সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

মেয়ের বিয়েতে নাচতে নাচতেই বাবার মৃত্যু! বোনের বিয়ে ও বিদায় সম্পন্ন না হওয়া পর্যন্ত গোপন রাখলেন ২ ভাই

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ১:৭
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কনেকে বাবার মৃত্যুর খবর দিলেন দুই ভাই, রাজস্থানের উদয়পুরে শোকের ছায়া। ছবি: সংগৃহীত
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কনেকে বাবার মৃত্যুর খবর দিলেন দুই ভাই, রাজস্থানের উদয়পুরে শোকের ছায়া। ছবি: সংগৃহীত

মেয়ের বিয়ের আনন্দঘন মুহূর্তেই বাবার মৃত্যু। কিন্তু বিয়ের অনুষ্ঠান সম্পন্ন না হওয়া পর্যন্ত সেই খবর জানানো হয়নি কনেকে। বাবার মৃত্যুর খবর গোপন রেখে বোনের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন দুই ভাই। ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুর জেলায় ঘটে যাওয়া এ ঘটনা এলাকায় শোকের পাশাপাশি আলোচনার জন্ম দিয়েছে।

 

ঘটনাটি ঘটে উদয়পুর জেলার ঋষভদেব মহকুমার পাটিয়ার (ভূধর) গ্রামে। নিহত বাবার নাম শঙ্করলাল মেঘওয়াল। বয়স ৫১ বছর। তিনি আহমেদাবাদের একটি বেসরকারি প্রতিষ্ঠানে গাড়িচালক হিসেবে কাজ করতেন। তাঁর মেয়ে প্রিয়াঙ্কার বিয়ের আয়োজন চলছিল ২১ নভেম্বর।

 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, ২০ নভেম্বর রাতে আত্মীয়স্বজনদের সঙ্গে মেয়ের বিয়ের আনন্দে অংশ নিয়েছিলেন শঙ্করলাল। বিয়ের আগের ঐতিহ্যবাহী শোভাযাত্রা ও নাচের অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় হঠাৎ তাঁর বুকে তীব্র ব্যথা শুরু হয়। পরিস্থিতি দ্রুত খারাপ হলে পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

 

হঠাৎ পরিবারের প্রধান সদস্যকে হারিয়ে বিপাকে পড়ে যান তাঁর দুই ছেলে দিলীপ ও উমেশ। একদিকে বাবার মৃত্যুতে শোক, অন্যদিকে পরদিন বোনের বিয়ে। দুই ভাই আশঙ্কা করেন, বাবার মৃত্যুর খবর শুনলে বোন প্রিয়াঙ্কা মানসিকভাবে ভেঙে পড়তে পারেন। তাই বিয়ের আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত তাঁকে বিষয়টি না জানানোর সিদ্ধান্ত নেন তাঁরা।

 

পরিবারের সদস্যরা বাবার মরদেহ হাসপাতালের মর্গে রাখেন। অন্যদিকে, মা ও বোনকে জানানো হয়, শঙ্করলাল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় আপাতত কারও সঙ্গে কথা বলতে পারছেন না।

 

এদিকে বরের পরিবারকে পুরো ঘটনা জানানো হয়। পরে বর ও তাঁর পরিবারের প্রায় ১৫ থেকে ২০ জন সদস্য প্রায় ২৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কনের গ্রামে পৌঁছান। পরিস্থিতি বিবেচনায় নির্ধারিত সময়ের আগেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

পরদিন ২১ নভেম্বর ভোররাত প্রায় ৩টার দিকে সাদামাটাভাবে প্রিয়াঙ্কার বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। এরপর বাবার মৃত্যুর খবর না জেনেই স্বামীর বাড়ির উদ্দেশে বিদায় নেন তিনি।

 

প্রিয়াঙ্কার বিদায়ের পর দুই ভাই তাঁকে বাবার মৃত্যুর খবর জানান। একই দিন শঙ্করলাল মেঘওয়ালের শেষকৃত্য সম্পন্ন করা হয়।

 

একদিকে নতুন জীবনের সূচনা, অন্যদিকে বাবাকে হারানোর শোক, সব মিলিয়ে পরিবারটির জন্য ঘটনাটি হয়ে ওঠে এক গভীর বেদনাদায়ক স্মৃতি।

 

সূত্র: ইন্ডিয়া টুডে

 

871/এসএ


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
চীনে পরীক্ষার হলে নকল ঠেকাতে কাঁচের ছাদ থেকে পরীক্ষার্থীদের ওপর নজরদারি করছেন পরিদর্শক
চীনে পরীক্ষার হলে নকল ঠেকাতে কাঁচের ছাদ থেকে পরীক্ষার্থীদের ওপর নজরদারি করছেন পরিদর্শক

চীনের একটি পরীক্ষার হলে পরীক্ষার্থীদের ওপর ওপর থেকে নজরদারি চালানোর ব্যতিক্রমী দৃশ্য সংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।   গ্লোবালইনফো ডটএজেড এবং বিটিভি নিউজসহ বিভিন্ন সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, গাঢ় রঙের স্যুট পরা এক পরিদর্শক পরীক্ষার হলের ঠিক ওপরের অংশে কাঁচের প্যানেলের মাঝখানের সরু একটি পথে দাঁড়িয়ে আছেন। পেছনে হাত বেঁধে উচ্চ অবস্থান থেকে তিনি নিচে বসা শিক্ষার্থীদের কার্যকলাপ ও খাতা পর্যবেক্ষণ করছেন।   সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। মন্তব্যের ঘরে অনেক ব্যবহারকারী রসিকতা করে বিষয়টিকে ‘হিউম্যান ড্রোন’ বা ‘গড মোড ক্যামেরা’র সঙ্গে তুলনা করেছেন। কেউ কেউ এটিকে প্রচলিত নজরদারির বাইরে একেবারে অপ্রত্যাশিত ও কৌতূহলোদ্দীপক কৌশল হিসেবে বর্ণনা করেছেন, আবার অনেকেই পুরো দৃশ্যটিকে হালকা ও হাস্যরসের ছলে নিয়েছেন।   যদিও ভিডিওটি অনলাইনে বেশ সাড়া ফেলেছে, তবে স্বাধীন ও নির্ভরযোগ্য সূত্র থেকে এই দৃশ্যের পূর্ণাঙ্গ পটভূমি এখনো পুরোপুরি নিশ্চিত নয়। সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু পোস্টে দাবি করা হয়েছে যে নীরবে ওপর থেকে সব কোণ ও খাতা পর্যবেক্ষণের জন্যই এমন কাঁচের ব্যবস্থা রাখা হয়েছে, তবে ভিডিওটি চীনের ঠিক কোন শহর বা প্রতিষ্ঠানে ধারণ করা হয়েছে এবং এমন ব্যবস্থা সত্যিই কতটা ব্যাপকভাবে চালু রয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।   ফলে সাম্প্রতিক এই ভাইরাল ক্লিপ ঘিরে যেমন কৌতূহল তৈরি হয়েছে, তেমনি এর সত্যতা ও বাস্তব প্রয়োগ নিয়েও সতর্ক পর্যবেক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে।

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ১৩:১০
মার্কিন প্রযুক্তি জায়ান্টদের বিরুদ্ধে নতুন হুমকি, স্পেসএক্স-অ্যামাজনে হা মলার এআই ভিডিও ইরানের

মার্কিন প্রযুক্তি জায়ান্টদের বিরুদ্ধে নতুন হুমকি, স্পেসএক্স-অ্যামাজনে হা মলার এআই ভিডিও ইরানের

টরন্টোর বাংলা টাউনে দিনে-দুপুরে ডাকাতি, দেড় মিনিটে লুট মোবাইলসহ মূল্যবান মালামাল

টরন্টোর বাংলা টাউনে দিনে-দুপুরে ডাকাতি, দেড় মিনিটে লুট মোবাইলসহ মূল্যবান মালামাল

ফরাসি পুলিশের টিয়ারগ্যাসে রক্তপাত ও গর্ভপাতের শিকার হাজারো নারী ও কিশোরী

ফরাসি পুলিশের টিয়ারগ্যাসে রক্তপাত ও গর্ভপাতের শিকার হাজারো নারী ও কিশোরী

যুদ্ধের আগাম প্রস্তুতিতে বড় ধাক্কা, অর্ধেক রিজার্ভ সেনার খোঁজই পাচ্ছে না যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়!
যুদ্ধের আগাম প্রস্তুতিতে বড় ধাক্কা, অর্ধেক রিজার্ভ সেনার খোঁজই পাচ্ছে না যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়!

যুক্তরাজ্যের স্ট্র্যাটেজিক রিজার্ভ বা কৌশলগত রিজার্ভ বাহিনীতে থাকা প্রায় ৯৫ হাজার সাবেক সেনা, নৌ ও বিমানবাহিনী সদস্যের মধ্যে অর্ধেকেরই হালনাগাদ যোগাযোগের তথ্য নেই দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (এমওডি) কাছে। জরুরি প্রয়োজন বা বড় ধরনের সংঘাতে ডাক পড়লে যাদের ওপর নির্ভর করার কথা, এমন প্রায় ৪৫ হাজার সাবেক সদস্যের সঙ্গে যোগাযোগ করতে পারেনি মন্ত্রণালয়।   প্রতিরক্ষা সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, স্ট্র্যাটেজিক রিজার্ভে থাকা প্রায় ১ লাখ বা ৯৫ হাজার সাবেক সদস্যের মধ্যে মাত্র অর্ধেকের কাছে চিঠি বা ইমেইল পাঠানো সম্ভব হয়েছে। অবসর নেওয়ার পর অনেকের ঠিকানা, ইমেইল কিংবা চাকরির তথ্য পরিবর্তন হওয়ায় এই অচলাবস্থা তৈরি হয়েছে।সম্প্রতি রয়্যাল নেভি, ব্রিটিশ আর্মি ও রয়্যাল এয়ার ফোর্সের প্রধানদের স্বাক্ষরে সাবেক সদস্যদের কাছে চিঠি পাঠানো শুরু হয়েছে। এতে তাঁদের বর্তমান যোগাযোগের ঠিকানা হালনাগাদ করা এবং সামরিক বাহিনী ছাড়ার পর কী ধরনের নতুন দক্ষতা ও পেশাগত অভিজ্ঞতা অর্জন করেছেন, তা একটি জরিপের মাধ্যমে জানানোর অনুরোধ করা হয়েছে। পাশাপাশি প্রশিক্ষণ ও মহড়ায় স্বেচ্ছায় অংশ নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।   যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং এবং ভেটেরান্স বিষয়ক মন্ত্রী ক্যালভিন বেইলি জানিয়েছেন, এই উদ্যোগের অর্থ এই নয় যে এখনই কাউকে যুদ্ধ বা সক্রিয় দায়িত্বে ডাকা হচ্ছে। বরং কোনো সংকট তৈরি হওয়ার আগেই প্রস্তুতি যাচাই এবং সংরক্ষিত জনবলের সক্ষমতা নিরূপণ করাই এর মূল লক্ষ্য। ওয়েস স্ট্রিটিং বলেন, মহামারির সময় প্রস্তুতির ঘাটতি নিয়ে যে সমালোচনা হয়েছিল, তা থেকে শিক্ষা নিয়ে আগাম প্রস্তুতিকে নিয়মিত কার্যক্রমের অংশ করা হচ্ছে।২০২৭ সালের বসন্তে ন্যাটোর ‘স্টেডফাস্ট ডিফেন্ডার’ মহড়ায় স্বেচ্ছাসেবক হিসেবে প্রায় ১ হাজার স্ট্র্যাটেজিক রিজার্ভ সদস্যকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া প্রস্তাবিত আর্মড ফোর্সেস বিল অনুযায়ী রিজার্ভ সদস্যদের ডাকার সর্বোচ্চ বয়সসীমা ৫৫ থেকে বাড়িয়ে ৬৫ বছর করার বিষয়টিও আলোচনায় রয়েছে।   মন্ত্রণালয় স্পষ্ট করেছে, কোনো সাবেক সদস্য চিঠি বা ইমেইল না পেলেই যে তাঁর রিজার্ভ দায়বদ্ধতা শেষ হয়ে গেছে, বিষয়টি এমন নয়। বিদেশে বসবাস করলেও কেউ স্ট্র্যাটেজিক রিজার্ভের আওতায় থাকতে পারেন, তাই যাদের তথ্য হালনাগাদ নেই তাদের নিজ নিজ বাহিনীর নির্ধারিত দপ্তরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।   সূত্র: দ্য টেলিগ্রাফ 873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ১০:১
ভারতের বিহারে বিধায়কের মেয়ের বিয়ে ঘিরে মহা আয়োজন:  ১৫০ পদের ভোজ,অতিথি পাঁচ লাখ

ভারতের বিহারে বিধায়কের মেয়ের বিয়ে ঘিরে মহা আয়োজন: ১৫০ পদের ভোজ,অতিথি পাঁচ লাখ

জার্মানিতে পড়াশোনা শেষে স্থায়ী বসবাসের সুযোগ, জেনে নিন পূরণ করতে হবে যে ৫ শর্ত

জার্মানিতে পড়াশোনা শেষে স্থায়ী বসবাসের সুযোগ, জেনে নিন পূরণ করতে হবে যে ৫ শর্ত

তিরুপতি মন্দিরে ১২১ কেজি সোনা দান

তিরুপতি মন্দিরে ১২১ কেজি সোনা দান, ২০৮ কোটি রুপির উপহারে চমকে দিলেন দম্পতি

কুইবেকে হিজাব নিষিদ্ধের আইনে সুপ্রিম কোর্টের রায় আজ, ঝুঁকিতে জাতীয় ঐক্য
কুইবেকে হিজাব নিষিদ্ধের আইনে সুপ্রিম কোর্টের রায় আজ, ঝুঁকিতে জাতীয় ঐক্য

কানাডার কুইবেক প্রদেশে সরকারি চাকরিজীবীদের কর্মক্ষেত্রে ধর্মীয় প্রতীক পরিধান নিষিদ্ধ সংক্রান্ত বিতর্কিত ধর্মনিরপেক্ষতা আইনের (বিল ২১) ওপর আজ শুক্রবার গুরুত্বপূর্ণ রায় দিতে যাচ্ছে দেশটির সুপ্রিম কোর্ট। আইন বিশেষজ্ঞদের মতে, এই রায় কেবল কানাডায় ধর্মীয় স্বাধীনতার ভবিষ্যৎই নির্ধারণ করবে না, বরং দেশটির জাতীয় ঐক্য এবং আদালত ও নির্বাচিত সরকারের ক্ষমতার ভারসাম্যেও সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। এটিকে এক প্রজন্মের মধ্যে কানাডার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংবিধানিক মামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।   ২০১৯ সালে কুইবেকের তৎকালীন ক্ষমতাসীন দল ‘কোয়ালিশন আভেনির কুইবেক’ (সিএকিউ) ‘বিল ২১’ নামের এই আইনটি পাস করে। এই আইনের আওতায় বিচারক, পুলিশ কর্মকর্তা এবং সরকারি স্কুলের শিক্ষকদের মতো সরকারি চাকরিজীবীদের কর্মক্ষেত্রে হিজাব, পাগড়ি বা ক্রুশের মতো যেকোনো ধর্মীয় প্রতীক পরা নিষিদ্ধ করা হয়।   আইনি চ্যালেঞ্জ থেকে এই বিলটিকে রক্ষা করতে কুইবেক সরকার কানাডার সংবিধানের ৩৩ নম্বর অনুচ্ছেদ বা বিতর্কিত ‘নটউইথস্ট্যান্ডিং ক্লজ’ (Notwithstanding Clause) ব্যবহার করে। এই বিশেষ সাংবিধানিক ধারাটি সরকারকে ধর্মীয় স্বাধীনতা ও সমতার অধিকারের মতো মৌলিক অধিকারগুলো সাময়িকভাবে স্থগিত বা উপেক্ষা করার ক্ষমতা দেয়, যা প্রতি পাঁচ বছর পরপর নবায়নযোগ্য।   আইনটির সমর্থকদের দাবি, রাষ্ট্র ও ধর্মকে আলাদা রাখা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ধর্মীয় নিরপেক্ষতা বজায় রাখতে এই আইন জরুরি। তবে সমালোচক ও মানবাধিকার সংগঠনগুলোর মতে, আইনটিতে কোনো নির্দিষ্ট ধর্মের নাম উল্লেখ না থাকলেও এটি মূলত ধর্মীয় সংখ্যালঘুদের—বিশেষ করে মুসলিম নারী, শিখ ও ইহুদি সম্প্রদায়ের মানুষদের—বৈষম্যের শিকার করছে এবং সরকারি চাকরিতে তাদের অংশগ্রহণ কঠিন করে তুলেছে।   মামলাটির অন্যতম আবেদনকারী কানাডিয়ান সিভিল লিবার্টিজ অ্যাসোসিয়েশন (সিসিএলএ) এবং কুইবেকের হিজাব পরিহিত মুসলিম শিক্ষিকা ইশরাক নুরেল হক। সিসিএলএ আদালতে কুইবেক সরকারের যুক্তিকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে সতর্ক করেছে যে, এই ধারার অবাধ ব্যবহার সরকারকে ‘পেছনের দরজা দিয়ে সংবিধান সংশোধনের’ সুযোগ করে দেবে। তাদের মতে, এই যুক্তি মেনে নিলে ভবিষ্যতে কোনো সরকার গর্ভপাত নিষিদ্ধ করা, সরকারবিরোধী রাজনৈতিক বক্তব্যকে অপরাধ হিসেবে গণ্য করা কিংবা নির্যাতনকে বৈধতা দেওয়ার মতো পদক্ষেপ নিলেও আদালত নীরব দর্শক হয়ে থাকতে বাধ্য হবে।   অন্যদিকে, কুইবেক সরকারের যুক্তি হলো, ‘নটউইথস্ট্যান্ডিং ক্লজ’ কানাডীয় সনদেরই একটি অন্যতম ভিত্তি। নাগরিকদের মধ্যে অভিন্ন পরিচয় গড়ে তুলতে এবং রাষ্ট্রের নিরপেক্ষতা রক্ষায় আগাম এই ধারা প্রয়োগের পূর্ণ সাংবিধানিক অধিকার প্রাদেশিক সরকারের রয়েছে।   এদিকে, এই মামলা ঘিরে কানাডার কেন্দ্রীয় সরকার ও প্রদেশগুলোর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। কানাডার কেন্দ্রীয় বিচারমন্ত্রী শন ফ্রেজার এবং অটোয়া প্রশাসন আদালতে দাবি করেছে, মৌলিক অধিকার খর্ব করার জন্য এই ধারাটিকে ‘ব্ল্যাংক চেক’ বা অবাধ লাইসেন্স হিসেবে ব্যবহার করা উচিত নয়। এর জবাবে কুইবেক, অন্টারিও, আলবার্টা, সাসকাচুয়ান ও নোভা স্কটিয়া—এই পাঁচটি প্রদেশের নেতারা এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সরকারের অবস্থানের তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের এই অবস্থান প্রাদেশিক আইনসভার সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত এবং এটি দেশের জাতীয় ঐক্যের জন্য হুমকিস্বরূপ।   উল্লেখ্য, গত মার্চ মাসে টানা চার দিন এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়, যেখানে কেন্দ্রীয় সরকারসহ ৫০টিরও বেশি পক্ষ অংশ নেয়। ১৯৮৮ সালের পর এই প্রথম কানাডার সুপ্রিম কোর্ট সংবিধানের এই বিশেষ ধারাটির প্রয়োগ সংক্রান্ত কোনো চ্যালেঞ্জের শুনানি ও রায় দিতে যাচ্ছে। সূত্র: বিবিসি। 873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ৭:২৮
দেশত্যাগীদের তালিকায় শীর্ষে ভারত

যুক্তরাজ্য ছাড়লেন ৮৫ হাজার ভারতীয়, দেশত্যাগীদের তালিকায় শীর্ষে ভারত

নিষেধাজ্ঞা অমান্য করেও দেখছেন ভারতীয়রা

তুমুল জনপ্রিয়তা পাকিস্তানি নাটকের, নিষেধাজ্ঞা অমান্য করেও দেখছেন ভারতীয়রা

কাশ্মীরে ১১ হাজার নারী যৌ ন নির্যা তনের শিকার

কাশ্মীরে ১১ হাজার নারী যৌ ন নির্যা তনের শিকার, সেনাবাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...