সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

দু’বার প্রাণঘা তী ইনজেকশনেও বেঁচে যাওয়া ক্রিস্টা পাইককে কি আবার মৃ ত্যুদণ্ড দেওয়া হবে?

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: অক্টোবর ৭, ২০২৬ ১৬:২৯
দু’বার প্রাণঘা তী ইনজেকশনেও বেঁচে যাওয়া ক্রিস্টা পাইককে কি আবার মৃ ত্যুদণ্ড দেওয়া হবে?
দু’বার প্রাণঘা তী ইনজেকশনেও বেঁচে যাওয়া ক্রিস্টা পাইককে কি আবার মৃ ত্যুদণ্ড দেওয়া হবে?

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ইতিহাসে গত ২০০ বছরের মধ্যে প্রথম নারী হিসেবে গত ৩০ সেপ্টেম্বর মৃত্যুদণ্ড কার্যকরের কথা ছিল ক্রিস্টা পাইকের। কিন্তু দু'বার প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের পরও আশ্চর্যজনকভাবে প্রাণে বেঁচে যান এই নারী। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রাণঘাতী ইনজেকশন থেকে বেঁচে ফেরা প্রথম মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে মনে করা হচ্ছে তাকে।

 

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৫০ বছর বয়সী এই নারী সজাগ রয়েছেন এবং কথাও বলতে পারছেন। ১৯৯৫ সালের জানুয়ারিতে মাত্র ১৮ বছর বয়সে নিজের ১৯ বছর বয়সী সহপাঠী কলিন স্লেমারকে ঈর্ষার বশবর্তী হয়ে নির্মমভাবে হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। গত বুধবার ডেভিডসন কাউন্টি চ্যান্সেরি কোর্টে এক জরুরি শুনানিতে এই ব্যর্থ মৃত্যুদণ্ড কার্যকর সংক্রান্ত সব প্রমাণ সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত।

 

শুনানিতে টেনেসির সহকারী অ্যাটর্নি জেনারেল জন ডব্লিউ. আয়ার্স জানান, বর্তমানে ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের কোনো আদেশ নেই এবং নতুন করে আদেশ আসারও কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই। বিচারক আই’আশিয়া মাইলস জানতে চান, মৃত্যুদণ্ড কার্যকরের এই স্থগিতাদেশ কি স্থায়ী হবে, নাকি রাষ্ট্রপক্ষ এমন অবস্থান নেবে যে পাইকের মৃত্যুদণ্ড আর কখনোই কার্যকর করা হবে না? এর জবাবে আয়ার্স জানান, এ বিষয়ে মন্তব্য করার মতো অবস্থানে তিনি নেই এবং এই সিদ্ধান্তটি পুরোপুরি টেনেসি সুপ্রিম কোর্টের এখতিয়ারভুক্ত।

 

উল্লেখ্য, মৃত্যুদণ্ড কার্যকরে এই চরম ব্যর্থতার পরপরই টেনেসির গভর্নর বিল লি চলতি বছরের বাকি সব মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত ঘোষণা করে একটি স্বাধীন তদন্তের নির্দেশ দিয়েছেন।

 

এদিকে, ক্রিস্টা পাইকের আইনজীবী লুক ইহনেন জানিয়েছেন, রাষ্ট্রপক্ষ এমন কোনো প্রতিশ্রুতি দেয়নি যে ভবিষ্যতে তার মক্কেলের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না। ভবিষ্যতে যেকোনো আইনি লড়াইয়ের জন্য মৃত্যুদণ্ড কার্যকরের সময়কার প্রমাণাদি সংরক্ষণ করা অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন।

 

আইনজীবীরা পাইকের শাস্তি মওকুফ করার জন্য গভর্নর লির কাছে আবেদন জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের মৃত্যুদণ্ডের ইতিহাসে অন্য যেকোনো ব্যক্তির চেয়ে তিনি ইতিমধ্যে সবচেয়ে বেশি শাস্তি ভোগ করেছেন। এই যুক্তির প্রেক্ষিতে বিচারক মাইলস প্রমাণ সংরক্ষণের নির্দেশ দিয়ে বলেন, এই ঘটনাটি সম্পূর্ণ ব্যতিক্রমী। তাই মৃত্যুদণ্ড কার্যকর করার কক্ষে থাকা সব কিছু, নজরদারি ফুটেজ, ভিডিও, হাতে লেখা নোট, সাক্ষীদের বক্তব্য এবং এনক্রিপ্ট করা বার্তাগুলো যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

আমেরিকা

View more
যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা জালিয়াতিতে আড়াই লাখ ডলার জরিমানা, ১০ বছরের নিষেধাজ্ঞার প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা জালিয়াতিতে আড়াই লাখ ডলার জরিমানা, ১০ বছরের নিষেধাজ্ঞার প্রস্তাব

যুক্তরাষ্ট্রে এইচ-১বি (H-1B) ভিসা প্রোগ্রামের নিয়ম ভঙ্গকারী কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে কংগ্রেসে একটি নতুন বিল উত্থাপন করা হয়েছে। 'এইচ-১বি ভিসা ফ্রড ক্র্যাকডাউন অ্যাক্ট' নামের এই বিলটি আইনে পরিণত হলে আইন লঙ্ঘনকারী প্রতিষ্ঠানগুলোকে আড়াই লাখ ডলার পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে।   একই সঙ্গে এসব প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় অভিবাসন প্রোগ্রামগুলো থেকে সর্বোচ্চ ১০ বছরের জন্য নিষিদ্ধ করার প্রস্তাবও দেওয়া হয়েছে এই বিলে। গত ১ অক্টোবর টেক্সাসের রিপাবলিকান প্রতিনিধি বেথ ভ্যান ডুইন বিলটি কংগ্রেসে উত্থাপন করেন।   নতুন এই বিলের অন্যতম বড় পরিবর্তনটি আনা হয়েছে মূলত সেসব কোম্পানির বিরুদ্ধে, যারা এইচ-১বি প্রোগ্রামের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে মার্কিন কর্মীদের সরিয়ে বিদেশি কর্মী নিয়োগের চেষ্টা করে থাকে। এ ধরনের গুরুতর অপরাধ প্রমাণিত হলে বর্তমান ৩৫ হাজার ডলারের জরিমানার পরিমাণ বাড়িয়ে সর্বোচ্চ আড়াই লাখ ডলার করার প্রস্তাব দেওয়া হয়েছে।   মার্কিন কর্মীদের স্বার্থে আনা এই পরিবর্তনটিকে জরিমানার ক্ষেত্রে একটি বড় উল্লম্ফন হিসেবে দেখা হচ্ছে। এছাড়া অভিবাসন কার্যক্রমে অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞার মেয়াদও ৩ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করার কথা বলা হয়েছে। অন্যদিকে, ইচ্ছাকৃতভাবে এইচ-১বি-এর অন্যান্য নিয়ম ভাঙার ক্ষেত্রে জরিমানার সর্বোচ্চ সীমা ৫ হাজার ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব রাখা হয়েছে। এসব ক্ষেত্রে নিষেধাজ্ঞার ন্যূনতম মেয়াদ ২ বছর থেকে বাড়িয়ে ৫ বছর করা হবে।   জরিমানার পাশাপাশি নথিপত্র বা ডকুমেন্ট-সংক্রান্ত জালিয়াতির শাস্তিও বহুগুণ বাড়ানোর কথা বলা হয়েছে এই বিলে। বর্তমানে এ ধরনের অপরাধের জরিমানা ২৫০ থেকে ২ হাজার ডলারের মধ্যে থাকলেও, নতুন বিলে তা বাড়িয়ে ১ হাজার থেকে ১০ হাজার ডলার করার প্রস্তাব করা হয়েছে। অন্য একটি ক্যাটাগরিতে এই জরিমানা ২ হাজার থেকে ৫ হাজার ডলারের পরিবর্তে ২০ হাজার থেকে ৫০ হাজার ডলার পর্যন্ত হতে পারে।   এই বিলের উদ্যোক্তা বেথ ভ্যান ডুইন জানিয়েছেন, বর্তমান শাস্তির বিধানগুলো এইচ-১বি প্রোগ্রামের অপব্যবহার রোধে মোটেও যথেষ্ট নয়। তার মতে, যেসব কোম্পানি ইচ্ছাকৃতভাবে এই নিয়মের অপব্যবহার করে সস্তায় শ্রম কিনছে এবং মার্কিন অর্থনীতি ও কর্মীদের ক্ষতিগ্রস্ত করছে, তাদের বড় ধরনের আর্থিক শাস্তির সম্মুখীন হওয়া উচিত।   এই বিলে টেক্সাসের আরও পাঁচজন রিপাবলিকান আইনপ্রণেতা সহ-পৃষ্ঠপোষকতা করেছেন। তবে বিলটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং বর্তমানে এটি হাউজ জুডিশিয়ারি কমিটিতে পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে। এটি চূড়ান্তভাবে আইনে পরিণত হতে হলে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ ও সিনেটে পাস হওয়ার পর তাতে প্রেসিডেন্টের স্বাক্ষর প্রয়োজন হবে।   উল্লেখ্য, হাজার হাজার ভারতীয় কর্মীসহ বিদেশি পেশাজীবীরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানিতে বিশেষায়িত পদে কাজের জন্য ব্যাপকভাবে এই এইচ-১বি ভিসা ব্যবহার করে থাকেন। তবে নতুন বিলটিতে মূল শাস্তি প্রস্তাব করা হয়েছে কেবল নিয়ম ভঙ্গকারী নিয়োগদাতাদের জন্যই।

প্রকাশ: অক্টোবর ৭, ২০২৬ ১৭:৩২
গ্রিন কার্ড পাওয়া কঠিন করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একজোট বিশ্ববিদ্যালয় ও শ্রমিক সংগঠন

গ্রিন কার্ড পাওয়া কঠিন করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একজোট বিশ্ববিদ্যালয় ও শ্রমিক সংগঠন

রিয়েল এস্টেটে বিনিয়োগের আগে যে ৮ বিষয় অবশ্যই বিবেচনায় রাখবেন - মঞ্জুর আহমেদ

রিয়েল এস্টেটে বিনিয়োগের আগে যে ৮ বিষয় অবশ্যই বিবেচনায় রাখবেন - মঞ্জুর আহমেদ

দু’বার প্রাণঘা তী ইনজেকশনেও বেঁচে যাওয়া ক্রিস্টা পাইককে কি আবার মৃ ত্যুদণ্ড দেওয়া হবে?

দু’বার প্রাণঘা তী ইনজেকশনেও বেঁচে যাওয়া ক্রিস্টা পাইককে কি আবার মৃ ত্যুদণ্ড দেওয়া হবে?

যুক্তরাষ্ট্রে ধনকুবেরদের সম্পদে ৫% কর বসিয়ে ৪.৪ ট্রিলিয়ন ডলার আদায়ের পরিকল্পনা
যুক্তরাষ্ট্রে ধনকুবেরদের সম্পদে ৫% কর বসিয়ে ৪.৪ ট্রিলিয়ন ডলার আদায়ের পরিকল্পনা

যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনকুবেরদের বিপুল সম্পদের ওপর প্রতি বছর ৫ শতাংশ হারে সম্পদ কর (Wealth Tax) আরোপের এক ঐতিহাসিক প্রস্তাব তুলে ধরেছেন দেশটির প্রভাবশালী সিনেটর বার্নি স্যান্ডার্স। প্রতিনিধি পরিষদের সদস্য রো খান্নাকে সঙ্গে নিয়ে আনা এই নতুন প্রস্তাবে বলা হয়েছে, অন্তত ১০০ কোটি (১ বিলিয়ন) ডলার বা তার বেশি নিট সম্পদের অধিকারী ব্যক্তিদের ওপর এই কর কার্যকর হবে।   বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ৯৩৮ জন এমন ধনকুবের রয়েছেন, যাদের সম্মিলিত সম্পদের পরিমাণ আনুমানিক ৮ দশমিক ২ ট্রিলিয়ন ডলার। অর্থনীতিবিদদের হিসাব অনুযায়ী, এই কর বাস্তবায়ন করা গেলে আগামী এক দশকে প্রায় ৪ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারের বিপুল রাজস্ব আদায় করা সম্ভব হবে।   এই বিশাল রাজস্ব কীভাবে পুনর্বণ্টন ও জনকল্যাণে ব্যয় করা হবে, তার একটি বিস্তারিত রূপরেখাও প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে কর আদায়ের প্রথম বছরেই বার্ষিক দেড় লাখ ডলার বা তার কম আয় করা পরিবারের প্রতিটি সদস্যকে ৩ হাজার ডলার করে সরাসরি নগদ অর্থ পাঠানো হবে।   অর্থাৎ, চার সদস্যের একটি যোগ্য পরিবার এককালীন ১২ হাজার ডলার সহায়তা পাবে। কেবল নগদ অর্থ প্রদানই নয়, সরকারি স্কুলের শিক্ষকদের বার্ষিক ন্যূনতম বেতন ৬০ হাজার ডলারে উন্নীত করা, মেডিকেয়ার সেবায় দাঁত, চোখ ও কানের চিকিৎসার অন্তর্ভুক্তি, সাশ্রয়ী আবাসনের পরিধি বাড়ানো, চাইল্ডকেয়ারের ব্যয় হ্রাস এবং মেডিকেইডের মাধ্যমে হোম কেয়ার সেবা সম্প্রসারণের উদ্যোগও এতে অন্তর্ভুক্ত রয়েছে।   প্রস্তাবিত এই কর ব্যবস্থাটি অত্যন্ত সুনির্দিষ্ট; এটি কেবল শতকোটিপতিদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। উদাহরণস্বরূপ, কারও মোট সম্পদ ৯৯ কোটি ৯০ লাখ ডলার হলেও তাকে কোনো কর দিতে হবে না, কিন্তু কারও সম্পদ ১০ বিলিয়ন ডলার হলে তাকে বছরে প্রায় ৫০ কোটি ডলার কর দিতে হবে।   তীব্র রাজনৈতিক বিভাজনের কারণে মার্কিন কংগ্রেসে প্রস্তাবটি পাস হওয়া বেশ চ্যালেঞ্জিং হলেও বিশ্লেষকদের মতে, ধনকুবেরদের সরাসরি করের আওতায় এনে রাষ্ট্রীয় বৈষম্য কমানো এবং জনকল্যাণমূলক খাতে অর্থায়নের ক্ষেত্রে এটি সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে বড় ও আলোচিত প্রচেষ্টা।

প্রকাশ: অক্টোবর ৭, ২০২৬ ১৬:৩
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আবারও সুদের হার বাড়ানোর ইঙ্গিত ফেডারেল রিজার্ভের

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আবারও সুদের হার বাড়ানোর ইঙ্গিত ফেডারেল রিজার্ভের

নিউইয়র্কে সম্পর্ক জোড়া লাগাতে এসে প্রেমিকা ও ৫ মাসের শিশুকে  ১৫ তলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ

নিউইয়র্কে সম্পর্ক জোড়া লাগাতে এসে প্রেমিকা ও ৫ মাসের শিশুকে ১৫ তলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ

যুক্তরাষ্ট্রের ইউটায় চিকিৎসকের বদলে এআই দেবে প্রেসক্রিপশন, শুরু হচ্ছে পরীক্ষামূলক কার্যক্রম

যুক্তরাষ্ট্রের ইউটায় চিকিৎসকের বদলে এআই দেবে প্রেসক্রিপশন, শুরু হচ্ছে পরীক্ষামূলক কার্যক্রম

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে পরিত্যক্ত গুদামঘর রূপান্তর করে গৃহহীনদের জন্য তৈরি হলো ১০০টি বাড়ি
যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে পরিত্যক্ত গুদামঘর রূপান্তর করে গৃহহীনদের জন্য তৈরি হলো ১০০টি বাড়ি

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে গৃহহীন মানুষদের জন্য এক অনন্য ও অনুপ্রেরণামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেখানকার একটি পুরনো ও পরিত্যক্ত গুদামঘরকে রূপান্তর করা হয়েছে ১০০টি ছোট বা ‘টাইনি’ হোমে। ‘অ্যাভিভো ভিলেজ’ নামের এই বিশেষ আশ্রয়কেন্দ্রটি রাস্তায় থাকা অসহায় মানুষদের নিজস্ব, উষ্ণ এবং সম্পূর্ণ নিরাপদ একটি ব্যক্তিগত ঠিকানা নিশ্চিত করছে।   তবে এটি কেবল একটি সাধারণ আশ্রয়কেন্দ্র বা রাত কাটানোর জায়গা নয়; বরং এটি নতুন করে জীবন শুরু করার এক পূর্ণাঙ্গ কেন্দ্র। এখানে বসবাসকারীরা নিরাপদ আশ্রয়ের পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, মাদকাসক্তি থেকে মুক্তি এবং স্থায়ী বাসস্থান খুঁজে পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা পেয়ে থাকেন।   প্রতিষ্ঠার পর থেকে এরই মধ্যে শত শত গৃহহীন মানুষ এখানে আশ্রয় নিয়েছেন এবং তাদের অনেকেই এই সহায়তার মাধ্যমে নিজেদের স্থায়ী ঠিকানায় স্থানান্তরিত হতে সক্ষম হয়েছেন।   উদ্যোক্তারা বিশ্বাস করেন, সব হারিয়ে পথে বসা মানুষদের জীবন নতুন করে সাজানোর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা। ‘অ্যাভিভো ভিলেজ’-এর এই সফল উদ্যোগ আবারও প্রমাণ করেছে যে, একটুখানি সহযোগিতা ও রাতে নিশ্চিন্তে ঘুমানোর মতো নিরাপদ জায়গা পেলে একজন মানুষ নিজের জীবনকে পুরোপুরি বদলে ফেলার সাহস ফিরে পান।

প্রকাশ: অক্টোবর ৭, ২০২৬ ১৩:৩৪
ওয়াশিংটন অঙ্গরাজ্যের টাকোমা শহর

টাকোমায় ৪ কোটি ডলারের বাজেট ঘাটতি, চাকরি কাটার পাশাপাশি কর বাড়ানোর পরিকল্পনা

ছবি ডিজাইন আমেরিকা বাংলা।

আটলান্টাসহ যুক্তরাষ্ট্রে পানির বিল এক দশকে ৬২ শতাংশ বেড়েছে, বাড়ছে পরিবারের খরচের চাপ

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ২২ বছর বয়সী শিক্ষার্থী ডিলান শান আশার চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। ছবি: সংগৃহীত

মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ২২ বছরের ছাত্র নিখোঁজ, চার দিনেও মেলেনি সন্ধান

0 Comments