যুক্তরাষ্ট্রে স্বচ্ছন্দে থাকতে বছরে কত আয় প্রয়োজন? কোন অঙ্গরাজ্যে সবচেয়ে কম
ক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বাড়তে থাকায় শুধু ছয় অঙ্কের বেতন পেলেই যে স্বচ্ছন্দে জীবনযাপন করা যাবে, এমন নিশ্চয়তা নেই। বাড়িভাড়া, খাবার, পরিবহন, জ্বালানি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খরচের ওপর ভিত্তি করে ২০২৬ সালে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে স্বচ্ছন্দে থাকতে প্রয়োজনীয় আয়ের পরিমাণও বেড়েছে।
আর্থিক তথ্যভিত্তিক প্রতিষ্ঠান স্মার্টঅ্যাসেটের নতুন এক গবেষণায় দেখা গেছে, সন্তানহীন একক প্রাপ্তবয়স্ক ব্যক্তির যুক্তরাষ্ট্রের যেকোনো অঙ্গরাজ্যে স্বচ্ছন্দে জীবনযাপনের জন্য বছরে অন্তত ৮০ হাজার ডলারের বেশি আয় প্রয়োজন। এর মধ্যে প্রায় অর্ধেক অঙ্গরাজ্যেই প্রয়োজনীয় আয় ১ লাখ ডলার ছাড়িয়ে গেছে। চার সদস্যের একটি পরিবারের ক্ষেত্রে দুই কর্মজীবী প্রাপ্তবয়স্ক ও দুই সন্তান ৪০টি অঙ্গরাজ্যে স্বচ্ছন্দ জীবনযাপনের জন্য বছরে অন্তত ২ লাখ ডলার আয় প্রয়োজন।
গবেষণায় ‘স্বচ্ছন্দে জীবনযাপন’ হিসাব করতে ৫০/৩০/২০ বাজেট পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এতে আয়ের ৫০ শতাংশ মৌলিক প্রয়োজন মেটাতে, ৩০ শতাংশ ইচ্ছাধীন খরচে এবং বাকি ২০ শতাংশ সঞ্চয় ও ঋণ পরিশোধে রাখার হিসাব করা হয়। মৌলিক জীবনযাত্রার ব্যয়ের তথ্য নেওয়া হয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) ‘লিভিং ওয়েজ ক্যালকুলেটর’ থেকে।
গবেষণার হিসাবে, একক প্রাপ্তবয়স্কের জন্য সবচেয়ে বেশি আয় প্রয়োজন হাওয়াই অঙ্গরাজ্যে। সেখানে স্বচ্ছন্দে থাকতে বছরে প্রায় ১ লাখ ২৯ হাজার ২ ডলার আয় প্রয়োজন। এরপর রয়েছে ম্যাসাচুসেটস, যেখানে প্রয়োজন ১ লাখ ২৭ হাজার ২১৩ ডলার। ক্যালিফোর্নিয়ায় এই পরিমাণ ১ লাখ ২৬ হাজার ৭৯৭ ডলার, আর নিউইয়র্কে ১ লাখ ২৪ হাজার ৩৪২ ডলার।
চার সদস্যের পরিবারের হিসাব অবশ্য আরও বেশি। এ ক্ষেত্রে সবচেয়ে ব্যয়বহুল অঙ্গরাজ্য ম্যাসাচুসেটস। সেখানে দুই কর্মজীবী প্রাপ্তবয়স্ক ও দুই সন্তানের একটি পরিবারের স্বচ্ছন্দ জীবনযাপনের জন্য বছরে প্রায় ৩ লাখ ২৯ হাজার ৫৫৫ ডলার আয় প্রয়োজন। হাওয়াইয়ে একই পরিবারের জন্য প্রয়োজন প্রায় ৩ লাখ ১৩ হাজার ১৬৫ ডলার।
এই তালিকায় ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্কও ওপরের দিকে রয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের বড় ও ব্যয়বহুল অঙ্গরাজ্যগুলোতে বাড়ি, খাবার, পরিবহন ও অন্যান্য প্রয়োজনীয় খরচ সামলানোর পাশাপাশি সঞ্চয় এবং ইচ্ছাধীন খরচের জন্য অর্থ রাখতে তুলনামূলকভাবে অনেক বেশি আয় প্রয়োজন হচ্ছে।
অন্যদিকে তুলনামূলক কম আয়েও স্বচ্ছন্দে থাকা সম্ভব এমন অঙ্গরাজ্যের তালিকায় রয়েছে ওয়েস্ট ভার্জিনিয়া ও মিসিসিপি। একক প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে ওয়েস্ট ভার্জিনিয়ায় প্রয়োজনীয় আয় সবচেয়ে কম বছরে ৮১ হাজার ২৪৫ ডলার। চার সদস্যের পরিবারের ক্ষেত্রে সবচেয়ে কম আয় প্রয়োজন মিসিসিপিতে প্রায় ১ লাখ ৮৭ হাজার ৫৩৩ ডলার।
২০২৫ সালের তুলনায়ও অনেক অঙ্গরাজ্যে স্বচ্ছন্দ জীবনযাপনের জন্য প্রয়োজনীয় আয় বেড়েছে। একক প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে সবচেয়ে বড় বার্ষিক বৃদ্ধি দেখা গেছে মন্টানায়। সেখানে প্রয়োজনীয় আয় ৮ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ লাখ ৭৯৭ ডলারে পৌঁছেছে। এরপর নিউইয়র্কে বেড়েছে ৮ দশমিক ৪ শতাংশ এবং মেইনে ৬ দশমিক ৫ শতাংশ। ক্যালিফোর্নিয়ায় বৃদ্ধির হার ছিল ৬ দশমিক ১ শতাংশ।
তবে সব অঙ্গরাজ্যে পরিস্থিতি একই নয়। ২০২৫ সালের তুলনায় ছয়টি অঙ্গরাজ্যে একক প্রাপ্তবয়স্কের স্বচ্ছন্দ জীবনযাপনের জন্য প্রয়োজনীয় আয় সামান্য কমেছে। এগুলো হলো টেনেসি, মেরিল্যান্ড, লুইজিয়ানা, নর্থ ক্যারোলাইনা, মিসিসিপি ও টেক্সাস। এর মধ্যে টেনেসিতে সবচেয়ে বেশি কমেছে, প্রায় ১ দশমিক ৭ শতাংশ। সেখানে প্রয়োজনীয় আয় নেমে হয়েছে ৮৯ হাজার ৮৯৮ ডলার।
স্মার্টঅ্যাসেটের হিসাব অনুযায়ী, ২০২৬ সালে যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যেই একক প্রাপ্তবয়স্কের জন্য স্বচ্ছন্দ জীবনযাপনের প্রয়োজনীয় আয় ৮০ হাজার ডলারের নিচে নেই। এমনকি তুলনামূলক কম ব্যয়ের অঙ্গরাজ্যগুলোতেও বাড়তি সঞ্চয়, ঋণ পরিশোধ এবং ইচ্ছাধীন খরচের বিষয়টি বিবেচনায় নিলে প্রয়োজনীয় আয় যথেষ্ট বেশি।
গবেষণাটি এমন এক সময়ে প্রকাশিত হয়েছে, যখন যুক্তরাষ্ট্রের পরিবারগুলো আবাসন, মুদি পণ্য, পরিবহন ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয়ের চাপ সামলাচ্ছে। স্মার্টঅ্যাসেটের বিশ্লেষণে তাই শুধু ‘কত টাকা আয় করলে বেঁচে থাকা সম্ভব’ তা নয়, বরং প্রয়োজনীয় খরচ মেটানোর পাশাপাশি কিছু অর্থ সঞ্চয় এবং জীবনযাত্রার অন্যান্য ব্যয় চালানোর সক্ষমতাকেও হিসাবের মধ্যে রাখা হয়েছে।
তবে গবেষণাটি ব্যক্তিগত আর্থিক অবস্থার চূড়ান্ত হিসাব নয়। একই অঙ্গরাজ্যের মধ্যেও শহর, উপশহর ও গ্রামীণ এলাকার জীবনযাত্রার ব্যয় অনেকটা ভিন্ন হতে পারে। পরিবারের সদস্যসংখ্যা, বাসস্থানের ধরন, পরিবহনব্যবস্থা ও ব্যক্তিগত খরচের অভ্যাসের ওপরও প্রকৃত প্রয়োজনীয় আয় নির্ভর করে।
স্মার্টঅ্যাসেটের এই গবেষণায় এমআইটির ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত হালনাগাদ তথ্য ব্যবহার করা হয়েছে। ২০২৫ সালের তথ্যও ব্যবহার করা হয়েছে বছরওয়ারি পরিবর্তন হিসাব করতে।
সব মিলিয়ে গবেষণার চিত্র বলছে, যুক্তরাষ্ট্রে ‘স্বচ্ছন্দ জীবন’ নিশ্চিত করতে প্রয়োজনীয় আয়ের সীমা অঙ্গরাজ্যভেদে ব্যাপকভাবে বদলে যাচ্ছে। বিশেষ করে ব্যয়বহুল অঙ্গরাজ্যগুলোতে বাড়তি আয় ছাড়া সঞ্চয়, ঋণ পরিশোধ ও ব্যক্তিগত খরচের মধ্যে ভারসাম্য রাখা ক্রমেই কঠিন হয়ে উঠছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন। ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে | এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় সমঝোতা না হওয়ায় পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি শনিবার জানান, যুক্তরাষ্ট্রের প্রস্তাব কানাডার জন্য অর্থনৈতিকভাবে অগ্রহণযোগ্য হওয়ায় আলোচনা থেকে সরে এসেছে তার সরকার। এর ফলে যুক্তরাষ্ট্রের নতুন ৫০ শতাংশ শুল্ক কানাডার প্রায় ২০ বিলিয়ন ডলারের পণ্যের ওপর কার্যকর হয়েছে। এই পণ্যগুলো যুক্তরাষ্ট্রে কানাডার মোট রপ্তানির প্রায় ৫ দশমিক ৫ শতাংশ। এর মধ্যে হকি স্টিক থেকে শুরু করে সিমেন্টসহ বিভিন্ন পণ্য রয়েছে। কানাডাও এর জবাবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যে নতুন শুল্ক আরোপ করবে। বিশেষ করে মার্কিন ইস্পাত ও দুগ্ধ শিল্পের পণ্য এই পাল্টা শুল্কের আওতায় আসবে। আগামী ৮ সেপ্টেম্বর থেকে এসব শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে। বিস্তারিত তালিকা আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, চলতি সপ্তাহের শুরুতে দুই দেশ একটি পারস্পরিকভাবে লাভজনক চুক্তির দিকে এগোচ্ছিল। কিন্তু পরে যুক্তরাষ্ট্র এমন কিছু নতুন শর্ত দেয়, যা কানাডার জন্য অর্থনৈতিকভাবে অযৌক্তিক ও অন্যায্য। কার্নির ভাষায়, যুক্তরাষ্ট্র বেশি দাবি করেছে, কিন্তু বিনিময়ে কম প্রস্তাব দিয়েছে। তাই ওয়াশিংটনের প্রস্তাব গ্রহণ করবে না কানাডা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানিয়েছেন, আলোচনায় যুক্তরাষ্ট্র ইস্পাত, অ্যালুমিনিয়াম, গাড়ি ও কাঠের ওপর উল্লেখযোগ্য শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছিল। এর বিনিময়ে কানাডার কাছ থেকে কিছু ছাড় চাওয়া হয়েছিল। তবে আলোচনার পর দুই দেশের মধ্যে সমঝোতা হয়নি। গ্রিয়ার আরও জানিয়েছেন, কানাডার পাল্টা শুল্কের জবাবে যুক্তরাষ্ট্রও নতুন ব্যবস্থা নেওয়ার পথে এগোচ্ছে। কানাডা দীর্ঘদিন ধরেই ট্রাম্প প্রশাসনের আরোপ করা গাড়ি, ইস্পাত ও অ্যালুমিনিয়ামের শুল্ক থেকে ছাড় পাওয়ার চেষ্টা করছে। এসব শুল্ক দেশটির অর্থনীতিতে চাপ তৈরি করেছে, কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত করেছে এবং দুই দীর্ঘদিনের মিত্র দেশের বাণিজ্যিক সম্পর্কেও টানাপোড়েন বাড়িয়েছে। এদিকে দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য বিরোধের পাশাপাশি ইউএসএমসিএ—ইউনাইটেড স্টেটস-মেক্সিকো-কানাডা অ্যাগ্রিমেন্ট নিয়েও নতুন করে আলোচনা প্রয়োজন। উত্তর আমেরিকার এই বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ নিয়েও দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আগের মতো নেই এবং তার দেশকে এখন যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমাতে হবে। কানাডার মোট রপ্তানির প্রায় ৭০ শতাংশই বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারনির্ভর। ফলে নতুন করে শুরু হওয়া এই বাণিজ্য সংঘাত দুই দেশের পাশাপাশি কানাডার ব্যবসা, কৃষক ও ভোক্তাদের ওপরও বড় ধরনের চাপ তৈরি করতে পারে।
যুক্তরাষ্ট্রে স্বচ্ছন্দে থাকতে বছরে কত আয় প্রয়োজন? কোন অঙ্গরাজ্যে সবচেয়ে কম
অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে পথ হারিয়ে ২ দিন নিখোঁজ, উদ্ধার যুবক
আমেরিকার ২৫০ বছর পূর্তিতে টাম্পায় ২৫০ টি গাছ লাগাল ইসমাইলি মুসলিম সম্প্রদায়
যুক্তরাষ্ট্রের জনসংখ্যায় বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছে দেশটির কংগ্রেসনাল বাজেট অফিস (সিবিও)। সংস্থাটির সর্বশেষ জনসংখ্যা পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সাল থেকে যুক্তরাষ্ট্রে প্রতি বছর জন্ম নেওয়া শিশুর সংখ্যার চেয়ে মৃত্যুর সংখ্যা বেশি হয়ে যাবে। এরপর দেশটির জনসংখ্যা বৃদ্ধির প্রধান উৎস হয়ে উঠবে অভিবাসন। ২০২৬ সালের জানুয়ারিতে প্রকাশিত ‘দ্য ডেমোগ্রাফিক আউটলুক: ২০২৬ টু ২০৫৬’ প্রতিবেদনে সিবিও যুক্তরাষ্ট্রের আগামী ৩০ বছরের জনসংখ্যাগত পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে। সংস্থাটি বলছে, জন্মহার কমে যাওয়া এবং জনসংখ্যার গড় বয়স বেড়ে যাওয়ার কারণে আগামী কয়েক দশকে স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি ক্রমেই দুর্বল হবে। সিবিওর হিসাবে, ২০২৬ সালে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা প্রায় ৩৪৯ মিলিয়ন বা ৩৪ কোটি ৯০ লাখ। ২০৫৬ সালে তা বেড়ে প্রায় ৩৬৪ মিলিয়নে পৌঁছাতে পারে। তবে এই বৃদ্ধি হবে অত্যন্ত ধীরগতির। ২০২৬ থেকে পরবর্তী এক দশকে জনসংখ্যা বৃদ্ধির গড় হার বছরে প্রায় ০.৩ শতাংশ হতে পারে। ২০৩৭ থেকে ২০৫৬ সালের মধ্যে তা আরও কমে গড়ে ০.১ শতাংশে নেমে আসবে। ২০৫৬ সালে জনসংখ্যা বৃদ্ধি কার্যত শূন্যে নেমে যাওয়ার পর পরবর্তী সময়ে জনসংখ্যা কমতে শুরু করবে বলে পূর্বাভাস দিয়েছে সিবিও। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি ঘটবে জন্ম ও মৃত্যুর হিসাবের ক্ষেত্রে। সিবিও বলছে, ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রতিবছর মৃত্যুর তুলনায় জন্মের সংখ্যা বেশি থাকবে। কিন্তু ২০৩০ সাল থেকে জন্মের সংখ্যা মৃত্যুর চেয়ে কমে যাবে। অভিবাসন না থাকলে ওই সময় থেকেই দেশটির মোট জনসংখ্যা কমতে শুরু করত। এই পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় কারণগুলোর একটি হলো যুক্তরাষ্ট্রের কমে যাওয়া জন্মহার। সিবিওর তথ্য অনুযায়ী, ২০০৭ সালে দেশটির মোট প্রজনন হার ছিল ২.১২ সন্তান প্রতি নারী যা পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে কমেছে। ২০২০ সালে এই হার ১.৬৪ এবং ২০২৪ সালে ১.৬০-এ নেমে আসে। সিবিওর পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে তা আরও কমে ১.৫৮ হবে এবং ২০৩৬ সালে ১.৫৩-এ নেমে গিয়ে এরপর প্রায় একই পর্যায়ে থাকবে। জনসংখ্যাকে দীর্ঘমেয়াদে একই আকারে ধরে রাখতে সাধারণভাবে প্রায় ২.১ সন্তান প্রতি নারীর প্রজনন হার প্রয়োজন হয়, যদি অভিবাসনকে হিসাবের বাইরে রাখা হয়। যুক্তরাষ্ট্রের বর্তমান ও পূর্বাভাসকৃত হার সেই মাত্রার অনেক নিচে। শুধু জন্মহার কমছে তা নয়, সন্তান নেওয়ার সময়ও পিছিয়ে যাচ্ছে। সিবিওর পূর্বাভাস অনুযায়ী, ৩০ বছরের কম বয়সী নারীদের প্রজনন হার আগামী কয়েক দশকে আরও কমবে। বিপরীতে, ৩০ বছর বা তার বেশি বয়সী নারীদের প্রজনন হার কিছুটা বাড়তে পারে। সংস্থাটি এর অন্যতম কারণ হিসেবে অপেক্ষাকৃত বেশি বয়সে সন্তান নেওয়ার প্রবণতার কথা উল্লেখ করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা দ্রুত বয়স্ক হয়ে উঠছে। ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা আগামী কয়েক দশকে তরুণ বয়সী জনগোষ্ঠীর তুলনায় দ্রুত বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে সিবিও। একই সময়ে ২৪ বছর বা তার কম বয়সী জনগোষ্ঠীর সংখ্যা আগামী ৩০ বছর ধরে কমতে পারে। এই পরিবর্তনের সরাসরি প্রভাব পড়তে পারে দেশটির কর্মবাজার ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থায়। সিবিও বলছে, বর্তমানে ২৫ থেকে ৬৪ বছর বয়সী প্রতি একজনের বিপরীতে ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষের অনুপাত তুলনামূলকভাবে কম। কিন্তু আগামী তিন দশকে এই অনুপাত আরও সংকুচিত হবে। ২০২৬ সালে ৬৫ বছর বা তার বেশি বয়সী একজন মানুষের বিপরীতে ২৫ থেকে ৬৪ বছর বয়সী প্রায় ২.৭ জন থাকলেও ২০৫৬ সালে তা কমে প্রায় ২.২ জনে দাঁড়াতে পারে। এর অর্থ হলো, অবসরপ্রাপ্ত মানুষের সংখ্যা বাড়ার সঙ্গে তাদের সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা ব্যয়ের চাপও বাড়তে পারে। অন্যদিকে এসব কর্মসূচিতে অর্থ জোগান দেওয়া কর্মক্ষম মানুষের তুলনামূলক অংশ কমে যেতে পারে। ফলে সামাজিক নিরাপত্তা, মেডিকেয়ার, শ্রমবাজার এবং সরকারি বাজেটের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় অভিবাসন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা বৃদ্ধির জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সিবিওর পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সাল থেকে জন্ম ও মৃত্যুর পার্থক্য জনসংখ্যা বৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলবে। সেই ঘাটতি পূরণ করবে মূলত নিট অভিবাসন অর্থাৎ যুক্তরাষ্ট্রে যত মানুষ প্রবেশ করবে, তার তুলনায় যত মানুষ দেশ ছাড়বে, সেই পার্থক্য। তবে অভিবাসনের ক্ষেত্রেও পূর্বাভাস আগের তুলনায় কমেছে। সিবিও জানিয়েছে, ২০২৫ থেকে ২০২৯ সালের জন্য তাদের নিট অভিবাসনের পূর্বাভাস কমানোর পেছনে বর্তমান প্রশাসনের বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপ, ২০২৫ সালের একটি ব্যয়সংক্রান্ত আইনের অভিবাসন-সম্পর্কিত বিধান এবং আগের জনসংখ্যার তথ্যের সংশোধন ভূমিকা রেখেছে। সিবিওর হিসাবে, অভিবাসন অব্যাহত থাকায় ২০৫৬ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যা কিছুটা বাড়তে পারে। কিন্তু জনসংখ্যা বৃদ্ধির গতি এতটাই কমে যাবে যে ওই বছর তা প্রায় স্থির হয়ে যাবে। এরপর জনসংখ্যা কমার পথে যেতে পারে। তবে সংস্থাটি সতর্ক করেছে, এগুলো নিশ্চিত ভবিষ্যৎ নয়; বরং বর্তমান আইন, নীতি ও জনসংখ্যাগত প্রবণতার ভিত্তিতে তৈরি পূর্বাভাস। জন্মহার, মৃত্যুহার বা অভিবাসনের প্রকৃত হার পূর্বাভাসের চেয়ে সামান্য ভিন্ন হলেও দীর্ঘ সময়ে তার প্রভাব অনেক বড় হতে পারে। বিশেষ করে ২০৫৬ সালের কাছাকাছি সময়ের হিসাবগুলোতে অনিশ্চয়তা বেশি। তারপরও ২০৩০ সালের সম্ভাব্য পরিবর্তনটি যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ জনসংখ্যাগত মাইলফলক। কারণ ওই সময় থেকে দেশের জনসংখ্যা আর স্বাভাবিকভাবে অর্থাৎ জন্ম ও মৃত্যুর ব্যবধানের মাধ্যমে বাড়বে না। বরং জনসংখ্যার আকার ধরে রাখা ও অর্থনীতিতে কর্মক্ষম মানুষের সংখ্যা বজায় রাখার ক্ষেত্রে অভিবাসন নীতির ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব নেওয়ার চেষ্টা, প্রায় ৯০০ ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
প্রতিষ্ঠিত ৪ সন্তান থাকা সত্ত্বেও ২০ বছর ধরে যুক্তরাষ্ট্রের রাস্তায় বসবাস, গুগল ম্যাপে উঠে এল গণিত শিক্ষক বাবার জীবন
যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বরের ভিসা বুলেটিন প্রকাশ, গ্রিন কার্ডপ্রত্যাশীদের জন্য বড় আপডেট
যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ার আলিসো বিচে বন্ধুদের সঙ্গে শান্তিপূর্ণভাবে হাঁটার সময় হঠাৎ এক দানবীয় ঢেউয়ের কবলে পড়ে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন টেরেসা ট্রান নামের এক নারী। সমুদ্রের শান্ত তীরে মুহূর্তের মধ্যেই শুরু হওয়া এই ভয়ংকর ঢেউ তাকে টেনে নিয়ে যায় গভীর সমুদরে, যার ফলে তিনি পানিতে ডুবে যাওয়ার পাশাপাশি মারাত্মক হার্ট অ্যাটাকের শিকার হন। আকস্মিক এই প্রাকৃতিক বিপর্যয় তাদের আনন্দঘন মুহূর্তকে এক ভয়ংকর জীবন-মৃত্যুর লড়াইয়ে পরিণত করেছিল। টেরেসার মেয়ে আমান্ডা ট্রিন সংবাদমাধ্যম সিবিএস এলএ-কে জানান, পরপর তিনটি শক্তিশালী ঢেউ তাদের ওপর আছড়ে পড়ে। প্রথম ঢেউয়ের ধাক্কায় তারা পড়ে যাওয়ার পর কোনোমতে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই কোথা থেকে হঠাৎ আরও একটি বিশাল ঢেউ এসে তাদের আবার ফেলে দেয়। টেরেসার দুই বন্ধু কোনোমতে তীরে ফিরে আসতে সক্ষম হলেও তিনি ঢেউয়ের তোড়ে ভেসে যান। প্রত্যক্ষদর্শীদের চিৎকারে লাইফগার্ডরা দ্রুত পানিতে ঝাঁপিয়ে পড়েন। যখন তাকে উদ্ধার করে তীরে আনা হয়, তখন তিনি অচেতন ছিলেন এবং তার পালস প্রায় পাওয়া যাচ্ছিল না। লাইফগার্ডরা তাকে উল্টো করে শুইয়ে দিলে তিনি প্রচুর পানি বমি করেন এবং তার জ্ঞান ফেরে। এরপর জীবন বাঁচাতে তাকে হেলিকপ্টারে করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে জ্ঞান ফেরার পর টেরেসা তার শেষ মুহূর্তের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান। তিনি মেয়েকে বলেন, অনবরত পানি গিলতে গিলতে একপর্যায়ে তিনি বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন এবং লড়াই করার সব শক্তি হারিয়ে ফেলেছিলেন। এই অপ্রত্যাশিত ও ভয়ংকর ঘটনার পর বিপুল চিকিৎসা ব্যয়ের (হেলিকপ্টার ভাড়া ও হাসপাতাল বিল) জন্য আমান্ডা 'গোফান্ডমি' (GoFundMe)-তে একটি তহবিল গঠন করেছেন। গত ২০ আগস্ট হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে টেরেসা বর্তমানে বাড়িতে বিশ্রাম নিচ্ছেন। উল্লেখ্য, কিছুদিন আগেই ওই একই এলাকায় শক্তিশালী ঢেউয়ের তোড়ে ভেসে গিয়ে পাঁচ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছিল। আমান্ডা জানিয়েছেন, এই ঘটনার পর চরম আতঙ্কিত টেরেসা হয়তো আর কখনোই সমুদ্র বা কোনো জলাশয়ের ধারেকাছে যাবেন না।
নিউইয়র্কে ভিড় জমিয়ে বিশাল নিষিদ্ধ অজগর প্রদর্শন, মালিকের বিরুদ্ধে ব্যবস্থা
নিউ জার্সির অ্যালায়না দুবার ক্যানসারকে হারিয়ে এবার ক্যানসার রোগীদের সেবায় নার্স হচ্ছেন