সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

মিশিগানে নবজাতকদের সেবায় নিয়োজিত নার্সের বাড়িতে মিলল ৮০টি মৃত বিড়াল, হতবাক স্থানীয়রা

মিশিগান প্রতিনিধি প্রকাশ: জুলাই ৮, ২০২৬ ১৬:২৯
এমিলি কারোলস্কি I ছবি: সংগৃহীত
এমিলি কারোলস্কি I ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগানে এক নার্সের বাড়িতে তল্লাশি চালিয়ে গা শিউরে ওঠা এক বীভৎস দৃশ্য আবিষ্কার করেছে পুলিশ। এমিলি কারোলস্কি নামের ওই নার্সের বাড়ি থেকে প্রায় ৮০টি মৃত এবং ১০০টিরও বেশি জীবিত বিড়াল উদ্ধার করা হয়েছে। তিনি পেশায় কোরওয়েল হেলথের একজন নার্স প্র্যাকটিশনার, যিনি হাসপাতালে সদ্য জন্ম নেওয়া নবজাতকদের নিবিড় পরিচর্যার দায়িত্বে ছিলেন। এমন একটি সংবেদনশীল পেশায় নিযুক্ত ব্যক্তির বাড়িতে চরম অবহেলা ও অস্বাস্থ্যকর পরিবেশে প্রাণীদের আটকে রাখার এই ঘটনা স্থানীয় কমিউনিটিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

 

উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর পর সেখানকার ভয়াবহ দুর্গন্ধের কারণে রীতিমতো অসুস্থ হয়ে পড়েন। বমি ভাব ও মাথা ঘোরার মতো পরিস্থিতি তৈরি হওয়ায় বাধ্য হয়ে তাদের রেসপিরেটর বা বিশেষ শ্বাসযন্ত্র ব্যবহার করে বাড়ির ভেতরে প্রবেশ করতে হয়। পুলিশ জানিয়েছে, পুরো বাড়িটি ছিল চরম নোংরা ও আবর্জনায় পূর্ণ। রান্নাঘরের বিভিন্ন স্থানে এবং এমনকি রেফ্রিজারেটরের ভেতরেও মৃত বিড়াল স্তূপ করে রাখা ছিল, যা দেখে উদ্ধারকর্মীরাও হতবাক হয়ে যান।

 

এই অমানবিক ও মর্মান্তিক ঘটনার পর এমিলি কারোলস্কির বিরুদ্ধে প্রাণী নিষ্ঠুরতা এবং মৃত প্রাণী যথাযথভাবে সৎকার না করার অভিযোগে ফেলোনি বা গুরুতর অপরাধের মামলা দায়ের করা হয়েছে। তবে এত ভয়াবহ অভিযোগ থাকা সত্ত্বেও তাকে মাত্র আড়াই হাজার ডলারের বন্ডে জামিন দেওয়া হয়েছে। যে ব্যক্তির ওপর হাসপাতালে নবজাতক শিশুদের জীবনের ভার তুলে দেওয়া হয়েছিল, তার এমন ভয়াবহ মানসিকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে এখন সচেতন মহলে তীব্র সমালোচনার ঝড় বইছে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

আমেরিকা

View more
নির্বাচনী সমাবেশে স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে অদ্ভুত মন্তব্য করে আলোচনায় এসেছেন ডোনাল্ড ট্রাম্প। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
স্ত্রী মেলানিয়া তাকে ‘স্যার’ বলে ডাকেন, টেক্সাসের সমাবেশে জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প তাকে নাম ধরে বা কোনো আদরের নামে না ডেকে ‘স্যার’ বলে সম্বোধন করেন। বুধবার (৭ অক্টোবর) টেক্সাসের সান অ্যান্টোনিওতে রিপাবলিকান সিনেট প্রার্থী কেন প্যাক্সটনের পক্ষে আয়োজিত নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন তিনি। মেলানিয়ার সঙ্গে ২১ বছরের দাম্পত্যের প্রসঙ্গ টেনে ট্রাম্প জানান, তার স্ত্রী কর্মীদের মতো করেই তাকে ‘স্যার’ বলে ডাকেন।   প্যাক্সটনের পক্ষে প্রচারে গিয়ে ট্রাম্প প্রথমে ডেমোক্র্যাট প্রার্থী জেমস তালারিকোর খাদ্যাভ্যাস নিয়ে কথা বলতে শুরু করেন। তিনি তালারিকোকে নিরামিষভোজী বলে দাবি করেন, যদিও তালারিকো এ দাবি বারবার অস্বীকার করেছেন। নিরামিষভোজী বোঝাতে ইংরেজি ‘ভেগান’ শব্দটির উচ্চারণ নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, একবার মেলানিয়া তাকে শব্দটির সঠিক উচ্চারণ শিখিয়েছিলেন এবং সে সময় তাকে ‘স্যার’ বলে সম্বোধন করেছিলেন।   ট্রাম্পের বর্ণনা অনুযায়ী, মেলানিয়া তাকে বলেছিলেন, ‘স্যার, আপনি আমাকে একটি উপকার করুন, এটা ভে-গান নয়, ভি-গান।’ এরপর ট্রাম্প উপস্থিত সমর্থকদের সামনে বলেন, এবার তিনি শব্দটির সঠিক উচ্চারণ করতে পেরেছেন। মেলানিয়া তাকে সাধারণত কীভাবে সম্বোধন করেন, সেই প্রসঙ্গটি সেখান থেকেই সমাবেশের বক্তব্যে উঠে আসে।   এরপর ট্রাম্প আবার তালারিকোর খাদ্যাভ্যাস নিয়ে বক্তব্যে ফিরে যান। তিনি দাবি করেন, তালারিকো এখন রাজনৈতিক কারণে মাংস খাওয়ার কথা বলছেন। এমনকি মাংস খাওয়ার কারণে তালারিকো অসুস্থ হয়ে পড়েছেন বলেও কোনো প্রমাণ উপস্থাপন না করেই দাবি করেন তিনি। ট্রাম্প আরও বলেন, রাজনৈতিক কারণে তালারিকোকে বারবিকিউ অনুষ্ঠানে যেতে এবং মাংস খেতে বাধ্য হতে হয়েছে।   তবে তালারিকো নিজে নিরামিষভোজী হওয়ার কথা অস্বীকার করেছেন। তার বিরুদ্ধে রিপাবলিকানদের এই প্রচারণার সূত্র হিসেবে উল্লেখ করা হচ্ছে টেক্সাস হিউম্যান লেজিসলেশন নেটওয়ার্কের কাছে দেওয়া তার একটি বক্তব্যকে। সেখানে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মাংসের ব্যবহার কমানোকে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছিলেন তিনি। তবে ওই বক্তব্যে তালারিকো নিজে মাংস খান না বা নিরামিষভোজী, এমন দাবি করেননি।   তালারিকো এর আগে নিজের খাদ্যাভ্যাসের প্রসঙ্গে বলেছেন, তিনি কেন প্যাক্সটনের প্রথম অভিযোগপত্রেরও আগে থেকেই বারবিকিউ খেয়ে আসছেন। তার এই মন্তব্যের মাধ্যমে তিনি নিজের বিরুদ্ধে ছড়ানো নিরামিষভোজী হওয়ার দাবিকে খণ্ডন করার চেষ্টা করেছেন। ফলে মাংস খাওয়া নিয়ে দুই পক্ষের রাজনৈতিক প্রচারণা এখন টেক্সাসের গুরুত্বপূর্ণ সিনেট প্রতিদ্বন্দ্বিতার একটি আলোচিত বিষয় হয়ে উঠেছে।   এদিকে, টেক্সাসের সিনেট নির্বাচন ঘিরে ট্রাম্পের সক্রিয়তা বাড়ছে। সান অ্যান্টোনিওর এই সমাবেশে তিনি রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। রয়টার্স জানিয়েছে, গত ছয় সপ্তাহে এটি টেক্সাসে ট্রাম্পের তৃতীয় সফর এবং রাজ্যটির সিনেট আসন ধরে রাখতে রিপাবলিকানদের প্রচেষ্টায় তিনি সরাসরি যুক্ত হচ্ছেন।   প্যাক্সটনের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট জেমস তালারিকো টেক্সাসের অঙ্গরাজ্য প্রতিনিধি পরিষদের সদস্য। সাম্প্রতিক বিভিন্ন জরিপে তিনি প্যাক্সটনের চেয়ে এগিয়ে আছেন। রিয়েলক্লিয়ারপলিটিক্সের হিসাবে ১২ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত বিভিন্ন জরিপের গড় হিসেবে তালারিকোর সমর্থন ৪৮ দশমিক ৪ শতাংশ, আর প্যাক্সটনের ৪৫ দশমিক ৩ শতাংশ। নিউইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের জরিপে ব্যবধান ছিল ৫১ শতাংশ বনাম ৪৫ শতাংশ।   ফক্স নিউজের একটি জরিপেও তালারিকো ৫১ শতাংশ সমর্থন নিয়ে প্যাক্সটনের ৪৯ শতাংশের চেয়ে সামান্য এগিয়ে ছিলেন। তবে ওই জরিপের ব্যবধান ছিল তিন শতাংশের ত্রুটিসীমার মধ্যে। অর্থাৎ এসব জরিপ এখনো নির্বাচনের ফলাফল নিশ্চিত করে না, বরং টেক্সাসের ঐতিহ্যগতভাবে রিপাবলিকান ঘাঁটি হিসেবে পরিচিত আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা যে এবার বেশ ঘনিষ্ঠ, তা ইঙ্গিত করছে।   টেক্সাসে ডেমোক্র্যাটদের জন্য এই প্রতিদ্বন্দ্বিতা বিশেষ গুরুত্বপূর্ণ। ১৯৮৮ সালে লয়েড বেন্টসেনের পর কোনো ডেমোক্র্যাট টেক্সাস থেকে যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে জয় পাননি। ফলে তালারিকো জয়ী হলে সেটি রাজ্যটির দীর্ঘদিনের রাজনৈতিক প্রবণতার ক্ষেত্রে বড় পরিবর্তন হিসেবে বিবেচিত হবে। তবে ভোটের প্রায় এক মাস আগে জরিপের ব্যবধানকে চূড়ান্ত ফল হিসেবে দেখার সুযোগ নেই।   ট্রাম্পের এবারের টেক্সাস সফরের মূল লক্ষ্য ছিল প্যাক্সটনের প্রচারণায় গতি আনা এবং রিপাবলিকান সমর্থকদের সক্রিয় করা। কিন্তু সমাবেশে তালারিকোর খাদ্যাভ্যাস নিয়ে মন্তব্যের পাশাপাশি মেলানিয়ার মুখে ‘স্যার’ সম্বোধনের গল্পও আলোচনায় উঠে আসে। প্রেসিডেন্টের নিজের বক্তব্যে উঠে আসা এই ব্যক্তিগত প্রসঙ্গটি রাজনৈতিক সমাবেশের বক্তব্যের একটি অপ্রত্যাশিত অংশ হয়ে দাঁড়িয়েছে।   সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট, রয়টার্স ও রিয়েলক্লিয়ারপলিটিক্স।

প্রকাশ: অক্টোবর ৭, ২০২৬ ২৩:৫৯
ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্তে ২ কোটির বেশি মেডিকেয়ার গ্রাহক এককালীন ৯০ ডলার করে আর্থিক সহায়তা পাবেন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

ট্রাম্পের ৯০ ডলারের মেডিকেয়ার সহায়তা বিতরণ শুরু, বাদ পড়ছেন লাখো সুবিধাভোগী

মা ম্যাডিসন মালমগ্রেনের কোলে সানি, জন্মের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। ছবি: গ্রাফিক্স আমেরিকা বাংলা

‘মেয়েকে হয়তো ঘরে নিতে পারব না’, শেষ পর্যন্ত হাল ছাড়েননি চার সন্তানের মা

মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে মেয়র মামদানিকে লক্ষ্য করে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। ছবি: সংগৃহীত

'আপনি কাপুরুষ': নিউইয়র্কের ইউনিয়ন স্কয়ারে মেয়র মামদানিকে দুয়োধ্বনি

চার সন্তানকে নিয়ে কিম কার্দাশিয়ান। ছবি: সংগৃহীত
পাঁচ আয়া থাকলেও সন্তানদের ঘুম পাড়ানো থেকে স্কুলে নেওয়া, সবই করেন কিম কার্দাশিয়ান

চার সন্তানকে সামলাতে কিম কার্দাশিয়ানের পাশে রয়েছেন পাঁচজন ন্যানি। তবে এতজন সহকারী থাকলেও সন্তানদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো নিজের হাতেই রাখতে চান ৪৫ বছর বয়সী এই মার্কিন তারকা। সম্প্রতি ‘দ্য সানডে টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, একসঙ্গে পাঁচজন ন্যানি কাজ করেন না। একজন সবসময় দায়িত্বে থাকেন, আর বাকি চারজন পালা করে দায়িত্ব পালন করেন।   কিম কার্দাশিয়ানের চার সন্তান হলেন নর্থ, ১৩, সেন্ট, ১০, শিকাগো, ৮ এবং সাম, ৭ বছর বয়সী। সাবেক স্বামী কানিয়ে ওয়েস্টের সঙ্গে তার এই চার সন্তান। বিচ্ছেদের পর সন্তানদের দেখাশোনায় কিমের ভূমিকা নিয়ে নানা সময় আলোচনা হলেও, তার নিজের বক্তব্য অনুযায়ী ব্যস্ত ব্যবসায়িক জীবন ও বিনোদন জগতের কাজের পাশাপাশি সন্তানদের দৈনন্দিন রুটিনেও তিনি সক্রিয়ভাবে যুক্ত থাকেন।   সাক্ষাৎকারে কিম জানান, প্রতিদিন সন্তানদের স্কুলে পৌঁছে দেওয়া এবং স্কুল শেষে তাদের নিয়ে আসার কাজ তিনি নিজেই করেন। সন্ধ্যায় সন্তানদের সঙ্গে একসঙ্গে রাতের খাবার খাওয়ার চেষ্টা করেন। এরপর রাতে তাদের সঙ্গে বই পড়েন। সন্তানরা চাইলে এখনো তার বিছানায় ঘুমাতে পারে বলেও জানিয়েছেন তিনি। নিজের অভিভাবকত্বের ধরন ব্যাখ্যা করতে কিম নিজেকে ‘মাঝারি কড়াকড়ির’ অভিভাবক হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন, তিনি একই সঙ্গে ধৈর্যশীল ও স্নেহশীল থাকার চেষ্টা করেন।   কিমের এই বক্তব্য এমন সময়ে এসেছে, যখন তার নিজের পেশাগত ব্যস্ততাও অনেক বেশি। তিনি পোশাকের ব্র্যান্ড স্কিমসের সহপ্রতিষ্ঠাতা এবং বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি টেলিভিশন ও অভিনয়েও কাজ করছেন। সম্প্রতি ‘অলস ফেয়ার’ নামের একটি নাটকীয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। একই সময়ে আইন বিষয়ে পড়াশোনা এবং পেশাগত বিভিন্ন উদ্যোগেও যুক্ত রয়েছেন। ফলে সন্তানদের দেখাশোনায় পাঁচ ন্যানির সহায়তা তার ব্যস্ত জীবন পরিচালনার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।   সন্তানদের জীবনে নিজের উপস্থিতির বিষয়টি কিম বিশেষভাবে গুরুত্ব দেন। তার বক্তব্য অনুযায়ী, ন্যানিরা পরিবারের দৈনন্দিন কাজ সামলাতে সহায়তা করলেও সন্তানদের সঙ্গে সময় কাটানোর জায়গাটি তিনি অন্যের হাতে পুরোপুরি ছেড়ে দেননি। স্কুলে নিয়ে যাওয়া, ফিরিয়ে আনা, একসঙ্গে খাবার খাওয়া এবং রাতে বই পড়ার মতো কাজগুলোকে তিনি সন্তানদের সঙ্গে নিজের সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখেন।   সন্তানদের বেড়ে ওঠা এবং তাদের জনসম্মুখে আসা নিয়েও কিমের মধ্যে কিছুটা সতর্কতা রয়েছে। বিশেষ করে বড় মেয়ে নর্থ ইতোমধ্যে বিনোদন ও সংগীতের জগতে আগ্রহ দেখাচ্ছে। ‘দ্য সানডে টাইমস’-কে কিম জানিয়েছেন, সন্তানরা নিজেদের স্বাচ্ছন্দ্য অনুযায়ী জনসমক্ষে আসবে, তবে তারা কতটা এবং কোন ধরনের কাজে যুক্ত হবে, সে বিষয়ে তিনি সতর্ক থাকেন। নর্থের সংগীতসংক্রান্ত কাজের ক্ষেত্রে কিম ও কানিয়ে ওয়েস্ট দুজনেই সন্তানের জন্য উপযুক্ত প্রকল্প বেছে নেওয়ার বিষয়ে সমন্বয় করার চেষ্টা করেন বলেও জানান তিনি।   সন্তানদের আর্থিকভাবে স্বচ্ছল পরিবেশে বড় করার বিষয়টিও কিমের কাছে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি জানান, সন্তানদের নিয়মিত কঠোর পরিশ্রম, কোনো কিছু সহজে পাওয়া গেছে ধরে না নেওয়া এবং জীবনের প্রতি কৃতজ্ঞ থাকার বিষয়ে শেখান। নিজের কাজের ক্ষেত্রেও সন্তানদের সামনে পরিশ্রমের উদাহরণ তুলে ধরেন তিনি। আইন বিষয়ে পড়াশোনার জন্য যে সময় ও শ্রম দিয়েছেন, সেটিও সন্তানদের সঙ্গে আলোচনা করেন বলে জানান কিম।   সন্তানদের ছোটবেলার স্মৃতিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন কিম। সেপ্টেম্বরে তিনি চার সন্তানের ছোটবেলার বেশ কিছু ছবি প্রকাশ করেন। ছবিগুলোর সঙ্গে সময় দ্রুত চলে যাওয়ার অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, দিনের সময় দীর্ঘ মনে হলেও বছরগুলো খুব দ্রুত কেটে যায়। পোস্টটি দেখে তার বোন খোলো কার্দাশিয়ান আবেগ প্রকাশ করেন এবং কাইলি জেনারও আবেগঘন প্রতিক্রিয়া জানান।   সন্তানদের সঙ্গে ঘুরে বেড়ানোর সময়ও কিম নিয়মিত তাদের সঙ্গে থাকার ছবি ও ভিডিও প্রকাশ করেন। চলতি বছরের মার্চে টোকিও ভ্রমণে সন্তানদের সঙ্গে সময় কাটান তিনি। সেই সফরে তার বর্তমান সঙ্গী ও ফর্মুলা ওয়ান চালক লুইস হ্যামিলটনও ছিলেন। টোকিওর টিমল্যাব প্ল্যানেটসেও সন্তানদের সঙ্গে সময় কাটানোর ছবি ও ভিডিও প্রকাশ করেছিলেন কিম।   কিমের ব্যক্তিগত জীবনেও গত কয়েক বছরে বড় পরিবর্তন এসেছে। কানিয়ে ওয়েস্টের সঙ্গে তার বিবাহবিচ্ছেদের পর তিনি প্রায় পাঁচ বছর নিজেকে একা রেখেছিলেন বলে সম্প্রতি জানিয়েছেন। ‘দ্য সানডে টাইমস’-কে তিনি বলেন, ওই সময়ে সন্তানদের পাশাপাশি নিজের কাজ ও ব্যক্তিগত উন্নয়নে মনোযোগ দেওয়ার সুযোগ পেয়েছেন। বর্তমানে লুইস হ্যামিলটনের সঙ্গে তার সম্পর্ক রয়েছে, যদিও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করতে তিনি সাধারণত অনাগ্রহী।   এদিকে কিম ও সন্তানদের দীর্ঘদিনের আবাসস্থল ক্যালিফোর্নিয়ার হিডেন হিলসের বাড়িতেও বড় ধরনের সংস্কার চলছে। সংস্কারকাজের কারণে পরিবারটি সাময়িকভাবে ভাড়া বাড়িতে অবস্থান করছে বলে ‘দ্য সানডে টাইমস’ জানিয়েছে। ফলে সন্তানদের দৈনন্দিন রুটিনেও কিছুটা পরিবর্তন এলেও কিমের বক্তব্যে স্পষ্ট, তাদের সঙ্গে নিয়মিত সময় কাটানো এবং পারিবারিক রুটিন ধরে রাখাই তার কাছে গুরুত্বপূর্ণ।   সব মিলিয়ে, পাঁচ ন্যানির সহায়তা থাকলেও সন্তানদের বড় করার ক্ষেত্রে কিম কার্দাশিয়ান নিজেকে দূরে রাখছেন না। বরং তার বক্তব্য অনুযায়ী, সহায়তাকারী থাকলেও সন্তানদের সঙ্গে ব্যক্তিগত সময়, স্কুলের রুটিন এবং ঘুমের আগের পারিবারিক সময় তিনি নিজের দায়িত্বের অংশ হিসেবেই দেখেন। চার সন্তান ও বিশাল কর্মজীবনের মধ্যে এই ভারসাম্যই বর্তমানে তার পারিবারিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছে।   সূত্র: দ্য সানডে টাইমস, পিপল

প্রকাশ: অক্টোবর ৭, ২০২৬ ২১:২১
অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশন নিয়ে নিষ্পত্তির আওতায় গ্রাহকদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

গ্রাহকদের ২০০ ডলার করে ফেরত দিচ্ছে অ্যামাজন, কারা পাবেন এই অর্থ

যুক্তরাষ্ট্রে ৫ সেন্টের নিকেল তৈরিতে খরচ ১৩ সেন্ট, পেনির পর এবার নিকেলেও খরচ কমানোর উদ্যোগ

যুক্তরাষ্ট্রে ৫ সেন্টের নিকেল তৈরিতে খরচ ১৩ সেন্ট, পেনির পর এবার নিকেলেও খরচ কমানোর উদ্যোগ

মিনেসোটায় মল অব আমেরিকায় ৩০ থেকে ৬০ জনকে হ ত্যার ছক, এফবিআইয়ের হাতে তরুণ গ্রেপ্তার

মিনেসোটায় মল অব আমেরিকায় ৩০ থেকে ৬০ জনকে হ ত্যার ছক, এফবিআইয়ের হাতে তরুণ গ্রেপ্তার

আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাজের সুযোগে নতুন ফি প্রস্তাব
যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষে চাকরি করতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের দিতে হবে ৭০ হাজার ডলার ফি

যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কাজের অনুমতি পাওয়ার প্রক্রিয়া আরও ব্যয়বহুল করার প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। নতুন প্রস্তাব কার্যকর হলে এফ-১ ভিসাধারী শিক্ষার্থীদের ঐচ্ছিক ব্যবহারিক প্রশিক্ষণ বা ওপিটির জন্য ৭০ হাজার ডলার পর্যন্ত ফি দিতে হতে পারে। একই শিক্ষার্থীর অতিরিক্ত কাজের প্রশিক্ষণের জন্য আরও ৩০ হাজার ডলার ফি নেওয়ার প্রস্তাব করা হয়েছে।   যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বুধবার প্রকাশিত সরকারি নোটিশে এই প্রস্তাব দিয়েছে। সরকারি নথি অনুযায়ী, এফ-১ ভিসায় থাকা কোনো শিক্ষার্থীকে ঐচ্ছিক ব্যবহারিক প্রশিক্ষণের জন্য সুপারিশ করার ক্ষেত্রে অনুমোদিত প্রতিষ্ঠানকে ৭০ হাজার ডলারের ফি দিতে হবে। পরবর্তী অতিরিক্ত প্রশিক্ষণের জন্য আরও ৩০ হাজার ডলার ফি প্রস্তাব করা হয়েছে।   তবে এই ৭০ হাজার ডলারের ফি এখনো চূড়ান্ত হয়নি। এটি হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রস্তাবিত নিয়ম। প্রস্তাবটির ওপর ৩০ দিন জনসাধারণের মতামত নেওয়া হবে। এরপর বিভাগটি নিয়মটি চূড়ান্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেবে। চূড়ান্ত হলে নিয়ম কার্যকর করার আগে আরও ৬০ দিন সময় দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থী ও নিয়োগদাতারা নতুন নিয়মের জন্য প্রস্তুতি নিতে পারবেন।   বর্তমানে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ঐচ্ছিক ব্যবহারিক প্রশিক্ষণ একটি গুরুত্বপূর্ণ কর্মসংস্থানের পথ। এফ-১ ভিসায় পড়াশোনা করা শিক্ষার্থীরা নিজেদের শিক্ষার সঙ্গে সম্পর্কিত ক্ষেত্রে বাস্তব কাজের অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পান। পড়াশোনা চলাকালীন নির্দিষ্ট সীমার মধ্যে কাজের প্রশিক্ষণ নেওয়া যায়। স্নাতক শেষ করার পরও নির্দিষ্ট সময় এই প্রশিক্ষণের মাধ্যমে কাজ করার সুযোগ থাকে।   বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ে ডিগ্রিধারী শিক্ষার্থীরা নির্দিষ্ট শর্ত পূরণ করলে অতিরিক্ত সময়ের জন্যও এই সুবিধা পেতে পারেন। ফলে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নেওয়া বিদেশি শিক্ষার্থীদের জন্য এই কর্মসূচি শুধু কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ নয়, বরং পড়াশোনা শেষে দেশটিতে পেশাজীবন শুরু করার গুরুত্বপূর্ণ একটি ধাপ।   বর্তমানে ঐচ্ছিক ব্যবহারিক প্রশিক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের খরচ প্রস্তাবিত ৭০ হাজার ডলারের তুলনায় অনেক কম। সাম্প্রতিক প্রতিবেদনে বর্তমান ফি প্রায় ৫০০ ডলারের কাছাকাছি বলে উল্লেখ করা হয়েছে। ফলে নতুন প্রস্তাব কার্যকর হলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য খরচে ব্যাপক পরিবর্তন আসবে।   হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলছে, নতুন ফি নির্ধারণের উদ্দেশ্য হলো কর্মসংস্থানভিত্তিক প্রশিক্ষণ ব্যবস্থায় প্রতারণা ও অপব্যবহার কমানো, অভিবাসন ব্যবস্থার কার্যকারিতা ও স্বচ্ছতা বাড়ানো এবং মার্কিন কর্মীদের সুরক্ষা দেওয়া। বিভাগের ভাষ্য, শিক্ষার্থী, নিয়োগদাতা ও শিক্ষা প্রতিষ্ঠান যেন এফ-১ ভিসার নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কার্যক্রমে যুক্ত থাকে, তা নিশ্চিত করতেই এই ফি নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।   তবে প্রস্তাবটি কার্যকর হলে এর প্রভাব শুধু আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর সীমাবদ্ধ থাকবে না। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় এবং নিয়োগদাতারাও এর প্রভাবের মুখে পড়তে পারেন। কারণ ঐচ্ছিক ব্যবহারিক প্রশিক্ষণ অনেক শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে যুক্তরাষ্ট্রের চাকরির বাজারে প্রবেশের প্রধান পথ।   বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের একটি বড় অংশ এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে কাজের অভিজ্ঞতা অর্জন করেন। পরবর্তী সময়ে তাদের অনেকেই এইচ-১বি ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে দীর্ঘমেয়াদি চাকরির সুযোগ খোঁজেন।   এইচ-১বি ভিসা যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের কাজের সুযোগ দেওয়ার অন্যতম প্রধান ব্যবস্থা। ভারত ও চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রকৌশলী, বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের জন্য যুক্তরাষ্ট্রে পড়াশোনা থেকে চাকরি এবং পরবর্তী সময়ে স্থায়ীভাবে বসবাসের পথ তৈরিতে এই ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশটির বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও দীর্ঘদিন ধরে দক্ষ বিদেশি কর্মীদের ওপর নির্ভর করে আসছে।   নতুন ঐচ্ছিক ব্যবহারিক প্রশিক্ষণ ফি প্রস্তাবটি ট্রাম্প প্রশাসনের বিদেশি ভিসাধারীদের ওপর কঠোর নীতির ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে। প্রশাসন এর আগে এইচ-১বি ভিসার ক্ষেত্রেও বড় অঙ্কের ফি আরোপের উদ্যোগ নিয়েছে। সেই ১ লাখ ডলারের এইচ-১বি ফি নিয়েও আদালতে আইনি চ্যালেঞ্জ হয়েছে।   নতুন প্রস্তাবটিও আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে অভিবাসন ও বিদেশি দক্ষ কর্মীদের নিয়ে কাজ করা ব্যক্তিরা মনে করছেন। বিদেশি বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত পেশাজীবীদের যুক্তরাষ্ট্রে আকৃষ্ট করার কাজে যুক্ত ট্যালেন্ট মোবিলিটি ফান্ডের পরিচালক ডগ র‌্যান্ড সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে প্রস্তাবটির সমালোচনা করেছেন। তার মতে, নতুন নিয়মটি আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।   প্রস্তাবটি ট্রাম্প প্রশাসনের আগের বক্তব্যের সঙ্গেও নতুন করে আলোচনায় এসেছে। ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষ করার পর দেশটিতে থেকে যাওয়ার সুযোগ সহজ করার কথা বলেছিলেন। এমনকি যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়া বিদেশি শিক্ষার্থীদের স্বয়ংক্রিয়ভাবে গ্রিন কার্ড দেওয়ার বিষয়েও তিনি ইতিবাচক মন্তব্য করেছিলেন।   তবে এখন প্রস্তাবিত নতুন ফি কার্যকর হলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষে কাজের সুযোগ পাওয়া অনেক বেশি ব্যয়বহুল হয়ে উঠতে পারে। বিশেষ করে ৭০ হাজার ডলারের প্রস্তাবিত ফি অনেক শিক্ষার্থীর জন্য বড় আর্থিক বাধা তৈরি করতে পারে।   তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই নিয়ম এখনো চূড়ান্ত হয়নি। আগামী ৩০ দিন প্রস্তাবটির ওপর জনসাধারণ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত নেওয়া হবে। এরপর হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। নিয়মটি চূড়ান্ত হলেও তা কার্যকর হওয়ার আগে আরও ৬০ দিনের প্রস্তুতির সময় দেওয়ার কথা রয়েছে।   ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষে কাজের সুযোগের ক্ষেত্রে ৭০ হাজার ডলারের ফি শেষ পর্যন্ত বাস্তবে কার্যকর হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি নির্ভর করছে জনমত গ্রহণ, প্রশাসনিক সিদ্ধান্ত এবং সম্ভাব্য আইনি চ্যালেঞ্জের ওপর।

প্রকাশ: অক্টোবর ৭, ২০২৬ ১৯:১৭
মৃ ত্যুদণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে বাড়ছে জনমতের বিভক্তি

মৃ ত্যুদণ্ডে এখনও আস্থা রাখেন অধিকাংশ আমেরিকান, তবে নৈতিকতা নিয়ে বাড়ছে বিভক্তি

যুক্তরাষ্ট্রজুড়ে হামের ভ য়াবহ প্রাদুর্ভাব, নিউইয়র্কে নতুন করে জরুরি অবস্থা ঘোষণা

যুক্তরাষ্ট্রজুড়ে হামের ভ য়াবহ প্রাদুর্ভাব, নিউইয়র্কে নতুন করে জরুরি অবস্থা ঘোষণা

জেডি ভ্যান্সের শৈশবের শহরে উজবেক ট্রাকিং কোম্পানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

জেডি ভ্যান্সের শৈশবের শহরে উজবেক ট্রাকিং কোম্পানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

0 Comments