সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
বিশ্ব

যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের ৪ শর্ত!

তাবাস্সুম মোহাম্মদ প্রকাশ: এপ্রিল ২, ২০২৬ ২২:২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান রক্তক্ষয়ী যুদ্ধ অবসানে চারটি প্রধান শর্তের রূপরেখা ঘোষণা করেছে ইরান। রাশিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি রুশ সংবাদ সংস্থা ‘তাস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তেহরানের এই অবস্থান পরিষ্কার করেছেন। রাষ্ট্রদূত জানান, গঠনমূলক যেকোনো উদ্যোগকে তারা স্বাগত জানালেও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা নির্ভর করছে এই শর্তগুলোর যথাযথ বাস্তবায়নের ওপর।

 

ইরানের ঘোষিত চারটি শর্ত হলো:

১. দেশটিতে সব ধরনের সামরিক আগ্রাসন সম্পূর্ণ এবং চূড়ান্তভাবে বন্ধ করতে হবে।

২. ভবিষ্যতে যেন পুনরায় যুদ্ধের পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে আন্তর্জাতিকভাবে বস্তুনিষ্ঠ গ্যারান্টি বা নিশ্চয়তা প্রদান করতে হবে।

৩. যুদ্ধের ফলে হওয়া সব ধরনের বস্তুগত ও নৈতিক ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে।

৪. সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌম অধিকার ও নিয়ন্ত্রণকে স্বীকৃতি দিতে হবে।

 

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বর্তমান ইরানি নেতৃত্ব যুদ্ধবিরতির অনুরোধ নিয়ে ওয়াশিংটনের দ্বারস্থ হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত এবং নৌ-চলাচল নিরাপদ হলে যুক্তরাষ্ট্র এই অনুরোধ বিবেচনা করতে পারে। তবে লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইরানে মার্কিন সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দুই পক্ষের এমন অনড় অবস্থানে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখন গভীর অনিশ্চয়তার মুখে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

বিশ্ব

View more
প্রশিক্ষণ ফ্লাইটের সময় ফ্রান্সে তৈরি কুগার সিরিজের হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত হন পাঁচজন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
তুরস্কে ১২ দিনের ব্যবধানে দ্বিতীয় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

তুরস্কে ১২ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় এসকিশেহির প্রদেশে প্রশিক্ষণ চলাকালে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পাঁচজন সামরিক সদস্য নিহত হয়েছেন। বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল এএস-৫৩২ কুগার মডেলের। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে এবং এতে থাকা পাঁচজনের সবাই প্রাণ হারিয়েছেন।   মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, প্রশিক্ষণের উদ্দেশ্যে এসকিশেহিরের একটি সামরিক ঘাঁটি থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল। কিছুক্ষণ পর শহরটির পশ্চিমে ইয়োরুকাকচাইর এলাকার কাছে এটি বিধ্বস্ত হয়। স্থানটি এসকিশেহির শহরের কেন্দ্র থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে। দুর্ঘটনার খবর পাওয়ার পর উদ্ধারকারী দল ও জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তুরস্কের সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী যানবাহন এবং ধ্বংস হয়ে যাওয়া হেলিকপ্টারের অংশ দেখা গেছে।   বিধ্বস্ত এএস-৫৩২ কুগার ফ্রান্সে তৈরি দুই ইঞ্জিনবিশিষ্ট সামরিক হেলিকপ্টার। সেনা পরিবহণসহ বিভিন্ন সামরিক কাজে এ মডেল ব্যবহার করা হয়। তবে প্রশিক্ষণ চলাকালে কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও দুর্ঘটনার সম্ভাব্য কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।   এর আগে গত ১২ নভেম্বর দেশটির পূর্বাঞ্চলীয় মালাতিয়া প্রদেশে একটি এস-৭০ মডেলের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। ওই ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা চার সামরিক সদস্যের সবাই নিহত হন। সামানকয় এলাকায় ঘটে যাওয়া সেই দুর্ঘটনার কারণও এখন পর্যন্ত জানা যায়নি। ফলে মাত্র ১২ দিনের ব্যবধানে তুরস্কের সামরিক বাহিনীর দুটি হেলিকপ্টার দুর্ঘটনায় মোট নয়জন সামরিক সদস্যের মৃত্যু হলো।   পরপর দুটি প্রাণঘাতী দুর্ঘটনা তুরস্কের সামরিক বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। তবে দুর্ঘটনা দুটির মধ্যে কোনো যোগসূত্র রয়েছে, এমন তথ্য এখনো পাওয়া যায়নি। দুই ঘটনার কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত তথ্যও প্রকাশিত হয়নি।   সংবাদসূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), রয়টার্স ও এএফপি। 872 আইজেট

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ২২:৩২
পোল্যান্ডের আকাশসীমায় রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অনুপ্রবেশের ঘটনায় সীমান্তে নজরদারি বাড়িয়েছে ন্যাটো বাহিনী। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিতের অনুমতি পেল ন্যাটোর যুদ্ধবিমান, স্থায়ী মার্কিন সেনা চায় পোল্যান্ড

শৈশবে বাবার সিদ্ধান্তে প্রায় দশ বছর ছেলের বেশে বেড়ে উঠেছিলেন আফগান নারী নিলোফার আয়ুবি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

আফগানিস্তানে মেয়ের নিরাপত্তা ও স্বাধীনতার জন্য ১০ বছর ছেলের বেশে বড় করেন বাবা

জীবদ্দশায় তিনবার শয়তান ও একবার ‘নরকের দরজা’ দেখেছিলেন পোপ ফ্রান্সিস, ডায়েরিতে দাবি। ছবি: সংগৃহীত

তিনবার ‘শয়তান’কে সরাসরি দেখেছিলেন পোপ ফ্রান্সিস! ডায়েরিতে চাঞ্চল্যকর দাবি

ইরানের হাতে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র! ট্রাম্পের যুদ্ধ পরিকল্পনা কি তবে ভেস্তে যাচ্ছে?
ইরানের হাতে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র! ট্রাম্পের যুদ্ধ পরিকল্পনা কি তবে ভেস্তে যাচ্ছে?

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর প্রায় নয় মাস পর ওয়াশিংটন ও তেল আবিবে নতুন এক উদ্বেগ দেখা দিয়েছে। কয়েক মাস ধরে চলা ব্যাপক হামলা সত্ত্বেও তেহরান কি এখনো এমন সামরিক সক্ষমতা ধরে রেখেছে, যা নতুন কোনো সংঘাতকে পরিকল্পনাকারীদের ধারণার চেয়েও বহুগুণ ভয়াবহ করে তুলতে পারে? মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সাম্প্রতিক মূল্যায়ন এবং ইরানের নতুন ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ উন্মোচনের ঘটনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী যুদ্ধ পরিকল্পনায় বড় ধরনের জটিলতা তৈরি করেছে।   অক্ষত দেড় থেকে আড়াই হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ সময় ধরে সামরিক অবকাঠামোতে হামলার পরও ইরানের হাতে এখনো ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। ইসরায়েলি কর্মকর্তারাও মনে করেন, তেহরানের কাছে দেড় হাজারের বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অক্ষত আছে। এছাড়া পশ্চিমা এক কর্মকর্তার তথ্যমতে, ইরানের হাতে অন্তত ১ হাজার ৭০০ ক্ষেপণাস্ত্র থাকতে পারে এবং দেশটি প্রতি মাসে আরও প্রায় ৫০টি করে নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করছে। বিশাল এই সমরাস্ত্র ভান্ডার ট্রাম্প প্রশাসনের নতুন সামরিক অভিযানের হিসাব-নিকাশকে বেশ জটিল করে তুলেছে।   নতুন ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ ও ডাবল লঞ্চার প্রদর্শনওয়াশিংটনের সম্ভাব্য হামলার হুমকির মুখে গত রোববার ইরান তাদের নতুন একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি বা ‘মিসাইল সিটি’ এবং একই সঙ্গে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম নতুন লঞ্চারের ভিডিও প্রকাশ করেছে। ইরানের আধা-সরকারি সংবাদসংস্থায় প্রকাশিত ফুটেজে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল আহমদ বাহিদি এবং অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ মাজিদ মুসাভিকে বিশাল ভূগর্ভস্থ সুড়ঙ্গ পরিদর্শন করতে দেখা যায়।   এই প্রথম ইরান একসঙ্গে দুটি তরল জ্বালানিচালিত (লিকুইড-ফুয়েল) ক্ষেপণাস্ত্র ছোড়ার উপযোগী লঞ্চার প্রকাশ্যে আনল। তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্রের গতি ও গতিপথ সহজেই পরিবর্তন করা যায় এবং ভূগর্ভস্থ হওয়ায় মার্কিন বা ইসরায়েলি বাহিনীর পক্ষে এগুলো শনাক্ত ও ধ্বংস করা বেশ কঠিন। ভিডিওটিতে ‘ফাত্তাহ’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার ‘খোররামশাহর’ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি হোয়াইট হাউসকে লক্ষ্য করে লেখা একটি ব্যঙ্গাত্মক বার্তাও প্রদর্শন করা হয়।   ইসরায়েলি গোয়েন্দাদের সতর্কবার্তা ও নেতানিয়াহুর চাপ ইরানে নতুন করে হামলার বিষয়ে ইসরায়েলের ভেতর থেকেই সতর্কবার্তা এসেছে। গত সপ্তাহে এক রুদ্ধদ্বার বৈঠকে ইসরায়েলি সামরিক গোয়েন্দা কর্মকর্তারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন, ইরানে নতুন কোনো হামলা চালানো হলে তা লেবানন, সিরিয়া ও গাজাকে জড়িয়ে এক বহুমুখী আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। ৩ থেকে ৫ দিনের মধ্যে অভিযান সীমাবদ্ধ রাখার যে ধারণা করা হচ্ছে, তা বাস্তবে কাজ নাও করতে পারে। যদিও নেতানিয়াহু এবং মোসাদ প্রধান রোমান গোফম্যান নতুন করে হামলার জন্য ওয়াশিংটনের ওপর চাপ অব্যাহত রেখেছেন।   কেন অপেক্ষা করছেন ট্রাম্প?প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে সামরিক অভিযানকে বড় সাফল্য দাবি করে যুদ্ধ ‘কার্যত শেষ’ বলে মন্তব্য করেছেন, অন্যদিকে ‘লকড অ্যান্ড লোডেড’ থাকার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন। তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ইরানের সাথে পরমাণু আলোচনা স্থগিত করার নির্দেশ দিয়েছেন এবং চার থেকে সাত দিনের একটি বোমা হামলা অভিযানের কথাও বিবেচনা করছেন বলে জানা গেছে। তবে মার্কিন গোয়েন্দাদের মতে, নতুন হামলা চালালেও ইরানের অবস্থানে বড় কোনো পরিবর্তন আসার সম্ভাবনা কম। ফলে নতুন বছর পর্যন্ত অপেক্ষা করে পরিস্থিতি পর্যবেক্ষণের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।   উপসাগরীয় অঞ্চলে উদ্বেগ ও পাল্লার দাবি এদিকে ইরানের এক সংসদ সদস্য দাবি করেছেন, তারা ক্ষেপণাস্ত্রের পাল্লা ২ হাজার কিলোমিটার থেকে বাড়িয়ে ৪ হাজার ৫০০ কিলোমিটারে উন্নীত করেছেন, যা ইউরোপের কিছু অংশকেও আওতায় আনতে পারে। যদিও এর কোনো স্বাধীন প্রমাণ মেলেনি। তবে নতুন করে যুদ্ধ শুরু হলে বাহরাইন ও কুয়েতসহ উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি, জ্বালানি অবকাঠামো এবং হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল চরম ঝুঁকির মুখে পড়বে। এই আশঙ্কা থেকেই মধ্যপ্রাচ্যের দেশগুলো কূটনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছে। সূত্র: গালফ নিউজ   873 ডিএন 

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ৬:৪২
মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট পাঠাচ্ছে রাশিয়া! কায়েম হবে একচ্ছত্র ক্ষমতা

মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট পাঠাচ্ছে রাশিয়া! কায়েম হবে একচ্ছত্র ক্ষমতা

চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছেন পাকিস্তানের জিশান আলী। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

মহাকাশে প্রথম নভোচারী পাঠাচ্ছে পাকিস্তান, ইতিহাস গড়তে যাচ্ছেন জিশান আলী

পর্তুগালে স্থায়ী বসবাসের অনুমতির অ্যাপয়েন্টমেন্ট নিতে নতুন অনলাইন ফরম চালু করেছে দেশটির অভিবাসন সংস্থা আইমা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

পর্তুগালে স্থায়ী বসবাসের অ্যাপয়েন্টমেন্ট নিতে নতুন অনলাইন ফরম চালু

ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়া

মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের সংকট নিরসনে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রক্রিয়াকে নতুন করে গতিশীল করতে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়া। ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে পশ্চিমা দেশগুলোর ধারাবাহিক কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে ক্যানবেরা এই ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ংয়ের এক যৌথ বিবৃতিতে ২১ সেপ্টেম্বর থেকে এই স্বীকৃতি কার্যকর হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের তথ্যে বলা হয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সংগতি রেখে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেমকে বিবেচনা করছে অস্ট্রেলিয়া। এই ঘোষণার মধ্য দিয়ে পশ্চিমা বিশ্বে ফিলিস্তিনের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্নে বড় ধরনের কূটনৈতিক পরিবর্তনের সূচনা হয়েছে।   অস্ট্রেলিয়ার পাশাপাশি একই সময়ে যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স ও পর্তুগালের মতো প্রভাবশালী পশ্চিমা দেশগুলোও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। বিশেষ করে জি-সেভেন জোটের একাধিক গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক কূটনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নতুন করে এসব দেশের অন্তর্ভুক্তির ফলে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৫০টিরও বেশি দেশ এখন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল, যা মোট সদস্য সংখ্যার তিন-চতুর্থাংশের বেশি। উল্লেখ্য, ১৯৮৮ সালে ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণার পর থেকে দীর্ঘ কয়েক দশক ধরে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার অধিকাংশ দেশ একে স্বীকৃতি দিলেও প্রধান পশ্চিমা শক্তিগুলো এত দিন দ্বিপক্ষীয় আলোচনার ওপর নির্ভর করছিল। এবার সেই অবস্থান থেকে সরে এসে শান্তিপ্রক্রিয়ায় নতুন গতি আনার চেষ্টা করছে তারা।   প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি, নিরাপত্তা এবং সহাবস্থান নিশ্চিত করার জন্য দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানই মানবজাতির সেরা আশা। তবে অস্ট্রেলিয়ার এই আনুষ্ঠানিক স্বীকৃতি ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া বেশ কিছু সুনির্দিষ্ট অঙ্গীকারের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে বলে স্পষ্ট করেছে ক্যানবেরা। এসব শর্তের মধ্যে রয়েছে ফিলিস্তিনি প্রশাসনে ব্যাপক সংস্কার আনা, গণতান্ত্রিক নির্বাচন আয়োজন করা এবং ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের সরকারব্যবস্থায় কোনো সশস্ত্র গোষ্ঠীর ভূমিকা না রাখা। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন কর্তৃপক্ষ এই সংস্কার ও শান্তিপূর্ণ সহাবস্থানের শর্তগুলোতে সম্মতি জানানোর পরই পশ্চিমা নেতাদের সঙ্গে সমন্বয় করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া সরকার।   এদিকে অস্ট্রেলিয়া ও অন্যান্য পশ্চিমা দেশের এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ফিলিস্তিনি নেতৃত্ব ও মানবাধিকারকর্মীরা এই স্বীকৃতিকে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক মাইলফলক হিসেবে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে তা প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্রও তার মিত্র দেশগুলোর এই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করে জানিয়েছে, সরাসরি আলোচনার মাধ্যমে সমঝোতা ছাড়া একতরফা স্বীকৃতি টেকসই সমাধান বয়ে আনবে না। তবে সব বিতর্ক ছাপিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার এই সম্মিলিত অবস্থান ভবিষ্যৎ মধ্যপ্রাচ্য কূটনীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে।   সূত্র: রয়টার্স, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর

প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৬ ২১:৪৭
কয়েক দশকের বৈরী পদক্ষেপের দায়ে যুক্তরাষ্ট্রকে ২৯০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে ইরানের আদালত। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রকে ২৯০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ইরানের আদালতের

ইউটিউবে আলোচিত ভার্চুয়াল কনসার্টে গান পরিবেশনের দৃশ্যে ইরানি কণ্ঠশিল্পী পারাস্তু আহমাদি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

হিজাব ছাড়া গান গাওয়ার ঘটনায় ইরানি গায়িকা পারাস্তু আহমাদির ৭৪ দোররার সাজা কার্যকর

পিউ রিসার্চ সেন্টারের পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সালের মধ্যে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হতে পারে পাকিস্তান। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

২০৭০ সালে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সর্বাধিক মুসলিমের দেশ হতে পারে পাকিস্তান

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...