সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়র ভূগোল থেকে স্পেসএক্স-এ যোগ দিলেন হৃদয়

বায়জিদ হাসান প্রকাশ: আগস্ট ২২, ২০২৬ ১:৩২
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী আল-একরাম এলাহী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী আল-একরাম এলাহী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী আল-একরাম এলাহী হৃদয় যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর সম্পন্ন করে যুক্ত হয়েছেন মহাকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠান স্পেসএক্সএআইয়ে। সফটওয়্যার প্রকৌশলী হিসেবে তিনি বর্তমানে ক্যালিফোর্নিয়ার পালো আল্টোতে কর্মরত।

 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন থেকে হৃদয় স্পেসএক্সএআইয়ের সঙ্গে কাজ করছেন। প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তা ও সফটওয়্যার উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে তিনি উন্নত কোডিং মডেল এবং জ্ঞানভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি তৈরির মতো ভবিষ্যৎমুখী প্রকল্পে কাজ করছেন।

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশবিদ্যা নিয়ে পড়াশোনার মাধ্যমে তাঁর একাডেমিক যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর সম্পন্ন করে প্রযুক্তি খাতে পেশাজীবন গড়ে তোলেন তিনি। এরপর মহাকাশ প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করার সুযোগ পান।

 

স্পেসএক্সএআইয়ের মাধ্যমে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি, কোডিং মডেল এবং জ্ঞানভিত্তিক এআই ব্যবস্থা তৈরিতে কাজ করা হচ্ছে। এই খাতে হৃদয়ের সম্পৃক্ততা আন্তর্জাতিক প্রযুক্তি অঙ্গনে তাঁর পেশাগত অগ্রযাত্রাকে তুলে ধরেছে।

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থীর বিশ্বের উন্নত প্রযুক্তি খাতে কাজ করার এই সুযোগ দেশের শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয়ে ভিন্ন বিষয়ে পড়াশোনা করেও প্রয়োজনীয় দক্ষতা অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক প্রযুক্তি অঙ্গনে ক্যারিয়ার গড়ার সম্ভাবনাও তাঁর পথচলায় ফুটে উঠেছে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
তুর্কি নারীকে আটক করল ইসরায়েলি পুলিশ
আল-আকসায় জুমার নামাজের সময় তুর্কি নারীকে আটক করল ইসরায়েলি পুলিশ

ফিলিস্তিনের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে জুমার নামাজ চলাকালে ৪৭ বছর বয়সী এক তুর্কি নারীকে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ। সন্ত্রাসবাদে উসকানি ও হামাসের প্রতি সমর্থন দেওয়ার অভিযোগে শুক্রবার (২০ নভেম্বর) তাকে আটক করা হয়।   ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, ওই নারী পর্যটক হিসেবে আল-আকসা মসজিদে গিয়েছিলেন। ইসরায়েলি পুলিশের দাবি, মসজিদ প্রাঙ্গণে তিনি মুসল্লিদের মধ্যে অর্থ বিতরণ করেন। এ ছাড়া অনলাইনসহ বিভিন্ন মাধ্যমে সন্ত্রাসবাদে উসকানি ও সমর্থন দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।   পুলিশের অভিযোগ, ওই নারী হামাসের নিহত নেতা শেখ আহমেদ ইয়াসিন ও ইয়াহিয়া সিনওয়ারের প্রশংসা করেছেন। তাকে হামাসের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবেও শনাক্ত করার দাবি করেছে পুলিশ।   তবে মসজিদ প্রাঙ্গণে তিনি সরাসরি কোনো উসকানিমূলক বক্তব্য দিয়েছেন কিংবা প্রচারসামগ্রী বিতরণ করেছেন কি না, সে বিষয়ে পুলিশের বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি। গ্রেফতারের পর ওই নারীর মুঠোফোন ও ব্যাকপ্যাক জব্দ করা হয়েছে। সন্ত্রাসবাদে উসকানি, সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করার সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।   প্রতিবেদন অনুযায়ী, পুলিশ তার আটকাদেশের মেয়াদ বাড়ানোর আবেদন করার কথা জানিয়েছে। এ ঘটনায় তুরস্ক সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।সূত্র: টাইমস অব ইসরায়েল।

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১৪:২৬
লন্ডনে জন্ম, সেখানেই বেড়ে ওঠা, তবু বাতিল হলো ২৪ বছর বয়সী তরুণীর ব্রিটিশ পাসপোর্ট

লন্ডনে জন্ম, সেখানেই বেড়ে ওঠা, তবু বাতিল হলো ২৪ বছর বয়সী তরুণীর ব্রিটিশ পাসপোর্ট

২১ বছর বয়সী তারানেহ ও রোমিনা রাহিমি

যে কর্মকর্তা নির্যাতন করেছিলেন, তিনিই বিচারক! ইরানে মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত যমজ বোনের করুণ পরিণতি

নিউইয়র্কের নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছেন বাংলাদেশিরা

কুইন্সের গণ্ডি পেরিয়ে নিউইয়র্কের নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছেন বাংলাদেশিরা

বুক না কেটেই হৃৎপিণ্ড প্রতিস্থাপন, রোবোটিক সার্জারিতে বিশ্বকে চমকে দিল সৌদি হাসপাতাল
বুক না কেটেই হৃৎপিণ্ড প্রতিস্থাপন, রোবোটিক সার্জারিতে বিশ্বকে চমকে দিল সৌদি হাসপাতাল

আধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহারে বড় ধরনের সাফল্য দেখিয়েছে সৌদি আরবের শীর্ষস্থানীয় চিকিৎসাকেন্দ্র কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে জানানো হয়েছে, মাত্র তিন বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটিতে রোবোটিক সার্জারির সংখ্যা ১১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।   ২০২২ সালে যেখানে এই হাসপাতালে ৭৭১টি রোবোটিক অস্ত্রোপচার সম্পন্ন হয়েছিল, ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৮৫টিতে। এ ছাড়া ২০২৪ সালের ১ হাজার ৩৭০টি অস্ত্রোপচারের তুলনায় ২০২৫ সালে প্রবৃদ্ধির হার ছিল ২৩ শতাংশ। অঙ্গ প্রতিস্থাপন, হৃদ্‌রোগের অস্ত্রোপচার এবং মস্তিষ্কের টিউমার অপসারণের মতো অত্যন্ত জটিল চিকিৎসায় রোবোটিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহারের ফলেই এই সাফল্য এসেছে, যা অস্ত্রোপচারের ঝুঁকি ও শারীরিক ক্ষত কমিয়ে নিখুঁত চিকিৎসা নিশ্চিত করছে।   ২০০৩ সালে প্রথমবারের মতো রোবোটিক সার্জারি চালুর পর থেকে কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতাল সাধারণ জটিল কাজে শল্যচিকিৎসকদের সহায়তার গণ্ডি পেরিয়ে এখন এমন সব দুরূহ অস্ত্রোপচার সম্পন্ন করছে, যার জন্য আগে শরীরের বড় অংশ কাটতে হতো। এই ধারাবাহিকতায় হাসপাতালটি চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিশ্বে প্রথমবারের মতো তিনটি অনন্য মাইলফলক অর্জন করেছে।   এর মধ্যে রয়েছে শতভাগ রোবোটিক পদ্ধতিতে যকৃৎ (লিভার) প্রতিস্থাপন, বুক না কেটেই সম্পূর্ণ রোবোটিক উপায়ে হৃৎপিণ্ড (হার্ট) প্রতিস্থাপন এবং মাথার খুলির ভেতরের টিউমার রোবোটিক প্রযুক্তির মাধ্যমে অপসারণ।   চিকিৎসা সাফল্য ও রোগীদের সুস্থতার হারেও অভাবনীয় কৃতিত্ব দেখিয়েছে প্রতিষ্ঠানটি। ২০১৯ সালে রোবোটিক কার্ডিয়াক সার্জারি কর্মসূচি চালুর পর থেকে ২০২৪ সালের মাঝামাঝি পর্যন্ত সম্পন্ন হওয়া ৪০০টি অস্ত্রোপচারে রোগীদের বেঁচে থাকার হার রেকর্ড ৯৮ শতাংশে পৌঁছেছে।   পাশাপাশি জীবিত দাতার (লিভিং ডোনার) অঙ্গ প্রতিস্থাপনেও বিশ্বজুড়ে শীর্ষ অবস্থান ধরে রেখেছে হাসপাতালটি। এখন পর্যন্ত দাতার শরীর থেকে যকৃতের অংশ সংগ্রহের জন্য ১ হাজার ৬০০টিরও বেশি রোবোটিক অস্ত্রোপচার সম্পন্ন করেছে কেন্দ্রটি, যা একক কোনো চিকিৎসাপ্রতিষ্ঠান হিসেবে বিশ্বে সর্বোচ্চ।   চলতি ২০২৬ সালে প্রতিষ্ঠানটি ‘সিঙ্গেল-পোর্ট রোবট’ প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারিত করেছে, যার মাধ্যমে একাধিক ছিদ্রের পরিবর্তে শরীরে মাত্র একটি ক্ষুদ্র ছিদ্রের সাহায্যে জটিল অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে। ২০২৬ সালের প্রথম নয় মাসে এই প্রযুক্তিতে ১০৯টি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে, যার মধ্যে যকৃৎ প্রতিস্থাপন ও জীবিত দাতার অস্ত্রোপচার ছাড়াও বিশ্বে প্রথমবারের মতো সিঙ্গেল-পোর্ট রোবোটিক লিভিং ডোনার লিভার রিসেকশন সিরিজ অন্তর্ভুক্ত রয়েছে।   ন্যূনতম কাটাছেঁড়ার এই আধুনিক পদ্ধতির ফলে রোগীরাও অত্যন্ত দ্রুত সুস্থ হয়ে উঠছেন; পরিসংখ্যান অনুযায়ী, কিডনি দাতাদের ৯৬ শতাংশকেই অস্ত্রোপচারের ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া সম্ভব হয়েছে।   চিকিৎসা সেবা ও গবেষণায় এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালে বিশ্বের শীর্ষ ২৫০টি একাডেমিক মেডিকেল সেন্টারের তালিকায় মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় প্রথম এবং বিশ্বব্যাপী দ্বাদশ স্থান অর্জন করেছে কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতাল।   একই বছর ‘ব্র্যান্ড ফাইন্যান্স’-এর মূল্যায়নে এটি সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সবচেয়ে মূল্যবান স্বাস্থ্যসেবা ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে। এ ছাড়া বিশ্বখ্যাত সাময়িকী নিউজউইকের ‘ওয়ার্ল্ডস বেস্ট হসপিটালস ২০২৬’, ‘ওয়ার্ল্ডস বেস্ট স্মার্ট হসপিটালস ২০২৭’ এবং ‘ওয়ার্ল্ডস বেস্ট স্পেশালাইজড হসপিটালস ২০২৭’-এর মর্যাদাপূর্ণ তালিকাতেও স্থান করে নিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১২:৪৭
রুশ সীমান্তের কাছেই জার্মানির বড় সামরিক মহড়া, মাঠে নামল এআই ও কামিকাজে ড্রোন

রুশ সীমান্তের কাছেই জার্মানির বড় সামরিক মহড়া, মাঠে নামল এআই ও কামিকাজে ড্রোন

বিয়ের দিনে উপহার না নিয়ে প্রায় ১০০ এতিম শিশুর সঙ্গে দিনটি উদ্‌যাপনের উদ্যোগ নিয়েছেন তুরস্কের দম্পতি মুহাম্মদ ও ফাতমা চাকমাক। ছবি: সংগৃহীত

বিয়েতে উপহার না নিয়ে বরং ১০০ এতিম শিশুকে উপহার দিলেন তুর্কি দম্পতি

রুশ সীমান্তের কাছেই জার্মানির বড় সামরিক মহড়া, মাঠে নামল এআই ও কামিকাজে ড্রোন

রুশ সীমান্তের কাছেই জার্মানির বড় সামরিক মহড়া, মাঠে নামল এআই ও কামিকাজে ড্রোন

যুক্তরাষ্ট্রের হা মলার পরও শেষ হয়নি ইরানের ক্ষে পণাস্ত্র শক্তি, সামনে এলো ভূগর্ভস্থ ঘাঁটি
যুক্তরাষ্ট্রের হা মলার পরও শেষ হয়নি ইরানের ক্ষে পণাস্ত্র শক্তি, সামনে এলো ভূগর্ভস্থ ঘাঁটি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে নতুন করে সামরিক হামলার হুমকির মধ্যেই নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করে নতুন একটি ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ বা ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে ইরান। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি বিশাল ভূগর্ভস্থ সামরিক স্থাপনায় একসঙ্গে দুটি তরল জ্বালানিচালিত (লিকুইড-ফুয়েল) ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম অত্যাধুনিক লঞ্চার স্থাপন করা হয়েছে।   এই প্রথমবারের মতো একসঙ্গে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র ছোড়ার লঞ্চার জনসমক্ষে আনল তেহরান। সামরিক বিশ্লেষকদের মতে, তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণের সময় গতি ও গতিপথ পরিবর্তনের বাড়তি সুবিধা দেয় এবং ভূগর্ভস্থ সুরক্ষিত অবস্থানে থাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর পক্ষে এগুলো শনাক্ত ও ধ্বংস করা অত্যন্ত কঠিন।   প্রকাশিত ফুটেজে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল আহমাদ ভাহিদি এবং আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ মুসাভিকে ওই ভূগর্ভস্থ স্থাপনা পরিদর্শন করতে দেখা যায়। সারি সারি ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জামে সজ্জিত সুড়ঙ্গের ভেতর জিপ গাড়িতে চড়ে ঘাঁটিটি ঘুরে দেখেন জেনারেল মুসাভি।   পরিদর্শনকালে বাহিনীর যুদ্ধপ্রস্তুতি সম্পর্কে ব্রিফিং গ্রহণের পর জেনারেল ভাহিদি শত্রুপক্ষকে হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রতিপক্ষের জন্য যা ঘটছে তা কেবল শুরু মাত্র। অন্যদিকে ব্রিগেডিয়ার জেনারেল মুসাভি দাবি করেন, সাম্প্রতিক সংঘাত সত্ত্বেও ইরান তার সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে এবং যুদ্ধকাঠামোতে অত্যন্ত কার্যকর ও চমকপ্রদ সব অস্ত্র যুক্ত করেছে।   এর আগে গত ৭ এপ্রিল কঠিন জ্বালানিচালিত (সলিড-ফুয়েল) দ্বৈত লঞ্চার প্রদর্শন করেছিল আইআরজিসি, আর এবার তার সঙ্গে যুক্ত হলো তরল জ্বালানিচালিত এই ব্যবস্থা। ভিডিওটিতে হোয়াইট হাউসকে লক্ষ্য করে লেখা একটি হাতে লেখা ব্যঙ্গাত্মক ও আক্রমণাত্মক বার্তাও দেখা গেছে।   ওয়াশিংটন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে বলে যে দাবি করে আসছিল, তার পাল্টা জবাব হিসেবেই তেহরান এই ভিডিও প্রকাশ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সামরিক অভিযানকে ‘বড় বিজয়’ ও যুদ্ধ ‘কার্যত শেষ’ বলে দাবি করলেও পরিস্থিতি বদলালে যুক্তরাষ্ট্র আবারও আঘাত হানতে প্রস্তুত বলে সতর্ক করেছেন।   পাশাপাশি তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা স্থগিত করার নির্দেশ দিয়েছেন। তবে নিউইয়র্ক টাইমস ও অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, ইরান পুনরায় ক্ষেপণাস্ত্র সক্ষমতা গড়ে তুলছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসরায়েলের সঙ্গে মিলে তেহরানের বিরুদ্ধে চার থেকে সাত দিনের নতুন বিমান হামলার পরিকল্পনা বিবেচনা করছেন ট্রাম্প।   সম্প্রতি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক রোমান গফম্যান ওয়াশিংটন সফর করে সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফসহ মার্কিন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং নতুন হামলার বিষয়ে চাপ দেন বলে জানা গেছে। এ ছাড়া ইরান রাসায়নিক ও জৈব অস্ত্র কর্মসূচিতে অগ্রগতি সাধন করছে বলেও হোয়াইট হাউসকে সতর্ক করেছে ইসরায়েল।   উল্লেখ্য, সম্ভাব্য বিমান হামলা থেকে নিজেদের অস্ত্রভান্ডার সুরক্ষিত রাখতে চলতি মাসের শুরুতেই প্রথমবারের মতো এই বিশাল ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নেটওয়ার্কের ফুটেজ প্রকাশ করেছিল ইরান। সর্বশেষ প্রকাশিত ভিডিওতে ইরানের দাবি করা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ফাত্তাহ’ এবং দূরপাল্লার ‘খোররামশাহর’ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি জিপিএস ছাড়াই স্বদেশি প্রযুক্তিতে পরিচালিত নতুন প্রজন্মের নিখুঁত লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র দেখা গেছে।   তবে নিজেদের অবশিষ্ট সামরিক সক্ষমতার গোপনীয়তা রক্ষায় ফুটেজের কিছু অস্ত্র ইচ্ছাকৃতভাবে ঝাপসা করে রাখা হয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি নতুন করে ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার বা জ্বালানি অবকাঠামোতে হামলা চালায়, তবে ভূগর্ভস্থ এই সুরক্ষিত ঘাঁটিগুলো তাদের সামরিক অভিযানের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে।

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১১:১
জ্যামাইকা থেকে আসা মায়ের ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার অধিকার ছিল না বলে জানার পর এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত

লন্ডনে জন্ম ও বেড়ে ওঠা, তা স্বত্তেও ২৪ বছর বয়সী তরুণীর ব্রিটিশ পাসপোর্ট বাতিল

শেখ হাসিনার দেশে ফেরার পথ খুঁজতে ভারতীয় সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা

শেখ হাসিনার দেশে ফেরার পথ খুঁজতে ভারতীয় সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা

কুয়েতে ড্রোন হামলায় স্ত্রীকে হারিয়ে স্বামীর আক্ষেপ, ‘পরিকল্পনা থাকলে বেঁচে যেতেন’

কুয়েতে ড্রোন হামলায় স্ত্রীকে হারিয়ে স্বামীর আক্ষেপ, ‘পরিকল্পনা থাকলে বেঁচে যেতেন’

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...