সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার ফি পরিবর্তনের উদ্যোগ, দুশ্চিন্তায় প্রযুক্তিখাতের ভারতীয় পেশাজীবীরা

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ২০, ২০২৬ ১৯:৪০
যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার ফি পরিবর্তনের উদ্যোগ, দুশ্চিন্তায় প্রযুক্তিখাতের ভারতীয় পেশাজীবীরা
যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার ফি পরিবর্তনের উদ্যোগ, দুশ্চিন্তায় প্রযুক্তিখাতের ভারতীয় পেশাজীবীরা

যুক্তরাষ্ট্রের এইচ-১বি (H-1B) ভিসার আবেদন ফি পরিবর্তনের জন্য ট্রাম্প প্রশাসনের একটি নতুন প্রস্তাব সম্প্রতি হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ পর্যালোচনা পার করেছে। এর ফলে প্রস্তাবটি জনসমক্ষে প্রকাশের আরও এক ধাপ কাছাকাছি পৌঁছে গেল, যা মূলত যুক্তরাষ্ট্রের প্রযুক্তি, প্রকৌশল ও স্বাস্থ্যসেবা খাতে কর্মরত বিপুল সংখ্যক ভারতীয় পেশাজীবীদের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

 

হোমল্যান্ড সিকিউরিটির এই প্রস্তাবটি গত বুধবার অফিস অব ইনফরমেশন অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স থেকে ছাড়পত্র পেয়েছে। প্রস্তাবটির কোড নম্বর হলো 'আরআইএন ১৬১৫-এডি২০' এবং এটি খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে বলে নিশ্চিত করেছে।

 

এইচ-১বি ভিসার ফি সংক্রান্ত এই নতুন প্রস্তাবে ঠিক কত টাকা ফি বাড়ানো হবে, কোন ধরনের নিয়োগকর্তা বা আবেদনকারীরা এর আওতায় পড়বেন এবং এটি কবে থেকে কার্যকর হবে, তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। তবে এই প্রস্তাবটি হোয়াইট হাউস থেকে ছাড়পত্র পেলেও এখনই কোনো নতুন ফি কার্যকর হচ্ছে না।

 

যেকোনো নতুন নিয়ম চূড়ান্তভাবে কার্যকর হওয়ার আগে প্রস্তাবটিকে অবশ্যই ফেডারেল স্তরে আনুষ্ঠানিকভাবে প্রকাশ হতে হবে এবং অংশীজনদের মতামত নেওয়ার আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এইচ-১বি ভিসা ব্যবস্থা ঢেলে সাজানোর বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই ট্রাম্প প্রশাসন এই নতুন প্রস্তাবটি সামনে এনেছে। এর আগে গত বছর যুক্তরাষ্ট্রের বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত নির্দিষ্ট কিছু এইচ-১বি কর্মীর ওপর ১ লাখ ডলারের বিপুল ফি আরোপ করেছিল প্রশাসন।

 

নতুন এই প্রস্তাব ছাড়াও এইচ-১বি কর্মসূচিতে আরও কিছু বড় পরিবর্তনের কথা ভাবা হচ্ছে। বিশেষ করে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ভিসার যোগ্যতা যাচাই, নিয়ম লঙ্ঘনকারী নিয়োগকর্তাদের ওপর কঠোর নজরদারি এবং থার্ড-পার্টি বা তৃতীয় পক্ষের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে তদারকি বাড়ানোর প্রস্তাবও বিবেচনাধীন রয়েছে।

 

মার্কিন কর্মীদের মজুরি ও কাজের পরিবেশ সুরক্ষিত রাখার উদ্দেশ্যেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে কর্মরত বিদেশি কর্মীদের মধ্যে ঐতিহাসিকভাবেই ভারতীয় নাগরিকদের আধিপত্য সবচেয়ে বেশি। তাই আবেদন ফি বা অন্যান্য খরচ বাড়লে তা সরাসরি সেসব কোম্পানির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে, যারা বিশেষ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের স্পনসর করে থাকে।

 

উল্লেখ্য, ২০২৪ সালেও মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ অভিবাসন সংক্রান্ত বিভিন্ন ফি পরিবর্তন করেছিল। বর্তমানে এইচ-১বি কর্মী ও নিয়োগকর্তাদের জন্য স্বস্তির বিষয় হলো, নতুন এই প্রস্তাবিত ফি এখনই কার্যকর হচ্ছে না। তবে এই উদ্যোগ স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে, আগামী দিনগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রে বিদেশি পেশাজীবী ও তাদের স্পনসর করা কোম্পানিগুলোকে আরও কঠোর নিয়ম এবং অতিরিক্ত খরচের মুখোমুখি হতে হবে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
ক্যালিফোর্নিয়ায় চার ছাত্রীর ‘ব্ল্যাকফেস’ বিতর্কে ৩ লাখ ৭৫ হাজার ডলারের উদ্যোগ স্কুল ডিস্ট্রিক্টের
ক্যালিফোর্নিয়ায় চার ছাত্রীর ‘ব্ল্যাকফেস’ বিতর্কে ৩ লাখ ৭৫ হাজার ডলারের উদ্যোগ স্কুল ডিস্ট্রিক্টের

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি হাই স্কুলে শিক্ষার্থীদের বর্ণবাদী ‘ব্ল্যাকফেস’ ছবি ঘিরে তীব্র ক্ষোভ ও বিতর্কের পর ৩ লাখ ৭৫ হাজার ডলারের নতুন একটি উদ্যোগ অনুমোদন করেছে সান্তা বারবারা ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্টের শিক্ষা বোর্ড। চলতি সপ্তাহে অনুষ্ঠিত বোর্ড সভায় বার্ষিক এই অর্থ ব্যয়ে ‘ডিরেক্টর অব ইনক্লুসিভ স্কুল কমিউনিটিজ’ (ডিইআই) এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একজন ‘এথনিক স্টাডিজ’ শিক্ষক—এই দুটি নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।   অর্থ ব্যয়ের খাত এবং কোন স্তরের শিক্ষার্থীরা বাড়তি সহায়তা পাবে, তা নিয়ে বোর্ড সদস্যদের মধ্যে শুরুতে কিছুটা মতপার্থক্য দেখা দেয়। কয়েকজন সদস্য জুনিয়র হাই স্কুলগুলোর জন্যও একজন আলাদা এথনিক স্টাডিজ শিক্ষক নিয়োগের দাবি তুলেছিলেন।   তবে বোর্ড প্রেসিডেন্ট বিল ব্যানিং তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার পক্ষে জোরালো অবস্থান নিয়ে জানান, প্রয়োজনে পরবর্তীতে কর্মসূচিতে পরিবর্তন আনা যাবে এবং স্কুল ডিস্ট্রিক্টের বৃহত্তর উদ্যোগের সুফল জুনিয়র হাই স্কুলের শিক্ষার্থীরাও পাবে। বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এথনিক স্টাডিজ শিক্ষক, স্থানীয় কমিউনিটি সংগঠন এবং ‘এথনিক স্টাডিজ নাউ! এসবি’-র সদস্য বারবারা পারমেটসহ সংশ্লিষ্টরা।   মূলত গত সেপ্টেম্বরে সান্তা বারবারা ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্টের অধীনস্থ সান মার্কোস হাই স্কুলের চার ছাত্রীর একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত হয়। ওই চার ছাত্রী আফ্রিকান আমেরিকান স্টাডিজ শ্রেণিকক্ষের ভেতরে কৃত্রিমভাবে মুখমণ্ডল কালো করে বা ‘ব্ল্যাকফেস’ সেজে চারজন কৃষ্ণাঙ্গ কিশোরের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্মিত ছবির অঙ্গভঙ্গি অনুকরণ করে একটি মিম তৈরি করেন এবং তা টিকটকে পোস্ট করেন।   পোস্টটির ক্যাপশনে বর্ণবাদী গালির ইঙ্গিতবাহী ‘নিনজা ইমোজি’ ব্যবহার করায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। সে সময় সান মার্কোস হাই স্কুলের অধ্যক্ষ ডেয়ার হোল্ড্রেন জানান, ‘সেফ টু স্পিক আপ’ ব্যবস্থার মাধ্যমে অভিযোগ পাওয়ার পরপরই প্রশাসন ব্যবস্থা নিয়েছে, অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে এ ধরনের আচরণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হচ্ছে।   স্কুল ডিস্ট্রিক্টের সুপারিনটেনডেন্ট হিলদা মালদোনাদোও ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে অত্যন্ত ক্ষতিকর বলে অভিহিত করেন। উল্লেখ্য, সান্তা বারবারার এই স্কুল ডিস্ট্রিক্টে এর আগেও একাধিক বর্ণবাদী ঘটনার নজির রয়েছে। গত বছর নিষেধাজ্ঞা সত্ত্বেও ‘অব মাইস অ্যান্ড মেন’ পাঠদানকালে শ্রেণিকক্ষে প্রকাশ্যে বর্ণবাদী গালি উচ্চারণ করায় সান মার্কোস হাই স্কুলের একজন বদলি শিক্ষককে ক্যাম্পাস থেকে অপসারণ করা হয়েছিল।   এ ছাড়া গত ৯ জুনের এক কমিউনিটি সভায় শিক্ষার্থীরা অভিযোগ করেছিলেন যে, ক্যাম্পাসে বর্ণবাদী পরিবেশের কারণে কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীরা অনিরাপদ বোধ করছে এবং অনেকেই বাধ্য হয়ে স্কুল ছেড়ে চলে যাচ্ছে।

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১২:১১
যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের মাথার এক গোছা চুল নিলামে ৪ হাজার ডলারে বিক্রি হয়েছে। ছবি: ক্লার্ক আর্ট ইনস্টিটিউট

প্রায় ৫ লাখ টাকায় নিলামে বিক্রি হলো যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের এক গোছা চুল

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ভয়াবহ ঝড়-বন্যার শঙ্কা, বিপর্যস্ত হতে পারে থ্যাংকসগিভিংয়ের ভ্রমণ

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ভয়াবহ ঝড়-বন্যার শঙ্কা, বিপর্যস্ত হতে পারে থ্যাংকসগিভিংয়ের ভ্রমণ

লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটে ওঠার সময় আইসিইর অভিযান, নারীকে মাটিতে ফেলে গ্রেফতার

লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটে ওঠার সময় আইসিইর অভিযান, নারীকে মাটিতে ফেলে গ্রেফতার

স্নায়ুবিজ্ঞান সম্মেলনে গবেষণা উপস্থাপনের পর প্রিন্সটনের পিএইচডি শিক্ষার্থী ইভা ই শিয়েকে আটক করেছে আইসিই। ছবি: সংগৃহীত
সম্মেলন শেষে বিমানবন্দরে আইসিইর হাতে আটক প্রিন্সটনের পিএইচডি শিক্ষার্থী

ওয়াশিংটন ডিসিতে স্নায়ুবিজ্ঞানবিষয়ক সম্মেলনে গবেষণা উপস্থাপনের পর প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী ইভা ই শিয়েকে আটক করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভার্জিনিয়ার আর্লিংটনে রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে তাঁকে আটক করা হয়। তাঁর আইনজীবীরা আটকের বৈধতা চ্যালেঞ্জ করে ফেডারেল আদালতে আবেদন করেছেন।    ২৪ বছর বয়সী ইভা প্রিন্সটনে স্নায়ুবিজ্ঞানে পিএইচডির তৃতীয় বর্ষে পড়ছেন। দ্য ডেইলি প্রিন্সটনিয়ান জানিয়েছে, আটকের আগের দিন সোসাইটি ফর নিউরোসায়েন্সের বার্ষিক সম্মেলনে তিনি পোস্টারের মাধ্যমে নিজের গবেষণা উপস্থাপন করেন। পরদিন অভ্যন্তরীণ একটি ফ্লাইট ধরতে বিমানবন্দরে গেলে তাঁকে হেফাজতে নেন অভিবাসন কর্মকর্তারা।    ইভার আইনজীবী কেরি ডয়েল বিশ্ববিদ্যালয়ের সংবাদপত্রটিকে জানান, চীনে জন্ম নেওয়া ইভা অপ্রাপ্তবয়স্ক অবস্থায় যুক্তরাষ্ট্রে আসেন। তাঁর রাজনৈতিক আশ্রয়ের আবেদন বিচারাধীন রয়েছে বলে জানান ডয়েল। অভিবাসন আদালতে তাঁর শুনানি ২০২৮ সালের শুরুর দিকে নির্ধারিত আছে।    যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ পিক্স১১কে জানিয়েছে, ২০১৬ সালের মার্চে ইভা অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেয়েছিলেন। বিভাগের দাবি, সে বছরের সেপ্টেম্বরে অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পরও তিনি দেশ ছাড়েননি। তাঁকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের প্রক্রিয়া চলাকালে আইসিই হেফাজতে রাখা হবে বলে জানিয়েছে বিভাগটি।    শুক্রবার এক ফেডারেল বিচারক নির্দেশ দেন, আটকের বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদন বিবেচনাধীন থাকা অবস্থায় ইভাকে ভার্জিনিয়ার পূর্বাঞ্চলীয় ফেডারেল বিচারিক জেলার বাইরে নেওয়া যাবে না। দ্য ডেইলি প্রিন্সটনিয়ান জানিয়েছে, তাঁকে ভার্জিনিয়ার শ্যান্টিলি থেকে একই অঙ্গরাজ্যের বোলিং গ্রিনে ক্যারোলাইন ডিটেনশন ফ্যাসিলিটিতে স্থানান্তর করা হয়েছে। শনিবার সকালে আইসিইর অনলাইন আটক তালিকায় নতুন অবস্থান দেখা যায়।    প্রিন্সটনের গ্র্যাজুয়েট স্কুলের ডিন রডনি প্রিস্টলি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় ইভার জন্য আইনজীবীর ব্যবস্থা করেছে। সহায়তা দিতে বিশ্ববিদ্যালয় তাঁর পরিবার, সহকর্মী ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রাখছে।    সূত্র: দ্য ডেইলি প্রিন্সটনিয়ান

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১০:১৫
ফ্লোরিডায় গাড়িচাপায় বৃদ্ধার মৃ ত্যু, অভিযুক্ত ভেনেজুয়েলান অভিবাসীর বিরুদ্ধে মা মলা হচ্ছে না

ফ্লোরিডায় গাড়িচাপায় বৃদ্ধার মৃ ত্যু, অভিযুক্ত ভেনেজুয়েলান অভিবাসীর বিরুদ্ধে মা মলা হচ্ছে না

ব্রুকলিনের উডহাল হাসপাতালে স্পেশাল অফিসার নিয়োগে ৯ ডিসেম্বর বিশেষ আয়োজন করছে এনওয়াইসি হেলথ প্লাস হসপিটালস। ছবি: সংগৃহীত

ব্রুকলিনের উডহাল হাসপাতালে স্পেশাল অফিসার নিয়োগ, শুরুতেই বেতন ৪০,৪৮০ ডলার

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে উড্ডয়নের আগে খাঁচা থেকে পালাল বিড়াল, ফ্লোরিডাগামী ফ্লাইটে বিলম্ব

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে উড্ডয়নের আগে খাঁচা থেকে পালাল বিড়াল, ফ্লোরিডাগামী ফ্লাইটে বিলম্ব

অপরাহ উইনফ্রে। ছবি: অ্যাফ্রোডাইটি-ইন-এনওয়াইসি / উইকিমিডিয়া কমন্স / সিসি বাই ২.০। ছবিটি ক্রপ করেছে আমেরিকা বাংলা
উপস্থাপনার গণ্ডি পেরিয়ে মানবসেবায় অপরাহ উইনফ্রে, তাঁর বৃত্তিতে স্নাতক প্রায় ৮০০ শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রে দীর্ঘদিন ধরেই শিক্ষা ও মানবকল্যাণে অবদান রেখে আসছেন। তাঁর প্রতিষ্ঠিত বৃত্তি কর্মসূচির সহায়তায় আটলান্টার মোরহাউস কলেজ থেকে প্রায় ৮০০ শিক্ষার্থী স্নাতক সম্পন্ন করেছেন। আর্থিকভাবে অসচ্ছল অথচ মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ করে দিতে ১৯৮৯ সালে এই উদ্যোগ শুরু করেছিলেন তিনি।   প্রায় চার দশক ধরে চলা এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের টিউশন ফি, কলেজের অন্যান্য খরচ এবং আবাসন ব্যয়ে সহায়তা দেওয়া হয়েছে। শুধু আর্থিক সহায়তাই নয়, শিক্ষার্থীদের নেতৃত্বের দক্ষতা বিকাশ, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগও রয়েছে এই কর্মসূচিতে।   ২০২৬ সালের ২৪ এপ্রিল মোরহাউস কলেজের শিক্ষার্থীদের জন্য আয়োজিত স্নাতক-পূর্ব এক বিশেষ অনুষ্ঠানে আকস্মিক উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন অপরাহ উইনফ্রে। তাঁর বৃত্তির সুবিধাভোগী শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন, তাঁদের অভিজ্ঞতা শোনেন এবং দীর্ঘদিনের এই উদ্যোগ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন।   মোরহাউস কলেজের এই বৃত্তি কর্মসূচিতে অপরাহর মোট আর্থিক অবদান ২ কোটি ৫০ লাখ ডলার। ২০১৯ সালে কর্মসূচির ৩০ বছর পূর্তি উপলক্ষে তিনি নতুন করে ১ কোটি ৩০ লাখ ডলার অনুদানের ঘোষণা দিয়েছিলেন। এর আগে ১৯৮৯ সালে ১ কোটি ২০ লাখ ডলারের প্রাথমিক বিনিয়োগের মাধ্যমে উদ্যোগটির যাত্রা শুরু হয়।   অপরাহর এই উদ্যোগের মূল লক্ষ্য শুধু শিক্ষার্থীদের কলেজের পড়াশোনা শেষ করতে সহায়তা করা নয়, বরং তাঁদের ভবিষ্যৎ নেতৃত্ব ও সামাজিক অবদানের জন্য প্রস্তুত করা। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কমিউনিটি সার্ভিস, নেতৃত্ব বিকাশ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের প্রত্যাশাও রয়েছে।   একজন টেলিভিশন উপস্থাপক হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পেলেও অপরাহ উইনফ্রের দীর্ঘদিনের এই উদ্যোগ দেখিয়েছে, শিক্ষা ও মানবকল্যাণে ব্যক্তিগত বিনিয়োগ কীভাবে প্রজন্মের পর প্রজন্মের শিক্ষার্থীর জীবনে প্রভাব ফেলতে পারে।

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ৯:১৩
যুক্তরাষ্ট্রের হিউস্টনে চলন্ত গাড়ি থেকে পড়ে যায় শিশু , চালকের বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ

যুক্তরাষ্ট্রের হিউস্টনে চলন্ত গাড়ি থেকে পড়ে যায় শিশু , চালকের বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ

‘আল্লাহর নির্দেশে’ ২৮ বছর বয়সী তরুণীকে হ ত্যা, কারাগারে বসে দায় স্বীকার সাবেক এনওয়াইপিডি কর্মকর্তার

‘আল্লাহর নির্দেশে’ ২৮ বছর বয়সী তরুণীকে হ ত্যা, কারাগারে বসে দায় স্বীকার সাবেক এনওয়াইপিডি কর্মকর্তার

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় হাম শনাক্ত হওয়ার পর পাঁচ বছরের কম বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত

ভার্জিনিয়ায় হামে আক্রান্ত শিশুর মৃত্যু, অঙ্গরাজ্যে এ বছরের প্রথম মৃত্যুর খবর দিল স্বাস্থ্য বিভাগ

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...