নিউইয়র্কে ৩০ মিলিয়ন ডলারের গ্রোসারি স্টোর করবেন মামদানি, প্রকল্পের জায়গাজুড়ে এখনো আবর্জনার স্তূপ
নিউইয়র্কের ইস্ট হারলেমে মেয়র জোহরান মামদানির পরিকল্পিত ৩০ মিলিয়ন ডলারের সরকারি গ্রোসারি স্টোরের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন সম্ভাব্য ভেন্ডর বা দরদাতারা। তবে আশ্চর্যের বিষয় হলো, মেট্রো-নর্থ ভায়াডাক্টের নিচে লা মার্কেটার পাশের যে স্থানটি তারা পরিদর্শন করেছেন, তা মূলত একটি আবর্জনাপূর্ণ খালি প্লট।
বুধবার নগরীর ইকোনমিক ডেভেলপমেন্ট কর্পোরেশনের (ইডিসি) নেতৃত্বে আয়োজিত এই সফরে অংশ নেওয়া ভেন্ডররা মাথায় হার্ডহ্যাট পরে থাকলেও সেখানে এখনো নির্মাণের কোনো কাজই শুরু হয়নি। এই সফর শেষে অনেক দরদাতাই গণমাধ্যমের কাছে মুখ খুলতে রাজি হননি। এমনকি তাদের প্রতিষ্ঠান আদৌ কোনো দরপত্র জমা দেবে কি না, তা নিয়েও অনেকে অনিশ্চয়তা প্রকাশ করেছেন।
ব্যবসায়িক পরামর্শক প্রতিষ্ঠান ফিলিপ গ্রান্ট অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা ফিলিপ গ্রান্ট এই প্রকল্পকে একটি বড় পরীক্ষা হিসেবে উল্লেখ করে জানান, খাদ্য সংকট থাকা এলাকাগুলোতে এই উদ্যোগটি ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে এর জন্য একটি স্বচ্ছ অংশীদারিত্ব ও নমনীয় মডেল তৈরি করা জরুরি বলে মনে করেন তিনি।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মেয়র মামদানি নিউইয়র্কের প্রতিটি বরোতে একটি করে মোট পাঁচটি সরকারি সুপারমার্কেট খোলার ঘোষণা দিয়েছিলেন। ৭০ মিলিয়ন ডলারের এই বিশাল প্রকল্পে নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ বাজারের চেয়ে ৩০ শতাংশ কম দামে বিক্রির কথা বলা হয়েছে। ব্রঙ্কসে আগামী বছর প্রথম স্টোরটি চালু হওয়ার কথা থাকলেও লা মার্কেটার এই স্টোরটি ২০২৯ সালে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, সরকারি এই বিশাল উদ্যোগ স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে। প্রস্তাবিত স্থানটির পাশেই অবস্থিত আমেরিকান ডেলি মিনি মার্টের ৩৩ বছর বয়সী মালিক এলভিস আরিয়াস জানান, চড়া করের বোঝায় এমনিতেই তারা জর্জরিত; তার ওপর সরকারের এই সরাসরি প্রতিযোগিতা তাদের জন্য একটি বড় ধাক্কা।
তবে মেয়রের স্টোরে অ্যালকোহল বিক্রি না হওয়ার বিষয়টি তাকে কিছুটা স্বস্তি দিচ্ছে, কারণ এর মাধ্যমে তিনি প্রতিযোগিতায় টিকে থাকার আশা দেখছেন। এদিকে, ইডিসি এই পুরো প্রকল্পটি পরিচালনার জন্য কেবল একজন একক অপারেটর খুঁজছে, যা অনেক সরবরাহকারীর জন্যই বেশ চ্যালেঞ্জিং। এতসব বিতর্কের পরও ইডিসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওয়েভারলি নীর এই সফরকে ফলপ্রসূ বলে দাবি করে জানিয়েছেন, এই সুযোগ নিয়ে স্থানীয়রা বেশ রোমাঞ্চিত।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন। ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে | এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৪ সালে ৮ হাজার ২২৭টি ধর্ষণের অভিযোগ নথিভুক্ত হয়েছে বলে নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে। ফেডারেল ও অঙ্গরাজ্যের অপরাধসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে গত ৩ অক্টোবর প্রতিবেদনটি প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি। তবে এই সংখ্যা আদালতে প্রমাণিত অপরাধ বা দণ্ডিত ব্যক্তির হিসাব নয়। প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের হিসাবে ইউনিভার্সিটি অব ইউটাহতে সবচেয়ে বেশি, ১৪৬টি অভিযোগ নথিভুক্ত হয়েছে। এরপর ইউনিভার্সিটি অব কলোরাডো বোল্ডারে ৯৬টি এবং ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে ৬৭টি অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। ইউনিভার্সিটি অব ইউটাহর প্রকাশিত ব্যাখ্যায় এই সংখ্যার গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট রয়েছে। বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, ২০২৪ সালের ১৪৬টি নথিভুক্ত ঘটনার মধ্যে ১১০টি এসেছে একজন শিক্ষার্থীর একই সম্পর্কের মধ্যে বারবার যৌন সহিংসতার শিকার হওয়ার অভিযোগ থেকে। সম্পর্ক শেষ হওয়ার পর ওই শিক্ষার্থী ঘটনাগুলো জানান। ফলে ১৪৬টি নথিভুক্ত ঘটনা মানে ১৪৬ জন পৃথক অভিযোগকারী নয়। বিশ্ববিদ্যালয়ের ব্যাখ্যা অনুযায়ী, অভিযোগকারীর জানানো প্রতিটি ঘটনা আলাদাভাবে গণনা করা হয়েছে। যুক্তরাষ্ট্রে ক্লেরি অ্যাক্টের আওতায় উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত ভৌগোলিক এলাকার মধ্যে রিপোর্ট হওয়া অপরাধের পরিসংখ্যান প্রকাশ করতে হয়। ফেডারেল শিক্ষার্থী সহায়তা কর্মসূচিতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর বার্ষিক নিরাপত্তা প্রতিবেদনে সর্বশেষ তিন বছরের তথ্য রাখার নিয়ম রয়েছে। এতে ধর্ষণসহ বিভিন্ন যৌন অপরাধ, ডাকাতি, চুরি এবং অন্যান্য নির্ধারিত অপরাধের হিসাব অন্তর্ভুক্ত থাকে। এই পরিসংখ্যান বোঝার ক্ষেত্রে অভিযোগ, তদন্ত ও আদালতের রায়ের পার্থক্য গুরুত্বপূর্ণ। ন্যাশনাল সেন্টার ফর এডুকেশন স্ট্যাটিস্টিকসের ব্যাখ্যা অনুযায়ী, ক্যাম্পাসের অপরাধের তথ্য নির্দিষ্ট বছরে ক্যাম্পাস নিরাপত্তা কর্তৃপক্ষ বা স্থানীয় পুলিশকে জানানো অভিযোগের হিসাব। এটি অপরাধের বিচার বা দোষী সাব্যস্ত হওয়ার সংখ্যা নির্দেশ করে না। আবার অনেক ঘটনা রিপোর্ট না হওয়ায় নথিভুক্ত পরিসংখ্যানও সংঘটিত সব ঘটনার পূর্ণ চিত্র তুলে ধরে না। নিউইয়র্কের উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানের তথ্যের ক্ষেত্রেও অপরাধের শ্রেণি আলাদা করে দেখা প্রয়োজন। অঙ্গরাজ্যের শিক্ষা বিভাগের ‘ইনাফ ইজ ইনাফ’ প্রতিবেদনে যৌন নিপীড়নের পাশাপাশি ডেটিং ভায়োলেন্স, পারিবারিক সহিংসতা ও স্টকিংয়ের অভিযোগের তথ্য সংগ্রহ করা হয়। তাই এই বিস্তৃত হিসাবকে শুধু ধর্ষণের অভিযোগ হিসেবে উপস্থাপন করা সঠিক নয়। ফেডারেল ধর্ষণের পরিসংখ্যান এবং নিউইয়র্কের বিভিন্ন ধরনের সহিংসতার সম্মিলিত সংখ্যা সরাসরি এক করে তুলনা করলে বিভ্রান্তি তৈরি হতে পারে। তথ্যের বছরও বিবেচনায় রাখা জরুরি। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনটি ২০২৬ সালে প্রকাশিত হলেও জাতীয় তুলনাটি ২০২৪ সালের অভিযোগের ভিত্তিতে করা হয়েছে। এর মধ্যে ইউনিভার্সিটি অব ইউটাহ ২০২৫ সালের অপরাধসংক্রান্ত নতুন প্রতিবেদন প্রকাশ করেছে গত ২৯ সেপ্টেম্বর। ফলে ২০২৪ সালের তালিকাকে বর্তমান বছরের অপরাধের তালিকা হিসেবে দেখানো যাবে না। বিশ্ববিদ্যালয়ের নতুন বার্ষিক প্রতিবেদনে অপরাধের তথ্যের পাশাপাশি নিরাপত্তানীতি, প্রতিরোধ কর্মসূচি ও অভিযোগ জানানোর পদ্ধতিও অন্তর্ভুক্ত রয়েছে।
নিউ ইয়র্কে বুকে ব্যথায় ইমার্জেন্সি চিকিৎসা, জেনে নিন যে চারটি ভুলে কয়েক হাজার ডলার!
এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় এখনো বাংলাদেশি চিকিৎসক জাহিদুল
যুক্তরাষ্ট্রের খামারভিত্তিক স্কুলে গরু পালন ও ফসল ফলিয়ে পড়াশোনার খরচ প্রায় ৪০ হাজার ডলার
যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ এড়িয়ে চীনে ৩০ কোটি ডলারের বেশি মূল্যের উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটার সার্ভার পাঠানোর অভিযোগে ক্যালিফোর্নিয়ার এক প্রযুক্তি প্রতিষ্ঠানের মালিককে গ্রেপ্তার করেছে মার্কিন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার, ১ অক্টোবর গ্রেগ লুই নামের ওই ব্যবসায়ীকে গ্রেপ্তারের কথা জানায় বিচার বিভাগ। তিনি ইউ কং লুই নামেও পরিচিত। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ৩৮ বছর বয়সী লুই ‘আর্থমেড কম্পিউটার’ নামে একটি প্রতিষ্ঠানের মালিক। গত ২৯ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগে ফেডারেল আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগগুলো হলো রপ্তানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের ষড়যন্ত্র, যুক্তরাষ্ট্র থেকে পণ্য পাচার এবং অর্থ পাচারের ষড়যন্ত্র। অভিযোগপত্রে বলা হয়েছে, লুই ও তাঁর সহযোগীরা যুক্তরাষ্ট্রে তৈরি উচ্চক্ষমতাসম্পন্ন গ্রাফিকস প্রসেসরযুক্ত সার্ভার কেনেন। এসব প্রযুক্তি চীনে পাঠাতে মার্কিন সরকারের বিশেষ অনুমতি প্রয়োজন ছিল। কিন্তু মার্কিন সরবরাহকারীদের দেওয়া নথিতে সার্ভারগুলোর শেষ গন্তব্য সম্পর্কে ভুল তথ্য দেখিয়ে সেগুলো প্রথমে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে পাঠানো হয়। তদন্তকারীদের দাবি, পরে সেখান থেকে সার্ভারগুলো চীনে পুনরায় রপ্তানি করা হয়। বিচার বিভাগ একটি নির্দিষ্ট চালানের বিবরণও দিয়েছে। তাদের দাবি, ২০২৪ সালের জানুয়ারিতে লুই প্রায় ৭৬ লাখ ডলারে ২৭টি সার্ভার কেনার অর্ডার দেন এবং সেগুলো লস অ্যাঞ্জেলেস থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে পাঠানো হয়। অভিযোগপত্র অনুযায়ী, পরবর্তী সময়ে এক সহযোগীর ইমেইলে ওই সার্ভারগুলো চীনের একজন ক্রেতার কাছে পাঠানোর কথা উল্লেখ ছিল। বিচার বিভাগের দাবি, এই কার্যক্রমের অংশ হিসেবে ২০২৪ সালের জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে লুইয়ের প্রতিষ্ঠান মালয়েশিয়াভিত্তিক দুটি চালান প্রতিষ্ঠানের কাছ থেকে ১৭ কোটি ৬০ লাখ ডলারের বেশি পেয়েছে। এই অর্থপ্রাপ্তির হিসাব এবং অভিযোগে উল্লেখ করা ৩০ কোটি ডলারের বেশি সার্ভারের মূল্য এক বিষয় নয়। মার্কিন কর্তৃপক্ষের বক্তব্য, উচ্চক্ষমতাসম্পন্ন এসব প্রসেসর কৃত্রিম বুদ্ধিমত্তার কাজে ব্যবহৃত হয় এবং এ ধরনের প্রযুক্তি রপ্তানিতে জাতীয় নিরাপত্তার কারণে বিধিনিষেধ রয়েছে। মামলাটি এফবিআই, বাণিজ্য বিভাগ এবং প্রতিরক্ষা বিভাগের তদন্তকারীরা দেখছেন। বিচার বিভাগ জানিয়েছে, অভিযোগপত্র দোষী সাব্যস্ত হওয়ার প্রমাণ নয়; আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত লুই নির্দোষ হিসেবে বিবেচিত হবেন। সূত্র: যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ১ অক্টোবর ২০২৬ সালের সংবাদ বিজ্ঞপ্তি; রয়টার্স।
আমট্রাকে শরৎকালীন ভ্রমণ: আটলান্টা থেকে নিউইয়র্ক হোটেলসহ ৬ দিনের প্যাকেজ ৭৪৯ ডলার থেকে
ওয়াশিংটনে খাদ্য সহায়তা হারানোর ঝুঁকিতে সোয়া লাখ মানুষ
২৮ নতুন মুখ, ১৫০ অতিথি, সাউথ ক্যারোলিনায় বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ণিল মিলনমেলা
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দিলান শান আশারের (২২) সন্ধান চেয়েছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) ভোর আড়াইটার দিকে কলেজ পার্কে মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি পার্কিং গ্যারেজে তাঁকে শেষবার নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায়। শনিবার সন্ধ্যা পর্যন্ত প্রকাশিত তথ্যে তাঁর সন্ধান মেলেনি। বিশ্ববিদ্যালয় পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার ভোর দুইটার দিকে দিলান তাঁর বাসা থেকে বের হন। এর প্রায় আধা ঘণ্টা পর টেরাপিন ট্রেইল গ্যারেজের ক্যামেরায় তাঁকে দেখা যায়। এরপর তাঁর অবস্থান সম্পর্কে পুলিশ কোনো নিশ্চিত তথ্য জানায়নি। দিলানের পরিবার তাঁর নিখোঁজ হওয়ার খবর পুলিশকে জানায়। প্রথমে প্রিন্স জর্জেস কাউন্টি পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, তাঁকে সর্বশেষ ২০ সেপ্টেম্বর দেখা গেছে। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে পুলিশ ২ অক্টোবরের নতুন তথ্য পায়। সর্বশেষ দেখার সময় হিসেবে এখন ওই ফুটেজের তথ্যই ব্যবহার করছে বিশ্ববিদ্যালয় পুলিশ। শেষবার দেখা যাওয়ার সময় দিলানের পরনে ছিল মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের কালো হুডি, ধূসর প্যান্ট ও সাদা জুতা। পুলিশের দেওয়া বর্ণনায় তাঁর উচ্চতা প্রায় ৬ ফুট ২ ইঞ্চি এবং ওজন প্রায় ১৮৫ পাউন্ড। পুলিশ তাঁকে গুরুতর উদ্বেগজনক নিখোঁজ ব্যক্তি হিসেবে চিহ্নিত করে অনুসন্ধান চালাচ্ছে। নিখোঁজ হওয়ার কারণ সম্পর্কে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। দিলানের মা বিনিতা আশার ছেলের খোঁজে সবার সহায়তা চেয়েছেন। ছেলের উদ্দেশে তিনি জানিয়েছেন, বাড়ি ফিরলে তাঁকে কোনো ব্যাখ্যা দিতে হবে না - পরিবার শুধু তাঁকে নিরাপদে ফিরে পেতে চায়। দিলানকে দেখে থাকলে বা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় পুলিশকে ৩০১-৪০৫-৩৫৫৫ নম্বরে জানাতে অনুরোধ করা হয়েছে। সূত্র: মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় পুলিশ ও প্রিন্স জর্জেস কাউন্টি পুলিশের তথ্য।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভুয়া পরিচয়ে ১২ হাজার ডলারের রোলেক্স কিনতে গিয়ে ফিঙ্গারপ্রিন্টে ধরা নারী
যুক্তরাষ্ট্রে প্রথম শহর হিসেবে নিউইয়র্কে ‘ক্লিক-টু-ক্যানসেল’ নিয়ম, সাবস্ক্রিপশন বাতিল হবে এক ক্লিকেই