আমেরিকা

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বরখাস্ত | আমেরিকা বাংলা

আমেরিকা বাংলা ডেস্ক এপ্রিল ৩, ২০২৬ 0
মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বরখাস্ত
মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বরখাস্ত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন যে তিনি অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে বরখাস্ত করেছেন। ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, পাম বন্ডি একজন মহান আমেরিকান দেশপ্রেমিক এবং বিশ্বস্ত বন্ধু, যিনি গত এক বছর ধরে নিষ্ঠার সঙ্গে আমার অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমাদের দেশে অপরাধ দমনে তিনি অসাধারণ কাজ করেছেন, যার ফলে খুনের হার ১৯০০ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
 

তিনি আরও বলেন, আমরা পামকে ভালোবাসি, এবং তিনি শিগগিরই বেসরকারি খাতে একটি গুরুত্বপূর্ণ নতুন দায়িত্বে যোগ দেবেন, যা অদূর ভবিষ্যতে ঘোষণা করা হবে। আমাদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং অত্যন্ত দক্ষ ও সম্মানিত আইনজ্ঞ টড ব্লাঞ্চ ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নেবেন।


বিচার বিভাগ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে ব্ল্যাঞ্চ এক পোস্টে বন্ডির ''নেতৃত্ব ও বন্ধুত্বের' প্রশংসা করেন এবং ট্রাম্পকেও ধন্যবাদ জানান।


তিনি লিখেছেন, 'ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনের সুযোগ ও আস্থার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ। আমরা আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকব এবং আমেরিকাকে নিরাপদ রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।'
প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত বন্ডি সম্প্রতি জেফরি এপস্টাইন-সম্পর্কিত নথি (এপস্টিন ফাইল) পরিচালনার কারণে বাড়তি সমালোচনার মুখে পড়েছিলেন।
তার নেতৃত্বে বিচার বিভাগ একাধিক বিতর্কিত ব্যর্থতার সম্মুখীন হয়েছে, যেখানে প্রসিকিউটররা ট্রাম্পের বিরোধীদের বিরুদ্ধে মামলা সফলভাবে প্রমাণ করতে পারেননি।


দায়িত্বের শুরুতেই বন্ডি হোয়াইট হাউসে এপস্টিন ফাইল নিয়ে বৈঠক আয়োজন করে রিপাবলিকান সমর্থকদের ক্ষুব্ধ করেন, কারণ সেখানে মূলত আগেই প্রকাশিত তথ্যই তুলে ধরা হয়। পরে তিনি দাবি করেছিলেন যে এপস্টিনের একটি ‘ক্লায়েন্ট তালিকা’ তার কাছে রয়েছে, কিন্তু পরে বিচার বিভাগ তা অস্বীকার করে জানায়, এমন কোনো তালিকা নেই এবং প্রমাণ অনুযায়ী এপস্টিন আত্মহত্যা করেছিলেন।
এমনকি ট্রাম্পের চিফ অব স্টাফ সুসি ওয়াইলস ও একটি সাক্ষাৎকারে বলেন, বন্ডি বিষয়টি যথাযথভাবে সামাল দিতে ব্যর্থ হয়েছেন।


এ ঘটনায় কংগ্রেসে দ্বিদলীয় তদন্ত শুরু হয়েছে এবং হাউস ওভারসাইট কমিটি বন্ডিকে তলব করেছে—যা পাঁচজন রিপাবলিকান সদস্যের সমর্থন পেয়েছে।
রিপাবলিকান কংগ্রেসওম্যান ন্যান্সি মেস বলেন, বন্ডি এপস্টিন ফাইল খুবই খারাপভাবে পরিচালনা করেছেন এবং এতে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষতি হয়েছে।


বন্ডির সময়ে বিচার বিভাগের অনেক কর্মকর্তা বরখাস্ত হন, যার মধ্যে ট্রাম্পবিরোধী তদন্তে যুক্ত ব্যক্তিরাও ছিলেন। অনেক আইনজীবী পদত্যাগ করেন, অভিযোগ করে যে বিভাগের মূল লক্ষ্যই বদলে গেছে।


জাস্টিস কানেকশন নামের সাবেক ডিওজে কর্মকর্তাদের সংগঠনের নির্বাহী পরিচালক স্টেসি ইয়ং বলেন, পাম বন্ডি বিচার বিভাগকে কার্যত ভেঙে ফেলেছেন। তার সময়ে বিভাগের স্বাধীনতা ও সক্ষমতা ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।


অন্যদিকে, সিনেট ইন্টেলিজেন্স কমিটির শীর্ষ ডেমোক্র্যাট মার্ক ওয়ার্নার অভিযোগ করেন, বন্ডি আইনশৃঙ্খলা ব্যবস্থাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন।
তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বিচার বিভাগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছেন বিরোধীদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে এবং মিত্রদের রক্ষা করতে।


তবে সব রিপাবলিকান নেতাই সমালোচনামুখর ছিলেন না। সিনেটর রিক স্কট বন্ডির প্রশংসা করে বলেন, 'তিনি আমার দেখা সেরা আইনজীবীদের একজন এবং অসাধারণ কাজ করেছেন।'


এদিকে, কংগ্রেসে বন্ডির জবাবদিহিতা এখনো শেষ হয়নি। ১৪ এপ্রিল তাকে ওভারসাইট কমিটির সামনে সাক্ষ্য দিতে হবে।
ওভারসাইট কমিটির শীর্ষ ডেমোক্র্যাট রবার্ট গার্সিয়া অভিযোগ করেন, বন্ডি এপস্টিন ফাইল নিয়ে ‘হোয়াইট হাউসের গোপন তৎপরতা’ পরিচালনা করেছেন এবং এতে ভুক্তভোগীদের ঝুঁকির মুখে ফেলেছেন। তিনি এপস্টিনের ঘনিষ্ঠ সহযোগী ঘিসলেইন ম্যাক্সওয়েল-এর প্রসঙ্গও উল্লেখ করেন।


উল্লেখ্য, বন্ডি হলেন ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মন্ত্রিপরিষদ সদস্য যাকে তিনি বরখাস্ত করলেন। এর আগে গত মাসে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম-কেও পদচ্যুত করা হয়।

জনপ্রিয় সংবাদ
ইরানের আকাশে ১৬টি চীনা সামরিক বিমানের রহস্য নিয়ে তোলপাড়

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই একটি চাঞ্চল্যকর দাবি ভূ-রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।   গত ৪৮ থেকে ৫৬ ঘণ্টার মধ্যে ১৬টি চীনা 'ওয়াই-২০' (Y-20) সামরিক কার্গো বিমান তাদের ট্রান্সপন্ডার বা সিগন্যাল বন্ধ রেখে ইরানের আকাশে প্রবেশ করেছে বলে খবর ছড়িয়েছে। কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ছাড়াই এই তথ্যটি প্রতিরক্ষা বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে, এই বিমানগুলো বেসামরিক রাডার থেকে আড়াল থাকতে বিশেষ কৌশল অবলম্বন করেছিল। নেটিজেন ও সামরিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, চীন হয়তো ইরানকে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা জ্যামিং প্রযুক্তি সরবরাহ করছে। যদি এটি সত্যি হয়, তবে মার্কিন এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান বা নৌ-অভিযানের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অনেকে একে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের সরাসরি ‘সতর্কবার্তা’ হিসেবেও দেখছেন। তবে এই উত্তেজনার মুদ্রার উল্টো পিঠও রয়েছে। ফ্লাইটরাডার২৪-এর মতো আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মে এ ধরনের কোনো অস্বাভাবিক ফ্লাইটের রেকর্ড পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ১৬টি ভারী সামরিক কার্গো বিমানের মতো বিশাল বহরকে রাডার বা স্যাটেলাইট নজরদারি থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখা প্রায় অসম্ভব।  বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীন-ইরান সম্পর্ক গভীর হলেও, সুনির্দিষ্ট প্রমাণের অভাবে বিশ্লেষকরা একে আপাতত ‘সুপরিকল্পিত গুজব’ বা মিসইনফরমেশন হিসেবেই দেখছেন। তেহরান বা বেইজিং—কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

“এপস্টেইন ফাইলের দাবি: বাইডেনকে হত্যা করে ক্লোন বানানো হয়েছে?”

এপস্টেইন ফাইল: দাবি, বাইডেনকে ২০১৯ সালে হত্যা করে ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে   জেফরি এপস্টেইনের ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্টের সাথে যুক্ত সম্প্রতি প্রকাশিত একটি নথি ত্রাঞ্চে অভিযোগ করা হয়েছে যে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ২০১৯ সালে হত্যা করা হয়েছে এবং তাকে একটি ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে।   এই নথিগুলি, যা আনক্লাসিফায়েড ডিপার্টমেন্ট অব জাস্টিস (DOJ) রেকর্ডের একটি বিশাল ডেটা রিলিজের অংশ, “চার্লস” নামে একজনের ক্ষুব্ধ ইমেইল অন্তর্ভুক্ত করেছে এবং অন্তর্বর্তী ফাইলিং কোড EFTA00173266 থেকে EFTA00173273 পর্যন্ত চিহ্নিত। এই ইমেইলগুলো তৃতীয় পক্ষের যোগাযোগের মধ্যে পাওয়া গেছে, যা জেফরি এপস্টেইনের নেটওয়ার্ক সংক্রান্ত বিস্তৃত ফেডারেল তদন্তের সময় সংগ্রহ করা হয়েছিল।   এপস্টেইন সম্পর্কিত অন্যান্য প্রকাশনার মতো এখানে রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের তথ্য নয়, বরং চরম ও ষড়যন্ত্রমূলক দাবিগুলো রয়েছে। ক্লোন তত্ত্বের উল্লেখ “চার্লস” ইমেইলগুলো এপ্রিল ২০২১-এ একজন এফবিআই এজেন্টকে ফরোয়ার্ড করা হয়েছিল, যাকে লাল করা প্রেরক হিসেবে দেখানো হয়েছে। প্রেরক দাবি করেছিলেন যে এটি একটি প্রযুক্তি সংস্থার এক ক্ষুব্ধ প্রাক্তন কর্মচারী বা সহযোগীর মেসেজ। ইমেইলগুলিতে গালাগালি ভাষা ব্যবহৃত হয়েছে এবং এখানে “কোয়ান্টাম” প্রযুক্তি, গোপন সামরিক ট্রাইব্যুনাল, এবং “বাইডেন আপনার বর্তমান প্রেসিডেন্ট নন” এমন দাবির উল্লেখ রয়েছে।   একটি অনুচ্ছেদে বলা হয়েছে যে “বাস্তব” জো বাইডেনকে ২০১৯ সালে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং তাকে একজন অভিনেতা বা ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে, যেখানে প্রমাণ হিসেবে “মাস্কের ত্রুটি” দেখানো হয়েছে। তবে এই দাবিগুলোর সঙ্গে কোনো শারীরিক প্রমাণ, চিকিৎসা নথি বা সঙ্গত সাক্ষ্য নেই।   “বাইডেন ক্লোন” দাবি অনলাইনে ষড়যন্ত্র তত্ত্বের একটি পরিচিত অংশ। তত্ত্বটি সাধারণত ধরে যে “বাস্তব” জো বাইডেনকে গোপনে জনমঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, প্রায়শই ২০১৯ বা ২০২০ সালে, এবং তাকে চেহারা মিলানো লোক বা ক্লোন দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।   অনুগামীরা প্রায়শই নিম্নমানের ভিডিও এবং ফটোগ্রাফ বিশ্লেষণ করে, চেহারার পরিবর্তন যেমন আলোর পরিবর্তন, বয়সের প্রভাব বা ক্যামেরার ত্রুটিকে কৃত্রিমভাবে আড়াল করার প্রমাণ হিসেবে দেখান।   এ পর্যন্ত কোনো যাচাইযোগ্য প্রমাণ নেই যে প্রেসিডেন্ট জো বাইডেন কখনো ক্ষতিগ্রস্ত হয়েছেন বা প্রতিস্থাপিত হয়েছেন। এই দাবিগুলি সম্পূর্ণভাবে একটি ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে রয়ে গেছে।   সূত্র: Royanews  

৩০ মার্চ থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম: যা জানা প্রয়োজন

যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের জন্য কঠোর হচ্ছে নিয়মাবলী। আগামী ৩০ মার্চ থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন ভিসা রুলস, যেখানে আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বা স্ক্রিনিং করা হবে। মার্কিন প্রশাসনের এই নতুন পদক্ষেপে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ভিসা প্রত্যাশীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। নতুন এই নিয়ম মূলত অ-অভিবাসী (Non-immigrant) এবং অভিবাসী (Immigrant) উভয় ধরণের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। বিশেষ করে যারা ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা এবং কাজের সন্ধানে এইচ-১বি (H-1B) ভিসার জন্য আবেদন করবেন, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য প্রদান বাধ্যতামূলক করা হচ্ছে। আবেদনকারীদের গত পাঁচ বছরের ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ইউজার আইডি বা হ্যান্ডেল নাম ফর্মে উল্লেখ করতে হবে। ফেসবুক, টুইটার (বর্তমানে এক্স), ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো এই স্ক্রিনিংয়ের আওতায় থাকবে। তবে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না। মূলত আবেদনকারীর নিরাপত্তা ঝুঁকি এবং পূর্ববর্তী কোনো উসকানিমূলক বা সন্দেহজনক কর্মকাণ্ড আছে কি না, তা যাচাই করতেই এই পদক্ষেপ। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং জননিরাপত্তার স্বার্থেই এই স্ক্রিনিং প্রক্রিয়া জোরদার করা হয়েছে। কোনো ব্যক্তি যদি অতীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদ বা আইনবিরোধী কোনো কাজে লিপ্ত থেকে থাকেন, তবে তার ভিসা আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হবে। ভিসা বিশেষজ্ঞরা বলছেন, ৩০ মার্চের পর যারা আবেদন করবেন, তাদের অবশ্যই গত ৫ বছরের ডিজিটাল ফুটপ্রিন্ট সম্পর্কে সতর্ক থাকতে হবে। কোনো ভুল তথ্য দিলে বা তথ্য গোপন করলে তা স্থায়ীভাবে ভিসা প্রত্যাখ্যাত হওয়ার কারণ হতে পারে। এছাড়া ইমেইল অ্যাড্রেস এবং ফোন নম্বর প্রদানের ক্ষেত্রেও অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এই নতুন নিয়ম চালুর ফলে ভিসা প্রক্রিয়াকরণে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই প্রয়োজনীয় কাগজপত্র এবং অনলাইন প্রোফাইল গুছিয়ে আবেদন করার পরামর্শ দিচ্ছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।

১২ ঘণ্টারও কম সময়ে দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন

দাম বাড়ানোর ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।   শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন দাম রোববার (৮ ফেব্রুয়ারি) থেকেই কার্যকর হবে।   এর আগে একই দিন সকালে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। ওই সময় ভরিপ্রতি এক লাফে ৭ হাজার ৬৪০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা।   নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।   এ নিয়ে চলতি বছর দেশের বাজারে মোট ২৭ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। এরমধ্যে ১৭ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ১০ বার। অন্যদিকে গতবছর দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছিল। এছাড়া ২০২৫ সালে ২৯ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

Advertisement

আমেরিকা

View more
শাহ আলমের মৃত্যু ছিল হত্যাকাণ্ড!
নিউ ইয়র্কে শীতের ঠান্ডায় নয়, রোহিঙ্গা অন্ধ শাহ আলমের মৃত্যু ছিল হত্যাকাণ্ড!

মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা কর্তৃপক্ষের হেফাজত থেকে ছেড়ে দেওয়ার কয়েকদিন পর নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে মৃত অবস্থায় পাওয়া এক শরণার্থীর মৃত্যু হত্যাকাণ্ড হিসেবে নির্ধারণ করা হয়েছে। প্রায় অন্ধ এবং ইংরেজি না জানা ওই শরণার্থী নুরুল আমিন শাহ আলম-এর মৃত্যুর ধরন ‘হোমিসাইড’ বা হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে বুধবার জানিয়েছে স্টেট মেডিক্যাল এক্সামিনারের দপ্তর। মার্ক পোলোনকার্জ এক সংবাদ সম্মেলনে বলেন, শাহ আলমের মৃত্যুর কারণ ছিল 'হাইপোথার্মিয়া ও পানিশূন্যতার ফলে সৃষ্ট জটিলতা থেকে উদ্ভূত একটি ছিদ্রযুক্ত আলসার।' তিনি ব্যাখ্যা করেন, মৃত্যুর কারণ বলতে সেই রোগ বা আঘাতকে বোঝায় যা শেষ পর্যন্ত মৃত্যুর দিকে নিয়ে যায়। আইনগত কারণে পূর্ণাঙ্গ ময়নাতদন্ত রিপোর্ট প্রকাশ করা যাচ্ছে না বলেও তিনি জানান। এরি কাউন্টির স্বাস্থ্য কমিশনার ড. গেল বারস্টেইন বলেন, শাহ আলমের একটি ‘স্ট্রেস আলসার’ ছিল, যা ফেটে গেলে দ্রুত চিকিৎসা না পেলে মৃত্যু হতে পারে। তিনি এটিকে 'একটি মেডিক্যাল ইমার্জেন্সি' বলে উল্লেখ করেন। তিনি আরও জানান, শাহ আলম তীব্র মানসিক ও শারীরিক চাপের মধ্যে ছিলেন যার মধ্যে ছিল প্রচণ্ড ঠান্ডা (হাইপোথার্মিয়া) এবং পানিশূন্যতা।   বার্নস্টিন বলেন, ‘হোমিসাইড’ হিসেবে মৃত্যুর শ্রেণিবিন্যাসের অর্থ হলো অন্য কারও কাজ, অবহেলা বা সিদ্ধান্তের ফলে মৃত্যু ঘটেছে। তবে এটি অপরাধমূলক উদ্দেশ্য ছিল এমনটি বোঝায় না; সেটি বিচারিক ব্যবস্থার বিষয়। তবে কর্মকর্তারা এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান যে, তাকে যেদিন ছেড়ে দেওয়া হয়েছিল সেদিন সিবিপি-এর পদক্ষেপ তার মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্ট কি না।   এ বিষয়ে স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ-এর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস ব্লেন, শাহ আলম 'গণহত্যা থেকে পালিয়ে এই দেশে নতুন জীবন গড়তে এসেছিলেন, কিন্তু জীবনের শেষ সময়ে তাকে একা কষ্ট পেতে হয়েছে।'   তিনি জানান, তার দপ্তর এখনো ঘটনাটির তদন্ত চালিয়ে যাচ্ছে। বাফেলোর মেয়র শন রায়ান বলেন, এই মৃত্যু প্রতিরোধযোগ্য ছিল এবং এটি সিবিপি-এর দায়িত্বে গুরুতর অবহেলার উদাহরণ। তিনি বলেন, 'প্রায় অন্ধ এবং ইংরেজি বলতে অক্ষম একজন দুর্বল মানুষকে শীতের রাতে একা ফেলে রাখা হয়েছে—যা অমানবিক ও অপ্রফেশনাল আচরণ।'   এর আগে সিবিপি জানায়, ১৯ ফেব্রুয়ারি বাফেলো পুলিশ তাদের হেফাজতে থাকা এক নন-সিটিজেন সম্পর্কে বর্ডার প্যাট্রোলকে জানায়। পরে জানা যায়, শাহ আলম ২০২৪ সালের ডিসেম্বরে শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন এবং তাকে বহিষ্কার করা সম্ভব ছিল না। সংস্থাটি দাবি করে, শাহ আলমকে একটি কফি শপে পৌঁছে দেওয়া হয়েছিল, যা তার সর্বশেষ পরিচিত ঠিকানার কাছে একটি 'উষ্ণ ও নিরাপদ স্থান' হিসেবে বিবেচিত হয়েছিল। তবে তার পরিবার অভিযোগ করেছে, তাকে কোথায় নামিয়ে দেওয়া হয়েছে তা তাদের কাউকে জানানো হয়নি।   শাহ আলমের ছেলে মোহাম্মদ ফয়সাল বলেন, 'আমাকে বা আমার পরিবার কিংবা আইনজীবীকে কেউ জানায়নি আমার বাবাকে কোথায় নামানো হয়েছে।' পরিবার জানায়, তারা মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থী।এই মৃত্যু নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে এবং মানবাধিকার সংগঠনগুলো সিবিপি-এর আচরণের সমালোচনা করেছে।

আমেরিকা বাংলা ডেস্ক এপ্রিল ৩, ২০২৬ 0
মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বরখাস্ত

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বরখাস্ত | আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ইরান যুদ্ধ নিয়ে হোয়াইট হাউসে বক্তব্য দেন। ছবি: রয়টার্স

ইরান নিয়ে ট্রাম্পের হুমকিমূলক বক্তব্যে ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনা

তুলসী গ্যাবার্ড। ফাইল ছবি: এএফপি
তুলসী গ্যাবার্ডকে রাখা হবে কি না—উপদেষ্টাদের মত নিচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড–কে পদে বহাল রাখা হবে কি না, সে বিষয়ে নিজের মন্ত্রিসভার সদস্যদের মতামত নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্যক্তিগতভাবে এই বিষয়ে আলোচনা করেছেন তিনি।   সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, গ্যাবার্ডের প্রতি ট্রাম্পের অসন্তোষের মূল কারণ হলো—তিনি তাঁর এক সাবেক সহকারীকে সমর্থন দিয়েছেন, যিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে প্রশাসনের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছিলেন। বিষয়টি নিয়ে ট্রাম্পের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে বলেও জানা গেছে।   তবে এখনো স্পষ্ট নয়, এই অসন্তোষের জেরে গ্যাবার্ডকে সরানো হবে কি না। এ পদে বিকল্প শক্তিশালী প্রার্থী না থাকায় হঠাৎ পরিবর্তন আনলে প্রশাসনের ভেতরে অস্থিরতা তৈরি হতে পারে বলে উপদেষ্টারা সতর্ক করেছেন।   গত মাসে ক্যাপিটল হিলে এক শুনানিতে গ্যাবার্ডের দেওয়া সাক্ষ্যের পর পরিস্থিতি আরও জটিল হয়। ওই শুনানিতে তিনি জাতীয় সন্ত্রাসবিরোধী কেন্দ্রের সাবেক পরিচালক জো কেন্ট–এর সমালোচনা করতে অস্বীকৃতি জানান। এর আগে কেন্ট পদত্যাগ করে দাবি করেছিলেন, ইরান যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি নয়।   এ ঘটনার পর থেকে গ্যাবার্ডের অবস্থান নিয়ে হোয়াইট হাউসে প্রশ্ন উঠতে শুরু করে। যদিও রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, গ্যাবার্ডের ওপর তাঁর আস্থা এখনো রয়েছে, তবে কিছু বিষয়ে মতপার্থক্য আছে। হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চেউং এক বিবৃতিতে জানান, গ্যাবার্ডের নেতৃত্ব ও কাজের প্রতি প্রেসিডেন্টের আস্থা রয়েছে এবং তিনি প্রশাসনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।   এদিকে প্রশাসনের ভেতরে ধারণা করা হচ্ছে, ট্রাম্প সরাসরি বরখাস্ত না করে প্রয়োজন হলে দায়িত্ব পুনর্বিন্যাসের পথ বেছে নিতে পারেন—যা তাঁর সাম্প্রতিক সিদ্ধান্তগুলোতেও দেখা গেছে। বিশ্লেষকদের মতে, গ্যাবার্ডকে ঘিরে এই অনিশ্চয়তা মূলত যুক্তরাষ্ট্রের ইরাননীতি ও যুদ্ধ কৌশল নিয়ে প্রশাসনের ভেতরের মতপার্থক্যেরই প্রতিফলন।

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৩, ২০২৬ 0
বিশ্বে জ্বালানি তেলের বাজারে বেড়েছে অস্থিরতা। ছবি: সংগৃহীত

ট্রাম্পের ‘যুদ্ধ’ ঘোষণায় বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ!

ছবি: সংগৃহীত

ট্রাম্পের ‘প্রস্তর যুগ’ ঘোষণার পর ইরানে ইসরায়েল-মার্কিন যৌথ হামলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর প্রেস সচিব ক্যারোলিন লিভিট।

ওভাল অফিসে প্রেস সেক্রেটারিকে নিয়ে ট্রাম্পের ‘অস্বস্তিকর’ রসিকতা!

ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালি উন্মুক্ত করতে ৩৫ দেশের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাজ্য

ইরান যুদ্ধের কারণে বন্ধ হয়ে যাওয়া বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ ‘হরমুজ প্রণালি’ পুনরায় সচল করতে বড় ধরনের কূটনৈতিক উদ্যোগ নিয়েছে ব্রিটেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংকট নিরসনের দায়িত্ব অন্য দেশগুলোর ওপর ছেড়ে দেওয়ার পর যুক্তরাজ্য এই পদক্ষেপ নিল। বৃহস্পতিবার লন্ডনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারের সভাপতিত্বে একটি ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা এবং সংযুক্ত আরব আমিরাতসহ ৩৫টি দেশ অংশ নিলেও যুক্তরাষ্ট্র এই প্রক্রিয়ায় থাকছে না।   বিশ্বের মোট তেল চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ এই কৌশলগত নৌপথ দিয়ে পরিবাহিত হয়। গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের জেরে ইরান এই পথটি বন্ধ করে দিলে বিশ্ববাজারে জ্বালানির দাম আকাশচুম্বী হয়ে ওঠে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, যুদ্ধবিরতি পরবর্তী সময়ে নৌ-চলাচল স্বাভাবিক করতে সম্ভাব্য সব ধরনের কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপ নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা করা হবে। বিশেষ করে সমুদ্রপথকে মাইনমুক্ত করা এবং পণ্যবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করাই এখন ইউরোপীয় দেশগুলোর মূল লক্ষ্য।   প্রধানমন্ত্রী স্টারমার সতর্ক করে বলেছেন যে, হরমুজ প্রণালি পুনরায় চালু করা সহজ হবে না; এর জন্য সামরিক শক্তি এবং কূটনৈতিক তৎপরতার একটি সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন হবে। ইউরোপীয় দেশগুলো শুরুতে এই সংঘাত থেকে দূরে থাকতে চাইলেও তীব্র জ্বালানি সংকটের মুখে তারা এখন ঐক্যবদ্ধ পদক্ষেপ নিতে আগ্রহী। বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতা রক্ষায় এই নৌপথটি উন্মুক্ত করা এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রধান অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে। আগামী কয়েক সপ্তাহে সামরিক পরিকল্পনাবিদদের নিয়ে এ বিষয়ে আরও উচ্চপর্যায়ের বৈঠকের সম্ভাবনা রয়েছে।

ডেস্ক রিপোর্ট এপ্রিল ২, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

আদালতের স্থগিতাদেশ, জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টায় বড় ধাক্কা খেলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জাতির উদ্দেশে ট্রাম্পের ভাষণ: ইরান যুদ্ধ নিয়ে মেলেনি কোনো সদুত্তর

ছবি - সংগৃহিত

অ্যাপ ব্যবহার করে যুক্তরাষ্ট্রে প্রবেশকারীদের আইনি মর্যাদা পুনর্বহালের নির্দেশ আদালতের

0 Comments