‘সুপারইন্টেলিজেন্স আসছে’, বিশ্বজুড়ে বড় বিপর্যয়ের হুঁশিয়ারি মেটার শীর্ষ কর্মকর্তার
মেটার প্রধান এআই কর্মকর্তা আলেক্সান্ডার ওয়াং সতর্ক করে বলেছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ‘সুপারইন্টেলিজেন্স’ এখন আসার পথে রয়েছে এবং আগামী এক বছরে মানবজাতির পদক্ষেপ বৈশ্বিক ভবিষ্যতের ওপর সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের এক কর্মী তাদের এআই মডেল ‘ক্লড’-এর সহায়তায় গণিতের অন্যতম জটিল অমীমাংসিত সমস্যা ‘রিম্যান হাইপোথিসিস’ সমাধানের দাবি করার পরপরই ওয়াংয়ের এই সতর্কবার্তা সামনে আসে। তিনি উল্লেখ করেন যে সাম্প্রতিক এআই অগ্রগতিগুলো প্রমাণ করে যন্ত্রের সক্ষমতা দ্রুত বিকশিত হচ্ছে এবং মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাওয়ার ক্ষেত্রে কেবল বুদ্ধিমত্তাই এখন একমাত্র বাধা নয়; বরং বিশেষায়িত জ্ঞান, অবকাঠামো ও পরীক্ষা-নিরীক্ষার বিষয়গুলো সামনে চলে আসছে।
ওয়াং আরও জানান যে উন্নত কিছু এআই ব্যবস্থা সামান্য মানবিক হস্তক্ষেপেই নিজেদের সক্ষমতা বাড়াতে পারে এবং প্রাণরসায়ন, সমরাস্ত্র ও অর্থনীতির মতো খাতে গবেষণার গতি ত্বরান্বিত করতে পারে, যা অনেক ক্ষেত্রে মানুষের পর্যবেক্ষণ বা বোঝার সীমার বাইরে চলে যেতে পারে। তবে তিনি জোর দিয়ে বলেন যে সমাজের নিয়ন্ত্রণ এআইয়ের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়।
তাঁর মতে, এমন একটি প্রযুক্তি গড়ে তোলার চেষ্টা করা উচিত যা মানুষকে আরও ক্ষমতায়ন করবে এবং সচেতন সিদ্ধান্তের মাধ্যমে ইতিবাচক ভবিষ্যৎ নিশ্চিত করবে। এ জন্য পুরো এআই শিল্পকে প্রচলিত ধারা থেকে সরে এসে নিরাপত্তা, অ্যালাইনমেন্ট ও সুরক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে বলে তিনি আহ্বান জানান। সূত্র: আল জাজিরা।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
তথ্যপ্রযুক্তি
View moreমেটার প্রধান এআই কর্মকর্তা আলেক্সান্ডার ওয়াং সতর্ক করে বলেছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ‘সুপারইন্টেলিজেন্স’ এখন আসার পথে রয়েছে এবং আগামী এক বছরে মানবজাতির পদক্ষেপ বৈশ্বিক ভবিষ্যতের ওপর সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের এক কর্মী তাদের এআই মডেল ‘ক্লড’-এর সহায়তায় গণিতের অন্যতম জটিল অমীমাংসিত সমস্যা ‘রিম্যান হাইপোথিসিস’ সমাধানের দাবি করার পরপরই ওয়াংয়ের এই সতর্কবার্তা সামনে আসে। তিনি উল্লেখ করেন যে সাম্প্রতিক এআই অগ্রগতিগুলো প্রমাণ করে যন্ত্রের সক্ষমতা দ্রুত বিকশিত হচ্ছে এবং মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাওয়ার ক্ষেত্রে কেবল বুদ্ধিমত্তাই এখন একমাত্র বাধা নয়; বরং বিশেষায়িত জ্ঞান, অবকাঠামো ও পরীক্ষা-নিরীক্ষার বিষয়গুলো সামনে চলে আসছে। ওয়াং আরও জানান যে উন্নত কিছু এআই ব্যবস্থা সামান্য মানবিক হস্তক্ষেপেই নিজেদের সক্ষমতা বাড়াতে পারে এবং প্রাণরসায়ন, সমরাস্ত্র ও অর্থনীতির মতো খাতে গবেষণার গতি ত্বরান্বিত করতে পারে, যা অনেক ক্ষেত্রে মানুষের পর্যবেক্ষণ বা বোঝার সীমার বাইরে চলে যেতে পারে। তবে তিনি জোর দিয়ে বলেন যে সমাজের নিয়ন্ত্রণ এআইয়ের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়। তাঁর মতে, এমন একটি প্রযুক্তি গড়ে তোলার চেষ্টা করা উচিত যা মানুষকে আরও ক্ষমতায়ন করবে এবং সচেতন সিদ্ধান্তের মাধ্যমে ইতিবাচক ভবিষ্যৎ নিশ্চিত করবে। এ জন্য পুরো এআই শিল্পকে প্রচলিত ধারা থেকে সরে এসে নিরাপত্তা, অ্যালাইনমেন্ট ও সুরক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে বলে তিনি আহ্বান জানান। সূত্র: আল জাজিরা।
কারখানা থেকে দোকান, মানুষের কাজ করছে রোবট; বদলে যাচ্ছে ভবিষ্যতের কর্মজগৎ
২৩ বছরেই হাজার কোটি ডলারের এআই স্টার্টআপ, মেসেজ দিলেই বাজার করে
মহাকাশে এই প্রথম নভোচারীর সাহায্য ছাড়াই নিজের অংশ নিজেই তৈরি করল রোবট
প্রাথমিক শেয়ার বা আইপিওর মাধ্যমে ইতিহাসের সবচেয়ে বড় বিনিয়োগ (৮১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার) সংগ্রহ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। গত জুনে স্পেসএক্সের প্রাথমিক ৭৫ বিলিয়ন ডলারের রেকর্ড ছাড়িয়ে শীর্ষে উঠে এসেছে সান ফ্রান্সিসকোভিত্তিক এই প্রতিষ্ঠানটি। বুধবার রাতে দেওয়া এক বিবৃতিৎতে অ্যানথ্রপিক জানায়, কোম্পানি এবং এর সাতজন সহ-প্রতিষ্ঠাতা প্রতিটি ৮৩ ডলার দরে ৯৮ কোটি শেয়ার বিক্রি করেছেন। ব্লকবাস্টার এই আইপিওর ফলে প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার, যা বর্তমান মূল্যায়নে বিশ্বজুড়ে শীর্ষ প্রতিষ্ঠানগুলোর কাতারে জায়গা করে নিয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, এআই খাতে বিপুল বিনিয়োগের এই জোয়ারের মধ্যে একদিকে যেমন বিশাল সম্ভাবনার কথা বলা হচ্ছে, অন্যদিকে ২০০০ সালের ডট-কম বুদবুদের মতো কোনো ঝুঁকি তৈরি হচ্ছে কি না—তা নিয়েও আলোচনা চলছে। আল জাজিরাকে দেওয়া বক্তব্যে রিটার জানান, ত্রিশ বছর আগে ইন্টারনেট যেমন জীবন বদলে দিয়েছিল, আজ কৃত্রিম বুদ্ধিমত্তাও ঠিক তেমনই পরিবর্তন আনবে এবং ক্যানসার ও ডিমেনশিয়ার মতো রোগের চিকিৎসায় অ্যানথ্রপিকের এআই মডেলগুলো বড় ভূমিকা রাখবে বলে বিনিয়োগকারীরা আশাবাদী। আইভস মনে করেন, সামনে কয়েক বছরে এআই বিপ্লবে ৩ থেকে ৪ ট্রিলিয়ন ডলার মূলধনী ব্যয় হতে পারে এবং সেই বিস্তারে অ্যানথ্রপিক অন্যতম প্রধান খেলোয়াড় হিসেবে থাকবে। অ্যানথ্রপিকের এই বড় সাফল্যের খবরের প্রভাবে ওয়াল স্ট্রিট চালুর আগে নাসডাক ফিউচার্স ১ দশমিক ৯ শতাংশ বেড়েছে। এশিয়ার বাজারেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে; জাপানের নিক্কেই ২২৫ সূচক ০ দশমিক ৭ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ০ দশমিক ৯ শতাংশ বেড়ে বন্ধ হয়েছে, তবে হংকংয়ের হ্যাং সেং সূচক ২ শতাংশ এবং তাইওয়ানের তাইএক্স সূচক ৪ দশমিক ৪ শতাংশ কমেছে। সূত্র: আল জাজিরা
১৩ বছরের অপেক্ষার অবসান: রেকর্ড গড়া ‘জিটিএ ৬’ নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়
চুল পড়া রোধে চীনের বিজ্ঞানীদের যুগান্তকারী আবিষ্কার, বৈদ্যুতিক চিরুনিতে ফিরবে হারানো চুল
ডেলিভারিম্যান নয়, আকাশপথে খাবার নিয়ে আসবে ড্রোন, উবার ইটসের নতুন চমক
একটা সময় ছিল, যখন স্কুল ছুটির পর বাড়ি ফেরার তাড়া থাকত না। বরং বন্ধুদের সঙ্গে ছুটে যাওয়ার গন্তব্য ছিল পাড়ার কোনো কম্পিউটারের দোকান কিংবা গেমিং সেন্টার। টিফিনের সময় সুযোগ পেলেই সেখানে ঢুঁ মারা, আর ছুটির দিন হলে ঘণ্টার পর ঘণ্টা কম্পিউটারের সামনে বসে থাকা। উদ্দেশ্য একটাই, জিটিএ খেলা। কখনো সাইকেল নিয়ে শহরের রাস্তায় ঘুরে বেড়ানো, কখনো গাড়ি নিয়ে পুলিশের ধাওয়া থেকে পালানো, আবার কখনো নিজের ইচ্ছেমতো ভার্চুয়াল শহরের অলিগলি ঘুরে দেখা। এসব অভিজ্ঞতার সঙ্গে জড়িয়ে আছে বিশ্বজুড়ে জনপ্রিয় ভিডিও গেম সিরিজ গ্র্যান্ড থেফট অটো বা জিটিএ। বিশেষ করে ২০০০ সালের শুরুর দিকে যাঁরা জিটিএ ভাইস সিটি কিংবা জিটিএ সান আন্দ্রেয়াস খেলেছেন, তাঁদের অনেকের কাছেই গেম দুটি নিছক বিনোদনের মাধ্যম নয়। বন্ধুদের সঙ্গে কাটানো সময়, স্কুলজীবনের আড্ডা আর ছোট ছোট আনন্দের স্মৃতি হয়ে আছে এই গেম। ২০০২ সালে মুক্তি পায় জিটিএ ভাইস সিটি। যুক্তরাষ্ট্রের মায়ামি শহরের আদলে তৈরি কাল্পনিক ভাইস সিটির রাস্তাঘাট, সমুদ্রসৈকত, রঙিন গাড়ি আর আশির দশকের আবহ গেমটিকে আলাদা পরিচিতি দেয়। এর প্রধান চরিত্র টমি ভারসেটি। অপরাধজগতের নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় গেমটির কাহিনি। এর দুই বছর পর, ২০০৪ সালে আসে জিটিএ সান আন্দ্রেয়াস। এবার খেলোয়াড়দের সামনে হাজির হয় আরও বড় এক ভার্চুয়াল জগৎ। প্রধান চরিত্র কার্ল জনসন, যিনি সিজে নামে পরিচিত। সাইকেল চালানো, গাড়ি চালানো, পোশাক বদলানো, ব্যায়াম করা কিংবা বিভিন্ন মিশনে অংশ নেওয়ার মতো অসংখ্য সুযোগ গেমটিকে নতুন মাত্রা দেয়। বাংলাদেশেও একসময় কম্পিউটার গেমিংয়ের জনপ্রিয় নাম হয়ে ওঠে জিটিএ। বিশেষ করে কম্পিউটারের দোকান ও গেমিং সেন্টারগুলোতে বন্ধুদের একসঙ্গে বসে খেলা, বিভিন্ন মিশন শেষ করার চেষ্টা কিংবা চিট কোড ব্যবহার করে মজার সব কাণ্ড ঘটানো ছিল অনেকের পরিচিত অভিজ্ঞতা। জিটিএর বিশেষত্ব ছিল এর উন্মুক্ত ভার্চুয়াল জগৎ। নির্দিষ্ট মিশন অনুসরণ করার পাশাপাশি খেলোয়াড়েরা নিজেদের ইচ্ছেমতো শহর ঘুরে দেখতে পারতেন। এই স্বাধীনতাই গেমটিকে প্রচলিত অনেক ভিডিও গেম থেকে আলাদা করে তুলেছিল। সময়ের সঙ্গে বদলে গেছে কম্পিউটার, গেমিং প্রযুক্তি ও খেলোয়াড়দের অভ্যাস। এসেছে উন্নত গ্রাফিকস, অনলাইন গেমিং এবং আরও বাস্তবসম্মত ভার্চুয়াল পরিবেশ। তবু জিটিএ ভাইস সিটির সেই পরিচিত রাস্তা কিংবা সান আন্দ্রেয়াসের সিজে চরিত্রটি এখনো অনেক পুরোনো খেলোয়াড়ের কাছে বিশেষ জায়গা ধরে রেখেছে। আজ যাঁরা কর্মজীবন কিংবা সংসারের ব্যস্ততায় সময় কাটাচ্ছেন, তাঁদের অনেকের কাছেই জিটিএর পুরোনো সংস্করণগুলো ফিরে দেখার অর্থ শৈশবের একটি পরিচিত সময়ে ফিরে যাওয়া। কারণ কিছু গেম শুধু খেলার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, হয়ে ওঠে একটি প্রজন্মের বেড়ে ওঠার স্মৃতির অংশ।
২২ ঘণ্টা মহাকাশে ঘুরে পৃথিবীতে ফিরল স্টারশিপ, যান্ত্রিক বাহুতে ধরল রকেটকে; জড়িয়ে ধরলেন ইলন মাস্ক!
উৎক্ষেপণের ১০ মিনিটেই বিপর্যয়, অ্যামাজনের ৪০টি স্যাটেলাইট হারাল মহাকাশে

