আমেরিকা

কৃত্রিম আলোয় পথ হারিয়ে ফ্লোরিডায় ৫৫ সামুদ্রিক কচ্ছপের মৃত্যু

ফ্লোরিডা প্রতিনিধি প্রকাশ: আগস্ট ১৫, ২০২৬ ২:২৩
কৃত্রিম আলোয় পথ হারিয়ে ফ্লোরিডায় ৫৫ সামুদ্রিক কচ্ছপের মৃত্যু
কৃত্রিম আলোয় পথ হারিয়ে ফ্লোরিডায় ৫৫ সামুদ্রিক কচ্ছপের মৃত্যু

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অ্যানা মারিয়া আইল্যান্ডে বাসা থেকে বের হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ৫৫টি শিশু সামুদ্রিক কচ্ছপের মৃত্যু হয়েছে। সমুদ্রের দিকে যাওয়ার বদলে কৃত্রিম আলোয় বিভ্রান্ত হয়ে তারা বিপরীত দিকে চলে যায়। পরে সড়কের কাছে মৃত অবস্থায় কচ্ছপগুলোকে পাওয়া যায়।

 

টাম্পাভিত্তিক সংবাদমাধ্যম ডব্লিউএফএলএ জানিয়েছে, অ্যানা মারিয়া আইল্যান্ড টার্টল ওয়াচ অ্যান্ড শোরবার্ড মনিটরিংয়ের স্বেচ্ছাসেবীরা সকালে টহলের সময় শিশু কচ্ছপগুলোকে মৃত অবস্থায় দেখতে পান। ঘটনাটিকে হৃদয়বিদারক বলে বর্ণনা করেছেন সংস্থাটির কর্মকর্তারা।

 

সামুদ্রিক কচ্ছপের বাচ্চারা সাধারণত রাতের অন্ধকারে বালুর নিচের বাসা থেকে বের হয়। জন্মগত প্রবৃত্তির কারণে তারা সবচেয়ে উজ্জ্বল ও খোলা দিগন্তের দিকে এগিয়ে যায়। প্রাকৃতিক পরিবেশে সমুদ্রের ওপর রাতের আকাশের আলো তাদের পানির দিকে যেতে সাহায্য করে।

 

কিন্তু সৈকতের আশপাশের বাড়ি, হোটেল, রাস্তা, গাড়ি কিংবা অন্যান্য স্থাপনার কৃত্রিম আলো অনেক সময় তাদের সেই স্বাভাবিক দিকনির্দেশনা নষ্ট করে দেয়। ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশনের তথ্য অনুযায়ী, কৃত্রিম আলোয় বিভ্রান্ত হয়ে প্রতি বছর ফ্লোরিডায় হাজার হাজার শিশু সামুদ্রিক কচ্ছপ মারা যায়।

 

অ্যানা মারিয়া আইল্যান্ডে চলতি মৌসুমে সমস্যাটি বিশেষভাবে উদ্বেগ তৈরি করেছে। জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত সেখানে যে ২৭টি সামুদ্রিক কচ্ছপের বাসা থেকে বাচ্চা বের হয়েছিল, তার মধ্যে ১৫টির বাচ্চাদের কৃত্রিম আলোর কারণে দিক হারানোর ঘটনা নথিভুক্ত করা হয়। এর মধ্যে ব্র্যাডেনটন বিচে ১০টি এবং হোমস বিচে পাঁচটি বাসায় এমন ঘটনা ঘটে।

 

স্থানীয় কর্মকর্তাদের মতে, ২০২৪ সালের হারিকেন হেলেন ও মিল্টনের কারণে উপকূলের অনেক প্রাকৃতিক বালিয়াড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বালিয়াড়ি আগে সৈকতের দিকে আসা কৃত্রিম আলো অনেকাংশে আটকে দিত। সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় এখন আশপাশের আলো আরও সহজে সৈকতে পৌঁছাচ্ছে।

 

ফ্লোরিডায় মে থেকে অক্টোবর পর্যন্ত সামুদ্রিক কচ্ছপের প্রধান নেস্টিং সিজন। এ সময় অ্যানা মারিয়া আইল্যান্ডসহ বিভিন্ন উপকূলীয় এলাকায় সৈকতের দিকে দৃশ্যমান কৃত্রিম আলো নিয়ন্ত্রণে বিশেষ নিয়ম রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দা, ব্যবসাপ্রতিষ্ঠান ও পর্যটকদের রাতের বেলায় অপ্রয়োজনীয় বাইরের আলো বন্ধ রাখা এবং জানালার পর্দা টেনে রাখার আহ্বান জানিয়ে আসছে।

 

ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশন বলছে, সৈকত থেকে দেখা যায় এমন যেকোনো কৃত্রিম আলো শিশু কচ্ছপের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। কাছাকাছি কোনো বাতির আলো তাদের কাছে সমুদ্রের দিগন্তের চেয়েও উজ্জ্বল মনে হতে পারে। তখন তারা পানির দিকে না গিয়ে সেই আলোর উৎসের দিকে এগিয়ে যায়।

 

দিক হারানোর পর শিশু কচ্ছপগুলো দীর্ঘ সময় বালুর ওপর ঘুরতে থাকলে দ্রুত পানিশূন্যতা ও ক্লান্তিতে আক্রান্ত হতে পারে। একই সঙ্গে গাড়ির নিচে চাপা পড়া এবং শিকারি প্রাণীর কবলে পড়ার ঝুঁকিও বেড়ে যায়।

 

অ্যানা মারিয়া আইল্যান্ড টার্টল ওয়াচ বাসিন্দা ও পর্যটকদের রাতের বেলায় সৈকতের দিকে মুখ করা আলো কমিয়ে দিতে বলেছে। জানালার ব্লাইন্ড বা পর্দা বন্ধ রাখা এবং প্রয়োজন ছাড়া সৈকতে ফ্ল্যাশলাইট ব্যবহার না করার পরামর্শও দেওয়া হয়েছে।

 

সামুদ্রিক কচ্ছপের জীবনচক্রের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়গুলোর একটি জন্মের পর সমুদ্রে পৌঁছানোর এই ছোট পথ। ফ্লোরিডার বন্যপ্রাণী কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, জন্ম নেওয়া প্রতি এক হাজার সামুদ্রিক কচ্ছপের মধ্যে আনুমানিক একটি পূর্ণবয়স্ক হওয়া পর্যন্ত বেঁচে থাকে। ফলে অ্যানা মারিয়া আইল্যান্ডে একসঙ্গে ৫৫টি শিশু কচ্ছপের মৃত্যু স্থানীয় সংরক্ষণকর্মীদের জন্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

আমেরিকা

View more
যে ভুলে হাতছাড়া হতে পারে হাজার ডলারের রিফান্ড
আমেরিকায় ট্যাক্স ফাইল করছেন? যে ভুলে হাতছাড়া হতে পারে হাজার ডলারের রিফান্ড

আমেরিকায় আয়কর বিবরণী জমা দিলেই সরকারকে বাড়তি টাকা দিতে হবে, এমন ধারণা সঠিক নয়। অনেকের বেতন থেকে সারা বছর প্রয়োজনের চেয়ে বেশি আয়কর কেটে রাখা হয়। আবার সন্তান, স্বল্প ও মাঝারি আয় কিংবা উচ্চশিক্ষার খরচের কারণে অনেকে বিশেষ করছাড়ের যোগ্য হন। এসব ক্ষেত্রে বছর শেষে আয়কর হিসাব করার পর শত শত কিংবা হাজার হাজার ডলার ফেরত পাওয়া সম্ভব। তবে সবার ক্ষেত্রে অর্থ ফেরত পাওয়ার নিশ্চয়তা নেই।   যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজস্ব বিভাগের নিয়ম অনুযায়ী, আয়কর ফেরত পাওয়া কোনো সরকারি উপহার বা অতিরিক্ত ভাতা নয়। একজন করদাতার কাছ থেকে সারা বছর যে পরিমাণ আয়কর কেটে রাখা হয়েছে, চূড়ান্ত হিসাবে তার প্রকৃত করের পরিমাণ এর চেয়ে কম হলে অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হয়। এর সঙ্গে ফেরতযোগ্য করছাড় যুক্ত হলে ফেরতের অঙ্ক আরও বাড়তে পারে।   সন্তান রয়েছে এমন পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সুবিধার একটি হলো শিশু করছাড়। ২০২৫ করবর্ষে যোগ্য প্রতিটি সন্তানের জন্য সর্বোচ্চ ২ হাজার ২০০ ডলার পর্যন্ত শিশু করছাড় পাওয়ার সুযোগ রয়েছে। সাধারণভাবে করবর্ষের শেষে সন্তানের বয়স ১৭ বছরের নিচে থাকতে হয়। পাশাপাশি সন্তানকে নির্ভরশীল সদস্য হিসেবে দেখানো এবং সামাজিক নিরাপত্তা নম্বরসহ অভ্যন্তরীণ রাজস্ব বিভাগের অন্যান্য শর্ত পূরণ করতে হয়।   এই শিশু করছাড়ের একটি অংশ ফেরতযোগ্য হতে পারে। অর্থাৎ কারও প্রদেয় আয়কর কমে শূন্য হয়ে যাওয়ার পরও তিনি যোগ্য হলে নির্দিষ্ট পরিমাণ অর্থ ফেরত পেতে পারেন। তবে পরিবারের আয়, কর জমার ধরন এবং সন্তানের যোগ্যতার ওপর প্রকৃত সুবিধা নির্ভর করে।   কম ও মাঝারি আয়ের কর্মজীবী মানুষের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো অর্জিত আয় করছাড়। এটি ফেরতযোগ্য করছাড়। ফলে যোগ্য ব্যক্তির প্রদেয় কর শূন্য হলেও করছাড়ের একটি অংশ অর্থ হিসেবে ফেরত পাওয়া সম্ভব। সন্তান রয়েছে এমন অনেক নিম্ন ও মাঝারি আয়ের পরিবারের ক্ষেত্রে এই সুবিধা কয়েক হাজার ডলারে পৌঁছাতে পারে।   পড়াশোনার খরচের ক্ষেত্রেও নির্দিষ্ট করসুবিধা রয়েছে। যোগ্য কলেজ বা উচ্চশিক্ষার ব্যয়ের জন্য একজন শিক্ষার্থী সর্বোচ্চ ২ হাজার ৫০০ ডলার পর্যন্ত বিশেষ শিক্ষা করছাড়ের সুযোগ পেতে পারেন। এর একটি অংশ ফেরতযোগ্যও হতে পারে। তবে শুধু পড়াশোনার জন্য টাকা খরচ করলেই এই সুবিধা পাওয়া যায় না। শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থীর অবস্থান, যোগ্য শিক্ষা ব্যয় এবং পরিবারের আয়ের সীমাসহ নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়।   কাজের জন্য গাড়ি ব্যবহার করলেও কিছু ক্ষেত্রে বৈধভাবে ব্যবসায়িক খরচ দেখানোর সুযোগ রয়েছে। তবে এই সুবিধা সব চাকরিজীবীর জন্য নয়। যারা নিজের ব্যবসা করেন বা স্বাধীনভাবে কাজ করে আয় করেন, তারা ব্যবসার কাজে গাড়ি ব্যবহারের যোগ্য অংশ নির্দিষ্ট নিয়মে খরচ হিসেবে দেখাতে পারেন।   ব্যক্তিগত কাজে গাড়ি ব্যবহার কিংবা বাসা থেকে নিয়মিত কর্মস্থলে যাতায়াতের খরচ সাধারণভাবে ব্যবসায়িক খরচ হিসেবে দেখানো যায় না। এ ধরনের সুবিধা দাবি করতে হলে ব্যবসার কাজে কত মাইল গাড়ি চালানো হয়েছে, তার সঠিক হিসাব ও প্রয়োজনীয় নথি সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ।   বাসার একটি অংশ অফিস হিসেবে ব্যবহারের ক্ষেত্রেও একই ধরনের সতর্কতা প্রয়োজন। যারা নিজের ব্যবসা বা স্বাধীন পেশার কাজ করেন এবং বাসার একটি নির্দিষ্ট জায়গা নিয়মিত ও শুধু ব্যবসার কাজে ব্যবহার করেন, তারা নির্দিষ্ট শর্ত পূরণ করলে গৃহ কার্যালয় বাবদ করছাড়ের সুযোগ পেতে পারেন।   তবে কোনো প্রতিষ্ঠানের সাধারণ বেতনভুক্ত কর্মী শুধু বাসা থেকে কাজ করছেন বলে কেন্দ্রীয় আয়কর বিবরণীতে গৃহ কার্যালয়ের খরচ দেখাতে পারেন না। ফলে কোন খরচ বৈধভাবে বাদ দেওয়া যাবে, সেটি নিজের কর্মসংস্থানের ধরন অনুযায়ী যাচাই করা জরুরি।   বেতনভুক্ত চাকরির পাশাপাশি স্বাধীন কাজ, গাড়িতে যাত্রী পরিবহন, খাবার সরবরাহ, অনলাইনে কাজ কিংবা ছোট ব্যবসা থেকে আয় করা ব্যক্তিদের আয়কর হিসাব আরও জটিল হতে পারে। কারণ স্বাধীন কাজের আয় থেকে সাধারণ চাকরির বেতনের মতো সবসময় স্বয়ংক্রিয়ভাবে আয়কর কেটে রাখা হয় না।   স্বাধীনভাবে কাজ করা ব্যক্তিদের কেন্দ্রীয় আয়করের পাশাপাশি সামাজিক নিরাপত্তা ও চিকিৎসা কর্মসূচির জন্য স্বনিয়োজিত করও দিতে হতে পারে। স্বনিয়োজিত কাজ থেকে নিট আয় ৪০০ ডলার বা তার বেশি হলে সাধারণভাবে এই কর প্রযোজ্য হতে পারে।   অনেকের আরেকটি ভুল ধারণা হলো নগদ অর্থে আয় করলে সেটি আয়কর বিবরণীতে দেখাতে হয় না। বাস্তবে করযোগ্য আয় নগদে পাওয়া হলেও সাধারণভাবে তা দেখাতে হয়। কোনো কাজের জন্য আলাদা আয়সংক্রান্ত কাগজ পাওয়া যায়নি বলেই সেই আয় করমুক্ত হয়ে যায় না।   একই কারণে বৈধ খরচ দেখানোর পাশাপাশি সব করযোগ্য আয় সঠিকভাবে উল্লেখ করা গুরুত্বপূর্ণ। ব্যবসায়িক খরচের রসিদ, গাড়ি চালানোর হিসাব, শিক্ষা ব্যয়ের কাগজপত্র, সন্তান দেখাশোনার খরচ এবং অন্যান্য প্রয়োজনীয় নথি সংরক্ষণ করলে আয়কর জমা দেওয়ার সময় ভুলের ঝুঁকি কমে।   যারা আগের বছরগুলোতে আয়কর বিবরণী জমা দেননি, তাদের ক্ষেত্রেও বিষয়টি গুরুত্বপূর্ণ। কারও নামে আগের কোনো বছরের অর্থ ফেরত পাওনা থাকলেও অনির্দিষ্টকাল সেই অর্থ দাবি করার সুযোগ থাকে না। সাধারণভাবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে পুরোনো আয়কর বিবরণী জমা দিয়ে ফেরত দাবি করতে হয়। সময়সীমা পেরিয়ে গেলে প্রাপ্য অর্থ হারানোর ঝুঁকি রয়েছে।   তাই “আমেরিকায় আয়কর জমা দিলেই টাকা কেটে নেয়” যেমন ভুল ধারণা, তেমনি “আয়কর জমা দিলেই হাজার হাজার ডলার ফেরত পাওয়া যায়” কথাটিও সবার ক্ষেত্রে সত্য নয়। কেউ বড় অঙ্কের অর্থ ফেরত পেতে পারেন, আবার কাউকে অতিরিক্ত কর পরিশোধ করতে হতে পারে।   কত টাকা ফেরত পাওয়া যাবে বা দিতে হবে, তা নির্ভর করে ব্যক্তির মোট আয়, সারা বছর কেটে রাখা কর, বিবাহ ও পারিবারিক অবস্থা, সন্তান, যোগ্য করছাড়, ব্যবসায়িক আয় এবং বৈধ খরচের ওপর।   বিশেষ করে চাকরির পাশাপাশি স্বাধীন কাজ বা ব্যবসা থেকে আয় থাকলে একজন অনুমোদিত হিসাবরক্ষক বা যোগ্য আয়কর বিশেষজ্ঞের সহায়তা নেওয়া যেতে পারে। কোনো করছাড় পাওয়ার যোগ্যতা না থাকলে শুধু বেশি অর্থ ফেরত পাওয়ার আশায় সেটি দাবি করা উচিত নয়।   আমেরিকায় আয়কর ব্যবস্থাকে ভয় পাওয়ার পরিবর্তে নিজের বৈধ সুযোগগুলো জানা গুরুত্বপূর্ণ। সঠিকভাবে আয়কর বিবরণী জমা দিলে একদিকে যেমন করসংক্রান্ত আইন মেনে চলা যায়, অন্যদিকে নিজের প্রাপ্য করছাড় ও অতিরিক্ত পরিশোধ করা অর্থও ফেরত পাওয়ার সুযোগ থাকে।   এই প্রতিবেদন সাধারণ তথ্য ও সচেতনতার জন্য। এটি ব্যক্তিগত আয়কর, আর্থিক বা আইনি পরামর্শ নয়। ব্যক্তিগত পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার আগে যোগ্য আয়কর বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ১৫, ২০২৬ ৩:৩
কৃত্রিম আলোয় পথ হারিয়ে ফ্লোরিডায় ৫৫ সামুদ্রিক কচ্ছপের মৃত্যু

কৃত্রিম আলোয় পথ হারিয়ে ফ্লোরিডায় ৫৫ সামুদ্রিক কচ্ছপের মৃত্যু

মিলিয়ন ডলারের ক্ষতি! চাপে মামদানির প্রতিশ্রুতি

নিউইয়র্কে অর্ধেক যাত্রী দিচ্ছেন না বাসভাড়া, মিলিয়ন ডলারের ক্ষতি! চাপে মামদানির প্রতিশ্রুতি

ট্রাম্প বাস্তবতা থেকে অনেক দূরে

‘ট্রাম্প বাস্তবতা থেকে অনেক দূরে’, খাবার সংকটে থাকা মার্কিন যুদ্ধজাহাজের নাবিকের স্ত্রীর ক্ষোভ

হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করছেন ট্রাম্প
হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করছেন ট্রাম্প!

বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে শুক্রবার নিউইয়র্কে এক বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে প্রণালীটির ওপর কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং শিগগিরই এটিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করা হতে পারে। তবে ট্রাম্পের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে তেহরান।   শুক্রবার নিউইয়র্কের গার্ডেন সিটিতে নাসাউ কাউন্টি পুলিশ একাডেমির একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প হরমুজ প্রণালী নিয়ে এই মন্তব্য করেন। তিনি দাবি করেন, মার্কিন নৌবাহিনীর অবরোধের কারণে কোন জাহাজ এই পথ দিয়ে চলাচল করবে, তা কার্যত যুক্তরাষ্ট্রই নির্ধারণ করছে।   এর দুই দিন আগেও হরমুজ প্রণালী নিয়ে একই ধরনের দাবি করেছিলেন ট্রাম্প। বুধবার তিনি বলেন, গুরুত্বপূর্ণ এই নৌপথের ওপর যুক্তরাষ্ট্রের এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। মার্কিন নৌ অবরোধকে তিনি শক্তিশালী প্রতিরক্ষা বলয় হিসেবে বর্ণনা করেন এবং ইরান এটি ঠেকাতে পারবে না বলেও দাবি করেন।   তবে ট্রাম্পের বক্তব্যের পরপরই পাল্টা অবস্থান জানিয়েছে ইরান। দেশটির কর্মকর্তারা স্পষ্ট করেছেন, হরমুজ প্রণালীর অবস্থান বা নিয়ন্ত্রণ নিয়ে একতরফাভাবে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিতে পারে না। তেহরানের বক্তব্য, প্রণালীটি কোনো ঘোষণা, সামরিক শক্তি বা রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে দখল করা সম্ভব নয়। ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের বিরোধ আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।   হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। এর এক পাশে ইরান এবং অন্য পাশে ওমান ও সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ড রয়েছে। আন্তর্জাতিক জ্বালানি বাজারের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক পথ। মধ্যপ্রাচ্যের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়ে আন্তর্জাতিক বাজারে যায়।   ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এই নৌপথে স্বাভাবিক জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। রয়টার্সের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ দিয়ে অপরিশোধিত তেলবাহী জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। শুক্রবারও মাত্র কয়েকটি তেলবহির্ভূত জাহাজ এই পথ অতিক্রম করেছে। পরিস্থিতির প্রভাব সরাসরি পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে।   যুক্তরাষ্ট্রেও এর প্রভাব দেখা যাচ্ছে গ্যাসের দামে। রয়টার্সের হিসাবে, দেশটিতে গ্যাসের জাতীয় গড় মূল্য গ্যালনপ্রতি প্রায় ৪ দশমিক ০৮ ডলারে পৌঁছেছে, যা এক বছর আগের তুলনায় প্রায় ২৯ শতাংশ বেশি। ট্রাম্প নিজেও স্বীকার করেছেন, ইরানের সঙ্গে সংঘাতের কারণে মার্কিনিদের কিছুটা বেশি গ্যাসের দাম দিতে হচ্ছে। তবে তার দাবি, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার জন্য এই মূল্য দিতে হচ্ছে।   হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের বিরোধ সাম্প্রতিক মাসগুলোতে শান্তি আলোচনারও অন্যতম বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা চললেও প্রণালীটি পুরোপুরি খুলে দেওয়ার প্রশ্নে এখনো সমঝোতা হয়নি। ইরান যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, যুদ্ধের ক্ষতিপূরণ এবং জব্দ করা সম্পদ ছাড়ের মতো একাধিক দাবি তুলেছে।   এর মধ্যেই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ অবরোধ অনির্দিষ্টকাল ধরে চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। মার্কিন নৌবাহিনীর জাহাজ পর্যায়ক্রমে বদল করে এই অভিযান অব্যাহত রাখা সম্ভব বলে জানিয়েছেন তিনি।   তবে হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করার বিষয়ে ট্রাম্প কোনো আনুষ্ঠানিক আইনি বা প্রশাসনিক প্রক্রিয়ার বিস্তারিত জানাননি। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সামুদ্রিক সীমানা ও সংশ্লিষ্ট উপকূলীয় রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের কারণে শুধু প্রেসিডেন্টের ঘোষণার মাধ্যমে এমন একটি আন্তর্জাতিক নৌপথকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে পরিণত করা যাবে কি না, সেই প্রশ্নও সামনে এসেছে।   ফলে ট্রাম্পের বক্তব্য এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালীর আন্তর্জাতিক মর্যাদা পরিবর্তন করেনি। তবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের এমন ঘোষণা ইরানের সঙ্গে চলমান সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে অনিশ্চয়তা বাড়িয়েছে।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ১৫, ২০২৬ ১:১৯
আমেরিকায় নতুন এসেই বাংলাদেশিরা, এই ৫ ভুলে লস করছেন হাজার ডলার

আমেরিকায় নতুন এসেই বাংলাদেশিরা, এই ৫ ভুলে লস করছেন হাজার ডলার

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, সরকারি অনুদানে পরিচালিত স্থাপনায় নির্দিষ্ট ধর্মকে সুবিধা দেওয়া বেআইনি। ছবি: সংগৃহীত

টেক্সাস গভর্নরের হস্তক্ষেপের পর ডালাস বিমানবন্দরে মুসলিম যাত্রীদের ওজুর স্থান নির্মাণের পরিকল্পনা বাতিল

জন্ম থেকে ঘনিষ্ঠ তিন বোনের মধ্যে ভূমিকম্পের পর বেঁচে রইলেন শুধু আনিয়া মারিয়া। ছবি: সংগৃহীত

একসঙ্গে জন্ম, একসঙ্গে বেড়ে ওঠা: কলম্বিয়ার ভূমিকম্পে তিন বোনের মধ্যে বেঁচে রইলেন শুধু একজন, হারালেন বাবা-মাকেও

চিফ ওয়ারেন্ট অফিসার-২ ডিওন্ট্রে টি. হুই ও ওয়ারেন্ট অফিসার শেথ এল. ওলমস্টেড । ছবি: সংগৃহীত
টেক্সাসে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল দুই মার্কিন সেনা পাইলটের

টেক্সাসের ফোর্ট হুডের কাছে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই মার্কিন সেনা পাইলট নিহত হয়েছেন। বুধবার সালাডোর কাছে রক্ষণাবেক্ষণ পরীক্ষার ফ্লাইট চলাকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই সেনা সদস্য হলেন ৩৪ বছর বয়সী চিফ ওয়ারেন্ট অফিসার-২ ডিওন্ট্রে টি. হুই এবং ২৫ বছর বয়সী ওয়ারেন্ট অফিসার শেথ এল. ওলমস্টেড।    সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, এএইচ-৬৪ই অ্যাপাচি হেলিকপ্টারটিতে ওই দুই পাইলটই ছিলেন। ফোর্ট হুড থেকে প্রায় ৩০ মাইল দূরে সালাডোর একটি মাঠে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এতে আশপাশের প্রায় ১৫৫ একর এলাকা পুড়ে যায়।    নিহত ডিওন্ট্রে হুই কিলিন, টেক্সাসের বাসিন্দা ছিলেন। তিনি ২০১৪ সালে মার্কিন সেনাবাহিনীতে যোগ দেন এবং ২০২২ সাল থেকে সংশ্লিষ্ট ইউনিটে দায়িত্ব পালন করছিলেন। শেথ ওলমস্টেড বেলটন, টেক্সাসের বাসিন্দা ছিলেন। তিনি ২০২৩ সালে সেনাবাহিনীতে যোগ দেন এবং ২০২৫ সালের অক্টোবর থেকে ওই ইউনিটে দায়িত্ব পালন করছিলেন।    দুই সেনা সদস্যই ১ম ক্যাভালরি ডিভিশনের ১ম এয়ার ক্যাভালরি ব্রিগেডের ২২৭তম এভিয়েশন রেজিমেন্টের ১ম ব্যাটালিয়নের ব্রাভো কোম্পানিতে কর্মরত ছিলেন।   ফোর্ট হুড ও থার্ড আর্মর্ড কোরের কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল কেভিন ডি. অ্যাডমিরাল নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, সেনাবাহিনী একটি পরিবার এবং এ ধরনের মর্মান্তিক ঘটনা পুরো বাহিনী ও সংশ্লিষ্ট কমিউনিটিকে গভীরভাবে প্রভাবিত করে।   দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। ফোর্ট রাকার, আলাবামা-ভিত্তিক ইউএস আর্মি কমব্যাট রেডিনেস সেন্টারের একটি নিরাপত্তা তদন্ত দল দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেতৃত্ব দিচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অ্যাপাচি হেলিকপ্টারের প্রশিক্ষণ ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে মার্কিন সেনাবাহিনী। তবে এ সিদ্ধান্তের আওতায় অ্যাপাচির যুদ্ধ মিশন বন্ধ করা হয়নি।    ফোর্ট হুড যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সামরিক ঘাঁটি। ভারী সামরিক বাহিনীকে প্রশিক্ষণ ও মোতায়েনের প্রস্তুতি দেওয়ার ক্ষেত্রে ঘাঁটিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।   অ্যাপাচি হেলিকপ্টার মার্কিন সেনাবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ আক্রমণাত্মক হেলিকপ্টার। দুই সদস্যের ক্রু নিয়ে এটি পরিচালিত হয়, যেখানে পাইলট পেছনের আসনে এবং সহকারী পাইলট ও অস্ত্র পরিচালনাকারী সদস্য সামনের আসনে অবস্থান করেন। এই দুর্ঘটনার পর এর প্রশিক্ষণ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখে দুর্ঘটনার মূল কারণ অনুসন্ধানে গুরুত্ব দিচ্ছে সেনাবাহিনী।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ১৪, ২০২৬ ২২:৪১
আইইএলটিএস বা টোফেল ছাড়াই যুক্তরাষ্ট্রের কিছু বিশ্ববিদ্যালয়ে কন্ডিশনাল অ্যাডমিশনের সুযোগ রয়েছে। ছবি: সংগৃহীত

ইন্টারমিডিয়েট পাসের পর আইইএলটিএস-টোফেল ছাড়াই যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ রয়েছে এমন ৫টি বিশ্ববিদ্যালয়

নির্দিষ্ট কোডযুক্ত ডিম না খাওয়ার এবং দোকানে ফেরত দেওয়ার পরামর্শ দিয়েছে এফডিএ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বাজার থেকে সরিয়ে নেওয়া হলো ১৫ লাখের বেশি ডিম, না খাওয়ার কড়া নির্দেশ দিল এফডিএ

টিকাদানের হার কমে যাওয়াকে হামের প্রাদুর্ভাব বৃদ্ধির অন্যতম কারণ মনে করছেন বিশেষজ্ঞরা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ৪৬ অঙ্গরাজ্যে ছড়িয়েছে হাম, ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ

0 Comments