ইরানের সামরিক নীতি ‘প্রতিরক্ষামূলক’ থেকে ‘আক্রমণাত্মক’, মার্কিন সেনা হ ত্যা-বন্দিতে পুরস্কার
সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে নিজেদের সামরিক নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে ইরান। এতদিন দেশটির সামরিক কৌশল মূলত ‘প্রতিরক্ষামূলক’ থাকলেও, এখন তা বদলে পুরোপুরি ‘আক্রমণাত্মক’ অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরানি সেনাবাহিনী। শনিবার (২২ আগস্ট) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া জানিয়েছেন, ১২ দিন ও ৪০ দিনের সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতার আলোকে তাদের এই কৌশলগত পরিবর্তন এসেছে। নতুন এই নীতির মূল লক্ষ্য হলো, যেকোনো হুমকির বিরুদ্ধে তাৎক্ষণিক ও ব্যাপক পরিসরে পাল্টা জবাব দেওয়া এবং প্রয়োজনে আগাম প্রতিরোধমূলক অভিযান পরিচালনা করা।
সম্ভাব্য মার্কিন স্থল হামলার বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে জেনারেল আকরামিনিয়া জানিয়েছেন, মার্কিন সেনাদের হত্যা বা বন্দি করার জন্য বিশেষ পুরস্কারের পরিকল্পনা হাতে নিয়েছে তেহরান। এই পরিকল্পনার আওতায় সশস্ত্র বাহিনীর যেকোনো সদস্য বা বৈধ অস্ত্রধারী সাধারণ নাগরিক মার্কিন সেনা হত্যা বা বন্দি করতে পারলে তাকে ৫ বিলিয়ন তোমান (প্রায় ২৬ হাজার ডলার) পুরস্কার দেওয়া হবে।
তবে উল্লেখযোগ্য ব্যাপার হলো, কোনো নারী যদি এই কাজ সম্পন্ন করতে পারেন, তবে তার জন্য পুরস্কারের অঙ্ক দ্বিগুণ—অর্থাৎ ১০ বিলিয়ন তোমান (প্রায় ৫৩ হাজার ডলার) নির্ধারণ করা হয়েছে। শুধু তাই নয়, বীরত্বের স্বীকৃতিস্বরূপ হামলায় ব্যবহৃত অস্ত্রটি মূল দামের দ্বিগুণ মূল্যে কিনে নিয়ে মালিকের নামে সেটি সামরিক জাদুঘরে সংরক্ষণ করার পাশাপাশি তাকে নতুন একটি বিকল্প অস্ত্রও দেওয়া হবে।
বিশ্বমঞ্চে এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব এখন নাটকীয়ভাবে কমেছে বলে দাবি করেছেন এই ইরানি সামরিক কর্মকর্তা। তিনি উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটনকে পাশ কাটিয়ে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মিলে সম্পূর্ণ নতুন একটি স্বতন্ত্র প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে।
মার্কিন অংশগ্রহণ ছাড়াই ওই অঞ্চলে এমন একটি সামরিক জোট গঠনের উদ্যোগ এটাই প্রথম, যা মধ্যপ্রাচ্যে আমেরিকার রাজনৈতিক ও কৌশলগত পতনের একটি সুস্পষ্ট প্রমাণ বলে মনে করছে ইরান।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আন্তর্জাতিক
View moreযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে নতুন করে সামরিক হামলার হুমকির মধ্যেই নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করে নতুন একটি ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ বা ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে ইরান। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি বিশাল ভূগর্ভস্থ সামরিক স্থাপনায় একসঙ্গে দুটি তরল জ্বালানিচালিত (লিকুইড-ফুয়েল) ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম অত্যাধুনিক লঞ্চার স্থাপন করা হয়েছে। এই প্রথমবারের মতো একসঙ্গে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র ছোড়ার লঞ্চার জনসমক্ষে আনল তেহরান। সামরিক বিশ্লেষকদের মতে, তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণের সময় গতি ও গতিপথ পরিবর্তনের বাড়তি সুবিধা দেয় এবং ভূগর্ভস্থ সুরক্ষিত অবস্থানে থাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর পক্ষে এগুলো শনাক্ত ও ধ্বংস করা অত্যন্ত কঠিন। প্রকাশিত ফুটেজে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল আহমাদ ভাহিদি এবং আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ মুসাভিকে ওই ভূগর্ভস্থ স্থাপনা পরিদর্শন করতে দেখা যায়। সারি সারি ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জামে সজ্জিত সুড়ঙ্গের ভেতর জিপ গাড়িতে চড়ে ঘাঁটিটি ঘুরে দেখেন জেনারেল মুসাভি। পরিদর্শনকালে বাহিনীর যুদ্ধপ্রস্তুতি সম্পর্কে ব্রিফিং গ্রহণের পর জেনারেল ভাহিদি শত্রুপক্ষকে হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রতিপক্ষের জন্য যা ঘটছে তা কেবল শুরু মাত্র। অন্যদিকে ব্রিগেডিয়ার জেনারেল মুসাভি দাবি করেন, সাম্প্রতিক সংঘাত সত্ত্বেও ইরান তার সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে এবং যুদ্ধকাঠামোতে অত্যন্ত কার্যকর ও চমকপ্রদ সব অস্ত্র যুক্ত করেছে। এর আগে গত ৭ এপ্রিল কঠিন জ্বালানিচালিত (সলিড-ফুয়েল) দ্বৈত লঞ্চার প্রদর্শন করেছিল আইআরজিসি, আর এবার তার সঙ্গে যুক্ত হলো তরল জ্বালানিচালিত এই ব্যবস্থা। ভিডিওটিতে হোয়াইট হাউসকে লক্ষ্য করে লেখা একটি হাতে লেখা ব্যঙ্গাত্মক ও আক্রমণাত্মক বার্তাও দেখা গেছে। ওয়াশিংটন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে বলে যে দাবি করে আসছিল, তার পাল্টা জবাব হিসেবেই তেহরান এই ভিডিও প্রকাশ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সামরিক অভিযানকে ‘বড় বিজয়’ ও যুদ্ধ ‘কার্যত শেষ’ বলে দাবি করলেও পরিস্থিতি বদলালে যুক্তরাষ্ট্র আবারও আঘাত হানতে প্রস্তুত বলে সতর্ক করেছেন। পাশাপাশি তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা স্থগিত করার নির্দেশ দিয়েছেন। তবে নিউইয়র্ক টাইমস ও অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, ইরান পুনরায় ক্ষেপণাস্ত্র সক্ষমতা গড়ে তুলছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসরায়েলের সঙ্গে মিলে তেহরানের বিরুদ্ধে চার থেকে সাত দিনের নতুন বিমান হামলার পরিকল্পনা বিবেচনা করছেন ট্রাম্প। সম্প্রতি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক রোমান গফম্যান ওয়াশিংটন সফর করে সিআইএ পরিচালক জন র্যাটক্লিফসহ মার্কিন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং নতুন হামলার বিষয়ে চাপ দেন বলে জানা গেছে। এ ছাড়া ইরান রাসায়নিক ও জৈব অস্ত্র কর্মসূচিতে অগ্রগতি সাধন করছে বলেও হোয়াইট হাউসকে সতর্ক করেছে ইসরায়েল। উল্লেখ্য, সম্ভাব্য বিমান হামলা থেকে নিজেদের অস্ত্রভান্ডার সুরক্ষিত রাখতে চলতি মাসের শুরুতেই প্রথমবারের মতো এই বিশাল ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নেটওয়ার্কের ফুটেজ প্রকাশ করেছিল ইরান। সর্বশেষ প্রকাশিত ভিডিওতে ইরানের দাবি করা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ফাত্তাহ’ এবং দূরপাল্লার ‘খোররামশাহর’ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি জিপিএস ছাড়াই স্বদেশি প্রযুক্তিতে পরিচালিত নতুন প্রজন্মের নিখুঁত লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র দেখা গেছে। তবে নিজেদের অবশিষ্ট সামরিক সক্ষমতার গোপনীয়তা রক্ষায় ফুটেজের কিছু অস্ত্র ইচ্ছাকৃতভাবে ঝাপসা করে রাখা হয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি নতুন করে ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার বা জ্বালানি অবকাঠামোতে হামলা চালায়, তবে ভূগর্ভস্থ এই সুরক্ষিত ঘাঁটিগুলো তাদের সামরিক অভিযানের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে।
লন্ডনে জন্ম ও বেড়ে ওঠা, তা স্বত্তেও ২৪ বছর বয়সী তরুণীর ব্রিটিশ পাসপোর্ট বাতিল
শেখ হাসিনার দেশে ফেরার পথ খুঁজতে ভারতীয় সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা
কুয়েতে ড্রোন হামলায় স্ত্রীকে হারিয়ে স্বামীর আক্ষেপ, ‘পরিকল্পনা থাকলে বেঁচে যেতেন’
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নতুন বৈশ্বিক চুক্তি ছাড়াই শেষ হয়েছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১। কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর বিষয়ে স্পষ্ট অঙ্গীকার না থাকায় প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়নসহ কয়েকটি দেশ। দুই সপ্তাহের বেশি সময় ধরে আলোচনা এবং নির্ধারিত সময়ের অতিরিক্ত প্রায় দুই দিন দর-কষাকষির পরও দেশগুলো ঐকমত্যে পৌঁছাতে পারেনি। রোববার (২২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় সম্মেলনের সমাপনী অধিবেশনে চুক্তি অনুমোদনে ব্যর্থতার বিষয়টি নিশ্চিত করেন কপ-৩১ সভাপতি ও তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম। সম্মেলনের শেষ পর্যায়ে তুরস্ক ও অস্ট্রেলিয়ার নেতৃত্বে একটি সংশোধিত চুক্তির খসড়া উপস্থাপন করা হয়। এতে বিদ্যুতের ব্যবহার বাড়ানো এবং কার্বন নিঃসরণ কমানোর কিছু লক্ষ্য রাখা হলেও জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে সরাসরি কোনো নতুন অঙ্গীকার ছিল না। বিশেষ করে খসড়ায় কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার পর্যায়ক্রমে কমানো কিংবা বন্ধ করার নির্দিষ্ট পরিকল্পনা উল্লেখ করা হয়নি। এই বিষয়টি নিয়ে আপত্তি জানায় ইউরোপীয় ইউনিয়ন, পানামা, মার্শাল দ্বীপপুঞ্জসহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা কয়েকটি দেশ। ইউরোপীয় ইউনিয়নের পক্ষে আয়ারল্যান্ডের জলবায়ু ও জ্বালানিমন্ত্রী দারা ও’ব্রায়েন জানান, জীবাশ্ম জ্বালানির উল্লেখ ছাড়া কোনো জলবায়ু চুক্তিকে তাঁরা সমর্থন করবেন না। তাঁর বক্তব্য, বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম প্রধান কারণ জীবাশ্ম জ্বালানি। অথচ নতুন চুক্তিতে সেই সমস্যার মোকাবিলায় পর্যাপ্ত পদক্ষেপ নেই। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা আরও অভিযোগ করেন, প্রস্তাবিত খসড়াটি আগের জলবায়ু সম্মেলনগুলোর অঙ্গীকারের তুলনায় দুর্বল। অন্যদিকে পানামার প্রতিনিধিরাও চুক্তির বিরোধিতা করেন। তাঁদের বক্তব্য, জলবায়ু সংকট মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপের পরিবর্তে দুর্বল সমঝোতা গ্রহণ করা হলে তা ভবিষ্যৎ উদ্যোগকে বাধাগ্রস্ত করবে। দীর্ঘ আলোচনার পরও আপত্তি দূর করতে ব্যর্থ হন সম্মেলনের আয়োজকেরা। সমাপনী অধিবেশনে কপ-৩১ সভাপতি মুরাত কুরুম স্বীকার করেন, প্রস্তাবিত চুক্তির বিষয়ে কয়েকটি দেশের আপত্তি রয়েছে এবং কোনো ঐকমত্য তৈরি হয়নি। ফলে সংশ্লিষ্ট সিদ্ধান্তগুলো অনুমোদন করা যায়নি। জাতিসংঘের জলবায়ু সম্মেলনে মূল সিদ্ধান্ত গ্রহণের জন্য অংশগ্রহণকারী দেশগুলোর ঐকমত্য প্রয়োজন হয়। একটি দেশও আনুষ্ঠানিক আপত্তি জানালে চুক্তি অনুমোদনের প্রক্রিয়া আটকে যেতে পারে। এবারের সম্মেলনে প্রায় ২০০ দেশের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থসহায়তা নিশ্চিত করা। ২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত কপ-২৮ সম্মেলনে প্রথমবারের মতো জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার প্রয়োজনীয়তা নিয়ে বৈশ্বিক সমঝোতা হয়েছিল। কিন্তু এবারের সম্মেলনে সেই অঙ্গীকার বাস্তবায়নের জন্য আরও সুস্পষ্ট পরিকল্পনা গ্রহণের দাবি উঠলেও দেশগুলো একমত হতে পারেনি। প্রথম দিকের একটি খসড়ায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার দ্রুত কমানোর কথা উল্লেখ ছিল। পরে সংশোধিত খসড়া থেকে সেই ভাষা বাদ দেওয়া হয়। শেষ পর্যায়ে উপস্থাপিত প্রস্তাবেও জীবাশ্ম জ্বালানির নাম সরাসরি উল্লেখ করা হয়নি। বরং আগের সমঝোতার প্রতি সাধারণভাবে ইঙ্গিত করা হয়। খসড়ায় ২০৩৫ সালের মধ্যে বিশ্বের মোট চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রাখা হয়েছিল। একই সঙ্গে কার্বন ক্যাপচার অ্যান্ড স্টোরেজ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রস্তাব ছিল। এই প্রযুক্তির মাধ্যমে শিল্পকারখানা থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইড সংগ্রহ করে সংরক্ষণের চেষ্টা করা হয়। তবে পরিবেশবাদী সংগঠনগুলোর একটি অংশের অভিযোগ, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর পরিবর্তে এই প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা তৈরি হলে কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার দীর্ঘায়িত হতে পারে। অন্যদিকে তেল ও গ্যাস উৎপাদনকারী কয়েকটি দেশ জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের বিরোধিতা করেছে। জলবায়ু অর্থায়ন নিয়েও সম্মেলনে মতবিরোধ ছিল। উন্নয়নশীল ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলো ক্ষয়ক্ষতি মোকাবিলা, বন্যা, খরা ও ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগের প্রস্তুতির জন্য আরও অর্থসহায়তার দাবি জানায়। কিন্তু ধনী দেশগুলোর অর্থায়নের পরিমাণ ও দায়িত্ব নিয়ে চূড়ান্ত সমঝোতা হয়নি। বাংলাদেশসহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য এই আলোচনা গুরুত্বপূর্ণ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূলীয় এলাকায় লবণাক্ততা, বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়নের প্রয়োজন রয়েছে। তবে এবারের সম্মেলনে মূল চুক্তি অনুমোদিত না হওয়ায় জীবাশ্ম জ্বালানি কমানো এবং জলবায়ু অর্থায়নের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নতুন বৈশ্বিক অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে। এদিকে এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আন্তর্জাতিক জলবায়ু নীতি ও জীবাশ্ম জ্বালানি উৎপাদন নিয়ে ভিন্ন অবস্থান গ্রহণ করেছে। জলবায়ু বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি সীমিত রাখতে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ দ্রুত কমানো প্রয়োজন। কিন্তু বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে মতবিরোধ থাকায় কার্যকর আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণ কঠিন হয়ে পড়ছে। আগামী বছর ইথিওপিয়ার আদ্দিস আবাবায় কপ-৩২ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু অর্থায়নের অমীমাংসিত বিষয়গুলো আবার আলোচনায় আসতে পারে। সংবাদসূত্র রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস,জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক কাঠামো কনভেনশন
মজুত স্বর্ণ বিক্রি করে দিচ্ছে রাশিয়া, বিশ্বজুড়ে দাম আরও কমার আভাস
পবিত্র আল-আকসা মসজিদে জুমার নামাজের সময় গ্রেফতার তুর্কি পর্যটক, বাড়ছে রিমান্ড
পরীক্ষার আগমুহূর্তে নিয়ম বদলেও নকল ঠেকাতে না পেরে পদত্যাগ দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর
মেক্সিকোর মনতেরেই শহরে সিজারিয়ানের সময় জটিলতা দেখা দেওয়ার পর মারা যান ১৯ বছর বয়সী সোফিয়া কালদেরন। তাঁর নবজাতক বেঁচে যায়। গত ১৯ জুলাই মেক্সিকান সামাজিক নিরাপত্তা ইনস্টিটিউটের (আইএমএসএস) ২৩ নম্বর স্ত্রীরোগ ও প্রসূতি হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃতদেহ হস্তান্তরের আগে কয়েকটি অঙ্গ সরিয়ে রাখার কথা পরিবারকে জানানো হয়নি বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত করছে নুয়েভো লেওন অঙ্গরাজ্যের প্রসিকিউটরের দপ্তর। সোফিয়ার মা পাত্রিসিয়া হুয়ারেস স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, মৃত্যুর কারণ জানতে হাসপাতালকে ময়নাতদন্তের অনুমতি দিয়েছিলেন তাঁরা। শেষকৃত্যের প্রস্তুতির সময় সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের কাছ থেকে পরিবার জানতে পারে, সোফিয়ার দেহে হৃদ্যন্ত্র, যকৃৎ, অগ্ন্যাশয় ও অন্ত্রের একটি অংশ নেই। মায়ের অভিযোগ, ময়নাতদন্তের অনুমতি নেওয়ার সময় এসব অঙ্গ সরিয়ে রাখার বিষয়ে তাঁদের কিছু জানানো হয়নি। ঘটনার প্রায় চার মাস পর নভেম্বরে আইএমএসএস এক বিবৃতিতে জানায়, মৃত্যুর কারণ নির্ধারণে ময়নাতদন্তের পর অঙ্গগুলো শনাক্ত করে হাসপাতালের প্যাথলজি বিভাগে সংরক্ষণ করা হয়েছে। পরিবারকে যথাসময়ে স্পষ্ট তথ্য দেওয়া হয়নি বলে স্বীকার করেছে সংস্থাটি। সোফিয়ার মায়ের অনুরোধে চিকিৎসার নথির একটি অনুলিপি দেওয়ার কথাও জানিয়েছে আইএমএসএস। তদন্ত শেষ হওয়া পর্যন্ত অঙ্গগুলো হাসপাতালের হেফাজতে থাকবে। এরপর সেগুলো গ্রহণের বিষয়ে পরিবারের সিদ্ধান্তকে সম্মান করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। নুয়েভো লেওনের উপপ্রসিকিউটর লুইস এনরিকে ওরোস্কো সুয়ারেস জানান, পরিবার আগস্টে অভিযোগ দায়ের করে। অভিযোগে চিকিৎসায় সম্ভাব্য ত্রুটির বিষয়টিও তোলা হয়েছে। তদন্তে সোফিয়ার মৃত্যুর কারণ এবং কী প্রক্রিয়ায় অঙ্গগুলো সরিয়ে সংরক্ষণ করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট হাসপাতালটি কেন্দ্রীয় সরকারের একটি সংস্থার অধীন হওয়ায় মামলার নথি কেন্দ্রীয় প্রসিকিউটরের দপ্তরে পাঠানোর বিষয়টি বিবেচনা করছে অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ।
সিডনিতে বোমা বানানোর অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশি নওরোজ আমিন
যুদ্ধের হুমকি ঠেকাতে সামরিক প্রতিরোধই ভরসা, ইরানের পার্লামেন্ট স্পিকারের বার্তা

