ফেসবুকে ২০০ ডলার হারিয়ে অভিযোগ করতে গিয়ে আরও ১৩ অ্যাকাউন্টের তথ্য দিলেন প্রতারককে
ফেসবুক মার্কেটপ্লেসে ট্র্যাক্টর কেনার জন্য ২০০ ডলার অগ্রিম পাঠিয়ে প্রতারণার শিকার হন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ডোনা শাক। ঘটনাটি ফেসবুকে জানাতে গিয়ে তিনি গুগলে পাওয়া একটি ভুয়া কাস্টমার সার্ভিস নম্বরে ফোন করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, সেখানেই দ্বিতীয়বার প্রতারণার শিকার হয়ে সোশ্যাল সিকিউরিটি নম্বরসহ ১৩টি অ্যাকাউন্টের তথ্য দিয়ে ফেলেন তিনি।
ল্যাংকাস্টার কাউন্টির ডোনা স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউজিএএলকে জানান, মার্কেটপ্লেসে একটি ছোট ট্র্যাক্টরের বিজ্ঞাপন দেখে তিনি বিক্রেতার সঙ্গে যোগাযোগ করেন। ওই বিক্রেতা তাঁর পরিবারের দুজনের ফেসবুক ফ্রেন্ড ছিলেন। তাই ২০০ ডলার অগ্রিম পাঠান। কিছুক্ষণ পর বিক্রেতার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং তাঁর প্রোফাইলও আর দেখা যায়নি।
অভিযোগ জানাতে ফেসবুকের কাস্টমার সার্ভিস নম্বর খুঁজে ফোন করলে এক ব্যক্তি নিজেকে প্রতিষ্ঠানের প্রতিনিধি পরিচয় দেন। ডোনার দাবি, ওই ব্যক্তি তাঁকে বলেন, বিক্রেতা হয়তো তাঁর ফোনের তথ্যেও প্রবেশ করতে পেরেছেন। অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা ও কার্ডগুলো বাতিল করার কথা বলে তিনি ডোনার সোশ্যাল সিকিউরিটি নম্বর এবং ব্যাংক ও ক্রেডিট কার্ডের তথ্য চান। ডোনা ১৩টি অ্যাকাউন্টের তথ্য দেন। পরে বুঝতে পারেন, নম্বরটি ভুয়া ছিল।
ডোনা এখন সংশ্লিষ্ট কার্ডগুলোর পরিবর্তে নতুন কার্ড পাওয়ার অপেক্ষায় আছেন। দ্বিতীয় ঘটনায় তাঁর অ্যাকাউন্ট থেকে কত টাকা নেওয়া হয়েছে, এমন কোনো অঙ্ক নিশ্চিত করা হওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন সতর্ক করেছে, সার্চ রেজাল্টে পরিচিত প্রতিষ্ঠানের নামে ভুয়া কাস্টমার সার্ভিস নম্বর দেখাতে পারে প্রতারকেরা। কোনো প্রতিষ্ঠানে অভিযোগ জানাতে হলে সরাসরি তার অফিশিয়াল অ্যাপ বা ওয়েবসাইটে দেওয়া যোগাযোগের ব্যবস্থা ব্যবহার করার পরামর্শ সংস্থাটির। সোশ্যাল সিকিউরিটি নম্বর বা আর্থিক তথ্য প্রতারকের হাতে গেলে সংশ্লিষ্ট ব্যাংকে দ্রুত জানানো এবং পরিচয় চুরির ঝুঁকি মোকাবিলায় ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দিয়েছে কমিশন।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট বা এলএইউএসডি শিক্ষার্থীদের দেওয়া যন্ত্রগুলোতে গুগল সার্চের এআই-তৈরি সারসংক্ষেপ বা ‘এআই ওভারভিউ’ সুবিধা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। প্রায় পাঁচ লাখ শিক্ষার্থীর এই স্কুল জেলায় এখন সাধারণ অনুসন্ধান ফলাফলের ওপর এআইয়ের তৈরি সংক্ষিপ্ত উত্তর দেখা যাচ্ছে না, যদিও শিক্ষক ও কর্মীদের ক্ষেত্রে এই সুবিধা বহাল রয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপিসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, শিক্ষাবিদ, অভিভাবক ও নীতিগত মহলে শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়া, নির্ভুলতা এবং এআইয়ের অতিব্যবহার নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও বয়সোপযোগী অনলাইন অভিজ্ঞতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ডিজিটাল সুরক্ষা ব্যবস্থা নিয়মিত পর্যালোচনার অংশ হিসেবেই পদক্ষেপটি কার্যকর করা হয়েছে। জেলাটির প্রধান তথ্য কর্মকর্তা জ্যাক কেলানিক স্কুল বোর্ডের এক সভায় জানান, চলতি শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের যন্ত্রে গুগলের চ্যাটবট-ধর্মী ‘এআই মোড’ সুবিধা বন্ধ করা হয়েছিল। তার মতে, শিক্ষা ব্যবস্থায় এআইয়ের আরও গভীর সংযুক্তি যদি জেলার অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয়, তবে গুগলের ওপর নির্ভরশীল না থেকে ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তনের বিকল্পও তাদের হাতে রয়েছে। অন্যদিকে, গুগল কর্তৃপক্ষ জানিয়েছে যে তাদের সার্চ ও এআই প্রযুক্তি বর্তমানে পরস্পরের সঙ্গে গভীরভাবে যুক্ত এবং শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে তারা নতুন শিক্ষাবান্ধব টুল তৈরি করছে। প্রতিষ্ঠানটির শিক্ষা বিভাগের ভাইস প্রেসিডেন্ট ক্রিস ফিলিপস এপির উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, সার্চ ও এআই একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত হয়ে পড়েছে; তবে এআই সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার স্থায়ী বিকল্প না থাকায় অনেক স্কুল জেলাকে বিকল্প সার্চ ইঞ্জিন নিয়ে ভাবতে হচ্ছে। লস অ্যাঞ্জেলেসের পাশাপাশি নিউইয়র্ক সিটি ও শিকাগোর মতো বড় স্কুল জেলাগুলোও জেনারেটিভ এআইয়ের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে বিকল্প অনুসন্ধান ব্যবস্থার কথা বিবেচনা করছে, যা যুক্তরাষ্ট্রের শ্রেণিকক্ষে প্রযুক্তি ও এআই নীতির ভবিষ্যৎ নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
সন্তানদের বড়দিনের উপহার নিয়ে ঝগড়া, স্ত্রীকে গুলি করে হ ত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
৬ জানুয়ারির ক্যাপিটল হামলায় ট্রাম্পের ক্ষমা পাওয়া দেড় হাজার আসামিকে নিয়ে ফের তৎপর ডেমোক্র্যাটরা
নিরাপদ নয় যুক্তরাষ্ট্র! সামরিক ঘাঁটিতে পালাচ্ছেন একের পর এক শীর্ষ মার্কিন কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের ওয়েস্ট পয়েন্ট এলাকায় ৭১ বছর বয়সী সাবেক সেনা ও বিমানবাহিনীর সদস্য জেমস উইটেনকে নিজ বাড়ির সামনে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত অ্যাক্সেল চাভেজ অর্থের বিনিময়ে এই হত্যাকাণ্ড ঘটানোর কথা স্বীকার করেছেন বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে। সদ্য উন্মোচিত প্রসিকিউটরদের নথি অনুযায়ী, এল সালভাদর থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ২৪ বছর বয়সী চাভেজ তদন্তকারীদের কাছে দাবি করেছেন যে, এই হত্যাকাণ্ড সংঘটনের জন্য ৫০ হাজার ডলার দেওয়ার চুক্তি হয়েছিল। নথিপত্র ও গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ৩০ মে সন্ধ্যা ৬টা ২২ মিনিটের দিকে জেমস উইটেন যখন তার বাড়ির সামনের বারান্দায় সাজসজ্জার কাজ করছিলেন, ঠিক তখনই হামলাকারী অন্তত ১০ রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলেই ওই প্রবীণ সামরিক সদস্যের মৃত্যু হয়। ঘটনার পর প্রত্যক্ষদর্শীদের বিবরণ, নজরদারি ক্যামেরার ফুটেজ এবং ডিএনএ প্রমাণের সূত্র ধরে তদন্তকারীরা সন্দেহভাজনদের শনাক্ত করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা কমলা রঙের উপকরণ দিয়ে নম্বরপ্লেট ঢাকা একটি মেরুন রঙের সিভিক গাড়িতে করে বেপরোয়াভাবে পালিয়ে যায় এবং পালানোর সময় জানালা দিয়ে কিছু একটা বাইরে ছুড়ে ফেলতেও দেখা যায়। তদন্তের ধারাবাহিকতায় গত ১৬ জুন লাস ভেগাস পুলিশ ওই মেরুন রঙের গাড়িটির ভেতর থেকে অ্যাক্সেল চাভেজকে গ্রেপ্তার করে এবং এ ঘটনায় আবনার নামের আরও এক সন্দেহভাজনকেও আইনের আওতায় আনা হয়। বর্তমানে চাভেজকে জামিন ছাড়াই ইউটার ফার্মিংটনে অবস্থিত ডেভিস কাউন্টি কারাগারে আটক রাখা হয়েছে। তার বিরুদ্ধে বিপজ্জনক অস্ত্র ব্যবহার করে হত্যা, অবৈধভাবে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং ন্যায়বিচারে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। তবে এই হত্যাকাণ্ডের নেপথ্যে মূল পরিকল্পনাকারী কে এবং কেন প্রবীণ ওই সেনাসদস্যকে অর্থের বিনিময়ে হত্যার লক্ষ্যবস্তু করা হয়েছিল, সে বিষয়ে তদন্ত এখনো চলমান রয়েছে।
‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে এইচ-১বি চাকরিতে মার্কিনিদের অগ্রাধিকার চান কোলোম
আইস হেফাজতে থেকেও চাকরি অটুট, বছরে ১ লাখ ২৫ হাজার ডলার বেতন পাচ্ছেন ভেনেজুয়েলার নাগরিক
খোদ বিমান বাহিনীর প্রধান ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের হামলা, চরম ঝুঁকির মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির ফলে যুক্তরাষ্ট্রে আশ্রয় (অ্যাসাইলাম) প্রার্থনার পথ কার্যত বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন ধরে নির্যাতন ও বিপদ থেকে বাঁচতে পালিয়ে আসা মানুষের জন্য যে আশ্রয়ের দরজা খোলা ছিল, তা এখন বড় ধরনের আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই নিষেধাজ্ঞা ও নীতিগত পরিবর্তন বহাল রাখার একতরফা ক্ষমতা প্রেসিডেন্টের রয়েছে কি না—তা খতিয়ে দেখতে এখন মার্কিন সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছেন অভিবাসন আইনজীবী ও অধিকারকর্মীরা। গত প্রায় দুই বছরে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে আশ্রয় প্রার্থনা নিষিদ্ধ করেছে এবং বিচারাধীন হাজার হাজার আবেদন বাতিল করেছে। সমালোচকদের মতে, ব্যাপক এই অভিবাসন সংস্কার, গণহারে বরখাস্ত এবং নতুন আইনি কৌশলের কারণে আশ্রয় পাওয়ার সুযোগ প্রায় শেষ হয়ে গেছে। আগামী ডিসেম্বরে মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতিরা প্রশাসনের আরেকটি কৌশল পর্যালোচনা করবেন, যার আওতায় আশ্রয়প্রার্থীদের এমন তৃতীয় দেশে পাঠানো হচ্ছে যারা আবেদন প্রক্রিয়াকরণে সম্মত হয়েছে—যদিও এসব দেশের কয়েকটির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে এবং সেগুলো আবেদনকারীদের নিজ দেশে ফেরত না পাঠানোর নিশ্চয়তা দিতে পারে না। অভিবাসন আইনজীবী মাধবী নারায়ণন আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রক্রিয়াগত প্রতিবন্ধকতা তৈরি করে কীভাবে অনাগরিকদের ন্যায্য আইনি প্রক্রিয়া থেকে বঞ্চিত করা যায়, সে বিষয়েই জোর দেওয়া হচ্ছে। তাঁর মতে, অনেক মক্কেলের জন্য সুপ্রিম কোর্টের রায় জীবন-মৃত্যুর প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।অন্যদিকে, ট্রাম্প প্রশাসনের পদক্ষেপের সমর্থকরা আশা করছেন সর্বোচ্চ আদালত প্রশাসনের অবস্থানেই থাকবেন। প্রেসিডেন্টের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রক্ষণশীল থিংক ট্যাংক হেরিটেজ ফাউন্ডেশনের সাইমন হ্যাঙ্কিনসন মনে করেন, অধিকাংশ আশ্রয়প্রার্থী ব্যবস্থার অপব্যবহার করছেন এবং যুক্তরাষ্ট্রের আইনে আশ্রয় পাওয়ার যোগ্য নন। তাঁর দাবি, মেক্সিকো হয়ে আসা এসব মানুষের অনেকেই মূলত কাজের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর চলতি বছর যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে বর্ডার পেট্রোলের হাতে আটকের সংখ্যা সংস্থাটির ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তবে এর মধ্যেও সক্রিয় আবেদন থাকা লাখ লাখ মানুষ চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন এবং সুপ্রিম কোর্ট আবারও আশ্রয়ের দুয়ার খুলে দেবেন—এই আশায় বুক বেঁধে আছেন। সূত্র: এনপিআর। 873 DN
নিউইয়র্ক-লস অ্যাঞ্জেলেসকে পেছনে ফেলে, যুক্তরাষ্ট্রে বসবাসে পছন্দের শীর্ষে মিনিয়াপোলিস
জার্মানিতে শিশু ছাড়া পার্কে প্রবেশ ও বেঞ্চে বসে কাঁদায় এক নারীকে ২৫ ইউরো জরিমানা

