খেলাধুলা

সব জল্পনার অবসান, নেইমারকে নিয়েই ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করল ব্রাজিল

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: মে ১৮, ২০২৬ ১৭:৪২
নেইমার জুনিয়র । ফাইল ছবি
নেইমার জুনিয়র । ফাইল ছবি

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে ব্রাজিল। ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির নেতৃত্বে ঘোষিত এই দলে সবচেয়ে বড় খবর হিসেবে ফিরেছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র।

 

রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমরোতে আয়োজিত সংবাদ সম্মেলনে ২৬ সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। সেখানে দীর্ঘ আড়াই বছর পর জাতীয় দলে ফেরানো হয় নেইমারকে। চোট, অস্ত্রোপচার ও ফিটনেস নিয়ে অনিশ্চয়তার পর তার এই প্রত্যাবর্তনকে ঘিরে ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনা চলছে।

 

নেইমারের ফেরায় সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হলেও রিয়াল মাদ্রিদের তরুণ তারকা রদ্রিগোর বাদ পড়া বড় চমক হিসেবে দেখা হচ্ছে। ফলে ঘোষিত দলে কিছু জায়গায় পরিবর্তন নিয়েও আলোচনা চলছে।

 

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল এবার অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয়ে ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। কাসেমিরো, মারকিনিওস ও থিয়াগো সিলভার মতো অভিজ্ঞদের সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়র, এন্দ্রিক ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির মতো তরুণদের নিয়েই সাজানো হয়েছে দল।

 

ব্রাজিল খেলবে সি গ্রুপে। আগামী ১৩ জুন নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে তারা। এরপর ১৯ জুন হাইতি

জনপ্রিয় সংবাদ
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

দেশের প্রথম ৪০ তলা ভবন ‘শান্তা পিনাকল’ হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশের আবাসন শিল্পে এক নতুন ইতিহাস রচিত হলো। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় নির্মিত দেশের প্রথম ৪০ তলা বিশিষ্ট আকাশচুম্বী বাণিজ্যিক ভবন ‘শান্তা পিনাকল’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে শান্তা হোল্ডিংস। ৫০০ ফুট উচ্চতার এই আইকনিক ভবনটি এখন দেশের সর্বোচ্চ সম্পন্ন হওয়া ইমারত। গত শনিবার (১৮ এপ্রিল) ভবনের ৪০তম তলায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের চেয়ারম্যান খন্দকার মনির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, স্থপতি এহসান খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমি মালিক এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন। স্থাপত্যশৈলী ও আধুনিক প্রযুক্তি:‘শান্তা পিনাকল’ শুধুমাত্র উচ্চতার কারণেই অনন্য নয়, বরং এটি আধুনিক নির্মাণশৈলী ও প্রযুক্তির এক অনন্য সমন্বয়। এটি বাংলাদেশের প্রথম ভবন যা পরিবেশবান্ধব স্থাপত্যের জন্য আন্তর্জাতিক ‘লিড প্ল্যাটিনাম’ (LEED Platinum) স্বীকৃতি পেয়েছে। সিঙ্গাপুরভিত্তিক বিখ্যাত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘মেইনহার্ট’ (Meinhardt) এর সহায়তায় ভবনটির স্ট্রাকচারাল ডিজাইন এবং ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিশেষ বৈশিষ্ট্যসমূহ: উন্নত লিফট ব্যবস্থা: ভবনটিতে রয়েছে ৮টি দ্রুতগামী লিফট, যা প্রতি সেকেন্ডে ৪ মিটার উচ্চতায় উঠতে সক্ষম। এটি দেশের দ্রুততম ভার্টিক্যাল ট্রান্সপোর্ট ব্যবস্থা। পরিবেশ ও সুরক্ষা: ভবনে ব্যবহৃত হয়েছে ৩৬ মিমি পুরুত্বের ডাবল গ্লেজড গ্লাস, যা তাপ ও শব্দ নিরোধক। এছাড়া এটি দেশের প্রথম ‘উইন্ড টানেল টেস্ট’ করা ভবন, যা প্রতিকূল আবহাওয়ায় এর স্থায়িত্ব নিশ্চিত করে। আইবিএমএস প্রযুক্তি: পুরো ভবনটি একটি ইন্টেলিজেন্ট বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম (iBMS) দ্বারা পরিচালিত, যা সার্বক্ষণিক নিরাপত্তা ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করবে। অগ্নি নিরাপত্তা: আন্তর্জাতিক এনএফপিএ (NFPA) স্ট্যান্ডার্ড অনুসরণ করে এখানে অত্যাধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের পক্ষ থেকে জানানো হয়, ‘শান্তা পিনাকল’ হস্তান্তর দেশের রিয়েল এস্টেট খাতের সক্ষমতার এক বড় প্রমাণ। এটি শুধুমাত্র তেজগাঁও নয়, বরং পুরো ঢাকার বাণিজ্যিক পরিবেশকে বিশ্বমানের স্তরে নিয়ে যাবে। দেশের ইতিহাসে প্রথমবার অ্যালুমিনিয়াম ফর্মওয়ার্ক ব্যবহারের মাধ্যমে মাত্র সাত দিনে এক একটি তলার ছাদ ঢালাইয়ের রেকর্ড গড়ে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে। ঢাকার আকাশসীমায় নতুন এই ল্যান্ডমার্ক দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আধুনিক নগরায়নের এক শক্তিশালী প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।

৩০ মার্চ থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম: যা জানা প্রয়োজন

যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের জন্য কঠোর হচ্ছে নিয়মাবলী। আগামী ৩০ মার্চ থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন ভিসা রুলস, যেখানে আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বা স্ক্রিনিং করা হবে। মার্কিন প্রশাসনের এই নতুন পদক্ষেপে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ভিসা প্রত্যাশীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। নতুন এই নিয়ম মূলত অ-অভিবাসী (Non-immigrant) এবং অভিবাসী (Immigrant) উভয় ধরণের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। বিশেষ করে যারা ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা এবং কাজের সন্ধানে এইচ-১বি (H-1B) ভিসার জন্য আবেদন করবেন, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য প্রদান বাধ্যতামূলক করা হচ্ছে। আবেদনকারীদের গত পাঁচ বছরের ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ইউজার আইডি বা হ্যান্ডেল নাম ফর্মে উল্লেখ করতে হবে। ফেসবুক, টুইটার (বর্তমানে এক্স), ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো এই স্ক্রিনিংয়ের আওতায় থাকবে। তবে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না। মূলত আবেদনকারীর নিরাপত্তা ঝুঁকি এবং পূর্ববর্তী কোনো উসকানিমূলক বা সন্দেহজনক কর্মকাণ্ড আছে কি না, তা যাচাই করতেই এই পদক্ষেপ। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং জননিরাপত্তার স্বার্থেই এই স্ক্রিনিং প্রক্রিয়া জোরদার করা হয়েছে। কোনো ব্যক্তি যদি অতীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদ বা আইনবিরোধী কোনো কাজে লিপ্ত থেকে থাকেন, তবে তার ভিসা আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হবে। ভিসা বিশেষজ্ঞরা বলছেন, ৩০ মার্চের পর যারা আবেদন করবেন, তাদের অবশ্যই গত ৫ বছরের ডিজিটাল ফুটপ্রিন্ট সম্পর্কে সতর্ক থাকতে হবে। কোনো ভুল তথ্য দিলে বা তথ্য গোপন করলে তা স্থায়ীভাবে ভিসা প্রত্যাখ্যাত হওয়ার কারণ হতে পারে। এছাড়া ইমেইল অ্যাড্রেস এবং ফোন নম্বর প্রদানের ক্ষেত্রেও অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এই নতুন নিয়ম চালুর ফলে ভিসা প্রক্রিয়াকরণে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই প্রয়োজনীয় কাগজপত্র এবং অনলাইন প্রোফাইল গুছিয়ে আবেদন করার পরামর্শ দিচ্ছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।

নাহিদা বৃষ্টির লাশ পাওয়া নিয়ে শঙ্কা কেন? দুই কারণ জানাল পুলিশ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দক্ষিণ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের (ইউএসএফ) নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মর্মান্তিক পরিণতির খবর পাওয়া গেছে। নিখোঁজ জামিল লিমনের (২৭) মরদেহ উদ্ধার করা হলেও, পুলিশ ধারণা করছে নাহিদা বৃষ্টিকেও (২৭) নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অভিযুক্ত ঘাতক ও লিমনের রুমমেট হিশাম আবুগারবিয়ার ফ্ল্যাটে ‘প্রচুর রক্ত’ পাওয়ার পর পুলিশ জানিয়েছে, বৃষ্টির মরদেহ উদ্ধার করা সম্ভবত আর কখনোই সম্ভব হবে না।   নিহত বৃষ্টির বড় ভাই জাহিদ হাসান প্রান্ত মার্কিন সংবাদমাধ্যম ‘১০ টাম্পা বে নিউজ’-কে জানান, শুক্রবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা বাংলাদেশে তাদের পরিবারের সাথে যোগাযোগ করেছেন। পুলিশ জানিয়েছে, লিমন ও হিশামের শেয়ার করা ফ্ল্যাটে যে পরিমাণ রক্ত পাওয়া গেছে, তা থেকে নিশ্চিত হওয়া গেছে যে বৃষ্টি আর বেঁচে নেই। পুলিশের আশঙ্কা, হত্যার পর মরদেহটি সম্ভবত ছিন্নবিচ্ছিন্ন বা টুকরো টুকরো করে ফেলা হয়েছে, যার ফলে এটি খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। গত শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের পাশ থেকে লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর কয়েক ঘণ্টা পরেই সকাল ৯টার দিকে ইউএসএফ ক্যাম্পাসের কাছে লেক ফরেস্ট এলাকায় অভিযুক্ত হিশাম আবুগারবিয়ার বাড়িতে অভিযান চালায় হিলসবোরো কাউন্টি শেরিফ কার্যালয়। পুলিশ হিশামের বাড়িতে পৌঁছালে তিনি নিজেকে ঘরের ভেতর তালাবদ্ধ করে রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের বিশেষায়িত ইউনিট ‘সোয়াট’ (SWAT) তলব করা হয়। প্রায় ২০ মিনিটের রুদ্ধশ্বাস পরিস্থিতির পর হিশাম আত্মসমর্পণ করেন। তার বিরুদ্ধে পারিবারিক সহিংসতা, তথ্যপ্রমাণ নষ্ট করা এবং অবৈধভাবে মরদেহ সরানোর মতো ছয়টি গুরুতর অভিযোগ আনা হয়েছে।   বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, হিশাম ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। তিনি লিমনের রুমমেট হিসেবে একই ফ্ল্যাটে থাকতেন। অন্যদিকে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি গবেষণারত নাহিদা বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। লিমনের সাথে তার আগে প্রেমের সম্পর্ক থাকলেও বর্তমানে ছিল না বলে জানিয়েছেন বৃষ্টির পরিবার।   তদন্তকারীরা লিমনের মৃত্যু নিশ্চিত করলেও বৃষ্টির নিখোঁজ রহস্য ও তাকে হত্যার নৃশংসতা এখন পুরো ফ্লোরিডা ও বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া ফেলেছে।

Advertisement

খেলাধুলা

View more
ছবি: সংগৃহীত
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের জয় তুলে নিয়ে পাকিস্তানকে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। দুই ম্যাচের এই সিরিজে ২-০ ব্যবধানে জিতে প্রথমবারের মতো ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে এমন কৃতিত্ব দেখাল টাইগাররা।   ম্যাচের পঞ্চম দিনে ৪৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত অলআউট হয় পাকিস্তান। চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ৩১৭ রান নিয়ে দিন শেষ করা সফরকারীরা শেষ দিনে জয়ের আশা জাগালেও বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে তা টিকেনি। দিনের শুরুতে মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খানের জুটি প্রতিরোধ গড়ে তোলে, যা কিছুটা চাপ তৈরি করে স্বাগতিকদের ওপর।   দিনের শুরুতেই রিজওয়ানের একটি ক্যাচ মিস হওয়ায় ম্যাচে উত্তেজনা বাড়ে। এরপর রিজওয়ান ও সাজিদ খান ধীরে ধীরে ব্যবধান কমাতে থাকেন। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম দলকে স্বস্তি এনে দেন। তিনি সাজিদ খানকে আউট করে জুটি ভাঙেন এবং নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন। সাজিদ ৩৬ বলে ২৮ রান করেন।   এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি রিজওয়ানও। সেঞ্চুরির কাছাকাছি গিয়ে তিনি আউট হলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতে চলে আসে। শেষদিকে খুররাম শেহজাদকে আউট করে পাকিস্তানের ইনিংস গুটিয়ে দেন তাইজুল।   এর আগে মিরপুর টেস্টে জয় দিয়ে সিরিজে এগিয়ে থাকা বাংলাদেশ সিলেটেও দাপুটে পারফরম্যান্স ধরে রাখে। এই জয়ের মাধ্যমে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে দেশের মাটিতে প্রথমবারের মতো সিরিজে পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠা করল বাংলাদেশ।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: মে ২০, ২০২৬ ১:৩৮
ছবি: সংগৃহীত

ক্রিস্টিয়ানো রোনালদোকে অধিনায়ক করে পর্তুগালের বিশ্বকাপ দল ঘোষণা

ছবি: সংগৃহীত

কাল পাকিস্তানকে অলআউট করে জয়ের ব্যাপারে আশাবাদী শন টেইট

নেইমার জুনিয়র । ফাইল ছবি

সব জল্পনার অবসান, নেইমারকে নিয়েই ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করল ব্রাজিল

সরদার আজমুন। এএফসি
দুবাইয়ের শাসকের সঙ্গে ছবি ঘিরে বিতর্ক, বিশ্বকাপ দলে জায়গা হলো না ইরানি স্ট্রাইকার সরদার আজমুনের

দুবাইয়ের শাসকের সঙ্গে তোলা একটি ছবি ঘিরে সৃষ্ট বিতর্কের প্রেক্ষাপটে ইরানের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি তারকা স্ট্রাইকার সরদার আজমুনের। সাম্প্রতিক ঘোষিত প্রাথমিক দল থেকে তার বাদ পড়া নতুন করে আলোচনা তৈরি করেছে। গত মার্চে দুবাইয়ের শাসকের সঙ্গে সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন আজমুন। সেই পোস্টের পর ইরানে সমালোচনার মুখে পড়েন তিনি এবং বিষয়টি রাষ্ট্রীয় পর্যায়েও আলোচিত হয়।   গত শনিবার বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে ইরান ফুটবল কর্তৃপক্ষ। সেই তালিকায় আজমুনের নাম নেই। বিশ্বকাপের নিয়ম অনুযায়ী এই দল থেকে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড নির্ধারণ করা হবে। বিশ্বকাপের আগে তুরস্কে প্রস্তুতি ক্যাম্পে যাওয়ার জন্যও একই স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সেখানে আজমুনের অনুপস্থিতি বিতর্ককে আবার সামনে নিয়ে এসেছে।   পরে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ওই ছবিগুলো সরিয়ে ফেলেন আজমুন। তবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বিষয়টি নিয়ে সমালোচনা অব্যাহত থাকে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, চোটের কারণেই তিনি দল থেকে ছিটকে গেছেন।   জাতীয় দলের কোচ আমির ঘালেনোই বলেন, “খেলোয়াড় নির্বাচনে মাঠের পারফরম্যান্স ও কৌশলগত দিক বিবেচনায় নেওয়া হয়েছে। অন্য কোনো বিষয় এখানে প্রভাব ফেলেনি।” বর্তমানে দুবাইয়ের ক্লাব শাবাব আল আহলির হয়ে খেলছেন ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড। জাতীয় দলের হয়ে ৯১ ম্যাচে ৫৭ গোল করেছেন তিনি।   টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আরিজোনার টুকসনে দলের বেস ক্যাম্প স্থাপন করা হবে। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। গ্রুপ ‘জি’-তে তাদের অন্য প্রতিপক্ষ বেলজিয়াম ও মিসর।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: মে ১৮, ২০২৬ ২:১
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ সামনে রেখে যুক্তরাষ্ট্রে আকাশ নিরাপত্তা জোরদার, ড্রোন মোকাবিলায় বিশেষ প্রস্তুতি

ছবি: সংগৃহীত

ফায়ারফাইটার হওয়ার পথে থেমে যাওয়া যাত্রা থেকে বিশ্বকাপে হাজেম মাস্তুরি

ছবি: সংগৃহীত

ছন্দহীন লুকাকুকে নিয়েই বেলজিয়ামের বিশ্বকাপ দল, নতুন মুখ পার্দো

ছবি: সংগৃহীত
লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত অ্যাস্টন ভিলার

মৌসুমের শেষভাগে এসে ছন্দ হারানো লিভারপুলকে হারিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করেছে অ্যাস্টন ভিলা। ভিলা পার্কে রোমাঞ্চকর ম্যাচে ৪-২ গোলের জয়ে ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় নিজেদের জায়গা পাকা করেছে উনাই এমেরির দল।   এই জয়ে দীর্ঘ অপেক্ষার পর বড় মঞ্চে ফেরার স্বপ্ন আরও জোরালো হয়েছে বার্মিংহামের ক্লাবটির। আগামী বুধবার ইউরোপা লিগের ফাইনালে জার্মান ক্লাব ফ্রেইবুর্গের মুখোমুখি হওয়ার আগে এই জয় আত্মবিশ্বাস বাড়াবে ভিলার।   নিজেদের মাঠে বল দখলে কিছুটা পিছিয়ে থাকলেও আক্রমণভাগে কার্যকর ছিল অ্যাস্টন ভিলা। ম্যাচের ৪২ মিনিটে মরগান রজার্স গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। বিরতির পর ৫২ মিনিটে ভার্জিল ফন ডাইকের গোলে সমতায় ফেরে লিভারপুল।   তবে পাঁচ মিনিটের ব্যবধানে আবার এগিয়ে যায় ভিলা। ওলি ওয়াটকিন্স ৫৭ মিনিটে গোল করে দলকে সামনে নিয়ে যান। ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় স্বাগতিকরা।   শেষদিকে লিভারপুল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ৮৯ মিনিটে জন ম্যাকগিনের গোলে ব্যবধান আরও বাড়ে। যোগ করা সময়ে ফন ডাইক নিজের দ্বিতীয় গোল করলেও হার এড়াতে পারেনি লিভারপুল। শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে জয় পায় অ্যাস্টন ভিলা।   এই হারে লিভারপুলের চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনা বড় ধাক্কা খেয়েছে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তাদের ১৯তম হার। একই সঙ্গে নতুন কোচ আর্নে স্লটের অধীনে প্রথমবার এক ম্যাচে চার গোল হজম করল দলটি।   প্রিমিয়ার লিগে ৩৭ ম্যাচ শেষে ৬২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে অ্যাস্টন ভিলা। শেষ ম্যাচে হারলেও শীর্ষ পাঁচের বাইরে যাওয়ার শঙ্কা নেই তাদের। অন্যদিকে লিভারপুল ৫৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে এবং শেষ ম্যাচের আগে তাদের অবস্থান অনিশ্চিত হয়ে উঠেছে। ২৪ মে ব্রেন্টফোর্ডের বিপক্ষে শেষ ম্যাচটি তাই তাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: মে ১৫, ২০২৬ ২৩:৪৮
আইসিসির এপ্রিল সেরা নাহিদ রানা

আইসিসির এপ্রিল সেরা নাহিদ রানা

যুক্তরাষ্ট্র থেকে মুঠোফোনে দেওয়া সাক্ষাৎকারে নিজের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন সাকিব আল হাসান । ছবি: সংগৃহীত

১ কোটি টাকা দিলে কেস থেকে নাম তুলে দেওয়ার প্রস্তাব এসেছে: সাকিব আল হাসান

ছবি: সংগৃহীত

নেইমারকে রেখেই বিশ্বকাপ পরিকল্পনা সাজাচ্ছে ব্রাজিল

0 Comments