যুক্তরাষ্ট্রে প্রবেশের আশায় দক্ষিণ মেক্সিকো থেকে দেড় হাজার অভিবাসীর যাত্রা শুরু
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের রাজনীতিতে নাটকীয় পরিবর্তনের পর এবার মেক্সিকোর দক্ষিণাঞ্চল থেকে প্রায় ১ হাজার ৫০০ অভিবাসীর একটি নতুন কাভান (শোভাযাত্রা) যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।
চিয়াপাস রাজ্য সরকারের সূত্র ও স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই কাভানে শিশু, নারীসহ বিভিন্ন বয়সী মানুষ পায়ে হেঁটে এবং ট্রাকে করে মেক্সিকো সিটির দিকে এগোচ্ছেন। মধ্য আমেরিকার বিভিন্ন দেশ থেকে আসা এসব অভিবাসীর মূল লক্ষ্য হলো মেক্সিকো সিটিতে পৌঁছে দেশটির সরকারের সহায়তা চাওয়া এবং আইনি সুরক্ষা নিশ্চিত করা।
মধ্য আমেরিকার দেশগুলোর অভিবাসীরা বলছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির উল্লেখযোগ্য সাফল্য এবং অভিবাসন নীতির ক্ষেত্রে সম্ভাব্য নমনীয়তার খবর তাদের মনে নতুন আশার সঞ্চার করেছে। এর আগে মেক্সিকোর তাপাচুলা সীমান্তে হাজার হাজার অভিবাসী মাসের পর মাস আটকা পড়ে ছিলেন। কঠোর মার্কিন প্রবেশ নিষেধাজ্ঞা ও কর্মসংস্থানের অভাবে মানবেতর জীবনযাপন করা এসব মানুষ এখন নতুন রাজনৈতিক সমীকরণের ওপর ভরসা করে উত্তর দিকে পা বাড়িয়েছেন।
এদিকে, মার্কিন সীমান্ত নীতি কঠোর করার পক্ষে সোচ্চার রাজনৈতিক মহল এবং মেক্সিকান কর্তৃপক্ষের পক্ষ থেকে এই কাভানগুলো প্রতিরোধের নানা পদক্ষেপ নেওয়া হলেও অভিবাসীদের এই দীর্ঘ পদযাত্রা থামানো যাচ্ছে না। হাজারো প্রতিকূলতা ও দীর্ঘ পথ পাড়ি দেওয়ার চ্যালেঞ্জ মাথায় নিয়ে অভিযাত্রীরা যুক্তরাষ্ট্রের সীমান্তে পৌঁছানোর স্বপ্ন দেখছেন।সূত্র: আল জাজিরা।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের রাজনীতিতে নাটকীয় পরিবর্তনের পর এবার মেক্সিকোর দক্ষিণাঞ্চল থেকে প্রায় ১ হাজার ৫০০ অভিবাসীর একটি নতুন কাভান (শোভাযাত্রা) যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। চিয়াপাস রাজ্য সরকারের সূত্র ও স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই কাভানে শিশু, নারীসহ বিভিন্ন বয়সী মানুষ পায়ে হেঁটে এবং ট্রাকে করে মেক্সিকো সিটির দিকে এগোচ্ছেন। মধ্য আমেরিকার বিভিন্ন দেশ থেকে আসা এসব অভিবাসীর মূল লক্ষ্য হলো মেক্সিকো সিটিতে পৌঁছে দেশটির সরকারের সহায়তা চাওয়া এবং আইনি সুরক্ষা নিশ্চিত করা। মধ্য আমেরিকার দেশগুলোর অভিবাসীরা বলছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির উল্লেখযোগ্য সাফল্য এবং অভিবাসন নীতির ক্ষেত্রে সম্ভাব্য নমনীয়তার খবর তাদের মনে নতুন আশার সঞ্চার করেছে। এর আগে মেক্সিকোর তাপাচুলা সীমান্তে হাজার হাজার অভিবাসী মাসের পর মাস আটকা পড়ে ছিলেন। কঠোর মার্কিন প্রবেশ নিষেধাজ্ঞা ও কর্মসংস্থানের অভাবে মানবেতর জীবনযাপন করা এসব মানুষ এখন নতুন রাজনৈতিক সমীকরণের ওপর ভরসা করে উত্তর দিকে পা বাড়িয়েছেন। এদিকে, মার্কিন সীমান্ত নীতি কঠোর করার পক্ষে সোচ্চার রাজনৈতিক মহল এবং মেক্সিকান কর্তৃপক্ষের পক্ষ থেকে এই কাভানগুলো প্রতিরোধের নানা পদক্ষেপ নেওয়া হলেও অভিবাসীদের এই দীর্ঘ পদযাত্রা থামানো যাচ্ছে না। হাজারো প্রতিকূলতা ও দীর্ঘ পথ পাড়ি দেওয়ার চ্যালেঞ্জ মাথায় নিয়ে অভিযাত্রীরা যুক্তরাষ্ট্রের সীমান্তে পৌঁছানোর স্বপ্ন দেখছেন।সূত্র: আল জাজিরা।
যুক্তরাষ্ট্রে অভিবাসীকে গুলি করে হত্যা, আইসিই এজেন্টের বর্ণবাদী ইমেইল প্রকাশ করল তার বোন
যুক্তরাষ্ট্রে নতুন বাংলাদেশিদের জন্য চাকরির ১০টি সম্ভাবনাময় খাত, জেনে নিন বেতনসহ বিস্তারিত
যুক্তরাষ্ট্রে মদ্যপ চালকের গাড়ির ধাক্কায় নি হত ৩ নারী, হাসপাতালে মৃ ত্যুর সঙ্গে লড়ছেন আরেকজন
সিবিএস নিউজের হাতে আসা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (স্বদেশ নিরাপত্তা বিভাগ) নতুন পরিসংখ্যান অনুযায়ী, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা ২০২৬ অর্থবছরে রেকর্ড ৪ লাখ ৮৩ হাজার ২০০ জন মানুষকে বিতাড়িত করেছে। দেশের অভ্যন্তরীণ ধরপাকড় বৃদ্ধি নিয়ে ভোটারদের মধ্যে উদ্বেগ ও টানাপোড়েন থাকা সত্ত্বেও, প্রেসিডেন্ট ট্রাম্পের নিজস্ব কঠোর অভিবাসন নীতির এই ঐতিহাসিক চরম রূপ প্রকাশ্যে এসেছে। বিতাড়িত হওয়া ব্যক্তিদের এই মোট সংখ্যাটি অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার প্রকাশিত ইতিহাসে সর্বোচ্চ বার্ষিক পরিসংখ্যান, যা ২০২৫ অর্থবছরের আগের রেকর্ড ৪ লাখ ৪২ হাজার ৬৪০ জনকে ছাড়িয়ে গেছে। গত ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া অর্থবছরে সংস্থাটি ৪ লাখ ৯১ হাজারের বেশি অভিবাসন সংক্রান্ত গ্রেপ্তারের কথাও জানিয়েছে। স্বদেশ নিরাপত্তা বিভাগের মতে, এর মধ্যে প্রায় ৪ লাখ ৭৫ হাজারই ছিল প্রশাসনিক গ্রেপ্তার, যা তাদের জন্য আরেকটি নতুন রেকর্ড। প্রশাসনিক গ্রেপ্তার বলতে সেসব গ্রেপ্তারকে বোঝায়, যেখানে সন্দেহভাজন নথিপত্রবিহীন অভিবাসীদের কোনো ফৌজদারি অভিযোগের পরিবর্তে কেবল দেওয়ানি বা সাধারণ নিয়ম লঙ্ঘনের জন্য গ্রেপ্তার করা হয়। এই রেকর্ডগুলো ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের একটি সংজ্ঞায়িত বৈশিষ্ট্যকে তুলে ধরে, যেখানে সীমান্ত থেকে দূরের বিভিন্ন সম্প্রদায়ে নাটকীয় অভিবাসন নীতি ও যুক্তরাষ্ট্রীয় আইন প্রয়োগকারী সংস্থার বিস্তারের মাধ্যমে একটি ব্যাপক ধরপাকড় অভিযান চালানো হয়েছে। তবে এই বিষয়গুলো ট্রাম্পের জন্য একটি রাজনৈতিকভাবে জটিল মুহূর্তে সামনে এসেছে। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ব্যাপক পরাজয়ের পর, প্রেসিডেন্ট প্রকাশ্যে স্বীকার করেছেন যে তার বিতাড়ন অভিযানের কিছু অংশ হয়তো মাত্রা ছাড়িয়ে গেছে। তবে এই স্বীকারোক্তির পাশাপাশি তিনি স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ বা চিফ অফ স্টাফ হিসেবে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছেন, যিনি ট্রাম্পের সবচেয়ে কঠোর অভিবাসন নীতিগুলোর রূপকার। নতুন এই পরিসংখ্যানগুলো মার্কিন জনগণের মতামতের মধ্যে থাকা উত্তেজনাকে আরও স্পষ্টভাবে তুলে ধরে। সিবিএস নিউজের জরিপে দেখা গেছে, সীমান্ত নিরাপত্তার প্রতি ব্যাপক সমর্থন থাকলেও দেশজুড়ে বিভিন্ন সম্প্রদায়ে যেভাবে অভিবাসন আইন প্রয়োগ করা হচ্ছে তা নিয়ে মানুষের মধ্যে অস্বস্তি বাড়ছে। স্বদেশ নিরাপত্তা বিভাগের মতে, নতুন এই বিতাড়নের মোট সংখ্যাটি ২০১২ অর্থবছরে (ওবামা প্রশাসনের সময়) রেকর্ড করা ৪ লাখ ৯ হাজার ৮৪৯ জনের চেয়ে প্রায় ১৮ শতাংশ বেশি, যা দীর্ঘদিন ধরে সংস্থাটির জন্য একটি মানদণ্ড ছিল। নতুন এই রেকর্ডটি প্রেসিডেন্ট বাইডেনের অধীনে শেষ পূর্ণ অর্থবছর অর্থাৎ ২০২৪ সালের ২ লাখ ৭১ হাজার ৪৮৪ জন বিতাড়নের চেয়েও প্রায় ৭৮ শতাংশ বেশি। সংস্থাটি শুধু আগস্ট মাসেই মোট ৫০ হাজার ৯২৫ জন গ্রেপ্তারের খবর জানিয়েছে, যা জুলাই মাসের আগের মাসিক সর্বোচ্চ রেকর্ডকে ছাড়িয়ে গেছে। স্বদেশ নিরাপত্তা বিভাগের মতে, সেপ্টেম্বর মাসের মধ্যে সংস্থাটি প্রতি মাসে ৪৮ হাজারের বেশি গ্রেপ্তার চালিয়ে যাচ্ছিল, যা ধরপাকড়ের একটি টেকসই ও দ্রুত গতির প্রতিফলন। তবে, রেকর্ড সংখ্যক বিতাড়নের মানে এই নয় যে রেকর্ড সংখ্যক আনুষ্ঠানিক অপসারণের নির্দেশ কার্যকর করা হয়েছে। সংস্থাটির বিতাড়নের পরিসংখ্যানে সরকারব্যাপী পরিসংখ্যানগুলো অন্তর্ভুক্ত থাকে না, যেখানে মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের (শুল্ক ও সীমান্ত সুরক্ষা) কার্যক্রম অন্তর্ভুক্ত থাকে এবং আনুষ্ঠানিক অপসারণ, স্বেচ্ছায় ফেরত যাওয়া ও স্বেচ্ছায় প্রস্থানের মধ্যে পার্থক্য করা হয়। বৃহত্তর পরিমাপ ব্যবহার করলে দেখা যায়, ২০০০-এর দশকের শুরুর দিকের কিছু অংশে দেশব্যাপী বিতাড়নের সংখ্যা আরও বেশি ছিল। সিরাকিউজ বিশ্ববিদ্যালয়ের ট্রানজ্যাকশনাল রেকর্ডস এক্সেস ক্লিয়ারিংহাউস বা 'ট্র্যাক' কর্তৃক প্রকাশিত একটি নতুন বিশ্লেষণে স্বদেশ নিরাপত্তা বিভাগ কীভাবে বিতাড়নের হিসাব করে তা নিয়ে অতিরিক্ত প্রশ্ন তোলা হয়েছে। প্রতিটি মামলার যুক্তরাষ্ট্রীয় অভিবাসন রেকর্ড ভিত্তিক এই গবেষণায় দেখা গেছে, ২০২৬ সালের জুলাই ও আগস্টে মোট বিতাড়নের মাত্র ৬৩ শতাংশ ছিল আনুষ্ঠানিক অপসারণ এবং বাকিগুলো ছিল স্বেচ্ছায় প্রস্থান ও ফেরত যাওয়া। নতুন এই পরিসংখ্যানের সঙ্গে বৃহস্পতিবার এক বিবৃতিতে স্বদেশ নিরাপত্তা বিভাগের সচিব মার্কওয়েন মুলিন বলেন, "অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার সাহসী পুরুষ ও নারীদের নিয়ে আমি এর চেয়ে বেশি গর্বিত হতে পারতাম না, যারা আরও ঐতিহাসিক রেকর্ড ভেঙেছেন। ২০২৬ অর্থবছরে সংস্থাটির ইতিহাসে যেকোনো বছরের চেয়ে সবচেয়ে বেশি বিতাড়ন ও গ্রেপ্তার দেখা গেছে। গ্রেপ্তারের দিক থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসটি ছিল সংস্থাটির ইতিহাসের সেরা সেপ্টেম্বর। ২০২৬ অর্থবছরে মোট গ্রেপ্তারের সংখ্যা বাইডেনের অধীনে থাকা তিনটি পূর্ণ অর্থবছরের সম্মিলিত সংখ্যার চেয়েও বেশি। সংস্থার দেশপ্রেমিকরা আমেরিকাকে আবারও নিরাপদ করার জন্য সার্বক্ষণিক কাজ করছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বের কারণে, আমেরিকার জীবন বাঁচাতে অবৈধ এলিয়েনদের (বিদেশিদের) লক্ষ্যবস্তু করা এবং অপসারণ করার জন্য সংস্থাটিকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে।" ট্রাম্প প্রশাসন ধারাবাহিকভাবে তাদের এই অভিযানকে জননিরাপত্তা মিশন হিসেবে রক্ষা করে এসেছে এবং গুরুতর অপরাধে অভিযুক্ত বা দোষী সাব্যস্ত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিতাড়নের বড়াই করেছে, যাদের স্বদেশ নিরাপত্তা বিভাগ বারবার ‘সবচেয়ে খারাপের মধ্যে সবচেয়ে খারাপ’ বলে বর্ণনা করেছে। ট্রাম্প তার ২০২৪ সালের সফল প্রেসিডেন্ট নির্বাচনে এই বিষয়টিকে প্রচারণার কেন্দ্রীয় ফোকাস বা কেন্দ্রবিন্দুও করেছিলেন। ২০২৬ অর্থবছরের বিতাড়নের হিসাবে, স্বদেশ নিরাপত্তা বিভাগ এমন কয়েকটি ঘটনা তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে রাউল জেনেসিস অরটিজ মোরান নামের এক মেক্সিকান নাগরিকের ঘটনা, যার বিরুদ্ধে ভার্জিনিয়ায় দুই বছর বয়সী এক মেয়েকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেকেন্ড ডিগ্রি মার্ডার বা দ্বিতীয় মাত্রার হত্যা এবং গুরুতর যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছিল। লুইসা কাউন্টি শেরিফের অফিস স্বাধীনভাবে অভিযোগগুলো নিশ্চিত করেছিল। বিভাগটি গত এপ্রিলে বিতাড়িত হওয়া সোয়েলি জিওমারা আপারিসিও-সান্তোস নামের এক হন্ডুরান নাগরিকের কথাও উল্লেখ করেছে, যে স্বদেশ নিরাপত্তা বিভাগের মতে, নিউইয়র্কে তার নবজাতক ছেলেকে হত্যার চেষ্টার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিল। এই ঘটনাগুলো অভিবাসন কর্মকর্তাদের সম্মুখীন হতে পারা গুরুতর জননিরাপত্তা হুমকির দৃষ্টান্ত স্থাপন করে, তবে এগুলো লাখ লাখ গ্রেপ্তারের প্রতিনিধিত্ব করে না। স্বদেশ নিরাপত্তা বিভাগ বারবার যুক্তি দিয়েছে যে, যুক্তরাষ্ট্রে অপরাধমূলক রেকর্ড না থাকা অভিবাসীদেরও বিদেশে অপরাধমূলক ইতিহাস থাকতে পারে বা তারা জনসাধারণের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। বিভাগটি প্রায়শই এও উল্লেখ করে যে, কেবল অভিবাসন আইনই দেওয়ানি গ্রেপ্তার এবং বিতাড়নকে সমর্থন করে। তবুও, যুক্তরাষ্ট্রীয় কর্তৃপক্ষ প্রকাশ্যে এমন কোনো ব্যাপক প্রমাণ সরবরাহ করেনি যাতে দেখা যায় যুক্তরাষ্ট্রে অপরাধমূলক রেকর্ড না থাকা কতজন গ্রেপ্তারকৃত অভিবাসী বিদেশে অপরাধ করেছে। আগস্ট মাসে সিবিএস নিউজের এক বিশ্লেষণে দেখা গেছে, ২০২৬ সালের জুলাই মাসে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো সংস্থাটির মোট গ্রেপ্তারের অর্ধেকেরও বেশি ক্ষেত্রে এমন অভিবাসীরা জড়িত ছিল যাদের কোনো অপরাধমূলক সাজা বা বিচারাধীন কোনো ফৌজদারি অভিযোগ ছিল না। ওই বিশ্লেষণে এও দেখা গেছে, ট্রাম্পের দ্বিতীয় প্রশাসনের সময় সংস্থাটির আটকের তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে মাত্র ৬ শতাংশের সহিংস অপরাধের সাজা ছিল। আলাদাভাবে, নির্দলীয় মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউট দেখেছে যে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুলাই মাসের মধ্যে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের যৌথভাবে পরিচালিত প্রায় ৯ লাখ ৮০ হাজার বিতাড়নের মাত্র ২০ শতাংশের ক্ষেত্রে কোনো ফৌজদারি সাজাপ্রাপ্ত ব্যক্তি জড়িত ছিল। আর যুক্তরাষ্ট্রে অন্তত দুই বছর ধরে বসবাসকারী বিতাড়িত অভিবাসীদের মধ্যে ৭১ শতাংশের কোনো অপরাধমূলক সাজা ছিল না। ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের সিবিএস নিউজের জাতীয় বুথফেরত জরিপ অনুসারে, ৫৮ শতাংশ ভোটার বলেছেন ট্রাম্প প্রশাসনের অভিবাসন প্রয়োগ অনেক বেশি দূরে চলে গেছে। আরও ২২ শতাংশ বলেছেন এটি প্রায় ঠিকই ছিল, অন্যদিকে ২০ শতাংশ বিশ্বাস করেন এটি যথেষ্ট দূরে যায়নি। সীমান্ত নিরাপত্তার প্রতি সমর্থন বেশি থাকলেও, দেশজুড়ে আমেরিকার শহর ও নগরগুলোতে অভিবাসন আইন প্রয়োগের জন্য ব্যবহৃত কৌশল ও অভিযানের প্রতি এটি সর্বদা সমর্থন হিসেবে রূপান্তরিত হয় না। 'সিক্সটি মিনিটস' বা '৬০ মিনিটস'-এর এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প স্বীকার করেছেন যে তার অভিবাসন দমন নীতি একটি রাজনৈতিক ক্ষতি ডেকে এনেছে। সাংবাদিক রস ডাউথাটকে ট্রাম্প বলেন, "আমি মনে করি এটি খুব বেশি কঠোর ছিল।" ট্রাম্প আরও বলেন যে তার প্রশাসন সীমান্ত সুরক্ষিত করা এবং বিপজ্জনক অপরাধীদের অপসারণের জন্য উচ্চ নম্বর বা প্রশংসা পেয়েছে, তবে দীর্ঘ সময় ধরে থাকা অভিবাসীদের বিতাড়নের জন্য সমালোচনার সম্মুখীন হয়েছে, যারা চাকরি করত, ল্যান্ডস্কেপিং ও আতিথেয়তার মতো শিল্পে কাজ করত এবং কিছু ক্ষেত্রে করও প্রদান করত। প্রেসিডেন্ট ট্রাম্প নতুন কংগ্রেসে অভিবাসন আইন তৈরি এবং পাস করতে কংগ্রেসের ডেমোক্র্যাটদের সাথে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন, যা এমন একজন প্রেসিডেন্টের কাছ থেকে আসা একটি চমকপ্রদ স্বীকারোক্তি, যিনি মূলত গণ বিতাড়নের প্রতিশ্রুতির চারপাশেই তার রাজনৈতিক পরিচয়ের বেশিরভাগ অংশ তৈরি করেছেন। যেহেতু প্রেসিডেন্ট ট্রাম্পের দীর্ঘদিনের সহযোগী স্টিফেন মিলার—যিনি ঐতিহাসিকভাবে উচ্চ গ্রেপ্তারের লক্ষ্যের জন্য চাপ দিয়ে আসছেন—চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব নিচ্ছেন, তাই একাধিক প্রশাসনের কর্মকর্তা সিবিএস নিউজকে বলেছেন যে নির্বাচনের পর এই ধরপাকড় ধীর হওয়ার কোনো প্রত্যাশা তারা করছেন না। সংস্থাটির পরিকল্পনার সঙ্গে পরিচিত সূত্রগুলোর মতে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে অভিবাসন কর্মকর্তাদের প্রতি সপ্তাহে প্রায় ১৯ হাজার গ্রেপ্তারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করার নির্দেশ দেওয়া হয়েছে, যা মধ্যবর্তী নির্বাচনের আগেই নির্ধারণ করা হয়েছিল এবং এর ঐতিহাসিক গতির চেয়ে অনেক বেশি। এই লক্ষ্যমাত্রা এমন এক সময়ে সামনে এল যখন ডেমোক্র্যাটরা জানুয়ারি মাসে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিতে প্রস্তুতি নিচ্ছে, যাদের মধ্যে কেউ কেউ প্রশাসনের অভিবাসন অভিযান, ব্যয় এবং প্রয়োগ কৌশলের আরও বেশি যাচাই-বাছাইয়ের পক্ষে সমর্থন জানাচ্ছেন। তবে পরিবর্তনের জন্য চাপ দেওয়ার ক্ষমতা তাদের সীমিত হতে পারে কারণ সংস্থাটির জন্য ইতোমধ্যেই বিলিয়ন বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে, পাশাপাশি প্রেসিডেন্টের ভেটো দেওয়ার ক্ষমতা তো রয়েছেই। ২০২৫ সালের জুলাই মাসে ট্রাম্প কর্তৃক স্বাক্ষরিত একটি ব্যাপক কর এবং ব্যয় আইনে অভিবাসন প্রয়োগ এবং সীমান্ত নিরাপত্তার জন্য প্রায় ১৭০ বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে সংস্থাটির জন্য অতিরিক্ত ৭৫ বিলিয়ন ডলারের তহবিল অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে ৪৫ বিলিয়ন ডলার অভিবাসী আটকের ক্ষমতা সম্প্রসারণের জন্য নির্ধারিত হয়েছিল, আর প্রায় ৩০ বিলিয়ন ডলার গ্রেপ্তার, পরিবহন, বিতাড়ন অভিযান এবং অতিরিক্ত কর্মীদের জন্য বরাদ্দ করা হয়েছিল। বছরের পর বছর ধরে, ট্রাম্পের অভিবাসনের বার্তা একটি ভিত্তির ওপর নির্ভর করে আসছিল যা লাখ লাখ ভোটারের মধ্যে অনুরণিত হয়েছিল: যুক্তরাষ্ট্রের উচিত তার সীমান্তের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা এবং তার অভিবাসন আইন প্রয়োগ করা। কিন্তু অবৈধ সীমান্ত পারাপারের তীব্র পতন এবং ধরপাকড় প্রয়োগের এই বৃদ্ধির সাথে সাথে রাজনৈতিক দৃশ্যপটও পরিবর্তিত হয়েছে। তার প্রেসিডেন্সির শেষ দুই বছরে ট্রাম্পের সামনে এখন একটাই প্রশ্ন—সংস্থাটির নিজস্ব হিসাব অনুযায়ী যে প্রয়োগ অভিযান অভূতপূর্ব মাত্রায় পৌঁছেছে, তা কি সেই আমেরিকান জনসাধারণের আস্থা কাজে লাগাতে পারবে, যারা অভিবাসন দমনের প্রেসিডেন্সিয়াল নির্দেশ বা ম্যান্ডেট কীভাবে কার্যকর করা হচ্ছে তা নিয়ে ক্রমেই বিভক্ত হয়ে পড়ছে?
ইসলামবিদ্বেষের জবাব, পবিত্র কুরআন ছুঁয়ে শপথ নিতে পারেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম: পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেবেন সিনেটর আবদুল এল-সাইয়েদ
বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরিতে ডুবিয়ে দেওয়া হলো ঐতিহাসিক জাহাজ
যুক্তরাষ্ট্রের আর্লিংটন ন্যাশনাল সেমেট্রিতে (জাতীয় সমাধিস্থল) মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথসহ তার সফরসঙ্গীদের ভর্ৎসনা করা সেই সেনা প্রহরীর পক্ষ নিয়েছে পেন্টাগন। পেন্টাগনের মতে, দায়িত্বরত ওই সেনা সদস্য সমাধিস্থলের গাম্ভীর্য ও শৃঙ্খলা রক্ষায় সঠিক কাজটিই করেছেন। বুধবার (১১ নভেম্বর) ‘ভেটেরানস ডে’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা যায়, প্রথম বিশ্বযুদ্ধে নিহত অজ্ঞাতনামা সৈনিকদের স্মৃতিস্তম্ভ ‘টুম্ব অব দ্য আননোন সোলজার’-এর সামনে দাঁড়িয়ে ছবি তোলার সময় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ, তার স্ত্রী এবং ঊর্ধ্বতন উপদেষ্টারা উচ্চস্বরে হাসাহাসি ও কথা বলছিলেন। এ সময় সেখানে দায়িত্বরত মার্কিন সেনাবাহিনীর এক প্রহরী (সেন্টিনেল) হেগসেথের দলের দিকে এগিয়ে গিয়ে উচ্চস্বরে সতর্ক করে বলেন, ‘সব দর্শনার্থীকে সর্বদা নীরবতা ও শ্রদ্ধার পরিবেশ বজায় রাখতে হবে।’ এ বিষয়ে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে বলেন, ‘এই ভাবগাম্ভীর্যপূর্ণ দিনটি পালনের সময় একজন সৈনিক অত্যন্ত সঠিক ও সম্মানজনকভাবে সবাইকে শৃঙ্খলা বজায় রাখার কথা স্মরণ করিয়ে দিয়েছেন।’ তিনি আরও যোগ করেন, ‘আমেরিকাকে নিরাপদ রাখতে আমাদের সামরিক বাহিনীর সদস্যরা যে আত্মত্যাগ করেছেন, প্রতিরক্ষামন্ত্রী ও পুরো দপ্তর সবসময় তার প্রতি শ্রদ্ধাশীল ছিল এবং ভবিষ্যতেও থাকবে।’ আর্লিংটন ন্যাশনাল সেমেট্রির নিয়মাবলি অনুযায়ী, দর্শনার্থীদের সেখানে নিচু স্বরে কথা বলতে হয় এবং কোনো ধরনের অশ্রদ্ধাজনক বা বিশৃঙ্খল আচরণ থেকে বিরত থাকতে হয়। যুক্তরাষ্ট্রের অন্যতম পবিত্র এই যুদ্ধস্মৃতিস্তম্ভটি প্রথম বিশ্বযুদ্ধে নিহত এক অজ্ঞাতনামা সৈনিকের শেষ বিশ্রামস্থল হিসেবে পরিচিত। ১৯৪৮ সাল থেকে মার্কিন সেনাবাহিনীর থার্ড ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা এই সমাধিস্থল পাহারা দিয়ে আসছেন। বিবিসির মার্কিন সহযোগী সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, এই সমাধিস্থলে দায়িত্বরত প্রহরীদের পক্ষ থেকে দর্শনার্থীদের এভাবে সতর্ক করা নতুন কিছু নয়। প্রতিদিনই অন্তত কয়েকবার তাদের এমনটি করতে দেখা যায়। এর আগে বুধবার সমাধিস্থলে আয়োজিত বার্ষিক পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ট্রাম্প দেশের জন্য লড়াই করা সেনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ইরান যুদ্ধে তার প্রশাসনের সাফল্যের দাবি তোলেন। ট্রাম্প বলেন, ‘এই প্রশাসনের অধীনে অবশেষে কেউ পাল্টা জবাব দিয়েছে। আমরা সবাই মিলে জবাব দিয়েছি।’ ইরান যুদ্ধ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা জয়ী হয়েছি। এখন শুধু আমরা কখন এটি শেষ করতে চাই, সেটাই দেখার বিষয়। আমরা ৯৩ শতাংশ নয়, বরং শতভাগ পূর্ণাঙ্গ বিজয় নিশ্চিত করতে চাই।’ বক্তব্যে ট্রাম্প প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের প্রশংসা করে বলেন, তিনি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ‘চমৎকার কাজ’ করছেন। উল্লেখ্য, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার অভিযোগে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা হেগসেথকে অভিশংসনের (ইমপিচমেন্ট) চেষ্টা চালালেও মঙ্গলবার ক্যাপিটল হিলে তা ব্যর্থ হয়। হেগসেথ এই অভিশংসন প্রচেষ্টাকে ‘প্রহসন’ ও ‘রাজনৈতিক স্টান্ট’ বলে অভিহিত করেছেন। সূত্র: বিবিসি।
ওয়াশিংটন ডিসিতে গোলাগুলিতে আ হত অন্তত ৪, সন্দেহভাজন হামলাকারী নি হত
ইউটিউব দেখতে দেখতে ট্রাক চালানো অবৈধ অভিবাসীর ট্রাকের ধাক্কায় নিহত মা ও দুই সন্তান