সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

ডোরড্যাশ

ডোরড্যাশের ইনস্টাকার্ট অধিগ্রহণের প্রস্তাব নিয়ে আপত্তি জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
গ্রাহক ও কর্মীদের ক্ষতির শঙ্কায় ডোরড্যাশের নতুন চুক্তির বিরোধিতা করলেন নিউ ইয়র্কের মেয়র মামদানি

যুক্তরাষ্ট্রের খাবার ও পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ডোরড্যাশের ১৭ বিলিয়ন ডলারে ইনস্টাকার্ট অধিগ্রহণের প্রস্তাব নিয়ে আপত্তি জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তাঁর আশঙ্কা, বড় করপোরেট প্রতিষ্ঠানের একীভূত হওয়ার ফলে পণ্যের দাম বাড়তে পারে, শ্রমিকদের ওপর চাপ ও শোষণ বাড়তে পারে এবং অর্থনৈতিক বৈষম্য আরও গভীর হতে পারে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অধিগ্রহণের ঘোষণা আসার কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।   মামদানি লিখেছেন, ‘করপোরেট প্রতিষ্ঠানগুলোর একীভূত হওয়ার ফলে নিউ ইয়র্কবাসীর জন্য দাম বাড়বে, শ্রমিকদের শোষণ আরও কঠোর হবে এবং অর্থনৈতিক বৈষম্য বাড়বে।’ তিনি আরও বলেন, ‘আমরা এর আগেও এসব বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। সেই অবস্থান এখনো বদলায়নি।’   অন্যদিকে ডোরড্যাশের প্রধান নির্বাহী টনি শু দাবি করেছেন, ইনস্টাকার্ট অধিগ্রহণ সম্পন্ন হলে গ্রাহকেরা কম দামে পণ্য পাবেন এবং সরবরাহের সময়ও কমবে। পাশাপাশি দুই প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করা পণ্য সরবরাহকারীদের আয়ের সুযোগ বাড়বে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।   মামদানির আপত্তির পেছনে নিউ ইয়র্কে ডোরড্যাশের বিরুদ্ধে সাম্প্রতিক একটি আর্থিক নিষ্পত্তির বিষয়ও রয়েছে। গত ২২ সেপ্টেম্বর শহরটির ভোক্তা ও শ্রমিক সুরক্ষা বিভাগ (ডিসিডব্লিউপি) ডেলিভারি কর্মীদের পারিশ্রমিক নিয়ে তদন্তের পর ডোরড্যাশের সঙ্গে ১৩ কোটি ১৫ লাখ ডলারের একটি নিষ্পত্তিতে পৌঁছায়। এর মধ্যে ১১ কোটি ৫০ লাখ ডলারের বেশি অর্থ ক্ষতিগ্রস্ত কর্মীদের দেওয়ার কথা রয়েছে। শহর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ ঘটনায় ২ লাখ ৬০ হাজারের বেশি ডেলিভারি কর্মী ক্ষতিপূরণ পাওয়ার আওতায় রয়েছেন।   এ ছাড়া গ্রাহকদের পণ্য কেনার সময়ই ডেলিভারি কর্মীদের বকশিশ দেওয়ার সুযোগ নিশ্চিত করতে নিউ ইয়র্ক সিটি এর আগে আইন প্রয়োগের উদ্যোগ নিয়েছে। উবার ইটস ও ডোরড্যাশের মতো প্রতিষ্ঠানগুলোর ওপরও এ নিয়ম কার্যকরের বিষয়ে নজরদারি করেছে শহর কর্তৃপক্ষ। ফলে নতুন অধিগ্রহণ চুক্তিকে কেন্দ্র করে শ্রমিক ও ভোক্তাদের অধিকার নিয়ে মেয়র প্রশাসনের উদ্বেগ আরও স্পষ্ট হয়েছে।   নিউ ইয়র্ক সিটির ভোক্তা ও শ্রমিক সুরক্ষা বিভাগের কমিশনার স্যামুয়েল এ এ লেভিনও প্রস্তাবিত অধিগ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর ভাষায়, বড় করপোরেশনগুলোর একীভূত হওয়ার প্রবণতা শ্রমিক ও ভোক্তাদের বিভক্ত করার পাশাপাশি উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছে। অধিগ্রহণ চুক্তি শেষ পর্যন্ত বাস্তবায়িত হোক বা না হোক, ডেলিভারি কর্মীদের অধিকার রক্ষায় শহর কর্তৃপক্ষ কঠোরভাবে আইন প্রয়োগ করবে বলেও জানান তিনি।   ডোরড্যাশ ও ইনস্টাকার্টের ঘোষণায় বলা হয়েছে, চুক্তিটির আওতায় ইনস্টাকার্টের প্রতিটি শেয়ারের মূল্য ধরা হয়েছে ৬৫ ডলার। অধিগ্রহণের মোট শেয়ারমূল্য প্রায় ১৭ বিলিয়ন ডলার। চুক্তিটি কার্যকর হলে দুই প্রতিষ্ঠানের গ্রাহক ও সরবরাহ নেটওয়ার্ক একসঙ্গে ব্যবহারের সুযোগ তৈরি হবে। তবে অধিগ্রহণ সম্পন্ন করতে ইনস্টাকার্টের শেয়ারহোল্ডারদের অনুমোদন এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর ছাড়পত্র প্রয়োজন। সব প্রক্রিয়া শেষ হলে ২০২৭ সালের শেষ দিকে অথবা ২০২৮ সালের প্রথমার্ধে চুক্তিটি কার্যকর হতে পারে।   সূত্র: বিজনেস ইনসাইডার, নিউ ইয়র্ক সিটির ভোক্তা ও শ্রমিক সুরক্ষা বিভাগ (ডিসিডব্লিউপি) এবং ডোরড্যাশের আনুষ্ঠানিক ঘোষণা।

মোহাম্মদ ইব্রাহিম অক্টোবর ২৯, ২০২৬ ১৪:০ 0
যুক্তরাষ্ট্রে খাবার ডেলিভারিতে ১৫–৩০% সাশ্রয়ের সুযোগ, ডোরড্যাশ-উবার ইটসকে টক্কর দিতে ওলোর নতুন অ্যাপ
যুক্তরাষ্ট্রে খাবার ডেলিভারিতে ১৫–৩০% সাশ্রয়ের সুযোগ, ডোরড্যাশ-উবার ইটসকে টক্কর দিতে ওলোর নতুন অ্যাপ

খাবার ডেলিভারি সেবায় ডোরড্যাশ ও উবার ইটসের মতো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোকে কড়া প্রতিযোগিতায় ফেলতে নতুন একটি অ্যাপ চালু করার ঘোষণা দিয়েছে রেস্তোরাঁর অর্ডারিং সফটওয়্যার কোম্পানি 'ওলো' (Olo)। নতুন এই গ্রাহকমুখী অ্যাপটির সবচেয়ে বড় চমক হলো ‘জিরো মেন্যু মার্কআপ’।   অর্থাৎ, সরাসরি রেস্তোরাঁয় বসে খেলে গ্রাহকদের খাবারের যে দাম দিতে হয়, ওলোর অ্যাপে অর্ডার করলেও সেই একই দাম পরিশোধ করতে হবে। সাধারণত অন্যান্য থার্ড-পার্টি ডেলিভারি অ্যাপগুলো রেস্তোরাঁর মূল দামের চেয়ে বেশ চড়া মূল্যে খাবার বিক্রি করে থাকে। ওলোর দাবি, তাদের এই ইন-স্টোর প্রাইসিং বা মূল দামের সুবিধা গ্রহণ করে গ্রাহকরা প্রতিটি অর্ডারে ১৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত অর্থ সাশ্রয় করতে পারবেন।   কোম্পানিটির প্রতিষ্ঠাতা ও সিইও নোয়াহ গ্লাস জানান, এই উদ্যোগটি ভোক্তাদের জন্য যেমন একটি দারুণ অভিজ্ঞতা তৈরি করবে, তেমনি রেস্তোরাঁগুলোর জন্যও এটি একটি টেকসই মডেল হিসেবে কাজ করবে। এর ফলে মেন্যুর দাম অকারণে বাড়বে না এবং রেস্তোরাঁ ও গ্রাহকের মাঝে কোনো অদৃশ্য দেয়াল থাকবে না।   বর্তমান সময়ে মানুষ অন্যান্য খাতের বাজেট কমালেও খাবার ডেলিভারির পেছনে প্রচুর অর্থ ব্যয় করেন। তাই অ্যাপের নিজস্ব মার্কআপ ও ডেলিভারি চার্জ গ্রাহকদের বারবার অর্ডার করার ক্ষেত্রে বড় প্রভাব ফেলে। এই বাজারে ডোরড্যাশ, উবার ইটস এমনকি ওয়ালমার্টের মতো জায়ান্টরাও যখন নিজেদের ডেলিভারি সেবা সম্প্রসারণ করছে, ঠিক তখনই ওলোর এই মূল্য-সাশ্রয়ী মডেল বাজারকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।   ২০০৫ সালে স্মার্টফোন যুগের আগে টেক্সট মেসেজের মাধ্যমে রেস্তোরাঁয় অর্ডার করার সুবিধা দিয়ে ওলো তাদের যাত্রা শুরু করেছিল। বর্তমানে কোম্পানিটি প্রায় ৮০০টি রেস্তোরাঁ ব্র্যান্ডের মাধ্যমে প্রতিদিন প্রায় ৩৫ লাখ অর্ডার সফলভাবে পরিচালনা করছে। চমকপ্রদ বিষয় হলো, খাবার ডেলিভারির জন্য ওলোর নিজস্ব কোনো রাইডার বা কর্মী বাহিনী নেই।   এর পরিবর্তে তারা নিজেদের অত্যাধুনিক ডিসপ্যাচ সার্ভিস ব্যবহার করে গ্রাবহাবের (Grubhub) মতো অন্যান্য থার্ড-পার্টি ডেলিভারি পার্টনারদের অপশনগুলো তুলনা করে। এরপর খরচ ও গতির ওপর ভিত্তি করে তারা গ্রাহকের জন্য সবচেয়ে সাশ্রয়ী ও দ্রুততম অপশনটি বেছে নেয়। প্রাথমিকভাবে ফাইভ গাইজ (Five Guys) এবং ডেভস হট চিকেন-সহ (Dave's Hot Chicken) প্রায় ২৫০টি নামিদামি রেস্তোরাঁ থেকে গ্রাহকরা ওলোর নতুন এই ডেলিভারি অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করার সুযোগ পাবেন।

ইসতিয়াক আহমেদ অক্টোবর ২১, ২০২৬ ১৪:০ 0
নিউইয়র্ক কর্মীদের পাওনা নিয়ে ১৩১.৫ মিলিয়ন ডলারের সমঝোতায় ডোরড্যাশের স্বীকারোক্তি
‘আমরাই ভুল করেছি’: নিউইয়র্ক কর্মীদের পাওনা নিয়ে ১৩১.৫ মিলিয়ন ডলারের সমঝোতায় ডোরড্যাশের স্বীকারোক্তি

নিউইয়র্ক সিটির ডেলিভারি কর্মীদের পেমেন্ট সংক্রান্ত তদন্ত নিষ্পত্তি করতে ১৩১.৫ মিলিয়ন ডলারের সমঝোতায় রাজি হয়েছে ডোরড্যাশ। নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব কনজিউমার অ্যান্ড ওয়ার্কার প্রোটেকশনের তদন্তে কর্মীদের পেমেন্ট কম দেওয়া বা দেরিতে দেওয়ার অভিযোগ ওঠার পর এই সমঝোতা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।   সমঝোতার আওতায় ডোরড্যাশকে প্রায় ২৬৪ হাজার ডেলিভারি কর্মীর জন্য মোট প্রায় ১১৫ মিলিয়ন ডলার দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে প্রায় ৮৩ মিলিয়ন ডলার এমন একটি বিরোধ নিষ্পত্তিতে যাবে, যেখানে অ্যাপে লগইন থাকা অবস্থায় কর্মীদের সময়ের পারিশ্রমিক কীভাবে হিসাব করা হবে তা নিয়ে প্রশ্ন উঠেছিল। আরও প্রায় ১২.৩ মিলিয়ন ডলার কম বা দেরিতে দেওয়া পেমেন্টের বিষয়টি নিষ্পত্তিতে ব্যবহার হবে।   এ ছাড়া ডোরড্যাশ নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব কনজিউমার অ্যান্ড ওয়ার্কার প্রোটেকশনকে ১৬.৭ মিলিয়ন ডলার জরিমানা দেবে। শহর কর্তৃপক্ষের তদন্তটি মূলত ২০২৩ সালে কার্যকর হওয়া ডেলিভারি কর্মীদের ন্যূনতম পেমেন্ট সংক্রান্ত আইনের সঙ্গে কোম্পানিটির কার্যক্রম কতটা সামঞ্জস্যপূর্ণ ছিল, তা নিয়ে পরিচালিত হয়।   নিউইয়র্ক সিটির তদন্তে প্রায় ২০৯ হাজার ডেলিভারি কর্মীর কম বা দেরিতে পেমেন্ট পাওয়ার বিষয়টি চিহ্নিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ডোরড্যাশ অবশ্য জানিয়েছে, পেমেন্টের সমস্যাগুলো ইচ্ছাকৃত ছিল না। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, নিউইয়র্ক সিটির জটিল পেমেন্ট নিয়ম বাস্তবায়নের সময় শহরের সীমানা পেরিয়ে ডেলিভারি, একাধিক অর্ডার একসঙ্গে সরবরাহ এবং প্রযুক্তিগত সমস্যার কারণে ভুল হয়েছে।   নিউইয়র্কে ডেলিভারি কর্মীদের পেমেন্ট নিয়ে ডোরড্যাশসহ বড় প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে এর আগেও বিভিন্ন আইনি ও নিয়ন্ত্রক বিরোধ হয়েছে। ২০২৫ সালে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেলের সঙ্গেও ডোরড্যাশ ১৬.৭৫ মিলিয়ন ডলারের একটি সমঝোতায় পৌঁছেছিল। সেই মামলায় ডেলিভারি কর্মীদের টিপস সংক্রান্ত অভিযোগের বিষয়টি ছিল।   নতুন সমঝোতার অংশ হিসেবে ডোরড্যাশকে নিয়ম মেনে চলার জন্য অভ্যন্তরীণ ব্যবস্থাও আরও শক্তিশালী করতে হবে। কোম্পানিটি একটি কমপ্লায়েন্স কর্মকর্তা নিয়োগ এবং নিয়মিত অভ্যন্তরীণ রিপোর্টিং ব্যবস্থা চালুর পরিকল্পনা জানিয়েছে।   নিউইয়র্কে ডেলিভারি কর্মীদের জন্য ২০২৩ সালের ন্যূনতম পেমেন্ট আইন চালুর পর অ্যাপভিত্তিক ডেলিভারি কাজের পারিশ্রমিক নিয়ে নিয়ম আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নতুন সমঝোতার ফলে তদন্তে উঠে আসা পেমেন্ট সংক্রান্ত বিরোধের একটি বড় অংশ নিষ্পত্তির পথে যাচ্ছে। ডোরড্যাশ জানিয়েছে, সমঝোতার পুরো অর্থের জন্য তারা আগেই আর্থিক হিসাব সংরক্ষণ করেছে।

বায়জিদ হাসান সেপ্টেম্বর ২১, ২০২৬ ১৪:০ 0
হিউস্টনে খাবার পৌঁছে দেওয়ার পর বাড়ির নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়ে ডেলিভারি চালকের অস্বাভাবিক আচরণ। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে নগ্ন অবস্থায় খাবার পৌঁছে দিলেন ডেলিভারিম্যান, বাড়ির নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়ল দৃশ্য

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে খাবার পৌঁছে দেওয়ার পর এক ডেলিভারি চালককে নগ্ন অবস্থায় বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বাড়ির নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়া ওই দৃশ্য দেখে হতবাক হয়ে যান বাড়ির মালিক কিয়ান্তে ম্যাটলক।   ঘটনাটি ঘটে গত ২৪ আগস্ট হিউস্টনের উত্তর-পূর্বাঞ্চলে, হোমস্টেড এলাকার কাছাকাছি ম্যাটলকের বাড়িতে। ম্যাটলক জানান, ঘটনার সময় তিনি বাড়ির ভেতরে বসে ভিডিও গেম খেলছিলেন। তার মেয়েও তখন বাড়িতে ছিল। মেয়ের কাছ থেকে ফোনে একটি নোটিফিকেশন আসার কথা জানতে পেরে ম্যাটলক বুঝতে পারেন, তার খাবারের অর্ডার পৌঁছে গেছে। এরপর তিনি বাড়ির রিং নিরাপত্তা ক্যামেরার ফুটেজ দেখতে গিয়ে অস্বাভাবিক দৃশ্যটি দেখতে পান।   ফুটেজে দেখা যায়, খাবার পৌঁছে দেওয়ার পর ডেলিভারি চালকটি বাড়ির বাইরে নগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছেন। দৃশ্যটি দেখে তিনি প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না বলে জানান ম্যাটলক। ম্যাটলক নিয়মিত ডোরড্যাশ ব্যবহার করেন। তবে ওই দিনের খাবার তিনি আর গ্রহণ করেননি। পরে ডোরড্যাশ কর্তৃপক্ষ তার অর্ডারের অর্থ ফেরত দেয়।   ঘটনার বিষয়ে ডোরড্যাশের সঙ্গে যোগাযোগ করে মার্কিন সংবাদমাধ্যম ফক্স ২৬ হিউস্টন। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র ঘটনাটিকে অত্যন্ত অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন। তিনি জানান, বিষয়টি জানার পর ডোরড্যাশ সরাসরি ম্যাটলকের সঙ্গে যোগাযোগ করে এবং সংশ্লিষ্ট চালকের প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ স্থায়ীভাবে বাতিল করা হয়েছে। ডোরড্যাশের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো ধরনের যৌন হয়রানি বা অনুপযুক্ত আচরণ তারা মেনে নেয় না। ঘটনার তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজন হলে তাদের সহযোগিতা করার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।   কোম্পানিটি আরও জানিয়েছে, তাদের অ্যাপের মাধ্যমে জমা পড়া অভিযোগগুলো ট্রাস্ট অ্যান্ড সেফটি বিভাগ পর্যালোচনা করে। ডেলিভারির সময় কোনো গ্রাহক অস্বাভাবিক বা উদ্বেগজনক আচরণের মুখে পড়লে দ্রুত অ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে বলা হয়েছে। কোনো পরিস্থিতিতে নিজেকে অনিরাপদ মনে হলে স্থানীয় পুলিশকে জানানোর পরামর্শও দিয়েছে ডোরড্যাশ। তাৎক্ষণিক বিপদের আশঙ্কা থাকলে জরুরি নম্বরে ৯১১-এ ফোন করতে বলা হয়েছে।   এদিকে, ঘটনাটি নিয়ে হিউস্টন পুলিশের সঙ্গেও কথা বলেছে ফক্স ২৬। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বাড়ির বাসিন্দারা এ ধরনের ঘটনা ঘটলে পুলিশকে জানানো এবং ঘটনার সম্ভাব্য প্রমাণ সংরক্ষণ করা উচিত। এর মধ্যে রিং ক্যামেরা, দরজার ক্যামেরা কিংবা বাড়ির অন্য কোনো নজরদারি ক্যামেরার ভিডিও গুরুত্বপূর্ণ হতে পারে। পুলিশ জানিয়েছে, ঘটনার পরিস্থিতির ওপর ভিত্তি করে সম্ভাব্য ফৌজদারি অভিযোগের বিষয়টি বিবেচনা করা হতে পারে। তবে সে জন্য আগে ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবেদন প্রয়োজন এবং এরপর পুলিশ তদন্ত করে দেখবে ঠিক কী ঘটেছিল।   ফক্স ২৬ জানিয়েছে, টেক্সাসের আইনে এ ধরনের আচরণ কোন পরিস্থিতিতে অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে, তা জানতে তারা একজন আইন বিশেষজ্ঞের সঙ্গেও কথা বলার চেষ্টা করছে। ঘটনাটি আবারও বাড়িতে খাবার বা পণ্য পৌঁছে দেওয়ার সময় নিরাপত্তা ক্যামেরার গুরুত্ব সামনে এনেছে। বিশেষ করে ডেলিভারি কর্মীর আচরণ নিয়ে কোনো উদ্বেগ তৈরি হলে ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো গুরুত্বপূর্ণ।   সূত্র: ফক্স ২৬ হিউস্টন (FOX 26), প্রতিবেদক লেসলি ডেলাসবোর।

মোহাম্মদ ইব্রাহিম আগস্ট ২৭, ২০২৬ ১৪:০ 0
ফুড ডেলিভারি কর্মীর I ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে খাবারের অর্ডারের সংখ্যা বাড়লেও কমছে টিপস, আয় সংকটে ফুড ডেলিভারি কর্মীরা

যুক্তরাষ্ট্রে অনলাইন খাবার সরবরাহ সেবা আগের যেকোনো সময়ের চেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে। উবার ইটস, ডোরড্যাশ ও গ্রাবহাবের মতো জায়ান্ট প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে প্রতিনিয়ত বাড়ছে অর্ডারের সংখ্যা। তবে এই খাতের চোখধাঁধানো সাফল্যের সমান্তরালে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করছেন এর নেপথ্যের কারিগর অর্থাৎ ডেলিভারি চালকরা। তাদের দাবি, দেশজুড়ে অর্ডারের সংখ্যা ও কোম্পানির লভ্যাংশ বাড়লেও বিভিন্ন অভ্যন্তরীণ নীতি ও অতিরিক্ত খরচের কারণে তাদের প্রকৃত আয় দিন দিন সংকুচিত হচ্ছে।   ডেলিভারি কর্মীদের অভিযোগ, কয়েক বছর আগেও একটি অর্ডার পৌঁছে দিলে যে পরিমাণ অর্থ পাওয়া যেত, বর্তমানে তার চেয়ে অনেক কম পারিশ্রমিক মিলছে। অনেক সময় দীর্ঘ দূরত্বে খাবার পৌঁছে দিয়েও নামমাত্র অর্থ পাচ্ছেন তারা। এর ওপর প্রতিনিয়ত যোগ হচ্ছে লাগামহীন জ্বালানির দাম, গাড়ির উচ্চ বীমা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ ব্যয়। গিগ অর্থনীতির এই কর্মীদের আয়ের একটি বড় অংশ নির্ভর করে মূলত গ্রাহকদের দেওয়া টিপসের ওপর। কিন্তু সাম্প্রতিক সময়ে অনেক এলাকায় টিপসের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে গেছে। বিশেষ করে পর্যটন এলাকা ও বড় আন্তর্জাতিক ইভেন্টগুলোর সময় বিদেশি দর্শনার্থীদের কাছ থেকে তুলনামূলক কম টিপস পাওয়ার কারণে তারা চরম আর্থিক চাপে পড়ছেন।   অন্যদিকে, বাড়তি খরচের চাপ অনুভব করছেন অ্যাপ ব্যবহারকারী সাধারণ গ্রাহকরাও। অনেক গ্রাহকের মতে, খাবারের মূল দামের পাশাপাশি অ্যাপগুলোর ডেলিভারি ফি, সার্ভিস চার্জ ও অন্যান্য অতিরিক্ত খরচ আকাশচুম্বী হওয়ায় তারা চালকদের আগের মতো মন খুলে টিপস দিতে পারছেন না। ফলে একদিকে যেমন গ্রাহকদের পকেট খালি হচ্ছে, অন্যদিকে কর্মীরাও তাদের কাঙ্ক্ষিত আয় থেকে বঞ্চিত হচ্ছেন।   শ্রম অধিকারকর্মীরা বিষয়টিকে গিগ অর্থনীতির একটি বড় অন্ধকার দিক হিসেবে দেখছেন। প্রযুক্তিগতভাবে এই কর্মীদের ‘ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর’ হিসেবে গণ্য করা হলেও, বাস্তবে কাজের সময়, অর্ডারের প্রাপ্যতা কিংবা পারিশ্রমিকের ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। ফলে এক গভীর কর্মসংস্থান ও আর্থিক অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন পার করতে হচ্ছে এই বিশাল কর্মীবাহিনীকে। বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে অনলাইন ডেলিভারি খাতের সামগ্রিক বিস্তার অব্যাহত থাকলেও, কর্মীদের ন্যায্য আয় ও কর্মপরিবেশ নিশ্চিত না হলে এই খাতকে ঘিরে আগামীতে বিতর্ক ও অসন্তোষ আরও তীব্র রূপ নিতে পারে।

ইসতিয়াক আহমেদ জুলাই ১৬, ২০২৬ ১৪:০ 0
অ্যারিজোনায় সোয়াট অভিযানের নিরাপত্তা বলয় ভেঙে ঢুকে পড়ল ডোরড্যাশের রোবট | ছবি: কোলাজ - আমেরিকা বাংলা
সোয়াট অভিযানের মাঝখানে ঢুকে পড়ল খাবার সরবরাহকারী রোবট, থামাতে ডাক পড়ল কোম্পানির

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের চ্যান্ডলার শহরে একটি চলমান সোয়াট (SWAT) অভিযানের সময় অপ্রত্যাশিতভাবে নিরাপত্তা বলয়ের মধ্যে ঢুকে পড়ে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ডোরড্যাশের একটি স্বয়ংচালিত রোবট। পুলিশের চলমান অভিযানের মাঝখানে রোবটটির উপস্থিতি কিছু সময়ের জন্য ভিন্নধর্মী পরিস্থিতির সৃষ্টি করলেও শেষ পর্যন্ত কোনো ধরনের হতাহতের ঘটনা ছাড়াই অভিযান শেষ হয়।   স্থানীয় সংবাদমাধ্যম কেপিএনএক্স-টিভি (১২ নিউজ)-এর প্রতিবেদনে বলা হয়, গত ১৫ জুন চ্যান্ডলার শহরের রে রোড ও হ্যামিল্টন স্ট্রিট এলাকায় অস্ত্র-সংক্রান্ত একটি ঘটনার তদন্তে বিশেষ অস্ত্র ও কৌশলগত ইউনিট (সোয়াট) অভিযান পরিচালনা করছিল। অভিযানের অংশ হিসেবে পুরো এলাকায় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয় এবং সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়।   এমন সময় ডোরড্যাশের স্বয়ংচালিত ডেলিভারি রোবট ‘ডট’ (Dot) নির্ধারিত পথে খাবার পৌঁছে দিতে গিয়ে পুলিশের নিরাপত্তা বলয়ের মধ্যে প্রবেশ করে। ঘটনাস্থলে থাকা কর্মকর্তারা রোবটটিকে ফিরে যেতে মৌখিকভাবে নির্দেশ দিলেও সেটি কোনো প্রতিক্রিয়া দেখায়নি। কারণ রোবটটি মানুষের কণ্ঠে দেওয়া নির্দেশনা বুঝে সিদ্ধান্ত নেওয়ার জন্য নয়; এটি পূর্বনির্ধারিত সফটওয়্যার ও সেন্সরের মাধ্যমে পরিচালিত হয়।   পরে অভিযানের অংশ হিসেবে একটি বাড়ির কাছে পুলিশ ফ্ল্যাশ-ব্যাং ডিভাইস ব্যবহার করে। তবুও রোবটটি ঘটনাস্থল ত্যাগ করেনি। পরে জানা যায়, সামনে পথ বন্ধ থাকায় নিরাপত্তাজনিত কারণে সেটি স্বয়ংক্রিয়ভাবে থেমে অপেক্ষা করছিল।   পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত চ্যান্ডলার পুলিশ বিভাগ ডোরড্যাশের সঙ্গে যোগাযোগ করে। পরে প্রতিষ্ঠানটির একজন প্রযুক্তিবিদ একটি বক্স ট্রাক নিয়ে ঘটনাস্থলে এসে রোবটটিকে সরিয়ে নিয়ে যান। এরপর আইনশৃঙ্খলা বাহিনী নির্বিঘ্নে তাদের অভিযান সম্পন্ন করে।   ঘটনার পর ডোরড্যাশ এক বিবৃতিতে জানায়, রোবটটি ঠিক যেভাবে কাজ করার জন্য নকশা করা হয়েছে, সেভাবেই আচরণ করেছে। কোম্পানির ভাষ্য অনুযায়ী, পথ বন্ধ থাকলে রোবটটি নিরাপদ অবস্থায় থেমে থাকে এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা করে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ভবিষ্যতে জরুরি পরিস্থিতিতে স্বয়ংচালিত ডেলিভারি প্রযুক্তির কার্যক্রম আরও উন্নত করতে ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে।   প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, স্বয়ংচালিত ডেলিভারি সেবার ব্যবহার দ্রুত বাড়লেও জরুরি আইনশৃঙ্খলা পরিস্থিতিতে এসব যন্ত্র কীভাবে প্রতিক্রিয়া জানাবে, তা এখনো একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। বিশেষ করে পুলিশি অভিযান, অগ্নিকাণ্ড বা অন্যান্য জরুরি অবস্থায় স্বয়ংচালিত যন্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয় আরও কার্যকর করা প্রয়োজন।   কেপিএনএক্স-টিভি (১২ নিউজ) জানায়, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে ভবিষ্যতের নগরজীবনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ব্যবহারের বাস্তব চ্যালেঞ্জের একটি উদাহরণ হিসেবে দেখছেন। তবে পুরো ঘটনায় কেউ আহত হননি এবং পুলিশের মূল অভিযানও সফলভাবে শেষ হয়েছে।

তাবাস্সুম জুন ৩০, ২০২৬ ১৪:০ 0
জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

Top week

বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু

জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

নভেম্বর ৭, ২০২৬ ১৩:০