সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

১৭৮ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে হ্যাকারদের ক্ষতিকর কোড, ঝুঁকিতে ক্রেডিট কার্ড ও আইফোন

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ১৭, ২০২৬ ১৬:৫২
হ্যাকারদের ক্ষতিকর কোড
হ্যাকারদের ক্ষতিকর কোড

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১৭৮টি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ক্ষতিকর কোড ছড়িয়ে দিয়েছে হ্যাকাররা। এতে এসব ওয়েবসাইটের দর্শনার্থীদের ক্রেডিট কার্ডের তথ্য, ব্যক্তিগত তথ্য ও ক্রিপ্টোকারেন্সি চুরির ঝুঁকি তৈরি হয়েছে। আক্রান্ত প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে সিএনএন, বিবিসি, জুম, এইচএসবিসি, আইকিয়া, সেলসফোর্স, ইকুইফ্যাক্স, ফক্স নিউজ, আলাস্কা এয়ারলাইনস ও গিটল্যাব। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান রিপোর্ট ইউআরআইয়ের গবেষকেরা সোমবার (১৬ নভেম্বর) ক্ষতিকর কোড শনাক্ত করেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রয়টার্সসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।

 

গবেষকদের অনুসন্ধান অনুযায়ী, ওয়েবসাইট পরীক্ষা ও ব্যক্তিগতকরণের কাজে ব্যবহৃত অপটিমাইজলি নামের তৃতীয় পক্ষের সফটওয়্যারের একটি নিরাপত্তা দুর্বলতা কাজে লাগিয়ে হ্যাকাররা এই কোড প্রবেশ করায়। প্রতিষ্ঠানগুলো নিজেদের ওয়েবসাইটে অপটিমাইজলির জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে। হ্যাকাররা সেই ব্যবস্থায় অননুমোদিত প্রবেশ করে গ্রাহকদের প্রকল্পে ক্ষতিকর কোড যুক্ত করে। ফলে সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলো স্বাভাবিকভাবেই অপটিমাইজলির সার্ভার থেকে ওই কোড লোড করে দর্শনার্থীদের ব্রাউজারে চালু করছিল।

 

রিপোর্ট ইউআরআইয়ের প্রতিষ্ঠাতা ও সাইবার নিরাপত্তা গবেষক স্কট হেলমের দল অপটিমাইজলির ১ হাজার ৬১১টি জাভাস্ক্রিপ্ট ফাইল পরীক্ষা করে ১৮৮টি সংক্রমিত ফাইল শনাক্ত করে। এসব ফাইল ১৭৮টি প্রতিষ্ঠানের ওয়েবসাইটের সঙ্গে সংশ্লিষ্ট ছিল। ক্ষতিকর কোডটি মূলত কয়েক ধরনের তথ্য চুরির জন্য তৈরি করা হয়েছিল। কোনো ব্যবহারকারী অনলাইনে ক্রেডিট কার্ডের তথ্য দিলে তা সংগ্রহ করা, ব্রাউজারের কুকি চুরি এবং ওয়েবপেজের স্ক্রিনশট নেওয়া ছিল এর অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি লেনদেনের সময় প্রকৃত প্রাপকের ওয়ালেট ঠিকানা পরিবর্তন করে হ্যাকারদের নিয়ন্ত্রণাধীন ওয়ালেট বসানোর ব্যবস্থাও ছিল।

 

গবেষকদের আরও দাবি, আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের লক্ষ্য করেও বিশেষ কোড যুক্ত করা হয়েছিল। এতে কোরুনা ও ডার্কসোর্ড নামের দুটি আইওএস এক্সপ্লয়েট কিট ব্যবহারের চেষ্টা করা হয়। এসব টুলের মাধ্যমে ডিভাইসের নিরাপত্তা দুর্বলতা কাজে লাগিয়ে অননুমোদিত প্রবেশের চেষ্টা করা সম্ভব। তবে কতজন ব্যবহারকারীর তথ্য চুরি হয়েছে কিংবা কতটি ডিভাইস সফলভাবে আক্রান্ত হয়েছে, তা এখনো নিশ্চিত করা যায়নি। রিপোর্ট ইউআরআই জানিয়েছে, হামলাকারীদের নিয়ন্ত্রণাধীন ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ৭ হাজার ৪০ ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরির তথ্য শনাক্ত করা হয়।

 

ঘটনা শনাক্ত হওয়ার পর অপটিমাইজলি জানিয়েছে, তারা নিরাপত্তার দুর্বলতা সংশোধন করেছে এবং আক্রান্ত প্রকল্পগুলো থেকে ক্ষতিকর কোড সরিয়ে দিয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবহারকারীদের অ্যাকাউন্ট সুরক্ষিত করা এবং ভবিষ্যতে অননুমোদিত কোড প্রবেশ ঠেকাতে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আক্রান্ত গ্রাহকদেরও বিষয়টি অবহিত করা হয়েছে। সেলসফোর্স সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অপটিমাইজলির স্ক্রিপ্ট ব্যবহার বন্ধ করেছে। ইকুইফ্যাক্স জানিয়েছে, তারা নিজেদের ব্যবস্থা পরীক্ষা করে কোনো তথ্য চুরি বা সিস্টেম আক্রান্ত হওয়ার প্রমাণ পায়নি।

 

রয়টার্স জানিয়েছে, ক্ষতিকর কোডের মাধ্যমে ঠিক কতজন ব্যবহারকারীর তথ্য চুরি হয়েছে, তা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। একইভাবে ১৭৮টি প্রতিষ্ঠানের নিজস্ব সার্ভার আলাদাভাবে হ্যাক হয়েছে, এমন প্রমাণও পাওয়া যায়নি। বরং তৃতীয় পক্ষের একটি সফটওয়্যারের দুর্বলতার কারণে তাদের ওয়েবসাইটে ক্ষতিকর কোড পৌঁছেছিল। ঘটনাটি আবারও দেখিয়েছে, বড় প্রতিষ্ঠানের ওয়েবসাইট ব্যবহার করলেও সেখানে যুক্ত তৃতীয় পক্ষের সফটওয়্যার নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে।

 

সংবাদসূত্র: রয়টার্স


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটে ওঠার সময় আইসিইর অভিযান, নারীকে মাটিতে ফেলে গ্রেফতার
লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটে ওঠার সময় আইসিইর অভিযান, নারীকে মাটিতে ফেলে গ্রেফতার

যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটির ভ্রমণের ব্যস্ততার মধ্যেই সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানে ওঠার সময় যাত্রীদের টেনেহিঁচড়ে গ্রেফতার করেছে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই)। গতকাল শনিবার (২১ নভেম্বর) সকাল ৮টা ১০ মিনিটে লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে যাত্রা করার কথা থাকা ‘আলাস্কা এয়ারলাইন্স ফ্লাইট ১৩০৬’-এর বোর্ডিং চলাকালে জনাকীর্ণ জেট ব্রিজে এই নাটকীয় অভিযান চালানো হয়। আকস্মিক এই অভিযানের জেরে ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি এবং বিমানবন্দরে উপস্থিত সাধারণ যাত্রীদের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।   ঘটনাস্থলে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, মুখোশ পরা এবং কোনো পরিচয়চিহ্নহীন জ্যাকেট ও খাকি প্যান্ট পরিহিত আইসিই কর্মকর্তারা অন্তত একজন নারীকে জেট ব্রিজের মেঝেতে চেপে ধরে আটক করার চেষ্টা করছেন। মাত্র কয়েক ফুট দূরে স্যুটকেস হাতে দাঁড়িয়ে থাকা হতভম্ব যাত্রীদের সামনে ওই নারী চিৎকার করে বলতে থাকেন যে তার বৈধ ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতিপত্র রয়েছে। তবুও কর্মকর্তারা বলপ্রয়োগ করে তাকে নিয়ন্ত্রণে নেন।   অভিযানের বিষয়ে আইসিই কর্তৃপক্ষ জানিয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করার অভিযোগে রিকার্ডো ল্যারোন্ডো মেন্ডোজা নামের এক মেক্সিকান নাগরিককে লক্ষ্য করে ওই অভিযান চালানো হয়েছিল। সংস্থাটির দাবি, অভিযানের সময় সোফিয়া হার্নান্দেজ মেজিয়া নামের অপর এক যাত্রী কর্মকর্তাদের লক্ষ্য করে গরম কফি ছুড়ে মারেন। আইসিই আরও জানায়, হার্নান্দেজ মেজিয়াও ভিসার মেয়াদোত্তীর্ণ হয়ে অবৈধভাবে দেশে অবস্থান করছিলেন এবং ফেডারেল কর্মকর্তার ওপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হতে পারে।   এদিকে এই ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছে আলাস্কা এয়ারলাইন্স এবং বিমানবন্দর পরিচালনাকারী সংস্থা পোর্ট অব সিয়াটল। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক বিবৃতিতে আলাস্কা এয়ারলাইন্স জানায়, এই অভিযানের বিষয়ে আইসিই তাদের আগে থেকে কোনো তথ্য দেয়নি।   ঘটনাটি কর্মী ও যাত্রীদের জন্য অত্যন্ত পীড়াদায়ক ছিল উল্লেখ করে সংস্থাটি জানায়, যথাযথ নিয়ম অনুসরণ করা হয়েছে কি না তা খতিয়ে দেখতে তারা পোর্ট অব সিয়াটলের সঙ্গে কাজ করছে এবং সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উদ্বেগ জানিয়েছে। পোর্ট অব সিয়াটলও আটক পরিবার ও সহযাত্রীদের জন্য ঘটনাটিকে দুঃখজনক বলে অভিহিত করেছে এবং এ বিষয়ে বিস্তারিত জানতে ফেডারেল কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবে বলে জানিয়েছে।   বিমানবন্দরের ভেতরে অভিবাসন সংস্থার এমন আগ্রাসী অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন ওয়াশিংটন অঙ্গরাজ্যের গভর্নর বব ফার্গুসন। কোনো কূটনৈতিক রাখঢাক না রেখেই তিনি ফেডারেল সংস্থাটির এই কৌশলকে ‘চরমভাবে আমেরিকান মূল্যবোধবিরোধী’ (ডিপলি আন-আমেরিকান) বলে আখ্যায়িত করেন এবং আইসিই সংস্থাটি বিলুপ্ত করার আহ্বান জানান।

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১০:২৩
স্নায়ুবিজ্ঞান সম্মেলনে গবেষণা উপস্থাপনের পর প্রিন্সটনের পিএইচডি শিক্ষার্থী ইভা ই শিয়েকে আটক করেছে আইসিই। ছবি: সংগৃহীত

সম্মেলন শেষে বিমানবন্দরে আইসিইর হাতে আটক প্রিন্সটনের পিএইচডি শিক্ষার্থী

ফ্লোরিডায় গাড়িচাপায় বৃদ্ধার মৃ ত্যু, অভিযুক্ত ভেনেজুয়েলান অভিবাসীর বিরুদ্ধে মা মলা হচ্ছে না

ফ্লোরিডায় গাড়িচাপায় বৃদ্ধার মৃ ত্যু, অভিযুক্ত ভেনেজুয়েলান অভিবাসীর বিরুদ্ধে মা মলা হচ্ছে না

ব্রুকলিনের উডহাল হাসপাতালে স্পেশাল অফিসার নিয়োগে ৯ ডিসেম্বর বিশেষ আয়োজন করছে এনওয়াইসি হেলথ প্লাস হসপিটালস। ছবি: সংগৃহীত

ব্রুকলিনের উডহাল হাসপাতালে স্পেশাল অফিসার নিয়োগ, শুরুতেই বেতন ৪০,৪৮০ ডলার

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে উড্ডয়নের আগে খাঁচা থেকে পালাল বিড়াল, ফ্লোরিডাগামী ফ্লাইটে বিলম্ব
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে উড্ডয়নের আগে খাঁচা থেকে পালাল বিড়াল, ফ্লোরিডাগামী ফ্লাইটে বিলম্ব

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন থেকে ফ্লোরিডার টাম্পাগামী একটি যাত্রীবাহী বিমানে উড্ডয়নের আগে অদ্ভুত ঘটনা ঘটেছে। যাত্রীর সঙ্গে থাকা একটি পোষা বিড়াল খাঁচা থেকে বেরিয়ে বিমানের কেবিনে ঘোরাঘুরি শুরু করে। পরিস্থিতি সামাল দিতে রানওয়ের দিকে এগিয়ে যাওয়া বিমানটি থামাতে হয়। এতে প্রায় ১৫ মিনিট বিলম্ব হলেও শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই গন্তব্যে পৌঁছায় ফ্লাইটটি।   শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টার দিকে বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাটি ঘটে।    ডেল্টা এয়ারলাইনসের ফ্লাইট ২৭০৬ বোস্টন থেকে টাম্পার উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। বিমানটি ট্যাক্সিওয়ে দিয়ে রানওয়ের দিকে এগিয়ে যাওয়ার সময় একটি পোষা বিড়াল তার বহনযোগ্য খাঁচা থেকে বেরিয়ে পড়ে।   বিড়ালটি কেবিনে ঘোরাঘুরি শুরু করলে বিমানের কর্মীরা সেটিকে ধরার চেষ্টা করেন। এ সময় পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে বিমানটি কিছুক্ষণের জন্য থামানোর অনুমতি চান।   পাইলট জানান, বিমানের কেবিনে একটি পরিস্থিতি তৈরি হয়েছে। সেটি সামাল দিতে তাঁদের কিছু সময় প্রয়োজন।   এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে বিমানটিকে নিরাপদ স্থানে অপেক্ষা করার নির্দেশ দেওয়া হয়। এরপর কর্মীরা বিড়ালটিকে ধরে আবার খাঁচায় ঢোকান।   পরিস্থিতি স্বাভাবিক হলে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি ব্যাখ্যা করেন, একটি বিড়াল খাঁচা থেকে বেরিয়ে কেবিনে ঘোরাঘুরি করছিল।   ঘটনার কথা শুনে এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মকর্তা হাসতে হাসতে জানান, এমন পরিস্থিতি তাঁর কাছে নতুন। এরপর পাইলটকে শুভযাত্রা জানিয়ে মজা করে বিড়ালের ডাকের অনুকরণে ‘মিয়াও’ বলেন।   পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের এই কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।   ডেল্টা এয়ারলাইনস জানিয়েছে, বিড়ালটিকে নিরাপদে খাঁচায় ফেরানোর পর বিমানটি আবার রানওয়ের দিকে এগিয়ে যায় এবং স্বাভাবিকভাবে উড্ডয়ন করে।   ঘটনার কারণে উড্ডয়নে সাময়িক বিলম্ব হলেও ফ্লাইটটি নির্ধারিত সময়েই ফ্লোরিডার টাম্পা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।   তবে বিড়ালটি কীভাবে খাঁচা থেকে বেরিয়ে পড়েছিল কিংবা সেটিকে ধরতে ঠিক কী ব্যবস্থা নেওয়া হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি বিমান সংস্থা।   ডেল্টা এয়ারলাইনসের নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণ করে যাত্রীরা ছোট আকারের বিড়াল ও কুকুর বিমানের কেবিনে নিতে পারেন। তবে পুরো যাত্রায় পোষা প্রাণীকে অনুমোদিত খাঁচার ভেতরে রাখতে হয়।   বিমানবন্দরে চেকইন, বিমানে ওঠা এবং ফ্লাইট চলাকালেও এই নিয়ম অনুসরণ করতে হয়। পোষা প্রাণীর খাঁচাটি সাধারণত যাত্রীর সামনের আসনের নিচে রাখার উপযোগী হতে হবে।   বিমান সংস্থাটি জানিয়েছে, যাত্রী ও পোষা প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতেই এসব নিয়ম রয়েছে।   বোস্টনের ঘটনাটিতে কোনো যাত্রী বা প্রাণীর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। সাময়িক এই বিপত্তি কাটিয়ে স্বাভাবিকভাবেই যাত্রা শেষ করেছে বিমানটি।   সংবাদসূত্র ডব্লিউসিভিবি, ডেল্টা এয়ারলাইনস

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ৯:১৭
অপরাহ উইনফ্রে। ছবি: অ্যাফ্রোডাইটি-ইন-এনওয়াইসি / উইকিমিডিয়া কমন্স / সিসি বাই ২.০। ছবিটি ক্রপ করেছে আমেরিকা বাংলা

উপস্থাপনার গণ্ডি পেরিয়ে মানবসেবায় অপরাহ উইনফ্রে, তাঁর বৃত্তিতে স্নাতক প্রায় ৮০০ শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রের হিউস্টনে চলন্ত গাড়ি থেকে পড়ে যায় শিশু , চালকের বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ

যুক্তরাষ্ট্রের হিউস্টনে চলন্ত গাড়ি থেকে পড়ে যায় শিশু , চালকের বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ

‘আল্লাহর নির্দেশে’ ২৮ বছর বয়সী তরুণীকে হ ত্যা, কারাগারে বসে দায় স্বীকার সাবেক এনওয়াইপিডি কর্মকর্তার

‘আল্লাহর নির্দেশে’ ২৮ বছর বয়সী তরুণীকে হ ত্যা, কারাগারে বসে দায় স্বীকার সাবেক এনওয়াইপিডি কর্মকর্তার

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় হাম শনাক্ত হওয়ার পর পাঁচ বছরের কম বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত
ভার্জিনিয়ায় হামে আক্রান্ত শিশুর মৃত্যু, অঙ্গরাজ্যে এ বছরের প্রথম মৃত্যুর খবর দিল স্বাস্থ্য বিভাগ

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় হাম শনাক্ত হওয়ার পর পাঁচ বছরের কম বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) ভার্জিনিয়ার স্বাস্থ্য বিভাগ জানায়, ২০২৬ সালে অঙ্গরাজ্যটিতে হামের সঙ্গে সংশ্লিষ্ট মৃত্যুর এটিই প্রথম ঘটনা। পরিবারের গোপনীয়তা রক্ষায় শিশুটির বিষয়ে আর কোনো তথ্য প্রকাশ করেনি স্বাস্থ্য বিভাগ।    অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়, চলতি বছর ভার্জিনিয়ায় ২২০ জনের হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের বেশির ভাগই অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলের বাসিন্দা। অধিকাংশ আক্রান্ত ব্যক্তি হামের টিকা নেননি। এপির হিসাবে, চলতি বছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য হামের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ১২টি মৃত্যুর কথা জানিয়েছে।    যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) হিসাবে, ১৯ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে ৫ হাজার ৮৩৮ জনের হাম শনাক্ত হয়েছে। এপি জানিয়েছে, ১৯৯১ সালের পর যুক্তরাষ্ট্রে এক বছরে এত বেশি রোগী শনাক্ত হয়নি। এর আগে ১৭ নভেম্বর প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন জানায়, সংক্রমণ আবার ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও বলিভিয়া হাম নির্মূলের স্বীকৃতি হারিয়েছে।    ভার্জিনিয়ার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম থেকে নিউমোনিয়া ও মস্তিষ্কে প্রদাহের মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে। পাঁচ বছরের কম বয়সী শিশু, গর্ভবতী নারী এবং রোগ প্রতিরোধক্ষমতা কম এমন ব্যক্তিদের ঝুঁকি বেশি। হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধের এমএমআর টিকার দুই ডোজ হাম ঠেকাতে প্রায় ৯৭ শতাংশ কার্যকর।    জ্বরের সঙ্গে শরীরে ফুসকুড়ি দেখা দিলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে বলেছে স্বাস্থ্য বিভাগ। বিশেষ করে হামে আক্রান্ত কারও সংস্পর্শে এলে বা টিকা নেওয়া না থাকলে ক্লিনিক কিংবা হাসপাতালে যাওয়ার আগে ফোন করে জানাতে বলা হয়েছে, যাতে অন্যদের মধ্যে সংক্রমণ ঠেকাতে আগেই ব্যবস্থা নেওয়া যায়।    সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ৮:২০
যুক্তরাষ্ট্রের টেক্সাসে আইসিইর গুলিতে নিহত অভিবাসীর স্মরণে বিশেষ  দিবস পালনের বিল প্রস্তাব

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আইসিইর গুলিতে নিহত অভিবাসীর স্মরণে বিশেষ দিবস পালনের বিল প্রস্তাব

যুক্তরাষ্ট্রের মিশিগানে রোগীদের তথ্য চুরি করে প্রায় ১৭ লাখ ডলার প্রতারণা, নার্সের ৪ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের মিশিগানে রোগীদের তথ্য চুরি করে প্রায় ১৭ লাখ ডলার প্রতারণা, নার্সের ৪ বছরের কারাদণ্ড

একটি পেপার ক্লিপ দিয়ে বিনিময় শুরু, শেষে বিএমডব্লিউ পেলেন মার্কিন শিক্ষার্থী

একটি পেপার ক্লিপ দিয়ে বিনিময় শুরু, শেষে বিএমডব্লিউ পেলেন মার্কিন শিক্ষার্থী

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...