সাবেক এনওয়াইপিডি কর্মকর্তার

‘আল্লাহর নির্দেশে’ ২৮ বছর বয়সী তরুণীকে হ ত্যা, কারাগারে বসে দায় স্বীকার সাবেক এনওয়াইপিডি কর্মকর্তার

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় হাম শনাক্ত হওয়ার পর পাঁচ বছরের কম বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত
ভার্জিনিয়ায় হামে আক্রান্ত শিশুর মৃত্যু, অঙ্গরাজ্যে এ বছরের প্রথম মৃত্যুর খবর দিল স্বাস্থ্য বিভাগ

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় হাম শনাক্ত হওয়ার পর পাঁচ বছরের কম বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) ভার্জিনিয়ার স্বাস্থ্য বিভাগ জানায়, ২০২৬ সালে অঙ্গরাজ্যটিতে হামের সঙ্গে সংশ্লিষ্ট মৃত্যুর এটিই প্রথম ঘটনা। পরিবারের গোপনীয়তা রক্ষায় শিশুটির বিষয়ে আর কোনো তথ্য প্রকাশ করেনি স্বাস্থ্য বিভাগ।    অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়, চলতি বছর ভার্জিনিয়ায় ২২০ জনের হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের বেশির ভাগই অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলের বাসিন্দা। অধিকাংশ আক্রান্ত ব্যক্তি হামের টিকা নেননি। এপির হিসাবে, চলতি বছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য হামের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ১২টি মৃত্যুর কথা জানিয়েছে।    যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) হিসাবে, ১৯ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে ৫ হাজার ৮৩৮ জনের হাম শনাক্ত হয়েছে। এপি জানিয়েছে, ১৯৯১ সালের পর যুক্তরাষ্ট্রে এক বছরে এত বেশি রোগী শনাক্ত হয়নি। এর আগে ১৭ নভেম্বর প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন জানায়, সংক্রমণ আবার ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও বলিভিয়া হাম নির্মূলের স্বীকৃতি হারিয়েছে।    ভার্জিনিয়ার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম থেকে নিউমোনিয়া ও মস্তিষ্কে প্রদাহের মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে। পাঁচ বছরের কম বয়সী শিশু, গর্ভবতী নারী এবং রোগ প্রতিরোধক্ষমতা কম এমন ব্যক্তিদের ঝুঁকি বেশি। হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধের এমএমআর টিকার দুই ডোজ হাম ঠেকাতে প্রায় ৯৭ শতাংশ কার্যকর।    জ্বরের সঙ্গে শরীরে ফুসকুড়ি দেখা দিলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে বলেছে স্বাস্থ্য বিভাগ। বিশেষ করে হামে আক্রান্ত কারও সংস্পর্শে এলে বা টিকা নেওয়া না থাকলে ক্লিনিক কিংবা হাসপাতালে যাওয়ার আগে ফোন করে জানাতে বলা হয়েছে, যাতে অন্যদের মধ্যে সংক্রমণ ঠেকাতে আগেই ব্যবস্থা নেওয়া যায়।    সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ৮:২০
যুক্তরাষ্ট্রের টেক্সাসে আইসিইর গুলিতে নিহত অভিবাসীর স্মরণে বিশেষ  দিবস পালনের বিল প্রস্তাব

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আইসিইর গুলিতে নিহত অভিবাসীর স্মরণে বিশেষ দিবস পালনের বিল প্রস্তাব

যুক্তরাষ্ট্রের মিশিগানে রোগীদের তথ্য চুরি করে প্রায় ১৭ লাখ ডলার প্রতারণা, নার্সের ৪ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের মিশিগানে রোগীদের তথ্য চুরি করে প্রায় ১৭ লাখ ডলার প্রতারণা, নার্সের ৪ বছরের কারাদণ্ড

একটি পেপার ক্লিপ দিয়ে বিনিময় শুরু, শেষে বিএমডব্লিউ পেলেন মার্কিন শিক্ষার্থী

একটি পেপার ক্লিপ দিয়ে বিনিময় শুরু, শেষে বিএমডব্লিউ পেলেন মার্কিন শিক্ষার্থী

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...