আমেরিকা

চীনা প্রযুক্তিপণ্যে আরও কঠোর যুক্তরাষ্ট্র, নতুন আমদানি নিষেধাজ্ঞা জারি

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুন ২৭, ২০২৬ ২:২৮
ছবি:সংগৃহীত
ছবি:সংগৃহীত

যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে চীনের তৈরি আরও কিছু প্রযুক্তিপণ্যের আমদানি নিষিদ্ধ করেছে। দেশটির ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) জানিয়েছে, নতুন এ পদক্ষেপের লক্ষ্য যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি থেকে সুরক্ষিত রাখা। এই সিদ্ধান্ত আগামী মাস থেকে কার্যকর হবে।

 

নতুন বিধিনিষেধের আওতায় হুয়াওয়ে, জেডটিই, হাইটেরা, হিকভিশন এবং দাহুয়া-এর তৈরি নির্দিষ্ট টেলিযোগাযোগ ও ভিডিও নজরদারি সরঞ্জামের আমদানি বন্ধ করা হবে। এর আগে এসব প্রতিষ্ঠানের নতুন মডেলের যন্ত্রপাতির অনুমোদন স্থগিত করা হয়েছিল। এবার নিষেধাজ্ঞার পরিধি আরও বাড়িয়ে কিছু পুরোনো মডেলের সরঞ্জামও অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

এফসিসির চেয়ারম্যান বলেন, যুক্তরাষ্ট্রের যোগাযোগ ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যেসব পণ্য ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে ব্যবহৃত হচ্ছে, সেগুলোর ওপর নতুন কোনো বিধিনিষেধ তাৎক্ষণিকভাবে প্রযোজ্য হবে না।

 

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে প্রযুক্তি খাতে ওয়াশিংটন ও বেইজিংয়ের প্রতিযোগিতা আরও তীব্র হয়েছে। জাতীয় নিরাপত্তা, তথ্য সুরক্ষা এবং সরবরাহ শৃঙ্খলের ঝুঁকির বিষয়টি সামনে রেখে যুক্তরাষ্ট্র একের পর এক চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর বিধিনিষেধ আরোপ করছে।

 

অন্যদিকে, চীন বরাবরই এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। বেইজিংয়ের দাবি, জাতীয় নিরাপত্তার অজুহাতে চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধে বৈষম্যমূলক বাণিজ্যিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

নতুন এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যে চলমান প্রযুক্তি ও বাণিজ্য প্রতিযোগিতাকে আরও জোরালো করবে বলে মনে করছেন আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষকরা।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

আমেরিকা

View more
ঢাকার নটর ডেম কলেজের ২০২৬ সালের এইচএসসি ব্যাচের শিক্ষার্থী ফায়েজ আহমাদ বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় এমআইটিতে পড়ার সুযোগ পেয়েছেন। ছবি: সংগৃহীত
এইচএসসি শেষেই এমআইটিতে ফায়েজ! বছরে ৯২ হাজার ডলারের বেশি স্কলারশিপ

বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি বা এমআইটিতে পড়ার সুযোগ পাওয়া অনেকটা স্বপ্নের মতো। সেই স্বপ্নই এবার বাস্তবে পরিণত করেছেন ঢাকার নটর ডেম কলেজের শিক্ষার্থী ফায়েজ আহমাদ। ২০২৬ সালের এইচএসসি ব্যাচের এই শিক্ষার্থী এমআইটিতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। চলতি বছরের জুলাইয়ে তার এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে, আর আগামী সেপ্টেম্বরেই শুরু হবে এমআইটিতে তার নতুন অধ্যায়।   রাজশাহীতে ২০০৮ সালে জন্ম ফায়েজের। তিন বড় ভাইবোনের সঙ্গে বেড়ে ওঠার সময় থেকেই পড়াশোনার পাশাপাশি নানা বিষয়ে জানার আগ্রহ তৈরি হয় তার। মাত্র চার বছর বয়সে ভাইবোনদের কাছ থেকেই দাবা খেলা শেখেন। এরপর ধীরে ধীরে একাডেমিক পড়াশোনার গণ্ডি পেরিয়ে বিজ্ঞান, গবেষণা, বিতর্ক, দাবা ও বিভিন্ন অলিম্পিয়াডে নিজেকে যুক্ত করেন।   ফায়েজের এই পথচলায় সবচেয়ে বড় শক্তি ছিল তার পরিবার। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানিয়েছেন, বাংলাদেশের অনেক পরিবার একাডেমিক পড়াশোনার ক্ষতি হবে আশঙ্কায় সন্তানদের সহশিক্ষা কার্যক্রম থেকে দূরে রাখেন। তবে তার বাবা-মা কখনো তাকে সেভাবে সীমাবদ্ধ করেননি। পরিবারের এই স্বাধীনতা ও সহযোগিতাই তাকে নিজের আগ্রহ অনুসরণ করার সুযোগ দিয়েছে।   শুধু এমআইটিতে ভর্তি নয়, আন্তর্জাতিক পর্যায়েও নিজের মেধার প্রমাণ রেখেছেন ফায়েজ। ২০২৩ সালে আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে রৌপ্য পদক জেতেন তিনি। আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডেও ২০২৩ ও ২০২৪ সালে টানা দুটি ব্রোঞ্জ পদক অর্জন করেন। এসব অর্জন তাকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের একজন প্রতিশ্রুতিশীল তরুণ বিজ্ঞানমনস্ক শিক্ষার্থী হিসেবে পরিচিত করে।   বিজ্ঞান অলিম্পিয়াডের পাশাপাশি গবেষণাতেও আগ্রহ রয়েছে ফায়েজের। তিনি বায়োইনফরমেটিকস নিয়ে গবেষণায় যুক্ত ছিলেন এবং ক্যানসার-সম্পর্কিত জৈবিক তথ্য বিশ্লেষণ নিয়েও কাজ করেছেন। উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী হিসেবে গবেষণায় তার এই সম্পৃক্ততা এমআইটিতে আবেদনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।   দাবার প্রতিও তার রয়েছে দীর্ঘদিনের আগ্রহ। নটর ডেম কলেজের দাবা কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতাতেও অংশ নিয়েছেন তিনি। একই সঙ্গে বাংলা ও ইংরেজি বিতর্কেও সক্রিয় ছিলেন।   এমআইটিতে ভর্তি হওয়ার খবর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে ফায়েজ বলেন, এই অর্জনের পেছনে বাবা-মা, ভাইবোন, শিক্ষক, বন্ধু এবং যারা ভর্তি প্রক্রিয়ায় তাকে সহযোগিতা করেছেন, সবার অবদান রয়েছে। এমআইটি থেকে তিনি বছরে ৯২ হাজার ৭৮৪ ডলারের আর্থিক সহায়তাও পেয়েছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, এই সহায়তার আওতায় টিউশন, আবাসন, খাবার, হেলথ ইন্স্যুরেন্স ও অন্যান্য খরচ অন্তর্ভুক্ত রয়েছে।   ফায়েজের যাত্রা শুধু ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, বরং বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য সুযোগ ও সঠিক দিকনির্দেশনার গুরুত্বও সামনে আনে। রাজশাহীতে বেড়ে ওঠা এই তরুণ শিক্ষার্থী দেখিয়েছেন, নিয়মিত পড়াশোনার পাশাপাশি গবেষণা, অলিম্পিয়াড, বিতর্ক, দাবা ও অন্যান্য আগ্রহকে একসঙ্গে এগিয়ে নেওয়াও সম্ভব।   এইচএসসি পরীক্ষার পর যখন অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তখন ফায়েজের সামনে খুলে গেছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ প্রযুক্তি ও গবেষণা বিশ্ববিদ্যালয়ের দরজা। আগামী সেপ্টেম্বর থেকে এমআইটির ২০৩০ সালের ব্যাচের শিক্ষার্থী হিসেবে শুরু হবে তার নতুন পথচলা।

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: আগস্ট ১১, ২০২৬ ১০:১
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির স্ত্রী রামা দুওয়াজির আসন্ন সিরিয়া ও লেবানন সফরে এনওয়াইপিডির নিরাপত্তা দেওয়া নিয়ে সিটি হল ও পুলিশের মতবিরোধ। ছবি: সংগৃহীত

মামদানি-পত্নীর সিরিয়া-লেবানন সফরে পুলিশ পাহারা নিয়ে পুলিশ বিভাগের বিরোধ

ফ্লোরিডায় দুই সন্তানের মাকে অপহরণ ও হত্যার পর আত্মঘাতী হওয়া পিনেলাস কাউন্টি শেরিফের ডেপুটি ট্রয় সাভেটজ সংবলিত বিভিন্ন খণ্ডচিত্র। ছবি: সংগৃহীত

৯১১-এ ফোন করেছিল সন্তানরা, ততক্ষণে দুই সন্তানের মাকে অপহরণ করে হত্যা ডেপুটি প্রেমিকের

ফেডারেল আপিল আদালতের এক রায়ে প্রতারণার শিকার প্রায় ১ লাখ ৭০ হাজার ঋণগ্রহীতার স্টুডেন্ট লোন মাফের পথ নিশ্চিত হয়েছে। ছবি: সংগৃহীত

কলেজের ভুয়া প্রতিশ্রুতির শিকার, আদালতের রায়ে ১ লাখ ৭০ হাজার শিক্ষার্থীর স্টুডেন্ট লোন মাফ

ক্যালিফোর্নিয়ায় শত শত বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার মতো একটি মহাদুর্যোগ যে কোনো সময় আঘাত হানতে পারে বলে সতর্ক করছেন বিজ্ঞানীরা। ছবি: সংগৃহীত
‘আমরা প্রস্তুত নই’ ক্যালিফোর্নিয়ায় কোটি মানুষের জন্য ‘কেয়ামতের মতো মহাবন্যার’ আশঙ্কা, সতর্ক বিজ্ঞানীরা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শত শত বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার মতো একটি মহাদুর্যোগ যে কোনো সময় আঘাত হানতে পারে বলে সতর্ক করছেন বিজ্ঞানীরা। ‘এআরকে-স্টর্ম ২.০’ নামে পরিচিত সম্ভাব্য এই দুর্যোগে টানা প্রায় ৩০ দিন ধরে শক্তিশালী ঝড় ও বায়ুমণ্ডলীয় নদীর কারণে বিপুল বৃষ্টিপাত হতে পারে। এতে কোটি কোটি মানুষের জীবন ও সম্পদ ঝুঁকিতে পড়ার পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ এক ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।    বিজ্ঞানীদের আশঙ্কা, জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের মহাবন্যার সম্ভাবনা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ক্যালিফোর্নিয়ার জলবায়ু বিজ্ঞানী ড্যানিয়েল সোয়েনের মতে, প্রশ্নটি এখন আর এমন বন্যা হবে কি না, বরং কখন হবে। তার ভাষ্য অনুযায়ী, বৈশ্বিক উষ্ণায়নের আগে এমন ঘটনা ঘটতে হয়তো আরও কয়েক শতাব্দী অপেক্ষা করতে হতো, কিন্তু এখন তার নিজের জীবনকালেই এমন একটি দুর্যোগ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।    এআরকে-স্টর্ম বলতে বোঝানো হচ্ছে একের পর এক শক্তিশালী ‘অ্যাটমসফেরিক রিভার’ বা বায়ুমণ্ডলীয় নদীর আঘাতে সৃষ্ট মহাঝড়। এগুলো আকাশে বিশাল জলীয়বাষ্পের প্রবাহ, যা উষ্ণমণ্ডলীয় অঞ্চল থেকে বিপুল পরিমাণ আর্দ্রতা পশ্চিম যুক্তরাষ্ট্রের দিকে নিয়ে আসে। পাহাড়ি এলাকায় পৌঁছানোর পর এই জলীয়বাষ্প ঘনীভূত হয়ে দীর্ঘস্থায়ী ভারী বৃষ্টি ও তুষারপাত ঘটাতে পারে। শক্তিশালী এসব বায়ুমণ্ডলীয় নদী একেকটি মিসিসিপি নদীর মোহনা দিয়ে প্রবাহিত পানির প্রায় ১৫ গুণ পরিমাণ পানি বহন করতে পারে।    যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস ২০১০ সালে প্রথম এআরকে-স্টর্মের সম্ভাব্য পরিস্থিতি তৈরি করে। এর ভিত্তি ছিল ক্যালিফোর্নিয়ার অতীতের ভয়াবহ বন্যা, বিশেষ করে ১৮৬১ ও ১৮৬২ সালের ধারাবাহিক ঝড়। ওই সময় প্রায় ৪৫ দিন ধরে প্রবল বৃষ্টিপাতের পর সেন্ট্রাল ভ্যালির কয়েক শ মাইল এলাকা কার্যত বিশাল অভ্যন্তরীণ সাগরে পরিণত হয়েছিল।   বর্তমান পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার অন্যতম কারণ জলবায়ু পরিবর্তন। উষ্ণ বায়ুমণ্ডল বেশি জলীয়বাষ্প ধারণ করতে পারে। নাসার তথ্য অনুযায়ী, তাপমাত্রা প্রতি ১ ডিগ্রি সেলসিয়াস বাড়লে বায়ুমণ্ডলের জলীয়বাষ্প ধারণক্ষমতা প্রায় ৭ শতাংশ বৃদ্ধি পায়। ফলে ঝড়ের সময় বৃষ্টির পরিমাণও আরও বেশি হতে পারে।    এর পাশাপাশি সিয়েরা নেভাদা পর্বতমালায় তুষারের পরিবর্তে বৃষ্টি বাড়ার আশঙ্কা রয়েছে। আগে শীতকালে পাহাড়ে জমে থাকা তুষার বসন্তে ধীরে ধীরে গলে নদীতে পানি সরবরাহ করত। কিন্তু উষ্ণ আবহাওয়ায় বেশি বৃষ্টি এবং তুষারের ওপর বৃষ্টিপাত হলে জমে থাকা তুষার দ্রুত গলে গিয়ে অল্প সময়ে বিপুল পরিমাণ পানি নদী ও নিচু এলাকায় নেমে আসতে পারে। বিজ্ঞানীরা এই দুই প্রভাবকে একসঙ্গে বড় ধরনের ঝুঁকি হিসেবে দেখছেন।    এআরকে-স্টর্ম ২.০-এর মডেল অনুযায়ী, সিয়েরা নেভাদার দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় ঐতিহাসিক মহাঝড়ের তুলনায় পানির প্রবাহ ২০০ থেকে ৪০০ শতাংশ পর্যন্ত বেশি হতে পারে। একই গবেষণায় দেখা গেছে, গত শতাব্দীর শুরুর সময়ের তুলনায় মহাবন্যা সৃষ্টি করতে সক্ষম ঝড়ের ধারাবাহিকতার সম্ভাবনা ইতোমধ্যে দ্বিগুণের বেশি হয়েছে। বর্তমান হারে কার্বন নিঃসরণ অব্যাহত থাকলে ২০৬০ সালের মধ্যে অতীতে প্রায় ২০০ বছরে একবার ঘটতে পারে এমন বিপর্যয় প্রতি শতকে প্রায় তিনবার ঘটার পর্যায়ে পৌঁছাতে পারে।    সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ভ্যালি। অঞ্চলটি একদিকে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষি এলাকা, অন্যদিকে রাজ্যের পানি সরবরাহ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। স্যাক্রামেন্টো ও সান জোয়াকিন নদীসহ বিভিন্ন নদী ও খালের পানি এই বিস্তীর্ণ নিচু এলাকায় প্রবাহিত হয়। বন্যা নিয়ন্ত্রণে শত শত মাইল বাঁধ, খাল, পাম্পিং স্টেশন ও জলাধার থাকলেও এগুলোর অনেকগুলো এমন জলবায়ুর কথা মাথায় রেখে তৈরি করা হয়েছিল, যখন শীতের বৃষ্টিপাত তুলনামূলকভাবে স্বল্পস্থায়ী ছিল এবং পাহাড়ের তুষার গলে ধীরে ধীরে নদীর পানি বাড়ত।    প্রথম এআরকে-স্টর্ম পরিস্থিতির হিসাব অনুযায়ী, এমন একটি মহাঝড়ে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় পানির গভীরতা ২০ ফুট বা প্রায় ৬ মিটার পর্যন্ত হতে পারে। সান ফ্রান্সিসকো থেকে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত বিস্তৃত জনবসতিপূর্ণ এলাকায় বন্যার পানি ঢুকে পড়তে পারে এবং বিপুলসংখ্যক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হতে পারে। সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতির পরিমাণ এক ট্রিলিয়ন ডলারেরও বেশি হতে পারে বলে মডেলিংয়ে উঠে এসেছে।    তবে বিজ্ঞানীরা এটিকে ভবিষ্যদ্বাণী হিসেবে দেখছেন না। এআরকে-স্টর্ম ২.০ একটি সম্ভাব্য দুর্যোগের মডেল বা পরিস্থিতি বিশ্লেষণ। ঠিক কোন বছর এমন ঘটনা ঘটবে, তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। তবে অতীতের ভূতাত্ত্বিক ও আবহাওয়াগত তথ্য এবং বর্তমান জলবায়ু পরিবর্তনের প্রবণতা দেখিয়ে বিজ্ঞানীরা বলছেন, ঝুঁকিটিকে আর উপেক্ষা করার সুযোগ নেই।   ক্যালিফোর্নিয়ার কর্তৃপক্ষও বন্যার ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি জোরদার করছে। স্থানীয় প্রশাসন ও জরুরি সেবা সংস্থাগুলো সম্ভাব্য বন্যার পরিস্থিতি নিয়ে মহড়া চালাচ্ছে। একই সঙ্গে উচ্চমাত্রার বন্যার ক্ষেত্রে কোন এলাকা, সড়ক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো পানির নিচে যেতে পারে, তা নির্ধারণে আরও বিস্তারিত বন্যা মানচিত্র তৈরির কাজ চলছে।    বিজ্ঞানীদের কাছে ক্যালিফোর্নিয়ার এই সম্ভাব্য মহাবন্যা তাই শুধু একটি প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা নয়। এটি এমন এক ঝুঁকি, যার সঙ্গে যুক্ত হয়ে আছে জলবায়ু পরিবর্তন, জনবসতির বিস্তার, কৃষি, পানি সরবরাহ এবং রাজ্যের গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা। প্রস্তুতি কতটা কার্যকর হবে, শেষ পর্যন্ত সেটিই নির্ধারণ করতে পারে এমন একটি মহাদুর্যোগে ক্ষয়ক্ষতির মাত্রা কতটা ভয়াবহ হবে।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ১১, ২০২৬ ৯:১৪
লুইজিয়ানার নিউ অরলিন্সের ডেনিস মালিক বার্নস

১৬ বছর বয়সে ১৭০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি, ৯ মিলিয়ন ডলারের বেশি বৃত্তির প্রস্তাব

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের বড় পরিবর্তন, আবেদন করতে ফিরতে হতে পারে দেশে

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের বড় পরিবর্তন, আবেদন করতে ফিরতে হতে পারে দেশে

কানাডার ভিসায় চিকিৎসা পরীক্ষা থেকে ছাড়

কানাডার ভিসায় চিকিৎসা পরীক্ষা থেকে ছাড় পেতে পারেন ৪ শ্রেণির বিদেশি

টিম বার্নার্ড ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ট্রাম্পের দাতার কোম্পানির হাতে সীমান্ত দেয়াল নির্মাণের বিলিয়ন ডলারের কাজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দাতা টিম বার্নার্ডের মালিকানাধীন নির্মাণ প্রতিষ্ঠান বার্নার্ড কনস্ট্রাকশন যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল ও অন্যান্য সীমান্ত অবকাঠামো নির্মাণে বিলিয়ন বিলিয়ন ডলারের সরকারি চুক্তি পেয়েছে।   মন্টানাভিত্তিক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে টেক্সাসের বিগ বেন্ড এলাকায় সরকারি অনুমতি ছাড়া রাজ্য মালিকানাধীন জমিতে নির্মাণকাজ চালানোর অভিযোগও উঠেছে।   মার্কিন সরকারি ব্যয়সংক্রান্ত তথ্যের ভিত্তিতে পাওয়া হিসাবে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বার্নার্ড কনস্ট্রাকশন ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলো সীমান্ত নির্মাণকাজে ৫ দশমিক ৬ বিলিয়ন ডলারের বেশি মূল্যের চুক্তি পেয়েছে।   এর মধ্যে ২০২৬ সালের ৫ মার্চ প্রতিষ্ঠানটিকে প্রায় ৯৬ কোটি ডলারের একটি চুক্তি দেওয়া হয়। ‘বিগ বেন্ড বর্ডার ব্যারিয়ার কনস্ট্রাকশন প্রজেক্ট’ নামে ওই প্রকল্পের আওতায় পশ্চিম টেক্সাসের টেরলিঙ্গুয়া এলাকায় রিও গ্র্যান্ডে নদীর তীরবর্তী সীমান্তে অবকাঠামো নির্মাণের কথা রয়েছে।   একই দিনে টেক্সাসের হাডস্পেথ কাউন্টি এলাকায় প্রায় ১ বিলিয়ন ডলার এবং ডেল রিওর কাছে প্রায় ৬০ কোটি ডলারের আরও সীমান্ত অবকাঠামো নির্মাণ চুক্তিও প্রতিষ্ঠানটি পায় বলে বিভিন্ন সরকারি নথিতে উল্লেখ রয়েছে।   কে এই টিম বার্নার্ড?   টিম বার্নার্ড ১৯৭৫ সালে মন্টানায় বার্নার্ড কনস্ট্রাকশন প্রতিষ্ঠা করেন। বোযম্যানভিত্তিক প্রতিষ্ঠানটি বর্তমানে বাঁধ, জলাধার, জলবিদ্যুৎ কেন্দ্র, সুড়ঙ্গ, পাইপলাইন, পানি ও পয়োনিষ্কাশন অবকাঠামো এবং বিদ্যুৎ সঞ্চালনসহ বড় ধরনের নির্মাণকাজ করে।   বার্নার্ডের রাজনৈতিক যোগাযোগও সাম্প্রতিক সময়ে আলোচনায় এসেছে। মার্কিন ফেডারেল নির্বাচন কমিশনের নথি অনুযায়ী, ২০২৪ সালে টিম বার্নার্ড ও তার স্ত্রী ট্রাম্প-সমর্থিত যৌথ তহবিল সংগ্রহ কমিটি ও একটি রাজনৈতিক সংগঠনে মোট ১০ লাখ ডলার অনুদান দেন।   এ ছাড়া বার্নার্ড কনস্ট্রাকশনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকেও ট্রাম্প ও রক্ষণশীল রাজনৈতিক প্রচারণায় ১০ লাখ ডলারের বেশি অনুদান দেওয়ার তথ্য বিভিন্ন রাজনৈতিক অর্থায়ন-সংক্রান্ত তথ্যভান্ডারে পাওয়া গেছে।   চুক্তি নিয়ে আইনি বিতর্ক   সীমান্ত নির্মাণকাজ নিয়ে বিতর্ক আদালত পর্যন্তও গড়িয়েছে। প্রতিদ্বন্দ্বী নির্মাণ প্রতিষ্ঠান পসিলিকো সিভিল ২০২৬ সালের মে মাসে মার্কিন সরকারের বিরুদ্ধে মামলা করে অভিযোগ করেছিল, টেক্সাস ও নিউ মেক্সিকোর নতুন সীমান্ত দেয়াল প্রকল্পের বড় অংশ বার্নার্ড কনস্ট্রাকশন ও ফিশার স্যান্ড অ্যান্ড গ্র্যাভেলের মতো নির্দিষ্ট প্রতিষ্ঠানের কাছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।   তবে পরবর্তীতে প্রতিষ্ঠানটি সেই মামলা প্রত্যাহার করে নেয়।   এর মধ্যেই বিগ বেন্ড এলাকায় নতুন অভিযোগ সামনে আসে। ৩১ জুলাই টেক্সাস জেনারেল ল্যান্ড অফিস মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন এবং বার্নার্ড কনস্ট্রাকশনকে কাজ বন্ধের নির্দেশ দিয়ে চিঠি পাঠায়।   অভিযোগ, দক্ষিণ প্রেসিডিও কাউন্টিতে রাজ্যের মালিকানাধীন এক মাইলেরও বেশি জমি প্রয়োজনীয় অনুমোদন ছাড়া পরিষ্কার করা হয়েছে।   টেক্সাসের ভূমি কমিশনার ডন বাকিংহাম বলেন, রাজ্যের অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ না করে কাজ করার সুযোগ কাউকে দেওয়া হবে না। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তার প্রয়োজনীয়তার প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, রাজ্যের সার্বভৌমত্বও রক্ষা করতে হবে।   পরিবেশ নিয়ে উদ্বেগ   বিগ বেন্ড এলাকায় সীমান্ত দেয়াল নির্মাণের বিরোধিতা করছেন স্থানীয় বাসিন্দা, পরিবেশবাদী সংগঠন, স্থানীয় জনপ্রতিনিধি এবং পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত অনেকেই।   তাদের আশঙ্কা, ভারী নির্মাণযন্ত্র ও স্থায়ী দেয়াল মরুভূমির পরিবেশব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে। একই সঙ্গে সীমান্তবর্তী অঞ্চলের বন্যা পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কাও রয়েছে।   বিগ বেন্ড অঞ্চলের পাঁচটি কাউন্টির শেরিফ মার্চে যৌথ বিবৃতিতে নির্মাণকাজ বন্ধের আহ্বান জানান। তাদের যুক্তি, দুর্গম ভূপ্রকৃতিই ওই অঞ্চলে ইতোমধ্যে একটি প্রাকৃতিক প্রতিবন্ধকতা তৈরি করেছে। সেখানে বিশাল স্থাপনা নির্মাণের প্রয়োজনীয়তা নিয়েও তারা প্রশ্ন তোলেন।   অন্যদিকে ট্রাম্প প্রশাসন সীমান্ত নিরাপত্তা জোরদার করাকে অগ্রাধিকার দিয়ে আসছে। সীমান্ত দেয়াল ও অন্যান্য অবকাঠামো নির্মাণ সেই নীতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।   ফলে ট্রাম্পের রাজনৈতিক দাতার প্রতিষ্ঠানের হাতে বিপুল সরকারি চুক্তি, বিগ বেন্ড এলাকায় অনুমোদন নিয়ে বিরোধ এবং পরিবেশগত উদ্বেগ—সব মিলিয়ে সীমান্ত দেয়াল নির্মাণের এই প্রকল্প নতুন করে রাজনৈতিক ও আইনি বিতর্কের কেন্দ্রে এসেছে।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ১১, ২০২৬ ৬:৩৫
অভিবাসন অভিযানের প্রভাবে অনিশ্চয়তায় শিক্ষার্থীরা

অভিবাসন অভিযানের প্রভাবে অনিশ্চয়তায় শিক্ষার্থীরা, পরীক্ষার ফল খারাপের আশঙ্কা শিক্ষকদের

চাকরির অফার পেয়েও হঠাৎ যোগাযোগ বন্ধ করে উধাও জেন-জি প্রার্থীরা

চাকরির অফার পেয়েও হঠাৎ যোগাযোগ বন্ধ করে উধাও জেন-জি প্রার্থীরা

পেনশন হারিয়ে ৮৮ বছরেও চাকরি

পেনশন হারিয়ে ৮৮ বছরেও চাকরি, অবশেষে মিলল ১০ লাখ ডলারের বেশি সহায়তা

0 Comments