সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

মিশিগানে অপরিচিত মানুষকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ১৯ বছরের হেজাম হুসেইন

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: অক্টোবর ৮, ২০২৬ ৮:২৩
মিশিগানে অপরিচিত মানুষকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ১৯ বছরের হেজাম হুসেইন
মিশিগানে অপরিচিত মানুষকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ১৯ বছরের হেজাম হুসেইন

যুক্তরাষ্ট্রের মিশিগানে হাইওয়েতে দুর্ঘটনার শিকার অপরিচিত মানুষদের সাহায্য করতে গিয়ে গাড়িচাপায় প্রাণ হারিয়েছেন ১৯ বছর বয়সী এক মুসলিম তরুণ। নিহতের নাম হেজাম হুসেইন। তিনি মিশিগানের ডিয়ারবর্ন শহরের বাসিন্দা ছিলেন। গত শনিবার (৩ অক্টোবর) গভীর রাতে সাউথফিল্ড এলাকায় লজ ফ্রিওয়েতে দুর্ঘটনাকবলিত ব্যক্তিদের সাহায্য করার সময় আরেকটি গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়। সোমবার ডিয়ারবর্নে তাঁর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। তরুণের এমন মৃত্যুতে পরিবার, বন্ধুবান্ধব ও স্থানীয় মুসলিম কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

 

মিশিগান স্টেট পুলিশের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম সিবিএস ডেট্রয়েট জানিয়েছে, শনিবার রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে সাউথফিল্ডের নাইন মাইল রোডের কাছে এম-১০ লজ ফ্রিওয়ের দক্ষিণমুখী অংশে দুটি গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর একটি গাড়ি বিকল হয়ে হাইওয়ের বাঁ পাশের দুটি লেন আটকে দেয়।

 

ঠিক সেই সময় ওই হাইওয়ে দিয়ে যাচ্ছিলেন হেজাম হুসেইন। দুর্ঘটনাটি দেখে তিনি নিজের গাড়ি রাস্তার ডান পাশের শোল্ডারে থামান। এরপর গাড়ি থেকে নেমে হাইওয়ে পার হয়ে দুর্ঘটনাকবলিত মানুষদের সাহায্য করতে এগিয়ে যান।

 

পুলিশ জানিয়েছে, হুসেইন প্রথম দুর্ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। তিনি কেবল বিপদে পড়া মানুষদের সাহায্য করার উদ্দেশ্যে গাড়ি থামিয়েছিলেন।

 

কিন্তু সাহায্য করার সময়ই ঘটে আরেকটি দুর্ঘটনা। হাইওয়ে দিয়ে আসা একটি গাড়ির চালক সামনে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা গাড়িটি এড়ানোর চেষ্টা করেন। এ সময় নিয়ন্ত্রণ সামলাতে গিয়ে তাঁর গাড়িটি হুসেইনকে ধাক্কা দেয়।

 

গুরুতর আহত অবস্থায় হুসেইনকে বাঁচানোর চেষ্টা করেন মিশিগান স্টেট পুলিশ, সাউথফিল্ড পুলিশ এবং ফায়ার ডিপার্টমেন্টের জরুরি উদ্ধারকর্মীরা। ঘটনাস্থলেই তাঁকে সিপিআরসহ জরুরি চিকিৎসা দেওয়া হয়। তবে সব চেষ্টা ব্যর্থ করে ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করা হয়।

 

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, যে চালকের গাড়ির ধাক্কায় হুসেইনের মৃত্যু হয়েছে, তিনি ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যাননি। বরং সেখানে অবস্থান করে তদন্তকারীদের সহযোগিতা করেছেন।

 

প্রাথমিকভাবে দুর্ঘটনার সঙ্গে অ্যালকোহল কিংবা মাদকের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ আনা হয়নি। মিশিগান স্টেট পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার তদন্ত চলমান রয়েছে।

 

এদিকে সোমবার (৫ অক্টোবর) ডিয়ারবর্নে হেজাম হুসেইনের জানাজা ও দাফন অনুষ্ঠিত হয়। স্থানীয় মুসলিম কমিউনিটির সদস্য, আত্মীয়স্বজন ও বন্ধুরা তাঁকে শেষবিদায় জানাতে উপস্থিত হন।

 

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিবারের সদস্য ও পরিচিতজনেরা। তাঁদের কাছে হুসেইন ছিলেন শান্ত স্বভাবের, ভদ্র এবং অন্যের প্রয়োজনে এগিয়ে আসা একজন তরুণ।

 

সিবিএস ডেট্রয়েটকে দেওয়া সাক্ষাৎকারে হুসেইনের চাচাতো ভাই আবদুল গালেব জানান, অপরিচিত মানুষকে সাহায্য করার জন্য গাড়ি থামানোর ঘটনা হুসেইনের স্বভাবের সঙ্গেই মিলে যায়। তিনি সব সময় অন্যের প্রয়োজনে এগিয়ে আসতে চাইতেন।

 

হুসেইনের বন্ধু মোহাম্মদ হাসান ও হাচ আলসায়েদিও তাঁকে একজন দয়ালু ও সাহায্যপ্রবণ মানুষ হিসেবে স্মরণ করেছেন। তাঁদের ভাষায়, হুসেইনের ব্যবহার ও মানুষের প্রতি আন্তরিকতা তাঁকে পরিচিতজনদের কাছে বিশেষ করে তুলেছিল।

 

হুসেইনের সাবেক একজন শিক্ষকও তাঁর স্মৃতিচারণ করেছেন। স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি জানান, হুসেইন ছিলেন শান্ত, বিনয়ী, ভদ্র ও শ্রদ্ধাশীল একজন শিক্ষার্থী। অন্যকে সাহায্য করার মানসিকতাও তাঁর মধ্যে ছিল।

 

দুর্ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী কেনেডি মনক্রিফ স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউডিআইভি লোকাল ফোরকে জানিয়েছেন, তিনি ও তাঁর বান্ধবী একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে প্রথম দুর্ঘটনাটি দেখতে পান। এরপর তাঁরা রাস্তার পাশে গাড়ি থামিয়ে ৯১১ নম্বরে ফোন করেন।

 

কিছুক্ষণের মধ্যেই আরেকটি গাড়ি এসে থামে। সেই গাড়ির চালক ছিলেন হেজাম হুসেইন। তিনি গাড়ি থেকে নেমে দুর্ঘটনাকবলিত ব্যক্তিদের সাহায্য করতে এগিয়ে যান। এর কয়েক মিনিটের মধ্যেই তাঁকে আরেকটি গাড়ি ধাক্কা দেয়।

 

প্রত্যক্ষদর্শী মনক্রিফ হুসেইনকে একজন নিঃস্বার্থ মানুষ হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, নিজের নিরাপত্তার কথা না ভেবে অপরিচিত মানুষের বিপদে এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে হুসেইন মানবিকতার পরিচয় দিয়েছেন।

 

হুসেইনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে শোক প্রকাশ করেছেন। স্থানীয় মুসলিম কমিউনিটির সদস্যরা তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য দোয়া করেছেন।

 

অনেকে আল্লাহর কাছে হুসেইনকে জান্নাত দান এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেওয়ার প্রার্থনা জানিয়েছেন।

 

এদিকে দুর্ঘটনার পর হাইওয়েতে অন্যদের সাহায্য করতে গিয়ে প্রাণ হারানোর ঘটনাটি সড়ক নিরাপত্তা নিয়েও নতুন করে আলোচনা তৈরি করেছে।

 

মিশিগান স্টেট পুলিশের লেফটেন্যান্ট টাই হাওয়ার্ড স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হাইওয়েতে দুর্ঘটনা ঘটলে সাধারণ মানুষ অনেক সময় সাহায্য করতে গাড়ি থেকে নেমে পড়েন। কিন্তু দ্রুতগতির যানবাহন চলাচলের কারণে এ ধরনের পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হতে পারে।

 

তিনি পরামর্শ দিয়েছেন, হাইওয়েতে দুর্ঘটনা দেখলে নিরাপদ অবস্থান থেকে জরুরি সেবায় ফোন করা উচিত। কারণ পুলিশ ও জরুরি উদ্ধারকর্মীদের নিরাপদে রাস্তা নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনাকবলিত ব্যক্তিদের উদ্ধারের জন্য বিশেষ প্রশিক্ষণ ও সরঞ্জাম রয়েছে।

 

মিশিগানের মুভ ওভার আইন অনুযায়ী, জরুরি সেবার গাড়ি নির্ধারিত সতর্কতামূলক আলো জ্বালিয়ে রাস্তার পাশে অবস্থান করলে অন্য চালকদের পরিস্থিতি অনুযায়ী লেন পরিবর্তন অথবা গতি কমিয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হয়।

 

হেজাম হুসেইনের মৃত্যু তাঁর পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি হয়ে এসেছে। মাত্র ১৯ বছর বয়সে তাঁর জীবন শেষ হলেও শেষ মুহূর্তে অপরিচিত মানুষের পাশে দাঁড়ানোর ঘটনাটি স্থানীয় কমিউনিটির মানুষের মনে গভীর ছাপ ফেলেছে।

 

মিশিগান স্টেট পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ ও পরিস্থিতি নির্ধারণে তদন্ত অব্যাহত রয়েছে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ভয়াবহ ঝড়-বন্যার শঙ্কা, বিপর্যস্ত হতে পারে থ্যাংকসগিভিংয়ের ভ্রমণ
যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ভয়াবহ ঝড়-বন্যার শঙ্কা, বিপর্যস্ত হতে পারে থ্যাংকসগিভিংয়ের ভ্রমণ

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অতিসক্রিয় জেট স্ট্রিমের প্রভাবে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে একের পর এক শক্তিশালী ঝড় আঘাত হানতে যাচ্ছে। ফক্স ফোরকাস্ট সেন্টারের পূর্বাভাস অনুযায়ী, থ্যাংকসগিভিং ছুটির পুরো সপ্তাহজুড়ে প্যাসিফিক নর্থওয়েস্ট থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত নিচু এলাকাগুলোতে প্রবল বর্ষণ ও ঝোড়ো হাওয়া বয়ে যাবে এবং উঁচু পার্বত্য অঞ্চলগুলো কয়েক ফুট পুরু তুষারে ঢাকা পড়বে।   মাত্র কয়েক দিন আগেই শক্তিশালী ‘অ্যাটমোস্ফিয়ারিক রিভার’ বা বায়ুমণ্ডলীয় নদীর প্রভাবে সৃষ্ট বন্যায় সান ফ্রান্সিসকোতে শতাব্দীপ্রাচীন বৃষ্টিপাতের রেকর্ড ভেঙে গেছে এবং লক্ষাধিক মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। সেই ক্ষত শুকানোর আগেই নতুন এই ঝড়ের সারি উপকূলীয় জনপদ ও ছুটিতে ঘরমুখো লাখো মানুষের জন্য চরম বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।   আবহাওয়াবিদদের তথ্যমতে, আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রথম ঝড়টি আঘাত হানবে, যার প্রভাবে ওয়াশিংটন অঙ্গরাজ্য থেকে শুরু করে উত্তর ক্যালিফোর্নিয়া পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাত হবে। ইতোমধ্যে পানিতে টইটম্বুর হয়ে থাকা ক্যালিফোর্নিয়ার মাটিতে নতুন এই বর্ষণ আকস্মিক বন্যার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেবে।   বৃষ্টির পাশাপাশি প্রবল ঝোড়ো বাতাসের কারণে সিয়াটল-টাকোমা এবং সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ফ্লাইট বিলম্ব ও বাতিলের বড় ধরনের আশঙ্কা দেখা দিয়েছে। সপ্তাহজুড়ে চলমান এই বৈরী আবহাওয়ায় সিয়েরা নেভাদা, ক্যাসকেডস এবং রকি পর্বতমালায় ভারী তুষারপাতের ফলে পার্বত্য মহাসড়কগুলোতে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়তে পারে।   স্থলভাগে ঝড়-বৃষ্টির পাশাপাশি প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়ে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে সম্ভাব্য সর্বোচ্চ উচ্চতার জোয়ার বা ‘কিং টাইড’। এল নিনো পরিস্থিতি ও চন্দ্রচক্রের প্রভাবে এই জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয়ে উপকূলীয় নিচু এলাকায় জলোচ্ছ্বাস ও তীব্র সৈকত ভাঙন ঘটাতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।   সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় উত্তর ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো থেকে সান পাবলো বে পর্যন্ত আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পর্যন্ত উপকূলীয় বন্যার সতর্কতা (কোস্টাল ফ্লাড ওয়ার্নিং) জারি করা হয়েছে। এ ছাড়া দক্ষিণে লস অ্যাঞ্জেলেসের উত্তর অংশ থেকে সান দিয়েগো পর্যন্ত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উপকূলীয় বন্যার পরামর্শক বার্তা কার্যকর থাকবে।   থ্যাংকসগিভিংয়ের ছুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে লাখ লাখ মানুষ সড়ক ও আকাশপথে ভ্রমণের প্রস্তুতি নেওয়ায় এই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেশটির পরিবহন ব্যবস্থায় বড় ধরনের অচলাবস্থা তৈরি করতে পারে। তুষারপাত ও প্লাবিত সড়কের কারণে মহাসড়কে যানজট ও ধীরগতির পাশাপাশি বিমানবন্দরগুলোতে কম দৃশ্যমানতা এবং ঝোড়ো হাওয়ার প্রভাবে ফ্লাইট বিপর্যয়ের ঢেউ পশ্চিম উপকূল ছাড়িয়ে পুরো দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।   বিশেষ করে সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ সালে এখন পর্যন্ত আবহাওয়াজনিত কারণে প্রায় ১২ হাজার ৭০০টি ফ্লাইট বিলম্বিত হওয়ার পর নতুন এই ঝড় পরিস্থিতিকে আরও নাজুক করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১০:৩৯
লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটে ওঠার সময় আইসিইর অভিযান, নারীকে মাটিতে ফেলে গ্রেফতার

লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটে ওঠার সময় আইসিইর অভিযান, নারীকে মাটিতে ফেলে গ্রেফতার

স্নায়ুবিজ্ঞান সম্মেলনে গবেষণা উপস্থাপনের পর প্রিন্সটনের পিএইচডি শিক্ষার্থী ইভা ই শিয়েকে আটক করেছে আইসিই। ছবি: সংগৃহীত

সম্মেলন শেষে বিমানবন্দরে আইসিইর হাতে আটক প্রিন্সটনের পিএইচডি শিক্ষার্থী

ফ্লোরিডায় গাড়িচাপায় বৃদ্ধার মৃ ত্যু, অভিযুক্ত ভেনেজুয়েলান অভিবাসীর বিরুদ্ধে মা মলা হচ্ছে না

ফ্লোরিডায় গাড়িচাপায় বৃদ্ধার মৃ ত্যু, অভিযুক্ত ভেনেজুয়েলান অভিবাসীর বিরুদ্ধে মা মলা হচ্ছে না

ব্রুকলিনের উডহাল হাসপাতালে স্পেশাল অফিসার নিয়োগে ৯ ডিসেম্বর বিশেষ আয়োজন করছে এনওয়াইসি হেলথ প্লাস হসপিটালস। ছবি: সংগৃহীত
ব্রুকলিনের উডহাল হাসপাতালে স্পেশাল অফিসার নিয়োগ, শুরুতেই বেতন ৪০,৪৮০ ডলার

নিউ ইয়র্কের ব্রুকলিনে স্পেশাল অফিসার পদে নিয়োগের জন্য ৯ ডিসেম্বর বুধবার একটি আয়োজন করছে এনওয়াইসি হেলথ প্লাস হসপিটালস। উডহাল হাসপাতালে অনুষ্ঠেয় এই আয়োজনে অংশ নিতে আগ্রহীদের আগে নিবন্ধন করতে হবে। পদটিতে শুরুর বার্ষিক বেতন ৪০ হাজার ৪৮০ ডলার। পাঁচ বছর পর তা বেড়ে হবে ৫৮ হাজার ৩৪৫ ডলার।    হাসপাতালের ওয়েবসাইটে প্রকাশিত সময়সূচি অনুযায়ী, নিয়োগ আয়োজনের দুটি সেশন রয়েছে। প্রথমটি স্থানীয় সময় সকাল ১০টা থেকে ১১টা, দ্বিতীয়টি দুপুর ২টা থেকে ৩টা। আয়োজনের ঠিকানা ব্রুকলিনের ৭৬০ ব্রডওয়ে, নিউ ইয়র্ক ১১২০৬। সংস্থার ক্যারিয়ার পেজে ‘উডহাল স্পেশাল অফিসার রিক্রুটমেন্ট ইভেন্ট’ থেকে নিবন্ধন করা যাবে।    আবেদনকারীর বয়স অন্তত ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে হাইস্কুল ডিপ্লোমা বা সমমানের জিইডি গ্রহণ করা হবে। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাধ্যতামূলক। চাকরিতে থাকাকালে নিউ ইয়র্ক সিটির পাঁচটি বরোর যেকোনো একটিতে বসবাস করতে হবে। কিছু দায়িত্বের জন্য নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বৈধ ড্রাইভার লাইসেন্সও লাগতে পারে।    অস্ত্র শনাক্তকরণ ব্যবস্থার প্রশিক্ষণ শেষ করলে স্পেশাল অফিসাররা বছরে অতিরিক্ত ৫ হাজার ডলার পাবেন। চাকরির সুবিধার মধ্যে রয়েছে পেনশন ও অবসরকালীন সঞ্চয় পরিকল্পনা। সপ্তাহে অন্তত ২০ ঘণ্টা কাজের জন্য নিয়োগ পাওয়া কর্মীরা স্বাস্থ্যসুবিধা পাবেন। বেতনসহ ছুটি প্রযোজ্য শ্রমচুক্তি অনুযায়ী নির্ধারিত হবে।    সূত্র: এনওয়াইসি হেলথ প্লাস হসপিটালস

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ৯:৩৩
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে উড্ডয়নের আগে খাঁচা থেকে পালাল বিড়াল, ফ্লোরিডাগামী ফ্লাইটে বিলম্ব

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে উড্ডয়নের আগে খাঁচা থেকে পালাল বিড়াল, ফ্লোরিডাগামী ফ্লাইটে বিলম্ব

অপরাহ উইনফ্রে। ছবি: অ্যাফ্রোডাইটি-ইন-এনওয়াইসি / উইকিমিডিয়া কমন্স / সিসি বাই ২.০। ছবিটি ক্রপ করেছে আমেরিকা বাংলা

উপস্থাপনার গণ্ডি পেরিয়ে মানবসেবায় অপরাহ উইনফ্রে, তাঁর বৃত্তিতে স্নাতক প্রায় ৮০০ শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রের হিউস্টনে চলন্ত গাড়ি থেকে পড়ে যায় শিশু , চালকের বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ

যুক্তরাষ্ট্রের হিউস্টনে চলন্ত গাড়ি থেকে পড়ে যায় শিশু , চালকের বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ

‘আল্লাহর নির্দেশে’ ২৮ বছর বয়সী তরুণীকে হ ত্যা, কারাগারে বসে দায় স্বীকার সাবেক এনওয়াইপিডি কর্মকর্তার
‘আল্লাহর নির্দেশে’ ২৮ বছর বয়সী তরুণীকে হ ত্যা, কারাগারে বসে দায় স্বীকার সাবেক এনওয়াইপিডি কর্মকর্তার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে প্রাতর্ভ্রমণ ও দৌড়ানোর সময় ২৮ বছর বয়সী এক তরুণীকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যার দায় স্বীকার করেছেন নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) সাবেক এক কর্মকর্তা। ২৭ বছর বয়সী অভিযুক্ত ওই সাবেক কর্মকর্তার নাম সায়েদ মোহাসিব। বর্তমানে রাইকার্স আইল্যান্ড কারাগারে বন্দী থাকা অবস্থায় মার্কিন সংবাদমাধ্যম ‘নিউইয়র্ক পোস্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অকপটে এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন এবং দাবি করেন, ‘আল্লাহর নির্দেশেই’ তিনি ওই তরুণীকে হত্যা করেছেন।   পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, নিহত তরুণীর নাম কেটি সুয়ারেজ (২৮), যিনি পেশায় একজন ব্যাংক টেলার ছিলেন। আসন্ন নিউইয়র্ক সিটি ম্যারাথনের প্রস্তুতির অংশ হিসেবে গত ৩০ অক্টোবর ব্রুকলিনের বাথ বিচ এলাকার ওয়াটারফ্রন্ট ধরে দৌড়াচ্ছিলেন তিনি। সে সময় কোনো পূর্বপরিচয় বা উসকানি ছাড়াই তার ওপর অতর্কিত হামলা চালিয়ে ঘাড়ে দুবার ছুরিকাঘাত করা হয়। পরে কেটির বাবা রক্তাক্ত ও অচেতন অবস্থায় মেয়েকে উদ্ধার করেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে ‘ব্রেইন ডেড’ ঘোষণা করেন এবং তিন দিন লাইফ সাপোর্টে থাকার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন কেটি।   ‘নিউইয়র্ক পোস্ট’-এর প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারে সাক্ষাৎকার দেওয়ার সময় সায়েদ মোহাসিবের মুখে এক ধরনের অস্বাভাবিক হাসি ও নির্বিকার অভিব্যক্তি দেখা যায়। তিনি জানান, ঘটনার দুই দিন আগে থেকেই নাকি তিনি এমন নির্দেশ পাচ্ছিলেন এবং ৩০ অক্টোবর বাড়ি থেকে ছুরি নিয়ে বেরিয়ে সামনে থাকা কেটিকে হত্যা করেন।   হত্যাকাণ্ডের আট দিন পর অর্থাৎ ৭ নভেম্বর ব্রুকলিনের বেনসনহার্স্ট এলাকার নিজ বাসার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। শুরুতে গোয়েন্দাদের কাছে হত্যার বিষয়টি অস্বীকার করলেও পরে তিনি দায় স্বীকার করে নেন। এমনকি নিহতের পরিবারের উদ্দেশে কোনো বার্তা আছে কি না জানতে চাইলে নির্বিকারভাবে ‘না’ বলে জানান, তিনি কেবল আদেশ পালন করেছেন।   আদালতের নথিপত্র ও স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউএবিসি-র তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের পর মোহাসিব বাসায় ফিরে রক্তমাখা কাপড় ও ছুরিটি অ্যাপার্টমেন্টের বিপরীতে থাকা ময়লা ফেলার নালায় (গারবেজ শ্যুট) ফেলে দেন এবং রক্তের দাগ পরিষ্কার করেন।   এরপর তিনি বাথ বিচের পিএস ২০০ এলিমেন্টারি স্কুলে প্যারাপ্রফেশনাল হিসেবে নিজের কর্মস্থলে যোগ দেন, যেখানে সহকর্মীরা তাকে অসংলগ্ন কথাবার্তা বলতে ও অস্বাভাবিক আচরণ করতে দেখেন। কেটির মরদেহ উদ্ধারের তিন দিন পর তাকে কেবল অন্তর্বাস পরা অবস্থায় বাসা থেকে বের হতেও দেখা গিয়েছিল।   উল্লেখ্য, ২০২২ সালে মাত্র ছয় সপ্তাহ এনওয়াইপিডিতে কাজ করার পর তিনি মার্কিন মেরিন কোরে যোগ দেন, তবে মানসিকভাবে অযোগ্য বিবেচিত হওয়ায় সেখান থেকে তাকে বরখাস্ত করা হয়। তিন মাস পর তিনি আবারও এনওয়াইপিডিতে ফেরার চেষ্টা করলে অসংলগ্ন আচরণের কারণে তাকে বেলভিউ হাসপাতালে পাঠানো হয়েছিল।   এর আগে ২০২৪ সালেও নিজ মা ও বোনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল মোহাসিবের বিরুদ্ধে। তবে তার মা ফাতমা মোহাসিব ছেলের বিরুদ্ধে পরিবার বা প্রতিবেশীদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করলেও দীর্ঘদিন ধরে ছেলের গুরুতর মানসিক সমস্যার কথা স্বীকার করেছেন।   তিনি জানান, সায়েদ একাধিকবার মানসিক হাসপাতালে ভর্তি ছিলেন এবং একটানা সর্বোচ্চ দুই মাস চিকিৎসাধীন ছিলেন। নিহত কেটির মা-বাবার প্রতি গভীর সমবেদনা জানিয়ে ফাতমা বলেন, তারা যেমন তাদের মেয়েকে হারিয়েছেন, তেমনি তিনিও তার ছেলেকে হারিয়েছেন। অন্যদিকে মেয়েকে হারিয়ে শোকে স্তব্ধ কেটির মা ইয়াসিরা সুয়ারেজ বলেন, এই ঘটনায় তাদের পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে। বর্তমানে সেকেন্ড-ডিগ্রি হত্যা মামলায় অভিযুক্ত সায়েদ মোহাসিবকে আগামী ৪ ডিসেম্বর আদালতে হাজির করার কথা রয়েছে।

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ৮:৩১
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় হাম শনাক্ত হওয়ার পর পাঁচ বছরের কম বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত

ভার্জিনিয়ায় হামে আক্রান্ত শিশুর মৃত্যু, অঙ্গরাজ্যে এ বছরের প্রথম মৃত্যুর খবর দিল স্বাস্থ্য বিভাগ

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আইসিইর গুলিতে নিহত অভিবাসীর স্মরণে বিশেষ  দিবস পালনের বিল প্রস্তাব

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আইসিইর গুলিতে নিহত অভিবাসীর স্মরণে বিশেষ দিবস পালনের বিল প্রস্তাব

যুক্তরাষ্ট্রের মিশিগানে রোগীদের তথ্য চুরি করে প্রায় ১৭ লাখ ডলার প্রতারণা, নার্সের ৪ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের মিশিগানে রোগীদের তথ্য চুরি করে প্রায় ১৭ লাখ ডলার প্রতারণা, নার্সের ৪ বছরের কারাদণ্ড

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...