নিউইয়র্কের স্ট্যাচু অব লিবার্টির কাছে নৌকাডুবিতে মা ও পাঁচ মাসের শিশুর মৃ ত্যুর ঘটনায় চালক গ্রেপ্তার
চলতি মাসের শুরুতে নিউইয়র্ক হারবারে স্ট্যাচু অব লিবার্টির কাছে নৌকাডুবির ঘটনায় ম্যানুয়েল আর্নেস্তো হার্নান্দেজ-উমানা নামের এক ক্যাপ্টেনকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)। গত ৮ আগস্ট ঘটা ওই মর্মান্তিক দুর্ঘটনায় ২৭ বছর বয়সী এক নারী ও তার পাঁচ মাস বয়সী শিশুর মৃত্যু হয়। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) তথ্যমতে, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ওই ব্যক্তি সেসময় নৌকার চালকের আসনে ছিলেন।
মার্কিন বিচার বিভাগ হার্নান্দেজ-উমানার বিরুদ্ধে অসদাচরণ এবং জাহাজের কর্মকর্তা হিসেবে কর্তব্যে অবহেলার দুটি অভিযোগ এনেছে। তদন্তকারীদের দাবি, ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী তোলার কারণেই নৌকাটি উল্টে যাওয়ার ঘটনা ঘটে। কোস্টগার্ড জানিয়েছে, দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়া ১২ জন যাত্রীকে সামান্য আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল।
এর আগে চলতি মাসের শুরুতে ফেডারেল আদালতে প্রথম শুনানির পর এক বিচারক হার্নান্দেজ-উমানাকে মুক্তি দিলেও, অবৈধ অভিবাসী হওয়ার কারণে পরবর্তীতে তাকে আইস হেফাজতে নেওয়া হয়।
এই ঘটনার তদন্তে নেতৃত্ব দিচ্ছে কোস্টগার্ড ইনভেস্টিগেটিভ সার্ভিস (সিজিআইএস)। সংস্থাটির সহকারী পরিচালক জশ প্যাকার জানান, বেআইনিভাবে ভাড়ায় চালিত নৌকার ব্যবসা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে এবং এই ক্ষেত্রে চালকের অবহেলার কারণেই এমন অচিন্তনীয় ট্র্যাজেডি ঘটেছে।
ডিএইচএস সেক্রেটারি মার্কওয়েইন মুলিন বলেন, এই অপরাধী অবৈধ ও বেপরোয়াভাবে লাইসেন্সবিহীন নৌকায় পর্যটকদের ঘোরাচ্ছিলেন। কোস্টগার্ড ও আইসের কঠোর পরিশ্রমে তাকে রাস্তা এবং জলপথ থেকে সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। বিচারের মুখোমুখি হওয়ার পরপরই তাকে দ্রুত যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা হবে বলেও নিশ্চিত করেন তিনি।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন। ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে | এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি ব্যস্ত শপিং মলের বাইরে ৭৩ বছর বয়সী এক বৃদ্ধাকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ১৯ বছর বয়সী এক তরুণের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। গত ২০ জুলাই ক্যাপিটোলা মলের কাছে ঘটা এই মর্মান্তিক ঘটনায় নিহত হন র্যাচেল সামার্স নামের ওই নারী। তিনি স্থানীয় ‘আর্ট অব সান্তা ক্রুজ’ নামের একটি শিল্পগ্যালারির ব্যবস্থাপক ছিলেন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, অভিযুক্ত টাইলার লেইবেলের সঙ্গে নিহত র্যাচেলের আগে থেকে কোনো পরিচয় বা শত্রুতা ছিল না। এটি ছিল সম্পূর্ণ উদ্দেশ্যহীন একটি হামলা। ঘটনার পরপরই অভিযুক্ত নিজেই জরুরি নম্বরে ফোন করে হত্যার কথা স্বীকার করেন এবং রক্তমাখা পোশাকসহ পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তবে তদন্ত এগোতেই এই হত্যাকাণ্ডের পেছনের ভয়ংকর সব তথ্য বেরিয়ে আসতে শুরু করে। আদালতে দাখিল করা নথির বরাত দিয়ে জানা যায়, টাইলার লেইবেল আগে থেকেই মানুষ হত্যার পরিকল্পনা করছিলেন। এমনকি হামলার দিন ক্যাপিটোলা মলে যাওয়ার আগেও তিনি অন্য কাউকে হত্যার ছক কষেছিলেন, যা পরিস্থিতি অনুযায়ী বদলে গিয়ে র্যাচেল সামার্সকে লক্ষ্যবস্তুতে পরিণত করে। জানা গেছে, এর আগে ২০২৫ সালের নভেম্বরেও বড় ধরনের প্রাণহানির হুমকি দেওয়ায় সান্তা ক্রুজ কাউন্টি শেরিফের কার্যালয় তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র-সংক্রান্ত জরুরি সুরক্ষা আদেশ চেয়েছিল। মানসিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেওয়া এই তরুণ বহু মানুষকে হত্যার আকাঙ্ক্ষা জানিয়ে একটি বিদায়পত্রও লিখেছিলেন বলে নথিতে উল্লেখ রয়েছে। এই ঘটনায় অভিযুক্ত লেইবেলের বিরুদ্ধে প্রথম মাত্রার (ফার্স্ট-ডিগ্রি) হত্যার অভিযোগের পাশাপাশি প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও ওত পেতে থাকার অভিযোগ আনা হয়েছে। গত ১৯ আগস্ট আদালতে হাজির হয়ে তিনি নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন। আদালত তার জামিন নামঞ্জুর করে আগামী ৮ অক্টোবর মামলার প্রাথমিক শুনানির দিন ধার্য করেছেন। এদিকে, সদ্য নানি হওয়া র্যাচেল সামার্সের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে ক্যাপিটোলা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার নাতির ভবিষ্যৎ শিক্ষার জন্য গঠিত তহবিলে ইতিমধ্যেই ১৪ হাজার ৭১২ ডলারের বেশি অর্থ জমা পড়েছে। অতীতে একাধিকবার সহিংসতার ইঙ্গিত থাকা সত্ত্বেও কেন এই মর্মান্তিক হত্যাকাণ্ড এড়ানো গেল না, তা নিয়েই এখন আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় প্রশ্ন উঠেছে।
গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে বাড়িতে ঢোকার মুহূর্তে ধসে পড়ল বারান্দা, আহত ৭ কর্মকর্তা
ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী নাটালিকে নিয়ে রোজি ও’ডনেলের মন্তব্যে তুমুল আলোচনা
নিউইয়র্কের স্ট্যাচু অব লিবার্টির কাছে নৌকাডুবিতে মা ও পাঁচ মাসের শিশুর মৃ ত্যুর ঘটনায় চালক গ্রেপ্তার
চাকরিতে যোগ দেওয়ার প্রথম দিনেই আবর্জনার ট্রাক থেকে পড়ে এক কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো, দুর্ঘটনার সময় ওই ট্রাকটির চালকের আসনে ছিলেন নিহত কর্মীরই বাবা। গত সোমবার ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনার খবরটি স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউএইচএনএস-এর বরাত দিয়ে নিশ্চিত করেছে চেরোকি কাউন্টি করোনার অফিস। নিহত ওই কর্মীর নাম জন ডেরিক ডোভার (৩২)। কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে জন ডোভার ট্রাকটির পেছনের নির্দিষ্ট প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাজ করছিলেন। ট্রাকটি মোড় ঘোরার সময় তিনি হঠাৎ ভারসাম্য হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত স্পার্টানবার্গ মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টা ২৬ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়। জানা গেছে, চেরোকি কাউন্টির সলিড ওয়েস্ট বা কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে সেদিনই তিনি নতুন কর্মী হিসেবে কাজে যোগ দিয়েছিলেন। এই মর্মান্তিক ঘটনায় মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করেছে চেরোকি কাউন্টি কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা জানিয়েছে, "আমাদের এক কর্মীর এই অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এটি আমাদের সম্প্রদায়ের জন্য একটি অপূরণীয় ক্ষতি। এই অত্যন্ত কঠিন সময়ে জনের পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা ও প্রার্থনা রইল।" জনগণের প্রতি সম্মান জানিয়ে এবং ঘটনার সঠিক তথ্য নিশ্চিত করতে বর্তমানে দুর্ঘটনার বিস্তারিত তদন্ত চলছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে হিজাব পরা মুসলিম নারীকে পথ আটকে থুতু ও হ ত্যার হুমকি, ‘হেইট ক্রাইম’ তদন্তের দাবি
স্মার্টফোন ছেড়ে বাস্তব জীবনে ফিরছেন নিউইয়র্কের তরুণরা, ‘লুডাইট ক্লাব’-এ বাড়ছে সদস্য
গ্রিন কার্ডের আবেদন চলার মধ্যেই স্ত্রী আইসের হাতে বন্দি, তবু ট্রাম্পের ৮০ শতাংশ কাজের প্রতি সমর্থন স্বামীর
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ৩৫ বছর বয়সী সহকারী নাটালি হার্পের মধ্যকার ঘনিষ্ঠতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। এই সম্পর্ক নিয়ে চলমান গুঞ্জনে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প অত্যন্ত বিরক্ত ও হতাশ বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। সম্প্রতি ডেমোক্র্যাট দলীয় মার্কিন সিনেটর জন অসফ প্রেসিডেন্ট ট্রাম্প ও হার্পকে জড়িয়ে রসিকতা করার পর বিষয়টি নতুন করে সামনে আসে। অসফ দাবি করেন, ৮০ বছর বয়সী ট্রাম্প তার সহকারীর সঙ্গে এমন এক সম্পর্কে জড়িয়েছেন যা তাকে বিভ্রান্ত করছে। এমনকি ট্রাম্প নিজের দায়িত্ব পালনের চেয়ে নাটালিকে নিয়ে নতুন এয়ারফোর্স ওয়ানে ভ্রমণ করতেই বেশি আগ্রহী বলে মন্তব্য করেন এই সিনেটর। সিনেটর অসফের এমন মন্তব্যের পর হোয়াইট হাউস তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে এবং বিষয়টিকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন গুজব’ বলে উড়িয়ে দিয়েছে। তবে সরকারি নানা অনুষ্ঠান ও সফরে ট্রাম্পের পাশে নাটালি হার্পের নিয়মিত উপস্থিতি এবং স্ত্রী মেলানিয়া ট্রাম্পের টানা অনুপস্থিতি এই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইংল জন অসফকে কটাক্ষ করে তাকে ‘বিব্রতকর ও থিয়েটারকর্মী’ বলে আখ্যা দিয়েছেন। পাশাপাশি হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভ চেউং সামাজিক যোগাযোগমাধ্যমে অসফকে চরম ভাষায় আক্রমণ করে তাকে একজন ‘উগ্রপন্থী ডেমোক্র্যাট’ ও ‘হতাশাগ্রস্ত মানুষ’ হিসেবে বর্ণনা করেছেন। তাদের দাবি, নাটালি হার্প প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম বিশ্বস্ত ও পরিশ্রমী একজন কর্মী। এই বিতর্কের রেশ ওভাল অফিস পর্যন্ত গড়িয়েছে। সম্প্রতি এক নারী সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর না দিয়ে উল্টো আক্রমণাত্মক আচরণ করেন। মার্কিন সংবাদমাধ্যম সেমাফোরের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের এমন আক্রমণাত্মক হওয়ার পেছনের মূল কারণ হলো ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের অসন্তোষ, যিনি এসব গুঞ্জন একেবারেই পছন্দ করছেন না। ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্কের সাবেক উপস্থাপক নাটালি হার্প গত কয়েক বছর ধরেই ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ পরিমণ্ডলে রয়েছেন এবং ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তাকে নির্বাহী সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প নাটালিকে ‘মানব প্রিন্টার’ উপাধি দিয়েছিলেন, কারণ তিনি সবসময় সঙ্গে প্রিন্টার রাখতেন এবং ট্রাম্পের পছন্দের খবরগুলো তাৎক্ষণিক প্রিন্ট করে দিতেন। তবে নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ট্রাম্পের ওপর হার্পের অযাচিত প্রভাব থাকতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে তারা জানায়, হার্প প্রায়ই ট্রাম্পকে প্রশংসাসূচক খবর এবং ষড়যন্ত্রতত্ত্বে বিশ্বাসী বিভিন্ন সংবাদ সরবরাহ করে থাকেন। বর্তমান প্রেসিডেন্ট ও তার সহকারীর এই ঘনিষ্ঠতার গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত নাটালি হার্প বা মেলানিয়া ট্রাম্পের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ছয় বছরের পেশাজীবনে ৮৬১ কোটি টাকার বাড়ি কিনলেন তরুণ এআই গবেষক টনি উ
“অবৈধ অভিবাসীদের বহিষ্কারের জন্য আজ দারুণ দিন” হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারির পোস্টে কড়া বার্তা