সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
রাজনীতি

ইরানের সঙ্গে আলোচনা ভেস্তে গেলে কী করবেন ট্রাম্প? সামনে হামলার হুঁশিয়ারি

বিশেষ প্রতিবেদন প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৬ ৬:৮
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান আলোচনা ব্যর্থ হলে নতুন বছরের শুরুতেই দেশটিতে আবারও সামরিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে সমঝোতা না হলে ওয়াশিংটন সামরিক পদক্ষেপের পথ বেছে নিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

 

রোববার (২২ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইয়িংস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের সঙ্গে চলমান আলোচনা এবং সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে কথা বলেন।

 

ট্রাম্পের অভিযোগ, ইরানের আলোচকেরা বারবার আলোচনা করলেও কার্যকর কোনো সিদ্ধান্তে পৌঁছাচ্ছেন না। তিনি ইরানের আলোচকদের ‘প্রফেশনাল ট্যাপ ড্যান্সার’ বলে কটাক্ষ করেন। তাঁর বক্তব্যে স্পষ্ট হয়েছে, আলোচনায় অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র সামরিক বিকল্প বিবেচনা করতে পারে।

 

এর আগে ১৯ নভেম্বর রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারেও ট্রাম্প নতুন বছরের শুরুতে ইরান পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান দীর্ঘদিন ধরেই কঠোর। ট্রাম্প প্রশাসনের দাবি, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। অন্যদিকে, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে।

 

এদিকে হরমুজ প্রণালিকে ঘিরেও দুই দেশের উত্তেজনা রয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ এই প্রণালিতে সংঘাত ছড়িয়ে পড়লে আন্তর্জাতিক তেলের বাজার, জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব পড়তে পারে। তবে এখনো দুই দেশের মধ্যে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়নি। নতুন বছরের আগে আলোচনা কোনো ইতিবাচক ফল বয়ে আনে কি না, সেটিই এখন আন্তর্জাতিক মহলের নজরে। সংবাদ সূত্র:রয়টার্স।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

রাজনীতি

View more
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইরানের সঙ্গে আলোচনা ভেস্তে গেলে কী করবেন ট্রাম্প? সামনে হামলার হুঁশিয়ারি

ইরানের সঙ্গে চলমান আলোচনা ব্যর্থ হলে নতুন বছরের শুরুতেই দেশটিতে আবারও সামরিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে সমঝোতা না হলে ওয়াশিংটন সামরিক পদক্ষেপের পথ বেছে নিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।   রোববার (২২ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইয়িংস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের সঙ্গে চলমান আলোচনা এবং সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে কথা বলেন।   ট্রাম্পের অভিযোগ, ইরানের আলোচকেরা বারবার আলোচনা করলেও কার্যকর কোনো সিদ্ধান্তে পৌঁছাচ্ছেন না। তিনি ইরানের আলোচকদের ‘প্রফেশনাল ট্যাপ ড্যান্সার’ বলে কটাক্ষ করেন। তাঁর বক্তব্যে স্পষ্ট হয়েছে, আলোচনায় অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র সামরিক বিকল্প বিবেচনা করতে পারে।   এর আগে ১৯ নভেম্বর রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারেও ট্রাম্প নতুন বছরের শুরুতে ইরান পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান দীর্ঘদিন ধরেই কঠোর। ট্রাম্প প্রশাসনের দাবি, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। অন্যদিকে, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে।   এদিকে হরমুজ প্রণালিকে ঘিরেও দুই দেশের উত্তেজনা রয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ এই প্রণালিতে সংঘাত ছড়িয়ে পড়লে আন্তর্জাতিক তেলের বাজার, জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব পড়তে পারে। তবে এখনো দুই দেশের মধ্যে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়নি। নতুন বছরের আগে আলোচনা কোনো ইতিবাচক ফল বয়ে আনে কি না, সেটিই এখন আন্তর্জাতিক মহলের নজরে। সংবাদ সূত্র:রয়টার্স।

প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৬ ৬:৮
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের নতুন নিয়মে কংগ্রেসকে তথ্য দিতে হোয়াইট হাউসের অনুমতি নিতে হবে সরকারি ঠিকাদারদের

ট্রাম্পের অভিবাসন নীতিতে বিপাকে লাখো শরণার্থী

ট্রাম্পের অভিবাসন নীতিতে বিপাকে লাখো শরণার্থী, আটকে আছে ১ লাখ ১৩ হাজার গ্রিন কার্ড

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে ঐতিহাসিক জয়, ট্রাম্পের সামনে এবার ডেমোক্র্যাটদের শক্তিশালী কংগ্রেস

নতুন চাপে পড়তে পারেন ট্রাম্প
৩ জানুয়ারি থেকে বদলে যাচ্ছে মার্কিন কংগ্রেস, নতুন চাপে পড়তে পারেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পাওয়ার পর আগামী ৩ জানুয়ারি থেকে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্র্যাটিক পার্টি। এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে আইন প্রণয়ন ও সরকারি নীতি নিয়ে নতুন রাজনৈতিক টানাপোড়েন তৈরি হতে পারে।   বার্তা সংস্থা রয়টার্সের ২১ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে অন্তত ২৫৭টি আসন এবং সিনেটে ৫৬টি আসন পেতে যাচ্ছে। তবে সিনেটে অধিকাংশ গুরুত্বপূর্ণ বিল পাস করতে সাধারণত ৬০ ভোট প্রয়োজন হয়। ফলে সব পরিকল্পনা বাস্তবায়ন করা সহজ হবে না।   ডেমোক্র্যাট নেতাদের সম্ভাব্য অগ্রাধিকারের মধ্যে রয়েছে জীবনযাত্রার ব্যয় কমানো, মেডিকেইড ও খাদ্যসহায়তা কর্মসূচিতে আগের সুবিধা ফিরিয়ে আনা এবং প্রেসিডেন্টের যুদ্ধসংক্রান্ত ক্ষমতার ওপর কংগ্রেসের নিয়ন্ত্রণ জোরদার করা।   অভিবাসন নীতিতেও পরিবর্তনের আলোচনা রয়েছে। ডেমোক্র্যাটদের একটি অংশ বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের নাগরিকত্বের পথ, কর্মভিসার নিয়ম এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন আইন করার পক্ষে। তবে এসব বিষয়ে দুই দলের মধ্যে সমঝোতা না হলে বড় কোনো আইন পাস করা কঠিন হতে পারে।   স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও নতুন প্রস্তাব আসতে পারে। কিছু ডেমোক্র্যাট নেতা মেডিকেয়ার সুবিধা সম্প্রসারণ এবং শিশুদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন। তবে সর্বজনীন স্বাস্থ্যসেবা চালুর মতো বড় প্রস্তাব নিয়ে দলের ভেতরেও মতপার্থক্য রয়েছে।   যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের জন্য এসব আলোচনা গুরুত্বপূর্ণ। কারণ অভিবাসন আইন, কর্মভিসা, স্বাস্থ্যবীমা এবং সরকারি সহায়তার নিয়মে পরিবর্তন হলে তার প্রভাব বিভিন্ন অভিবাসী পরিবারের ওপর পড়তে পারে। তবে এখন পর্যন্ত এসব বিষয়ে কোনো নতুন আইন কার্যকর হয়নি। এগুলো নতুন কংগ্রেসের সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচি।   ডেমোক্র্যাটরা ডিসেম্বরের শুরুতে তাদের আইন প্রণয়নের অগ্রাধিকার প্রকাশ করতে পারে। এরপর নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হলে বোঝা যাবে কোন প্রস্তাবগুলো বাস্তবে আইন হওয়ার পথে এগোচ্ছে।সংবাদসূত্র: রয়টার্স।

প্রকাশ: নভেম্বর ২১, ২০২৬ ৬:৩৬
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনের নথিতে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ উঠেছে। ছবি: সংগৃহীত

হাইকমিশনে হাসিনার স্বাক্ষর জালিয়াতির অভিযোগ, বাংলা-ইংরেজির অমিল নিয়ে প্রশ্ন

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ। ছবি: সংগৃহীত

সংগ্রাম ও প্রবাসজীবন পেরিয়ে রাষ্ট্র পরিচালনায়, তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ

গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত হলো মিয়ানমার, জাতিসংঘের শীর্ষ আদালতের ঐতিহাসিক রায়

গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত হলো মিয়ানমার, জাতিসংঘের শীর্ষ আদালতের ঐতিহাসিক রায়

যেভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ
গোপন বৈঠক ও ঝটিকা মিছিল: যেভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ

কার্যক্রমে নিষেধাজ্ঞা ও শীর্ষ নেতাদের অনুপস্থিতির মধ্যেই ঘরোয়া বৈঠক, ভার্চুয়াল যোগাযোগ এবং ঝটিকা মিছিলের মাধ্যমে নিজেদের সংগঠিত করার চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ ও এর নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগ। বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে এসেছে, আত্মগোপনে থাকা তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা গোপনীয়তা রক্ষা করে এবং বিশেষ কৌশলে এসব ঝটিকা মিছিল পরিচালনা করছেন।   প্রতিবেদন অনুযায়ী, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ নাঈম বিবিসি বাংলাকে জানান, কেন্দ্রীয় নির্দেশনার ভিত্তিতেই দেশজুড়ে মিছিল ও উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা চলছে। মূলত শেখ হাসিনার প্রত্যাবর্তনের পথ তৈরি এবং নেতা-কর্মীদের সাংগঠনিকভাবে একত্রিত করাই তাদের বর্তমান লক্ষ্য। নিরাপত্তার স্বার্থে তারা বাসাবাড়িতে না থেকে বাইরে অবস্থান করছেন এবং গোয়েন্দা সংস্থা বা প্রতিপক্ষের নজর এড়াতে সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখছেন।   তৃণমূলে কর্মসূচি পালনের কৌশল সম্পর্কে মুন্সীগঞ্জের শ্রীপুর উপজেলার ভাগ্যকূল ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি মনির হোসেন মিটুল বিবিসি বাংলাকে বলেন, জেলা ও উপজেলার শীর্ষ নেতারা অনুপস্থিত থাকলেও ইউনিয়ন পর্যায়ের নেতাদের মাধ্যমে মোবাইল ফোনে যোগাযোগ করে মিছিল সংগঠিত করা হচ্ছে। মিছিলের আগে ও পরে সামনে-পেছনে আলাদা দল পাহারায় থাকে, যাতে নিরাপদে কর্মসূচি শেষ করে দ্রুত সরে পড়া যায়। এছাড়া বিদেশে পলাতক শীর্ষ নেতারাও ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে কর্মীদের সক্রিয় হতে উৎসাহিত করছেন এবং সক্রিয়দের নতুন কমিটিতে স্থান দেওয়ার আশ্বাস দিচ্ছেন বলে ঢাকার বাইরের এক নেতা জানিয়েছেন।   এদিকে, আওয়ামী লীগের এই ঝটিকা মিছিল ও কর্মসূচিকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে, যাতে একজনের মৃত্যুও হয়েছে। সম্প্রতি ঢাকার আর্মি গলফ ক্লাবের সামনে মোটরসাইকেল মিছিল থেকে ককটেল নিক্ষেপ, গোপালগঞ্জে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং শ্রীমঙ্গলে এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির নেতা হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনা আলোচনায় এসেছে। ক্ষমতাসীন দল বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাদের মূল্যায়ন হলো, এসব সহিংসতার মাধ্যমে আওয়ামী লীগ দেশে একটি ‘ভয়ের পরিবেশ’ তৈরি করতে চাইছে।   তবে সহিংসতার অভিযোগ অস্বীকার করেছেন বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম। বিবিসি বাংলাকে তিনি বলেন, আওয়ামী লীগ কখনোই সন্ত্রাস বা ধ্বংসের রাজনীতিকে প্রশ্রয় দেয় না। তার দাবি, বাধা সত্ত্বেও গণমানুষের সম্পৃক্ততায় মিছিল বাড়ছে এবং সরকারের ওপর চাপ তৈরি হয়েছে।   রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ বিবিসি বাংলাকে জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বর্তমান দুর্বলতা আওয়ামী লীগকে এই সুযোগ করে দিচ্ছে। তার মতে, জানমালের ক্ষয়ক্ষতি বাড়লে তা সরকারের বিপক্ষেও যেতে পারে।   অন্যদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতার কথা নাকচ করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জাতীয় সংসদে তিনি বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ভয়াবহ বলা যৌক্তিক নয়। দেশ ও দেশের বাইরের যেকোনো ষড়যন্ত্র কঠোরভাবে মোকাবিলা করার আশ্বাস দেন তিনি। সব মিলিয়ে, নিষিদ্ধ ঘোষিত দলটির এই তৎপরতা এবং সাম্প্রতিক সহিংস ঘটনাগুলো দেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে। সূত্র: বিবিসি বাংলা।

প্রকাশ: নভেম্বর ১৩, ২০২৬ ৭:১৩
গ্রাফিক্স আমেরিকা বাংলা

কমলার সমর্থন মাত্র ০.৬ শতাংশ, ডেমোক্র্যাটদের স্ট্র-পোলে ৩৮ শতাংশ নিয়ে শীর্ষে জন ওসফ

শান্তির আলোচনা ইরান নিয়ে কোন পথে ট্রাম্প

একদিকে সামরিক অভিযান, অন্যদিকে শান্তির আলোচনা ইরান নিয়ে কোন পথে ট্রাম্প

নতুন চাপে ট্রাম্প প্রশাসন এখন

সিনেট ও প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা হারাল রিপাবলিকানরা, নতুন চাপে ট্রাম্প প্রশাসন এখন

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...