জনসমর্থনে তলানিতে ডোনাল্ড ট্রাম্প, বাড়ছে নিজ দলের ভেতরেও অসন্তোষ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় আবারও বড় ধরনের চাপের ইঙ্গিত মিলেছে। সাম্প্রতিক একাধিক জনমত জরিপে তার অনুমোদন হার ৩৪ শতাংশের আশপাশে রয়েছে, যা ঐতিহাসিকভাবে তুলনামূলকভাবে কম। পিউ রিসার্চ সেন্টারের জুলাইয়ের জরিপেও ট্রাম্পের চাকরির অনুমোদন ৩৪ শতাংশ পাওয়া যায়।
নিউজউইকের প্রতিবেদনে তুলে ধরা সাম্প্রতিক জরিপের তথ্য অনুযায়ী, ট্রাম্পের নীতিগত অবস্থান নিয়ে মার্কিন নাগরিকদের মধ্যে অসন্তোষ বাড়ছে। বিশেষ করে অর্থনীতি, জীবনযাত্রার ব্যয় এবং পররাষ্ট্রনীতির বিভিন্ন সিদ্ধান্ত তার জনসমর্থনে প্রভাব ফেলছে।
ট্রাম্পের জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে তার নিজ দলের সমর্থকদের মনোভাব। পিউ রিসার্চ সেন্টারের বিশ্লেষণ অনুযায়ী, ২০২৫ সালের শুরুতে ৮৪ শতাংশ রিপাবলিকান ও রিপাবলিকানঘেঁষা ভোটার ট্রাম্পের কর্মকাণ্ডে অনুমোদন জানিয়েছিলেন। ২০২৬ সালের জুলাইয়ে এই হার কমে ৬৯ শতাংশে নেমেছে।
অর্থাৎ, বিরোধী ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকানদের মধ্যেও ট্রাম্পের প্রতি সমর্থনে কিছুটা ভাটা দেখা যাচ্ছে। তবে দলীয় বিভাজন এখনও অত্যন্ত স্পষ্ট - ডেমোক্র্যাটদের মধ্যে মাত্র ৬ শতাংশ ট্রাম্পের কর্মদক্ষতায় সন্তুষ্ট।
বিশ্লেষকদের নজরে ট্রাম্পের জনপ্রিয়তার জন্য অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। একই সঙ্গে ইরানকে ঘিরে সামরিক পদক্ষেপ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিও ভোটারদের মধ্যে বিতর্ক তৈরি করছে।
পিউ রিসার্চ সেন্টারের তথ্য বলছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে তার অনুমোদনের ব্যবধান প্রায় ৭৮ শতাংশীয় পয়েন্ট। প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি বিশ্লেষণে এটি মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে সাত দশকের বেশি সময়ের সবচেয়ে বড় দলীয় বিভাজনগুলোর একটি।
এদিকে সামনে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। ফলে ট্রাম্পের জনসমর্থনে এই চাপ রিপাবলিকানদের জন্যও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অর্থনীতি, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় ও পররাষ্ট্রনীতি - এসব ইস্যুতে ভোটারদের মনোভাব আগামী নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
বিষয়
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন। ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে | এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া স্বীকার করেছেন যে, তিনি আইন পেশায় কাজ করার জন্য প্রয়োজনীয় বার পরীক্ষায় পাস করতে পারেননি। লাইসেন্স না থাকা সত্ত্বেও বিভিন্ন সময় নিজেকে 'আইনজীবী' হিসেবে পরিচয় দেওয়ায় তাঁর পেশাগত যোগ্যতা নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। এই সমালোচনার মুখেই নিজের ব্যর্থতার কথা জনসমক্ষে স্বীকার করে নিলেন তিনি। গত বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে উপস্থাপক শন হ্যানিটি তাঁকে বার পরীক্ষায় ফেল করার বিষয়ে প্রশ্ন করলে তিনি অকপটে তা স্বীকার করেন। ৪১ বছর বয়সী এই কর্মকর্তা জানান, তিনি দ্বিতীয়বার আর ওই পরীক্ষায় অংশ নেননি। ২০১১ সালে পেপারডাইন ইউনিভার্সিটির আইন বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করা কেটি অন্য একটি সাক্ষাৎকারে জানান, পরীক্ষার সময় স্বামীর সঙ্গে চীনে যাওয়ার পরিকল্পনা থাকায় তিনি মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন। সেখানে গিয়ে আইনজীবী হিসেবে কাজ করার প্রয়োজন হবে না ভেবেই সেসময় পরীক্ষার ফলাফলকে তিনি খুব একটা গুরুত্ব দেননি। পরবর্তীতে বেইজিংয়ের একটি ল ফার্মে ব্যবসায়িক আইন নিয়ে কাজ করেছিলেন তিনি। লাইসেন্স না থাকা সত্ত্বেও নিজেকে আইনজীবী বলার বিষয়ে কেটি দাবি করেন, তাঁর আইনের ডিগ্রি ও কাজের অভিজ্ঞতার ভিত্তিতে তিনি এই পরিচয় দিতে পারেন বলে পেশার অনেকেই তাঁকে আশ্বস্ত করেছিলেন। তবে তিনি স্পষ্ট করেছেন যে, তিনি কোনো আইনি পরামর্শ দিতে পারেন না, কেবল আইনি বিশ্লেষণ দিতে পারেন। এদিকে, তাঁর এমন দাবির পর রাজনৈতিক জবাবদিহি নিয়ে কাজ করা সংগঠন ‘ক্যাম্পেইন ফর অ্যাকাউন্টেবিলিটি’ ক্যালিফোর্নিয়া বার অ্যাসোসিয়েশনকে বিষয়টি তদন্তের আহ্বান জানিয়েছে। সংগঠনটির মতে, ক্যালিফোর্নিয়ায় লাইসেন্স ছাড়া নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দেওয়া একটি দণ্ডনীয় অপরাধ। উল্লেখ্য, গত মঙ্গলবার হোয়াইট হাউসে নিজের প্রথম সংবাদ সম্মেলন করেন কেটি জাকারিয়া। ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থক ক্যারোলিন লিভিট সন্তান ও পরিবারের দেখাশোনার জন্য গত আগস্টে পদত্যাগ করার পর তাঁর স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব নেন কেটি।
দুই বছর আগে হিট অ্যান্ড রান দু র্ঘটনায় পথচারীর মৃ ত্যু, শিকাগোতে গ্রেপ্তার ২০ বছর বয়সী নারী
নিউইয়র্কে টানা ৫ সপ্তাহান্ত বন্ধ ম্যানহাটনগামী জে-এম ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার প্রিন্স উইলিয়াম কাউন্টিতে ক্রসিং গার্ড হিসেবে শপথ নিলেন হিজাবি নারী
যুক্তরাষ্ট্রে অভিবাসন অভিযান জোরদার হওয়ায় বাড়ি নির্মাণ খাতে শ্রমিকসংকট, প্রকল্পের বিলম্ব এবং নির্মাণ ব্যয় বৃদ্ধির চাপ তৈরি হচ্ছে। এর প্রভাব দেশটির আবাসন বাজারে পড়তে পারে বলে সতর্ক করছেন নির্মাণশিল্পের সংশ্লিষ্ট ব্যক্তিরা। এমন পরিস্থিতিতে বাড়ি কেনার অপেক্ষায় থাকা পরিবার, নতুন বাড়ির ক্রেতা এবং ভাড়াটিয়াদের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ১৬ অক্টোবর প্রকাশিত দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন প্রয়োগের অভিযান নির্মাণশিল্পে শ্রমিকের প্রাপ্যতা কমিয়ে দিচ্ছে। বিশেষ করে ছাদ নির্মাণ, রং করা, কাঠামো তৈরি এবং বাড়ির বিভিন্ন অংশ স্থাপনের মতো কাজে অভিবাসী শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শ্রমিক কমে যাওয়ায় কিছু নির্মাণপ্রতিষ্ঠানকে কাজ শেষ করতে বেশি সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী, নির্মাতাদের প্রায় দুই-তৃতীয়াংশ প্রতিষ্ঠান শ্রমিকসংখ্যা কমে যাওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছে। এক বছর আগে এ হার ছিল প্রায় ১৩ শতাংশ। নির্মাণশিল্পে শ্রমিকের প্রাপ্যতা নিয়ে এই পরিবর্তন খাতটির ওপর বাড়তি চাপের ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্রের বাড়ি নির্মাণ খাতে অভিবাসী কর্মীদের অংশগ্রহণ দীর্ঘদিনের। ২০২৪ সালের তথ্য অনুযায়ী, নির্মাণশ্রমিকদের প্রায় ২৬ শতাংশ ছিলেন বিদেশে জন্মগ্রহণকারী কর্মী। তাঁদের অনেকে এমন কাজে নিয়োজিত, যেগুলো সম্পন্ন করতে নির্দিষ্ট দক্ষতা, অভিজ্ঞতা এবং শারীরিক পরিশ্রম প্রয়োজন। অভিবাসন অভিযান জোরদার হওয়ার পর কিছু এলাকায় নির্মাণকাজের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলো কর্মী হারানোর কথা জানিয়েছে। প্রতিবেদনে ফ্লোরিডার জ্যাকসনভিলের কয়েকটি ক্ষেত্রে শ্রমিকসংখ্যা ব্যাপকভাবে কমে যাওয়ার তথ্যও উল্লেখ করা হয়েছে। কিছু নির্মাণপ্রতিষ্ঠানের হিসাবে, একটি বাড়ির কাঠামো তৈরির ব্যয় আগে যেখানে প্রায় ১০ হাজার ডলার ছিল, সেখানে পরিস্থিতিভেদে তা বেড়ে ২৮ হাজার ডলার পর্যন্ত পৌঁছেছে। তবে এই অঙ্ক পুরো যুক্তরাষ্ট্রের সব বাড়ি বা সব নির্মাণপ্রকল্পের জন্য প্রযোজ্য নয়। শ্রমিকসংকটের প্রভাব শুধু নির্মাণপ্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। নির্ধারিত সময়ে বাড়ি নির্মাণ শেষ না হলে ক্রেতাদের নতুন বাড়িতে ওঠার সময় পিছিয়ে যেতে পারে। নির্মাণকাজে বিলম্ব হলে ঋণের সুদ, যন্ত্রপাতি ভাড়া, উপকরণের সংরক্ষণ এবং শ্রমিক ব্যবস্থাপনার খরচও বাড়তে পারে। প্রতিষ্ঠানগুলো এসব অতিরিক্ত ব্যয়ের কিছু অংশ বাড়ির বিক্রয়মূল্যে যুক্ত করলে শেষ পর্যন্ত ক্রেতাদের ওপরও চাপ পড়তে পারে। আবাসন বাজারে এর আরেকটি সম্ভাব্য প্রভাব হলো নতুন বাড়ির সরবরাহ কমে যাওয়া। জনসংখ্যা ও আবাসনের চাহিদার তুলনায় নতুন বাড়ি নির্মাণ ধীর হলে বিশেষ করে ব্যয়বহুল শহর ও দ্রুত সম্প্রসারিত এলাকায় সাশ্রয়ী বাড়ি পাওয়া কঠিন হতে পারে। তবে বাড়ির দাম ও ভাড়া শুধু শ্রমিকসংকটের ওপর নির্ভর করে না; বন্ধকী ঋণের সুদের হার, জমির মূল্য, নির্মাণসামগ্রীর দাম, স্থানীয় অনুমোদন এবং ক্রেতাদের চাহিদাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে, কঠোর অভিবাসন নীতির সমর্থকেরা যুক্তি দেন, এর মাধ্যমে আইন প্রয়োগ জোরদার করা এবং মার্কিন কর্মীদের জন্য সুযোগ তৈরি করা সম্ভব। তবে নির্মাণশিল্পের কিছু প্রতিষ্ঠান বলছে, অভিজ্ঞ শ্রমিকদের দ্রুত বিকল্প দিয়ে প্রতিস্থাপন করা সহজ নয়। বৈধভাবে কাজ করার অনুমতি থাকা কিছু কর্মীও অভিবাসন অভিযান নিয়ে উদ্বেগের কারণে কাজে যেতে অনীহা দেখাচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এইচ-১বি ভিসায় বেতনের সীমা ৬০ হাজার থেকে প্রায় ১ লাখ ৪০ হাজার ডলারে নিতে চায় রিপাবলিকানরা
ওয়াশিংটনে হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন প্রায় ৪০০ অতিথি
দ্রব্যমূল্য বৃদ্ধিতে চাপে অবসর প্রাপ্তরা, পেনশন বাড়ানোর দাবি ভার্জিনিয়ার ড্যানভিলের কর্মীদের
যুক্তরাষ্ট্রে হাসপাতালগুলোর ওপর সাইবার হামলার ঝুঁকি বাড়তে থাকায় কম্পিউটার ও ডিজিটাল ব্যবস্থা ছাড়াই রোগীদের চিকিৎসা দেওয়ার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞরা। তাঁদের মতে, হাসপাতালগুলো প্রযুক্তির ওপর এতটাই নির্ভরশীল হয়ে পড়েছে যে হঠাৎ কম্পিউটার ব্যবস্থা বন্ধ হয়ে গেলে চিকিৎসাসেবা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়তে পারে। এমন পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোকে নিয়মিত মহড়ার মাধ্যমে প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকের ১৫ অক্টোবর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্ক সিটিতে আয়োজিত নিউজউইকের এআই হেলথ সামিটে এসব উদ্বেগ তুলে ধরেন জেফারসন হেলথের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান ডিজিটাল ও তথ্য কর্মকর্তা লুইস টাভেরাস। তিনি জানান, সাইবার অপরাধীদের হামলার ঝুঁকি বাড়ার কারণে হাসপাতালের প্রযুক্তিগত নিরাপত্তাব্যবস্থা নিয়মিত হালনাগাদ করতে হচ্ছে। টাভেরাসের বক্তব্য অনুযায়ী, আগে তাঁর প্রতিষ্ঠানের প্রযুক্তি দল মাসে একবার বিভিন্ন নিরাপত্তা সংশোধনী ইনস্টল করত। কিন্তু এখন সাইবার হামলার ঝুঁকি বেড়ে যাওয়ায় প্রতিদিনই নিরাপত্তাব্যবস্থা হালনাগাদ করতে হচ্ছে। তিনি বলেন, সাইবার অপরাধীরা আর্থিকভাবে শক্তিশালী এবং প্রতিদিনই নতুন উপায়ে হাসপাতালের প্রযুক্তিব্যবস্থায় প্রবেশের চেষ্টা করছে। সাইবার হামলা হাসপাতালের চিকিৎসাসেবায় কতটা প্রভাব ফেলতে পারে, তার একটি উদাহরণ দেখা গেছে চলতি বছরের ফেব্রুয়ারিতে। ওই সময় র্যানসমওয়্যার হামলার কারণে ইউনিভার্সিটি অব মিসিসিপি মেডিকেল সেন্টারের প্রায় তিন ডজন ক্লিনিক সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। হাসপাতালটির ইলেকট্রনিক স্বাস্থ্য রেকর্ড ব্যবস্থা ব্যাহত হওয়ায় নির্ধারিত কিছু চিকিৎসা কার্যক্রম বাতিল করা হয় এবং কর্মীদের হাতে-কলমে কাজ চালিয়ে যেতে হয়। সাইবার হামলার প্রভাব শুধু চিকিৎসাসেবা বন্ধ হওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। রোগীদের জীবনও ঝুঁকির মুখে পড়তে পারে। চলতি বছরের ফেব্রুয়ারিতে আমেরিকান ইকোনমিক জার্নাল: ইকোনমিক পলিসিতে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, সাইবার হামলা শুরুর সময় হাসপাতালে ভর্তি থাকা রোগীদের মধ্যে মৃত্যুহার ৩৪ থেকে ৩৮ শতাংশ বেশি ছিল। তবে গবেষণায় পাওয়া এই পার্থক্যকে সব হাসপাতাল বা প্রতিটি সাইবার হামলার ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য বলে ধরে নেওয়া যাবে না। জেফারসন হেলথের কর্মকর্তা টাভেরাস জানান, এতদিন হাসপাতালগুলো ব্যবসায়িক কার্যক্রম চালু রাখার পরিকল্পনার ওপর বেশি গুরুত্ব দিয়েছে। কিন্তু প্রযুক্তিব্যবস্থা বন্ধ হয়ে গেলে রোগীদের চিকিৎসা কীভাবে অব্যাহত থাকবে, সে বিষয়ে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়নি। এ কারণে তাঁর প্রতিষ্ঠান এখন চিকিৎসাসেবা অব্যাহত রাখার জন্য আলাদা পরিকল্পনা তৈরিতে গুরুত্ব দিচ্ছে। এই পরিকল্পনার মধ্যে রয়েছে কম্পিউটার ছাড়াই জরুরি চিকিৎসা কার্যক্রম পরিচালনা এবং হাসপাতালের ন্যূনতম কোন সেবা ও ব্যবস্থা চালু রাখা প্রয়োজন, তা নির্ধারণ করা। প্রযুক্তিগত বিপর্যয়ের মধ্যেও রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা অব্যাহত রাখাই এর উদ্দেশ্য। কয়েক সপ্তাহ আগে জেফারসন হেলথে প্রায় তিন ঘণ্টার জন্য প্রযুক্তিব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন টাভেরাস। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই সময় চিকিৎসাকর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল। বিশেষ করে তরুণ চিকিৎসকদের অনেকেই কম্পিউটার ব্যবস্থা ছাড়া কীভাবে কাজ চালিয়ে যেতে হবে, তা বুঝতে পারছিলেন না। এই অভিজ্ঞতার পর হাসপাতালগুলোতে অগ্নিনির্বাপণ মহড়ার মতো প্রযুক্তিব্যবস্থা বন্ধ থাকার পরিস্থিতি মোকাবিলার মহড়া চালুর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। টাভেরাস প্রতি তিন মাসে অন্তত একবার দুই থেকে তিন ঘণ্টার জন্য পরীক্ষামূলকভাবে কম্পিউটার ব্যবস্থা বন্ধ রেখে চিকিৎসাকর্মীদের প্রস্তুত করার সম্ভাবনার কথা তুলে ধরেন। তাঁর মতে, শুধু সাইবার হামলা প্রতিরোধ করাই যথেষ্ট নয়। কোনো কারণে নিরাপত্তাব্যবস্থা ব্যর্থ হলে হাসপাতাল যেন দ্রুত স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারে, সেটিও নিশ্চিত করতে হবে। বিশেষ করে প্রযুক্তিগত সমস্যার কারণে হাসপাতালের কার্যক্রম ছয় থেকে আট সপ্তাহ বন্ধ থাকার মতো পরিস্থিতি এড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। একই সম্মেলনে প্রযুক্তিব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার আরেকটি অভিজ্ঞতা তুলে ধরেন মেট্রোহেলথ সিস্টেমের প্রধান ক্লিনিক্যাল ট্রান্সফরমেশন, ইনোভেশন অ্যান্ড স্ট্র্যাটেজি কর্মকর্তা ডা. নাবিল চেহাদে। তিনি জানান, সম্মেলনের প্রায় এক সপ্তাহ আগে তাঁদের প্রতিষ্ঠানে হঠাৎ প্রযুক্তিগত বিপর্যয় ঘটে। তবে মেট্রোহেলথের ওই ঘটনা সাইবার হামলার কারণে ঘটেনি। ডেটা সেন্টারের তাপমাত্রা নিয়ন্ত্রণব্যবস্থায় সমস্যার কারণে দিনের মাঝামাঝি সময়ে কম্পিউটার ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এতে চিকিৎসাকর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয় এবং বহির্বিভাগের কার্যক্রম বন্ধ রাখতে হয়। ডা. চেহাদের বক্তব্য অনুযায়ী, কিছু চিকিৎসক তাঁদের নিয়মিত ব্যবহৃত প্রযুক্তিব্যবস্থা ছাড়া কীভাবে কাজ চালিয়ে যাবেন, তা বুঝতে না পেরে কর্মস্থল ছেড়ে যেতে শুরু করেছিলেন। এই অভিজ্ঞতা হাসপাতালের প্রযুক্তিনির্ভরতার সীমাবদ্ধতা সামনে এনেছে। এর আগে ২০২৪ সালে চেঞ্জ হেলথকেয়ারের ওপর বড় ধরনের র্যানসমওয়্যার হামলা যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা খাতে ব্যাপক প্রভাব ফেলেছিল। র্যানসমওয়্যার গোষ্ঠী এএলপিএইচভি ব্ল্যাকক্যাটের ওই হামলায় চিকিৎসার বিলসংক্রান্ত দাবি, প্রেসক্রিপশন এবং স্বাস্থ্যবিমার যোগ্যতা যাচাইয়ের কার্যক্রম ব্যাহত হয়। আমেরিকান হসপিটাল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ওই হামলার প্রভাব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে পড়েছিল। প্রায় এক হাজার হাসপাতালের ওপর পরিচালিত সংস্থাটির জরিপে ৭৪ শতাংশ প্রতিষ্ঠান রোগীদের চিকিৎসাসেবায় প্রভাব পড়ার কথা জানায়। একই জরিপে ৯৪ শতাংশ হাসপাতাল আর্থিক কার্যক্রম ব্যাহত হওয়ার তথ্য দেয়। এ ছাড়া প্রায় এক-তৃতীয়াংশ হাসপাতাল জানায়, হামলার কারণে তাদের মোট আয়ের অর্ধেকের বেশি অংশ প্রভাবিত হয়েছিল। স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী, হাসপাতালগুলোতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে জরুরি পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থায় চিকিৎসাসেবা চালিয়ে যাওয়ার সক্ষমতাও বাড়ানো প্রয়োজন। সাইবার হামলা কিংবা অন্য কোনো প্রযুক্তিগত বিপর্যয়ে কম্পিউটার ব্যবস্থা বন্ধ হয়ে গেলেও রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা যাতে অব্যাহত থাকে, সেই প্রস্তুতির ওপরই গুরুত্ব দিচ্ছেন তাঁরা। সূত্র: নিউজউইক
রিফর্মেশন কাজে গ্রাহকদের ৩ লাখ ডলারের বেশি আত্মসাৎ, ঠিকাদারের ৩০ বছরের কারাদণ্ড
আইএমএফে বেতনসহ ইন্টার্নশিপের সুযোগ, ১০–১২ সপ্তাহ ওয়াশিংটনে কাজের সুযোগ