বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্র-কানাডার পাল্টাপাল্টি হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর দুই দেশের সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। পাল্টাপাল্টি ট্যারিফ আরোপের পাশাপাশি একে অপরের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে ওয়াশিংটন ও অটোয়া।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করে আলোচনাকারী দলকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এর পরপরই কানাডার পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন ৫০ শতাংশ ট্যারিফ কার্যকর হয়।
এর জবাবে কানাডাও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর রিটালিয়েটরি ট্যারিফ আরোপের ঘোষণা দিয়েছে। স্টিল, দুগ্ধজাত পণ্য, গৃহস্থালি সরঞ্জাম, কৃষি যন্ত্রপাতি, পাল্প ও পেপার এবং ইলেকট্রনিকসসহ বিভিন্ন খাতে এসব শুল্ক বসানো হবে।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির অভিযোগ, আলোচনা শেষ হওয়ার আগে যুক্তরাষ্ট্র শেষ মুহূর্তে ‘পাওয়ার প্লে’ করেছে। কানাডার অন্য দেশগুলোর সঙ্গে বাণিজ্য সম্পর্ক, অটো শিল্প এবং দেশটির সংস্কৃতি ও ফরাসি ভাষার সুরক্ষা নিয়ে নতুন কিছু দাবি তোলায় আলোচনা ভেঙে পড়ে বলে জানান তিনি।
কার্নির ভাষায়, যুক্তরাষ্ট্র বেশি চেয়েছে, কিন্তু বিনিময়ে কম প্রস্তাব দিয়েছে।
তবে কানাডার এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার দাবি করেছেন, যুক্তরাষ্ট্র কানাডাকে স্টিল, গাড়ি ও কাঠের মতো গুরুত্বপূর্ণ খাতে ট্যারিফ কমানোর প্রস্তাব দিয়েছিল। কিন্তু কানাডা আগের সমঝোতার শর্ত থেকে সরে গেছে বলে অভিযোগ তার।
এদিকে কানাডার পাল্টা পদক্ষেপের জবাব দেওয়ার ইঙ্গিতও দিয়েছে ওয়াশিংটন। গ্রিয়ার জানিয়েছেন, কানাডার সঙ্গে নতুন কোনো বাণিজ্য আলোচনা এখনো নির্ধারিত হয়নি।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কানাডার বিরুদ্ধে কড়া মন্তব্য করেছেন। ট্রুথ সোশ্যাল -এ তিনি অভিযোগ করেন, কানাডা যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য না হয়েও অঙ্গরাজ্য হওয়ার সুবিধা নিতে চায়। একই সঙ্গে মার্কিন কৃষকদের ওপর কানাডার দীর্ঘদিনের ট্যারিফ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
দুই দেশের পাল্টাপাল্টি শুল্ক ও হুঁশিয়ারিতে উত্তর আমেরিকার দুই ঘনিষ্ঠ বাণিজ্য অংশীদারের সম্পর্ক নতুন করে বড় ধরনের চাপের মুখে পড়েছে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রে বসবাস করলেও দেশের মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ ভুলে যাননি প্রবাসী বাংলাদেশি নারীরা। নিজেদের আয়োজিত ঈদমেলা থেকে অর্থ সংগ্রহ করে বাংলাদেশের একটি বৃদ্ধাশ্রমের পাশে দাঁড়িয়েছেন তাঁরা। তাঁদের এই উদ্যোগে অসহায় প্রবীণদের জন্য সংগ্রহ হয়েছে এক লাখ টাকা। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক আরএফএল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ঈদমেলার মাধ্যমে এই অর্থ সংগ্রহ করা হয়। পরে সংগৃহীত অর্থ বাংলাদেশের আপন ভুবন বৃদ্ধাশ্রমের জন্য অনুদান হিসেবে হস্তান্তর করা হয়েছে। এই মানবিক উদ্যোগের নেতৃত্বে ছিলেন রেজিয়া খান, ফারজানা ভূঁইয়া ও লিনা কাজল। তাঁদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সদস্য ও পৃষ্ঠপোষকেরাও সহযোগিতা করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদমেলা থেকে পাওয়া অর্থের পুরোটা প্রবীণদের কল্যাণে দেওয়া হয়েছে। অনুদান গ্রহণের সময় বৃদ্ধাশ্রমের প্রবীণদের মুখে হাসি ও কৃতজ্ঞতার প্রকাশ দেখা যায়।প্রবাসে বসবাসকারী অনেক বাংলাদেশি নিজের পরিবার ও কর্মজীবনের ব্যস্ততার মধ্যেও দেশের মানুষের জন্য কাজ করছেন। বিশেষ করে অসহায় প্রবীণদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ প্রবাসীদের সঙ্গে দেশের মানুষের সম্পর্ককে আরও দৃঢ় করার একটি উদাহরণ। প্রবাসীদের পাঠানো অর্থ সাধারণত পরিবারের ভরণপোষণ, শিক্ষা ও চিকিৎসার কাজে ব্যবহৃত হয়। তবে এ ধরনের সামাজিক উদ্যোগ দেখিয়ে দেয়, দেশের মানুষের কল্যাণেও প্রবাসী বাংলাদেশিরা সম্মিলিতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যাশা জানিয়েছেন। তথ্যসূত্র: Bangla Bulletin।
যুক্তরাষ্ট্রে বন্ধকী ঋণের বাইরেও যেভাবে বাড়ির মালিকদের পকেট কাটে নানা গোপন খরচ
মৃ ত আত্মীয়ের পরিচয় ব্যবহার করে বিমার টাকা আত্মসাৎ, মর্টগেজ জালিয়াতিতে অভিযুক্ত যুবক
নিউইয়র্কে ৮০০ পরিবারের পাশে দাঁড়াল স্থানীয় সংগঠন, বিতরণ করল ৫০০ টার্কি
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি হাই স্কুলে শিক্ষার্থীদের বর্ণবাদী ‘ব্ল্যাকফেস’ ছবি ঘিরে তীব্র ক্ষোভ ও বিতর্কের পর ৩ লাখ ৭৫ হাজার ডলারের নতুন একটি উদ্যোগ অনুমোদন করেছে সান্তা বারবারা ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্টের শিক্ষা বোর্ড। চলতি সপ্তাহে অনুষ্ঠিত বোর্ড সভায় বার্ষিক এই অর্থ ব্যয়ে ‘ডিরেক্টর অব ইনক্লুসিভ স্কুল কমিউনিটিজ’ (ডিইআই) এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একজন ‘এথনিক স্টাডিজ’ শিক্ষক—এই দুটি নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। অর্থ ব্যয়ের খাত এবং কোন স্তরের শিক্ষার্থীরা বাড়তি সহায়তা পাবে, তা নিয়ে বোর্ড সদস্যদের মধ্যে শুরুতে কিছুটা মতপার্থক্য দেখা দেয়। কয়েকজন সদস্য জুনিয়র হাই স্কুলগুলোর জন্যও একজন আলাদা এথনিক স্টাডিজ শিক্ষক নিয়োগের দাবি তুলেছিলেন। তবে বোর্ড প্রেসিডেন্ট বিল ব্যানিং তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার পক্ষে জোরালো অবস্থান নিয়ে জানান, প্রয়োজনে পরবর্তীতে কর্মসূচিতে পরিবর্তন আনা যাবে এবং স্কুল ডিস্ট্রিক্টের বৃহত্তর উদ্যোগের সুফল জুনিয়র হাই স্কুলের শিক্ষার্থীরাও পাবে। বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এথনিক স্টাডিজ শিক্ষক, স্থানীয় কমিউনিটি সংগঠন এবং ‘এথনিক স্টাডিজ নাউ! এসবি’-র সদস্য বারবারা পারমেটসহ সংশ্লিষ্টরা। মূলত গত সেপ্টেম্বরে সান্তা বারবারা ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্টের অধীনস্থ সান মার্কোস হাই স্কুলের চার ছাত্রীর একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত হয়। ওই চার ছাত্রী আফ্রিকান আমেরিকান স্টাডিজ শ্রেণিকক্ষের ভেতরে কৃত্রিমভাবে মুখমণ্ডল কালো করে বা ‘ব্ল্যাকফেস’ সেজে চারজন কৃষ্ণাঙ্গ কিশোরের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্মিত ছবির অঙ্গভঙ্গি অনুকরণ করে একটি মিম তৈরি করেন এবং তা টিকটকে পোস্ট করেন। পোস্টটির ক্যাপশনে বর্ণবাদী গালির ইঙ্গিতবাহী ‘নিনজা ইমোজি’ ব্যবহার করায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। সে সময় সান মার্কোস হাই স্কুলের অধ্যক্ষ ডেয়ার হোল্ড্রেন জানান, ‘সেফ টু স্পিক আপ’ ব্যবস্থার মাধ্যমে অভিযোগ পাওয়ার পরপরই প্রশাসন ব্যবস্থা নিয়েছে, অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে এ ধরনের আচরণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হচ্ছে। স্কুল ডিস্ট্রিক্টের সুপারিনটেনডেন্ট হিলদা মালদোনাদোও ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে অত্যন্ত ক্ষতিকর বলে অভিহিত করেন। উল্লেখ্য, সান্তা বারবারার এই স্কুল ডিস্ট্রিক্টে এর আগেও একাধিক বর্ণবাদী ঘটনার নজির রয়েছে। গত বছর নিষেধাজ্ঞা সত্ত্বেও ‘অব মাইস অ্যান্ড মেন’ পাঠদানকালে শ্রেণিকক্ষে প্রকাশ্যে বর্ণবাদী গালি উচ্চারণ করায় সান মার্কোস হাই স্কুলের একজন বদলি শিক্ষককে ক্যাম্পাস থেকে অপসারণ করা হয়েছিল। এ ছাড়া গত ৯ জুনের এক কমিউনিটি সভায় শিক্ষার্থীরা অভিযোগ করেছিলেন যে, ক্যাম্পাসে বর্ণবাদী পরিবেশের কারণে কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীরা অনিরাপদ বোধ করছে এবং অনেকেই বাধ্য হয়ে স্কুল ছেড়ে চলে যাচ্ছে।
প্রায় ৫ লাখ টাকায় নিলামে বিক্রি হলো যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের এক গোছা চুল
যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ভয়াবহ ঝড়-বন্যার শঙ্কা, বিপর্যস্ত হতে পারে থ্যাংকসগিভিংয়ের ভ্রমণ
লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটে ওঠার সময় আইসিইর অভিযান, নারীকে মাটিতে ফেলে গ্রেফতার
ওয়াশিংটন ডিসিতে স্নায়ুবিজ্ঞানবিষয়ক সম্মেলনে গবেষণা উপস্থাপনের পর প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী ইভা ই শিয়েকে আটক করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভার্জিনিয়ার আর্লিংটনে রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে তাঁকে আটক করা হয়। তাঁর আইনজীবীরা আটকের বৈধতা চ্যালেঞ্জ করে ফেডারেল আদালতে আবেদন করেছেন। ২৪ বছর বয়সী ইভা প্রিন্সটনে স্নায়ুবিজ্ঞানে পিএইচডির তৃতীয় বর্ষে পড়ছেন। দ্য ডেইলি প্রিন্সটনিয়ান জানিয়েছে, আটকের আগের দিন সোসাইটি ফর নিউরোসায়েন্সের বার্ষিক সম্মেলনে তিনি পোস্টারের মাধ্যমে নিজের গবেষণা উপস্থাপন করেন। পরদিন অভ্যন্তরীণ একটি ফ্লাইট ধরতে বিমানবন্দরে গেলে তাঁকে হেফাজতে নেন অভিবাসন কর্মকর্তারা। ইভার আইনজীবী কেরি ডয়েল বিশ্ববিদ্যালয়ের সংবাদপত্রটিকে জানান, চীনে জন্ম নেওয়া ইভা অপ্রাপ্তবয়স্ক অবস্থায় যুক্তরাষ্ট্রে আসেন। তাঁর রাজনৈতিক আশ্রয়ের আবেদন বিচারাধীন রয়েছে বলে জানান ডয়েল। অভিবাসন আদালতে তাঁর শুনানি ২০২৮ সালের শুরুর দিকে নির্ধারিত আছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ পিক্স১১কে জানিয়েছে, ২০১৬ সালের মার্চে ইভা অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেয়েছিলেন। বিভাগের দাবি, সে বছরের সেপ্টেম্বরে অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পরও তিনি দেশ ছাড়েননি। তাঁকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের প্রক্রিয়া চলাকালে আইসিই হেফাজতে রাখা হবে বলে জানিয়েছে বিভাগটি। শুক্রবার এক ফেডারেল বিচারক নির্দেশ দেন, আটকের বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদন বিবেচনাধীন থাকা অবস্থায় ইভাকে ভার্জিনিয়ার পূর্বাঞ্চলীয় ফেডারেল বিচারিক জেলার বাইরে নেওয়া যাবে না। দ্য ডেইলি প্রিন্সটনিয়ান জানিয়েছে, তাঁকে ভার্জিনিয়ার শ্যান্টিলি থেকে একই অঙ্গরাজ্যের বোলিং গ্রিনে ক্যারোলাইন ডিটেনশন ফ্যাসিলিটিতে স্থানান্তর করা হয়েছে। শনিবার সকালে আইসিইর অনলাইন আটক তালিকায় নতুন অবস্থান দেখা যায়। প্রিন্সটনের গ্র্যাজুয়েট স্কুলের ডিন রডনি প্রিস্টলি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় ইভার জন্য আইনজীবীর ব্যবস্থা করেছে। সহায়তা দিতে বিশ্ববিদ্যালয় তাঁর পরিবার, সহকর্মী ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রাখছে। সূত্র: দ্য ডেইলি প্রিন্সটনিয়ান
ফ্লোরিডায় গাড়িচাপায় বৃদ্ধার মৃ ত্যু, অভিযুক্ত ভেনেজুয়েলান অভিবাসীর বিরুদ্ধে মা মলা হচ্ছে না
ব্রুকলিনের উডহাল হাসপাতালে স্পেশাল অফিসার নিয়োগ, শুরুতেই বেতন ৪০,৪৮০ ডলার

