জার্মানিতে মার্কিন পর্যটককে ধ র্ষণের পর হ ত্যা, ৩২ বছর পর ডিএনএ প্রমাণে ৮১ বছরের বৃদ্ধের যাবজ্জীবন
জার্মানির একটি আদালত ১৯৯৪ সালে মার্কিন পর্যটক অ্যামি লোপেজকে (২৪) ধর্ষণ ও হত্যার দায়ে শুক্রবার ৮১ বছর বয়সী এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। দীর্ঘ ৩২ বছর পর ডিএনএ প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলেই চাঞ্চল্যকর এই মামলার রায় দেওয়া সম্ভব হয়েছে।
জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর কোবলেঞ্জের রাইন নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক এহরেনব্রেইটস্টাইন দুর্গের কাছে ওই মার্কিন পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছিল স্থানীয় কয়েকজন শিশু।
চলতি বছরের শুরুতে কোবলেঞ্জ পাবলিক প্রসিকিউটর অফিস এক বিবৃতিতে জানিয়েছিল, ভুক্তভোগীকে শ্বাসরোধ করার পাশাপাশি পাথর দিয়ে মাথায় আঘাত এবং একাধিকবার ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়েছিল।
হত্যার পর দীর্ঘ তিন দশক পুলিশ অপরাধীকে শনাক্ত করতে ব্যর্থ হলেও, অবশেষে চলতি বছরের ফেব্রুয়ারিতে একটি বৃদ্ধাশ্রম থেকে 'হ্যান্স এস' নামের ওই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। ১৯৯৯ সালে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় তার ডিএনএ পুলিশের কাছে সংরক্ষিত ছিল।
পরবর্তীতে সেই জিনগত তথ্য মুছে ফেলা হলেও, পুলিশ সন্দেহভাজন বৃদ্ধের নতুন লালার নমুনা সংগ্রহ করে। প্রসিকিউটররা জানান, এই নমুনার সাথে নিহত লোপেজের পোশাকে পাওয়া ডিএনএ-র হুবহু মিল পাওয়া যায়।
কোবলেঞ্জের আঞ্চলিক আদালত প্রমাণ পেয়েছে যে, অভিযুক্ত হ্যান্স এস ইয়ুথ হোস্টেলের রাস্তা দেখানোর অজুহাতে লোপেজকে একটি নির্জন পথে নিয়ে গিয়ে ধর্ষণ ও হত্যা করে।
আদালত জানিয়েছে, অপরাধের মাত্রা এতটাই গুরুতর যে অপরাধীর আগাম মুক্তির কোনো সম্ভাবনা নেই। বিচারকের মতে, অভিযুক্ত ব্যক্তি মূলত ধর্ষণের জন্য কোনো শিকার খুঁজছিল এবং দুর্ভাগ্যবশত টেক্সাস থেকে ঘুরতে আসা লোপেজ ভুল সময়ে ভুল জায়গায় উপস্থিত ছিলেন।
প্রসিকিউটর অফিস জানায়, কয়েক দশক ধরে অমীমাংসিত থাকা এই কোল্ড কেসের সুরাহা করতে তদন্তকারীরা লোপেজের পোশাক এবং প্রায় ১ হাজার ৬০০টি নমুনা পুনরায় পরীক্ষা করেন। পরবর্তীতে একটি পুরুষ ডিএনএ পাওয়ার পর ২০২৪ সালে পুলিশ অপরাধীকে ধরতে আড়াই হাজার ইউরো পুরস্কার ঘোষণা করে।
এছাড়া 'আকতেনজাইচেন এক্সওয়াই' নামের একটি ট্রু-ক্রাইম প্রোগ্রামে মামলাটি প্রচারের পর স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে এই রহস্যের জট খুলতে সক্ষম হয় পুলিশ। এই ঐতিহাসিক মামলায় নিহতের পরিবার সহ-বাদী হিসেবে যুক্ত ছিল।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
বিষয়
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন। ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে | এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
আন্তর্জাতিক
View moreসৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরে ধারাবাহিক আ ক্র ম ণের পর যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে সৌদি আরবে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা পিছিয়ে দিয়েছে ডেল্টা এয়ারলাইনস। চলতি বছরের ২৩ অক্টোবর থেকে ফ্লাইট চালুর কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই রুটে যাত্রী পরিবহন শুরু হবে ২০২৭ সালের মার্চে। তবে মার্চের ঠিক কোন তারিখে ফ্লাইট চালু হবে, তা এখনো জানায়নি এয়ারলাইনসটি। সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যেই এ সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ডেল্টা। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি রাজধানীর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে। ধারাবাহিক এসব ঘটনায় অন্তত ১৩ জন নি হ ত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও কয়েক শ মানুষ। পরিস্থিতির কারণে বিমান চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ডেল্টা জানিয়েছে, অঞ্চলটির পরিবর্তনশীল পরিস্থিতি বিবেচনায় নিয়ে ফ্লাইট চালুর সময় পিছিয়ে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির ভাষ্য, যাত্রী ও কর্মীদের নিরাপত্তা তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়া, রিয়াদ এয়ার এবং সংশ্লিষ্ট সরকারি ও বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে তারা। আটলান্টা থেকে রিয়াদে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনাটি ডেল্টার জন্য গুরুত্বপূর্ণ। ২০২৪ সালে সৌদি আরবের নতুন বিমান সংস্থা রিয়াদ এয়ারের সঙ্গে অংশীদারত্বের ঘোষণা দিয়েছিল ডেল্টা। সেই পরিকল্পনার অংশ হিসেবে এয়ারবাস এ৩৫০-৯০০ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়েছিল। রুটটি চালু হলে যুক্তরাষ্ট্রের কোনো এয়ারলাইনসের মাধ্যমে সৌদি আরবে সরাসরি যাত্রী পরিবহনের নতুন সুযোগ তৈরি হতো। তবে সৌদি আরবের বিমানবন্দরগুলোকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ এখন এই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়িয়েছে। সোমবার হুতি বিদ্রোহীরা কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালানোর কথা জানায়। একই সঙ্গে মক্কা ও মদিনার বিমানবন্দর ছাড়া সৌদি আরবের অন্য বিমানবন্দরগুলোকে অনিরাপদ বলে সতর্ক করে আন্তর্জাতিক এয়ারলাইনসগুলোকে। এমন হুমকির পর বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। ফ্লাইটের তারিখ পরিবর্তনের কারণে যেসব যাত্রীর ভ্রমণ পরিকল্পনা প্রভাবিত হয়েছে, তাদের বিকল্প ব্যবস্থা নেওয়ার সুযোগ দিচ্ছে ডেল্টা। যাত্রীরা এয়ারলাইনসটির ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট পরিবর্তনের সুযোগ দেখতে পারবেন। প্রযোজ্য শর্ত অনুযায়ী, টিকিট বাতিল করে অর্থ ফেরত নেওয়া অথবা ভবিষ্যৎ ভ্রমণের জন্য ক্রেডিট পাওয়ার ব্যবস্থাও রয়েছে। যাত্রার তারিখ ও টিকিটের শর্ত অনুযায়ী সুবিধা ভিন্ন হতে পারে। ডেল্টার প্রকাশিত ভ্রমণ-সংক্রান্ত নির্দেশনায় ২০২৬ সালের ২৩ অক্টোবর থেকে ২০২৭ সালের ২৬ মার্চ পর্যন্ত রিয়াদগামী, রিয়াদ থেকে ছেড়ে যাওয়া কিংবা রিয়াদ হয়ে যাতায়াতের ক্ষেত্রে পরিবর্তনের সুযোগের কথা বলা হয়েছে। নির্ধারিত শর্ত পূরণকারী যাত্রীরা অতিরিক্ত ফি ছাড়াই ফ্লাইট পরিবর্তন করতে পারবেন। তবে যাত্রীরা টিকিট পরিবর্তন বা বাতিল করার আগে ডেল্টার সর্বশেষ নির্দেশনা দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের কোনো এয়ারলাইনস সৌদি আরবে সরাসরি ফ্লাইট পরিচালনা করে না। সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়া নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসির বাইরের ডালেস আন্তর্জাতিক বিমানবন্দর এবং লস এঞ্জেলেস থেকে সৌদি আরবে সরাসরি ফ্লাইট পরিচালনা করে। ফলে ডেল্টার পরিকল্পিত আটলান্টা-রিয়াদ রুটটি চালু হলে দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগে নতুন একটি সংযোগ যুক্ত হতো। ফ্লাইট চালুর সময় পিছিয়ে গেলেও সৌদি আরবের সঙ্গে দীর্ঘমেয়াদি যোগাযোগের পরিকল্পনা থেকে সরে আসার ঘোষণা দেয়নি ডেল্টা। তবে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি কীভাবে পরিবর্তিত হয়, তার ওপর নতুন রুট চালুর পরিকল্পনা নির্ভর করবে। আপাতত যাত্রীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নির্ধারিত তারিখে ফ্লাইট চালু হচ্ছে না এবং নতুন সময়সূচি অনুযায়ী যাত্রার পরিকল্পনা করতে হবে।
ক্যামেরার নজরদারি এড়াতে মেকআপ করুন, ভারতে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলিউড অভিনেত্রী
চিপসের প্যাকেট ভেবে উদ্ধার করেন কয়েকদিনের নবজাতককে, ২২ বছর পর পুনর্মিলন
সিরিয়াকে নিরাপদ ঘোষণা করে শরণার্থী মর্যাদা বাতিল যুক্তরাজ্যের, ফেরত পাঠানোর শঙ্কা
হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের ইনার সিটি প্যারিশ চার্চে আজও দেখা যায় অটোমান আমলের একটি মিহরাব। বর্তমানে খ্রিষ্টানদের উপাসনালয় হিসেবে ব্যবহৃত ভবনটির একটি অংশ অটোমান শাসনকালে মসজিদে রূপান্তর করা হয়েছিল। ভেতরে সংরক্ষিত নামাজের এই বিশেষ কুলুঙ্গি সেই ইতিহাসের নিদর্শন। এস্তেরগম বুদাপেস্ট আর্চডায়োসিসের পর্যটন দপ্তরের তথ্য অনুযায়ী, এলিজাবেথ সেতুর পেস্ট প্রান্তে অবস্থিত গির্জাটির মূল উপাসনাকক্ষ অটোমান দখলের সময় মসজিদ হিসেবে ব্যবহৃত হতো। ওই সময় তৈরি মিহরাবটি এখনও ভবনের ভেতরে রয়েছে। মিহরাব সাধারণত মুসল্লিদের নামাজের জন্য মক্কার দিকে কিবলা নির্দেশ করে। গির্জার ইতিহাস নিয়ে প্রকাশিত তথ্যের ভিত্তিতে হাঙ্গেরির ঐতিহ্যবিষয়ক সংবাদমাধ্যম পেস্টবুদা জানিয়েছে, ১৫৪১ সালের পর অটোমান আমলে ভবনটি মসজিদ হিসেবে ব্যবহৃত হয়। এর স্মৃতি হিসেবে মূল উপাসনাকক্ষের দক্ষিণ পূর্ব দেয়ালে মিহরাবটি টিকে আছে। তবে অটোমান শাসনের পুরো সময় ভবনটি অবিচ্ছিন্নভাবে মসজিদ ছিল, এমন দাবি ওই বিবরণে করা হয়নি। ১৬৮৬ সালে অটোমান শাসনের অবসানের পর গির্জার পুনর্নির্মাণ শুরু হয়। অবশিষ্ট গথিক দেয়াল ব্যবহার করে কয়েক ধাপে মূল ভবন ও দক্ষিণের টাওয়ার বারোক স্থাপত্যরীতিতে নির্মাণ করা হয়। আঠারো শতকে ভবনটি ধীরে ধীরে বর্তমান চেহারা পায়। ভবনটির ইতিহাস আরও পুরোনো। আর্চডায়োসিসের পর্যটন দপ্তর জানায়, একটি রোমান সামরিক দুর্গের ধ্বংসাবশেষের ওপর গির্জার অংশবিশেষ দাঁড়িয়ে আছে। একাদশ ও দ্বাদশ শতকে সেই দুর্গের পাথর ব্যবহার করে এখানে গির্জা নির্মাণ করা হয়। পরে সংস্কার ও সম্প্রসারণের মধ্য দিয়ে এতে গথিক, রেনেসাঁ ও বারোক স্থাপত্যের বৈশিষ্ট্য যুক্ত হয়। মিহরাবের পাশাপাশি কালো রঙে লেখা একটি ঐতিহাসিক লিপির অবশিষ্টাংশের কথাও মধ্যযুগীয় গির্জা নিয়ে প্রকাশিত বিবরণে উল্লেখ রয়েছে। তবে আলোচিত ছবির লেখাটির নির্ভুল পাঠ নিশ্চিত হয়নি। তাই সেটিকে নির্দিষ্ট কোনো কোরআনের আয়াত হিসেবে চিহ্নিত করার ভিত্তি পাওয়া যায়নি।
ভারতীয় বংশোদ্ভূত মার্কিন সেনাসদস্যের ৫০ মাসের কারাদণ্ড, চাচাতো ভাইকে জোরপূর্বক শ্রমে বাধ্য করার অভিযোগ
গান্ধী-নেহরুর ওপর নির্ভরতা নয়, নিজেদের নেতা গড়ুন: আজমগড়ে ওয়াইসির আহ্বান
ওমরাহ পালনে মক্কা যাওয়ার পথে রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি আলেম
গুয়াতেমালায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে মৃত বলে ধরে নেওয়ার প্রায় আট ঘণ্টা পর নিজের শেষকৃত্যের সময় কফিনের ভেতর নড়াচড়া করতে এবং উঠে বসতে দেখা গেছে। ঘটনাটি ঘটে দেশটির কিচে বিভাগের সাকাপুলাস এলাকার এল হোকোটে সম্প্রদায়ে। কিশোরীর নাম ইউলেইদি ইক্সকোটোয়াক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কফিনের ভেতর তাঁর নড়াচড়া এবং উপস্থিত স্বজনদের বিস্মিত প্রতিক্রিয়া দেখা যায়। ঘটনাটি যেমন বিস্ময় তৈরি করেছে, তেমনি একজন মানুষকে মৃত বলে ধরে নেওয়ার আগে যথাযথ চিকিৎসা পরীক্ষা কতটা জরুরি, সেই প্রশ্নও সামনে এনেছে। ঘটনার বিবরণ অনুযায়ী, ১০ অক্টোবর শনিবার ভোরে ইউলেইদি অসুস্থ হয়ে পড়েন। তাঁর বাবা আব্রাহাম ইক্সকোটোয়াক তাঁকে গাড়িতে করে চিকিৎসাকেন্দ্রে নেওয়ার চেষ্টা করছিলেন। পথে কিশোরী অচেতন হয়ে পড়েন। বাবার ভাষ্য অনুযায়ী, তিনি তখন মেয়ের শ্বাস-প্রশ্বাস ও কবজির নাড়ি অনুভব করতে পারেননি। সেই পরিস্থিতিতে তিনি মেয়েকে মৃত বলে ধরে নেন। তবে কোনো চিকিৎসক তাঁর মৃত্যু নিশ্চিত করেননি বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরিবারের সদস্যরা এরপর একটি কফিনের ব্যবস্থা করেন এবং বাড়িতে শেষকৃত্যের আয়োজন করেন। স্বজন ও প্রতিবেশীরা সেখানে জড়ো হয়ে শোক প্রকাশ করছিলেন। কিন্তু শোকের সেই পরিবেশ মুহূর্তেই বদলে যায়, যখন কিশোরীর মা লেসভিয়া রিওস কফিনের ভেতরে নড়াচড়া লক্ষ করেন। মায়ের বর্ণনা অনুযায়ী, তিনি মেয়ের কাছে গিয়ে নড়াচড়া দেখতে পান। এরপর কফিনের ভেতর থেকে ইউলেইদি নড়েচড়ে ওঠেন এবং একপর্যায়ে উঠে বসেন। উপস্থিত স্বজনেরা তাঁকে সাহায্য করে কফিন থেকে বের করে আনেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়। কিশোরী নিজেও অসুস্থ হয়ে পড়ার আগের অভিজ্ঞতা সম্পর্কে কথা বলেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, অচেতন হওয়ার আগে বুকে বা হৃদ্যন্ত্রের স্থানে তীব্র ব্যথা অনুভব করেছিলেন। এরপর কী ঘটেছিল, তা তিনি স্পষ্টভাবে বলতে পারেননি। জ্ঞান ফিরে পাওয়ার পর তিনি পরিবার ও সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ১২ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনগুলোতে গুয়াতেমালার স্বাস্থ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে ঘটনার কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে। কেন কিশোরী অচেতন হয়েছিলেন, কেন তাঁর বাবা নাড়ি ও শ্বাস-প্রশ্বাস অনুভব করতে পারেননি এবং পরে কীভাবে তাঁর জ্ঞান ফিরেছে—এসব প্রশ্নের নির্ভরযোগ্য চিকিৎসাগত ব্যাখ্যা এখনো প্রকাশ্যে আসেনি। ঘটনাটি একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তাও সামনে এনেছে। কেউ অচেতন হয়ে পড়লে বা তাঁর শ্বাস-প্রশ্বাস ও নাড়ি বোঝা না গেলে অনুমানের ভিত্তিতে তাঁকে মৃত ধরে নেওয়া বিপজ্জনক। দ্রুত জরুরি চিকিৎসাসেবা নিতে হবে এবং প্রশিক্ষিত চিকিৎসাকর্মীদের মাধ্যমে যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে। গুয়াতেমালার এই কিশোরীর ঘটনা এখন আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত। পরিবারের কাছে এটি অলৌকিক ঘটনা বলে মনে হলেও, এর প্রকৃত কারণ জানতে চিকিৎসাগত তদন্ত ও নির্ভরযোগ্য তথ্যের প্রয়োজন রয়েছে।
পরিবারে তৃতীয় ক্যানসারের আঘাত, লিউকেমিয়া শনাক্তের পর দুই চিকিৎসক বোনের ভিডিও ভাইরাল
হামলা ও তীব্র উত্তেজনার কারণে সৌদি যুবরাজকে বাঙ্কারযুক্ত প্রাসাদে সরিয়ে নেওয়া হচ্ছে