সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

‘কারও অনুমোদনের পরোয়া করি না’, পারমাণবিক অস্ত্র কারখানা ঘুরে কিমের হুঁশিয়ারি

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ১২:৪০
পারমাণবিক অস্ত্র কারখানা ঘুরে কিমের হুঁশিয়ারি
পারমাণবিক অস্ত্র কারখানা ঘুরে কিমের হুঁশিয়ারি

নিজের নতুন পারমাণবিক অস্ত্রভান্ডার প্রদর্শন করে বিশ্বশক্তিগুলোকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) প্রকাশিত নতুন ছবিতে কিম জং উন এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের দুটি পারমাণবিক উৎপাদন কারখানায় ওয়ারহেড বা পারমাণবিক বোমা পরীক্ষা করতে দেখা গেছে।

 

এ ছাড়া তিনি নতুন উদ্বোধন হওয়া একটি পারমাণবিক স্থাপনাও ঘুরে দেখেন, যেখানে অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম উৎপাদনের সেন্ট্রিফিউজ যন্ত্রপাতির সারি দেখা গেছে।

 

কোরীয় উপদ্বীপে প্রতিনিয়ত ধেয়ে আসা বহুমুখী পারমাণবিক হুমকি মোকাবিলায় দেশের প্রতিরক্ষা প্রস্তুতি নিশ্চিত করতেই তিনি সশরীরে এসব স্থাপনা পরিদর্শন করেছেন বলে দাবি করেন কিম। বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়াকে দেশের জন্য সরাসরি হুমকি হিসেবে চিহ্নিত করে তিনি সাফ জানিয়ে দেন, পিয়ংইয়ংয়ের পারমাণবিক কর্মসূচি কখনোই কারও স্বীকৃতি বা অনুমোদনের প্রত্যাশা করবে না।

 

ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে কিম জং উনের এই অনমনীয় অবস্থানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা—যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সরকার পরিবর্তন এবং দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে সামরিক অভিযান চালাচ্ছে। ইরানের কট্টরপন্থীরাও যুক্তি দিচ্ছেন যে, ভবিষ্যতের হামলা ঠেকাতে পারমাণবিক অস্ত্রের কোনো বিকল্প নেই। এরই মধ্যে নিজেদের পারমাণবিক সক্ষমতা নিয়ে যেকোনো সন্দেহ দূর করতেই উত্তর কোরিয়া এই নতুন ছবিগুলো প্রকাশ করেছে বলে ধারণা করা হচ্ছে।

 

এক বিবৃতিতে কিম জং উন বলেন, যতদিন পর্যন্ত আধিপত্য বিস্তারের হাতিয়ার হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহারকারী শত্রুশক্তি বিদ্যমান থাকবে, ততদিন উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ধারণ একটি সম্পূর্ণ অপরিবর্তনীয় সিদ্ধান্ত হয়ে থাকবে। এই বাস্তবতাকে অস্বীকার করা কেবল ব্যর্থতারই নামান্তর বলে তিনি মন্তব্য করেন।

 

উত্তর কোরিয়ার পারমাণবিক রাষ্ট্রের মর্যাদা অস্বীকার করার যেকোনো প্রচেষ্টা সরাসরি ‘যুদ্ধ ঘোষণার শামিল’ হবে বলেও সতর্ক করে দেন তিনি। পাশাপাশি বিভিন্ন ধরনের সামরিক অভিযানের জন্য বহুমুখী ক্ষেত্রে কৌশলগত পারমাণবিক অস্ত্রের বিস্তার ঘটানোর ওপর এখন তাঁর বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানান কিম। এই কর্মসূচির অংশ হিসেবে উত্তর কোরিয়ায় প্রথমবারের মতো নির্মিত একটি নৌ-পারমাণবিক রিঅ্যাক্টর (naval nuclear reaction) উৎপাদন কেন্দ্র পরিদর্শনের ছবিও প্রকাশ করেছে কেসিএনএ।

875 আইকিউ


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
কেটি পেরির সঙ্গী ট্রুডো
এক লাখ ডলারের বিলাসবহুল ট্রেনে প্যারিস থেকে ভেনিস, কেটি পেরির সঙ্গী ট্রুডো

পপ তারকা কেটি পেরি এবং কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইউরোপে এক বিলাসবহুল রাতের ট্রেন ভ্রমণ উপভোগ করেছেন, যার ব্যয় এক লাখ মার্কিন ডলারেরও বেশি বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। ফ্রান্সের প্যারিস থেকে ইতালির ভেনিস পর্যন্ত বিশ্বখ্যাত বিলাসবহুল ট্রেন ‘ভেনিস সিম্পলন-ওরিয়েন্ট-এক্সপ্রেস’-এ তারা এই যাত্রা করেন।   ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের তথ্য অনুযায়ী, এই বিশেষ যাত্রায় একমুখী টিকিটের খরচ পড়েছে প্রায় এক লাখ পাঁচ হাজার ডলার বা ৮০ হাজার পাউন্ডের কাছাকাছি।   এই ভ্রমণে ৪২ বছর বয়সী কেটি পেরি এবং ৫৪ বছর বয়সী জাস্টিন ট্রুডো ট্রেনটির অন্যতম অভিজাত ব্যক্তিগত কোচ ‘ল’অবজারভেটোয়ার’ বেছে নেন। বিশেষভাবে নকশা করা এই ব্যক্তিগত কামরায় রয়েছে আকাশ দেখার সুবিধাসম্পন্ন শয়নকক্ষ, ভিনাইল রেকর্ডের সংগ্রহসহ লাউঞ্জ ও ডাইনিং স্পেস, মার্বেল পাথরের বাথরুম, একটি গোপন লাইব্রেরি এবং নিরিবিলি টি-রুম।   পাশাপাশি ২৪ ঘণ্টার ব্যক্তিগত স্টুয়ার্ড, কক্ষের ভেতরেই বিশেষ খাবার ও শ্যাম্পেইনের ব্যবস্থা এবং স্টেশনে যাতায়াতের জন্য ব্যক্তিগত পরিবহন সুবিধাও অন্তর্ভুক্ত ছিল।   ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে পেরিকে ট্রেনের চলমান দৃশ্যের পাশে বাথটাবে সময় কাটাতে এবং ট্রুডোর সঙ্গে তাস ও বোর্ড গেম খেলতে দেখা গেছে। ভ্রমণে দুজনের পোশাকেও ছিল আভিজাত্যের ছাপ; শ্যাম্পেইন রঙের সিল্ক ও লেসের পোশাকে পেরি তার নতুন ‘বব’ হেয়ারস্টাইলের ইউরোপীয় আত্মপ্রকাশের কথা উল্লেখ করেন, আর ট্রুডোকে দেখা যায় সাদা টাক্সিডোতে।   এর আগে বার্সেলোনায় এক সম্মেলনে যোগ দেওয়া এবং প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে তোলা সেলফিও তাদের এই ইউরোপ সফরের অংশ হিসেবে আলোচনায় এসেছে। উল্লেখ্য, ২০২৫ সালের জুলাইয়ে মন্ট্রিয়লে পেরির কনসার্টের সময় থেকেই তাদের ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন শুরু হয় এবং পরবর্তীতে ক্যালিফোর্নিয়া উপকূলে ইয়টে ও প্যারিসে জন্মদিন উদযাপনের মাধ্যমে তাদের সম্পর্ক প্রকাশ্যে আসে।

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ১৪:৮
কানাডায় সরকারি চাকরি করতে হলে মুসলিম নারীদের ছাড়তে হবে হিজাব

কানাডায় সরকারি চাকরি করতে হলে মুসলিম নারীদের ছাড়তে হবে হিজাব, সুপ্রিম কোর্টে নিষেধাজ্ঞা বহাল

চীনে পরীক্ষার হলে নকল ঠেকাতে কাঁচের ছাদ থেকে পরীক্ষার্থীদের ওপর নজরদারি করছেন পরিদর্শক

চীনে পরীক্ষার হলে নকল ঠেকাতে কাঁচের ছাদ থেকে পরীক্ষার্থীদের ওপর নজরদারি করছেন পরিদর্শক

মার্কিন প্রযুক্তি জায়ান্টদের বিরুদ্ধে নতুন হুমকি, স্পেসএক্স-অ্যামাজনে হা মলার এআই ভিডিও ইরানের

মার্কিন প্রযুক্তি জায়ান্টদের বিরুদ্ধে নতুন হুমকি, স্পেসএক্স-অ্যামাজনে হা মলার এআই ভিডিও ইরানের

টরন্টোর বাংলা টাউনে দিনে-দুপুরে ডাকাতি, দেড় মিনিটে লুট মোবাইলসহ মূল্যবান মালামাল
টরন্টোর বাংলা টাউনে দিনে-দুপুরে ডাকাতি, দেড় মিনিটে লুট মোবাইলসহ মূল্যবান মালামাল

কানাডার টরন্টোর বাংলাদেশি অধ্যুষিত বাংলা টাউনে দিনের বেলায় একটি বাংলাদেশি মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডেনফোর্থ এলাকার মেট্রো প্লাজায় অবস্থিত ‘ডিভাইস স্পট’ নামের দোকানটিতে চার সদস্যের একটি ডাকাত দল হানা দিয়ে মাত্র দেড় মিনিটের মধ্যে মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।   প্রাপ্ত তথ্য অনুযায়ী, ব্যস্ত বাণিজ্যিক এলাকায় প্রকাশ্য দিবালোকে এই ডাকাতির ঘটনা ঘটে। অল্প সময়ের মধ্যেই দোকানের মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।ডাকাতির ঘটনাটি স্থানীয় বাংলাদেশি ব্যবসায়ী ও প্রবাসী কমিউনিটির মধ্যে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে টরন্টোর বাংলা টাউনের মতো পরিচিত ও ব্যস্ত এলাকায় দিনের বেলায় এমন ঘটনা ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।   ডেনফোর্থ অ্যাভিনিউয়ের বাংলা টাউন দীর্ঘদিন ধরে টরন্টোর বাংলাদেশি অভিবাসীদের ব্যবসা-বাণিজ্য, কেনাকাটা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র। এখানে বাংলাদেশি মালিকানাধীন অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। ফলে এ ধরনের ঘটনা স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াতে পারে।তবে এ ঘটনায় টরন্টো পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য, সন্দেহভাজনদের পরিচয় কিংবা কাউকে গ্রেপ্তারের বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ডাকাতির ঘটনায় লুট হওয়া মালামালের মোট মূল্যও জানা যায়নি। সূত্র : টরন্টো.সিটি নিউজ 871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ১১:২০
ফরাসি পুলিশের টিয়ারগ্যাসে রক্তপাত ও গর্ভপাতের শিকার হাজারো নারী ও কিশোরী

ফরাসি পুলিশের টিয়ারগ্যাসে রক্তপাত ও গর্ভপাতের শিকার হাজারো নারী ও কিশোরী

যুদ্ধের আগাম প্রস্তুতিতে বড় ধাক্কা, অর্ধেক রিজার্ভ সেনার খোঁজই পাচ্ছে না যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়!

যুদ্ধের আগাম প্রস্তুতিতে বড় ধাক্কা, অর্ধেক রিজার্ভ সেনার খোঁজই পাচ্ছে না যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়!

ভারতের বিহারে বিধায়কের মেয়ের বিয়ে ঘিরে মহা আয়োজন:  ১৫০ পদের ভোজ,অতিথি পাঁচ লাখ

ভারতের বিহারে বিধায়কের মেয়ের বিয়ে ঘিরে মহা আয়োজন: ১৫০ পদের ভোজ,অতিথি পাঁচ লাখ

জার্মানিতে পড়াশোনা শেষে স্থায়ী বসবাসের সুযোগ, জেনে নিন পূরণ করতে হবে যে ৫ শর্ত
জার্মানিতে পড়াশোনা শেষে স্থায়ী বসবাসের সুযোগ, জেনে নিন পূরণ করতে হবে যে ৫ শর্ত

জার্মানিতে উচ্চশিক্ষা বা কারিগরি প্রশিক্ষণ শেষ করা বিদেশি শিক্ষার্থীদের জন্য স্থায়ীভাবে বসবাসের সুযোগ রয়েছে। দেশটিতে পড়াশোনা শেষে দক্ষ কর্মী হিসেবে অন্তত দুই বছর কাজ এবং নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে পারলে স্থায়ী বসবাসের অনুমতি বা সেটেলমেন্ট পারমিটের জন্য আবেদন করা যায়। জার্মানির অভিবাসন আইনের ১৮সি ধারায় এ বিশেষ সুবিধার বিধান রয়েছে।   জার্মানির সরকারি দক্ষ কর্মী বিষয়ক ওয়েবসাইট ‘মেক ইট ইন জার্মানি’তে প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশটিতে উচ্চশিক্ষা অথবা স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ সফলভাবে শেষ করা বিদেশিদের জন্য স্থায়ী বসবাসের ক্ষেত্রে অপেক্ষার সময় তুলনামূলক কম। তবে শুধু পড়াশোনা শেষ করলেই স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া যাবে না। সংশ্লিষ্ট শর্তগুলো পূরণ করতে হবে।   স্থায়ী বসবাসের জন্য পাঁচটি প্রধান শর্ত   ১. দুই বছর দক্ষ কর্মী হিসেবে কাজ: আবেদনকারীকে জার্মানির দক্ষ কর্মী হিসেবে কাজের অনুমতিসহ (রেসিডেন্স পারমিট) অন্তত দুই বছর থাকতে হবে। এ ক্ষেত্রে অভিবাসন আইনের ১৮এ, ১৮বি, ১৮ডি অথবা ১৮জি ধারার আওতাভুক্ত অনুমতি থাকতে হবে।   ২. অনুমোদিত পেশায় কর্মরত থাকা: আবেদনকারীকে এমন একটি চাকরিতে নিয়োজিত থাকতে হবে, যা তাঁর বর্তমান রেসিডেন্স পারমিটের আওতায় অনুমোদিত।   ৩. ২৪ মাস পেনশন অবদান: জার্মানির সরকারি পেনশন বিমা ব্যবস্থায় অন্তত ২৪ মাসের অবদান থাকতে হবে।   ৪. জার্মান ভাষায় দক্ষতা: ইউরোপীয় ভাষাগত দক্ষতার মানদণ্ড অনুযায়ী জার্মান ভাষায় অন্তত বি১ পর্যায়ের দক্ষতা থাকতে হবে। পাশাপাশি দেশটির আইন, সামাজিক ব্যবস্থা ও জীবনযাপন সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। সাধারণত ‘লিভিং ইন জার্মানি’ পরীক্ষার মাধ্যমে এ জ্ঞান যাচাই করা হয়।   ৫. পর্যাপ্ত আবাসন: আবেদনকারীকে নিজের এবং পরিবারের সদস্যদের বসবাসের জন্য পর্যাপ্ত আবাসনের প্রমাণ দিতে হবে।   পড়াশোনা শেষে চাকরি খোঁজার সুযোগ   জার্মানিতে পড়াশোনা শেষ করার পর বিদেশি শিক্ষার্থীরা যোগ্যতাসম্পন্ন চাকরি খোঁজার জন্য সর্বোচ্চ ১৮ মাসের রেসিডেন্স পারমিট পেতে পারেন। এ সময়ে তাঁরা যেকোনো ধরনের কাজ করার সুযোগ পান। তবে এ সুবিধার জন্য পড়াশোনা শেষ করার প্রমাণ, স্বাস্থ্যবিমা এবং নিজের জীবনযাত্রার ব্যয় বহনের সক্ষমতা দেখাতে হয়।এদিকে, পাঁচটি শর্তের পাশাপাশি আবেদনকারীর আর্থিক সক্ষমতা, স্বাস্থ্যবিমা এবং অপরাধসংক্রান্ত রেকর্ডের মতো সাধারণ আইনি বিষয়ও যাচাই হতে পারে। বার্লিনের সরকারি আবেদন নির্দেশিকায় এসব বিষয় আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। আবেদন করতে হবে সংশ্লিষ্ট এলাকার বিদেশি নাগরিকবিষয়ক দপ্তরে।   উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টিকে জার্মানির নতুন ঘোষণা হিসেবে উপস্থাপন করা হলেও এটি নতুন কোনো অভিবাসন আইন নয়। জার্মানির বিদ্যমান অভিবাসন আইনে দেশটিতে পড়াশোনা বা কারিগরি প্রশিক্ষণ শেষ করা দক্ষ কর্মীদের জন্য এ বিশেষ সুবিধা আগে থেকেই রয়েছে।   সংবাদ সূত্র German Residence Act, Berlin Service Portal ৮৭৬টিআর

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ৭:৪৬
তিরুপতি মন্দিরে ১২১ কেজি সোনা দান

তিরুপতি মন্দিরে ১২১ কেজি সোনা দান, ২০৮ কোটি রুপির উপহারে চমকে দিলেন দম্পতি

কুইবেকে হিজাব নিষিদ্ধের আইনে সুপ্রিম কোর্টের রায় আজ, ঝুঁকিতে জাতীয় ঐক্য

কুইবেকে হিজাব নিষিদ্ধের আইনে সুপ্রিম কোর্টের রায় আজ, ঝুঁকিতে জাতীয় ঐক্য

দেশত্যাগীদের তালিকায় শীর্ষে ভারত

যুক্তরাজ্য ছাড়লেন ৮৫ হাজার ভারতীয়, দেশত্যাগীদের তালিকায় শীর্ষে ভারত

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...