সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

নিউ ইয়র্কে শীতের ঠান্ডায় নয়, রোহিঙ্গা অন্ধ শাহ আলমের মৃত্যু ছিল হত্যাকাণ্ড!

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: এপ্রিল ২, ২০২৬ ২০:০
শাহ আলমের মৃত্যু ছিল হত্যাকাণ্ড!
শাহ আলমের মৃত্যু ছিল হত্যাকাণ্ড!

মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা কর্তৃপক্ষের হেফাজত থেকে ছেড়ে দেওয়ার কয়েকদিন পর নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে মৃত অবস্থায় পাওয়া এক শরণার্থীর মৃত্যু হত্যাকাণ্ড হিসেবে নির্ধারণ করা হয়েছে। প্রায় অন্ধ এবং ইংরেজি না জানা ওই শরণার্থী নুরুল আমিন শাহ আলম-এর মৃত্যুর ধরন ‘হোমিসাইড’ বা হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে বুধবার জানিয়েছে স্টেট মেডিক্যাল এক্সামিনারের দপ্তর।

মার্ক পোলোনকার্জ এক সংবাদ সম্মেলনে বলেন, শাহ আলমের মৃত্যুর কারণ ছিল 'হাইপোথার্মিয়া ও পানিশূন্যতার ফলে সৃষ্ট জটিলতা থেকে উদ্ভূত একটি ছিদ্রযুক্ত আলসার।' তিনি ব্যাখ্যা করেন, মৃত্যুর কারণ বলতে সেই রোগ বা আঘাতকে বোঝায় যা শেষ পর্যন্ত মৃত্যুর দিকে নিয়ে যায়। আইনগত কারণে পূর্ণাঙ্গ ময়নাতদন্ত রিপোর্ট প্রকাশ করা যাচ্ছে না বলেও তিনি জানান।

এরি কাউন্টির স্বাস্থ্য কমিশনার ড. গেল বারস্টেইন বলেন, শাহ আলমের একটি ‘স্ট্রেস আলসার’ ছিল, যা ফেটে গেলে দ্রুত চিকিৎসা না পেলে মৃত্যু হতে পারে। তিনি এটিকে 'একটি মেডিক্যাল ইমার্জেন্সি' বলে উল্লেখ করেন।

তিনি আরও জানান, শাহ আলম তীব্র মানসিক ও শারীরিক চাপের মধ্যে ছিলেন যার মধ্যে ছিল প্রচণ্ড ঠান্ডা (হাইপোথার্মিয়া) এবং পানিশূন্যতা।

 

বার্নস্টিন বলেন, ‘হোমিসাইড’ হিসেবে মৃত্যুর শ্রেণিবিন্যাসের অর্থ হলো অন্য কারও কাজ, অবহেলা বা সিদ্ধান্তের ফলে মৃত্যু ঘটেছে। তবে এটি অপরাধমূলক উদ্দেশ্য ছিল এমনটি বোঝায় না; সেটি বিচারিক ব্যবস্থার বিষয়।
তবে কর্মকর্তারা এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান যে, তাকে যেদিন ছেড়ে দেওয়া হয়েছিল সেদিন সিবিপি-এর পদক্ষেপ তার মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্ট কি না।

 

এ বিষয়ে স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ-এর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস ব্লেন, শাহ আলম 'গণহত্যা থেকে পালিয়ে এই দেশে নতুন জীবন গড়তে এসেছিলেন, কিন্তু জীবনের শেষ সময়ে তাকে একা কষ্ট পেতে হয়েছে।'

 

তিনি জানান, তার দপ্তর এখনো ঘটনাটির তদন্ত চালিয়ে যাচ্ছে। বাফেলোর মেয়র শন রায়ান বলেন, এই মৃত্যু প্রতিরোধযোগ্য ছিল এবং এটি সিবিপি-এর দায়িত্বে গুরুতর অবহেলার উদাহরণ। তিনি বলেন, 'প্রায় অন্ধ এবং ইংরেজি বলতে অক্ষম একজন দুর্বল মানুষকে শীতের রাতে একা ফেলে রাখা হয়েছে—যা অমানবিক ও অপ্রফেশনাল আচরণ।'

 

এর আগে সিবিপি জানায়, ১৯ ফেব্রুয়ারি বাফেলো পুলিশ তাদের হেফাজতে থাকা এক নন-সিটিজেন সম্পর্কে বর্ডার প্যাট্রোলকে জানায়। পরে জানা যায়, শাহ আলম ২০২৪ সালের ডিসেম্বরে শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন এবং তাকে বহিষ্কার করা সম্ভব ছিল না।


সংস্থাটি দাবি করে, শাহ আলমকে একটি কফি শপে পৌঁছে দেওয়া হয়েছিল, যা তার সর্বশেষ পরিচিত ঠিকানার কাছে একটি 'উষ্ণ ও নিরাপদ স্থান' হিসেবে বিবেচিত হয়েছিল।
তবে তার পরিবার অভিযোগ করেছে, তাকে কোথায় নামিয়ে দেওয়া হয়েছে তা তাদের কাউকে জানানো হয়নি।

 

শাহ আলমের ছেলে মোহাম্মদ ফয়সাল বলেন, 'আমাকে বা আমার পরিবার কিংবা আইনজীবীকে কেউ জানায়নি আমার বাবাকে কোথায় নামানো হয়েছে।' পরিবার জানায়, তারা মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থী।এই মৃত্যু নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে এবং মানবাধিকার সংগঠনগুলো সিবিপি-এর আচরণের সমালোচনা করেছে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
জেনসেন হুয়াংকে ক্ষমা করার প্রয়োজন দেখছেন না ট্রাম্প প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট
হুয়াংয়ের বিরুদ্ধে অপরাধের প্রমাণ নেই, ক্ষমার প্রয়োজনও নেই: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

চিপ নির্মাতা জায়ান্ট এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে সদ্য পুনর্বহাল হওয়া জেনসেন হুয়াংয়ের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে কোনো ধরনের ক্ষমা বা ‘পার্ডন’ নেওয়ার প্রয়োজন হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।   এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প নিউইয়র্ক পোস্টকে জানিয়েছিলেন যে, প্রযুক্তির এই শীর্ষ নির্বাহীকে ক্ষমা করার বিষয়টি বিবেচনায় নিতে তিনি প্রস্তুত রয়েছেন। তবে বুধবার (২৫ নভেম্বর) নিজ অঙ্গরাজ্য ওহাইওর রাইট-প্যাটারসন এয়ার ফোর্স বেসে মার্কিন সামরিক সদস্যদের প্রাক-থ্যাংকসগিভিং মধ্যাহ্নভোজ পরিবেশনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভ্যান্স স্পষ্ট করেন যে, হুয়াং কোনো অপরাধ করেছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।   সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেডি ভ্যান্স জানান, তিনি বিষয়টি নিয়ে অ্যাটর্নি জেনারেল, মার্কিন বিচার বিভাগ (ডিওজে) এবং জাতীয় নিরাপত্তা সংস্থার একাধিক শীর্ষ কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। তাঁদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভ্যান্স নিশ্চিত করেন যে জেনসেন হুয়াং বর্তমানে কোনো ধরনের তদন্তের আওতায় নেই। তিনি আরও বলেন, যদি হুয়াংয়ের বিরুদ্ধে কোনো তদন্ত চলমান থাকত, তবে প্রশাসন অবশ্যই জনগণকে তা জানাত; কিন্তু বাস্তবে তেমন কিছুই নেই এবং তাই তাঁর ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজনীয়তাও দেখা যাচ্ছে না।   উল্লেখ্য, একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য ফাঁস হওয়ার পর গত ১২ নভেম্বর আকস্মিকভাবে এনভিডিয়ার সিইও পদ থেকে পদত্যাগ করেছিলেন জেনসেন হুয়াং। ওই সম্পর্কগুলোর মধ্যে সিঙ্গাপুরভিত্তিক একটি ক্লায়েন্ট প্রতিষ্ঠানের এক নির্বাহীর সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি সামনে আসে, যাঁর সঙ্গে চীনা গোয়েন্দা সংস্থার যোগসূত্র রয়েছে বলে অভিযোগ উঠেছিল। এই ঘটনার জেরে মার্কিন রাজনৈতিক মহলে জাতীয় নিরাপত্তা ও চিপ রপ্তানি নিয়ে প্রশ্ন উঠলেও নেপথ্যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সক্রিয় উদ্যোগেই হুয়াং আবারও এনভিডিয়ার নেতৃত্বে ফিরে আসতে সক্ষম হয়েছেন বলে ধারণা করা হয়।

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬ ১৪:২৬
নিউইয়র্কের পার্কে ছুরিকাঘাতের নাটক, হামলার আগে নিজেই কিনেছিলেন ছুরি

নিউইয়র্কের পার্কে ছুরিকাঘাতের নাটক, হামলার আগে নিজেই কিনেছিলেন ছুরি

বিমান দুর্ঘটনায় নি হত একই পরিবারের ৬ সদস্য

যুক্তরাষ্ট্রে মাছ ধরার সফর শেষে মর্মান্তিক পরিণতি, বিমান দুর্ঘটনায় নি হত একই পরিবারের ৬ সদস্য

ডেমোক্র্যাট প্রার্থী ভিক্টোরিয়া ব্রডারিক

রিপাবলিকান দুর্গ ভেঙে ঐতিহাসিক জয়: টেনেসিতে চমক দেখানো কে এই ভিক্টোরিয়া?

যে বাবার কাঁধে মাথা রেখে নিরাপদ থাকার কথা, সেই বাবাই কেড়ে নিলেন তিন সন্তানের প্রাণ
যে বাবার কাঁধে মাথা রেখে নিরাপদ থাকার কথা, সেই বাবাই কেড়ে নিলেন তিন সন্তানের প্রাণ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের প্ল্যান্ট সিটিতে স্ত্রী ও তিন অবুঝ সন্তানকে গুলি করে হত্যার পর আত্মঘাতী হওয়া ৩৪ বছর বয়সী আইজ্যাক লুচটেফেল্ড ওই নৃশংস ঘটনার মাত্র কয়েক দিন আগেই তাঁর পাঁচ বছর বয়সী বড় ছেলে ইনোককে বলেছিলেন যে তিনি তাকে ভালোবাসেন।   মর্মান্তিক এই হত্যাকাণ্ডের পর শিশু ইনোকের মার্শাল আর্ট প্রশিক্ষক ও জিম মালিক স্যামুয়েল কিমেল এক বিবৃতিতে সেই আবেগঘন শেষ স্মৃতির কথা প্রকাশ করেছেন। মার্কিন সংবাদমাধ্যম টাম্পা বে ২৮-এর প্রতিবেদনে জানানো হয়েছে, পেশায় ভ্রাম্যমাণ মেকানিক আইজ্যাক লুচটেফেল্ড গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্ল্যান্ট সিটিতে নিজেদের পারিবারিক বাড়িতে তাঁর ৩৪ বছর বয়সী স্ত্রী রাকেল লুচটেফেল্ড, পাঁচ বছর বয়সী ছেলে ইনোক, তিন বছর বয়সী মেয়ে হান্না এবং এক বছর বয়সী শিশুপুত্র জবকে গুলি করে হত্যা করেন এবং সবশেষে নিজের ওপর গুলি চালিয়ে আত্মহত্যা করেন।   কার্লসন গ্রেসি প্ল্যান্ট সিটি মার্শাল আর্ট জিমের মালিক ও প্রশিক্ষক স্যামুয়েল কিমেল জানান, ইনোক তাঁর কাছে প্রশিক্ষণ নিত এবং আইজ্যাককে সবসময় একজন অত্যন্ত স্নেহশীল ও দায়িত্বশীল বাবা হিসেবেই মনে হতো। ঘটনার মাত্র এক সপ্তাহ আগের স্মৃতিচারণা করে কিমেল বলেন, সেদিন জিম থেকে বিদায় নেওয়ার সময় আইজ্যাক তাঁর বড় ছেলে ইনোককে উদ্দেশ করে বলছিলেন যে তিনি তাকে ভালোবাসেন।   ওই মুহূর্ত এবং বাবা-ছেলের সেই কথোপকথন এখনো তাঁর কানে প্রতিধ্বনিত হচ্ছে এবং কিছুতেই তিনি সেই ট্রমা কাটিয়ে উঠতে পারছেন না বলে মন্তব্য করেন প্রশিক্ষক কিমেল।   একজন আপাতদৃষ্টিতে স্নেহশীল পিতার এমন আকস্মিক ও ভয়াবহ রূপ বদলে পুরো প্ল্যান্ট সিটি এলাকায় গভীর শোক ও স্তব্ধতা নেমে এসেছে।   স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে, তবে ঠিক কী কারণে আইজ্যাক নিজের সাজানো পরিবারকে এভাবে নিশ্চিহ্ন করে দিলেন, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো কারণ জানা যায়নি। সূত্রঃ  নিউইয়র্ক পোস্ট 875 আইকিউ

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬ ১২:২০
আইসের হেফাজত থেকে মুক্তি চেয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছে সাত বছর বয়সী এক শিশু। ছবি: সংগৃহীত

‘বাবাকে দেখতে চাই, স্কুলে পড়তে চাই’, ট্রাম্পের কাছে করুণ চিঠি আইস হেফাজতে থাকা শিশুর

ফ্লোরিডায় ৩৩টি অভিযোগে গ্রেপ্তার মার্কিন নৌসেনা সদস্য ক্যাসি স্মিথ, তদন্তে যৌথ অভিযান। ছবি: সংগৃহীত

ফ্লোরিডায় ইন্টারনেটের আইপি অ্যাড্রেস তদন্ত করে শিশু যৌন নির্যাতনের অভিযোগে মার্কিন নৌসেনা গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে বিমা ও গাড়ির খরচ বেড়ে যাওয়ায় অ্যামট্রাকে যাত্রীদের রেকর্ড, এক বছরে ৩ কোটি ৭০ লাখ ট্রেনযাত্রা

যুক্তরাষ্ট্রে বিমা ও গাড়ির খরচ বেড়ে যাওয়ায় অ্যামট্রাকে যাত্রীদের রেকর্ড, এক বছরে ৩ কোটি ৭০ লাখ ট্রেনযাত্রা

বাংলাদেশ ও চীনসহ ১৪টি বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের। ছবি: সংগৃহীত
নতুন শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের: চীনের জন্য সর্বোচ্চ, বাংলাদেশের জন্য হতে পারে ২০ শতাংশ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে বাণিজ্য উত্তেজনা নতুন করে উসকে দিয়ে বাংলাদেশ, চীন ও ভারতসহ ১৪টি প্রধান বাণিজ্য অংশীদারের ওপর সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপের প্রস্তাব করেছে। বুধবার এই প্রস্তাব দেওয়া হয়েছে।   যুক্তরাষ্ট্র তার অন্যতম প্রধান বাণিজ্য অংশীদারগুলোর ওপর নতুন করে শুল্ক আরোপের একগুচ্ছ প্রস্তাব ঘোষণা করেছে। উৎপাদন খাতে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা ও উৎপাদন নিয়ে 'সেকশন ৩০১' তদন্তের পর এই শুল্ক আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে।   যেসব অর্থনীতির বিরুদ্ধে এই তদন্ত পরিচালিত হয়েছে, তার মধ্যে রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, জাপান এবং ভারত।   বিভিন্ন দেশ ও পণ্যের ক্ষেত্রে শুল্কের হার ভিন্ন ভিন্ন হবে। এর মধ্যে চীনের ওপর সর্বোচ্চ '৪০ শতাংশ পর্যন্ত' শুল্ক আরোপের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। এরপর ভিয়েতনামের ওপর সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আসতে পারে এবং বাকি দেশগুলোর ক্ষেত্রে শুল্কের হার ২০ শতাংশ অথবা ২৫ শতাংশ হতে পারে।   মার্কিন কর্মকর্তার তথ্যমতে, প্রস্তাবিত শুল্কের তালিকায় বাংলাদেশের পাশাপাশি কম্বোডিয়া, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড ও ভিয়েতনাম রয়েছে। আপাতত মেক্সিকো ও নরওয়েকে নতুন শুল্কের আওতার বাইরে রাখা হয়েছে।   নতুন শুল্ক নির্ধারণে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পাদিত বিভিন্ন বাণিজ্য চুক্তি বিবেচনায় নেওয়া হবে এবং আগের কয়েক দফা শুল্কের ওপর এগুলো চাপানো হবে না। এতে অনেক দেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের খরচ বড় আকারে নাও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবুও নতুন বাণিজ্য বোঝার আশঙ্কায় বুধবার বৈশ্বিক শেয়ারবাজারে চাপ পড়ে; এমএসসিআইয়ের বৈশ্বিক শেয়ার সূচক ০ দশমিক ৫ শতাংশ কমে যায়। আইএনজির বিশ্লেষকদের মতে, শুল্ক আরোপের আইনি যুক্তি বদলালেও যুক্তরাষ্ট্রের সংরক্ষণবাদী নীতি থেকে সরে আসা ক্রমেই কঠিন হয়ে উঠছে।   আলোচনার সীমা ছাড়াবে না নতুন শুল্ক যুক্তরাষ্ট্রে ভোগ্যপণ্যের দাম বাড়ার পেছনে ট্রাম্পের শুল্কনীতি ভূমিকা রেখেছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পর রয়টার্স/ইপসসের এক জনমত জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ উত্তরদাতা শুল্ক বাতিলের প্রচেষ্টাকে সমর্থন করবেন।   তবে গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট যেসব শুল্ক বাতিল করেছিলেন, তা পুনর্গঠনের পরিকল্পনার কথা ট্রাম্প আগেই জানিয়েছিলেন। অন্যায্য বাণিজ্য চর্চা নিয়ে সেকশন ৩০১-এর আওতায় আট মাসের তদন্তের পর এই নতুন প্রস্তাব এসেছে।   মার্কিন কর্মকর্তা জানান, ট্রাম্প প্রশাসনের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির শুল্কসীমা নতুন শুল্ক অতিক্রম করবে না। আগামী ১০ জানুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া এক বছরের যুদ্ধবিরতি চুক্তির আওতায় ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে চীনের জন্য ২০ শতাংশের সীমাও এর অন্তর্ভুক্ত। এ ছাড়া দ্বিপক্ষীয় প্রক্রিয়ায় শুল্ক কমানোর বিবেচনায় থাকা প্রায় ৩০ বিলিয়ন ডলারের চীনা আমদানি পণ্যেও এই শুল্ক প্রযোজ্য হবে না। তবে ট্রাম্পের প্রথম মেয়াদে চীনের ওপর আরোপিত প্রায় ২৫ শতাংশ শুল্কের সঙ্গে এগুলো যুক্ত হবে।   পাশাপাশি, জোরপূর্বক শ্রমবিরোধী আইন প্রয়োগে শিথিলতার অভিযোগে গত জুলাইয়ে ৬০টি বাণিজ্য অংশীদারের ওপর আরোপিত ১০ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্কের ওপরও এই প্রস্তাবিত শুল্ক চাপানো হবে না। বুধবার মার্কিন ফেডারেল রেজিস্টারে নির্দিষ্ট হার প্রকাশের কথা রয়েছে। অন্যান্য অংশীদারদের সঙ্গে করা চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখেই শুল্কহার নির্ধারিত হবে—এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের জন্য ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার জন্য ১৯ শতাংশের সীমা রয়েছে।   প্রস্তাবিত এই শুল্ক কার্যকর হওয়ার আগে গণবিজ্ঞপ্তি, মতামত গ্রহণ এবং শুনানির প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। মার্কিন কর্মকর্তার মতে, এতে শুল্ক কার্যকর হওয়ার সময় জানুয়ারিতে গড়াতে পারে।   সূত্র: বিবিসি   873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬ ১০:৩৯
সরকারি অর্থায়নে স্বাস্থ্যসেবা নিয়ে মিশিগানের সিনেটর ড. আবদুল এল-সায়েদের সঙ্গে বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

কয়েক সপ্তাহ আগেই ‘উন্মাদ জিহাদি’ উল্লেখ এবার এল-সায়েদকে ‘বুদ্ধিমান ব্যক্তি’ বলে প্রশংসায় ট্রাম্প

নিউ জার্সিতে পাঁচ বছর অপেক্ষার পরও মসজিদ নির্মাণের অনুমতি মেলেনি, ফেডারেল আদালতে মুসলিম সংগঠনের মামলা

নিউ জার্সিতে পাঁচ বছর অপেক্ষার পরও মসজিদ নির্মাণের অনুমতি মেলেনি, ফেডারেল আদালতে মুসলিম সংগঠনের মামলা

বেভারলি হিলসে ৪৫ হাজার ডলারের ফেসলিফট সার্জারিতে চেহারায় ব্যাপক পরিবর্তন ৬১ বছর বয়সী নারীর। ছবি: সংগৃহীত

৪৫ হাজার ডলারের অস্ত্রোপচারে বদলে গেল ৬১ বছরের নারীর চেহারা, দেখতে যেন ৩০ বছরের তরুণী!

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...