চার্লি কার্ককে নিয়ে বিতর্কিত পোস্টের জেরে চাকরি হারিয়েছিলেন অধ্যাপক, এবার মামলা নিষ্পত্তিতে পাচ্ছেন ১৯ লাখ ডলার
যুক্তরাষ্ট্রের টেনেসি বিশ্ববিদ্যালয়ের সাবেক এক সহকারী অধ্যাপকের সঙ্গে ১৯ লাখ মার্কিন ডলারে সমঝোতায় পৌঁছেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্ককে নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর তাকে বরখাস্ত করা হয়েছিল। পরে সাংবিধানিক অধিকার লঙ্ঘনের অভিযোগে তিনি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মামলা করেন।
ফক্স নিউজ ও নক্স নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, টেনেসি বিশ্ববিদ্যালয় সিস্টেমের বোর্ড অব ট্রাস্টিজ সাবেক অধ্যাপক তামার শিরিনিয়ানের সঙ্গে ১৯ লাখ ডলারের সমঝোতা অনুমোদন করেছে।
ঘটনার সূত্রপাত ২০২৫ সালের সেপ্টেম্বরে। সে সময় টার্নিং পয়েন্ট ইউএসএ-এর সহপ্রতিষ্ঠাতা চার্লি কার্ক উটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে তার "আমেরিকান কামব্যাক ট্যুর" চলাকালে বন্দুকধারীর হামলায় নিহত হন।
এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শিরিনিয়ান লিখেছিলেন, "তাকে ছাড়া পৃথিবী আরও ভালো থাকবে।" একই পোস্টে তিনি কার্ককে "জঘন্য সাইকোপ্যাথ" বলে উল্লেখ করেন এবং তার পরিবারের সম্পর্কেও আপত্তিকর মন্তব্য করেন।
পোস্টটি প্রকাশের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। পরে শিরিনিয়ান দুঃখ প্রকাশ করে বলেন, তার মন্তব্য ছিল সংবেদনশীলতাবর্জিত এবং এটি তার স্বাভাবিক ব্যক্তিত্বের প্রতিফলন নয়।
বিতর্কের জেরে বিশ্ববিদ্যালয় প্রথমে তাকে প্রশাসনিক ছুটিতে পাঠায়। পরে ২০২৬ সালের ১১ ফেব্রুয়ারি তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
বরখাস্তের চিঠিতে টেনেসি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ডন্ডে প্লাওম্যান লিখেছিলেন, শিরিনিয়ানের বক্তব্য একটি নৃশংস হত্যাকাণ্ডকে উদ্যাপন করেছে এবং নিহত ব্যক্তির স্ত্রী, সন্তান ও স্বজনদের শোককে অবজ্ঞা করেছে।
চাকরি হারানোর পর শিরিনিয়ান বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মামলা করেন। তার অভিযোগ ছিল, বিশ্ববিদ্যালয় তার সাংবিধানিক মতপ্রকাশের অধিকার লঙ্ঘন করেছে।
সমঝোতার অংশ হিসেবে তিনি ১৯ লাখ মার্কিন ডলার পাবেন। তবে তাকে বিশ্ববিদ্যালয়ে পুনর্বহাল করা হবে না।
শিরিনিয়ানের আইনজীবী রব বিগেলো এক বিবৃতিতে বলেন, উভয় পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় তার মক্কেল সন্তুষ্ট। তার ভাষায়, আদালতের লড়াই সব সময়ই কঠিন। তবে এই সমঝোতা মামলার গুরুত্বকে স্বীকৃতি দিয়েছে এবং একই সঙ্গে উভয় পক্ষকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে।
অন্যদিকে টেনেসি বিশ্ববিদ্যালয় সিস্টেমের এক মুখপাত্র ফক্স নিউজকে জানিয়েছেন, বোর্ড সভায় প্রকাশ্যে যা বলা হয়েছে, তার বাইরে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আর কোনো মন্তব্য নেই।
এদিকে চার্লি কার্ক হত্যাকাণ্ডের মামলাও এখনো বিচারাধীন। ওই মামলার অভিযুক্ত টাইলার রবিনসনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। মামলার শুনানিকে কেন্দ্র করে বিভিন্ন আইনি প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।
বিষয়
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন। ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে | এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
আমেরিকা
View moreবাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে অবস্থানের মেয়াদ ও ভিসা সংক্রান্ত আবেদনের প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এফ (F), জে (J) ও আই (I) ক্যাটাগরির ভিসাধারী শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য এই নতুন নীতিমালা কার্যকর হতে যাচ্ছে। নতুন নিয়মের আওতায় অবস্থানের মেয়াদ বৃদ্ধি এবং কাজের অনুমতির জন্য আবেদন ফরমের সংশোধিত সংস্করণ ব্যবহার বাধ্যতামূলক করেছে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা সংস্থা (ইউএসসিআইএস)। এই নতুন নীতির সবচেয়ে বড় ও তাৎপর্যপূর্ণ পরিবর্তন হলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বহুল প্রচলিত ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ বা ডি/এস (D/S) সুবিধা বাতিল করা। এতদিন পর্যন্ত এফ-১ ভিসাধারীরা অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা ও নির্দিষ্ট প্র্যাকটিক্যাল ট্রেনিং শেষ করা পর্যন্ত কোনো নির্দিষ্ট মেয়াদের বাধ্যবাধকতা ছাড়াই যুক্তরাষ্ট্রে তাদের বৈধ স্ট্যাটাস বজায় রাখতে পারতেন। তবে নতুন নিয়মে যুক্তরাষ্ট্রে অবস্থানের সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। ফরম আই-২০-তে উল্লেখিত কোর্সের সময়কাল অনুযায়ী সর্বোচ্চ চার বছর পর্যন্ত অবস্থানের অনুমতি পাবেন শিক্ষার্থীরা এবং কোর্স সম্পন্ন করার পর যুক্তরাষ্ট্র ত্যাগের জন্য অতিরিক্ত ৩০ দিন সময় দেওয়া হবে। চার বছরের বেশি মেয়াদের কোর্স কিংবা অতিরিক্ত অবস্থানের প্রয়োজন হলে শিক্ষার্থীদের নিয়মানুযায়ী সময় বৃদ্ধির আবেদন করতে হবে। ইউএসসিআইএসের নির্দেশনা অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ফরম আই-৫৩৯ (অবস্থানের মেয়াদ বাড়ানো বা ক্যাটাগরি পরিবর্তনের আবেদন) এবং ফরম আই-৭৬৫ (কাজের অনুমতির আবেদন)-এর নতুন সংস্করণ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত তারিখের পর পুরোনো সংস্করণের ফরম জমা দিলে আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। মূলত ট্রাম্প প্রশাসনের অধীনে অভিবাসন নীতিতে ধারাবাহিক কড়াকড়ি ও জাতীয় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবেই শিক্ষার্থীদের ভিসা যাচাইকরণ প্রক্রিয়ায় এই পরিবর্তনগুলো আনা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত জটিলতা এড়াতে আবেদনকারীদের ইউএসসিআইএসের অফিশিয়াল ওয়েবসাইট থেকে হালনাগাদ তথ্য ও সংশোধিত ফরম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
নিউইয়র্কে মশাল হাতে শপথ, ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরবেন প্রায় হাজার নেতাকর্মী
স্যাক্রামেন্টোয় ইমিগ্রেশন আইনজীবীর অফিসে আইসিই পরিচয়ে সশস্ত্র ব্যক্তিদের হানা, ওয়ারেন্ট না থাকায় ব্যর্থ অভিযান
মিশিগানে গভীর জঙ্গল থেকে তিন দিন পর জীবিত উদ্ধার মা-ছেলে, বেঁচেছিলেন গাছের ছাল-পিঁপড়া খেয়ে
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর ও ধ্বংসাত্মক প্রভাবে বিশ্বজুড়ে যখন লাখ লাখ মানুষ গৃহহীন এবং বাস্তুচ্যুত হচ্ছে, ঠিক তখনই মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন জলবায়ু অভিবাসন নীতি আন্তর্জাতিক রাজনীতি ও বিশ্ব মানবাধিকার অঙ্গনে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। ঐতিহাসিকভাবে রাজনৈতিক নিপীড়ন, জাতিগত নির্যাতন কিংবা ভয়াবহ যুদ্ধ ছাড়া আশ্রয়প্রার্থীদের আন্তর্জাতিকভাবে সুরক্ষার বৈধতা দেওয়া হতো না। তবে সাম্প্রতিক সময়ের এই আইনি ও নীতিনির্ধারণী কাঠামোর পরিবর্তন কি বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মতো অতিমাত্রায় জলবায়ু-ঝুঁকিপূর্ণ অঞ্চলের বাস্তুচ্যুত মানুষের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলছে, নাকি সামনে নিয়ে আসছে আরও কঠিন ও জটিল কোনো প্রশাসনিক বাধা? দক্ষিণ এশিয়ার চলমান জলবায়ু সংকট: বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ পুরো দক্ষিণ এশীয় অঞ্চল বর্তমানে চরম বন্যা, দীর্ঘস্থায়ী খরা, শক্তিশালী ঘূর্ণিঝড় এবং অস্বাভাবিক সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মারাত্মক মুখোমুখি। আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা ও পরিসংখ্যান অনুযায়ী, কেবল অনাকাঙ্ক্ষিত প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশগত বিপর্যয়ের কারণেই প্রতিবছর এই অঞ্চলে বিপুলসংখ্যক মানুষ তাদের ভিটেমাটি, কৃষি জমি ও চিরাচরিত জীবনজীবিকা হারিয়ে সম্পূর্ণ গৃহহীন হয়ে পড়ছেন। ফলে বিশ্বজুড়ে সৃষ্ট এই মানবিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সুরক্ষার প্রয়োজনীয়তা দিন দিন অত্যন্ত তীব্র হয়ে উঠছে। মার্কিন নীতিতে মানবিক ও পরিবেশগত স্বীকৃতি: যুক্তরাষ্ট্রের নতুন নীতিনির্ধারণী কাঠামোয় প্রথমবারের মতো পরিবেশগত ও জলবায়ুজনিত মানবিক সংকটকে বিশ্বজনীন আন্তর্জাতিক সুরক্ষার অন্যতম প্রধান আইনি ভিত্তি হিসেবে স্বীকার করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই নীতিগত পরিবর্তনের ফলে সরাসরি ভৌগোলিক বিপর্যয়ে বাস্তুচ্যুত হওয়া দক্ষিণ এশীয় অঞ্চলের অভিবাসীরা মার্কিন যুক্তরাষ্ট্রে মানবিক সুরক্ষার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করার অনন্য আইনি সুযোগ পেতে পারেন। এটি আন্তর্জাতিক জলবায়ু বিচার এবং মানবিক সুরক্ষার ইতিহাসে একটি যুগান্তকারী ও দূরদর্শী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। আবেদন প্রক্রিয়ার কঠোরতা ও বাস্তবতার চিত্র: তবে আইনি এ সুযোগের বাস্তব চিত্র একেবারেই সহজ বা মসৃণ নয়। যুক্তরাষ্ট্রের এই নতুন আইনের সুফল ভোগ করতে হলে আবেদনকারীকে সুনির্দিষ্ট তথ্যাদি ও দাপ্তরিক প্রমাণের মাধ্যমে নিশ্চিত করতে হবে যে, সংশ্লিষ্ট পরিবেশগত দুর্যোগটি তার জীবনধারণের জন্য সরাসরি চরম ও অপূরণীয় হুমকি তৈরি করেছে এবং তার দেশের সরকার তা মোকাবিলায় কিংবা তাকে মৌলিক সুরক্ষা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের কঠোর আইনি প্রক্রিয়া, আমলাতান্ত্রিক জটিলতা এবং সীমিত কোটা ব্যবস্থার কারণে কেবল সুনির্দিষ্ট ও সীমিত সংখ্যক মানুষই বাস্তবে এই সুরক্ষার সুযোগ পাবেন। সম্ভাবনা ও সীমাবদ্ধতার সামগ্রিক মূল্যায়ন: সংক্ষেপে বলতে গেলে, যুক্তরাষ্ট্রের নতুন নীতি দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের আশ্রয়প্রার্থীদের জন্য আইনি স্বীকৃতির একটি আশাব্যঞ্জক ও ইতিবাচক সুযোগ সৃষ্টি করেছে। কিন্তু আবেদনের অতি কঠোর নিয়মাবলি, প্রমাণের জটিলতা এবং ধীরগতির যাচাই-বাছাই প্রক্রিয়ার কারণে বিপুলসংখ্যক জলবায়ু-বাস্তুচ্যুত মানুষের জন্য এটি কোনো তাৎক্ষণিক বা সহজ সমাধান নয়। তবুও বৈশ্বিক জলবায়ু অভিবাসন নীতি সংস্কারের ক্ষেত্রে এই উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ও দৃষ্টান্তমূলক মাইলফলক হিসেবে স্থান করে নেবে।
যুক্তরাষ্ট্রে ট্রান্সজেন্ডার কিশোরদের চিকিৎসায় মেডিকেইড তহবিল বন্ধ করল ট্রাম্প প্রশাসন
নিউইয়র্কে ঘোড়ার গাড়ি দুর্ঘটনায় ভারতীয় পর্যটকের মৃত্যুতে ১০৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি
যুক্তরাষ্ট্রে শিশুদের নিরাপত্তা ঝুঁকিতে অ্যামাজন-ওয়ালমার্টে বিক্রি হওয়া ৪১ হাজার বেবি জাম্পার প্রত্যাহার
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষের সময় লক্ষ্যভ্রষ্ট গুলিতে বিদ্ধ হয়ে সোফ্রোনি হার্টজোগ নামের ৩৩ বছর বয়সী এক নিরীহ নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) জানিয়েছে, রোববার ভোরে ক্রাউন হাইটস এলাকার বারগেন স্ট্রিট এবং হাওয়ার্ড অ্যাভিনিউয়ের কাছে অবস্থিত 'ওহ লা লা লাউঞ্জ'-এর বাইরে প্রায় ১০০ মানুষের একটি দলের মধ্যে এই বিশাল সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। নিহত ওই নারী এই সংঘাতের কোনো পক্ষেরই অংশ ছিলেন না। ভোর আনুমানিক ২টা ২৩ মিনিটে শুরু হওয়া এই গোলাগুলির সময় একটি লক্ষ্যভ্রষ্ট গুলি সোফ্রোনি হার্টজোগের পিঠে আঘাত করে। প্রাণ বাঁচাতে তিনি দ্রুত দৌড়ে ওই পানশালার (বার) ভেতরে প্রবেশ করেন এবং বাথরুমের মেঝেতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে জরুরি উদ্ধারকর্মীরা তাকে দ্রুত ওয়ান ব্রুকলিন হেলথ-ওয়ান ব্রুকডেল হাসপাতাল মেডিকেল সেন্টারে নিয়ে যান। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। এই একই ঘটনায় ৩৪ বছর বয়সী আরও এক ব্যক্তি পেটে গুলিবিদ্ধ হয়েছেন, যিনিও এই হামলার লক্ষ্যবস্তু ছিলেন না। তাকে এনওয়াইসি হেলথ অ্যান্ড হসপিটালস/কিংস কাউন্টি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ঠিক কী কারণে এত মানুষের মধ্যে এই মারাত্মক সংঘাতের সূত্রপাত হয়েছিল, সে বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি। তদন্তের প্রাথমিক পর্যায়ে সন্দেহভাজন হিসেবে দুজনের বিবরণ অনুযায়ী তাদের আটক করা হয়েছিল। তবে পরে পুলিশের জিজ্ঞাসাবাদে এই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়। প্রকৃত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশের তল্লাশি ও জোরালো তদন্ত অভিযান অব্যাহত রয়েছে।
যুক্তরাষ্ট্রের কলোরাডোতে ২০০ সুবিধাবঞ্চিত শিশুকে বিনামূল্যে সাইকেল ও হেলমেট উপহার
চুরি করতে গিয়ে গুলিবিদ্ধ চোর, এখন মালিকের কাছে ১০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি