১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, নিতে চান প্রতিশোধ
বাংলাদেশকে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে দখলে নেওয়ার হুমকিমূলক মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষকে হত্যার অভিযোগ তুলে প্রতিশোধ নেওয়ার কথাও বলেছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ভাটপাড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
বুধবার (২৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়া টুডের প্রতিবেদনে তাঁর এই বক্তব্য প্রকাশিত হয়েছে। অর্জুন সিং বলেন, ‘১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব। অনেক হয়েছে, বাংলাদেশ নিয়ে আর কোনো অজুহাত চলবে না। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, তার প্রতিশোধ আমাদের নিতেই হবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই।’
অর্জুন সিংয়ের বক্তব্য এমন এক সময়ে এল, যখন শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন করে আলোচনা চলছে। বার্তা সংস্থা রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এবার বিজয় দিবসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দিল্লি থেকে ঢাকায় ফিরতে চান সাবেক এই প্রধানমন্ত্রী। এ জন্য বাংলাদেশ সরকারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
তবে শেখ হাসিনার ফেরার বিষয়ে বাংলাদেশের অবস্থান ভিন্ন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির রয়টার্সকে জানিয়েছেন, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাঁকে দেশে ফিরতে হবে। ফিরলে তাঁকে হাতকড়া পরিয়ে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
এদিকে শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনাকে বাংলাদেশের করা প্রত্যর্পণ অনুরোধ থেকে আলাদা বিষয় হিসেবে দেখছে ভারত। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ অবস্থানের কথা জানানো হয়েছে। তবে অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলসংক্রান্ত মন্তব্যের বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের কোনো আনুষ্ঠানিক অবস্থান এখন পর্যন্ত জানা যায়নি।
অন্যদিকে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অন্য কয়েকজন মন্ত্রী ও বিজেপি নেতার বক্তব্যে ভিন্ন অবস্থান দেখা গেছে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এবং এটি দেশটির অভ্যন্তরীণ বিষয়। দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়লে তার প্রভাব পশ্চিমবঙ্গেও পড়তে পারে বলে মন্তব্য করেন তিনি।
পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তও বিষয়টিকে ভারতের কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্রনীতির আওতাভুক্ত বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, বাংলাদেশ ও শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের।
উল্লেখ্য, ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় চূড়ান্ত রূপ পায়। এমন একটি জাতীয় গুরুত্বপূর্ণ দিনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মন্ত্রীর বাংলাদেশ দখল ও প্রতিশোধ নেওয়ার বক্তব্য দুই দেশের সম্পর্কের প্রেক্ষাপটে নতুন বিতর্ক তৈরি করেছে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আন্তর্জাতিক
View moreবাংলাদেশকে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে দখলে নেওয়ার হুমকিমূলক মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষকে হত্যার অভিযোগ তুলে প্রতিশোধ নেওয়ার কথাও বলেছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ভাটপাড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন। বুধবার (২৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়া টুডের প্রতিবেদনে তাঁর এই বক্তব্য প্রকাশিত হয়েছে। অর্জুন সিং বলেন, ‘১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব। অনেক হয়েছে, বাংলাদেশ নিয়ে আর কোনো অজুহাত চলবে না। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, তার প্রতিশোধ আমাদের নিতেই হবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই।’ অর্জুন সিংয়ের বক্তব্য এমন এক সময়ে এল, যখন শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন করে আলোচনা চলছে। বার্তা সংস্থা রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এবার বিজয় দিবসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দিল্লি থেকে ঢাকায় ফিরতে চান সাবেক এই প্রধানমন্ত্রী। এ জন্য বাংলাদেশ সরকারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। তবে শেখ হাসিনার ফেরার বিষয়ে বাংলাদেশের অবস্থান ভিন্ন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির রয়টার্সকে জানিয়েছেন, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাঁকে দেশে ফিরতে হবে। ফিরলে তাঁকে হাতকড়া পরিয়ে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হবে বলেও মন্তব্য করেছেন তিনি। এদিকে শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনাকে বাংলাদেশের করা প্রত্যর্পণ অনুরোধ থেকে আলাদা বিষয় হিসেবে দেখছে ভারত। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ অবস্থানের কথা জানানো হয়েছে। তবে অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলসংক্রান্ত মন্তব্যের বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের কোনো আনুষ্ঠানিক অবস্থান এখন পর্যন্ত জানা যায়নি। অন্যদিকে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অন্য কয়েকজন মন্ত্রী ও বিজেপি নেতার বক্তব্যে ভিন্ন অবস্থান দেখা গেছে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এবং এটি দেশটির অভ্যন্তরীণ বিষয়। দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়লে তার প্রভাব পশ্চিমবঙ্গেও পড়তে পারে বলে মন্তব্য করেন তিনি। পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তও বিষয়টিকে ভারতের কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্রনীতির আওতাভুক্ত বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, বাংলাদেশ ও শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের। উল্লেখ্য, ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় চূড়ান্ত রূপ পায়। এমন একটি জাতীয় গুরুত্বপূর্ণ দিনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মন্ত্রীর বাংলাদেশ দখল ও প্রতিশোধ নেওয়ার বক্তব্য দুই দেশের সম্পর্কের প্রেক্ষাপটে নতুন বিতর্ক তৈরি করেছে।
হিজাব পরেই টরন্টোর রাজনীতিতে নতুন শক্তিকেন্দ্র হিসেবে আবির্ভূত হলেন আসমা মালিক
শীতপ্রধান দেশ ইংল্যান্ডেও তাপদাহের ভয়াবহ থাবা! এক গ্রীষ্মেই প্রাণ হারালেন পাঁচ হাজারের বেশি মানুষ
ইসরায়েলকে ‘একঘরে’ করার হুমকি, আতঙ্কে কুশনারকে ফোন দিলেন নেতানিয়াহু
মহাকাশ গবেষণায় নতুন এক যুগের সূচনা করল পাকিস্তান। দেশটির প্রথম নভোচারী হিসেবে মহাকাশে পাড়ি জমিয়েছেন ৪০ বছর বয়সী জিসান আলী। বুধবার (২৫ নভেম্বর) চীনের ‘শেনঝো-২৪’ মহাকাশযানে চড়ে তিনি চীনের নিজস্ব মহাকাশ স্টেশন ‘তিয়ানগং’-এ সফলভাবে পৌঁছান। এর মাধ্যমে তিয়ানগং মহাকাশ স্টেশনে প্রবেশকারী প্রথম বিদেশি নাগরিক হিসেবেও ইতিহাসে নাম লেখালেন তিনি। চায়না ম্যানড স্পেস এজেন্সি (সিএমএসএ) নিশ্চিত করেছে, স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে (পাকিস্তান সময় ভোর ৫টা ১৮ মিনিট) চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ ২-এফ রকেটের মাধ্যমে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের প্রায় ১০ মিনিট পর মহাকাশযানটি রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে এবং ৩ ঘণ্টা ৩৮ মিনিট পর তিয়ানগং স্টেশনের সঙ্গে সফলভাবে যুক্ত হয়। তিন সদস্যের এই অভিযানে মিশন কমান্ডার হিসেবে আছেন চীনের তাং হংবো, পাইলট উ ই এবং পেলোড বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করছেন পাকিস্তানের জিসান আলী। মহাকাশ স্টেশনে প্রায় এক সপ্তাহ অবস্থানকালে জিসান আলী ভবিষ্যতের মহাকাশ অভিযানে খাদ্য ও অক্সিজেনের উৎস হিসেবে মাইক্রোঅ্যালগি (ক্ষুদ্র শৈবাল) চাষ এবং কিনোয়া বীজের ওপর মহাকাশ যাত্রার প্রভাব নিয়ে গবেষণা চালাবেন। এছাড়া পুরো দলটি মহাকাশে প্রায় ৯০টি বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করবে। এই ঐতিহাসিক সাফল্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি একে অপরকে শুভেচ্ছা জানিয়ে চিঠি বিনিময় করেছেন। প্রেসিডেন্ট জারদারি এই অর্জনকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও মহাকাশ গবেষণায় দ্বিপাক্ষিক সহযোগিতার এক অনন্য মাইলফলক হিসেবে অভিহিত করেন। অন্যদিকে প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, মহাকাশ স্টেশনটি শান্তি, বন্ধুত্ব ও সহযোগিতার প্রতীক এবং মানবজাতির কল্যাণে চীন আন্তর্জাতিক মহাকাশ সহযোগিতা আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। উৎক্ষেপণস্থলে উপস্থিত থাকা পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লেখেন, জিসান আলীর এই যাত্রার মাধ্যমে কক্ষপথে পাকিস্তানের পতাকা উড়ল এবং দেশটির ২৬ কোটি মানুষের স্বপ্ন নতুন উচ্চতায় পৌঁছাল। উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও দুই দেশের বিজ্ঞানী ও নভোচারীদের অভিনন্দন জানিয়েছেন। মহাকাশে যাওয়ার আগে এক সংবাদ সম্মেলনে জিসান আলী আবেগাপ্লুত কণ্ঠে বলেন, "আমি কেবল নিজের জন্য উড়ছি না, বরং আমার কাঁধে রয়েছে ২৫ কোটি পাকিস্তানির নাম ও স্বপ্ন। এই অভিযান কোনো শেষ সীমা নয়, বরং এটি চাঁদ, মঙ্গল এবং তারও বাইরে যৌথ মহাকাশ অভিযানের নতুন এক সূচনা।" উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মহাকাশ সংস্থা ‘সুপারকো’ এবং চীনের ‘সিএমএসএ’-এর মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় গত এপ্রিলে জিসান আলী ও খুররম দাউদকে প্রশিক্ষণের জন্য চীনে পাঠানো হয়। পরবর্তীতে চূড়ান্ত অভিযানের জন্য জিসান আলী মনোনীত হন। সূত্র: ডন। 873 ডিএন
ইরান যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি: মধ্যপ্রাচ্যে বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি
ইউরোপ যাওয়ার পথে সাগরে নিখোঁজ ১৭৫ অভিবাসী, মিলছে না কোনো খোঁজ
নকল ট্রাম্পকে মঞ্চে তুলে মার্কিন প্রেসিডেন্টকে ব্যঙ্গ করলেন কানাডার প্রধানমন্ত্রী
আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে একসময় খ্রিস্টানদের উপাসনালয় হিসেবে ব্যবহৃত একটি ঐতিহাসিক গির্জা এখন মুসলমানদের মসজিদ। প্রায় ১৪৫ বছর আগে নির্মিত এই ভবনটি সময়ের পরিবর্তনে পেয়েছে নতুন ধর্মীয় পরিচয়। বর্তমানে এখানে নিয়মিত নামাজ আদায় করেন বিভিন্ন দেশের মুসলমানরা। ডাবলিনের সাউথ সার্কুলার রোডের ১৬৩ নম্বর ঠিকানায় অবস্থিত এই স্থাপনাটি পরিচিত ডাবলিন মসজিদ ও ইসলামিক সেন্টার নামে। ভবনটির আগের নাম ছিল ডোনোর প্রেসবিটারিয়ান চার্চ। ঐতিহাসিক নথি অনুযায়ী, গির্জাটি ১৮৮০ থেকে ১৮৮১ সালের মধ্যে নির্মিত হয়। ভবনটির নকশায় গথিক পুনর্জাগরণধর্মী স্থাপত্যশৈলীর প্রভাব রয়েছে। পাথরের দেয়াল, খিলানযুক্ত জানালা এবং সামনের দিকে বৃত্তাকার রঙিন কাচের জানালা ভবনটিকে বিশেষ বৈশিষ্ট্য দিয়েছে। একসময় এই গির্জায় প্রেসবিটারিয়ান খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ প্রার্থনা করতেন। পরে গির্জাটির কার্যক্রম অন্য একটি গির্জার সঙ্গে একীভূত হলে ভবনটি বিক্রির জন্য দেওয়া হয়। ১৯৮৩ সালে আয়ারল্যান্ডের মুসলিম সম্প্রদায়ের সংগঠন ইসলামিক ফাউন্ডেশন অব আয়ারল্যান্ড ভবনটি কিনে নেয়। প্রয়োজনীয় সংস্কার ও পরিবর্তনের পর এটি মসজিদ হিসেবে ব্যবহারের উপযোগী করা হয়। পরবর্তী সময়ে ভবনটি মুসলমানদের নিয়মিত নামাজ আদায়ের কেন্দ্রে পরিণত হয়। মসজিদে রূপান্তরের সময় ভবনের মূল স্থাপত্যের বড় অংশ সংরক্ষণ করা হয়। ভেতর থেকে গির্জার বেঞ্চ সরিয়ে নামাজের জন্য কার্পেট বিছানো হয়। নামাজের দিক নির্দেশনার জন্য মিহরাব এবং খুতবা দেওয়ার জন্য মিম্বর স্থাপন করা হয়। আয়ারল্যান্ডে মুসলমানদের উপস্থিতির ইতিহাসও বেশ পুরোনো। ১৯৫০-এর দশকে বিভিন্ন দেশ থেকে মুসলিম শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য ডাবলিনে আসতে শুরু করেন। ১৯৫৯ সালে মুসলিম শিক্ষার্থীরা ডাবলিন ইসলামিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে সংগঠনটি ইসলামিক ফাউন্ডেশন অব আয়ারল্যান্ড হিসেবে পরিচিতি পায়। শুরুর দিকে মুসলমানদের স্থায়ী কোনো উপাসনালয় ছিল না। বাসাবাড়ি ও ভাড়া করা বিভিন্ন স্থানে তাঁরা নামাজ আদায় করতেন। ১৯৭৬ সালে ডাবলিনের হ্যারিংটন স্ট্রিটে আয়ারল্যান্ডের প্রথম মসজিদ ও ইসলামিক সেন্টার প্রতিষ্ঠিত হয়। মুসলমানদের সংখ্যা বাড়তে থাকায় আরও বড় জায়গার প্রয়োজন দেখা দেয়। সেই প্রয়োজন পূরণেই সাবেক গির্জাটি কেনা হয়। বর্তমানে ডাবলিন মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়, এটি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডেরও গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে বিভিন্ন দেশের মুসলমানরা একত্রিত হন এবং ধর্মীয় কার্যক্রমে অংশ নেন। ডাবলিনের এই স্থাপনাটি শুধু একটি মসজিদ নয়, বরং আয়ারল্যান্ডের অভিবাসন, জনসংখ্যার পরিবর্তন এবং ধর্মীয় বৈচিত্র্যের একটি ঐতিহাসিক উদাহরণ। একই ভবনে একসময় খ্রিস্টানদের প্রার্থনা এবং বর্তমানে মুসলমানদের নামাজ আদায়ের ঘটনা দেশটির বহুসাংস্কৃতিক সমাজের পরিবর্তনের ইতিহাস তুলে ধরে। তথ্যসূত্র: আয়ারল্যান্ডের ঐতিহাসিক ভবন সংরক্ষণ অধিদপ্তর। 874 এসকিউ
গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত অন্তত ৮, প্রাণ গেল জাতিসংঘের কর্মীরও
পবিত্র কোরআনের আদলে নির্মিত মক্কার প্রবেশদ্বার, অনন্য স্থাপত্যে মুগ্ধ হচ্ছেন বিশ্বের দর্শনার্থীরা

