বাফলোতে বেপরোয়া গাড়ি চালিয়ে একজনকে হত্যা, কারাদণ্ডের মুখে ২ বাংলাদেশী তরুণ
নিউইয়র্কের বাফলোতে মহাসড়কের তিনটি লেন আটকে বেপরোয়াভাবে গাড়ি চালানোর ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর মামলায় চার তরুণের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) এরি কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মাইকেল জে কিন এ তথ্য জানিয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে তাদের সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
অভিযুক্তরা হলেন বাফলো এলাকার বাসিন্দা শাফি আহমেদ (২৩), সাইফ জুনাব আলী (২১), কেনমোরের বাসিন্দা আবু সালেহ (২১) এবং ১৮ বছর বয়সী এক তরুণ। ঘটনার সময় চতুর্থ অভিযুক্তের বয়স ১৭ বছর থাকায় তার নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। স্থানীয় কমিউনিটি সূত্রে অভিযুক্তদের অন্তত দুজন বাংলাদেশি বংশোদ্ভূত বলে দাবি করা হলেও সরকারি সূত্রে তাদের বংশোদ্ভূত পরিচয় নিশ্চিত করা হয়নি।
ডিস্ট্রিক্ট অ্যাটর্নির দপ্তর জানায়, গত ১৯ মার্চ রাত ১১টার দিকে বাফলো সিটির কেনসিংটন এক্সপ্রেসওয়েতে কয়েকটি গাড়ির বেপরোয়া চলাচল নিয়ে জরুরি সেবা নম্বর ৯১১-এ একাধিক ফোন আসে। গাড়িগুলো দিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি, দ্রুত লেন পরিবর্তন ও আতশবাজি ফোটানোর অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা।
প্রসিকিউটরদের অভিযোগ, তিন অভিযুক্ত মহাসড়কের তিনটি লেন আটকে রাখায় সেখানে অন্য গাড়িগুলো থেমে যায়। রাত ১১টা ৪০ মিনিটের দিকে চতুর্থ অভিযুক্তের দ্রুতগতির গাড়ি পেছন থেকে ৩০ বছর বয়সী ‘জনলুক জুবার্ট’ এর গাড়িতে সজোরে ধাক্কা দেয়। এতে তার গাড়িটি সামনে থাকা আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
গুরুতর আহত ‘জনলুক জুবার্ট’ কে এরি কাউন্টি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তির সঙ্গে অভিযুক্তদের পূর্বপরিচয় ছিল না।
চার অভিযুক্তের বিরুদ্ধেই সেকেন্ড ডিগ্রি ম্যানস্লটারের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া প্রাপ্তবয়স্ক তিন অভিযুক্তের বিরুদ্ধে পুলিশকে না জানিয়ে দুর্ঘটনাস্থল ত্যাগের অতিরিক্ত অভিযোগ রয়েছে।
বিচারক ব্রেন্ডা ফ্রিডম্যান প্রাপ্তবয়স্ক তিন অভিযুক্তের প্রত্যেকের জন্য ৭৫ হাজার ডলারের নগদ জামিন বা বন্ড নির্ধারণ করেছেন। অন্যদিকে ১৮ বছর বয়সী অভিযুক্তকে জামিন ছাড়াই আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বর তার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
আগামী ২৩ ডিসেম্বর চার অভিযুক্তকেই আবার আদালতে হাজির হতে হবে।
এদিকে দুর্ঘটনার পর কেনসিংটন এক্সপ্রেসওয়ে ও রুট ১৯৮-এ পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। বাফলো পুলিশের তথ্য অনুযায়ী, গত মে মাস থেকে এই দুটি মহাসড়কে গতিসীমা লঙ্ঘনের ঘটনায় ১ হাজার ৭০০টির বেশি ট্রাফিক টিকিট দেওয়া হয়েছে।
তবে আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত চার অভিযুক্তই আইন অনুযায়ী নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।
সংবাদসূত্র: এরি কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির দপ্তর
871-এসএ
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreনিউইয়র্কের বাফলোতে মহাসড়কের তিনটি লেন আটকে বেপরোয়াভাবে গাড়ি চালানোর ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর মামলায় চার তরুণের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) এরি কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মাইকেল জে কিন এ তথ্য জানিয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে তাদের সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। অভিযুক্তরা হলেন বাফলো এলাকার বাসিন্দা শাফি আহমেদ (২৩), সাইফ জুনাব আলী (২১), কেনমোরের বাসিন্দা আবু সালেহ (২১) এবং ১৮ বছর বয়সী এক তরুণ। ঘটনার সময় চতুর্থ অভিযুক্তের বয়স ১৭ বছর থাকায় তার নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। স্থানীয় কমিউনিটি সূত্রে অভিযুক্তদের অন্তত দুজন বাংলাদেশি বংশোদ্ভূত বলে দাবি করা হলেও সরকারি সূত্রে তাদের বংশোদ্ভূত পরিচয় নিশ্চিত করা হয়নি। ডিস্ট্রিক্ট অ্যাটর্নির দপ্তর জানায়, গত ১৯ মার্চ রাত ১১টার দিকে বাফলো সিটির কেনসিংটন এক্সপ্রেসওয়েতে কয়েকটি গাড়ির বেপরোয়া চলাচল নিয়ে জরুরি সেবা নম্বর ৯১১-এ একাধিক ফোন আসে। গাড়িগুলো দিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি, দ্রুত লেন পরিবর্তন ও আতশবাজি ফোটানোর অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা। প্রসিকিউটরদের অভিযোগ, তিন অভিযুক্ত মহাসড়কের তিনটি লেন আটকে রাখায় সেখানে অন্য গাড়িগুলো থেমে যায়। রাত ১১টা ৪০ মিনিটের দিকে চতুর্থ অভিযুক্তের দ্রুতগতির গাড়ি পেছন থেকে ৩০ বছর বয়সী ‘জনলুক জুবার্ট’ এর গাড়িতে সজোরে ধাক্কা দেয়। এতে তার গাড়িটি সামনে থাকা আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত ‘জনলুক জুবার্ট’ কে এরি কাউন্টি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তির সঙ্গে অভিযুক্তদের পূর্বপরিচয় ছিল না। চার অভিযুক্তের বিরুদ্ধেই সেকেন্ড ডিগ্রি ম্যানস্লটারের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া প্রাপ্তবয়স্ক তিন অভিযুক্তের বিরুদ্ধে পুলিশকে না জানিয়ে দুর্ঘটনাস্থল ত্যাগের অতিরিক্ত অভিযোগ রয়েছে। বিচারক ব্রেন্ডা ফ্রিডম্যান প্রাপ্তবয়স্ক তিন অভিযুক্তের প্রত্যেকের জন্য ৭৫ হাজার ডলারের নগদ জামিন বা বন্ড নির্ধারণ করেছেন। অন্যদিকে ১৮ বছর বয়সী অভিযুক্তকে জামিন ছাড়াই আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বর তার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। আগামী ২৩ ডিসেম্বর চার অভিযুক্তকেই আবার আদালতে হাজির হতে হবে। এদিকে দুর্ঘটনার পর কেনসিংটন এক্সপ্রেসওয়ে ও রুট ১৯৮-এ পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। বাফলো পুলিশের তথ্য অনুযায়ী, গত মে মাস থেকে এই দুটি মহাসড়কে গতিসীমা লঙ্ঘনের ঘটনায় ১ হাজার ৭০০টির বেশি ট্রাফিক টিকিট দেওয়া হয়েছে। তবে আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত চার অভিযুক্তই আইন অনুযায়ী নির্দোষ হিসেবে বিবেচিত হবেন। সংবাদসূত্র: এরি কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির দপ্তর 871-এসএ
পাকিস্তানের সামরিক বাহিনীকে অর্থায়ন করা যুক্তরাষ্ট্রের কাজ নয়: মার্কিন সিনেটর আবদুল এল-সায়েদ
নিউ ইয়র্কে রেস্টুরেন্টে চাকরির সুযোগ, বিনামূল্যে প্রশিক্ষণ নিয়েও করা যাবে আবেদন
সহকর্মীদের এআই শেখানোর মাঝেই হারালেন চাকরি, মাইক্রোসফটে শেষ হলো ২৪ বছরের কর্মজীবন
যুক্তরাষ্ট্রের জাতীয় যাত্রীবাহী রেলসেবা প্রতিষ্ঠান অ্যামট্র্যাক সিভিল ডিজাইন ইঞ্জিনিয়ার পদে নিয়োগ দিচ্ছে। পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় এই পদে নিয়োগপ্রাপ্ত কর্মীর বার্ষিক বেতন হবে ৮৬ হাজার ৫০০ থেকে ১ লাখ ১১ হাজার ৯৯৬ ডলার। গত ২১ নভেম্বর অ্যামট্র্যাকের অফিসিয়াল ক্যারিয়ার ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত প্রকৌশলী রেল অবকাঠামোর উন্নয়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা, বৃষ্টির পানি ব্যবস্থাপনা, ভূমিক্ষয় রোধ এবং মাটির স্থিতিশীলতা নিশ্চিত করার বিভিন্ন প্রকল্পে কাজ করবেন। পাশাপাশি নির্মাণকাজ তদারকি, কারিগরি প্রতিবেদন তৈরি, অবকাঠামোর নিরাপত্তা যাচাই এবং প্রকৌশলগত সমস্যার সমাধান করতে হবে। আবেদনের জন্য ব্যাচেলর ডিগ্রির পাশাপাশি সংশ্লিষ্ট কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে ডিগ্রির পরিবর্তে সমমানের শিক্ষা, প্রশিক্ষণ ও প্রাসঙ্গিক অভিজ্ঞতাও বিবেচনা করা হবে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি এবং পাঁচ বছর বা তার বেশি অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। প্রার্থীদের ক্যাড সফটওয়্যার, মাইক্রোসফট অফিস এবং প্রকৌশল নকশা তৈরিতে দক্ষতা থাকতে হবে। রেলপথ, হাইওয়ে ও পরিবহন অবকাঠামো নির্মাণে অভিজ্ঞ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। কর্মস্থল হবে ফিলাডেলফিয়ার থার্টিথ স্ট্রিট স্টেশন। সপ্তাহে চার দিন সরাসরি কর্মস্থলে এবং এক দিন রিমোটলি কাজ করার সুযোগ থাকবে। প্রকল্পের প্রয়োজনে রাত ও সাপ্তাহিক ছুটির দিনেও কাজ করতে হতে পারে। বেতনের পাশাপাশি হেলথ, ডেন্টাল ও ভিশন ইন্স্যুরেন্স, ৪০১(কে) রিটায়ারমেন্ট সুবিধা, বেতনসহ ছুটি, লাইফ ইন্স্যুরেন্স, শিক্ষাঋণ পরিশোধে সহায়তা, পারিবারিক ছুটি এবং ট্রেনে ভ্রমণের বিশেষ সুবিধা দেওয়া হবে। কর্মদক্ষতার ভিত্তিতে অতিরিক্ত বোনাস পাওয়ারও সুযোগ রয়েছে। চূড়ান্ত নিয়োগের আগে প্রার্থীদের ব্যাকগ্রাউন্ড চেক ও ড্রাগ টেস্ট সম্পন্ন করতে হবে। আগ্রহীরা অ্যামট্র্যাকের অফিসিয়াল ক্যারিয়ার ওয়েবসাইটে ‘Engineer Civil Design’ লিখে অথবা রিকুইজিশন আইডি ১৬৭৪২৩ ব্যবহার করে অনলাইনে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ উল্লেখ করা হয়নি। source :Amtrak 871-এসএ
ভালোবাসার টানে রাজপরিবার ছেড়ে নিউইয়র্কে সাধারণ বাসে যাতায়াত করছেন জাপানের সাবেক রাজকুমারী
ছেলে ব্যারনের কাছে নিজেকে ‘কুল মা’ মনে করেন মেলানিয়া, ছেলের স্বাধীনতায় আস্থা
দাম বাড়ার আগেই বাড়ি কেনার সুযোগ, আবাসন বিশেষজ্ঞদের চোখে যুক্তরাষ্ট্রের সেরা ১০ উপকূলীয় শহর
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে নিজের ৩৫তম জন্মদিনে গুলিতে নিহত হয়েছেন চার সন্তানের মা স্টেফানি গনজালেজ। ঘটনার এক সপ্তাহ পর এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁর স্বামীর ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় ওই ব্যক্তির ছেলেকে সন্দেহভাজন বন্দুকধারী হিসেবে খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশি নথি অনুযায়ী, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে স্বামীর কাছে বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন স্টেফানি। এ নিয়ে তাঁদের মধ্যে তর্কও হয়েছিল বলে তদন্তকারীদের জানিয়েছেন তাঁর বন্ধুরা। গত ১৫ নভেম্বর রাত ৯টা ১৫ মিনিটের দিকে ডালাসের সিএফ হাউন ফ্রিওয়েতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মহাসড়কে একটি ছোটখাটো সড়ক দুর্ঘটনার পর গাড়ি থামিয়ে ৯১১ নম্বরে ফোন করেন স্টেফানি। দুর্ঘটনার বিবরণ দেওয়ার সময়ই ফোনের অপর প্রান্তে তাঁর চিৎকার শোনা যায়। এরপর কয়েকটি গুলির শব্দ পাওয়া যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। ওই দিনই ছিল তাঁর ৩৫তম জন্মদিন। ডালাস পুলিশের তথ্য অনুযায়ী, ২২ নভেম্বর ২৯ বছর বয়সী হুয়ান আন্তোনিও গনজালেজ-অরদুনাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। তিনি নিহত স্টেফানির স্বামীর ভাই। তাঁর ছেলে হোসে আন্তোনিও সামুদিও গনজালেসকে এই হত্যাকাণ্ডের সন্দেহভাজন বন্দুকধারী হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। তবে তিনি এখনো গ্রেপ্তার হননি। পুলিশি নথি অনুযায়ী, হুয়ানকে ডালাস কাউন্টির লিউ স্টারেট কারাগারে রাখা হয়েছে। তদন্তকারীরা ৯১১ নম্বরে করা ফোনকল, আশপাশের সড়কের ক্যামেরা এবং ফ্লক নজরদারি ক্যামেরার ভিডিও বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্ত করেন। পুলিশি হলফনামা অনুযায়ী, ঘটনার সময় একটি কালো ফোর্ড মুস্তাং গাড়িকে স্টেফানির গাড়ির কাছ থেকে দ্রুত চলে যেতে দেখা যায়। গাড়িটির নম্বরপ্লেট ছিল না। পরে গাড়িটির বিশেষ রং, চাকার নকশা ও গায়ে থাকা স্টিকার দেখে সেটিকে শনাক্ত করা হয়। নজরদারি ক্যামেরার সূত্র ধরে অ্যালেন শহরের একটি আবাসিক ভবন এলাকায় গাড়িটির সন্ধান পান তদন্তকারীরা। সেখানে এক প্রত্যক্ষদর্শী পুলিশকে জানান, গাড়িটি তাঁর এক আত্মীয়ের। ঘটনার দিন রাতে হুয়ান ও তাঁর ছেলে গাড়িটি ধার নিয়েছিলেন। পরে গাড়ি ফেরত দেওয়ার সময় তাঁরা জানান, একটি খুঁটির সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তদন্তকারীদের ধারণা, স্টেফানিকে থামাতে পরিকল্পিতভাবে তাঁর গাড়িতে ধাক্কা দেওয়া হয়েছিল। এরপর মহাসড়কের পাশে গাড়ি থামালে কালো মুস্তাংটি সামনে গিয়ে তাঁর পথ আটকে দেয়। পুলিশের অভিযোগ, হোসে তাঁর ফুফুকে একাধিকবার গুলি করেন এবং তাঁর বাবা হুয়ান গাড়ি চালিয়ে সহযোগিতা করেন। পুলিশি হলফনামায় স্টেফানির ব্যক্তিগত জীবন নিয়েও কিছু তথ্য উঠে এসেছে। তাঁর কয়েকজন বন্ধুর বক্তব্য অনুযায়ী, এক সহকর্মীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল এবং তিনি স্বামীর কাছ থেকে আলাদা হয়ে সন্তানদের নিয়ে চলে যাওয়ার পরিকল্পনা করছিলেন। ঘটনার দিন বিকেলে স্বামীকে বিবাহবিচ্ছেদের কথা জানানোর পর তাঁদের মধ্যে তর্ক হয় বলেও বন্ধুরা তদন্তকারীদের জানিয়েছেন। তবে এসব তথ্য এখনো বন্ধুদের বক্তব্য হিসেবে পুলিশি নথিতে রয়েছে। হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে পুলিশ চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি। স্টেফানির স্বামীকে এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হচ্ছে না। স্টেফানি চার সন্তানের মা ছিলেন। তাঁর সবচেয়ে ছোট সন্তানের বয়স এক বছরেরও কম। তিনি ওয়েস্ট ডালাসের কোয়ালিটি সসেজ কোম্পানিতে তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করতেন। ঘটনার দিন কর্মস্থল থেকে সন্তানদের কাছে বাড়ি ফেরার পথেই তাঁকে গুলি করা হয়। স্বজন ও বন্ধুরা তাঁকে পরিশ্রমী ও সন্তানদের প্রতি নিবেদিত মা হিসেবে স্মরণ করছেন। এদিকে পলাতক হোসেকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে ডালাস পুলিশ। সংবাদসূত্র: ফক্স ৪ নিউজ, ডালাস পুলিশ বিভাগ, পিপল ম্যাগাজিন।
নিউ ইয়র্কে সব স্কুলশিক্ষার্থীর জন্য বিনামূল্যে দুই বেলা খাবার, বরাদ্দ ৩৯ কোটি ৫০ লাখ ডলার
নিউ ইয়র্কে বিয়ানীবাজার সমিতির নির্বাচনী মামলা খারিজ, ৪ ডিসেম্বরের পর ভোটের নতুন তারিখ

