সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

প্রশিক্ষণকেন্দ্র বলছে চীন, লাওসে স্যাটেলাইটে মিলল যুদ্ধবিমান ও সামরিক যান

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: অক্টোবর ৮, ২০২৬ ৬:৪৪
লাওসের নতুন প্রশিক্ষণকেন্দ্রে স্যাটেলাইটে দেখা যুদ্ধবিমান
লাওসের নতুন প্রশিক্ষণকেন্দ্রে স্যাটেলাইটে দেখা যুদ্ধবিমান

দক্ষিণ-পূর্ব এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়ানোর ক্ষেত্রে নতুন এক পদক্ষেপ নিয়েছে চীন। লাওসে চীন-লাওস যৌথ সামরিক প্রশিক্ষণকেন্দ্র হিসেবে চালু হওয়া একটি স্থাপনায় আটটি হালকা আক্রমণাত্মক যুদ্ধবিমান ও দুই ডজনের বেশি সহায়ক সামরিক যান দেখা গেছে। সাম্প্রতিক স্যাটেলাইট ছবিতে এসব সরঞ্জামের উপস্থিতি ধরা পড়ার পর স্থাপনাটি ভবিষ্যতে শুধু প্রশিক্ষণকেন্দ্র হিসেবেই থাকবে, নাকি চীনের বৃহত্তর সামরিক কর্মকাণ্ডের অংশ হয়ে উঠবে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

 

রয়টার্সের প্রকাশ করা ভ্যান্টর স্যাটেলাইট ছবিতে দেখা যায়, লাওসের রাজধানী ভিয়েনতিয়েন থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে বান কিউন বিমানবন্দরের একটি নির্মাণাধীন রানওয়েতে আটটি কে-৮ হালকা আক্রমণাত্মক বিমান এবং ২০টির বেশি সহায়ক যান রয়েছে। রানওয়ের সম্প্রসারণের কাজও তখন চলছিল।

 

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বান কিউন বিমানবন্দরে চীন-লাওস যৌথ সহায়তা ও প্রশিক্ষণকেন্দ্র এবং চীন-লাওস বন্ধুত্ব বিমান একাডেমি ২৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। দুই দেশের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত এই কেন্দ্রের মূল উদ্দেশ্য লাওসের বিমানবাহিনীর পাইলটদের প্রশিক্ষণ ও সক্ষমতা বাড়ানো। চীনের দাবি, কেন্দ্রটির নির্মাণ ও ব্যবহার দুই দেশের পারস্পরিক সম্মান ও সমান পরামর্শের ভিত্তিতে হয়েছে এবং এটি কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে পরিচালিত নয়।

 

তবে স্যাটেলাইট ছবিতে দেখা সামরিক উপস্থিতি এবং রানওয়ের নির্মাণকাজকে ঘিরে বিশেষজ্ঞদের মধ্যে ভিন্ন ধরনের বিশ্লেষণ তৈরি হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বর্তমানে স্থাপনাটি প্রশিক্ষণকেন্দ্রের মতো হলেও ভবিষ্যতে এর সামরিক সক্ষমতা বাড়তে পারে। বিশেষ করে রানওয়ে সম্প্রসারণের কাজ শেষ হলে বড় আকারের বিমান পরিচালনার সুযোগ তৈরি হতে পারে।

 

বিশ্লেষকদের ধারণা, সেখানে ভবিষ্যতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, গোলাবারুদ ও জ্বালানি সংরক্ষণাগার, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রমের অবকাঠামো তৈরি হচ্ছে কি না, সেটিই এখন গুরুত্বপূর্ণ বিষয়। এসব ব্যবস্থা যুক্ত হলে স্থাপনাটি শুধু প্রশিক্ষণকেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ না থেকে চীনের বৃহত্তর সামরিক কার্যক্রমে ভূমিকা রাখতে পারে।

 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের বিদেশে বড় ধরনের সামরিক ঘাঁটির সংখ্যা খুবই সীমিত। আফ্রিকার জিবুতিতে চীনের একটি সামরিক সহায়তা ঘাঁটি রয়েছে। এ ছাড়া কম্বোডিয়ার রিয়াম বন্দরে চীনের সামরিক উপস্থিতি রয়েছে। সেই তুলনায় লাওসের বান কিউনে বিমান পরিচালনার সক্ষমতাসম্পন্ন একটি স্থাপনা তৈরি হলে এটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীনের সামরিক উপস্থিতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে।

 

বান কিউনকে বেছে নেওয়ার পেছনে ভৌগোলিক কারণও রয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। এলাকাটি চীনের সঙ্গে লাওসের সীমান্তের কাছাকাছি এবং চীন-লাওস রেলপথের অবকাঠামোর সঙ্গে সংযুক্ত। ফলে চীন থেকে জনবল ও সামরিক সরঞ্জাম দ্রুত সেখানে নেওয়ার সুযোগ রয়েছে। একই সঙ্গে লাওসের অনেক এলাকার তুলনায় বান কিউনের ভূপ্রকৃতি তুলনামূলক সমতল, যা বিমানঘাঁটি ও উড্ডয়ন প্রশিক্ষণের জন্য সুবিধাজনক।

 

অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বিশ্লেষক র‍্যাচেল ভ্যানডেনব্রিঙ্ক মনে করেন, বান কিউনকে বেছে নেওয়া কোনো নির্দিষ্ট সামরিক প্রয়োজন পূরণের চেয়ে সুযোগ কাজে লাগানোর সঙ্গে বেশি সম্পর্কিত হতে পারে। তাঁর মতে, চীনের জন্য মূল ভূখণ্ড দক্ষিণ-পূর্ব এশিয়ায় একটি সহজপ্রবেশ্য অবস্থান হিসেবে লাওসের কৌশলগত গুরুত্ব রয়েছে।

 

সিঙ্গাপুরভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক আলেকজান্ডার নিলও রানওয়ের সম্প্রসারণ নিয়ে গুরুত্ব দিয়েছেন। তাঁর মতে, বর্তমানে বিমানক্ষেত্রটি তুলনামূলক ছোট ও সাধারণ দেখালেও ভবিষ্যতে বড় বিমান পরিচালনার উপযোগী করে তৈরি করা হতে পারে। এর মধ্যে গোয়েন্দা তথ্য সংগ্রহ বা ইলেকট্রনিক নজরদারির কাজে ব্যবহৃত বিমানও থাকতে পারে।

 

তবে লাওসে থাকা কে-৮ বিমানগুলোর সক্ষমতা নিয়েও প্রশ্ন রয়েছে। সামরিক বিশ্লেষক কলিন কোহ দেশটির বিমানগুলোর কার্যক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। লাওসের হাতে বর্তমানে চারটি কে-৮ বিমান রয়েছে বলে লন্ডনভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য উদ্ধৃত করেছে রয়টার্স। নতুন স্যাটেলাইট ছবিতে যে আটটি বিমান দেখা গেছে, সেগুলো চীনা তৈরি হংডু জেএল-৮ বা কে-৮ মডেলের বলে নিরাপত্তা বিশ্লেষকেরা মনে করছেন। বিমানটি প্রশিক্ষণের পাশাপাশি হালকা আক্রমণাত্মক কাজে ব্যবহার করা যায়।

 

এই স্থাপনা নিয়ে সবচেয়ে বেশি নজর রাখছে লাওসের প্রতিবেশী দেশগুলো। বিশেষ করে ভিয়েতনাম দীর্ঘদিন ধরে ইন্দোচীন অঞ্চলে চীনের প্রভাব বিস্তার নিয়ে সতর্ক। দক্ষিণ চীন সাগর নিয়েও ভিয়েতনাম ও চীনের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ফলে লাওসে চীনের সামরিক অবকাঠামোর সম্প্রসারণ হ্যানয়ের জন্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিষয় হয়ে উঠতে পারে।

 

থাইল্যান্ডও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, চীনা ঘাঁটি স্থাপনের অনুমতি দেওয়া লাওসের সার্বভৌম অধিকার। তবে পারস্পরিক আস্থা বজায় রাখা এবং পরিস্থিতির অগ্রগতি পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দিচ্ছে ব্যাংকক।

 

বান কিউন বিমানবন্দরটির অতীত ইতিহাসও বেশ গুরুত্বপূর্ণ। ভিয়েতনাম যু দ্ধের সময় ১৯৬০ ও ১৯৭০-এর দশকে যুক্তরাষ্ট্র গোপন সামরিক অভিযানে বিমানবন্দরটি ব্যবহার করেছিল। সে সময় এটি ‘লিমা সাইট ৪৪’ নামে পরিচিত ছিল। এখন একই এলাকায় চীনের সামরিক প্রশিক্ষণ ও সহায়তা অবকাঠামো গড়ে ওঠায় এর কৌশলগত গুরুত্ব নতুন করে আলোচনায় এসেছে।

 

তাইওয়ানের প্রতিরক্ষা বিশেষজ্ঞ সু তজু-ইউনের মতে, দক্ষিণ চীন সাগর বা তাইওয়ানকে ঘিরে ভবিষ্যতে কোনো স ং ঘাত তৈরি হলে লাওসের এই ঘাঁটি চীনের জন্য আঞ্চলিক সামরিক তৎপরতার একটি গুরুত্বপূর্ণ অবস্থান হয়ে উঠতে পারে। তবে বর্তমানে স্থাপনাটি ঠিক কী ধরনের সামরিক কাজে ব্যবহার করা হবে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

 

চীন অবশ্য এ ধরনের আশঙ্কাকে স্বাভাবিকভাবেই গুরুত্ব দিচ্ছে না। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, কেন্দ্রটি কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে পরিচালিত নয় এবং এর লক্ষ্য চীন-লাওস সামরিক সহযোগিতা বাড়ানো। একই সঙ্গে কেন্দ্রটির উদ্দেশ্য হিসেবে লাওসের বিমানবাহিনীর পাইলটদের প্রশিক্ষণ ও দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের কথা উল্লেখ করেছে।

 

তবে স্যাটেলাইটে ধরা পড়া যুদ্ধবিমান, সহায়ক সামরিক যান এবং রানওয়ে সম্প্রসারণের কাজের কারণে বান কিউনের এই স্থাপনা এখন দক্ষিণ-পূর্ব এশিয়ার নিরাপত্তা বিশ্লেষকদের নজরের কেন্দ্রে রয়েছে। ভবিষ্যতে সেখানে নতুন সামরিক অবকাঠামো যোগ হয় কি না, সেটিই চীনের এই নতুন বিদেশি সামরিক উপস্থিতির প্রকৃত পরিসর বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
জ্যামাইকা থেকে আসা মায়ের ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার অধিকার ছিল না বলে জানার পর এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত
লন্ডনে জন্ম ও বেড়ে ওঠা, তা স্বত্তেও ২৪ বছর বয়সী তরুণীর ব্রিটিশ পাসপোর্ট বাতিল

লন্ডনে জন্ম ও বেড়ে ওঠা ২৪ বছর বয়সী এক তরুণীর ব্রিটিশ পাসপোর্ট বাতিল করেছে যুক্তরাজ্যের হোম অফিস। জ্যামাইকা থেকে আসা তাঁর মায়ের ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার অধিকার ছিল না বলে জানতে পারার পর এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। দ্য গার্ডিয়ান ২০ নভেম্বর জানিয়েছে, পাসপোর্ট বাতিলের পর ওই তরুণী কাজ ও বাসা ভাড়ার অধিকার হারিয়েছেন। এখন তিনি গৃহহীন হয়ে পড়ার আশঙ্কা করছেন।    হোম অফিস তরুণীকে চিঠিতে জানিয়েছে, তাঁর জন্মের সময় বাবা ও মা কেউই ব্রিটিশ নাগরিক ছিলেন না। এ কারণে ব্রিটিশ নাগরিকত্ব ও তাঁর নামে ইস্যু করা পাসপোর্টের ওপর তাঁর দাবি নেই বলে জানিয়েছে দপ্তরটি। পাসপোর্ট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁর আইনি আপত্তিও খারিজ করেছে হোম অফিস। দপ্তরটির একজন মুখপাত্র বলেন, প্রতারণা বা ভুল তথ্যের ভিত্তিতে নাগরিকত্ব কিংবা পাসপোর্ট পাওয়ার প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।    নাম প্রকাশ করতে চাননি ওই তরুণী। তিনি দ্য গার্ডিয়ানকে বলেন, বরাবরই নিজেকে ব্রিটিশ বলে জেনে এসেছেন। লন্ডনেই তাঁর পড়াশোনা ও কর্মজীবনের শুরু। শৈশবে অল্প সময় জ্যামাইকায় আত্মীয়দের কাছে থাকলেও দেশটি তাঁর প্রায় অপরিচিত। তিনি যুক্তরাজ্যেই থাকতে চান।    তরুণীর আইনজীবী নাগা কান্দিয়ার ভাষ্য, জন্মের পর থেকেই তাঁর মক্কেলের ব্রিটিশ পাসপোর্ট ছিল। সিদ্ধান্তটিকে হৃদয়বিদারক আখ্যা দিয়ে তিনি বলেন, ওই তরুণী নিজে কোনো অন্যায় করেননি, অথচ তাঁকেই এর পরিণতি ভোগ করতে হচ্ছে। তাঁকে জ্যামাইকায় পাঠানোর কোনো পরিকল্পনা আছে কি না, সে বিষয়ে হোম অফিস নির্দিষ্ট করে কিছু জানায়নি।    যুক্তরাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী, ১৯৮৩ সালের ১ জানুয়ারি বা তার পরে দেশটিতে জন্ম নেওয়া কেউ সাধারণত স্বয়ংক্রিয়ভাবে ব্রিটিশ নাগরিক হন, যদি জন্মের সময় মা বা বাবার অন্তত একজন ব্রিটিশ নাগরিক হন অথবা যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের অধিকার রাখেন। যুক্তরাজ্যে জন্ম নিয়ে জীবনের প্রথম ১০ বছর সেখানে কাটিয়েছেন, এমন ব্যক্তিরাও নির্দিষ্ট শর্তে নাগরিকত্বের জন্য নিবন্ধনের আবেদন করতে পারেন।    সূত্র: দ্য গার্ডিয়ান

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১০:৫৭
শেখ হাসিনার দেশে ফেরার পথ খুঁজতে ভারতীয় সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা

শেখ হাসিনার দেশে ফেরার পথ খুঁজতে ভারতীয় সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা

কুয়েতে ড্রোন হামলায় স্ত্রীকে হারিয়ে স্বামীর আক্ষেপ, ‘পরিকল্পনা থাকলে বেঁচে যেতেন’

কুয়েতে ড্রোন হামলায় স্ত্রীকে হারিয়ে স্বামীর আক্ষেপ, ‘পরিকল্পনা থাকলে বেঁচে যেতেন’

জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, চুক্তি ছাড়াই শেষ হলো ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন

জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, চুক্তি ছাড়াই শেষ হলো ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন

চলতি বছরের প্রথম নয় মাসে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণের মজুত প্রায় ৬২ টন কমেছে। ছবি: সংগৃহীত
মজুত স্বর্ণ বিক্রি করে দিচ্ছে রাশিয়া, বিশ্বজুড়ে দাম আরও কমার আভাস

চলতি বছরের প্রথম নয় মাসে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণের মজুত প্রায় ৬২ টন কমেছে। সেপ্টেম্বর শেষে ব্যাংকটির হাতে ছিল প্রায় ২ হাজার ২৬৪ টন স্বর্ণ, যা ২০১৯ সালের শেষ দিকের পর সর্বনিম্ন। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের হিসাবে, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যেই ব্যাংকটি ১৯ টন স্বর্ণ বিক্রি করেছে।    রয়টার্স জানিয়েছে, রাশিয়ার সরকারি আর্থিক সঞ্চয় তহবিল ন্যাশনাল ওয়েলথ ফান্ডের পক্ষে ২০২৫ সালের নভেম্বরে বাজারে স্বর্ণ বিক্রি শুরু করে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। চলতি বছরের শুরুতে ব্যাংকটির স্বর্ণের মজুত ছিল ৭ কোটি ৪৮ লাখ ট্রয় আউন্স। সেপ্টেম্বর শেষে তা নেমে আসে ৭ কোটি ২৮ লাখ ট্রয় আউন্সে।    রাশিয়া মজুত কমালেও বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনা বেড়েছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের ৩ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বছরের প্রথম নয় মাসে কেন্দ্রীয় ব্যাংক ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠান বিক্রি বাদ দিয়ে নিট ৬৭৫ টন স্বর্ণ কিনেছে। গত বছরের একই সময়ের তুলনায় তা ৬ শতাংশ বেশি। তৃতীয় প্রান্তিকে প্রকাশ্যে জানানো কেনাকাটায় এগিয়ে ছিল চীন ও পোল্যান্ড।    এদিকে শুক্রবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিক লেনদেনে স্বর্ণের দাম একপর্যায়ে প্রতি ট্রয় আউন্সে ৩ হাজার ৫০২ দশমিক ৪৯ ডলারে নামে। রয়টার্সের হিসাবে, এটি ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। শুক্রবার বিকেল পর্যন্ত ওই সপ্তাহে স্বর্ণের দাম কমেছে প্রায় ৯ দশমিক ৪ শতাংশ।    সাম্প্রতিক দরপতনের পেছনে যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার প্রত্যাশা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের শেয়ারে বিক্রির চাপের কথা জানিয়েছে রয়টার্স। বাজার বিশ্লেষকদের মতে, শেয়ারে ক্ষতি সামলাতে কিছু বিনিয়োগকারী স্বর্ণও বিক্রি করেছেন। রাশিয়ার বিক্রি সাম্প্রতিক দরপতনে কতটা ভূমিকা রেখেছে, তা প্রকাশিত তথ্য থেকে নির্ধারণ করা যায়নি।    সূত্র: কিটকো নিউজ

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ৮:৩২
পবিত্র আল-আকসা

পবিত্র আল-আকসা মসজিদে জুমার নামাজের সময় গ্রেফতার তুর্কি পর্যটক, বাড়ছে রিমান্ড

পরীক্ষার আগমুহূর্তে নিয়ম বদলেও নকল ঠেকাতে না পেরে পদত্যাগ দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর

পরীক্ষার আগমুহূর্তে নিয়ম বদলেও নকল ঠেকাতে না পেরে পদত্যাগ দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর

মেক্সিকোতে প্রসবের সময় মারা গেলেন ১৯ বছরের সোফিয়া

মেক্সিকোতে প্রসবের সময় মারা গেলেন ১৯ বছরের সোফিয়া, শেষকৃত্যের আগে পরিবার জানল, দেহে কয়েকটি অঙ্গ নেই

সিডনিতে বোমা বানানোর অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশি নওরোজ আমিন
সিডনিতে বোমা বানানোর অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশি নওরোজ আমিন

অস্ট্রেলিয়ার সিডনিতে সন্ত্রাসবাদসংক্রান্ত দুই অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় নাগরিক নওরোজ রায়েদ আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) ভোরে সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইংলবার্নে একটি বাড়ি থেকে ৩৫ বছর বয়সী আমিনকে গ্রেপ্তার করা হয়। ২০২১ সালে পৃথক একটি সন্ত্রাসবাদ মামলায় তাঁর কারাদণ্ড হয়েছিল।    অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের ডেপুটি কমিশনার হিলডা সিরেক জানান, সম্ভাব্য হামলায় ব্যবহারের জন্য গাড়িবোমা তৈরির বিষয়ে তথ্য খুঁজছিলেন বলে আমিনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়ক হতে পারে এমন নথি সংগ্রহ বা তৈরি এবং অনলাইনে পাওয়া সহিংস উগ্রবাদী উপকরণ নিজের কাছে রাখার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। পুলিশের দাবি, এসব উপকরণের কিছু ইসলামিক স্টেট বা আইএসের সঙ্গে সম্পর্কিত।    পুলিশের ধারণা, আমিন একাই এসব কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি হামলার কোনো লক্ষ্য ঠিক করেছিলেন বা হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছিলেন, এমন তথ্য পায়নি পুলিশ। সিডনির বন্ডি বিচে গত বছরের হামলার আসন্ন প্রথম বার্ষিকীর সঙ্গেও এ ঘটনার কোনো যোগসূত্রের তথ্য পাওয়া যায়নি বলে জানান সিরেক।    গ্রেপ্তারের দিনই আমিনকে ক্যাম্পবেলটাউন লোকাল কোর্টে হাজির করা হয়। তিনি অভিযোগের বিষয়ে দোষ স্বীকার বা অস্বীকারের আনুষ্ঠানিক জবাব দেননি এবং জামিনের আবেদনও করেননি। আদালত তাঁকে হেফাজতে রাখার নির্দেশ দেন। আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাঁকে আবার আদালতে হাজির করার কথা। অভিযোগ দুটি প্রমাণিত হলে তাঁর সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস।    অস্ট্রেলিয়ার এবিসি নিউজের তথ্য অনুযায়ী, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে যাওয়ার পথে আমিনকে সিডনি বিমানবন্দরে আটকানো হয়। তাঁর লাগেজে থাকা ইউএসবি ড্রাইভে আইএসের প্রকাশনা ও সন্ত্রাসবাদসংক্রান্ত অন্যান্য উপকরণ পাওয়া যায়। ওই মামলায় সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার প্রস্তুতিসংক্রান্ত একটি অভিযোগ ও শুল্ক আইনের একটি অভিযোগে তিনি দোষ স্বীকার করেন। ২০২১ সালে নিউ সাউথ ওয়েলসের সুপ্রিম কোর্ট তাঁকে পাঁচ বছর চার মাসের কারাদণ্ড দেন।    অস্ট্রেলিয়ার রাজনৈতিক দল ওয়ান নেশন গত সেপ্টেম্বরে নির্দিষ্ট কয়েকটি দেশ থেকে অভিবাসন স্থগিত করার প্রস্তাব দিয়েছিল। সে সময় সংবাদমাধ্যম নাইনের প্রকাশিত ২৬ দেশের তালিকায় বাংলাদেশ ছিল না। আমিনের গ্রেপ্তারের দুই দিন আগে, ১৮ নভেম্বর, দলটি শরণার্থী গ্রহণ ৯০ শতাংশ কমানো এবং অভিবাসীদের মা-বাবার জন্য একটি ভিসা কর্মসূচি বাতিলের প্রস্তাবও দেয়। দুটিই দলীয় প্রস্তাব। আমিনের গ্রেপ্তারের পর বাংলাদেশিদের জন্য অস্ট্রেলিয়ার অভিবাসন নীতিতে কোনো পরিবর্তনের ঘোষণা পাওয়া যায়নি।  source : ndtv

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ৭:৪৫
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ

যুদ্ধের হুমকি ঠেকাতে সামরিক প্রতিরোধই ভরসা, ইরানের পার্লামেন্ট স্পিকারের বার্তা

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হাম লা ঠেকাতে কঠোর পদক্ষেপ চান গাদি আইজেনকোট

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হাম লা ঠেকাতে কঠোর পদক্ষেপ চান গাদি আইজেনকোট

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলা ঠেকাতে কঠোর পদক্ষেপ চান গাদি আইজেনকোট

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলা ঠেকাতে কঠোর পদক্ষেপ চান গাদি আইজেনকোট

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...