লক্ষ্মীপুর

ছবি: সংগৃহীত
বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: আবুল খায়ের ভূঁইয়া

লক্ষ্মীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, বিএনপির নাম ব্যবহার করে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হবে না। কেউ দলের পরিচয় ভাঙিয়ে অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি—দুই ধরনের ব্যবস্থাই নেওয়া হবে।   রোববার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন-পরবর্তী সময়ে উপজেলার রায়পুর, চরআবাবিল, উত্তর চরবংশী ও দক্ষিণ চরবংশী ইউনিয়নের দলীয় কার্যালয় এবং ইফতার মাহফিলে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।   সাক্ষাৎকালে তিনি স্থানীয়দের দুঃখ-দুর্দশার কথা শোনেন। এলাকাবাসী রাস্তাঘাটের বেহাল অবস্থা, জলাবদ্ধতা, কর্মসংস্থানের সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। জবাবে এমপি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান উন্নয়ন কার্যক্রমের মাধ্যমেই দিতে চান। অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট সংস্কার, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং জনসেবামূলক প্রকল্প বাস্তবায়ন করা হবে।   তিনি আরও বলেন, রাজনীতি মানুষের সেবার জন্য। মদিনা সনদের আদলে রাষ্ট্র পরিচালনার আদর্শ সামনে রেখে কাজ করা হবে। ব্যক্তিস্বার্থে দলের নাম ব্যবহার করে কেউ অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে তা বরদাশত করা হবে না। বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।   এ সময় তিনি সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং জনগণের প্রত্যাশা পূরণে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।   অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূঁইয়াসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৩, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
বিদ্যুৎ বিলের মাত্র ৫ টাকা নিয়ে হাতাহাতি, ছোট ভাইয়ের মৃত্যু

বিদ্যুৎ বিলের মাত্র ৫ টাকা কম দেওয়া নিয়ে দুই সহোদর ভাইয়ের মধ্যে হাতাহাতির ঘটনায় ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতের নাম আলমগীর হোসেন।   ঘটনায় নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন বড় ভাই খোরশেদ আলম–এর বিরুদ্ধে হত্যার অভিযোগ করেছেন।   শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন, লক্ষ্মীপুর–এর উত্তর বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।   পরিবারের তথ্য অনুযায়ী, আলমগীর ও খোরশেদ একটি মিটারের মাধ্যমে যৌথভাবে বিদ্যুৎ ব্যবহার করতেন এবং বিল ভাগাভাগি করে পরিশোধ করতেন। চলতি মাসের বিল পরিশোধের সময় আলমগীর ৫ টাকা কম দেন—এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।   পরে আলমগীর চায়ের দোকানে গেলে সেখানে খোরশেদসহ কয়েকজন মিলে তাকে মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রেখে যাওয়া হয়। পরে পরিবারের সদস্যরা তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–এ নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।   ফিরোজ উদ্দিন চৌধুরী, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিক তদন্তে বিদ্যুৎ বিল নিয়ে হাতাহাতির তথ্য পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।   মরদেহ বর্তমানে হাসপাতালে রাখা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২২, ২০২৬ 0
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ করতে হবে : এ্যানি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসন থেকে টানা তৃতীয়বারের মতো বিশাল ব্যবধানে বিজয়ী হয়ে জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর জেলা শহরের ঐতিহাসিক চকবাজার জামে মসজিদের সামনে সাধারণ মানুষের সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এক শান্ত ও দায়িত্বশীল রাজনীতির ডাক দেন।   শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “তারেক রহমানের যোগ্য নেতৃত্বে আমরা একটি নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। এই লক্ষ্য অর্জন করা একটি বিশাল এবং কঠিন দায়িত্ব। দেশ গড়ার এই মিশনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক প্রতিহিংসা ভুলে সাধারণ মানুষের পাশে থেকে আমাদের এগিয়ে যেতে হবে।”   উল্লেখ্য যে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ নির্দেশনা অনুযায়ী বিজয় পরবর্তী কোনো আনন্দ মিছিল বা শোডাউন না করে তিনি মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কঠোর নির্দেশনা দিয়ে বলেন, “বিজয় উল্লাস যেন কোনোভাবেই সাধারণ মানুষের কষ্টের কারণ না হয়। আমাদের এখন থেকে স্বাভাবিক ও শান্তিপূর্ণ জীবন যাপনে অভ্যস্ত হতে হবে এবং সবার সাথে মিলেমিশে থাকতে হবে।”   নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ‘ধানের শীষ’ প্রতীকে ১ লাখ ৩৫ হাজার ৬১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. রেজাউল করিম পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৮০২ ভোট।   শুভেচ্ছা বিনিময়কালে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি এবং লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র হাসানুজ্জামান চৌধুরী মিন্টুসহ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুরের এই জয়কে ‘জনগণের আস্থার প্রতিফলন’ হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

আমেরিকা বাংলা ডেস্ক রিপোর্ট ফেব্রুয়ারি ১৩, ২০২৬ 0
ভোট কিনতে টাকার ছড়াছড়ি, বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ
ভোট কিনতে টাকার ছড়াছড়ি, বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত মাহেন্দ্রক্ষণের আগে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নির্বাচনী পরিবেশ এখন চরম উত্তপ্ত। ভোট কেনাবেচাকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে নগদ অর্থ বিতরণ এবং ঘর নির্মাণের প্রলোভন দেখানোর মতো গুরুতর অভিযোগ তুলেছে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছে উভয় পক্ষই।   বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও জোট নেতা রেজাউল করিম সরাসরি অভিযোগ করেন যে, বিএনপি আচরণবিধি তোয়াক্কা না করে ভোটারদের মাঝে নগদ টাকা বিলোচ্ছে। তিনি দাবি করেন, পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে সাবেক এক আওয়ামী লীগ নেতার সহায়তায় যুবদল কর্মীরা ভোট কিনতে মরিয়া হয়ে উঠেছে। এছাড়া প্রশিক্ষণ ছাড়াই ১১ জন প্রিসাইডিং অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে তিনি নির্বাচনে কারচুপির আশঙ্কা প্রকাশ করেন।   পাল্টা অভিযোগে বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির প্রধান নির্বাচনী সমন্বয়ক ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি জানান, জামায়াতের নেতাকর্মীরা দিনের বেলায় শান্ত থাকলেও রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে টাকা বিলোচ্ছেন। এমনকি ভোট দিলে ঘর বানিয়ে দেওয়ার মতো অবাস্তব প্রলোভন দেখাচ্ছেন তারা। তিনি দাবি করেন, স্থানীয় জনতা এ ধরনের অনৈতিক কাজে লিপ্ত একজনকে হাতেনাতে ধরে সতর্কও করে দিয়েছে।   এদিকে স্থানীয় সূত্র এবং কয়েকজন ইউপি সদস্যের সাথে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার থেকেই পুরো জেলায় টাকার ছড়াছড়ি চলছে। ভোটারদের মন জয়ে দুই পক্ষই পর্দার আড়ালে বড় অংকের অর্থ লেনদেন করছে বলে সাধারণ মানুষের মুখে মুখে চাউর হয়েছে।   সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা জানিয়েছেন, "সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগগুলো আমাদের নজরে এসেছে। যদিও এখনো কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি, তবুও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে।"   অন্যদিকে, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থী রেজাউল করিমকে এরমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। ইসি স্পষ্ট জানিয়েছে, পুনরায় বিধি ভঙ্গ করলে তাঁর প্রার্থিতা বাতিল হতে পারে। লক্ষ্মীপুরের এই ‘ভোট যুদ্ধের’ শেষ হাসি কে হাসবে, তা জানতে এখন ১২ ফেব্রুয়ারির ব্যালট বিপ্লবের অপেক্ষায় পুরো দেশ।

আমেরিকা বাংলা ডেস্ক রিপোর্ট ফেব্রুয়ারি ১১, ২০২৬ 0
ড়িপাল্লার প্রার্থী এআর হাফিজ উল্যাহ।
দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত, জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল

নির্বাচনি প্রচারণায় ধর্মকে পুঁজি করে ভোট চাওয়ার এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী এআর হাফিজ উল্যাহর বিরুদ্ধে। একটি ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা যায়, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে ‘জান্নাত অবধারিত’ এবং এর বিরুদ্ধে ভোট দিলে ‘গুনাহগার’ হতে হবে। ১ মিনিট ১৬ সেকেন্ডের এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে তীব্র সমালোচনা ও বিতর্ক।   ভিডিওতে জেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ উল্যাহকে ভোটারদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, "আপনারা যদি ইসলামের পক্ষে, কুরআনের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দেন, তবে আপনারা সোয়াবের ভাগি হবেন এবং আপনাদের জন্য জান্নাত অবধারিত। আর যদি কুরআনের বিরুদ্ধে ভোট দেন, তাহলে গুনাহগার হবেন।" তিনি আরও দাবি করেন, অন্যান্য দলগুলো ক্ষমতায় আসলে চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং প্রজেক্টের টাকা আত্মসাৎ করবে, যা তাদের চিরাচরিত কাজ।   স্থানীয় সূত্রে জানা গেছে, কমলনগর উপজেলার কোনো একটি এলাকায় ৪-৫ দিন আগে অনুষ্ঠিত একটি ছোট পথসভায় এই বক্তব্য দিয়েছিলেন তিনি। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। মাইন উদ্দীন নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, "এভাবে ধর্মীয় আবেগ ব্যবহার করে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। হাফিজ ভাই যদি জান্নাতের টিকিট দিতে পারেন, তবে আমি প্রথম ভোট তাকেই দেব।"   তবে এই বিতর্কিত বক্তব্যের বিষয়টি অস্বীকার করেছেন জামায়াত প্রার্থী এআর হাফিজ উল্যাহ। তিনি দাবি করেছেন, "এটি আমাদের একটি অভ্যন্তরীণ প্রোগ্রামের বক্তব্য ছিল। আমি এ ধরনের কোনো কথা বলিনি। বিরোধীরা আমার দীর্ঘ বক্তব্যের বিভিন্ন অংশ কাটছাঁট করে জোড়াতালি দিয়ে একটি বিকৃত ভিডিও তৈরি করেছে।" তিনি এ ঘটনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও আনুষ্ঠানিক প্রতিবাদলিপি দেওয়ার কথা জানিয়েছেন।   নির্বাচন কমিশন ও স্থানীয় সচেতন মহলের মতে, নির্বাচনি বৈতরণী পার হতে ধর্মীয় বিধান বা জান্নাত-জাহান্নামের দোহাই দেওয়া আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ ঘটনায় নির্বাচনি এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।

আমেরিকা বাংলা ডেস্ক ফেব্রুয়ারি ৯, ২০২৬ 0
রায়পুরে অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
রায়পুরে আ.লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নে আওয়ামী লীগের রাজনীতিতে বড় ধরনের ধস নেমেছে। সোমবার বিকেলে এক স্থানীয় সমাবেশে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। নির্বাচনের আগে তৃণমূল পর্যায়ে এমন দলবদলকে ওই এলাকার রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন হিসেবে দেখছেন স্থানীয়রা।   বিএনপিতে যোগ দেওয়া নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—আবুল হোসেন মেম্বার, আনোয়ার গাজী, সামছুল হক গাজী, জাহাঙ্গীর গাজী, শাহজালাল বেপারী ও জিয়াউল রহমান বেপারী। চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশীদ হাওলাদারসহ স্থানীয় শীর্ষ নেতারা তাদের হাতে ধানের শীষের প্রতীক তুলে দিয়ে সাদরে বরণ করে নেন।   যোগদানকারী নেতারা তাদের প্রতিক্রিয়ায় জানান, দীর্ঘদিন ধরে দেশের গণতন্ত্র ও জনগণের মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে। আওয়ামী লীগের অপরাজনীতি থেকে মুক্তি পেতে এবং বিএনপির নেতৃত্বে চলমান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিতেই তারা দল ত্যাগের এই বড় সিদ্ধান্ত নিয়েছেন। তারা এখন থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে রাজপথে থাকার অঙ্গীকার করেন।   চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশীদ হাওলাদার বলেন, "তৃণমূলে বিএনপির জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা প্রতিদিন বাড়ছে। সাধারণ মানুষের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের সচেতন নেতাকর্মীরাও এখন বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হচ্ছেন। এই গণযোগদান আগামী দিনে আমাদের সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করবে এবং যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সাহস জোগাবে।"   রায়পুরে আওয়ামী লীগের এই গণপদত্যাগ ও বিএনপিতে যোগদান নিয়ে পুরো উপজেলায় ব্যাপক আলোচনা চলছে। বিএনপি নেতারা একে ‘পরিবর্তনের বার্তা’ হিসেবে অভিহিত করেছেন।

আমেরিকা বাংলা ডেস্ক ফেব্রুয়ারি ৩, ২০২৬ 0
ছেলে শাপলা কলির প্রার্থী, বাবা ভোট চাইছেন ধানের শীষে

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের নির্বাচনি মাঠে দেখা দিয়েছে ব্যতিক্রমী ও আলোচিত রাজনৈতিক চিত্র। ছেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শাপলা কলি প্রতীকের প্রার্থী, অথচ বাবা সক্রিয়ভাবে ভোট চাইছেন বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকের পক্ষে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং ইতোমধ্যে রামগঞ্জে ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়েছে।   জানা গেছে, সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই এবং এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এবারের নির্বাচনে ১০ দলীয় জোটের পক্ষ থেকে শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে তার বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লা রামগঞ্জ উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।   শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আজিজুর রহমান বাচ্চু মোল্লা ইছাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের সঙ্গে একাধিক পথসভায় অংশ নেন। এসব সভায় তিনি ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বক্তব্য দেন।   এ বিষয়ে আজিজুর রহমান বাচ্চু মোল্লা বলেন, রাজনীতি তার আদর্শ ও বিশ্বাসের জায়গা। ব্যক্তিগত সম্পর্কের কারণে রাজনৈতিক অবস্থান পরিবর্তনের সুযোগ নেই বলেই তিনি বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে রয়েছেন। তবে বাবা হিসেবে তিনি ছেলের জন্য দোয়া করেন বলেও উল্লেখ করেন।   এ প্রসঙ্গে এনসিপির প্রার্থী মাহবুব আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তার নজরে এসেছে, তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে তিনি রাজি নন।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সাধারণ মানুষের আলোচনায় বিষয়টি বেশ আলোড়ন তুলেছে। অনেককে বলতে শোনা গেছে, “ঘর না গুছিয়ে মাঠ গোছানো সম্ভব নয়।”   এই ব্যতিক্রমী রাজনৈতিক অবস্থান রামগঞ্জের নির্বাচনি রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।  

ডেস্ক রিপোর্ট জানুয়ারী ২৪, ২০২৬ 0
জনপ্রিয় সংবাদ
ইরানের আকাশে ১৬টি চীনা সামরিক বিমানের রহস্য নিয়ে তোলপাড়

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই একটি চাঞ্চল্যকর দাবি ভূ-রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।   গত ৪৮ থেকে ৫৬ ঘণ্টার মধ্যে ১৬টি চীনা 'ওয়াই-২০' (Y-20) সামরিক কার্গো বিমান তাদের ট্রান্সপন্ডার বা সিগন্যাল বন্ধ রেখে ইরানের আকাশে প্রবেশ করেছে বলে খবর ছড়িয়েছে। কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ছাড়াই এই তথ্যটি প্রতিরক্ষা বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে, এই বিমানগুলো বেসামরিক রাডার থেকে আড়াল থাকতে বিশেষ কৌশল অবলম্বন করেছিল। নেটিজেন ও সামরিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, চীন হয়তো ইরানকে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা জ্যামিং প্রযুক্তি সরবরাহ করছে। যদি এটি সত্যি হয়, তবে মার্কিন এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান বা নৌ-অভিযানের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অনেকে একে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের সরাসরি ‘সতর্কবার্তা’ হিসেবেও দেখছেন। তবে এই উত্তেজনার মুদ্রার উল্টো পিঠও রয়েছে। ফ্লাইটরাডার২৪-এর মতো আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মে এ ধরনের কোনো অস্বাভাবিক ফ্লাইটের রেকর্ড পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ১৬টি ভারী সামরিক কার্গো বিমানের মতো বিশাল বহরকে রাডার বা স্যাটেলাইট নজরদারি থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখা প্রায় অসম্ভব।  বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীন-ইরান সম্পর্ক গভীর হলেও, সুনির্দিষ্ট প্রমাণের অভাবে বিশ্লেষকরা একে আপাতত ‘সুপরিকল্পিত গুজব’ বা মিসইনফরমেশন হিসেবেই দেখছেন। তেহরান বা বেইজিং—কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

“এপস্টেইন ফাইলের দাবি: বাইডেনকে হত্যা করে ক্লোন বানানো হয়েছে?”

এপস্টেইন ফাইল: দাবি, বাইডেনকে ২০১৯ সালে হত্যা করে ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে   জেফরি এপস্টেইনের ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্টের সাথে যুক্ত সম্প্রতি প্রকাশিত একটি নথি ত্রাঞ্চে অভিযোগ করা হয়েছে যে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ২০১৯ সালে হত্যা করা হয়েছে এবং তাকে একটি ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে।   এই নথিগুলি, যা আনক্লাসিফায়েড ডিপার্টমেন্ট অব জাস্টিস (DOJ) রেকর্ডের একটি বিশাল ডেটা রিলিজের অংশ, “চার্লস” নামে একজনের ক্ষুব্ধ ইমেইল অন্তর্ভুক্ত করেছে এবং অন্তর্বর্তী ফাইলিং কোড EFTA00173266 থেকে EFTA00173273 পর্যন্ত চিহ্নিত। এই ইমেইলগুলো তৃতীয় পক্ষের যোগাযোগের মধ্যে পাওয়া গেছে, যা জেফরি এপস্টেইনের নেটওয়ার্ক সংক্রান্ত বিস্তৃত ফেডারেল তদন্তের সময় সংগ্রহ করা হয়েছিল।   এপস্টেইন সম্পর্কিত অন্যান্য প্রকাশনার মতো এখানে রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের তথ্য নয়, বরং চরম ও ষড়যন্ত্রমূলক দাবিগুলো রয়েছে। ক্লোন তত্ত্বের উল্লেখ “চার্লস” ইমেইলগুলো এপ্রিল ২০২১-এ একজন এফবিআই এজেন্টকে ফরোয়ার্ড করা হয়েছিল, যাকে লাল করা প্রেরক হিসেবে দেখানো হয়েছে। প্রেরক দাবি করেছিলেন যে এটি একটি প্রযুক্তি সংস্থার এক ক্ষুব্ধ প্রাক্তন কর্মচারী বা সহযোগীর মেসেজ। ইমেইলগুলিতে গালাগালি ভাষা ব্যবহৃত হয়েছে এবং এখানে “কোয়ান্টাম” প্রযুক্তি, গোপন সামরিক ট্রাইব্যুনাল, এবং “বাইডেন আপনার বর্তমান প্রেসিডেন্ট নন” এমন দাবির উল্লেখ রয়েছে।   একটি অনুচ্ছেদে বলা হয়েছে যে “বাস্তব” জো বাইডেনকে ২০১৯ সালে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং তাকে একজন অভিনেতা বা ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে, যেখানে প্রমাণ হিসেবে “মাস্কের ত্রুটি” দেখানো হয়েছে। তবে এই দাবিগুলোর সঙ্গে কোনো শারীরিক প্রমাণ, চিকিৎসা নথি বা সঙ্গত সাক্ষ্য নেই।   “বাইডেন ক্লোন” দাবি অনলাইনে ষড়যন্ত্র তত্ত্বের একটি পরিচিত অংশ। তত্ত্বটি সাধারণত ধরে যে “বাস্তব” জো বাইডেনকে গোপনে জনমঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, প্রায়শই ২০১৯ বা ২০২০ সালে, এবং তাকে চেহারা মিলানো লোক বা ক্লোন দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।   অনুগামীরা প্রায়শই নিম্নমানের ভিডিও এবং ফটোগ্রাফ বিশ্লেষণ করে, চেহারার পরিবর্তন যেমন আলোর পরিবর্তন, বয়সের প্রভাব বা ক্যামেরার ত্রুটিকে কৃত্রিমভাবে আড়াল করার প্রমাণ হিসেবে দেখান।   এ পর্যন্ত কোনো যাচাইযোগ্য প্রমাণ নেই যে প্রেসিডেন্ট জো বাইডেন কখনো ক্ষতিগ্রস্ত হয়েছেন বা প্রতিস্থাপিত হয়েছেন। এই দাবিগুলি সম্পূর্ণভাবে একটি ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে রয়ে গেছে।   সূত্র: Royanews  

৩০ মার্চ থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম: যা জানা প্রয়োজন

যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের জন্য কঠোর হচ্ছে নিয়মাবলী। আগামী ৩০ মার্চ থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন ভিসা রুলস, যেখানে আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বা স্ক্রিনিং করা হবে। মার্কিন প্রশাসনের এই নতুন পদক্ষেপে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ভিসা প্রত্যাশীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। নতুন এই নিয়ম মূলত অ-অভিবাসী (Non-immigrant) এবং অভিবাসী (Immigrant) উভয় ধরণের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। বিশেষ করে যারা ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা এবং কাজের সন্ধানে এইচ-১বি (H-1B) ভিসার জন্য আবেদন করবেন, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য প্রদান বাধ্যতামূলক করা হচ্ছে। আবেদনকারীদের গত পাঁচ বছরের ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ইউজার আইডি বা হ্যান্ডেল নাম ফর্মে উল্লেখ করতে হবে। ফেসবুক, টুইটার (বর্তমানে এক্স), ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো এই স্ক্রিনিংয়ের আওতায় থাকবে। তবে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না। মূলত আবেদনকারীর নিরাপত্তা ঝুঁকি এবং পূর্ববর্তী কোনো উসকানিমূলক বা সন্দেহজনক কর্মকাণ্ড আছে কি না, তা যাচাই করতেই এই পদক্ষেপ। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং জননিরাপত্তার স্বার্থেই এই স্ক্রিনিং প্রক্রিয়া জোরদার করা হয়েছে। কোনো ব্যক্তি যদি অতীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদ বা আইনবিরোধী কোনো কাজে লিপ্ত থেকে থাকেন, তবে তার ভিসা আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হবে। ভিসা বিশেষজ্ঞরা বলছেন, ৩০ মার্চের পর যারা আবেদন করবেন, তাদের অবশ্যই গত ৫ বছরের ডিজিটাল ফুটপ্রিন্ট সম্পর্কে সতর্ক থাকতে হবে। কোনো ভুল তথ্য দিলে বা তথ্য গোপন করলে তা স্থায়ীভাবে ভিসা প্রত্যাখ্যাত হওয়ার কারণ হতে পারে। এছাড়া ইমেইল অ্যাড্রেস এবং ফোন নম্বর প্রদানের ক্ষেত্রেও অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এই নতুন নিয়ম চালুর ফলে ভিসা প্রক্রিয়াকরণে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই প্রয়োজনীয় কাগজপত্র এবং অনলাইন প্রোফাইল গুছিয়ে আবেদন করার পরামর্শ দিচ্ছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।

১২ ঘণ্টারও কম সময়ে দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন

দাম বাড়ানোর ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।   শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন দাম রোববার (৮ ফেব্রুয়ারি) থেকেই কার্যকর হবে।   এর আগে একই দিন সকালে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। ওই সময় ভরিপ্রতি এক লাফে ৭ হাজার ৬৪০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা।   নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।   এ নিয়ে চলতি বছর দেশের বাজারে মোট ২৭ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। এরমধ্যে ১৭ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ১০ বার। অন্যদিকে গতবছর দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছিল। এছাড়া ২০২৫ সালে ২৯ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

Top week

ফাইল ফটো।
আমেরিকা

৩০ মার্চ থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম: যা জানা প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক মার্চ ২৮, ২০২৬ 0